এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২০418679
  • কয়েক বছর আগে সাইপ্রাসে হয়েছে।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৮418678
  • চীনদেশে নাকি এরকম করেছিল, সবার জমানো টাকা ফ্রীজ করে দিয়েছিল। কেউ আর টাকা তুলতে পারে নি। (পরে হয়তো অবস্থা আয়ত্তে এসেছিল জমানা বদল হবার পর)
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৪418677
  • 'নিজেদের জমানো ব্যাংকের টাকা গুলো নিয়ে এবার সরকার টানাটানি শুরু করতে পারে' - এটা কি সিরিয়াস কনসার্ন - সরকার কিভাবে এটা করতে পারে?
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৫418676
  • এখানে বাঙালী বিজেপি সমর্থক-রা, বিশেষতঃ যাদের দাদু-ঠাকুর্দা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এসেছিলেন, তারা আসামে এনারসি নিয়েও তেমন উদ্বেলিত নন, দুয়েকজন আমতা আমতা করে এটাও বললেন যে খুবই নিষ্ঠুরতা এত মানুষকে ডিটেনশন সেন্টারে পুরে দেওয়া
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২418675
  • অমিত, আমিও এটা পড়েছিলাম সুশ্রুত র বিষয়ে, তাই লিখলাম। চিকিৎসা বিজ্ঞানে কিছু কাজ হয়েছিল কয়েকহাজার বছর আগে। তার ওপর যদি আবার আলো ফেলা যায়, হয়তঃ বর্তমান সময়েও কিছু লাভ হতে পারে

    এর সাথে রাম, গণেশ ইঃ হাবিজাবি-র কোন সম্পর্ক নেই
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫২418674
  • সেদিন এক মোদিভক্ত দেখি মজা করেই বলছে যে মোদি বলেছিলো যে আচ্ছে দিন আয়েগা। কিন্তু কব আয়েগা, সেটা বলেনি।
  • Amit | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০418672
  • তবে দু এক হপ্তাহ দেখছি বেশ কিছু গ্রুপ এর চাড্ডিরা একটু দমে গেছে। কাশ্মীর নিয়ে কদিন খুব নেচেছিল, এখন হয়তো টনক নড়েছে যে নিজেদের জমানো ব্যাংকের টাকা গুলো নিয়ে এবার সরকার টানাটানি শুরু করতে পারে, যতই মোদী ভক্ত হোক, নিজের পকেট এ টান পড়লে তখনি সবাই র দেশভক্তি ফেটে যায়।

    এই গতকাল একটা গ্যাদারিং এ গেসলুম, সেখানে কেও দেখি আর কাশ্মীর নিয়ে কোনো কথাই বলছে না, অথচ দু হহপ্তা আগেই এরাই গ্রুপে ফাটিয়ে দিচ্ছিলো। কালকে দেখি সবাই চিন্তিত মুখে কথা বলছে যে ব্যাংকের টাকা তুলতে গেলে এখন কি কি ধরণের সমিস্যে হতে পারে বা কিভাবে ট্যাক্স বাঁচিয়ে সেগুলো এখানে আনা যায়।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০418673
  • অরণ্যদা, সুশ্রুত র নাকি বিস্তারিত কাজ ছিল শল্যচিকিৎসা বিষয়ে। বহু ধরণের সূক্ষ্ম সূক্ষ্ম সার্জিকাল ছুরির বর্ণনা পাওয়া গেছে। বিরাট বাগান ছিল ভেষজের, বাগানে পুকুরও ছিল, তাতে বিশেষ যত্নের সঙ্গে জোঁক পোষা হত। উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ কমানোর জন্য জোঁক দিয়ে চিকিৎসা করা হত। শরীরের ভেতরের অংশের কোথাও সার্জারি করলে সেলাই করার সময় ওড়লা(বড় পিঁপড়ে ) ব্যবহার করা হত। কারণ সুতো দিয়ে সেলাই করলে পরে ডিজলভ করবে না, কিন্তু পিঁপড়ের মুন্ডুগুলো ডিজলভ করে যাবে কাজ শেষ হয়ে গেলে।
    এইসব নিয়ে বহুকাল আগে ভালো একটা বেশ বড় লেখা পড়েছিলাম কিশোর জ্ঞান বিজ্ঞানে। সে বহু বছর আগের কথা।
  • Amit | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৩418671
  • সমস্যা হলো সংস্কৃত নিয়ে এই তালে গোলে কোনো টেকনিকাল রিসার্চ হবে না বা আয়ুর্বেদ বা ভেষজ নিয়ে কোনো প্রপার ল্যাব টেস্টিং ও হবে না, কারণ ওসব নিয়ে পড়াশোনা ভোটের বাজারে কাটে না। তার থেকে গণেশের মাথা, রাম সেতু, রামের এরোপ্লেন, কৌরব দের টেস্ট টিউব বেবি - এসব হাতে গরম ঘটিভাজা লোকে খায় ভালো।
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪১418670
  • বাই দ্য ওয়ে বালাকোট মানাবজাতির ভালো কাজ নয়, কিন্তু বিজেপিরা সকালে উঠে রোজ এইসবই জপ করে। অথচ যখন কাজের সময় এলো, তখন দুটো গাছ আর একটা কাক?
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪০418669
  • বিজেপি মানব জাতির ভালো হয় এমন কোনও কাজ কোনোদিনও করবে না। আর করলেও ছড়িয়ে ছিটিয়ে শেষ করবে। বালাকোটে এদের অপদার্থতা দেখা গেছে।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৬418668
  • বিজেপি আমলে তালেগোলে সংস্কৃত ভাষাটা নিয়ে একটু চর্চা হলে অবিশ্যি মন্দ হয় না। কোমা থেকে যদি ভাষাটা জেগে ওঠে। চরক, শুশ্রুত প্রভৃতি আদি চিকিৎসকরা কি করেছিলেন, তার কোন পুঁথি যদি পাওয়া যায়, আয়ুর্বেদ, ভেষজ চিকিৎসা এসব নিয়েও কাজ হলে ভালই।
    শুধু গণেশের মাথা নিয়ে রিসার্চ না হলেই হল :-)
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩০418667
  • ম্যাকেবেথের মতন এক চরিত্র নাকি সত্যিই ছিলেন স্কটল্যান্ডে !!! শেক্সপীয়ার লোককাহিনীর কথকদের কাছ থেকে আখ্যানটা সংগ্রহ করে তারপর তুমুলভাবে নিজের প্রতিভা মিশিয়ে বিখ্যাত ওই নাটক লেখেন। লোককাহিনীতে তিন ডাইনী ম্যাকবেথকে স্বপ্নে দেখা দিত, শেক্সপীয়ার তাদের বাস্তবেই হাজির করেন। না হলে নাটক জমবে কেন? ঃ-)
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৮418666
  • রোমান্স ভাল জিনিস। তবে কুলোকে বলে জল থেকেই ওনার সম্পদ বৃদ্ধি, তাই নাম জলশোভন
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৭418665
  • রেকর্ড করে এনে কানের কাছে বাজালেই তো হয়!
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৬418664
  • জলশোভন কুখ্যাত হতে যাবেন কেন? উনি রোম্যান্টিক মানুষ। এযুগের অষ্টম জর্জ।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৯418663
  • দাদা ও জলশোভন - বেহালার খ্যাতি ও অখ্যাতি

    তারপর অবিশ্যি মাঝের হাট ব্রিজ
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৬418662
  • এটার কার্যকারণ সম্পর্ক বোধহয় এখনও প্রমাণিত নয়। তবে মিউজিক থেরাপি জিনিসটার প্রচলন আছে @S
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৫418661
  • অবশ্য বেহালার এখন যা হাল, তাতে মড়া লোকও জেগে উঠবে।
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৪418660
  • কোমায় কি ব্রেইন অতটা কাজ করে?
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১২418659
  • ক্লাসিকাল মিউজিক শুনিয়ে কিছু লাভ হয় শুনেছি। কদিন আগে কাগজে পড়েছিলাম বেহালা শুনে একজন কোমায় চলে যাওয়া রোগী জ্ঞান ফিরে পেয়েছেন। মহা মৃত্যুঞ্জয় মন্ত্র-টা অবিশ্যি হাইট :-)
  • Amit | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০২418658
  • দক্ষিনপন্থার সাথে রাম মন্দির, ধর্মের সুড়সুড়ি মিশিয়ে একটা অদ্ভুত ককটেল বানানো শুরু হয়েছে দেশে। বালামির যাবতীয় লিমিট ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে:

    https://www.anandabazar.com/national/indian-council-of-medical-research-funds-a-project-to-chant-mahamrityunjaya-mantra-to-patients-1.1042943

    at লিস্ট ইন্ডিয়া একটা ভিএবলে মেডিকেল ডেস্টিনেশন হিসেবে গ্রও করছিলো, এবার সেসব জিজি তে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০১418657
  • জে এন ইউ, যাদপপুর ইঃ-র জন্য বিরোধী বাম স্বর অল্প হলেও রয়েছে। গণতন্ত্রে বিরোধী স্বর থাকা জরুরী। আর দক্ষিণপন্থার রমরমা এবং আদানি-দের হাতে দেশ তুলে দেওয়া ঠেকাতে শক্তিশালী বাম দল থাকলে ভাল।
    তো সে শক্তিশালী বাম দল তো এখন আকাশকুসুম, যেটুকু যা রেজিস্ট্যান্স হচ্ছে, দেশের যেখানেই হোক, সমর্থনযোগ্য
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৭418656
  • আবার বট। সি ভি রামনের টইতে আবার বট। ঐ টইটাতেই বট বেশি আসে।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৮418655
  • সে কি জেগেছে? সে কি জেগেছে?????
  • মানিক | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:০০418654
  • :-D
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৪418653
  • তা, মানিক চাঁদ, আলিমুদ্দিন এ একটা ফোন করবা নাকী?
    বিমান দাদুরে
    জিগাইয়া দ্যাহো।
  • মানিক | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩২418652
  • আমি ভাবছিলাম, এসব ছোটখাটো ব্যাপারে দিদিকে বিরক্ত করে কি হবে? বলতে বলতেই দেখি আমাদের রেসিডেন্ট সবজান্তা বিক্রমের সমস্যার সমাধান করে দিয়েছেন।
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩১418651
  • @T
    আজু কি আনন্দ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত