এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সংযম | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৬418830
  • উর মুশ গুশ রিজিমিশ কিমিক কিমিশি।
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬418829
  • ছবি দেখে মনে হলো তিনটে সিট জুড়ে নিয়ে বৌ ঘুমিয়েছে আর বর দাঁড়িয়ে থেকেছে।
  • অর্জুন | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৪418828
  • @কাজু

    অরবিন্দকে নিয়ে আমি কয়েকবার ট্যাঁ ফো করেছি। পণ্ডিচেরী যাওযার পরে ওঁর জীবন সম্পর্কিত মেটিরিয়াল জোগাড় করা সহজ নয়। আশ্রমের লোকজনদের যেসব বই তাতে খালি স্তুতি গীত। নলিনীরঞ্জন সরকার একবার অরবিন্দের জীবদ্দশায় পণ্ডিচেরী গেছিলেন। ফিরে এসে খুব নিরাশ হয়েছিলেন। তাঁর এই আশ্রম ভিজিট নিয়ে আনন্দবাজারে একটা নিবন্ধ বেরিয়েছিল। কিন্তু সেটা পাওয়া সম্ভব হচ্ছে না।
  • Atoz | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৫418827
  • ডিসি,
    বৌ ঘুমাবেন বলে ভদ্রলোক দাঁড়িয়ে থেকেছেন কেন? ভদ্রলোকের সীট কী হল? নাকি দুটো সীট জুড়ে নিয়ে বৌ ঘুমিয়েছেন?
  • অর্জুন | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৯418826
  • @খ'র
    Date:10 Sep 2019 -- 07:07 PM

    মন্তব্য

    'অর্জুন প্রদর্শিত পথে'

    যাক, অর্জুনও তবে পথ প্রদর্শন করতে পারে!

    আমার ধারণা ছিল 'গুরু'র নাৎসী ক্যাম্পে আমি একমাত্র ইহুদী।
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২২418825
  • একটা লোক ছ ঘন্টা প্লেনের ভেতর দাঁড়িয়ে থেকেছে যাতে বৌ ঘুমাতে পারে। কিন্তু কবিতা টবিতা লেখেনি। এই হলো ভালোবাসা।
  • Atoz | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৮418824
  • আচ্ছা ব্রতীন, সেই সায়ন্তনের কী খবর জানো? অনেক অনেক আগে সে আসত, কবিতা লিখত। তাকে মিনিয়াপুলিশে ধরে নিয়ে গেছিল, তখন সে চারিদিকে বরফ দেখে খুব দুঃখ পেয়ে বৃষ্টির জন্য কেঁদে কবিতা লিখেছিল। কবিতায় বলেছিল বৃষ্টি হল এক প্রেমময়ী নায়িকা, ভালোবাসায় ভরিয়ে তোলে আর বরফ হল উদাসীন নিষ্ঠুরা সুন্দরী। সেই কবিতা শুনে মিনিয়াপুলিশ তাকে ছেড়ে দেয়। ঃ-)
  • একক | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৭418823
  • চলুক, পড়ছি :) শুধু একটা কারেকশন, একক কোনো তর্কে যায়নি।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৪418822
  • একক-খ এর তক্কো খানিক পড়লাম।

    গুরুর চটি নিয়ে নতুন কী বলব। বহুবার লিখেছি। গুরুর চটির অন্তত গোটা তিনেক মাত্রা আছে, স্রেফ সাইজের কারণে চটি নয়।

    ১। দাম সস্তা। এবং মোটের উপর সরু। 'সরু'টা বস্তুত সবচেয়ে ছোটো বিষয়।

    ২। বিষয়। নতুন বিষয়। বহুচর্চিত চর্বিতচর্বণ নয়। যেমন "বাবরি মসজিদ সঙ্ঘ পরিবার ভেঙেছে" এটা আরও একবার বলার কোনো মানেই নেই। সবাই জানে। যদি এমন কোনো অন্তর্দৃষ্টি থাকে, যা নতুন করে বলার, তবেই তা চটির বিষয়।

    ৩। ভঙ্গী। নতুন ভঙ্গী। লিফলেটের ভাষা ও ভঙ্গীর ঠিক উল্টোদিকে যা। যাতে লোকে একবার পড়লেই আটকে থাকে। উঠে না যায়।

    এই তিনটে বিন্দুরই নানা ছোটোখাটো পয়েন্ট আছে। একসঙ্গেই লিখি।

    ১। কনসেপ্ট, দাম, ভাষা ও ভঙ্গী মিলিয়ে চটি জিনিসটা এমন জায়গায় পৌঁছবে, যেটা নিজেই নিজের প্রচার করবে। যেহেতু আমাদের বিরাট নেটওয়ার্ক নেই, পাঠকরাই যেন আমাদের মার্কেটিং ও সেলস এজেন্ট হন। এ ছাড়া বইয়ের প্রচার হবেনা, স্রেফ বিজ্ঞাপন দিয়ে কিছু হয়না। (জয় গোস্বামী এই জায়গাটা লিখেছেন, ঠিকই লিখেছেন, আমার সেজন্যই লেখাটা পছন্দ হয়েছে)।

    ২। এই বস্তু নামানো সহজ নয়। লেখকদের এই বস্তু তৈরির জন্য নিজেদের তৈরি করতে হবে। চটি মানে সহজ করে কিছু জিনিস বোঝানো নয়। এক্সপার্টের জ্ঞানদান নয়। বোঝানো ফোঝানোই নয়। আপনি বেসিক থেকে আপনার যাত্রাটি পাঠকের সঙ্গে শেয়ার করছেন মাত্র। জ্ঞান দিচ্ছেন না, কোথাও কোনো ডায়াস নেই। (এই পরিশ্রমটা লেখকরা করতে চান না। বস্তুত এটা যে অনুশীলনের বিষয়, চিন্তা এবং প্র্যাকটিসের স্তরে, এটাই অনেকে মনে করেননা)।

    ৩। কীকরে লেখককে তৈরি হতে হবে, তারও কিছু গাইডলাইন থাকা সম্ভব। সীমিত সামর্থ্য ইত্যাদি। সে আর লিখছিনা।

    তা, এইগুলো নিয়েই বই টই ছাপা হয়েছে। সবই আমাদের মাপকাঠিতেই উৎরে গেছে এমন একেবারেই না। কিছু গেছে কিছু যায়নি। তবে চেষ্টা এই লাইনেই চলছে। নতুন লেখক থেকে বর্ষীয়ান সকলে নিয়েই। আমি ব্যক্তিগতভাবে যেখানে যাকেই পাই, এই বিষয়ে বক্তব্য রাখি। আমিই বোধহয় পৃথিবীর একমাত্র লোক, যে দীপেশ চক্কোত্তিকে ইতিহাস লেখা নিয়ে, মৈত্রীশ ঘটককে অর্থনীতির লেখা নিয়ে, দেবজ্যোতি মিশ্রকে গান নিয়ে জ্ঞান দিয়েছি। দেবজ্যোতি মিশ্রটা ইন্টারেস্টিং, কারণ, জ্ঞানের বিষয় ছিল ওঁর নিজেরই সৃষ্টি, মথুরা নগরপতি। কিঞ্চিৎ ধৃষ্টতাই হয়েছে ঠিকই, কিন্তু সে অন্য কথা। মোদ্দা কথা হল, চেষ্টা হচ্ছে, হয়েছে, হবে। খামতি টামতি সহ। নামাতে পারলে আরেসেসের চেয়ে ভালই হবে। খারাপ না।
    (চলবে)
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪418821
  • এলেবেলে,

    আমি গুরুর অনেক দিনের জনতা। আগে লিখলে অভ্যু, সিকি আর সায়ন্দা ( মাঝে মাঝে) কাঠি করতো। নিছক মজা করে ঠ্যাং টানা। আমি মাঝে মাঝে খচে গেলেও মোর অর লেস এনজয় করতুম।

    এখন করে টি আর হুতো।
  • অর্জুন | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১418820
  • @ একক, আর এস এস ইন জেনারেল খুব ওরগানাইজড এবং সিস্টেম্যাটিক। ওদের অ্যাজেণ্ডাতে যাচ্ছি না। আমার মনে হয় এই 'মনীষী জীবনীমালা' ইত্যাদি থেকে দ্রুত বেরনো উচিত। মনে আছে স্কুল জীবনে গোলপার্কে রামকৃষ্ণ মিশন লাইব্রেরীতে মণি বাগচীর জীবনী সিরিজ থাকত থরে থরে সাজানো। কয়েকটা পড়েছিলাম। যার জীবনই হোক, সকলেই ওর কলমে ভগবান হয়ে উঠতেন।

    But I'm buying your idea in a different way এই জীবনী সিরিজে এমন অনেককেই বাছা হোক যাদের আমরা মনে করি রাম গুহ'র ভাষায় Makers of modern India people whose ideas and contributions have largely shaped India today। সিপিএমের চোখে শ্যামারসাদ মুখোপাধ্যায় একজন সাম্প্রদায়িক নেতা যিনি হিন্দু ভোট খেলেছিলেন। কিন্তু শ্যামাপ্রসাদ বাবু ভীর সারাকার নন। উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ পেলেন যখন, তখন তাঁর বয়েস ৩৫ ও পূর্ণ করেনি এবং বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান প্রতুল।

    মনীষী পুজা থেকে মুক্তি সহজে না মিললেই সেই সময়ের এই বিখ্যাত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে আলোচনার আকারে তাঁদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি যুক্তি সহকারে তুলে ধরলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁরা অনেক রক্ত মাংসের মনে হবে।

    এই অ্যানালিসিসগুলো সাধারণত খুব তাত্ত্বিক ভারী গ্রন্থ যা ঐ গবেষক ও কিছু উৎসাহী পাঠকের কাছে সীমাবদ্ধ থাকে।

    মনীষী, মহাপুরুষ ইত্যাদির থেকে Makers of modern India Men and women whose ideas and contributions have largely shaped today's India অনেক স্বাভাবিক ও গ্রহণযোগ্য।

    এই ধরণের জীবনীচর্চার সংস্কৃতি প্রচলিত হলে ডঃ রাধাকৃষ্ণাণের জন্মদিন কেন শিক্ষক দিবস হিসেবে যথোপযুক্ত নয় তার কারণ সকলকে বিশেষ এক্সপ্লেন করতে হবেনা। জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাঈ ফুলে, বিদ্যাসাগরের অবদান পরিষ্কার হবে।
  • এলেবেলে | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৩418819
  • ভালোবেসে গুরুজনদের জিগালাম গান্ধীর ব কবে শুরু করব - মহালয়া না পুজোর হুল্লোড়ের মধ্যে দোসরাতে। সেখেনে নাজুক, গ্যারান্টি এবং গুরুর ইউ এস পি নিয়ে দু পয়সা পাওয়া গেলেও উপদেশটি কেউ দিলেন না!

    নাজুক তখনও বলেছি এখনও বলছি কারণ খ-এর যুক্তিটা আমার নাজুক লেগেছে। সেটা একককে করা কি না, ১.৫২ র পোস্টের প্রেক্ষিতে করা কি না মাথা ঘামানোর প্রশ্নই নেই।

    গ্যারান্টি চাইছি না, কেউ দেবেও না। গ্যারান্টি না চেয়েই এবং সঙ্গত কারণে না পেয়েই এতদিন যখন এখানে আছি, তখন অসুবিধে হবেনাকো।

    ইউএসপি নিয়ে বলি খিল্লি অতীব ভালো জিনিস, কিন্তু খিল্লিতেই আটকে গেলে কী হয় তা দেখেছি। সৈকতকে বহু অনুরোধ করে নেতাজিকে নিয়ে একতি নির্মোহ ব খোলা হয়েছিল বটে, কিন্তু সেটি অকালে প্রাণত্যাগ করে। কাজেই...
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩২418818
  • বোধি দা বাজে ভাট না বকে মাল খেতে যাবে কিনা বলো?

    ব্রতীন দাস খুব বেশী লোক কে রিকোয়েস্ট করে না। সো ইউ আর আমং দোজ লাকি ফিয়ু।

    মাইন্ড ইট
  • সিএস | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩০418817
  • রেজিজস্ট্যান্স কীভাবে কী হবে, কবে হবে, সেসব জানিনা, কিন্তু এখন অন্তত, 'সাধারণ' লোকের কাছে, মোদী এমন একজন যে স্ট্রং ডিসিশন নিতে পারে। যেমন কাশ্মীর। ৩৭০ কেন থাকবে, আলাদা ফ্ল্যাগ কেন থাকবে, সরকার পক্ষের যা যুক্তি সেসব তাদেরও মত। কাশ্মীরীদের মধ্যে এখন একরকমের 'অসহযোগ' দেখা যাচ্ছে, স্কুল-অফিস খুললেও সেসবে লোক যাচ্ছে না - এসব খুব কিছু মূল্য পাচ্ছে না, তারা বেশীদিন এসব চালাতে পারবে না, এটাই 'সাধারণ' লোকের মত। অথবা, এনারসি যে সম্পূর্ণ ভুল উপায় একটি, ইম্মারাল, সেসবও বিশেষ যুক্তি পায় না, কেনই বা কিছু লোক এদেশে এসে বসে খাবে সেটাই মত। লিবারেলদের যা মত, বা সরকারের যা ক্রিটিসিজম, সেসব বিশেষ কিছু ছড়ায়নি মনে হয়, ঐ অল্প দু'একটা পত্রিকা কাগজ ইত্যাদি। না ছড়ানোর চেয়েও বড় মত হল, এই মতটাই বেশী গুরুত্ব পাওয়া যে এই সরকার যা করছে সেসবই ঠিক করছে। এই 'পারসেপ্শন' কীভাবে ভাঙবে জানা নেই, আদৌ ভাঙবে কিনা, সে সন্দেহের।

    যা লিখলাম সেসব তো জানা কথাই, এসব না হলে সরকারের সমর্থন কেনই বা আর, কিন্তু এসবই স্পষ্ট হল, আজকে বেলার দিকে একজনের সাথে কথা বলে, অনাত্মীয় কিন্তু ব্যক্তিগতভাবে পরিচিত। তদুপরি, এসসি এসটি, সংরক্ষন ইত্যাদি নিয়েও মত আছে, আরও একটু এগোলে, হিন্দু-মুসলমানও হয়ত বেরোত। একটা স্ট্রং দেশ, উন্নত দেশ সেটা লোকের চাহিদা, এবং বিজেপি যা করছে সেসবের মাধ্যমে সেই চাহিদা পূরণ হবে - কংগ্রেস কম পাপী নয় - এটাই যেন লোকের সিদ্ধান্ত। এটার বিরুদ্ধে যেটা দাড়াতে পারে, সেটা হল বিরোধী দল বা তাদের নীতি বা লোকবল, তো সেসব তো কোন দলেরই অবশিষ্ট নেই আর, ভেতর থেকে সব কটা দলই ফোঁপরা, নিতান্ত ভোটে লড়তে হয় বলে লড়ছে, দু'দিন পরে তাও পারবে না। ১৯৫০ থেকে ১৯৯০ এর কমবেশী কংগ্রেসী সরকার, তার পর বছর কুড়ি-পঁচিশের কোয়ালিশন সরকার, এসবের পরে আবার কংগ্রেস আমলের মত একক দল নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে পলিটিক্সটা ঘুরে গেছে। আপদ হিসেবে এসেছে সেই দলের নীতিগুলি যেগুলির উদ্দেশ্যই হল ক্রমাগত লোকের মধ্যে অ্যাংজাইটি তৈরী করে রাখা, বিবিধ ভাবে; আবার সেগুলি দিয়েই নিজেদের সমর্থন ধরে রাখা।

    এসবকে ছাগলামি বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু অত সহজ সমাধান নয় বলেই মনে হয়। এমপ্যাথির রাজনীতি কোন দিনই হয়েছে বলে মনে হয়না, ভাগ ভাগ করে নিজেদের সমর্থক ভোটার বেস তৈরী করা আর তার মাধ্যমে একটা সিস্টেম তৈরী করার রাজনীতিটাই হয়েছে, ফলে আজকে দাঁড়িয়ে না অন্য রাজনৈতিক দল না 'সাধারণ' ভোটার, কোথাও থেকেই ঐ এমপ্যাথির প্রতি সমর্থন জোটে না।
  • ন্যাড়া | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৪418816
  • দুটি প্রশ্ন ছিল।

    ১। খনু আবার কেন ডেঁপোমি করছে?
    ২। পার্থ চ্যাটার্জির 'প্রিন্সলি ইম্পস্টার' নিয়ে গুরুতে কিছু আলোচনা দেখেছিলাম মনে হচ্ছে। কেউ স্মরণ করিয়ে দিতে পারেন?
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০418815
  • তাহলে তো মানুষ জাতিটা লুপ্ত হয়ে যাবে!
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৯418813
  • এখানে অনেক ভাটুরে দের মধ্যেই একটা কেস আছে, সেটা হল, অনলাইনে যা গত দুদিনে পাওআ গেছে সেটা ছাড়া পৃথিবীতে রেজিস্টান্স এর কোন কাজ হচ্ছে না মনে করে তার ভিত্তিতে হোয়াট অ্যাবাউটারি করা মাইরি।

    একক সেরকম কথা কখনো বলে না নর্মালি, তাই আমার শক টা একটু বেশি হয়েছিল।

    আর অনেকের ই ঠিক উল্টো অবস্থান হল সাহিত্যের বেলায়। ছোটোবেলায় যা পড়া গেছে, এবং আবাপ র সাড়ে বত্রিশ ভাজা থেকে যা বেরিয়েছে, তার বাইরে কোন কিছুর খবর না রাখাটা কেই ভীষণ সংখ্যা গুরু পাঠককুলের সঙ্গে একাত্ম হবার একটা আরাম পাওয়া। বাকি সব ই অতি বিপ্লবী বা পাঠের অযোগ্য ঃ-)))

    এরকম করতে করতেই একদিন ভাট মেনস্ট্রীম হয়ে গেছে। গুরুচন্ডালি প্রকাশনা সেই জায়্গায় যাবে না এই আশা রাখি। এমন কি যেদিন ভারতবর্ষে বিপ্লব হবে, নানা গোত্রের বামপন্থী রা ক্ষমতায় আসবেন, সেদিন ও যেন গুরু প্রকাশনা, বিরোধীদের মিলনস্থল থাকে সেই আশা করি। ভাট সম্পর্কে সেই আশা আর নেই। আই থিংক উই জাস্ট হ্যাভ মেড ভেরি কমফর্টেবল চয়েসেস। নট ওনলি অয়্ট দ্য টিপ্স অফ আওয়ার ফিংগার্স। খ

    একটাই আনন্দ, আমাকে যে দু তিনজন ব্যক্তি নানা ভাবে ট্রোল করে তাদের লেখা পড়া নানা বিধ লেখা পড়া বেশ ভালো। শিক্ষিত লোক ই ট্রোল করছে, দ্যাট ফিল্স ফাইন।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭418812
  • এককের কাছে অ্যাপোলোজাইস করেছি মানে বক্তব্যের জন্য করিনি, বক্তব্য প্রকাশভঙ্গী তে উষ্মা ছিল বলে করেছি। জাস্ট ফর অ্যাভয়্ডান্স অফ ডাউট।

    একক মাইরি আমায় গুরু কর্তৃপক্ষ ধরে নিয়েছিল বলে অ্যাপোলোজাইস না করলেও অন্তত ধুর মশাই ঠিকাছে মশাই, এত হ্যাজাচ্ছেন কেন বললেও পারে ঃ-))) সেটাকে পরিবর্তিত পরিস্থিতিতে অর্জুন প্রদর্শিত পথে মহানুভবতার জয় ধরে একটু গলা ভেজাতে অনুমতি চেয়ে নিতে পারি



    ঃ-)))))
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৩418811
  • দমু র পোস্ট

    "name: দ mail: country:

    IP Address : 236712.158.676712.84 (*) Date:10 Sep 2019 -- 04:39 PM
    "
    একটা স্যিউডো প্রতিপক্ষ খাড়া করে দমাদ্দম মারার আদর্শ উদাহরণ হল খ-এর ১।৫২ র পোস্ট।

    যাগগে একককে বলার ছিল সৌরভ বলে একজন শ্যামাপ্রসাদকে নিয়ে নির্মোহ ব টাইপ একটা চটি লিখেছে, যেটা ধ্যানবিন্দুতে পাওয়া যায়। আমার ভাইঝিরা ওটা ছড়ায়। ওদের এন আর সি, আর এস এস এইসব নিয়েও চটি টাইপ আছে। ১৫-২০ টাকার মত দাম।

    এককের বক্তব্য বুঝতে পেরেছি। কারণ আমার বাড়িতে (পুণেতে) মাঝে মাঝে শাখামৃগরা অমন চটি দিতে চায় এসে।
    "
    এর শেষ লাইন। বাড়ির কথা আমি বলি নি তোমার পোস্ট ই বলছে। আমি কি এমন আপত্তি কর কথা বললাম বুঝলাম না।

    আমার বক্তব্য ছিল যে একক কথিত সহজবোধ্য চটি আর এস এস ও করে, আর এস এস এর দীর্ঘ দিনের বিরোধীরাও করে। শুধু গুরুচন্ডালি না। যদিও গুরুচন্ডালি ও করছে এবং প্রাণে বেঁচে থাকলে আরো করবে আশা করা যায়। আমার ক্লিয়ার ছিল না এককের পোস্ট কেন আর এস এস এর চটি কেই গ্লোরিফাই করছে। বা অনুকরণযোগ্য মনে করছে। সেটা নিয়ে আমার পোস্ট ছিল, ১ঃ৫২ তে, সেটা কে বোঝার ন্যুনতম চেষ্টা না করে দমু চেচাচ্ছে। অবশ্য দমুর কথা বোঝার চেষ্টাই বা করছি কেন সেটা ক্লিয়ার না, ভবিষ্যতের সেন্সিবলে চটি লেখা পাবার আশা করি বলে বোধ হয় ঃ-)))))) গুরুতেই হলে আরো ভালো ঃ-)))))

    এককের পোস্ট টা এককের ছিল বলে বিশ্বাস হয় নি, কারণ লিখিত বক্তব্যে একক নিক থেকে সম্পূর্ণ ভাট কখনৈ বেরোয় নি, বা রেয়ারলি বেরিয়েছে এটা বলা যায়, পরে অ্যাপোলোজাইস ও করেছি। এর পরে আমার একটা অ্যাপোলজি পাওনা হয়, তবে বড় করে দাবী করছি না, আফটার অল লিবেরাল ক্যাম্পের লোক ঃ-))))

  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৬418810


  • ভারতীয় কমিউনালিজম সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ তিনটি বই ই চটি। একটি খাকি শর্ট্স, বিখ্যাত, আরেকটি সুরজিত দাশগুপ্ত, আরেকটি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শ্রেষ্ঠটি সুরজিত বাবুর। এবং ইনি বিখ্যাত আকাডেমিক কেউ নন। সেন্সিবলে নাগরিক মাত্র।

    এখন যেটা ইন্টারেস্টিং বলতে পারো, বৈচিত্রের মধ্যে ঐক্যের দীর্ঘ ক্যাম্পেনের আমলে যেটা হয় নি, ঐক্যের মধ্যে বৈচিত্রের প্রয়োজনীয়তা নিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের অনেকের ই কনটেম্পোরারিটির কারণে, ভারত রাষ্ট্রের গঠন সংক্রান্ত বিতর্ক গুলো নিয়ে প্রশ্ন তোলার একটা অভ্যেশ হচ্ছে। তারা লিঞ্চড হবে হয়তো ভবিষ্যতে তাও আসছে, এটা ঠ্যাকানো যাবে না। এটার একটা দিক মেডিয়া র এক্সপ্লোশন। একজন সেপাই প্রায় ব্যাটেলশিপ পোটেমকিন এর মত, খাবারের কোয়ালিটি নিয়ে প্রতিবাদ করছে এটা আইপিকে এফ বা আসাম বাহিনীর আমলে (কংগ্রেসের পাপ ) পাওয়া যায় নি, এখন যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বিদেশী সোর্স থেকে সার্জিকাল স্ট্রাইক কনফার্ম করার চেষ্টা করেছে, এটা এক দশক আগে কল্পনা করা যেত না, আমরা গদ গদ ছিলাম যে আমরা গাল্ফ ওয়ারের মত, ১৯৯৮ তেই কার্গিল ওয়ারে, ফিল্ড রিপোর্ট করেছি, ২০০৩ এ গিয়ে বুজেছি, সেটা এম্বেডেড রিপোর্টিং। তো অনেক কিছুই হবে ছেলে মেয়েরা এই শুয়োরের বাচ্চা দের জমি ছেড়ে দেবে বলে মনে করি না। সিস্টেমের নিজের কনফ্লিক্ট ও থাকবে। কাশ্মীরে খুব স্বাভাবিক ভাবেই একটা ইজরায়েল এর মত বাচ্চা দের টার্গেট করে ক্যাম্পেন চলছে।

    এখন আমাদের জেবনের ঐতিহাসিক প্রশ্ন হয়ে উঠছে, আমরা কাদের মত বেশি, জর্মনী না ইজরায়েল। এবং শুধু তাই না, কেন্দ্রায়িত শক্তি কে আমরা ফেডেরালিজম দিয়ে থামাবো যারা ভেবেছিলাম, ওয়েলফেয়ার স্টেট কে ফাইন টিউন করে, ইনক্লুশন বাড়িয়ে যারা কমব্যাট করব ভেবেছিলাম, তারাও দেখছি এন আর সির আসাম বা দলিতের পাকিস্তান বিরোধী, কাশ্মীরে ন্যুনতম স্বাধীনতা বিরোধী, কোন কোন ক্ষেত্রে সরাসরি সাম্প্রদায়িক হয়ে ওঠা ইত্যাদি। অতএব পোলিটিকাল অ্যালাইনমেন্ট বদলাবে। এবং সেটা বিজেপির চাপেই বদলাবে, কিন্তু কতদিন টিঁকবে এই ধ্যামনামি? ৩০০ সিট পেয়ে ধরা কে সরা জ্ঞান করছে লোকজন। আমাদের মধ্যেও সুপ্ত সব জাত ঘৃণা জেগে উঠছে। এটা বেশি দিন চলবে না, বেটার সেন্স উইল প্রিভেল। ঝাড় যেটা রাইট ওয়ার্ড শিফ্ট টা যা হচ্ছে, কিছুদিন পরে হিন্দু রাষ্ট্র হয়তো কংগ্রেস সমর্থন করবে। তখন নতুন অ্যালাইনমেন্ট হবে। ১৩০ কোটি এক সঙ্গে সবাই একই ভাবে বোকা বনবে না।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৪418809
  • এঁজ্ঞে ঐ চটিগুলি আমার বাড়িতে এসেছে এই তথ্যটি ঠিক কোথায় পাওয়া যাচ্ছে?

    মানে আমাকে আক্রমণ করতেই হবে সে তো বুঝলাম, কিন্তু একেবারে বাড়ি তুলে ...
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৩418808
  • ইউউনিফর্ম সিভিল কোড আর ৩৭০ ধারা বাতিলের মেন স্ট্রেংথ হল তার 'সারল্য', এবং ইতিহাস কে অস্বীকার করা শুধু না ভবিষ্যতের ফেডেরালিজম এর সম্ভাবনা কে অস্বীকার করা সারল্য শুধু না, বর্তমানের প্রশাশনিক প্রসেসের অসহনীয় দিক গুলো কে অস্বীকার করা সারল্য, এবং এবং এটার বিরোধিতা শুধুই ঐতিহ্যের চটি বা চটির ঐতিহ্য দিয়ে করে নি বলেই মিঠুন এর বই চটি হওয়া সত্ত্বেও সফল হয়েছে, এবং এটা মনে করার কোন কারণ এই অ্যাটেম্প্ট অন্য রা করছে না, যেমন ভাইঝি রা। সাদা নির্মোহ ইত্যাদি তখন ই সাকসেস ফুল হবে, যখন একটা বিষয়ের একেবারে গভীর গবেষণা লব্ধ কাজের ফ্রন্টলাইন কাটিং এজ আর্গুমেন্ট এবং চটির ঐতিহ্যশালী হিউম্যান মরাল পজিশন এক জায়্গায় আসবে। এবং পার্টিজান লিটেরাচারেও এই সব প্রচুর আছে। সম্প্রতি শমীক লাহিড়ি এবং অফ অল পিপল অঞ্জন বেরা অসাধারণ লেখা লিখেছেন কাশ্মীর নিয়ে। তো তার একটা ক্যাপটিভ অডিয়েন্স আছে, তাঁরা তার বাইরে পৌছতে পারবেন কিনা সেটা পুরোটা তাঁদের নিয়ন্ত্রন নেই। কন্টেম্পোরারিটি অফ থট, থ্যাংকফুলি, সেন্সিবল সাইড অফ দ্য স্টেবল এও আছে।

  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৫418807
  • দমুর দেখা গেল বোঝা টোঝা সম্পূর্ণ ভাইঝি ও বাড়িতে আসা চটির উপরে নিরভর্শীল। অন্যান্য পর্যবেক্ষন পদ্ধতি ই তার শত্রু না পর্যবেক্ষকই পোস্টের শত্রু সেটা বোঝা গেল না। নট লুজিং স্লিপ দো। ঃ-))))

    প্রচুর চটি প্রচুর লোক লিখছে, লিবেরালিজম এর পক্ষেই লিখছে, কাকে কে ক্রেডিবল বলে মনে করবে সেটা আনফর্চুনেটলি চটির মেরিট অফ আর্গুমেন্টের উপরে সব সময়ে নিরভর করে না, এবং সেই স্পেস টাকে ধরতে গেলে স্কলাস্টিক লেখাকেও সহজলভ্য সব সময় করা না গেলেও, স্কলাস্টিক আর্গুমেন্ট গুলো কে অ্যাড্রেস করার কাজ টার গুরুত্ত্ব টা ঠিক কে কার ভাইঝি বা কে কোন দলের বা কে কটা করলো কোন গুলো করলো তার উপরে নির্ভর করে না। এটা হল রাজনৈতিক বিতর্কের এবং আপৎঅকালীন বিতর্কের এবং জেনেরালি শিক্ষার বিভিন্ন লেয়ার এর সমস্যা। ম্যাক্রো সমস্যা। এবার দমুর সমস্যা হল, ঠিক এই কথাই অন্যত্র হয়তো বলবে, এখন যদি রাগ করার ইচ্ছে হয় এখন ই বলবে এসব ফাল্তু কথা, নাও দ্যাট ইজ আ গুড থিং, শুধুই ইন্ডিভিজুয়ালিটি প্রমাণ করার ইচ্ছে প্রকৃত লিবেরাল বিতর্কে থাকবে, দ্যাট মেক্স ইট ফার মোর ইন্টারেস্টিং দ্যান প্রোপাগান্ডা।

  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২২418805
  • যে**
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২২418806
  • এটা সেই "সূর্য ব্যাটা বুর্জোয়া জে দুর্যোধনের ভাই" ইয়াদ করিয়ে দেয়। র্জ-এর মুচমুচে আস্বাদ।
  • র২হ | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৪418804
  • আমার বাপু আগে রিলাক্স ছুটিছাটা ভাট ইত্যাদি। সময় বাঁচলে কাজ টাজ।
    এটার অবশ্য গুরুতর কনসিকোয়েন্স আছে, তবে তা থাক।

    প্রিয় লাইনগুলি কোট করি আবার-

    ‘তাইতো দুর্জন সঙ্গ পরিহারি বসিয়া নির্জনে
    পর্যাপ্ত আহার করি তর্জমা বানাই একমনে |
    উপার্জনে মন নাই, কিছু টাকা কর্জ যদি দাও,
    চরণে মার্জনা মাগি দরজা দিয়া হইব উধাও |’
    (বঙ্গরঙ্গ, সরোজ দত্ত)
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০০418803
  • উফ বাবা হুতো ঃ-)))) সকল ই শোভন ঃ-)))))
    এটা একটা প্রাতিষ্ঠানিক সম্পর্কের কথা বলা হচ্ছে, মেম্বর তো হতে ই পারি, কিন্তু একটা জিনিস করি নি, তাকে একটু মহিমান্বিত করিচি কি করিনি, এমন করে নিন্দে করতে আছে, এই জন্যেই তিতাস পই পই করে গণতান্ত্রিক কেন্দ্রিকতা করতে বলেচে।

    ঃ-))))

  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৭418801
  • হ্যাঁ আর কি সমুখে শান্তি পারাবার। যে যা খুশি করে সরল ও গোলগাল বিশ্বাসে এন আর সি করুক ঃ-)))))

  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৭418802
  • আরে চটি নি। ঃ)) তোমার কথা না, এমনিতেও অনেকেই ওয়ার্কিং আওয়ার্সের বাইরে বেশি টাইম দেয়াটা দেখি খুব বড় কিছু ভাবে। সেইটা নিয়েই বললাম। অথচ তারা দিনের অনেকটা সময়ই কাজ রেখে বিড়ি খেয়ে টেয়ে হয়ত সন্ধেবেলা এসে একটু বসল কাজ নিয়ে। তো ওয়ার্কিং আওয়ার্স পুরোপুরি কাজে না লাগালে এক্স্ট্রা টাইম গভীর রাত ছুটির দিনে কাজ এসব তো লাগবেই। আমি আগে কাজ নামাব, তারপর রিল্যাক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত