এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৯418860
  • সম্প্রতি কিছু বড় মাপের সমস্যা, আমার রোজগার এর তুলনায় প্রায় বিপর্যয় সাইজের, র কারণে আমাকেও অনেক টা ফিক্সড ভাঙা তে হয়েছে, হোম ব্রাঞ্চ বাড়ির কাছে, কিছু লাগে নাই, ১৫ মিনিট এ টাকা পেয়েছি। আর আমরা বোধ হয় অনেকেই অন্তত নিজেদের জন্য ১৫ জি ভরিনা তাই সমস্যা বিশেষ নেই, ২৬ এ এস থেকেই ট‍্যাকস এর হিসাব পাবা যাবে।
  • ন্যাড়া | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০০418859
  • বেলুড় মঠের ব্রাঞ্চ বলে আধার দেখাতে হয়নি। মিশনের আইডি দেখিয়েই হয়ে গেছে। তিহার জেলেও শুনেছি বিল্লা নাম্বার দেখালেই হয়ে যায়। সর্বত্র ওই নিয়ম চলবে না।
  • Amit | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩১418858
  • ওকে। তাহলে মনে হয় হয়ে যাবে। থ্যাংক উ।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৪418857
  • আমি কদিন আগে বেলুড় মঠের স্টেট ব্যাঙ্ক
    থেকে
    করিয়ে নিয়ে এলাম। সব জায়গাতেই হবার কথা তো!!

    ফিজিক্যালি যাওয়াই ভালো। বেটারা বিশেষ মেল/টেল চেক করে না
  • Amit | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪২418856
  • ধন্যবাদ ব্রতীন। কিন্তু এটা কি যেকোনো ব্রাঞ্চ এ হয় ? আমার বাড়ি অন্ধ্রে, ডিপোজিট গুলো সেখানেই। কিন্তু এবার শুধু কলকাতায় আসছি কদিনের জন্যে।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৩418855
  • অমিত, কিচ্ছু লাগে না। ফিক্সড ডিপোজিট র সার্টিফিকেট টা নিয়ে ব্যাঙ্কেে যাবেন। ১৫ মিনিটে টাকা আপনার সেভিংস একাউন্ট এ চলে আসবে
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৯418854
  • খুব চাপ জীবনে!?

    আচ্ছা হুচি, আটোজ তোমরা সায়ন্তনী পুততুন্ড পড়েছো। কয়েক বছর লিখেছেন। বেশ শক্তিশালী লেখিকা। ২/৩ বছর আগে শারদীয়া দেশ বা আনন্দবাজারেে ওনার একটা উপন্যাস পড়লাম। নাম টা মনে নেই তবে গোলা লেগেছিল।
  • Amit | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৫418853
  • আচ্ছা, একটা পার্সোনাল ইনফো চাই, কেও যদি জানেন বা ব্যাংকে আছেন, জানালে বড়ো ভালো হয়।

    স্টেট ব্যাঙ্ক এ ফিক্সড ডিপোজিট ভাঙাতে গেলে কি আধার কার্ড লাগে আজকাল নাকি শুধু প্যান কার্ড-এই কাজ হয়ে যায় ? আমার আধার কার্ড নেই। আর স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট কি শুধু যে ব্রাঞ্চ এ খোলা হয়েছিল। সেখানেই ভাঙ্গানো যায়, নাকি যেকোনো ব্রাঞ্চ এ সম্ভব ?

    ব্যাঙ্ক এ মেসেজ করে, ইমেইল করে করে হন্যে হয়ে গেছি দু মাস ধরে। কোনো উত্তর নেই। বাইরে থেকে আর কিভাবে ফলো উপ করবো বুঝতে পারছি না। ডিসেম্বর এ যাবো, তখন গিয়ে এসব চক্করে আটকে গেলে বেশ মুস্কিলে পড়ে যাবো। বেশিদিন থাকছিও না।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৩418852
  • ব্রতীন, এইসব ন স, অ ঘু শি, ত্রি কা চ এগুলো কিন্তু ফেসবুক লেখা নয়। এগুলো রীতিমতন ছাপা বই। চারিদিকে অসংখ্য প্রকাশক গজিয়েছে বর্ষাকালের ইন্দ্রগোপকীটের মতন, তাঁরাই প্রকাশ করেন এসব যুগান্তকারী বইপত্র। ঃ-)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২১418851
  • ব্রতীন,
    ৪ঃ২৯ এর প্রথম প্রশ্নের সম্ভাব্য উত্তর হতে পারে, কাতুকুতু দ্যান। ঃ-)
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০৪418850
  • আমি ফেসবুক কবি বা লেখক দের রচনা ভুলেও পড়ি না, এক যদি কেউ রেফার করে।
    দু;একবার পড়ে দেখেছি রক্তচাপ বেড়ে যায়!!
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০০418849
  • ত্রিকালচক্ষু বলতে কবি কী বুঝিয়েছেন??
  • hu | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫৯418848
  • ভালো ব্রতীন দা।

    আতোজ, ত্রিপাঠীবাবুর লাইনেরই মনে হয়। আমি পড়ি নি।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫৮418847
  • এইমাত্র একটা বইয়ের বিজ্ঞাপণ দেখলাম ফেবুতে, বইয়ের নাম "ত্রিকালচক্ষু" ঃ-)
    ওরে বাবা!
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫২418846
  • ৪ঃ২৯৷ টা একটু ইয়ে মতোন প্রশ্ন!!
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫০418845
  • আরে হুচি যে!!
    কেমন আছে হে?
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৯418844
  • একটা টেকনিকাল প্রশ্নও মনে এল। শিব যখন অঘোরে ঘুমান, তখন দুর্গা কী করেন? নন্দী আর ভৃঙ্গীই বা কী করেন? ঃ-)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৫418843
  • ওরে বাবা, অঘোরে ঘুমিয়ে শিব? নামই তো আজ প্রথম শুনলাম। ঃ-)
    এগুলো কি ত্রিপাঠীবাবুর লাইনের? মানে আমিশ ত্রিপাঠী লাইন? ঃ-)
  • hu | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৮418842
  • নরক সংকেতের লেখিকার লেটেস্ট অঘোরে ঘুমিয়ে শিব। এগুলো পড়ে সামারি লিখে ফেলো তো আতোজ।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৪418841
  • নরক সংকেত আর পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল---এগুলো দক্ষিণপন্থী বই? তাহলে তো একবার পড়ে দেখতেই হচ্ছে। ঃ-)
  • এলেবেলে | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৫418840
  • // সস্তা ও পুষ্টিকর মানে স্রেফ সরু আর বাজে কাগজ নয়, ওটা একটা দর্শনের অংশ। সেটা সকলকে মেনে নিতে হবে এমন না। কিন্তু দর্শনটি নিয়ে আলোচনা, বিতর্ক, প্রতর্ক, এগুলো চটি বইয়ের অংশ। আবিষ্কারের প্রক্রিয়ার অংশ। এবং সম্ভাব্য যৌথ কার্যক্রমেরও অংশ। এই বস্তুটায় কোথাও কোনো আগ্রহ নেই। স্রেফ "আমরাও সস্তা ও পুষ্টিকর বই বার করছি" -- এই ভাব নিয়ে চটি বই বার করা যায়না। চটি বইয়ের বিকাশ ও বিস্তারও হয়না। প্রকাশভঙ্গী থেকে সাইজ, যৌথতা থেকে কমিউনিটি তৈরি পুরোটাই এই প্রক্রিয়ার অংশ।//

    এর থেকে ভালো ব্যাখ্যা হতে পারে না (আমার মতে)।
  • Ishan | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৭418839
  • দেরি হয়ে গেল, বাকিটাও লিহে ফেলি।

    চটি প্রকাশনায় গুচ্ছের সমস্যা আছে। ছিল ও থাকবে। প্রথম সমস্যা আমরা, অবশ্যই আমি নিজে। আমরা অনেক জিনিস ধরি, ফুলটাইম নই, আরও ঝামেলা আছে। ব্যক্তিগতভাবে আমার নিজের উদাহরণ দিই। এই মূহুর্তে আমার গুচ্ছের জিনিস করার আছে, বাদ দিয়ে ভাটে পোস্ট করছি। এইসব নানা ঝামেলা।

    বাইরের জগতের সমস্যাগুলো অন্য। একটা হল দক্ষিণপন্থীরা ছকটা অন্যদের থেকে তাড়াতাড়ি বুঝেছে। এই বাংলায়ও। তাদের বড় বুদ্ধিজীবি সেল আছে, যাতে প্রাক্তন বাম, নাস্তিক হিন্দুত্ববাদী, বড় হাউসের লোক, নারীবাদী সবরকম অস্ত্র মজুদ। দিগ্বিদিকে নতুন পাবলিকেশন গজিয়ে উঠছে, নরক সংকেত বা পাঁচমুড়ো এসবকে সৃষ্টিশীল লেখালিখি বলে চালানো হচ্ছে, হাইপ তোলা হচ্ছে, এসব এমনি এমনি হয়ে যাচ্ছে ভাববেন না। এসবের পিছনে পরিকল্পনা আছে, অর্থ আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে। পপুলার স্পেসটাকে নিজেদের মতো ধরার চেষ্টা আছে। আমি তো এই পরিকল্পনা, উদ্যম এবং ডেডিকেশনকে শিক্ষণীয়ই মনে করি।

    উল্টোদিকে বাম বা লিবারাল ঘরানা, গত কুড়ি বছর ধরে যা দেখেছি, তাতে তাদের উপর আমি মোটামুটি ভরসা হারিয়েছি। চটির যে তিনটি মাত্রা আগে লিখেছি, সে ধরণের বই বাংলায় আগে বেরোয়নি। একমাত্র সন্দীপনের ক্ষণস্থায়ী অতিক্ষুদ্র মিনিবই বাদ দিলে। সুমিত সরকারের যে বইটির কথা বলেছে (কে বলল হনুই হবে), সেটি কোনো অর্থেই চটি নয়। একে তো ইংরিজিতে লেখা, বাকি চিহ্নগুলিও মেনেনা। বাকি যা ছিল, তা হল লিফলেট, বা বুকলেট, তাও চটি নয়। তো, চটি ধারণাটি নিয়ে লিবারাল এবং বামদের কাছে প্রাথমিকভাবে রেজিস্ট্যান্স পেয়েছি। মানে, শুধু স্পিএম বা নকশাল নয়, সর্বস্তরেই। বইয়ের দোকান বই রাখবেনা বলেছে, স্রেফ আকারের কারণে। বুদ্ধিজীবিরা নাক সিঁটকেছেন কাগজ খারাপ বলে। শিল্পের নামে ইয়ার্কি, ইত্যাদি প্রভৃতি নানা বিরোধিতা ছিল।

    সেসব কাটিয়ে ওঠা গেছে। এতদিন বাদে কেউ কেউ, সবাই না, বুঝেছেন, যে, এটা খুব জরুরি একটা ফর্ম। বুঝেছেন, আনন্দ পাওয়ারই কথা। কিছু বই বার করছেন, সেও ভালো কথা। কিন্তু কোনো কনসেপ্ট যে তাঁরা গ্রহণ করেছেন, সেটার স্বীকারোক্তি ছাড়া। শ্যামাপ্রসাদ নিয়ে একটা বইয়ের কথা এখানে বলা হয়েছে। যাঁরা করেছেন, তাঁদের বিজ্ঞাপনে আমি দেখেছি "আমরা নিয়ে এসেছি সস্তা ও পুষ্টিকর" -- এইরকম বাক্যবন্ধ (বাংলা বাজারে এই বাক্যবন্ধ অরিজিনালি একজনই লিখতে পারে, এইটুকু বলার মতো অথরিটি আমার জন্মেছে বলেই মনে করি)। শ্যামার বইটা নিয়ে যিনি লিখেছেন, ( দ ই মনে হয়), আশা করি, তিনি এটা কমিউনিকেট করে দেবেন।

    তো, এতে সমস্যা কোথায়? বাক্যবন্ধে তো কপিরাইট নেই, কনসেপ্টেও নেই, নানা কেন্দ্র থেকে বেরোলে সমস্যা কী? কোনো সমস্যাই নেই, যদি, কনসেপ্টটা তাঁরা আত্মস্থ করতেন (সেক্ষেত্রে অবশ্য স্বীকৃতিও দিতেন)। সস্তা ও পুষ্টিকর মানে স্রেফ সরু আর বাজে কাগজ নয়, ওটা একটা দর্শনের অংশ। সেটা সকলকে মেনে নিতে হবে এমন না। কিন্তু দর্শনটি নিয়ে আলোচনা, বিতর্ক, প্রতর্ক, এগুলো চটি বইয়ের অংশ। আবিষ্কারের প্রক্রিয়ার অংশ। এবং সম্ভাব্য যৌথ কার্যক্রমেরও অংশ। এই বস্তুটায় কোথাও কোনো আগ্রহ নেই। স্রেফ "আমরাও সস্তা ও পুষ্টিকর বই বার করছি" -- এই ভাব নিয়ে চটি বই বার করা যায়না। চটি বইয়ের বিকাশ ও বিস্তারও হয়না। প্রকাশভঙ্গী থেকে সাইজ, যৌথতা থেকে কমিউনিটি তৈরি পুরোটাই এই প্রক্রিয়ার অংশ। সেটায় কোনো অংশগ্রহণ নেই। সবই খাপচাখাপচা।

    ফলে বাম এবং লিবারালদের অ্যাপ্রোচও একটা বড় সমস্যা। সে অ্যাপ্রোচ যাবে বলে মনে হয়না। যা করার নিজেদেরই করতে হবে। এক গুচ্ছ পরিকল্পনা আছে, হচ্ছে, সব এখানে লেখা যাবেনা। একটা একটা করে নামলে বলব। বা ব্যক্তিগতভাবে।

    (শেষ)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৫418838
  • কাল থেকে লেখা শুরু করবে, "নরেন্দ্রপুরের নরেন্দ্র " ঃ-)
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩২418837
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৪418836
  • বাহ, ব্রতীন, খুব ভালো কথা। এবারে লিখতে পারো, "তাজপুরের তাজমহল।" ঃ-)
    ছবি মনে হয় দেখেছি কিছু ফেবুতে। ঃ-)
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৩418835
  • এটা আমার কমন পড়েনি।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৩418834
  • খিল্লি কথাটা এল কোথা থেকে? আগে কি এই শব্দটা ছিল?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০২418833
  • ডিসি,চাপ দিলে এই ৬ ঘন্টা টা কমতে পারে??
  • এলেবেলে | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৯418832
  • আরে রামো! খিল্লি আম্মো করি। এবং স্পোর্টিংলিই নিই। বাকিরাও তাই নেন বলে আমার বিশ্বাস। খিল্লি অতীব উপাদেয় জিনিস। শুধু নিছক খিল্লি না হয়ে খিল্লির মোডে দু-চারটে সলিড কিছু পাওয়ার আশায় এ পাড়ায় অনিয়মিত ঘোরাঘুরি করি গত চার বছর। হামা দেওয়ার স্টেজে আজ আর নেই বোধহয়। দাঁতও গজিয়েছে, যদিও খিঁচিয়েছি বলে মনে পড়ে না।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৮418831
  • সায়ন্তন দে/ সিনিয়ার প্রজেক্ট ম্যানেজার/ ডয়েশ ব্যাঙ্ক।

    লুরু তে থাকে। কথা হয়। তবে খুব কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত