এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৯419010
  • এল সি এম দা, তোমাদের দেশে নাকি এইচ ওয়ান বি একেবারেই এক্সটেন্ড করছে না। ধরে ধরে দেশে পাঠাচ্ছে?

    সম্প্রতি কিছু টিসিএ, উইপ্রো বন্ধুর হয়েছে।

    আইবিএম আর সিটিএস কেও নাকি রেয়াত করছে না??
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৮419009
  • আরে না না,ওইছাড় প্রায় সব মরসুমেই থাকে।উনিশ বিশ।নভেম্বর, ডিসেম্বর নাগাদ আর একটু বেশী ছাড় দেয়।কারণ,ডিসেম্বর পেরোনো মানেই গাড়ীটি একবছরের পুরোনো হয়ে গেলো।
    'রিসেশনের ছাড় 'এটা কোনমতেই নয়।
    আর lcm, যেটা বললো ট্রাকের ক্ষেত্রে ওভার লোডিং এর সীমা বাড়ানো।এটা সরকার করতোই।কারণ ইন্ডিয়া তে কে না জানে,টাকা পয়সা কিছু হাতে গুঁজে দিলেই কুড়ি টনের জায়গায় ত্রিশ টন স্টোন চিপস,কেউ বুঝেও বুঝতেই পারবে না।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩১419008
  • ওহো এসএম দা, আমি শোরুমে যাই নি। খবরের কাগজে দেখছিলাম৷ অন রোড প্রাইসের ওপর ৫০ কে + ছাড়।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৮419007
  • ICM, কে কিছু হাতে গরম অভিজ্ঞতার কথা বলছি।এই স্টেজ 4আর 6 এর কথা টি আমাকে একজন পরিচিত কয়েক মাস আগে জানালেন।বললেন যে 2020এর এপ্রিল এর পর স্টেজ 4গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।অর্থাৎ অক্টোবর নভেম্বর নাগাদ স্টেজ 4এর গাড়ী কিনলে বিপুল ছাড় মিলবে।কারণ তাঁদের স্টক ক্লিয়ারেন্স এর চাপ থাকবে।
    যাই হোক, শো রুমে, স্টেজ 4এর গাড়ী কিনলে অতিরিক্ত 15হাজার টাকার ছাড় মিলবে বললো।অর্থাৎ নগণ্য বললে কম বলা হয়।
    আমার ব্যক্তিগত মত,গাড়ী বিক্রি মোটেও সেরকম কমেনি।কর্মী ছাঁটাই করে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
    যেই সরকার 28 থেকে জিএসটি কমিয়ে 18পার্সেন্ট করবে,অমনি ওনারা গাড়ী প্রতি দাম কিছু হাজার টাকা বাড়িয়ে দেবেন।
  • PT | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৯419006
  • না জানার (অথবা আদ্দেক জানার) কত যে আনন্দ.....
    প্রলেতারিয়েতরাও প্রাইভেট হাসপাতালে যেতে পারে। সেখানে তাদের জন্যে ৭০০ টাকার ভিসিটের ডাক্তাররা ১৫০ টাকায় চিকিৎসা করেন। নির্ভর করছে যে তাদের সঙ্গে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন চুক্তি আছে কিনা।
  • ন্যাড়া | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৪419005
  • শুধু ইংরিজি কেন, আমাদের প্রলেতারিয়েত ডিক্টেটররা বাহ্যি হলেও উডল্যান্ডস আর আমরিতে ছুটতেন।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:১১419004
  • এই আইনস্টাইন ইস্যু তে মনে পড়লো।কে একজন লিখেছে দেখলাম, এঁরা,চিকিৎসার সময়ে বিদেশের হাসপাতালে ভর্তি হয়। কিন্তু এঁরা,পতঞ্জলির মেডিসিন আর যাগ যজ্ঞ দিয়েই কাজ চালাতে পারে।
    অনেকটা সিপিএম এর জ্যোতি বসুর আমলের মতন।
    প্রাথমিক থেকে ইংলিশ উঠিয়ে দিয়ে নেতাদের নিজের ছেলে মেয়ে দের ই মি স্কুলে এডমিশনের মতন।
  • lcm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯419003
  • পৃথিবীর চতুর্থ বৃহত্তম অটোমোবাইল মার্কেটে গাড়িশিল্পে মন্দার করণ হিসেবে বলছে -

    (১) GST - নতুন গাড়ির ওপর গড় ট্যাক্স বেড়ে হয়েছে ২৮%। এটি দাম বাড়িয়েছে, স্বাভাবিকভাবেই বিক্রি কিছু কমেছে
    (২) ক্রমবর্ধমান তেলের দাম
    (৩) বাতাসে দূষণ কমানোর জন্য নতুন কঠোর সরকারি আইন Bharat Stage 6 (BS 6) fuel emission norms। এই BS6 স্ট্যান্ডার্ড রাখতে গিয়ে গাড়ির দাম বেড়ে যাচ্ছে, বিক্রি কমে গেছে।
    (৪) ২০১৮-তে সরকার সমস্ত ট্রাকের লোড লিমিট বাড়িয়ে দেয়, ফলে কম সংখ্যক ট্রাক বেশি মাল পরিবহন করে, ট্রাক বিক্রি কমে আসে।
    (৫) নতুন গড়ির ফাইন্যান্স চার্জ বেড়েছে, নন-ব্যাংক লোন অপশন কমেছে
    (৬) নতুন গাড়ির রেজিস্ট্রেশন ফি বেড়েছে
    (৭) অতিরিক্ত প্রোডাকশন/ওভার-স্টকিং, গাড়ির প্রোডাকশন কমিয়েছে
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৭419002
  • গাড়ী শিল্পে মন্দা!দুদিন আগেই মারুতি শো রুমে গেলাম।কোন গাড়ির এক্স শো রুম দাম কমায় নি।বাড়িয়েছে বরঞ্চ।
    ছাড় এর পরিমাণ আহামরি নয়।উৎসবের মরশুমে ইউজুয়াল যেরকম হয়,তেমনি।
    আর্টিগা,কিনতে গেলে কুড়ি - বাইশ সপ্তাহ ওয়েটিং।কি আর বলবো!
    এস বি আই সব রকম এফ ডি র সুদ কমিয়ে দিয়েছে।
    হাউস লোন এর সুদ খুব কম কমিয়েছে।
    আগামী সপ্তাহে, দুদিন স্ট্রাইক।
    যে কোন উপায়ে কাস্টমার এর পকেট কাটছে।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৯419001
  • ওদিকে আইনস্টাইন অংক না জেনেই মাধ্যাকর্ষন আবিষ্কার করে ফেলল, এদিকে মিলেনিয়ালগুলো এটাও জানেনা যে ওলা উবের চড়তে নেই। সব কটাকে বাবা রামদেবের আশ্রমে পাঠাতে হবে, তাতে যদি কিছু সহবৎ শেখে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৮419000
  • যে কোন খারাপ জিনিসের একটা ভালো দিক থাকে। এই বিপর্যয়ের বাজারে গাড়ি প্রতি ডিসকাউন্ট অনেক টা বেড়ে গেছে
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৯418999
  • গাড়িশিল্পে মন্দা তো হতভাগা মিলেনিয়ালদের জন্য, ব্যাটারা নিজেদের গাড়ি না চড়ে খালি ওলা আর উবের চড়ছে। সবকটা দেশদ্রোহী।
  • b | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৫418998
  • এদিকে নাকি গাড়ি শিল্পে মন্দা। উদিকে এস বি আই কার লোন-এর উপরে সুদ বাড়িয়ে দিলো।
  • r2h | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪২418997
  • বৃন্দা কারাতকে অশিক্ষিত অসংস্কৃত ইত্যাদি শত নিন্দুকেও কোনদিন বলেনি।

    কিন্তু দমদম দাওয়াই নিন্দা করার মতই ছিল, মমতা ব্যানার্জির কুকথায় সেটা জাস্টিফাই হয়না। জনগণ আমাদের নিন্দা করলো, ওদের নিন্দা কেন করেনা, এই অ্যাটিট্যুডকেও খুব একটা পরিনত বলতে পারছি না।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯418995
  • মরেচে!!
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২১418994
  • আহা, যখন বৃন্দ কারাত এসব বলেন, সেটা হলো অশিক্ষিত কমি দের শোষণমূলক ভাষা, যারা বাংলার সংস্কৃতি-ফিতি কিস্যু বোঝে না। আর যখন মমব্যান সেটা বলেন, সেটা হলো সাব অল্টার্ন দের আসল মুখের ভাষা দিদি ব্যক্ত করেছেন।

    দুটোর আলাদা প্রেক্ষিত না দেখলে হবে ? সেই পার্ক সার্কাস র ঘটনার পর থেকে দিদির সব কিছুর প্রেক্ষিত সবার থেকে আলাদা।
  • @শরদিন্দু পাঠকেরা | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৩418993
  • শরদিন্দুর ভ্রমণবিষয়ক লেখাগুলো শরদিন্দু অমনিবাসের কতো খন্ডে আছে বলতে পারবেন?
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৪418992
  • কথান্জলীর কোটেশান।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৩418991
  • হ্যাঁ, বৃন্দা কারাত একবার দমদম দাওয়াই দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
  • হুঁ | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০২418990
  • পেঁদিয়ে বৃন্দা করাত দেখিয়ে দোব!
  • PT | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮418989
  • "তুমি দম দম করে পুলিশ আনলে আমরাও পাল্টা দম দম দেব"
    শিখছেন, তিনি শিখছেন!!
    এই "দম দম" কি একটা দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে একদা বাঙালীরা বেজায় চিল্লিয়েছিল না?
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫০418988
  • এদিকে বৃষ্টির মধ্যে জল ছপাভ ছপাত করতে করতে বাজার করে আনলুম। বেশ একটা স্কুল ডেজস
    ডেজস ফিলিংস হচ্ছিল।

    ওদিকে জিলিপি র দাম বেড়ে তিন টাকা হয়ে
    গেল। ভাবতে পারেন??
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬418987
  • অমিত, দেখা যাক। হংকং এ বেশী গন্ডগোল দেখলে আগেই বেজিং কেটে পড়বো।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪২418986
  • অমিত ১০ঃ২৫,
    ডিসি ১০ঃ২৭,

    নির্মল নির্মল
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩১418985
  • ডিসি ভালো মানুষ এবং ভদ্রলোক। তাই বেহালা ভাবলেন, আমি তো অন্য কিছু ভাবছিলুম। :) :)

    যাক যে, আপনার হংকং এর ট্রিপ কি হলো ? অবস্থা কিন্তু এখনো সুবিধের লাগছে না।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৭418984
  • তাহলে নাম রাখতে হতো বেহালা।
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৫418983
  • কি ভাগ্যিস, ওরা শুধু মেটে খেতে ভালোবাসতো, পুরো পাঁঠাকে নয়। নামের মা মাসি হয়ে যেত পুরো।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৩418982
  • ওই বুরুজটায় যারা থাকতো তারা মেটে খেতে ভালোবাসতো, যেমন আমার মেয়েও বাসে। সেই থেকে ওই জায়গাটার নাম মেটেবুরুজ। এ তো সবাই জানে।
  • ন্যাড়া | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৬418981
  • হ্যাঁ মাটির দুর্গ বা মিনার টাইপের কিছু একটা ছিল, তার থেকে নাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত