এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৫419070
  • বাব্বা! নিজেই বলে দিয়েছেন নিজের ব্রেইন ভালো???? এ মানে ভাবা যায় না। কী আর বলা যায়, খুবই করিতকর্মা ব্যক্তি। ঃ-)
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২419068
  • আর চীনের ভেতরে কী হচ্ছে?
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২419069
  • ট্রাম্প তো বলেইছে যে উনার ব্রেইনটা নাকি দারুন। এদিকে হোয়ার্টনকে ধমকে রেখেছে যে গ্রেড শীট বার করা চলবেনা।

    Donald Trump: I consult myself on foreign policy, 'because I have a very good brain'
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৯419067
  • চীনের পণ্যের উপরে ট্যাক্স বসাতে বহু সাধারণ লোকেদেরও অবস্থা খারাপ। তার থেকেও খারাপ অবস্থা হয়েছে চীন রিট্যালিয়েট করায়। আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের ধরপাকড় বেড়ে যাওয়াতে বহু চাষীরা এমনিতেই কাজের লোক পাচ্ছিলো না, এবারে চীন ট্যারিফ লাগানোতে তারা আর একস্পোর্টও করতে পাচ্ছেনা।
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৬419066
  • ট্রাম্প আর বোজোর মধ্যে কে বেশি অপদার্থ এবং ভয়ন্কর সে নিয়ে আলোচনার কোনও মানেই হয়্না। দুজনই দেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। সেটা এসব দেশের কিছু লোকেরা বুঝেছে। তবে আম্রিগার ইলেকশন প্রসেসের প্রতি আমার আর কোনওরকমের বিশ্বাস নেই। যেসব কৌশলে ভোটার সাপ্রেশান চলে সেসব আমাগো দেশের নেতারা ভাবতেও পারেনা।

    খ দা, ওসব সেফ সীট বলে আর কি হবে। সে তো অনেক বড় নেতারাই সেফ সীট থেকে আসে। আর লন্ডন কি খুব সেফ সীট? তাইলে লেবারদের সাদিক খান জিতলো কেমনে?
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৮419064
  • ব্রেক্সিট এর ব্যাপারে কাকে আপনি বিশ্বাস করেন?কানার মধ্যে ঝাপসা ওই বরিস। রেফারে ন্ডাম এর আগে লেবার পার্টির স্ট্যান্ড কি ছিলো?এখন করবিন সাহেব ঘোলা জলে মাছ ধরতে চাইছেন।
    ট্রাম্পের যতোই নিন্দা হোক,কিছু সাফ কথা বলেছেন।তাতে অনেকের গায়ে লেগেছে।কি করা যাবে।কোর্ট ও বলছে,ইমিগ্র্যান্ট নিয়ে।যেকোন দেশ থেকে দুম করে আসা যাবে না।
    চীনের পণ্যের ওপর ট্যাক্স বসিয়েছেন।অনেক বিগ কোম্পানি চোটে লাল।
    কি আর করা যাবে?
    আগের প্রেসিডেন্ট গুলো তো ট্রাম্পের চেয়ে বিরাট কিছু বেটার ছিলো না।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৮419065
  • ব্রেক্সিট এর ব্যাপারে কাকে আপনি বিশ্বাস করেন?কানার মধ্যে ঝাপসা ওই বরিস। রেফারে ন্ডাম এর আগে লেবার পার্টির স্ট্যান্ড কি ছিলো?এখন করবিন সাহেব ঘোলা জলে মাছ ধরতে চাইছেন।
    ট্রাম্পের যতোই নিন্দা হোক,কিছু সাফ কথা বলেছেন।তাতে অনেকের গায়ে লেগেছে।কি করা যাবে।কোর্ট ও বলছে,ইমিগ্র্যান্ট নিয়ে।যেকোন দেশ থেকে দুম করে আসা যাবে না।
    চীনের পণ্যের ওপর ট্যাক্স বসিয়েছেন।অনেক বিগ কোম্পানি চোটে লাল।
    কি আর করা যাবে?
    আগের প্রেসিডেন্ট গুলো তো ট্রাম্পের চেয়ে বিরাট কিছু বেটার ছিলো না।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৩419063
  • আলফা মেল
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪419062
  • মেয়র হিসেবে ইনার লন্ডন এ যেখানে অলরেডি, কনজেশন চার্জের কারণে কেন লিভিংস্টোনের আমলে সেই প্রোজেক্ট ডিপ্লয় হয়, বাস লেন ও তৈরী হয়, সেখানে বরিস এসে সাইকল চালু করে নিউ ইয়র্কেও এক ই সময় এই কাজ হয়। এই মোটামুটি কন্ট্রিবিউশন আর অসংখ্য বোকা বোকা ইনটারভিউ আর হাস্যরস। উনি কেন লিডার হতে চান এই প্রশ্ন ওকে বার বার করে দেখা গেছে পার্সোনাল অ্যাম্বিশন ছাড়া কনভিকশন বিশেষ কিছু নেই।

    এঅ ব্রেক্সিট করলো তো, রিসেন্ট ভিডিও দেখো, ট্রাম্পের সঙ্গে অলহা মেল এর প্রতিযোগিতায়, ট্রাম্পকে করা প্রশ্নের উত্তর নিজে দিতে গিয়ে বলছে, উই লাভ ওয়ার্ল্ড ট্রেড, ব্যারিয়ারলেস ট্রেড বা এরকম কিছু, ট্রাম্প ন্যাফটা ইত্যাদির বিরোধিতা করছিল তখন।

    এতই যদি ট্রেড ভালো লাগে, তাহলে নো ডিল ব্রেকসিট করার জন্য ছলনার আশ্রয় নিল কেন। যত আজে বাজে মাল। বল্লম তো, মুখে মার্বল নিয়ে ইংরেজি বলা ছাড়া কিসু নাই।

  • অর্জুন | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫২419061
  • "জ্যোতি বসুর মতন পরস্পর বিরোধী,একজন লোক যে কি করে কম্যুনিস্ট লিডার হলেন,সেটাই বিস্ময়ের।ঃ (@sm)

    এত বড় হক কথা আর হতে পারেনা।
  • অর্জুন | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৮419060
  • @S সুচেতা কৃপালিনীরা তো এমনিতেই ঐতিহাসিক simply for the role they played in nationalist movement. '৪৬ এ নোয়াখালীর বিধ্বংসী দাঙ্গায় তাঁর অবদান অনস্বীকার্য।পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষে সুচেতা কৃপালিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেও জাতীয় রাজনীতিতে সে ভাবে কতটা প্রভাব ফেলেছিলেন? স্বাধীন দেশে ওঁরা কেমন যেন মিলিয়ে গেলেন! সেভাবে কি নেতৃত্ব ছিল ওঁর হাতে? আগে গান্ধী ও পরে নেহেরুর ছত্রতলে ঢাকা পড়ে ছিলেন সুচেতাজি। আর শুধু সুচেতা কৃপালিনী কেন? অরুণা আসফ আলী আছেন। ডাঃ সুশীলা নায়ার, রাজকুমারী অমৃত কৌর! আমি ভুলও বলতে পারি।

    ইন্দিরা গান্ধী যে politics of cynicism শুরু করেছিলেন তাঁর মধ্যে সুচেতা কৃপালিনীর মত বিদগ্ধ মানুষ পড়েন না। ইন্দিরা গান্ধীর রাজনীতির উত্তরসূরীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন উজ্জ্বল নাম এ ব্যাপারে সন্দেহ নেই। মায়াবতীও দক্ষ রাজনীতিবিদ। কিছু দিন আগেই বলেছিলাম যে এখনকার বিজেপি মন্ত্রীসভার সদস্যাদের কাউন্ট করলে মায়াবতী একজন উজ্জ্বল উদাহরণ বাট ভেরি করাপট। জয়ললিতা অসম্ভব সফল রাজনীতিবিদ হয়েও ঠিক জাতীয় স্তরের নন, স্টাকআপ উইদিন তামিলনাড়ু। ব্যাপার হল এদের ব্যাপারে আমি খুব বেশী এখন ও ইন্টারেস্টেড হইনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে ইন্টারেস্টেড।

    @অমিত বাবু, বাপরে! আমি জদ্দুর জানি, আপনি বিদেশে থাকেন! সেখান থেকে গুরুজির হয়ে একেবারে মাঝরাত নাকি কাকভোরে চৌকি পেতে বসে আছেন? জ্যোতি বাবুর মাড়োয়ারি, গুজরাতি, সিন্ধি ধনী ব্যবসায়ী পরিবারের বিয়ে সাদি অ্যাটেন্ড করার ব্যাপারে আপত্তি না হলেও খুব স্বস্তি নেই। স্তলে, তলে শ্রেণীশত্রুদের সঙ্গে মাখামাখি কিনা তাই! তবে উনি অরকমই। নীচের লাইনে তার উত্তর দিলাম।

    এখানে বলে রাখি I dislike জ্যোতি বসু with passion যেমন এখানে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে করেন। এখানে এর আগেও বলেছি জ্যোতি বাবু আমাদের পরিবারের কুটুম। সেই কুটুম্বিতার খাতিরে এটা বলতে পারি উনি মনে করলেন উনি কম্যুনিস্ট পার্টির রাজা, আর বাকী সদস্যরা ওর প্রজা আর উনি শ্রেণী শত্রু ব্যবসায়ীদের সঙ্গে আড়ালে বেশ বন্ধুত্ব রাখতে পছন্দ করতেন, একটু তেল মারতেন বললেও ভুল হবেনা। ওর পরিবারের যে শাখাটার সঙ্গে আমার গত ৫৭ বছরের বৈবাহিক সম্পর্ক তাদের দ্বিতীয় প্রজন্ম থেকে সকলেই crony capitalist পূজারী।

    @? I'm sure you're helplessly pathetic but cute.
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৭419059
  • টোরি পার্টির এম পি হতে অ্যাবসোলিউটলি কোনো যোগ্যতা লাগে না, একটা সেফ কনজারভেটিভ সাউথ ইংল্যান্ড সিট পাওয়া টা র জন্য শুধু পাবলিক স্কুল কানেকশন লাগে। একটা কথা বুঝতে হবে, টোরি পার্টির নিজের মতেই তাদের "ভালো" লিডার নেই থ্যাচার এর পর থেকে। থ্যাচারের পর থেকে দুটো জিনিশ হয়েছিল, নর্থে টোরি ফিনিশ্ড হয়ে গেছিলো, সেটা এই ব্লেয়ার দের ধাষ্টামোর পরে ক্যামেরন ফিরে পেয়েছে একটু। আর থ্যাচার যেরকম নির্লজ্জ ভাবে দুস্থ, অশক্ত, রাষ্ট্রের উপরে নিরভরশীল মানুষ কে ব্যংগ করতেন এবং যেরকম ভাবে ম্যানুফ্যাকচারিং তুলে দিয়েছিলেন তার চাপে পরে ক্যামেরন দের কে প্রিভিলেজ কে ডিফেন্ড করতেও পরিশ্রম করতে হয়। ক্যামেরন রেগুলার হুড পরে ব্ল্যাক নেবারহুডে যাবার চেষ্টা করেছিল কিছুদিন।
    ব্লেয়ার এবং ক্যামেরন এর মধ্যে অ্যাবসোলিউটলি কোন পার্থক্য ছিল না। শুধু ওয়েলফেয়ার স্টেট এর বারোটা বাজানোতে ব্লেয়ার এর অসমাপ্ত করতে চেয়েছিলেন ক্যামেরন। ব্রেকসিট কেসে সময়ে কেটে পড়লেন এই তো সব লিডার। বরিস জনসন ব্রেক্সিট কে সমর্থন করেছেন সম্পূর্ণ মিথ্যার ভিত্তিতে, এস এম দা ছাড়া কেউ বিশ্বাস করে না ওনাকে, কিন্তু ঐ আর কি পার্টি অফ গভরনান্স এর ক্লাস অফ গভরন্মেন্ট আর লিডারশিপ এর লোক, তার ব্যাপারে লোকের মাপকাঠি আলাদা, যে মাপ কাঠিতে এখনো রাজা রানী থাকে ঃ-)))

  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৪419058
  • বো জো পিএম হওয়ার আগে লন্ডনের মেয়র ছিলো। তারও আগে এমপি ছিলো বোধয়।

    আর ট্রাম্পও এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে প্রচন্ড ফেমাস ছিলো। টিভি-রেডিও-ম্যাগাজিনে নিয়মিত ট্রাম্প অ্যাপিয়ার হত। আম্রিগার হুজ হুদের পার্টি ফ্রেন্ড ছিলো। ট্রাম্প একটা কাজের কাজ করেছে। আম্রিগার খারাপ দিকটা যেটা অনেকদিন চাপা পড়ে গেছিলো সেটা উন্মক্ত করে দিয়েছে। প্রোগ্রেসিভ ইন্ডেক্সে অনেকটা পিছিয়ে গেছে।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৬419057
  • ওসব ফালতু কথা।ভারতে মোটা মুটি সৎ, ভদ্র ও প্রগতি বান পি এম হলো, রাজীব গান্ধী।কিন্তু বিলেতে পড়াশোনা আর ইন্দিরার ছেলে; এ ছাড়া কোনরকম রাজনৈতিক যোগাযোগ ছিলো কি?
    জুনিওর বুশের কোন যোগ্যতাই ছিলো কি?
  • মানিক | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫২419055
  • রাজনীতিবিদদের ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে আলাদা করলে সেটা খুবই রান অফ দি মিল মেরিটোক্র‍্যাটিক স্ট্যান্ড হল। সেভাবে বললে হিটলারও বিশেষ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়াই উঠেছিল। হয়তো কাদের স্বার্থ দেখছে, এবং কিভাবে দেখছে, সেটা রাজনীতিবিদদের ক্লাসিফাই করার জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ মাপকাঠি।
  • ? | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫২419056
  • মোদী ছোট থেকে কী জাতীয় রাজনীতি করেছে? মুখ্যমন্ত্রী হবার আগে কোন কোন ধাপে রাজনীতি করেছে? ব্লক? জেলা?
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৪419054
  • আচ্ছা বোধি দা, জ্যোতি বসু র ও কি আলাদা গোত্র? দুষ্টু লোকে বলে "ওই
    মানের" রাজনৈতিক নেতা নাকি ভারতের রাজনীতির ইতিহাসে বেশি আসেন নি।

    ভারতের প্রাচীন ইতিহাসের সাথে তুলনা করলে চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত কিংবা নিদেন পক্ষে আকবর র সাথে তুলনীয়??

    সত্যি নাকি??
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪০419053
  • আসলে লোকশিক্ষের ব্যাপারে আমি নাই, আমার সেরকম কোন যোগ্যতা নাই। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যা সংগ্রহ চালু করেছিলেন, অনেকেই চটি বা রিয়েলি ব্রিফ ইন্ট্রোডাকশন ইত্যাদি করেন নানা বিষয়ে। কিন্তু আমার বক্তব্য খুব স্পেসিফিকালি হল, ক্ষমতা র চর্চা আর জ্ঞানচর্চা না হলেও সচেতনতার চর্চা এগুলির একটু ডিলিনিয়েশন দরকার আছে। এবং এই ডিলিয়েনেশন টাই নাগরিক রাজনীতিবিদ কে আলাদা করে বা করার কথা। এবং ইন্ক্রিসিংঅলি যেহেতু ক্ষমতা র গল্পে মেডিয়া গভীর ভাবে সম্পৃক্ত, ডীপ-লি এন্সকন্সড যাকে বলে, সেহেতু মেডিয়ার (হার্ড নিউজ) আলোচনার ধারার সঙ্গে ক্ষমতায় অনাগ্রহী সচেতন নাগরিকের আলোচনার কয়েকটা ফান্ডামেন্টাল পার্থক্য থাকা দরকার।

    এবং সাধারণ ভাবে পাবলিক ডোমেইন এ রাজনীতি কে যে শুধুই ক্ষমতার শুধু না ক্ষমতাশালীর নাট্যমঞ্চ হিসেবে দেখা হয় (আজকাল অপটিকস) সেটা র থেকে ডিসটিনগুইশ করা যায় ঐতিহাসিক প্রসেস গুলো কে আলোচনায় আনলে। এটুকুই বলার।

    দেখুন মমতা একজন টিপিকাল পোস্ট কলোনিয়াল ভারতীয় রাজনীতিবিদ, কিন্তু তাঁর কিছু যোগ্যতা আছে, মোদী একজন প্রশিক্ষিত বিদ্বেষবাদী কিন্তু দুজনের ই একটা ছোটো থেকে রাজনীতির মধ্যে থেকে কাজ কর্ম করে উঠতে হয়েছে, শুধুই ফ্যামিলি বা বার্থ বেচে করে খাচ্ছেন না।

    বরিস জনসন ইটন ছাড়া কোন যোগ্যতা নেই, সম্পূর্ণ স্বার্থান্বেষী এবং ফ্র্যাংকলি সম্পূর্ণ যোগ্যতাহীন। ট্রাম্প যদিও প্রচুর বারফাট্টাই করেন এবং ঢপ দেন ওনার কট টাকা আছে এই ব্যাপারে, প্রচুর গুপি মূলক ব্যাংকরাপ্টসি ফাইলিং করেছেন, কিন্তু স্টিল কিছু করতে হয়েছে এবং গ্লোবালাইজেশন এর ফেলিয়োর কে অ্যাড্রেস করে, একটা প্রাইমারি র মধ্যে দিয়ে ইলেকশনে জিতে রাষ্ট্রপ্রধান হয়েছেন, যতই অয়্ভোরান্ট দিক থাকুক না কেন, কিন্তু বরিস শুধুই ফেমাস ফর বি ইং ফেমাস একজন আপাদমস্তক ক্ষমতলোভী হুইলার ডিলার গোছের লোক যাকে বিচিত্র ব্রিটিশ ক্লাস সিস্টেম মান্যতা দিয়েছে, জাস্ট বিকজ হি ইজ ফ্রম দ্য ক্লাস অফ গভরনান্স।
  • মানিক | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩০419052
  • লাভ কাকে বলে এবং কার লাভ, এদুটো না জানলে কিছু বলা যাচ্ছে না।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৩419051
  • বরিস ব্রিটেন এর ভালই চায়।ট্রাম্প এর পদানত থাকতে চায়।
    ভাবে,যদি ট্রাম্পের সাপোর্ট না পাই, সিটি ডুবে যাবে। ব্রেক্সিট, ব্রিটেন এর অকাল বার্ধক্য নিয়ে আসবে।
    আর তালে গোলে ব্রেক্সিট না হলে, বড় ফাঁড়া কাটবে।
    করবিন ও ব্রেক্সিট চায় না।
    করবিন এর সঙ্গে বরিস এর মূলগত পার্থক্য হলো,করবিন মনে করছে,বরিস আর ব্যাংকাররা মিলে পুরো দেশ এর হেলথ,রেল, ইন্ডাস্ট্রী,সব কিছুকেই প্রাইভেটাইেশন এর অন্তর্ভুক্ত করবে।এখন প্রশ্ন হলো,ব্রিটেন এর সরকারী লাভজনক কিছু আদৌ আছে কি?☺️
  • মানিক | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৭419050
  • বরিস বা ট্রাম্পের ক্ষতি করার ক্ষমতা অনেক বেশী। কিন্তু কোয়ালিটেটিভলি মোদী বা মমতার থেকে আলাদা কেন সেটা বুঝলাম না।

    সমকালীন ঐতিহাসিক প্রসেস নিয়ে আলোচনা হওয়া খুবই দরকারী। তার একটা বড় উদ্দেশ্য মনে হয় ডকুমেন্টেশন, ও লোকশিক্ষে। এ বাদে, না বোঝা কিছু আছে কিনা জানি না।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২419048
  • বরিস জনসন একদম আলাদা গোত্রের, এবং ট্রামপ ও।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৪419047
  • এটা মানিক খাঁটি কথা বলেছেন, যাঁদের মূল দাবি তাঁদের ব‍্যক্তিত্ব বা ব‍্যক্তিগত সততা তাতে এই ধরনের আলোচনা হবে। কিন্তু আমার মনে হয় দাবি সত্ত্বেও ঐতিহাসিক প্রসেস যেট কনটেম্পোরারী, সেটা আলোচনা একেবারেই না হলে বড্ড চর্বিত চর্বন হয়, এবং ট্রোল ছাড়া কার ও উপকার হয় না।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৮419046
  • জ্যোতি বসুর মতন পরস্পর বিরোধী,একজন লোক যে কি করে কম্যুনিস্ট লিডার হলেন,সেটাই বিস্ময়ের।সেই জন্যই এতো আলোচনা।
    এই আলোচনা,বিনয় বাবু,স্বরাজ বাবু,প্রমোদ বাবুদের নিয়ে হয় না,হবেও না।
  • মানিক | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০২419045
  • মমতা, মোদী, ট্রাম্প, বরিস সকলেই ইম্পরট্যান্ট। ব্যক্তিগত স্তরে এরা সকলেই অবনক্সাস। কিন্তু সেটা বাদ দিয়েও এদের কাজকর্মের ভিত্তিতেই অনেক কথা বলা যায়।

    মুশকিল হল, এদের সমর্থকেরা ইনসিস্ট করেন ব্যক্তিগত আচরণ খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে আলোচনায় সেটা আসা উচিত। এই যেমন জ্যোতিবাবু কোথায় নিমন্ত্রণ খেতেন সেটা নিয়ে রসাল সব মন্তব্য হচ্ছে। কিন্তু মমতার আচরণ নিয়ে কথা উঠলেই ফাউল ফাউল খেলব না শুরু হয়ে যায়।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০১419044
  • আমার তো মনে হয় মমতা কে বুঝতে গেলে নবারুণ ভট্টাচার্য্য একটা ভালো ন্যারেটিভ। তেমনি মায়াবতী কে বুঝতে হলে বুঝতে হবে যে দলিত রা শুধুই ক্ষমতার নেগোশিয়েশন এ আসতে চাইছে তা না, নিজেদের লেজিটিমেসী বাড়ানোর জন্য তারা ইম্পেরিয়াল ভারতবর্ষের যে আর এস এস গোত্রীয় ধারণা, সেটাতেও সাবস্ক্রাইব করছে, দক্ষিন ভারতের দলিত মুভমেন্টের সঙ্গে কোন অ্যাসোসিয়েশন প্রকাশ আম্বেদকর দের চেষ্টা সত্ত্বেও গড়ে উঠছে না। এ মানে খুব ই ইন্টারেস্টিং।

  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫২419043
  • কর্পোরেট স্টাইলের (একটি বলশেভিক স্লিপ অফ টাং হয়েছে), প্রায় ফ্রয়েডিয়ান কিনা সেই অ্যানালিসিস ট্রোল দের জন্য রেখে গেলাম, আহা তাঁরা ব্যস্ত মানুষ একটু মশলা না পেলে কি করে অবসর কাটাবেন।

  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৯419042
  • মমতা যে ইম্পর্টান্ট এবং হিস্টরিকালি ইম্পর্টান্ট, (প্রশাসনিক ইতিহাস এর স্কোপে) এটা মানতে অসুবিধে কোথায়? মমতা বিরোধী রাও তো মনে করেন মমতা ইম্পর্টান্ট। এটা অস্বীকার করা বালির মধ্যে মুখ গুঁজে থাকা। এখন মমতা মমতার মত ইম্পর্টান্ট, পাঁচটা প্রধান মন্ত্রী মুখ্যমন্ত্রীর মত ইম্পর্টান্ট, ক্লিয়ারলি তাঁর সঙ্গে গুরুত্ত্বে বৃন্দা কারাতের তুলনা করা উচিত ই না। বৃন্দা কারাত ইম্পর্টান্ট, কিন্তু ক্লিয়ারলি একটা মুখ্যমন্ত্রীর মত ইম্পর্টান্ট না।

    মায়াবতী দের গুরুত্ত্ব ও তাই। বেশি কম কিসু না।

    একটা জিনিশ বোঝা দরকার, এমন একটা সময় জুড়ে লার্জার দ্যান লাইফ অপোজিশন ফিগার দের, মুখ্যমন্ত্রী রা এরেনা তে আসছেন, যখন পর পর এক দেড় বার ছাড়া ভারতীয় জনগণ সুশাসন বলতে কেন্দ্রায়িত প্রশাসন চেয়েছে, ফেডেরালিজম এর বিপক্ষে ভোট দিয়েছে লোক সভায়, এবং আসলে "'ইম্প্লিমেন্টেশন'-ই-সব, -নীতিগত-বিতর্ক-কিসুই-নাই", এরকম একটা সময়ে এই ধরণের রাজনৈতিক চরিত্র গুরুত্ত্ব পূর্ণ হয়েছে যেখানে মনে করা হয়েছে কর্পোরেট স্টালিনের সিংগল অর্ডার অফ কম্যান্ড থাকলে ভীষণ কাজে গতি আসবে। গণতন্ত্র যে একটা চর্চার ব্যাপার সেটা অস্বীকার করা হয়েছে।

    তো এই সময়টায় যেটা পারসিভড উইসডম, মমতা তার প্রতিফলন মাত্র। তার উপরে বলা যেতে পারে, তিনি জবলেস গ্রোথ যে সব পলিসিতে হয়েছে, রাজনৈতিক পদ্ধতির বাইরে রয়ে যাচ্ছেন বলে মনে করছেন, এরকম নাগরিক লোকের সঙ্খ্যা যে আমালে বেড়েছে, সে আমলেই মমতার উত্থান হয়েছে।

    এটা খুব ই ইন্টারেস্টিং বিষয়, এতে খাবলা খাবলি র কি হল বুঝলাম না।

  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৮419041
  • সমস্যা টা হচ্ছে --
    বাজোরিয়ার কোলে,
    জ্যোতি বসু দোলে।☺️
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত