এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৬419099
  • অর্জুন, এই সমস্ত &%$#@(*&$## রা আসলে এক একটি খাঁটি &%$#@(*&$#&^%। এদের কথায় পাত্তা একেবারেই না দেওয়া ভালো। ইগ্নোর, ইগ্নোর।
  • অর্জুন | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৭419098
  • আজ আমায় এখানে একজন দুটো accolade প্রদান করেছে।
    ১ 'পুচ্ছ্ধারী' ২ অমানুষ

    আচ্ছা, 'অমানুষ' র মধ্যে কারা, পড়ে ? আর তারা কি খুব খারাপ?

    পুনশ্চঃ মতে না মিললেই বাক্য অসংযমী হওয়া কি খুব মনুষ্যত্বের পরিচয় ! ঃ-)
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৯419097
  • দাড়িদাদুর আসলটা এইখানে।
    "
    গানে গানে তব বন্ধন যাক টুটে
    রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে ॥
    বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
    জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে ॥
    ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,
    অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
    সুরহারা প্রাণ বিষম বাধা-- সেই তো আঁধি, সেই তো ধাঁধা--
    গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে ॥
    "
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৯419096
  • হয়তো বলতেন, "gun এ gun এ আমার বন্ধন হোক ক্ষয়" ঃ-)
  • অর্জুন | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৩419095
  • শিব্রাম চক্কতি তাঁকে নিয়ে গান- বন্দুকের কুরুক্ষেত্র চলছে জানলে খুসীই হতেন। ঃ-)
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৯419094
  • এই গল্প সেদিন এক গ্রুপে দিয়েছিলেন একজন। ওরেব্বাবা কমেন্ট সেকশনে সে কি কুরুক্ষেত্র! কেউ বলে, এত ছোটো ছেলের হাতে পিস্তল দিয়েছে বিপ্লবীরা, এটা বিশ্বাসযোগ্য নয়। আবার কেউ বলে,কেন উনি গান গাইবার জায়গা থেকেই পিস্তল চালালেন না? এতবড় সুযোগ মিস করলেন!
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৩419093
  • আরে দেশপ্রেম! সে কি সোজা জিনিস ভায়া? বড়ই জটিল। শুনুন তবে একটা গল্প বলি। বড় হয়ে কে কী হতে চাও? এর উত্তরে শিব্রাম বলে বসলেন দেশপ্রেমী হতে চাই। তখন ব্রিটিশ আমল। স্বদেশি দলের একজন তো যোগাযোগ করল পরে। শিব্রামকে দলে নিল। তারপরে স্কুলে একবার অনুষ্ঠান, সেখানে বড়সড় এক ব্রিটিশ উচ্চপদস্থ আসবেন, তাঁকে খুন করার হুকুম হল। পিস্তল লুকিয়ে নিয়ে শিব্রাম হাজির, কিন্তু সেই মুহূর্তেই গানের জন্য নাম ডাকল শিব্রামের। আর পিস্তল চালানো হল না, গান চালালেন। ঃ-)
  • অর্জুন | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:০১419092
  • @আতজ, 'দেশপ্রেম' ভাল বলছেন! আপনি কতটা দেশপ্রেমী প্রমাণ দিন তো ! ঃ-) ঃ-)
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৪419091
  • ঈশ, পুরো "চলচিত্তচঞ্চরি" চলছে। "জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে ---" ঃ-)
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৯419090
  • টেরিফিক। ঃ-)
  • lcm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৫419089
  • এবিলিটি ঃ-)
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৩419088
  • লোকে দেশপ্রেমী হলে খুবই লাভ। দেশের। দশের।
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৫419087
  • আজ দারুণ দেশপ্রেম দেখিয়েছি। সন্ধেয় নেতাজী সুভাষ বিমানবন্দরে নেমে ভাবলাম ওলা করব, তখনই দেশের কথা মনে পড়লো। শেষে হেঁটে হেঁটে এক নম্বরে এসে অটোশিল্প ভরসা করে চলে গেলাম। নেশন ফার্স্ট।
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৯419086
  • এনেসে বল্টনকে সড়ানোর পর কালকে সাংবাদিকরা ট্রাম্পকে জিগিয়েছিলো যে কে হবে নেক্সট এনেসে। তাতে ট্রাম্পের বক্তব্যঃ

    "A lot of people want the job. And we-- it's a great job. It's great because it's a lot of fun to work with Donald Trump, and it's very easy, actually, to work with me. You know why it's easy? Because I make all the decisions. They don't have to work."

    মুশকিল হলো ট্রাম্প হোয়াইট হাউসের টার্নোভার ভাবা যায়্না। আর সকলেই বেড়িয়ে বই লেখে যে কেন ট্রাম্পের সঙ্গে কাজ করা যায়্না।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৭419085
  • আমেরিকার লেজুড় হয়ে পারলে অন্যের পেছনে কাঠি করা, এইটুকুর মধ্যে এসে থেমেছে।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫419084
  • এই ব্রিটিশ রাজনীতিটা হলো সবথেকে বোরিং আর ইনকনসিকুয়েনশিয়াল একটা অ্যাক্ট। ব্রিটেন কি করলো তাতে কারুর কিস্যু যায় আসে না।
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪০419083
  • @খ দা, বৃটিশ রাজনীতি নিয়ে অন্তত আপনার সঙ্গে কোনও তক্কেই যাবোনা কারণ ও ব্যাপারে আমি তেমন কিস্যুই জানিনা। কয়েক বছর আগের অবধিও উইকে কে আম্রিগার শ্যাডোর বেশি কিছুই মনে করতাম না। কিছু প্রশ্ন হয়তো করতে পারি।
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৮419082
  • খ দা, ওটা আপনাকে বলিনি।
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৭419081
  • ব্যারাক ওবামা হোয়াইট হাউসে যাওয়ার পর থেকে (বিশেষ করে সেক্ন্ড টার্মে) এবং এখনও বহুবার বহু আম্রিগানদের অন রেকর্ড বলতে শুনেছি যে স্লেভারি অতটাও খারাপ ছিলোনা, কালোরা নাকি তখন বেশ আনন্দে-খুশিতেই ছিল। বা ঐরকম কিছু একটা।

    তার মধ্যে গাধা কানয়ে ওয়েস্টও আছে। এটা ঠিকই যে কানয়ে ওয়েস্ট ইজ নো ওয়ান অ্যান্ড হিজ ওপিনিয়ন শুডনট ম্যাটার। কিন্তু সেলেব স্টেটাসের জন্য ভয়েস এক্সপ্রেস করার জায়্গা পাচ্ছে, মিডিয়া আউটলেট গুলো সেটা ছড়াচ্ছে। ফলে রেসিস্ট এনটিটিগুলো খুব দম পাচ্ছে। ট্রাম্পের রাজত্বে সেটা মারাত্মক বেড়েছে।

    বিগত কয়েক বছর ধরে ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গরা প্রচন্ডভাবে রেসিজম এবং বাজে রেটোরিক ছড়াচ্ছে, যার ফলগুলো বিভিন্ন অপ্রিয় ঘটনাতে পাওয়া যাচ্ছে। হোয়াইট সুপ্রিমেসিস্টদের বাড়বাড়ন্ত। হোয়াইট হাউসে যায়্গা পেয়েছে। বহুদিন চেয়েও স্টীভ ব্যাননকে কোনওদিনও আরেনসিতে স্লট দেওয়া হতনা, এখন পাচ্ছে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩১419080
  • কথা বলতে ইচ্ছে না করলে না বলা ই ভালো, হিটলার ইত্যাদি কথার কোন অর্থ হয়না।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৯419079
  • ও রবিন কুক এর বক্তৃতা বলতে ভুলে গেছি, টোনি ব্লেয়ার যে মিথ্যা ৪৫ মিনিট ক্লেম করে ছিল, তার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে অথচ ও তখন ক‍্যাবিনেটে। অসা বক্তৃতা, ভোলার না।
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৬419078
  • হিটলারও অনেক বড় বড় কাজ করেছিলো। মোদির মতন। ট্রাম্পের স্টাইলে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৮419077

  • https://www.theguardian.com/politics/2019/jun/12/was-boris-johnson-as-successful-as-london-mayor-as-he-claims

    সত্যি কথা বলতে কি সাদিক খানের অ্যাচিভমেন্ট ও তেমন কিছু না। কেন লিভিংস্টোন এর দুটো তিনটে কাজ, এক হল, কনজেশন চার্জিং করা, বাস লেন করা, টিউব এর এক্সটেনশন করা, এবং সবচেয়ে বড় হল ২০০৫ এ লন্ডন বম্বিং এর সময় ব্যাকল্যাশ সম্পূর্ণ আটকানো অথচ সিকিউরিটি তে কম্প্রোমাইজ আটকানো। ২০০৫ এর বম্বিং এর পরের দিন ভোর বেলা, অসাধারণ একটা বক্তৃতা করেছিল আর ইরাক যুদ্ধের বিরুদ্ধেও প্রচুর সরব ছিল। আমার শোনা তিন লেবার এর বক্তৃতা স্মরণীএয়। টোনি বেন, ২০০৩ এ অ্যান্টি ওয়ার মার্চে, জেরেমি কোরবিন, একটা লোকাল ইসলিংটন মিটিং এ, আর কেন, ২০০৫ এ র ৮ ই জুলাই, ৭ ই জুলাই য়ের পরের দিন। এর মধ্যে স্রেফ কম্প্যাসনের কোয়ালিটি তে আর আর্টিকুলেশন এ কেন এর টাই বেস্ট।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৪419076
  • ট্রাম্প,আবার জিতলে কি প্রমাণ হবে? পিটি র থিওরী কারেক্ট তাই তো?তাহলে প্রথম বিশ্ব বলে চেঁচানো কেন?
    ট্রাম্প যা করলো,ইতিহাস রচনা করলো।আবার তো জিতবেই,উল্টে নিজের পার্টির পজিশন স্ট্রং করে দিলো।
    এই বুশ দের চাইতে ঢের এফেকটিভ।
    মোদির কার্যকলাপও স্রেফ চেঁ চালে চলবে না।
    চারটি বড় কাজ করেছেন।নোট বন্দী,৩৭০লোপ,তিন তালাক ও জি এস টি।সমালোচনা অনেক করা যায়। কিন্তু কনস্ট্রাকটিভ করা উচিত।
    ইকোনমি প্রগ্রেস এ ডাঁহা ফেল।
    এভাবেই প্রগ্রেস রিপোর্ট তৈরী করা উচিত।বিরোধী রা যদি ধ্যাঁড়োস হয় কি করা যাবে?
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১419075
  • বরিস জনসন আক্স ব্রিজ ইত্যাদি র থেকে এম পি ছিল। ওয়েস্ট লন্ডন বিয়ন্ড হ্যামারস্মিথ আর অ্যাকটন টাউন।

  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৯419074


  • লন্ডন একটা সিট নয় গো। এম পি সিট অনেক। গ্রেটার লন্ডন কাউন্সিল, বিরাট শহরাঞ্চল। এবং সেগমেন্টেশন টা মোটামুটি এরকম

    ওয়েস্ট লন্ডন আর সাউথ ওয়েস্ট লন্ডন বেশিটা টোরি, কিছু গেছে লিব ডেম এ। ওয়েস্ট লন্ডনে চেলসি আর কেন্সিংটন পড়ে। ওখানে লেবার এক বারের বেশি জিতেছে বলে মনে হয় না। সাউথ ইস্টে সারে আর কেন্ট বর্ডার অন্য দিকে সাউথ ওয়েস্ট বর্ডার যেটা সেটা মোটামুটি টোরি।
    টার্ন ব্রিজ ওয়েল্স বলে যে ক্রিকেট গ্রাউন্ড ছিল ওদিকে ছিল, ডোভার যাবার রাস্তা, ইউরো রেল ও ওদিক দিয়েই গেছে।

    আক্সব্রিজ আর সাউথ রুইজিলিপ হল নর্থ ঊয়েস্ট। ইলিং আর হিথরো অ`ঞ্চল টা টা লেবার ছিল আগে, এখন্ভারতীয় বংশোদ্ভুত দের মূলত টোরি, মুসলমান আর কালো দের সঙ্গে সমস্যা। সাউথ হল ব্ল্যাক সিস্টার্স বলে যে তোমার সেভেন্টিজ এ ওয়েস্ট ইন্ডিয়ান কালো আর ইস্ট আফ্রিকার তাড়া খাওয়া ভারতীয়দের একটা সিস্টারহুড ছিল তার দিন শেষ।

    নর্থ লন্ডন টা আর ইস্ট লন্ডন টা আগে এন্টায়ারলি লেবার ছিল, পরে রেসপেক্ট হয়েছিল, পরে আবার লেবার এ ফিরেছে। ইসলিংটন এর এম পি দীর্ঘদিন ধরে জেরেমি কোরবিন। ডেভিড ল্যামি হল আর্সেনাল, গ্রীন পার্ক ওদিকটা র এম্পি। হাইগেট টা জিউইশ ইনটেলেকচুয়াল দের জায়গা ছিল, কিন্তু ইসলামো ফোবিআর কারণে টোরি হয়েছে, তোমার জ্যাক গোল্ডস্মিথ ঐ অঞ্চলের, যে সাদিক খানের কাছে হেরে গেল।

    দুটো স্পট আছে একটা হল এসেক্স বর্ডার, ওখানটা রাইট উইং হয়েছে। আরেকটা হল এপিং, আর মিলওয়াল এগুলো, একটু এই তোমার ব্রেক্সিট পন্থী। মানে আল্ট্রা। ইডিএল ইত্যাদি দের বাসা।

    সাউথ লন্ডন টা একটু মিক্সড। মুলত কালো দের পাড়া যখন ছিল, তখন লেবার দের সিট থাকতো, এখানে সি এল আর জেম্স থাকতেন। চার্লি চ্যাপলিন এর জন্ম এখানে। গরীব পাড়া ছিল। কিন্তু তোমার সাউথ অফ রিভার এ তোমার বাড়ি ভাড়া একটু কম বলে ইয়াং প্রফেসনাল রা থাকতে থাকতে এখন হেবি জেন্ট্রিফিকেশন হয়ে গেছে, তাই টোরি সিট কিছু বেড়েছে।

    এনি ওয়ে, ট্রাম্প কে ভালো বলা র কোনো উদ্দেশ্য ছিল না। আমি বলছি, আমেরিকার নিজের ব্রোকেন সিস্টেম এও ট্রাম্প কে মিনিমাম যোগ্যতার প্রমাণ কিছু দিতে হয়েছে, অন্তত রিয়েল এস্টেট কিছু বেচতে হয়েছে, বরিস জনসন কে কিছুই করতে হয় নি, ভীষণ নেতা গোছের ভাব করে ইংরেজি বলা ছাড়া। তাদের বোঝানো হয়েছে, তারা লিডার অফ মেন হবার জন্য তৈরী, অনেক টা সিভিলিয়ান স্যান্ডহার্স্ট, ইটোন পুরো পুরি কলোনিয়াল ইনস্টিটিউশন।
  • অর্জুন | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৭419073
  • @খ'র Date:13 Sep 2019 -- 06:40 PM র মন্তব্যটা সুচিন্তিত ও সুলিখিত।

    'আগের প্রেসিডেন্ট গুলো তো ট্রাম্পের চেয়ে বিরাট কিছু বেটার ছিলো না।' এটা আপনি কি বললেন @sm

    'আম্রিগার খারাপ দিকটা যেটা অনেকদিন চাপা পড়ে গেছিলো সেটা উন্মক্ত করে দিয়েছে।' @S এত শর্টে বর্তমান অ্যামেরিকার এত ভাল বিশ্লেষণ আর হয়না।
  • brain i | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৩419071
  • একে কি করিতব্রেনি বলা চলে?
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৩419072
  • বোধি দা আমার প্রশ্ন বাংলা ডাক করলো।

    দুটো সম্ভাবনা

    ১) বোধি দা এ ব্যাপারে একমত কিন্তু প্রকাশ্যে তা স্বীকার করতে চাইছে না

    ২) বোধি দা এ ব্যাপারেে একমত নয় কিন্তু প্রকাশ্যে তা স্বীকার করতে চাইছে না।

    নো ওরিস
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত