এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২০419130
  • ওভাবে বললে উনি রেগে যান। বলুন অমিত শাহ স্যর।
  • অর্জুন | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১২419129
  • অমিত শাহ নাকি নাকে দড়ি প্রিয়ে সবাইকে হিন্দি বলাবে।
  • অর্জুন | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৯419128
  • আমার পরিচিত এক অধ্যাপিকা সেদিন বললেন যে বিজেপির হঠানোর জন্যে এখন সব তার পার্টির ব্যাপারে কোনো চয়েস বা ছুঁৎমার্গ নেই। বিজেপিকে যে ভাবেই হোক গদিচ্যুত করতে হবে। তাই তিনি এখন তৃণমূলের ক্রিটিক হউএও টি এম সিকেই সাপোর্ট করবেন। এছাড়া আর কোনো উপায় নেই। আমিও সহমত পোষণ করি।

    তাই যারা ডালে আজ নুন কম কেন আর পায়েসটা চিনিতে না ফুটিয়ে গুড়ে ফোটালে ভাল হত'র মত তৃণ'র বিরুদ্ধে সব সময় খড়গহস্ত, তারা একটু ভেবে দেখবেন।
  • T | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫419127
  • ওকে ধরবে এইবার।
  • PM | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০১419126
  • রাজিব বাবু মনে হচ্ছে কাল ভোরে সুপ্রীম কোর্টে আবেদন করবেন জামিনের।

    ওনার অপসন ক্রমশ কমে আসছে

    বড় কোনো দুঃসংবাদ না পেতে হয়
  • অর্জুন | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫১419125
  • @মানিক বাবু, আমার বাক্যে অসংযম দেখে আরেকজন তার বাক্যে সংযম হারাচ্ছেন এটা কি ভাবে জাস্টিফাই করছেন জানিনা!! পার্সোনাল অ্যাটাক হলেও কিছু বলতে পারব না! আর কি ভাবব!

    এটা একটা সেরিব্রেল গ্রুপ। এখানে নানা মুনির নানা মত সেব কেন্দ্র করে মত বিরোধ, রাগারাগি, কখনো লাঠালাঠি সেসব ছাপিয়েও আলোচনায় অধিকাংশ সময়ে সমৃদ্ধ হই বলেই আসি। বলার অধিকার নিশ্চয় আছে, বলুন না। ইনফ্যাক্ট আমি সেভাবে রিএকক্টও করিনি। পুরনো মেসেজ দেখে নিন।

    একটা আলোচনার মিশ্র চরিত্রই স্বাভাবিক। কিন্তু সব পুষিয়ে দেয় কনটেন্ট। কাল ইংল্যান্ডের রাজনীতি, ভোটাভুটি নিয়ে আলোচনাটা দারুণ লাগছিল।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১১419124
  • বাহ এলার সাথে অনেক মিল। আড্ডা দিলে জমে যাবে
  • অমিত | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪২419123
  • S কে থানকু। নেটফলিকস এ শাসা কোহেন এর “The Spy “ দেখলুম গত কদিন। জাসট দারুন।
  • Ela | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১০419122
  • হ্যাঁ অরণ্যদা আমার ছোটদের জন্য লেখা সব গল্পই ভাল লাগে, এমনকি শীর্ষেন্দুর পুরোনো লেখাগুলোও। এখনও ফিরে ফিরে পড়ি। ইনক্লুডিং পুরোনো কিশোরভারতী, শুকতারা, আর দেবসাহিত্য কুটিরের বইগুলো। রাশিয়ান শিশুসাহিত্য, গ্রিমের রূপকথা সব।
  • dc | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪১419121
  • ট্রাম্প প্রেসিডেন্সির একটা অপ্রত্যাশিত সুফল আছে, সেটা হলো আমেরিকার সফট পাওয়ার বেশ কয়েক দশকের জন্য ক্রিপল করে দিয়েছে। আগের জমানার ফিগ লিফটা কেড়ে নিয়ে অ্যামেরিকান ডিপ্লোমেসিকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে।
  • S | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৭419120
  • ব্যাপারটা অতটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। আমেরিকার ইম্পিরিয়েলিস্টিক বিহেভিয়ারের সমালোচনা করতে বহু আম্রিগানদেরই দেখেছি। সংখ্যাটা হু হু করে বাড়ছে। একদম ট্রাম্প কান্ট্রির এক চার্চের ফাদারকে দেখেছি ক্ষমা চাইতে যে তিনি বহুদিন ধরে ইম্পিরিয়ালিস্টিক আমেরিকার হোয়াইট সুপ্রিমেসিতে সাপোর্ট দিয়ে গেছেন। ইট ঔয়াজ আ প্লেজেন্ট শক টু মি।
  • PT | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৬419119
  • পুলিশের মাথা পালিয়ে বেড়াচ্ছে আইনের হাত থেকে বাঁচার জন্য! এর আগে কোন জমানায় এমনটি হয়েছে?
    https://www.anandabazar.com/state/cbi-has-no-trace-of-rajiv-kumar-1.1045339
  • hmmm | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৮419118
  • আমেরিকা ইজ এম্পায়ার এব্রড-রিপাবলিক এট হোম। এটা সেল্ফপ্রোক্লেইমড লিবেরালরা আনন্দের সাথে মেনে নিয়েছে।

    আসলে লিবারেল, এজুকেটেড আমেরিকানরা চায় মূলত সিরিয়াল কিলার টেড বান্ডি, বা ফিকশনাল ড. হ্যানিবাল লেক্টার (দা ক্যানিবাল)টাইপের কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে। সামবডি হু ইজ আউটওয়ার্ডলি রেস্পেক্টেবল অ্যান্ড প্রেজেন্টেবল। কেউ যে আড়ালে হুইলারডিলার হলেও সামনে ঠিকঠাক উইন্ডোড্রেসিং করতে পারবে। ইঁদুরে খাওয়া লিবেরাল বিবেকের জন্য কয়েকটা ডুমুরপাতা, ব্যাস।

    এখন ট্রাম্পকে দেখলে মনে হয় চিড়িয়াখানার প্রাইমেট সেকশন থেকে রেরিয়ে এসেছে, বা কোনো পাগল বৈজ্ঞানিকের ল্যাবরেটরি থেকে পালানো এভিল সাইবর্গ, পুরো কমিকবুক-বি মুভি ক্যারেক্টার। সো লিবেরাালস আর গোইং এপশিট ক্রেজি। এভরিথিং ওয়াজ সো হাংকিডোরি বিফোর ২০১৬

    মুখোশ খুলে যাচ্ছে, মুখোশ ছিঁড়ে যাচ্ছে, আসল চেহারা বেরিয়ে আসছে। আসলে এই মূহুর্তটাকে চুল না ছিঁড়ে সেলিব্রেট করা উচিত।

    ট্রেড ডেফিসিট, ফিস্কাল ডেফিসিট চিরকাল টেনে নেয়া যায় না। বেশি টানলে ইলাস্টিক একসময় মাঝখান দিয়ে ছিঁড়ে যায়। ভাংগনের সেই সময় এখন চোখের সামনে সমাগত।

    (আসলে তাদের লিবেরালিজম অল্প কিছু সিলেক্ট ইস্যুতেই্, তারা মূলত ন্যাশনাল মিলিটারি সুপ্রিমেসিস্ট রিয়্যাকশনারি। চোখ বন্ধ করে সমস্ত ইকোনোমিক অপ্রেশনকে সমর্থন করবে। যারা প্রফেশনাল ক্লাস ও আরবান এনভায়রনমেন্ট বিরাজ করে, কিন্তু রেস-জেন্ডার সুপ্রিমেসিজ্ম নামগন্ধ দেখলে চোখ উল্টে মুর্ছা যায়)
  • Amit | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০১419117
  • ২০২১ র পরে দেখা যাক না পুলিশ কাকে পেটায়।
  • মানিক | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪০419116
  • অর্জুন, এভাবে কথাটা বলতে ভাল লাগেনা। কিন্তু একসাথে আড্ডা মারি, কিছুটা হয়তো বলার অধিকার জন্মায়।

    বাক্যে অসংযম খুবই খারাপ ব্যাপার। কিন্তু আপনাকে যিনি অমানুষ বলেছেন তিনি হয়তো আপনার অসংযমী বাক্যের কারণে নিজের সংযম হারিয়েছেন!! একেবারেই কি অসম্ভব? একবার একটু ভেবে দেখবেন। অনুরোধ।
  • PT | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৬419115
  • পিটি এই খবরের সত্যতা যাচাই করেনিঃ

  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৪419114
  • সাধারণ মানুষ চাইলে বামফ্রন্ট-কে জেতাতে পারে, কিন্তু তা তো তারা চাইছে না
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৭419113
  • অরণ্যদা,
    সাংঘাতিক সব কান্ড ঘটছে। আবার তারপরেও, এসবেরও সাফাই গাইবার লোকের অভাব হবে না। টাকা নেই, কাজ নেই, নিরাপত্তা নেই--- সাধারণ মানুষের এখন করণীয় কী?
  • PT | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৫419112
  • *পেছনের দরজা দিয়ে উঠে সামনের দরজা
  • PT | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৪419111
  • বেশ প্রাণ ও লাঠি খুলে ঠেঙিয়েছে বাচ্চাগুলোকে।
    যিনি সবসময়েই বামেদের সম্পর্কে "বাসের সামনের দরজা দিয়ে উঠে সামনের দরজা দিয়ে নেমে যাওয়া" বাক্যটি প্রয়োগ করতেন তিনি কি কালকের ঠেঙানিতে সন্তুষ্ট হয়েছেন?
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১০419110
  • আতোজ, এইমাত্র কাগজে পড়লাম। জঘন্য
  • S | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২419108
  • আচ্ছা সিকি কই?
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২419109
  • অরণ্যদা, পিসির পুলিশ নাকি ছাত্রদের মিছিলে গন্ডগোল করেছে। বেআইনী মারধোর করেছে।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০০419107
  • এলা, আপনার কি টেনিদা এখনও ভাল লাগে? ভাটে মাঝে মাঝে উল্লেখ দেখেছি।
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৯419106
  • এই তো। পাওয়া গেছে। ব্রতীনের নেতৃত্বেই তাহলে বিপ্লবের সূচনা ঘটতে পারে। "জয় সিংহ জয় সিংহ জয় জয় জয় জয় হে, জয় বীরকেশরী হে। ইনকিলাব জিন্দা-আ-আ বাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক।"
    ঃ-)
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৬419105
  • সে তো আর্শোলা দেখলেও মিস স্টেগোসরাস দৌড়ে পালাতো আর পিছনে তাকিয়ে দেখতো এখনো আসছে নাকি? ঃ-)
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৫419103
  • সিংহ তো একজনই আছে, ব্রতীন :-)
  • Ela | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৫419104
  • যদিও ইঁদুর দেখলে হাঁটুতে হাঁটু ঠেকে যায়।
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০419102
  • যাতে দল বেঁধে বিপ্লব করে। দেখিয়ে দেয় যে তারা মোটেই ভেড়া নয়। তারা বাঘ, তারা সিংহ, তারা চিতা। তাদের বুকের ভিতর নিত্যদিন সিংহ গর্জন করে।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৬419101
  • ভারতের মানুষ ছাগল বা ভেড়া - এটা প্রমাণ করে যে কি লাভ, এখনও বুঝলাম না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত