এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০০419370
  • কে একজন দেখলাম ডিস্কাসনে আমার কনট্রিবিউশন বুঝতে পারেন না বলে খেদ পোকাশ করেছেন। ওরে পাগলা, মহাপুরুষদের কন্ট্রিবিউশন কী আর সমকাল বুঝতে পারে!

    বাবা হনু, তোমার ডেঁপোমিটা একটু কমাও। গ্র্যাটুইশাস ডেঁপোমি করে ডিডিদাকে বিদায় দিয়েছ। তাও ভুলভাল খবর কোট করে। আই অ্যাম স্টিল সোর অ্যাবাউট দ্যাট।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৬419369

  • অ্যাগ্রেসন অর্থে বলেছি এস এম দা, সরি। গালাগাল শব্দ টা আপনার ক্ষেত্রে সব সময় প্রযোজ্য নয়।

    জেনেরাল বক্তব্য এইটা, হ্যা এটা চায়ের দোকান বা লোকাল ট্রেন করে তোলাই যায়, হয়ে গেছেও, আমাদের সকলেরি কম বেশি পরিশ্রম তাতে আছে, কিন্তু প্রশ্ন হল সেটা বদলানো যায় কিনা। যে কোয়ালিটির আলোচনা টিভিতে পেতে পারি, সেটা এখানে পেলে, সহজে, নিয়মিত, নিরন্তর পেলে খারাপ লাগে। আর কিসু না।

    অর্জুন,

    "নেতাজি বিষয়ে কটা নতুন বই পড়েছেন কেউ বলতে পারবেন না। কারো অরিজিনাল এস্টেট পেপার্স দেখার ইস্সা নাই। আর্কাইভস কেউ গ্যাছেন কিনা জি`জ্ণাসা করলে সবাই নানা অজুহাত বা পালটা আক্রমণ। সকলেই ট্রোল টাইপের হয়ে যাছেন। ধরুন নিজেরা পেপার লিখছেন, বা ফর্মাল প্রবন্ধ লিখছেন, আরো তো কেয়ারফুলি লিখবেন। বা বই লেখার সময়।

    তো এই ফোরাম টা কে এত হতশ্রদ্ধা করার কি আছে।

    সৈকত ভাই তুই এটা পেড সারভিস করে দে। পয়সা দিয়ে দেখবো কত লোক ঝগড়া করে। আনবিলিভেবল।"

    এই পোস্ট টার কোন অংশ টার অর্থ এটা দাঁড়ায় বুঝি নি ... "আপনি কি করে জানলেন যে এখানে নেতাজী সংক্রান্ত বই কেউ পড়েনি?"

    আর কোন অভিভাবক নিজের থেকে তুলনায় সকলেই অন্তত ঠিক ঠাক মত বিনিময় করার জায়গায় আছেন এটা স্বীকার করে নিয়ে অভিভাবকত্ব করেছেন সেটা জানার আগ্রহ রইলো, আমি বিনয়ের পরাকাষ্ঠা নই, কিন্তু যে কোনো আলোচনা কেই রোড শো তে পরিণত হবার কোন অর্থ দেখি না।

    ফর এগজ্যাম্পল আই ডোন্ট কেয়ার অ্যাবাউট উনিনিং অ্যান আর্গুমেন্ট। এখন যা দেশের অবস্থা, লিবেরাল দের নিজেদের মধ্যে আলোচনা ক্যানট অ্যাফোর্ড টু বি অনলি অ্যাবাউট উইনিং।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৯419368
  • আরে হনু,আমি হলাম গিয়ে প্রকৃতি প্রেমিক।আমি কলাটা মুলোটা জানি শুধু।আপনার আমি এক কথায় ফ্যান।প্রচুর ঝগড়া করেছি। পিটি র সঙ্গে আরো অনেক বেশি।কিন্তু কোন পার্সোনাল গ্রাজ নাই।
    মূলত আমার মতন একতরফা কাঁচা গালা গালি, গ্রুপ এটাক, ট্রোলিং,এবং পার্সোনাল এটাক আর কারোকে হতে হয় নি।
    কিন্তু আপনি লিখলেন,গালাগালি করার কথা।কোথায় করলাম,জানতে চাইলাম।
    কয়েক দিন আগে পার্সোনাল এটাক এর কথা বললেন।আমার ওপর পার্সোনাল এটাক এর মেনশন ও করলেন না।
    তাই বলছিলাম কি,খুউব খারাপ লাগে।
    যাই, গিয়ে তারা গুনি।
    তাও,আকাশ মেঘলা।কি করি
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:২২419367
  • ঈশান, অনেক ধন্যবাদ। গঙ্গাধর অধিকারীই, গঙ্গাপদ নন।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৬419366
  • ওকে।

    মনে রাখবো।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৫419365
  • আর বোতিন কদিন আগে দেখলাম, সায়ন্তনের নাম ঠিকানা পেশা, প্রায় সব ইনফোই পাতায় তুলে দিয়েছে। এই ধরণের ব্যক্তিগত তথ্য মনে হয় না দেওয়াই ভালো।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৪419364
  • সিপিএম র জন্ম তার তিন বছর পরে। ১৯৬৫ এ।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৫419363
  • আলোচনা থ্রেড বিশেষে আলাদা জানা ছিল না। বিশেষতঃ ঐতিহাসিক বিষয়ে যখন, গোমুত্র বিষয়ে নয় যখন।

  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৩419362
  • অভিভাবক সুলভ ব্যবহার মনে হয়ে থাকলে দুঃখিত। আমি খানিকটা স্নেহের দাবী নিয়ে বলেছি পিটি, এস এম দার সঙ্গে অনেকদিন ধরে আড্ডা মারি তাই। সেটা যে করা যাবে না, এরকম রিটর্ট আজ অব্দি তাঁদের কাছে অন্তত পাইনি।

    খুব ভালো কোয়ালিটির আলোচনা কিসু হয়েছে কি? গত কয়েক পাতায়?

  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০২419361
  • গঙ্গাধর অধিকারী তো। গঙ্গাপদ নয়।

    এলেবেলের ভুল ধরার জন্য এটা লিখলাম না। উনি অবশ্যই জানেন। যদি কেউ না জেনে গঙ্গাপদ ভাবেন, তাই লিখে দিলাম।
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৪419360
  • নেতাজি'কে নিয়ে পার্টির মূল্যায়ণে ভুল ছিল সেটা বাষট্টি সালেই ওপেন জনসভায় অজয় ঘোষ স্বীকার করে নিয়েছিলেন। তখন সিপিএম কোথায়?
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৭419359
  • আপনি কি করে জানলেন যে এখানে নেতাজী সংক্রান্ত বই কেউ পড়েনি? কাল আমি 'নেই কাজ তো খই ভাজ' র মত এবিপি আনন্দের একটা আলোচনার লিঙ্ক দিয়ে নেতাজী প্রসঙ্গ টেনেছিলাম। সে মুহূর্তে একদম কোনো সিরিয়াস আলোচনা করতে চাইনি। আমার দেওয়া মন্তব্যের জেরে সবাই দেড় দিন ধরে রেস্পণ্ড করবেন সেটাও ভাবিনি কারণ পরের মেসেজটাই ছিল 'উফফ, আবার নেতাজী!'

    এই সেকশনের নামই তো ' ভাটিয়া৯', সেখানে 'ভাট' বকা হবে সেটাই তো স্বাভাবিক, বরং লাভ ওই 'ভাট' র মাঝেই যদি কেউ আলোচনাটা অন্যদিকে নিয়ে যায় ! হলে লাভ, নইলে বয়ে গেল। সিরিয়াস আলোচনার জন্যে 'টইপত্তর' রয়েছে।

    আপনি সবার ওপর এত অভিভাবক সুলভ ব্যবহার কেন করেন বোঝা দায়! @ খ
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০419357
  • খ,আমি গোটা দুএক লিঙ্ক দিয়েছি।অন্যরা তাও দেন নি।
    এবার কোন কোন পয়েন্টে রেফারেন্স চান বলুন,দেবার চেষ্টা করবো।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০419358
  • শুধু 'খ' কে জিজ্ঞাসা --- 'তিরিশের দশকে নেতাজি জওহর্লাল দুজনে সরাঅসরি কংগ্রেসের বামপন্থী উইং বলে পরিচিত'। বেশ, সেই ইতিহাসের পাল্টা ভার্সন নেই? মানে দুজনের একজনও যে বামপন্থী নন, 'বাম' টাইপ -- সে ব্যাপারে অনেক কিছু বক্তব্য আছে-টাছে তো। @খ কি এ বিষয়ে আমাকে একটু বিস্তারে জানাবেন? আমার লেখাটির ক্ষেত্রে কাজে লাগবে বলে আপনাকে অনুরোধ করা।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৭419356
  • খ,রেফারেন্স সহ দেখান তো কাকে গালি দিয়েছি,রিসেন্ট পাস্টে?সরাসরি প্রশ্ন।
    কয়েকটি অভিযোগ একতরফা হলে ভালো লাগে না।
    খুউব খারাপ লাগে।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৪419355
  • গঙ্গাপদ অধিকারী বিখ্যাত 'অধিকারী থিসিস'-এর রচয়িতা। তাঁকে ধরে আলোচনা অন্য দিকে মোড় নিতে পারত। কিন্তু লোকে পিতিগ্যে করে বসে আছে কবে কোন বুদ্ধ বা বর্ধন কোন 'ভুল' স্বীকার করবেন আর তাঁরা ধেইনেত্য করবেন! এতক্ষণ তোজোর কুকুর 'বলা' হচ্ছিল, এখনও কি তা-ই অব্যাহত থাকবে?
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৩419354
  • ওই সম্পর্কিত টই তে আছে। টই কি করে বার করবো?অবশ্যই রিয়েল পিকচার নয়।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২২419353


  • পিটি, এস এম দা,
    জেনেরাল অনুরোধ হল, আপনারা অ্যাগ্রেসন কমিয়ে কথা বলুন আর রেফারেন্স সহ ফ্যাক্ট দিন। তাহলেই এই তর্ক আপনাদের ডে জব এর মত শোনাবে। ক্যান ইউ গেট অ্যাওয়ে উইথ দিস লেভেল অফ ক্র্যাপ ইন ইয়োর ডে জব?

    আর বিতর্কিত ইতিহাসের বিষয়ে কথা বলতে গেলে আরেকটু কেয়ার ফুলি বলুন।

    পিটি কে বলার দরকার নেই কিন্তু আরো ভুল ভাল কমেন্ট হয়েছে। নেতাজি বিতর্কের ঊর্ধে নন, কিন্তু নেতাজি সুভাষ বিতর্কের ঊর্ধে অসাম্প্রদায়িক এবং শুধু তাই না তিরিশের দশকে নেতাজি জওহর্লাল দুজনে সরাঅসরি কংগ্রেসের বামপন্থী উইং বলে পরিচিত। সোভিয়েত স্টাইল সেন্ট্রালাইজ্ড প্ল্যানিং এর টার্ম্স এ কথা হচ্ছে। এসব বহুদিন দীর্ঘ দিন ধরে ডকুমেন্টেড, সৈকত (এক), ইন্দো এখানে এসব নিয়ে পোবোন্দো লিখেছে, আরো অনেকে লিখেছেন, রিজনেবলি হাই কোয়ালিটি প্রবন্ধ। কোটি কোটি রেফারেন্স আছে। আজ যখন বিজেপি স্রেফ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে নেতাজি বনাম নেহরু করে নোংরা খেলায় নেমেছে তখন কি বাম দের কেয়ারফু হবা উচিত না?

    এস এম দা - মিনিমাম ডেকোরাম হল, ফ্যাক্ট বলার সময় রেফারেন্স দিয়ে বলুন। আর হাইপারবোল, গালাগালি অ্যাভয়েড করুন। বাম দের আদি নেতা দের মধ্যে একটা বড় অংশ, এই বাংলা তেই গান্ধী পদ্ধতি তে ভরসা রাখতেন না বলে কমিউনিস্ট হয়েছিলেন। ক্লিয়ারলি আমরা যারা আশির নকশাল আন্দোলনের ব্যর্থতার পরেকার পার্লামেন্ট পন্থী বাম, তাদের অনেকের পজিশন এর সঙ্গেই সেটা মেলে না। কিন্তু আপনি পার্টি ধরে আলোচনা না করে সময় ধরে আলোচনা না করলে প্রচন্ড বোকা বোকা হয়ে যাচ্ছে ব্যাপারটা। একটা উচ্চশিক্ষিত লোক, ফ্রি তে বাংলা লিখতে পেয়েও কিস্সু কন্ট্রিবিউট করছে না। আপনি টাইপ করে হাত ভেঙ্গে ফেললেও পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইকোনোমিক জাস্টিসের ইসু তে জেনেরালি নানা ধরণের ফ্রম লিলি পিংক তো ব্লাডি রেড বাম দের ভূমিকা অস্বীকার করতে পারবেন না। এবং বামেরা চেচিয়ে গলা চিরে ফেললেও সেটা তারা একা করেছে, এটা ও প্রমাণ হবে না।

    সো হোয়াট দ্য ফাক দেন?

    আপনাদের লিখিত বক্তব্যের মাধ্যে ফুটে ওঠা ডিরেক্ট আপরাইট পার্সোনালিটি, ভালো লাগে বলে, আপনাদের লেখা তে মোটামুটি একটা রেটোরিকাল হলেও যুক্তি নিরভরতা থাকার চেষ্টা থাকে, এবং বাঙালি ঐতিহ্য অনুযায়ী মেরিট অফ দ্য আর্গুমেন্ট প্রমাণ করার চেষ্টা থাকে বলে বলছি। ফাইনালি এত দিন চেষ্টা করেও আপনারা কেউ তো কাউকে এক চুল পজিশন বদলাতে পারেন নি। তো তাইলে কিসের লড়াই? মাথা ঠান্ডা করুন, ভাট ফোরাম টা পরিশ্রমে গড়া তার পুরো বারোটা বাজাতেই পারেন, কিন্তু বাজাবেন কি?
  • dc | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৯419352
  • ব্ল্যাক হোলের ছবি দিয়ে বোঝালেন? বলেন কি? ছবিটা এখানে পেস্ট করবেন?
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৪419351
  • দেখুন, এখানে ধানের পোকা থেকে নিহারিকা নিয়ে আলোচনা চলে।অধিকারী কোন কোন জন দু পয়সা দান করে থাকেন। লোকে পড়ে,কিছুটা জানে।ফুট কাটে।
    এটা তো কোন ইউনিভার্সিটির প্রফেসর ও স্টুডেন্ট দের আলোচনা কক্ষ নয়।
    অনেকটা কার্ড ছাড়া মলে ঘোরার মতন অভিজ্ঞতা।
    এই তো সেদিন একজন কি সুন্দর করে আমাকে ব্ল্যাক হোল ছবি সহ বোঝালেন।ভালো লাগলো।
    আমি কি বই পড়ে তার পর ব্ল্যাক হোল বুঝতে আসবো?
    আমি ঘি ভাত ও খাবো,আমড়ার চাটনি ও খাবো।
    চন্দ্র যান নিয়ে তেরে ফুঁড়ে আলোচনা করবো।সে জন্য কি আবার ফিজিক্স এর বই খুলে বসবো নাকী?
    অনাদায়ী ঋণ, আমার উৎকণ্ঠা।
    ভাবলেই, শ্মশান, শ্মশান ফিলিং হয়। বৈরাগ্য আসে।তাই তো আলোচনায় ফিরে আসি রে পাগল!
  • dc | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০১419350
  • আমি বলতে পারি। আমি নেতাজি বিষয়ে আজ অবধি একটাও বই পড়িনি, না পুরনো, না নতুন। অরিজিনাল এস্টেট পেপারের নাম আজ প্রথম শুনলাম। আর্কাইভে আজ অবধি যাই নি।

    পয়সা দিয়ে ঝগড়া দেখার আইডিয়াটা মন্দ না, তবে তেমন জুতসই ঝগড়া হতে হবে কিন্ত, নাহলে চাঁদা দেবো না।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৭419349
  • পিটি দা,

    ১৬ সেপ্টেম্ব, ১১ঃ২৫ এ,
    তোমাকে লেখা
    আমার পোস্ট নিয়ে তোমার মতামত জানতে চাই।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৯419348
  • নেতাজি বিষয়ে কটা নতুন বই পড়েছেন কেউ বলতে পারবেন না। কারো অরিজিনাল এস্টেট পেপার্স দেখার ইস্সা নাই। আর্কাইভস কেউ গ্যাছেন কিনা জি`জ্ণাসা করলে সবাই নানা অজুহাত বা পালটা আক্রমণ। সকলেই ট্রোল টাইপের হয়ে যাছেন। ধরুন নিজেরা পেপার লিখছেন, বা ফর্মাল প্রবন্ধ লিখছেন, আরো তো কেয়ারফুলি লিখবেন। বা বই লেখার সময়।

    তো এই ফোরাম টা কে এত হতশ্রদ্ধা করার কি আছে।

    সৈকত ভাই তুই এটা পেড সারভিস করে দে। পয়সা দিয়ে দেখবো কত লোক ঝগড়া করে। আনবিলিভেবল।

  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৭419347
  • খ বাবু
    এক্কেবারে সঠিক বলেছেন। কিন্তু আরেকটু দৃষ্টি প্রসারিত করলে দেখবেন যে সারা দেশেরই পড়াশুনো লাটে উঠেছে। রাজনৈতিক আলোচনা তো অর্ণব আর বিজনের হাতে। এমনকি যে পত্রিকাতে আপনি লেখেন সেটাও রাজ্য সরকারের ধামাধরা। সে হিসেবে গুরু তো কোন ছাড়!!
    অব্জেক্টিভ, রেফারেন্স এসব এই সময়ে জরুরী হলে কি আর রাজ্যে ঢপবাজ আর দেশে বানর সেনারা রাজত্ব করে?
    শঙ্কর মুদী ছবিতে এক বৃদ্ধ বারংবার বলেন, "চারদিকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে না?"-কতকটা সেই রকম আরকি!!
  • Kaju | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৫419346
  • তইগুলো লিক করার কারণে আমাদের মত ফক্কড়-রা আজ রিজার্ভ বেঞ্চে বসে থাকি আর শুকনো বাদামভাজা চিবুই। এর তিব্রো পোতিবাদ কচ্চি। শুধু তিনো বিজিপি আর কীসব নীরস ব্যাপারস্যাপার।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৪419345
  • হনু,রাগ করো ক্যান?একটা মাঝারী গোছের প্রবন্ধ নাবিয়ে দাও না কেন?
    কিছু কনফিউসন তো আছেই।
    একদল লোক একজন কে প্রচুর গালি গালাজ করে গেলো।পরে ক্ষমাও চাইলো।
    এটা কেন?
    নেতাজির ই বা ওইসময় অল্টারনেটিভ অপশন কি ছিলো?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২০419344
  • আনবিলিভেবল ঝগড়া ঝাটি হয় মাইরি ভাটে, এখানে এনার্জি টোটাল ওয়েস্ট, কারো একটা নতুন অ্যানালিটিকাল বক্তব্য রাখার ই্চ্ছা নাই, একটা নতুন অবজেকটিভ সোর্স নাই, একটা রেফারেন্স নাই, শুধু ফাল্তু ঝগড়া। এত শিক্ষিত লোকজন সবাই, প্রত্যেকের শিক্ষা, অভিজ্ঞতা, জ্ঞান অন্তত আমার থেকে ঢের বেশি, তাও আলোচনার এই কোয়ালিটি, অ্যাবসোলিউট ডিসগ্রেস। এরকম করলে কেউ কিছু শিখবে না। অবশ্য ইস্সাও কারো নাই। কারো নতুন কোন অধ্যয়ন নাই।

    ধুস।

  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৮419343
  • পিটি,আপনি পড়লেন,দিনের পর দিন সুভাষের বিপক্ষে কিরকম বিষদগার করতো,কমিরা?
    এর পর ধরুন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্রিটিশ দের নীতিগত সাপোর্ট,চায়না যুদ্ধে ওই নীতিগত সাপোর্ট চা য়না কেই,ভারতের পরমাণু পরীক্ষার বিরোধিতা ওদিকে চীনের বেলায় নো বিরোধিতা;এই সব প্রেক্ষিতও তো দেখতে হবে।
    এঁরা ভীষণ তেঁতো মিক্সচার, স্যার!
    এঁরা অপাচ্য।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৪419342
  • "আর কম্যুনিস্টরা,সেই সময় কি করে বেড়াতো"

    তেলের শিশি ভাঙল বলে খুকুর ওপর রাগ কর?
    তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ কর-
    তার বেলা?
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৭419341
  • গঙ্গাধর অধিকারী কোন রত্ন আমি জানি না।কিন্তু আমার দেওয়া প্রথম লিংকটিতে তার বক্তব্যের একটা অংশ তুলে দেওয়া আছে।প্রথম প্যারাগ্রাফেই।ইনি যে কি চীজ,আর কম্যুনিস্টরা,সেই সময় কি করে বেড়াতো আর ভাবতো তার একটা আভাস পাবেন।
    এঁদের সম্মন্ধে ধারণা আরো খারাপ হলো। যাঁরা এদের উমেদারী করছেন,তারা দ্বিতীয় বার ভেবে দেখতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত