এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪০419400
  • এলেবেলে, 10:33 PM,
    "এসব প্রশ্ন কখন কোরোনা বোবাকালা হয়ে থাক"

    আরেকটা রেফারেন্স, দেবেশ রায় 'বরিশালের যোগেন মন্ডল' - দেজ
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৭419399
  • পুঁটিমাছ ফরফর করে
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৩419398
  • @দ, অসংখ্য ধন্যবাদ। আমি টেকনিক্যাল ব্যাপারে বিশুদ্ধ তালকানা (এই নিয়ে কত বার বললাম যেন!), পিসিতে ডাউনলোড করে নিচ্ছি।

    @খ, এই যে ১৯৩৭এর প্রাদেশিক নির্বাচনে দলিতদের সংরক্ষিত সিটগুলোতে ১৫১ টার মধ্যে ৭৮ খানা কংগ্রেস বগলদাবা করে নিল এবং ক্যাবিনেটে একজন দলিতকেও রাখল না, সে ব্যাপারে 'বামপন্থী' সুভাষ-নেহরু কিছু বলেছিলেন-টলেছিলেন?
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৭419397
  • “এদিকে সফড়ি ফরফরায়তে"
    মানে কি?
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৫419396
  • ACN Nambiyar, প্রথমে বোসের ডেপুটি, স্বাধীনতার পরে নেহেরুর লোক, পরে দেখা যাচ্ছে সোভিয়েতের স্পাই,

    সেকেন্ড বিশ্বযুদ্ধ, মহাভারতের থেকেও বড় ধাঁধা, বৈজয়ন্তদা বলেছিল, যত পড়া হয় ততই তলিয়ে যেতে হয়, “এদিকে সফড়ি ফরফরায়তে"

    https://www.amazon.in/Life-Shadow-Secret-C-N-Nambiar/dp/9351941728
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২২419395
  • এলেবেলে,
    কিন্ডল ডিভাইস ছাড়াই কিন্ডল বই পড়তে পারবেন। খুব সহজ। আমাজনের সাইটে গিয়ে কিন্ডল ফর পিসি ডাউনলোড করে নিন। ফ্রি। ওটা ইন্সটল হয়ে গেলে যে কোন কিন্ডল কপি কিনে বা না কিনে ওতে পড়তে পারবেন।

    এছাড়া স্মার্টফোনে কিন্ডল ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড করে নিতে পারেন। সেখানেও ওই ওই পড়তে পারবেন।

    আর কিন্ডল কপি আমাজন থেকে কিনলে একসাথে সব ডিভাইসে (মানে যেখানে যেখানে কিন্ডলের অ্যাপ ইন্সটল করেছেন) সিঙ্ক করাতে পারবেন।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২১419394
  • "ধরো তোমাকে আমি জিগালাম গাভাসকার ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে কটা শতরান করেছিল। উত্তরে তুমি বললে সেটা না হবে আগে তুমি বলো বিশ্বকাপে পেলে কটা গোল করেছে।"

    হল না বোতিন। অমি জিগাতাম, "যখন সৌরভ শতরান করছে তখন তুমি হঠাৎ গাভাসকারের শতরানের প্রসঙ্গ তুললে কেন?"
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৫419393
  • খ দা, কালকেই তো বলা হলো যে এইসব বইপত্তর পড়ে লাভ নেই। লোকজন সব পার্টিকুলার অ্যাজেন্ডা থেকে লেখে। বই বিক্রি হল আসল অ্যাজেন্ডা, এছাড়াও পলিটিকাল অ্যাজেন্ডা তো রয়েইছে। খুব নির্মোহ বিশ্লেষণ করলে সে জিনিস খুবেকটা বিক্রি হয়্না। কেউ যদি লেখেন যে নেতাজি খুব সাহসী ছিলেন বটে কিন্তু হঠকারিও ছিলেন (যেটা হয়তো উনার প্রকৃত মুল্যায়ণ), তাইলে সেই লেখা বেশি কেউ ছুঁয়েও দেখবেনা, কারণ লোকে ছোটোবেলা থেকেই মনিষীদের জীবনী পড়ে/ পার্টি লাইন মেইন্টেইন করতে গিয়ে প্রিকন্ডিশন্ড হয়ে রয়েছে। এইরকম বায়াস্ড দুনিয়াতেই বই লেখা হয়। যিনি লিখছেন, তাঁর অবস্থা যাঁরা পড়ছেন তাঁদের থেকে খুবেকটা বেটার নয়।

    মনে করুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হিটলার হারলো, তাই জানতে পারলাম সে ব্যাটা কতবড় শয়্তান ছিলো। জার্মানী জিতলে আপনি কন্সেন্ট্রেশান ক্যাম্পের কথা জানতেও পারতেন না। জাপান কোথায় কাদের অত্যাচার করেছে, সেসবও ঠিক জাস্টিফায়েড হয়ে যেত। তখন বৃটিশ ইম্পেরিয়েলিজমের কত কোটি লোক মারা গেছে সেসব হিসাব উঠে আসতো। আম্রিগাতে কালোদের উপরে যে অত্যাচার হয়েছে সেই নিয়ে মিলিয়ন ডলারের রিসার্চ হত। অথচ এখন এইসব ইস্যুতে কোনও মেইনস্ট্রীম জনগন বেশি সময় কাটায় না। এইতো ইতিহাসের অবস্থা।
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১419392
  • এলেবেলে, তর্ক জমান আগে, বই আপনার ইনবক্সে হাজির হয়ে যাবে, জমলে।
    আপনারে আমি চিনি, আপুনি আমারে চেনেন না।

    চলুক ডকুমেন্ট ফেলাফেলি।

    এই অধম কিন্তু মুখার্জি কমিশনের রিপোর্টের সাড়ে দশ হাজার পাতা পড়েছে।

    খাপ খুলুন, সাবধানে একটু।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৯419391
  • ক্ষীইইই সৌজন্য! @অর্জুন লেনার্ড এ গর্ডনকে 'লেনি' ব লে ন নি!!
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৬419390
  • নেতাজী সংক্রান্ত বই কে কত পড়েছেন আমি জানিনা। নেতাজী সংক্রান্ত লেখার সঙ্গে আমার জেনারেশনের পরিচয়..... বলতেই হচ্ছে ডাঃ শিশিরকুমার বসু'র 'মহানিষ্ক্রমণ' বইয়ের মাধ্যমে। বইটি অত্যন্ত সুলিখিত এবং আমার মতে শিশির বসু'র সব লেখার মধ্যে ওটি একটি সেরা লেখা। লেখাটা নিরাভরণ এবং এক বিশ বছরের যুবকের চোখ দিয়ে তার বিখ্যাত রাজনৈতিক পিতৃব্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত হবার কাহিনী। সেই অল্প বয়েসের রোমাঞ্চ, কৌতূহল, উদ্বেগ সব মিলিয়ে মিশিয়ে এক অনন্য অভিজ্ঞতার কথা।

    'দেশ' পত্রিকায় নেতাজীকে নিয়ে তখন লিখতেন শিশির বসু ও তস্য পত্নী কৃষ্ণা বসু। নেতাজীর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে তারা লিখতেন। শ্রীমতী বসুর লেখাগুলি একটু এন্টারটেনিং হত।

    বুঝতে সময় লেগেছে যে ওই লেখাগুলো আসলে সব নেতাজী স্তুতি এবং তার মূল কারণ যতটা না স্বাধীন ভারতে 'পারসোনা নন-গ্রাটা' নেতা জীকে তুলে ধরা তার থেকে অনেক বেশী নেতাজীকে কেন্দ্র করে নিজেদের একটা আইডেনটিটি গড়ে তোলা। ন্যারেটিভ ইনফরমেটিভ হলেও ওগুলোতে কোনো অ্যানালিসিস ছিল না।

    বাড়িতে শৈলেশ দে'র 'সুভাষ ঘরে ফেরে নাই' বা 'আমি সুভাষ বলছি' র কপি ছিল। সাধারণত ঐ সব জাঙ্কগুলোই নেতাজীর মূল্যায়ন হিসেবে ধরা হত। সেই জন্যে নেতাজী চর্চার একটা বড় ঘাটতি থেকে গেছে।

    নরেন্দ্রনারায়ণ চক্রবর্তীর ' নেতাজীঃ সঙ্গ ও প্রসঙ্গ' র নাম অনেক পরে শুনেছি।

    এর পরে ইংরেজিতে হাতে এল লিওনার্ড গর্ডনের 'ব্রাদারস এগেস্ট দ্য রাজ'। সীতাংশু দাসের নেতজীর পলিটিক্যাল লাইফ নিয়ে একটি বইও ভাল লেগেছে।

    নেতাজীকে নিয়ে বই আপনারা জানালে উপকৃত হব।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৪419389
  • রুদ্রাংশু মুখার্জির 'প্যারালাল লাইভস' সংগ্রহে আছে দীর্ঘদিন। কিন্তু রিটায়ার্ড যে বইটির কথা উল্লেখ করলেন তা অর্ডার দিতে গিয়ে দেখলাম সেটার একটা ইউজড কপি (৪৯৩ টাকা দাম) বাড়ির ঠিকানায় পাঠাবে না। আফশোস! কিন্ডলে ভার্সন আছে অবিশ্যি কিন্তু সেটা নিতে গেলে আনুষঙ্গিক কী কী জিনিস থাকতে হবে কেউ জানাবেন?

    @খ, সেই কখন বললাম নেহরু-সুভাষের ওই টিপিক্যাল 'বামপন্থী' ইমেজের অন্য ভার্সনও আছে। সেটা নিয়ে দু-চার কথা বলুন। পাত্তাই দিলেন না!!

    @ব, আর লজ্জা দেবেন না নতুন করে। গঙ্গা 'পদ' নন, 'ধর' অধিকারী। অধিকারী থিসিস একটি গুরুত্বপূর্ণ জিনিস।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৭419388
  • কে আবার কপিও করে দিয়েছে!

    হ্যাঁ এটাই। ৪১৪২২ পাতায় আছে। মেয়েটি মারা যাবার খবরটা ফেক নিউজ ছিল।

    আর ডিডিদাদাকে আমি ভয়ানক মিস করি। আগেও একদিন বলেছিলাম।
  • ei je | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৭419387
  • ddbabur last post

    name: dd mail: country:

    IP Address : 237812.68.454512.192 (*) Date:31 Jul 2019 -- 08:33 AM

    উন্নাওএর মেয়েটি মারা গেচে জানতাম না।

    কিন্তু খ বাবু হঠাৎ আমার অভিভাবক হবার দায়িত্ব নিলেন কেনো?

    আমার দীর্ঘজীবনে খ বাবুর মতন এরকম উন্নাসিক পন্ডিতস্মন্য লোক খুব কমই দেখেছি। আর পাবলিক ফোরাম বলে বিশেষণগুলো শুদ্ধ বাংলায় লিখতে হচ্ছে - এটাও খুব কষ্টকর।

    name: খ mail: country:

    IP Address : 236712.158.782323.11 (*) Date:31 Jul 2019 -- 07:37 AM

    ডিডি দা আজ একটু ইয়ার্কি টা কম মারবেন ভেবেছিলাম, উন্নাও এর মেয়েটা মারা গেছে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৪419386
  • বোধি দা হেব্বি খচে গেচে। প্রচুর ইংরেজি বলছে।

    কালকে আমাকে পিটি দা, বোতীন বাবু বললো। এ সব কী হচ্ছে??
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪১419385
  • এলেবেলে বাবুর থেকে " গঙ্গাপদ অধিকারী এবং ওনার লেখার নাম জানলাম। সময় সুযোগ হলে পড়ে দেখবো।

    অনেক ধন্যবাদ। গুরু তে আাসা এই জন্যেে ই।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৬419383
  • ধরো তোমাকে আমি জিগালাম গাভাসকার ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে কটা শতরান করেছিল। উত্তরে তুমি বললে সেটা না হবে আগে তুমি বলো বিশ্বকাপে পেলে কটা গোল করেছে।

    এইরকম আর কী!!
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৪419382
  • এসেমবাবু যে প্রকৃতিপ্রেমিক তা আর কেউ না করুক আমি গভীরভাবে বিশ্বাস করেছি।

    আর কন্ট্রিবিউশনের ব্যাপারটায় একটা ক্ষণিকের দুশ্চিন্তায় পড়েছিলাম, সর্বত্র যদি কন্ট্রিবিউশন আবশ্যক হয় তবে আমার কী হবে, আমার জীবনদর্শন হলো এ জগত শুধু হাসি খেলা প্রমোদের মেলা, কোথাও যেন কোন দাগ টাগ না রেখে যাই ভুল করে।
    তারপর মনে হলো লোকে তো কত দাবীই করে।
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮419381
  • এদিকে নেতাজিকে নাকি বামপার্টিই মহানিষ্ক্রমণের পরে আফগানিস্তান পৌঁছে দিয়েছিল। নেতাজিকে নিয়ে আলোচনা চলুক।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৭419380
  • @বোতিন

    পিটি দার এই এক মুশকিল। একটা প্রশ্ন জিগালে তার উত্তরে আরেক টা প্রশ্ন জিগান।
    দুটো সম্ভাবনা
    ১। এক উনি প্রশ্নের উত্তর জানেন কিন্তু জনসমক্ষে স্বীকার করতে চক্ষুলজ্জা।
    ২। আরো একটা প্রশ্ন এনে ব্যাপার টা কে ঘেঁটে দেওয়া
    ১,২ এর প্রবাবিলিটি কত পিটি দা ইজ দ্য বেস্ট পার্সন টু আনসার!!"

    কিন্তু প্রশ্নটা কি?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৬419379
  • নানা ঠিকাছে। আমি বল্লাম তো আমি অ্যাগ্রেসিভ লি কথা বলে থাকতে পারি, কিন্তু নর্মালি ডিডি দা স্পোর্টিং। এবং কোন মন্তব্য তে ওঁর এত খারাপ লেগেছে যে একেবারে ভাট থেকে বিদেয় নিলেন জানি না। আমাকে জদি নম্বর দিশ আমি মেসেজ করে অ্যাপোলোজাইস করব। আর দেখি কেউ ধরিয়ে দেয় কিনা আমি কি ভুল করেছিলাম। তাতে উৎসাহী জনতা হাতের কাছেই থাকার কথা ঃ-)))

    এমনি তে দেয়ার আর লট অফ ক্যারেকটার্স আই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট, বাট ক্লিয়ারলি ডিডি দা ইজ নট অ্যামং দেম। আই ডোন্ট নিড হিজ অর এনিওয়ান'স ভ্যালিডেশন ফর দ্যাট ম্যাটার, নোবডি ডাজ, বাট আই গেস আই উড হেট টু হার্ট হিম।

  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৫419378
  • ওটা সৃজিত এর সিনেমা দেখলেই কমপ্লিট হতে যাবে।ফাঁক টুকু ভরাট হয়ে যাবে।
    কিন্তু পিটি,সিপিএম পার্টি অফিস আলো করে,স্ট্যালিন,লেনিন,মাও দের ছবি কেন টাঙ্গানো থাকে বললেন না তো।?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২২419377
  • যেগুলো দেখা যেতে পারে, সেগুলো হল, কংগ্রেস এর কনফারেন্স পেপার্স। অসংখ্য খন্ড। এটার উল্লেখ প্রচুর বই য়ে আছে, যেমন রুদ্রাংশু মুখার্জির বই।

    সোর্স না দেখে সোর্সের থেকে কি পাওয়া যেতে পারে নিদান দেবার অভ্যাস আমার নাই। সোর্স দেখে কথা বলা যেতে পারে। সৈকতের প্রবন্ধে র আলোচনায় আই রুদ্রাংশু মুখার্জির বই য়ের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেছি।

    স্বাধীনতা আন্দোলনের মত একটা বড় ব্যাপারে, প্রচুর ধারা আলাদা ভাবে কন্ট্রিবিউট করবে সেটাই স্বাভাবিক।

  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:২১419376
  • বোধি দা আমি জানতাম না। অনেক দিন ছিলাম না তো।

    ন্যাড়া দার কথায় দেখলাম।

    প্লিজ মাইন্ড
    করো না।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৫419374
  • চাড্ডি বই পড়ে যদি নেতাজীর সঠিক মূল্যায়ন করা যেত তাহলে সুগত বসুর চাইতে বেশী কেউ পড়ে উঠতে পেরেছে বলে মনে হয়না। কিন্তু বেলাশেষে তিনি তো মায়ের সঙ্গে নেতাজীকে বিক্কিরি করে আখের গোছালেন। ওদিকে অনেক পড়া করা নেহেরুর সরকার তো নেতাজীর পরিবারের পেছনে টিকটিকি লাগিয়ে রেখেছিল। আর পোচ্চুর পড়া করা বামেরা নেতাজীকে তোজোর কুকুর-টুকুর বলে মাফ চেয়ে কলঙ্ক ঘোচালো। এদিকে বাঙালীরা "সুভাষ ঘরে ফেরে নাই" বলে কেঁদে ককিয়ে শেষ পর্যন্ত ফরোয়ার্ড ব্লককে সরাসরি প্রত্যাখান করে সাইনবোর্ড বানিয়ে দিয়েছে।
    তো হাতে পেনসিল ছাড়া আর এমন কি গোপন তথ্য ও গুহ্য তত্ব অন্তরালে রয়ে গেছে যার রেফারেন্স দিলে নেতাজীর সঠিক মূল্যায়ন হবে?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৫419375
  • ব্রতীন, ডিডি দাকে জ্ঞানতঃ কোন দিন খারাপ ভাবে কথা বলিনি। আমার সঙ্গে প্রথম কন্ডিসেন্ডিং ব্যবহার ডিডি দা অনেক দিন ই করেছেন, কিন্তু আমি মাইন্ড করি নি কারণ আমাদের সমাজে বড় দের সম্মান দেবা টাই রীতি। তবে অনেক কথা বলি কিছু ভুল বলে থাকতে পারি। আমাকে একবার পয়েন্ট করে দিলে আমি ডিডি দার কাছে ক্ষমা চেয়ে নেব। ইয়েস ডিডি দাকে সকলের মত আমিও মিস করি। এবং এটা শুনে খুব ই দুঃখ পেলাম আমি তাঁর অনুপস্থিতির জন্য দায়ী। হয়তো বেখেয়ালে কিছু বলে ফেলেছি।

    ডিডি দা, আমার কোন ব্যবহারে দুঃখ পেয়েছেন আমি নিজে খুঁজে নেব, কিন্তু শর্তহীন ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই ডু মিস ইয়োর প্রেজেন্স হিয়ার। সরি ডিডি দা।

  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭419371
  • এই যে ডিসি,এমন অনেসট কনফেশন করলো যে নেতাজী নিয়ে কোন বই পড়েন নি,তার কোন দাম নেই!কোনো বাহবা পেলেন,এই সাহসিকতার?
    এই যে আমি বললুম,আমি প্রকৃতি প্রেমিক,কেউ বিশ্বাস করলো?
    এই যে একজন বললেন পিটি র ইতিহাস নিয়ে প্রজ্ঞার কথা;এটা কি পিটি জানতেন?
    ওনার ব্লাশড ফেস কেউ লক্ষ্য করলেন?
    এতো অবহেলা কি ভালো?
    খুউব খারাপ লাগে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭419372
  • হ্যা এটা আমি দেখেছি পিটি বা এস এম দা পার্সোনাল গ্রাজ নিয়ে কথা বলে না। এগ্রিড। কিন্তু ভীষণ অবজেকটিভলি কথা বলেন সব সময়ে, বা বিতর্কের টপিক এর হরাইজন টা বাড়ানোর চেষ্টা ক্ষমতা থাকা সত্ত্বেও সব সময় করেন বলতে পারছি না।

  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭419373
  • আমি মাঝে অনেক দিন ছিলাম না। ডিডি র সাঘে কি বোধি দার ঝামেলা হয়েছিল?

    খুব আনফরটুনেট। ডিডি কে খুব মিসাই। আমার মনে হয় বেশির ভাগ জনতা ই মিস করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত