এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫১419550
  • বামেরা দলে দলে পদ্ম তে ছাপ দেবার জন্যই তো বিজেপি প ব থেকে এতো গুলো আসন পেলো।কালিদাসের জোড়া ভাই।
    বিজেপি যতোই চেঁচাক, ভারতে একদলীয় সংসদ কোন দিন ই হবে না।
    এসব হলো অমিত শাহ এর ইকনমি কলাপস এর থেকে নজর সরানো, কবরেজী দাওয়াই।এন আর সি এমন আর একটি দাওয়াই।
  • দোবরু পান্না | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৯419549
  • এসেম্বাবু সারাক্ষণ বামেদের নিয়ে এত চিন্তিত থাকলে হবে? তারা তো অলরেডি ৭% ট্রেন্ডিং টু ২% - তারা কী বলল না বলল তাতে কী বা এসে যায়? আপনার নিজের বক্তব্যটা কি? বহুদলীয় গণতন্ত্র বর্জন করা উচিৎ? নাকি অমিত শাহ কে? একটু বাম লাগানো বন্ধ করে যদি ঝেড়ে কাশতেন -
  • dc | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩১419548
  • ঝান্ডু বাম ও পতঞ্জলি বামঃ

  • | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৫419547
  • বাম কতপ্রকার এবং কী কী

    ( ১+৩)
  • S | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১০419546
  • যেসব অতিবামেরা দিদিকে সমর্থন করেছিলেন, তারা আসলে ক্ষতিবাম।
  • sm | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৪419545
  • কালে কালে কি হলো?পিটি ও প্রবচন দিতে লেগেছে।
    হি হি।
  • Amit | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৩419544
  • অতিবাম দের আ্যজেনডা য় এসব ছিল নাকি আবার? আমরা তো জানতাম দিদি কে সিংহাসনে তুলেই তেনা দের কাজ শেষ। তারপর বিরোধিতা-টিতা করতে হলে সিপিএম এর দিকে আনগুল দেখালেই হয়ে যাবে।

    হোক। যা হচ্ছে হোক।
  • sm | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৫419543
  • আপনার প্রিয় দলের তাবড় নেতারাও এক কথা বলেছেন যে!
  • PM | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬419542
  • বাম শিবির দুর্বল হলে যা যা হবার ছিলো তাই তাই হচ্ছে।

    ইউপিয়ে ১ থেকে বামেরা সমর্থন প্রত্যহার করার পরে ( আমার মতে বাজে রাজনৈতিক সিদ্ধান্ত ), প্রনব বাবু বলেছিলেন বামেদের সাইনবোর্ড করে দেওয়া হবে। তারো আগে অর্থমন্ত্রী চিদম্বরম বলেছিলেন বামেদের ৬৮ টা আসন পাওয়া খুব ই বাজে ঘটনা।

    বামেরা এখন প্রয় সাইনবোর্ড, কিন্তু সমস্যা হচ্ছে কংগ্রেস সহ বিরোধী শিবির ও সাইনবোর্ড। অনেককে প্রধনসেবকের বাড়ি গিয়ে ভেট চড়াতে হচ্ছে। বিজেপি বিরোধীতার জন্য প্রয়োজনীয় আইডিওলজিকাল ন্যারেটিভটাও কেউ তৈরী করে উঠতে পার্ছে না।

    কিন্তু "সরকারী" বামেদের মায় বিরোধী শিবিরের এই দুর্দিন, অতি বামেদের কাছে এক স্বর্ন সম্ভবনা এনে দিয়েছে। এই শুন্যতা আপনারা এগিয়ে এসে পুরন করুন। নন্দীগ্রামের গুজব ছড়ানো বা টাটাদের শোরুম ভান্গ্চুর বা সিঙ্গুরের কারখানা বন্ধ করা, "সরকারী " বামেদের গাল পারা ছাড়াও আপনারা আরো বড় কিছু করে দেখাতে পারেন সেটা প্রমান করার জন্য এর থেকে ভালো সময় আর পাবেন না!! এই দুর্দিনে আপনাদের কেরামতি দেখার জন্য জাতি অধীর আগ্রহে প্রতিক্ষারত
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০১419541
  • আর কতদিন, আর কতদিন এই নিবোধ বক্তব্যের চর্বিত চর্বণ শুনতে হবে?
  • sm | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৯419540
  • একদলীয় সংসদ করার প্রচেষ্টায় বামেরা তো অলরেডী কয়েক কদম এগিয়ে।ঝুলি উজাড় করে বিজেপি কে ভোট দিয়ে দিয়েছে।
    এখন দ্যাখ কেমন লাগে?
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৬419539
  • @Date:18 Sep 2019 -- 01:57 PM
    সেই মজন্তালী সরকারের মত! খিল্লি করতে করতে কখন নিজের পেট ফেটে গেল বুঝতেই পারল না!!
  • b | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৭419538
  • হায়, সপ্তার মাঝে এরকম খাবার হয়ই না প্রায়।
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২০419537
  • ওসব কাটাও।

    শুক্তো, মুগের ডাল, রুই মাছের ঝোল
    ( লেবু সহ) আর কুলের আচার দিয়ে চারটি ভাত খেলুম।
    এবার একটা সলিড দিবানিদ্রা। বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।

    জীবনে আর কী চাই কালী দা?
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৭419536
  • তা এস এম দা বহু দলীয় গণতন্ত্র উঠে যাবার সম্ভাবনা য় বেশ পুলকিত নাকি?
  • sm | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৭419535
  • সীতেরাম ইয়েচুরি,এক ধমক দিয়েছে।মোদী - শা বাবু সব ব্যাপক ভয় পেয়ে গেছে।
    এখন থেকে আর এমন বলবে না।
    খালি, এক্কা- দোক্কা খেলবে।
  • Amit | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০419534
  • এবার তাহলে মোদী কে আজীবন প্রধানমন্ত্রী বা সুপ্রিম লিডার বানানোর জন্যে সংবিধান পাল্টানো হবে নিশ্চয়- ? ভক্তরা তো অলরেডি দাবি তুলেছে অনেক আগেই যে চীন এ হলে এখানে কেন নয়। আর এখন যা দেশপ্রেমের ড্রাগস্ এ বুদ্ হয়ে আছে সব, এই সব ইসু তে গণভোট হলে ১০০-% মেজরিটি পাবে এরা।
  • দোবরু পান্না | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৪419533
  • পিটি বাবু - হ্যাঁ আর কতদিন? গণতন্ত্র গণতন্ত্র খেলা অনেক হল - তৃতীয় টার্মে গণতন্ত্র ওন্ট হেল্প - অতএব এবার আসল মুখ বের করার পালা। অবশ্য মুখোশও বেরোবে - পুরনো খেলা
  • Rouhin Banerjee | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:২১419532
  • @একক দেবভাষার অনুষ্ঠান আগামী শনিবার - ২১শে। রেকর্ডিং হবে আশা করি - পেয়ে যাবেন।

    অন্য যারা কলকাতায় আছেন ওইদিন ফ্রী থাকলে চলে আসুন বিকাল সড়ে পাঁচটায়, দেবভাষা, ৯/২ ফার্ন রোড
  • ?? | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৬419531
  • সমরেশ মজুমদারের আমেরিকা ভ্রমণের উপর বইটার নাম জানা আছে কারো?
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৮419529
  • দেখলাম সইকত। থ্যাঙ্কু
    চেক করে দেখলাম এখনো পড়ে নি জমা।
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৮419530
  • ফেন্সেস বেশ ভাল লেগেছে আমার।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৫419528
  • জন কিউ, ফেন্সেস -- দুটো সিনেমাই দেখেছি, ডেঞ্জেল ওয়াশিংটন এর সিনেমা জেনারেলি দেখি। এর মধ্যে ফেন্সেস সিনেমাটির ডিরেক্টর ডেঞ্জেল নিজেই।
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৪419527
  • John Q আর Fences? যদি না দেখে থাকেন......
  • S | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৪419526
  • নেটফ্লিক্সে রেড সী ডাইভিং রিসর্ট দেখলাম। স্পাই ফ্লিক। মন্দ নয়।
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০০419525
  • আজ বিশ্বকর্মা পুজো। ছোটবেলায় ঘুড়ি ওড়ানো এবং সেই সংক্রান্ত বাওয়াল করতাম। মাঝে মাঝে মনে পড়ে
    সেই দিন গুলো
  • PT | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫০419524
  • পুরো বেড়ালটাই কি ঝুলি থেকে বেরিয়ে এল?
    "স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘স্বাধীনতার ৭০ বছর পরে মানুষের মনে প্রশ্ন জেগেছে, বহুদলীয় সংসদীয় ব্যবস্থা আসলে ব্যর্থ কি না? ওই ব্যবস্থা কি দেশবাসীর লক্ষ্য পূরণ করতে পেরেছে?’’ তার পরে নিজেই জবাব দিয়েছেন, ‘‘মানুষ আশাহত।’’ তাঁর দাবি, আঞ্চলিক দলগুলি আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। "
    https://www.anandabazar.com/national/amit-shah-questions-against-multi-party-democracy-1.1047137
  • একক | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৮419523
  • দেবভাষায় যে বইপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা ( নাকি হয়ে গ্যালো ? ) তার কোনো রেকর্ডিং আছে ? তাহলে দেখতুম ! বা না হয়ে গেলে, করার প্ল্যান আছে নিশ্চই :)
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৪419522
  • হুঁ, একমেবদ্বিতীয়ম্‌ শিব্রাম। ঃ-)
  • Amit | ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩২419521
  • শিবরাম ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত