এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৩419760
  • কানহাইয়াকে যারা ফেলে মেরেছিলো, তাদের কেউ কেউ বিজেপির টিকিট পেয়েছিলো।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩২419758
  • র২হ

    যারা কেলিয়েছে, তাদের কেস খাওয়াই সম্গত।
  • আসলে | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩২419759
  • আত্মবিস্মৃত জাতি তো!
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩১419757
  • বিজন সেতুর কেস তো এখানে সক্কলে জানে। গুরুর প্রথম একশোটা পোস্টেই হয়তো পাওয়া যাবে। আপনিই বোধয় সবে খোঁজ পেয়েছেন।
  • sm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩০419755
  • বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী।তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন।তাতে কিসের অন্যায়?আসতেই পারেন।
    দুই,ওনার নিজস্ব সিক্যুরিটি ছাড়াও পুলিশ প্রটেকশন আবশ্যক ছিল।কারণ যোদুপুর সেনসিটিভ জায়গা।
    ইউনি ক্যাম্পাসে পুলিশ ঢোকা বারণ।কে নিয়মটা তৈরি করলো?
    কোন খুন,জখম হলে,পুলিশ তদন্তে যাবে না?
    তিন,মন্ত্রীকে পছন্দ নাই হতে পারে।কালো পতাকা দেখানো বা ধিক্কার স্লোগান চলতে পারে।
    কিন্তু গালি গালাজ,চুল টানা,ধাক্কা ধাক্কি মোটেও না। যদুপুর তো আর নীয়ম বহির্ভূত ইনস্টিটিউশন নয়।
    চার,sobcheye বাজে জিনিষ হলো,ঘেরাও বা প্রতিবাদের নাম করে ডিটেইন করা। কথায় কথায় উপাচার্য ঘেরাও করা যদু পুরের সংস্কৃতি।
    এর কড়া মোকাবিলা দরকার।
    পাঁচ,যদি অতো ঘেরাও এর ইচ্ছে তো, ইনস্টিটিউশন এর বাইরে,লালবাজার,মহাকরণ,রাজভবন যেখানে খুশি ধর্না দিয়ে মনের খুশি চরিতার্থ করুন ছাত্ররা।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩০419756
  • মানিক বাবু, আপনার প্রছন্ন প্রশ্রয় আ্ছে সেই সব ছেলেমেয়েদের প্রতি যারা বাবুল সুপ্রিয়কে মেরেছে, আমি কোট করতে পারি কিন্তু সেটা অনর্থক হবে।

    প্রশ্ন কিন্তু তা নয়, এই যেমন, রবাহুতো লিখল, কি এমন মারা হয়েছে? (প্যারাফ্রেজ করলাম)

    একটা চড় মারাও অপরাধ, সে তার রাজনৈতিক বা ধর্মীয় অবস্থান যাই হোক।

    যদি এটা বিশ্বাস না করি তাহলে আর কি?
  • লিংক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৯419754
  • দিয়ে গেলাম। এবার গবেষণা করে দেখুন সত্যি বিজন সেতুর কেসটা হয়েছে। একটাই বক্তব্য - খুঁটে খান। নো ওয়ান উইল স্পুন ফিড ইউ।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৮419753
  • 'গুজরাত দাঙ্গারও একটা লিন্ক আছে উইকিতে। সেই গণহত্যার নাটের গুরু এখন দেশের সিংহাসন আলো করে রয়েছেন। সেই ক্যাবিনেটের' অধিকাংশ সেই ইমেজটা বহন করে। এটা ওদের বর্তমান ঐতিহ্য।

    (@S) একদম ঠিক বলেছেন।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৬419751
  • বাবুল অপ্রিয়
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৬419752
  • আর এসবে লজ্জা টজ্জা পাওয়ার কী আছে? এমনিতে ক্যালাকেলি ভালো না, কিন্তু প্যারালাল নবীনবরনে লেঠেল নিয়ে মন্ত্রী আসার দরকারই বা কী?
    তাছাড়া কানহাইয়াকে যখন উকিলরা কেলিয়েছিল, বা আমাদের সততাদেবী যখন সিবিআই বিষয়ে আমের ঝুড়ি আর বিশ্ববাংলার হাফ পাঞ্জাবী নিয়ে তদবির করতে যান, লজ্জার কোটা ওখানেই শেষ, আর কিছু বাকি থাকে না। অল্পবয়সীরাই ভরসা (তাদের মধ্যেও আর্ধেক চাড্ডি হয়ে বসে আছে)।

    ছেলেমেয়েগুলি না কেস খায় এই চিন্তা।
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৫419750
  • এটা নেটে পেলাম

    বাঘের বাচ্চার মতো বিবৃতি।

    "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়র সেমিনারে আসা ও সেই সংক্রান্ত ঘটনাবলি বিষয়ে ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির প্রেস বিবৃতি:

    তারিখঃ ১৯/৯/১৯

    ১. বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেমিনার করতে আসতেই পারেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু ছাত্ররা বিক্ষোভ দেখাবে, এটাও তাদের গণতান্ত্রিক অধিকার। যারা দেশ চালাতে গিয়ে ইউজিসি তুলে দিচ্ছে, রাস্তায় পুড়িয়ে লোক মারছে, নতুন শিক্ষানীতি এনে শিক্ষাকে ধ্বংস করছে, দলিতদের স্কলারশিপ বন্ধ করে দিচ্ছে, তারা দেশের যেখানেই যাবে এরকম বিক্ষোভের মুখেই পড়বে।

    ২. বিক্ষোভ, মেপে করা হলে, সেটা বিক্ষোভ নয়, নাটক হয়।আমরা নাটক করতে যাইনি, বিক্ষোভ দেখাতেই গেছিলাম।

    ৩. বাবুল সুপ্রিয় একজন দায়িত্বশীল মন্ত্রীর মত নয়, রাস্তার গুন্ডার মত আচরণ করে, অহেতুক পরিস্থিতি জটিল করেছেন।

    ৪. রাজ্যপাল RSS-BJPএর রাজনৈতিক দালালের মত ভূমিকা পালন করেছেন, যার তীব্রভাবে বিরোধিতা আমরা করছি।

    ৫. ABVP সহ RSS BJPর গুন্ডাবাহিনী ক্যাম্পাসে ঢুকে, ক্যাম্পাসের সম্পত্তি, আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের সম্পত্তি ভাঙচুর করেছে, যা তাদের গুন্ডাগিরি সংস্কৃতির অঙ্গ যা অতীতেও আমরা বহুবার দেখেছি। তার আমদানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ABVP করতে চাইছে আমরা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবো এবং তাদের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করছি।

    ৬. কেউ যদি মনে করেন যে আজকের ঘটনা অনভিপ্রেত, তাহলে হয় তারা পরোক্ষে বিজেপির হয়ে কথা বলছেন, নয়তো তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ বাম প্রগতিশীল ছাত্রছাত্রীদের সাথে বিজেপি-আর এস এসের সংঘর্ষের রাজনৈতিক তাৎপর্য বুঝতে অক্ষম।

    ধন্যবাদান্তে,

    দেবরাজ দেবনাথ
    সম্পাদক

    সন্দীপ নস্কর
    সভাপতি
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৩419749
  • বাবুল মোরা....
    নৈহার ছুট হি যায়ে....
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২২419747
  • আনন্দমার্গীদের বিজেপি মেরেছিল? জানিনা তো।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২২419748
  • হ্যা, বাবুল কে মারা অন্যায় হয়েছে, ও নিজে যদি প্রোভোক করেও থাকে, যারা আগে গায়ে হাত তুলেছে, দোষ টা তাদের ই। যেকোনো ধরণের মারামারির রাজনীতি সমর্থন যোগ্য না, সে বিজেপি হলেও না, মমতা হলেও না, যতই এরা নিজেরা এই ধরণের নোংরা রাজনীতি করেই উঠে আসুক। এটা আমার পরিষ্কার স্ট্যান্ড।

    তবে ছাত্র গুলো এ কাৰণে ফেঁসে যাক এটাও চাই না। কারণ এদের ঘাড়ে এখন অনেকেই বন্দুক রাখতে চাইছে।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:২১419746
  • গুজরাত দাঙ্গারও একটা লিন্ক আছে উইকিতে। সেই গণহত্যার নাটের গুরু এখন দেশের সিংহাসন আলো করে রয়েছেন। সেই ক্যাবিনেটের সদস্যই পয়্সা ঊসুল।
  • ফ্যাসিস্ট | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৮419744
  • স্টাইলে গণপ্রহারে আনন্দমার্গীদের মৃত্যু কলকাতা দেখেছে বিজনসেতুর ওপর ৮০ র দশকে। খাস কলকাতাতেই। খুবই ওয়েল ডকুমেন্টেড।

    https://en.m.wikipedia.org/wiki/Bijon_Setu_massacre
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৮419745
  • আমার বেলায় তো আপনি ঠিক সেই কাজটাই করলেন আকাবাবু, যেহেতু আমি মব লিনচিং নিয়ে বক্তব্য রাখিনি, সেহেতু অন্য কিছু নিয়ে বক্তব্য রাখার আমার অধিকার নেই। রাখলে সেটা মব লিনচিং সমর্থন করা হবে।

    বাবুল অসভ্যভাবে তুই বাম বলে মন্ত্রিত্বের অহংকার দেখিয়েছে। কনডেম ইট। ইট ইজ দ্যাট সিম্পল ম্যানেজার বাবু। সবাই কি আর আপনার সাবর্ডিনেট যে চোখ রাঙিয়ে যা নয় তাই মানিয়ে নেবেন?
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৭419743
  • লিঞ্চিং কোথায় হলো? একটু তো নাকি চুল টেনে দিয়েছে খালি।

    “...
    “সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জান কি না?” দাশু বলল, ঠ্যাঙায় নি তো— মেরেছিল, খুব আস্তে মেরেছিল।” মোহন একটুখানি ভেংচিয়ে বলল, “খুব আস্তে মেরেছে, না? কতখানি আস্তে শুনি তো?” দাশু বলল, “সে কিছুই না— ওরকম মারলে একটুও লাগে না।” মোহন আবার ব্যঙ্গ করে বলল, “তাই নাকি? কি রকম মারলে পরে লাগে?” দাশু খানিকটা মাথা চুলকিয়ে তার পর বললে, “ঐ সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেইরকম!”...
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৪419742
  • যদি আমাকে বাম বলো
    আমি চুল ধরে টানবো
    চুলে যদি যদি টেরি বাগাও
    তবে লং জাম্পে ওছা
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৩419741
  • বাবুল আর কাবুল পাড়ার দুই ছেলে। বাবুল রোজ খেলতে গিয়ে কাবুলকে পেটায়। খেলার পর কাবুল নালিশ করলে বাবুল বলে এইসব বডি কন্টাক্ট গেমে ওসব হয়েই থাকে। একদিন বাবুল তেড়ে মারতে গেছে, আর কাবুল সড়ে গেছে। বাবুল ধপাস করে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে। তখন তার সে কি কান্না। বেচারা কাঁদতে কাঁদতে কাবুলকে বলছে "এইভাবে কেউ সড়ে যায়? আমার কত্ত লেগেছে জানিস"। চারপাশে মিডিয়ার লোকজন ডেকে এনে নালিশ করছে "তোমরা দেখেছো কাবুল কিরকম বদমায়েশ ছেলে, এইজন্যই তো রোজ মারি ব্যাটাকে। তোমরাই বল একবার ঠিক করি কিনা?"

    বাস্তবের সঙ্গে এই গল্পের কোনও যোগাযোগ নেই।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১২419740
  • এই তো সেই যুক্তি ক নিয়ে বক্তব্য রাখি নি অতএব খ নিয়ে আমার কোন বক্তব্য রাখার অধিকার নেই।

    তাতে কিন্তু ক ঠিক হয়ে যায় না।

    কিছু লোক মিলে বাবুল সুপ্রিয়কে কেলিয়েছে, কনডেম ইট। সিম্পল।

    নির্ভয়া কাণ্ডে কনডেম করতে হলে তার আগের ৩৫,০০০ ধর্ষণ কান্ডের কন্ডেম না করলেও চলবে।

    বিজেপি অতি বাজে কিন্তু কোনো বিজেপির বিরুদ্ধ মব লিন্চিঙ্গ হলে আমি প্রথমে তার প্রতিবাদ করব। এটা আমার রাজানীতি।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৯419739
  • গতকাল জে ইউ'তে বাবুল সুপ্রিয় মব লিঞ্চড বলে মনে হয়েছে কালকের ঘটনায় ? কনভয় নিয়ের এসে লিঞ্চড ?
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৬419738
  • মব লিনচিং আমিও সমর্থন করিনা। কিন্তু আমি ফ্যাসিস্ট স্টাইলে ঠ্যাং ভেঙে দেবার হুমকি, বা তুই বাম বলে দাপিয়ে দেওয়াও সমর্থন করিনা। এগুলো নিয়ে আপনার কোন বক্তব্য দেখলাম না। আপনি কি এগুলো সমর্থন করেন?
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৫419736
  • ফেসবুকে এই ঘটনা নিয়ে পোস্ট করায় একজন ডাক্তার দাদা বললেন তার পরিচিত একজন পেটো বিজেপি সমর্থক গতকাল তার ছেলেকে ইউনিভার্সিটিতে যেতে দেয়নি। উনি নাকি জানতেন প্রতিবাদ হবে কিন্তু গণ্ডগোল !!
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৫419737
  • ১) কাঁদা - কান্নাকাটি করা
    কাদা - কর্দম, রাস্তায় বৃষ্টি হলে কাদা হয়।

    ২) যাদবপুরে যদ্দুর জানি অতিবামরাই সংখ্যাগুরু। কালকের ঘটনায়ও সিপিএমের একটা অংশ বিরোধিতাই করছে দেখছি। এখন সেটা অতিবামদের প্রতি তীব্র বিদ্বেষের জন্য নাকি সত্যি সত্যিই ভুল মনে করছেন তা জানি না বাপু।

    ৩) কালো পতাকা দেখালেই তেড়ে মারতে যাবে, প্রতিবাদ করলেই তেড়ে মারতে যাবে বিজেপী এটায় এত বেশী অভ্যস্ত হয়ে গেছে যে সর্বত্রই তেড়ে মারতে যায়। দুই একটা জায়গায় উল্টো খেলেই বিজেপী তো বিজেপী কোন ছার দুনিয়াই দেখি ভড়কে যায়।

    ৪) বাবুল সর্বত্রই হাতা গুটিয়ে তেড়ে যায় কেন কেউ জানেন? কালো পতাকা দেখালেই মারধোর করতে হবে। ঠিক? ঠিক ঠিক।

    ৫) এইসব ঘটনায় এনারাইদের উতলা আকুলি বিকুলি দেখলে বেশ উলি বাবালি বাবালি সুন্টু মনারা বলে দিতে ইচ্ছে হয় :-)
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৩419735
  • অফকোর্স নয়, কিন্তু মানুষকে মারা যাস্টিফাইয়েড হলে তো কিছু বক্তব্য রাখতেই হয়।

    আমি কোনো কারণেই মব লিন্চিঙ্গ সাপোর্ট করি না।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০২419734
  • কহো না প্যার হ্যায়
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:০০419733
  • "প্রতিবাদ করলে ক্যালোনোই যদি ঠিক হয়ে থাকে তাহলে বিজেপি ঠিকই করছে।"
    জে এন ইউর কথা ভুলে গেছে চলবে?
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৯419732
  • বাবুলের দারুন বক্তব্যের নমুনাঃ
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৮419731
  • আপনার কাছে যেটা ইম্পরট্যান্ট সেটা আমার কাছে একরকম ইম্পরট্যান্ট না হলেই আমি মব লিনচিঙের সমর্থক!!

    আপনি কি ম্যানেজার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত