এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৪419880
  • আমি বুদ্ধি করে এখনো একটাও কিনিনি। তবে দে সা কু র রিপ্রিন্ট গুলো কিনবো। বর্তমান।
    দেশ আর আনন্দবাজার কেমন হয়েছে জানিনা। প্রতি বারেই মান আরো খারাপ হচ্ছে!!
  • Ishan | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৩419879
  • আর ছাগলতত্ব আউড়ে রেজিস্ট্যান্স দিয়ে টিয়ে কেউ ৭%। ৬০ থেকে ১ না ২। বাদ দ্যান বাদ দ্যান।
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩২419878
  • নাহ, কোনো শারদীয়া পড়া হয় নি এখনও। তুমি কী কী পড়লে?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:২২419877
  • কিছু শারদীয়া পড়লে?
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:২০419876
  • ব্রতীন হে, দিনঅ কিবা? ঃ-)
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৩419875
  • আরে আটোজ যে?
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৮419874
  • ত্রেতাযুগের রামের পর্যন্ত ঘোরতর রেলিভ্যান্স আছে দেখা যাচ্ছে, সেই তুলনায় শিবাজী তো সেদিনের ছেলে। কলিকালের পোলা। তাঁর তো রেলিভ্যান্স আছেই। ঃ-)
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৩419873
  • পুনেতে শিবাজীর আজগের যুগে কোনো রেলিভেন্স নেই বলায় এবিভিপির হাতে আমি মার খেতে, খেতে বেঁচে গেছিলাম সহপাঠিনীদের জন্যে আবার আমার প্রথম ভোট দিতে গেছি ২০০০ সালে। ভোটিং রুমে ঢুকতেই বলা হয়েছিল ভোট পড়ে গেছে। আমি ছাড়ার পাত্র নই। বাড়ি ফিরে নির্বাচন কমিশনে ফোন করায় (সেবার পৌর সভার ভোটে আ বা তে কিছু হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছিল) তারা জানায় কাউন্টার ভোট দিতে। দ্বিতীয়বার লাইনে দাঁড়াতেই সিপিএমের স্থানীয় কয়েকজন চোখ রাঙাতে থাকে। অনেককেই ছোটবেলা থেকে চিনতাম। যখন দেখল আমি অনড়, হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে বের করে দেয়। শুধু আমাকে নয় গোটা লাইনটাকে।

    এবিভিপির এসএফআই অফিস ভাঙচুর করাকে যেমন নিন্দা করি তেমনি এবিভিপির বোর্ডে লাল কালি মাখানোকেও।

    'I Disapprove of What You Say, But I Will Defend to the Death Your Right to Say It।'- Voltaire
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫১419871
  • হাত ভেঙে দেব একটা বড় ইঙ্গিত। এদের বিশ্বাস করিনা।

    আজ ফেরার পথে যাদবপুরে গেছিলাম। একদম শান্ত পরিবেশ। দুই, তিন, চার নম্বর গেটে বোঝার উপায় নেই কালই এই রকম আগুন জ্বলেছে। মিছিল এসে পৌঁছল। খুব উত্তেজনা কিছু দেখলাম না।

    ক্যাম্পাসে ঢুকতেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মাঠের কাছে কয়েকটা গাছের নীচে যেখানে ABVP লেখা সেই লেখাগুলোয় লাল কালি দিয়ে কেটে দিল একটি ছেলে।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯419870
  • "বাবুল যাদবপুর এলেন, একটা বক্তব্য রাখলেন,বাড়ি চলে গেলেন, খবরের কাগজের মাঝখানের পাতায় হয়তো একটা তিন লাইনের খবরো হল।"

    এইভাবেই "মাত্র তিন লাইনের" খবর হতে হতেই বিজেপি প্রথমে ২ থেকে ১৪৪ হয়ে এখন ব্রুট মেজরিটি নিয়ে পরপর দুবার ক্ষমতাসীন।
    যার এসব লেখে তারা কি মঙ্গল গ্রহে থাকে?
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৮419869
  • কিন্তু এইমুহুর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরঃ কর্পোরেটদের ট্যাক্সো কমানো হলো।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৬419868
  • এরা যাখুশি করেনা। শুধুই মারামারি করে।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৫419866
  • এই যে দুজন ছাত্রের ছবি দেখাচ্ছে মিডিয়া তো তাদের ঠিকুজি কুলুজি খুঁজে বের করেছে। ব্যাপারটা কিন্তু দুশ্চিন্তার। এরা যা খুশী করতে পারে।
  • Ishan | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৫419867
  • কৌশল খুব সোজা। বাবুল যাদবপুর এলেন, একটা বক্তব্য রাখলেন,বাড়ি চলে গেলেন, খবরের কাগজের মাঝখানের পাতায় হয়তো একটা তিন লাইনের খবরো হল। গল্প শেষ। এত হট্টগোল বাধিয়ে ফুটেজ দেবার কোনো দরকারই ছিলনা।

    সমস্যা হল, এই সেন কথাগুলো বললেই বাম মহল থেকে খিস্তি ধেয়ে আসবে। কাল সুজন খেয়েছেন। নবান্নে ফিশ ফ্রাই খাবার জন্য বিমান বসুরা খেয়েছেন, যদিও আমি জানিনা, নবান্নে যাওয়া গেলে ফিশফ্রাই কেন খাওয়া যাবেনা। বাম বলতে যে কটি এখনও টিকে আছেন, তাঁদের লাইন একটাই, পাবলিক ছাগল, আর আমরা বিপ্লব করছি। ধুর ধুর। আপনারা বিজেমূল আর রাম্বাম নিয়েই থাকুন।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৯419865
  • এইযে দিলিপ ঘোষ একটা কথা বলেছে যে হাত ভেঙে দেবো টাইপের। এবারে সে যদি কোথায় গিয়ে মুশকিলে পড়ে, তাইলে কি হবে? আবার রাজ্যপাল আসবে? নাকি বাবুল গান গাইবে?
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৪419864
  • এবিপি আনন্দে 'ঘণ্টাখানেক সুমনের সঙ্গে' তে তৃণমূলের এই পুচকে তার্কিকটা কে? আমার এই পুচকে নেতাগুলোকে বেশ লাগে। ভেরি কিউট। ঃ-)
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১২419863
  • আজ সকালেই বলেছি ওর বডি ল্যাঙ্গয়েজ ও কথা বলার ভঙ্গীর কথা। স্ট্রীট লোফারদের পাণ্ডা। চরিত্রের ইমারতটা কি এত সহজে ঢাকা যায় ? সময় বিশেষে এসব বেরিয়ে পড়ে।
  • অমিত সেনগুপ্ত | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৬419862
  • খারাপ লাগে যে বার বার বিরোধীরা বিজেপির ফাঁদে পা দিচ্ছে। দে আর প্লেইং অ্যাজ পার বিজেপি’জ স্ক্রিপ্ট। যখন সার্জিকাল স্ট্রাইকের ঢাক বাজল, দেশে বিজেপির ছড়িয়ে কাত্তিক করা অর্থনৈতিক অবস্থাকে ইস্যু না করে কাক মরল কিনা এই নিয়ে সবাই মেতে উঠল। পব’র বাইরে বিজেপি বাবুল নিগ্রহে (?) ভাল ফুটেজ পাচ্ছে। দলে ওর অবস্থা ভাল হল। ক্যাডাররা একজোট হয়ে লড়ার রসদ পেল।
  • Ela | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৪419861
  • বাবুলের মধ্যে একটা কেমন মহিষাসুর-মহিষাসুর ভাব। সময়টাও পিতৃপক্ষ। একটা মীম বার করুন কেউ। দুর্গা কে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫419860
  • কৌশিক সেনের মতামতের সঙ্গে আমি অনেকটাই সহমত। বাবুল সুপ্রিয়ের মত একজন নেতা কি মন্ত্রী যাইহোক তাকে এত ইম্পরট্যান্স দেওয়ার কিছু ছিল কি? এই দলটা ওদের নেগেটিভস গুলোকে পজিটিভ করে নেয়। এখানেও মনে হয় তাই হল।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৮419859
  • 'ব্লান্ডার" শব্দটি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়েছে।
  • Ela | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৫419858
  • কৌশিক সেন একটু কৌশলটা বলে দিলেই পারেন, তাহলে আর কোনও ব্লান্ডার-টান্ডার হয় না।
  • Nayantara | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৩419857
  • যাদবপুরের পরিস্থিতি যে দিকে গড়িয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অন্য একটি বিষয়ও তুলে ধরছেন নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। তাঁর কথায়, ‘‘গণতান্ত্রিক ভাবে বিক্ষোভ দেখানোর অধিকার সকলের আছে। প্রতীকী প্রতিবাদ তো হতেই পারে। কিন্তু, বিজেপির একটা মতাদর্শ আছে। পাশাপাশি, তারা অত্যন্ত ধূর্ত এবং হিংস্র, তা নিয়েও কোনও সন্দেহ নেই। সে রকম একটা দলের বিরুদ্ধে লড়তে গেলে মতাদর্শের পাশাপাশি বুদ্ধিমত্তার সঙ্গে কৌশলগত দিকটাও মাথায় রাখতে হবে বলে আমার মনে হয়।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘বামেদের আদর্শ আছে। কিন্তু ষাট বা সত্তরের দশকে যে ভাবে প্রতিবাদ হত, পুরনো সেই স্টাইলে ২০১৯-এ এসে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করা অসম্ভব। আমি বলব, গত কাল প্রতিবাদী ছাত্রছাত্রীরা কৌশলগত ভাবে ব্লান্ডার করেছে।’’
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৭419856
  • এতক্ষনে ব্যাপারটা পরিস্কার হল। ধন্যবাদ আলফা।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭419855
  • কেন্দ্রীয় সরকার জামাই, রাজ্যপাল শ্বশুর। বড়লোক ও প্রভাবশালী জামাইয়ের শ্বশুর। শ্বশুরকে যখন জামাইয়ের টাকায় থাকতে হয় তখন জামাই যা বলবে তাই শুনতে হবে।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৬419854
  • শ্বশুরটা কে?
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৭419853
  • কাল রাজ্যপালের ভূমিকা দেখে মনে হল রাজ্যপাল আর কেন্দ্রীয় সরকারের শ্বশুর - জামাই সম্পর্ক !
  • Ela | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৫419851
  • বুয়েলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত