এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ২৮ জুন ২০১২ ০০:০৬488804
  • এনক্রিপশান কী'টা কি অন্য কোন ভাবে চুরি করা যেতে পারে না? মানে এক্সসটিভ সার্চ বাদে?
  • Rit | ২৮ জুন ২০১২ ০০:০৮488815
  • সেটা তো যেতে পারেই। আমি এতক্ষন 3rd party র কথা বলছিলাম। সর্ষের মধ্যে ভুত রোখার ক্ষমতা এনক্রিপশনের বাবারও নেই।
  • Rit | ২৮ জুন ২০১২ ০০:১৩488826
  • অ্যামেরিকা তো আগুন-জলে নাজেহাল। ২০১২ চলছে তো। ঃ)
  • দ্রি | ২৮ জুন ২০১২ ০০:২৩488837
  • আমার মনে হয় এগুলো ঐ ধরণের হ্যাকিং। একেবারে অ্যালগোরিদম ভেঙ্গে ফেলা হয়ত নয়। কিন্তু ভেতরের লোকের থেকেই কীটা কোনভাবে জেনে নিয়ে এইসব করা।

    আবার আরেকটু কন্স্পিরেটোরিয়ালি ভাবতে গেলে, এভাবেও ভাবা যায়। কাজগুলো ব্যাঙ্কই ইচ্ছে করে করাচ্ছে। তারপর দোষটা হ্যাকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে, ব্যাঙ্কগুলোর এখন খুব খারাপ অবস্থা। কোন ভাবে লোকজনকে কম টাকা দিতে হলেই তারা বাঁচে। এইরকম একটা সীনারিওরও একটা প্রব্যাবিলিটি আছে।
  • পাই | ২৮ জুন ২০১২ ২১:২০488848
  • ভালো খবর। সুপ্রীম কোর্ট হেল্থকেয়ারের অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট আপহেল্ড করলো।
  • দ্রি | ২৮ জুন ২০১২ ২১:২৩488859
  • জেপি মরগ্যানের লস, আপাতত শোনা যাচ্ছে, ৯ বিলিয়ান পর্য্যন্ত হতে পারে। (কিছুদিন আগে যেটা ২ বিলিয়ান ছিল)। ডেরিভেটিভের খেল এবার একটু একটু দেখা যাচ্ছে।

    http://dealbook.nytimes.com/2012/06/28/jpmorgan-trading-loss-may-reach-9-billion/?partner=MYWAY&ei=5065

    “Essentially, JPMorgan has been operating a hedge fund with federal insured deposits within a bank,” said Mark Williams, a professor of finance at Boston University, who also served as a Federal Reserve bank examiner.
  • দ্রি | ২৮ জুন ২০১২ ২১:৪০488870
  • হার্বিঞ্জার ক্যাপিট্যাল নামে এক হেজ ফান্ডের ম্যানেজারের এগেনস্টে ফ্রডের অভিযোগ আনল SEC, http://money.cnn.com/2012/06/27/investing/falcone-harbinger/।
  • pi | ২৮ জুন ২০১২ ২১:৫৬488881
  • এই PNHP, মানে কিছু ডাক্তারদের অ্যাসোসিয়শন অবশ্য বহুদিন ধরে বলে আসছে, এই অ্যাক্টের বাইরেও অনেক কিচুর দরকার। এবং এটা দিয়ে ইউনিভার্সাল কভারেজ হবেনা। নিচের লেখাটা পড়লে অনেকটা স্পষ্ট হতে পারে।
    এঁরা ন্যাশানাল হেল্থ প্রোগ্রামের দাবী করছেন, অনেকদিন ধরে। তবে আদৌ কোনোদিন হবে কিনা, কে জানে। এঁরা তো তাও কানাডার মডেলের কথা বলেন, তাই এখনো সেভাবে পাত্তা পেল না। ইউকের NHS এর কথা বল্লে তো
    বহু লোকেই এখানে সোস্যালিজমের ভূত দেখতে পান ও রীতিমতন আঁতকে ওঠেন।
    আর কানাডিয়ান আর ইউকে র সিস্টেম নিয়ে কিছু মিথ ও চালু আছে বটে।

    Health law upheld, but health needs still unmet’: national doctors group

    Although the Supreme Court has upheld the Affordable Care Act, the law will not remedy the U.S. health crisis, physicians group says

    The following statement was released today by leaders of Physicians for a National Health Program (. ..

    Although the Supreme Court has upheld the Affordable Care Act (ACA), the unfortunate reality is that the law, despite its modest benefits, is not a remedy to our health care crisis: (1) it will not achieve universal coverage, as it leaves at least 26 million uninsured, (2) it will not make health care affordable to Americans with insurance, because of high co-pays and gaps in coverage that leave patients vulnerable to financial ruin in the event of serious illness, and (3) it will not control costs.

    Why is this so? Because the ACA perpetuates a dominant role for the private insurance industry. Each year, that industry siphons off hundreds of billions of health care dollars for overhead, profit and the paperwork it demands from doctors and hospitals; it denies care in order to increase insurers’ bottom line; and it obstructs any serious effort to control costs.

    In contrast, a single-payer, improved-Medicare-for-all system would provide truly universal, comprehensive coverage; health security for our patients and their families; and cost control. It would do so by replacing private insurers with a single, nonprofit agency like Medicare that pays all medical bills, streamlines administration, and reins in costs for medications and other supplies through its bargaining clout.

    Research shows the savings in administrative costs alone under a single-payer plan would amount to $400 billion annually, enough to provide quality coverage to everyone with no overall increase in U.S. health spending.

    The major provisions of the ACA do not go into effect until 2014. Although we will be counseled to “wait and see” how this reform plays out, we’ve seen how comparable plans have worked in Massachusetts and other states. Those “reforms” have invariably failed our patients, foundering on the shoals of skyrocketing costs, even as the private insurers have continued to amass vast fortunes.

    Our patients, our people and our national economy cannot wait any longer for an effective remedy to our health care woes. The stakes are too high.

    Contrary to the claims of those who say we are “unrealistic,” a single-payer system is within practical reach. The most rapid way to achieve universal coverage would be to improve upon the existing Medicare program and expand it to cover people of all ages. There is legislation before Congress, notably H.R. 676, the “Expanded and Improved Medicare for All Act,” which would do precisely that.

    What is truly unrealistic is believing that we can provide universal and affordable health care in a system dominated by private insurers and Big Pharma.

    The American people desperately need a universal health system that delivers comprehensive, equitable, compassionate and high-quality care, with free choice of provider and no financial barriers to access. Polls have repeatedly shown an improved Medicare for all, which meets these criteria, is the remedy preferred by two-thirds of the population. A solid majority of the medical profession now favors such an approach, as well.

    এখানে গেলে অনেক কিছু বিস্তারিত পাওয়া যাবে। http://www.pnhp.org/resources/pnhp-research-the-case-for-a-national-health-program
  • দ্রি | ২৯ জুন ২০১২ ২২:৫৫488892
  • তাহলে অ্যাফোর্ডেব্‌ল হেল্‌থকেয়ার অ্যাক্ট হয়ে ভালো হল, না খারাপ হল?
  • দ্রি | ২৯ জুন ২০১২ ২৩:০৪488905
  • চীনের পিপ্‌ল্‌স লিবারেশান আর্মির জেনারাল পেং আমেরিকার সাথে যুদ্ধের সম্ভাবনার কথা বললেন।

    http://stratrisks.com/geostrat/6697
  • pi | ২৯ জুন ২০১২ ২৩:১৪488916
  • আগের থেকে তো ভালই হয়েছে।
  • দ্রি | ২৯ জুন ২০১২ ২৩:৩০488927
  • ইন্টারনেট সেন্সরশিপের কথা শুনলেই চীনের কথা মনে হয়। হাউ অ্যাবাউট ইউ এস আর ইউ কে?

    “Between July 1 and Dec. 31 (2009), Google received 3,580 requests for user data from U.S. government agencies, slightly less than the 3,663 originating from Brazil,” reports PC World. “The United Kingdom and India sent more than 1,000 requests each, and smaller numbers originated from various other countries.”

    প্রোটেস্ট ভিডিও সেন্সর করার অনুরোধ করেছে ইউ কে গুগলকে।

    The latest example is You Tube’s compliance with a request from the British government to censor footage of the British Constitution Group Lawful Rebellion protest, during which they attempted to civilly arrest Judge Michael Peake at Birkenhead county court.

    ...

    With regard to search terms, one struggles to understand how a specific combination of words in a Google search can be considered a violation of any law. This is about government and Google working hand in hand to manipulate search results in order to censor inconvenient information, something which Google now freely admits to doing.

    ou Tube’s behavior is more despicable than the Communist Chinese, who are at least open about their censorship policies, whereas You Tube hides behind a blanket excuse and doesn’t even say what law has been broken.

    http://worldtruth.tv/government-orders-youtube-to-censor-protest-videos/
  • দ্রি | ২৯ জুন ২০১২ ২৩:৩৩488938
  • কি কি ভালো হল? আর, খারাপ কি হল কিছু?
  • দ্রি | ২৯ জুন ২০১২ ২৩:৪৭488949
  • আরো আরো ফাইনান্সিয়াল স্ক্যান্ডাল উঠে আসছে। বার্কলেজ এ লেন্ডিং রেটে কারচুপি করা হয়েছিল। কিন্তু বার্কলেজের বস বললেন আমি রিজাইন করব না। এরাই মাস ছয়েক আগে বিরাট বিরাট বোনাস পাচ্ছিলেন। http://www.bbc.co.uk/news/business-18638357
  • দ্রি | ২৯ জুন ২০১২ ২৩:৫২488960
  • শিকাগো মিডওয়ে এয়ারপোর্টে লোডশেডিংএ ৮৫ টা ফ্লাইট ডিলেড/ক্যানসেল্‌ড হল, ১০০০ যাত্রীর ভোগান্তি হল। প্রায় ঘন্টা চারেক ছিল এই লোডশেডিং।

    http://chicago.cbslocal.com/2012/06/28/breaking-power-outage-closes-midway/
  • সোমনাথ২ | ৩০ জুন ২০১২ ০৩:০৭488971
  • অ্যাফোর্ডবেল হেল্থকেয়ার বিল নিয়ে গত কয়েকদিন এটা নিয়ে নানা রকম মতামত শুনছি - যেমন medicare থেকে ফান্ড সরিয়ে এটা করা হচ্ছে পরবর্তীকালে আপনার medicare কভারেজের বারোটা বেজে যাবে, অনেক ডাক্তার নাকি এই কভারেজ এর পেশেন্ট নিতে চায় না, হেল্থকেয়ারের কোয়ালিটি পড়ে যাবে, ক্রিটিক্যাল সার্জারী ইত্যাদির জন্য ওয়েটিঙ্গ লিস্ট এ নাম লেখাতে হবে ...etc. etc. এছাড়া এরা যে কানাডার হেল্থকেয়ার সিস্টেম এর সঙ্গে তুলনা করে বলছে ওটা বেটার, এটা কি আদৌ সত্যি ?

    একটা আলাদা টই খুলে যারা এই সম্বন্ধে জানেন তারা লিখুন না।
  • pi | ৩০ জুন ২০১২ ০৭:২১488982
  • অ্যাফোর্ডবেল হেল্থকেয়ার অ্যাক্ট হলেই কানাডার মতন হবেনা। তার জন্য সিংগল পেয়ার ন্যাশানাল হেল্থ সিস্টেম চাই। যেটা ঐ PNHP র ডাক্তাররা চাইছেন। উপরে ওঁদের বক্তব্য নিয়েই পোস্ট দিয়েছিলাম।
    কানাডার সিস্টেম বেটার তো বটেই। খুব সোজা ভাবে বুঝতে চাইলে 'সিকো' দেখতে বলব। লিখে বলাই যায়। কিন্তু দেখলে, এবং ওয়ান টু ওয়ান তুলনা দেখলে অনেক ভালোভাবে বোঝা যাবে।
    আর যদি বলেন ফলেই পরিচয়, তাহলে স্বাস্থ্য সূচকও বলবে কানাডা বেটার। অনেক বছর ধরেই। অ্যাকচুয়ালি আমেরিকার র‌্যাংকিং দিনে দিনে নামছে। এবং খরচ ঠিক তেমনিই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

    তুলনাই যদি চান, এই গ্রাফগুলো দেখুন। এখানে সংখ্যাগুলো দেবার থেকে গ্রাফিকালি দেখা ভালো।খরচের ব্যাপারটা দেখতে পাবেন এখানে।
    http://www.oecd.org/dataoecd/12/16/49084355.pdf।

    আর, এইতো, এইটা খুঁজছিলাম। দেখুন। কোয়ালিটির ইন্ডিকেটর। নিজেই দেখুন ঃ)
    http://www.commonwealthfund.org/~/media/Files/Publications/Fund%20Report/2010/Jun/Davismirrormirror2010exhibitsFINAL%202%20pdf.pdf
    দ্বিতীয় সোমনাথ বাবু,
    আর রিপাবলিকানরা নানা প্রকার মিথ্যা প্রচার চালায়। এই হেলথ কেয়ার নিয়ে। ডেথ প্যানেল বোধায় সবচে বড় উদাঃ। নানাভাবে নানাপ্রকার জুজু দেখানোর চেষ্টা করে।
    কোয়ালিটি, মেডিকেয়ার নিয়েও সেরকম অনেক প্রচার আছে। এদের গুল্প নিয়ে অনেক গল্প আছে ঃ) মেডিকেয়ার তো আরো ভালোভাবে আনা হচ্ছে। কভারেজ বাড়ানো হচ্ছে। কস্ট অন্য নানাভাবে কমানো হচ্ছে। এই পোস্টের পরের দিকে সেগুলোর কিছু কিছু লিখবো।

    তবে, কানাডার স্বাস্থ্যব্যবস্থা ই ছিদ্রবিহীন, সর্বরোগহর ? তাও নয়। সে অন্য আরো ব্যাপারও আছে। কিন্তু বেটার বলাই চলে।

    দ্রি,
    এটা এসে আনইন্সিওরডের সংখ্যা তো কমবে। পুরো না কমলেও। অনেক গরীব লোকের ইন্সিওরেন্স হবে। পভার্টি লাইনের ১৩৩% এর কম যারা, তাদের মেডিকেইড তো থাকছেই, ঐ লাইনের ৪০০% অব্দি ইনকামের লোকজনের জন্যও অনেক সুবিধা হচ্ছে। ডিডাক্টেবল ইত্যাদি কমবে, মানে আউট অব পকেট খরচ কমবে।
    এচাড়াও, প্রি এক্সিস্টিং কণ্ডীশনের জন্য কভার করা যাবেনা, এটা আগে ইন্সিওরেন্স কোং গুলোর পেজোমি করার একটা বড় হাতিয়ার ছিল। সেটা অনেকটা কাটা পড়বে।
    আর ভল্যুম অব সার্ভিসের চেয়ে কোয়ালিটির উপর জোর দেওয়া হচ্ছে। ক্যারট, স্টিক দুই দিয়েই। আর তাই দিয়ে অ্যাডমিশন রেট কমানো, বাণ্ডলড পেমেন্ট, কো-অর্ডিনেটেড কেয়ার, প্রিভেনশানের উপর বেশি জোর দেওয়া, আলতু ফালতু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড খরচ কমানো, মেডিক্যাল 'ফ্রড' নিয়ে অনেক বেশি কঠোর হওয়া, এগুলো সব ঠিকঠাক হলে কোয়ালিটি বাড়া ও খরচ কমা উচিত। তবে তবু কেন ফাঁক থেকে যাচ্ছে, আগের পোস্টে সেইসব কথা কিছু ছিল। এমনকি সেসব বাদেও আরো অনেক কথা বলা যায় ঃ)। 'মেডিকেলাইজেশন' অব হেল্থ কেয়ার ও তার কুফল নিয়ে ঃ)

    তবে দাঁড়ান, এটাকেই রিপিল করার জন্য তো রমনিরা উঠে পড়ে লেগেছে ! এখন কত অপব্যাখ্যাও যে বাজারে আসবে, পাব্লিককে খাওয়ানোর জন্য ! আর ক'টা স্টেট কী করে দেখুন !
  • দ্রি | ৩০ জুন ২০১২ ২৩:৪৮488993
  • OECD র ডকুমেন্টটা দেখছি। লক্ষ্য করলাম, পাবলিক এক্সপেন্ডিচার উপরের সারির দেশগুলোর মধ্যে কম্পেয়ারেব্‌ল। আমেরিকার সাথে অন্য দেশের সেরকম তফাত নেই। মূল তফাতটা প্রাইভেট এক্সপেন্ডিচারে।

    ধরে নিলাম, পাবলিক এক্সপেন্ডিচার হল স্বাস্থ্য বাবদ সরকারী খরচ। প্রাইভেট এক্সপেন্ডিচারে কী কী ইনক্লুডেড? এটা বোঝা জরুরী। একজন কর্মীর এমপ্লয়ার তার ইন্সুরেন্স কোম্পানীতে যে টাকা ঢালে সেটা কি ইনক্লুডেড? ধরে নিলাম কো-পে গুলো ইনক্লুডেড। এছাড়া আর কিছু?

    একটা ব্যাপার এই বার ডায়াগ্রামে ধরা পড়ে নি। তা হল, সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড ইত্যাদি দেশে ট্যাক্স অনেক বেশী। সুতরাং সমপরিমাণ হেল্‌থ কেয়ার পেতে ইনসুরেন্স, কো-পে বাবদ কম খরচ হলেও ট্যাক্স বাবদ অনেক বেশী খরচ হয়, একজন ইন্ডিভিজুয়ালের পারস্পেক্টিভ থেকে।

    এবং সুপ্রীম কোর্টে এটাই ছিল ইস্যু। প্রথমত, আইন বানানো তো সুপ্রীম কোর্টের কাজ নয়, ওটা লেজিস্লেটিভ বডির কাজ, জুডিশিয়ারির নয়। আইনটা কংগ্রেসেই পাস হয়েছিল। কিন্তু এটাকে সুপ্রীম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল এই অভিযোগে যে এই লেজিস্লেশানটা আনকনস্টিচিউশানাল। তাতে বলা হয়েছিল যে সরকার কাউকে ইন্সুরেন্স কিনতে বাধ্য করতে পারে না। এক্জন মানুষ কিসে পয়সা খরচ করবে সেটা তার ব্যাপার। সরকার কি কাউকে ব্রকোলি খেতে বাধ্য করতে পারে? তার জবাবে সুপ্রীম কোর্ট বলেছে, যদিও সরকার একজন মানুষের খরচকে নিয়ন্ত্রণ করতে পারে না, সরকারের এক্তিয়ার আছে মানুষকে যথেচ্ছ ট্যাক্স করার। চীফ জাস্টিস রবার্টস বলেছেন,

    “The Affordable Care Act is constitutional in part and unconstitutional in part,” Roberts wrote. “The individual mandate cannot be upheld as an exercise of Congress’s power under the Commerce Clause. That Clause authorizes Congress to regulate interstate commerce, not to order individuals to engage in it. In this case, however, it is reasonable to construe what Congress has done as increasing taxes on those who have a certain amount of income, but choose to go without health insurance. Such legislation is within Congress’s power to tax.”

    তো, সুপ্রীম কোর্টের রায় হল, অ্যাফোর্ডেব্‌ল হেল্‌থ কেয়ার অ্যাক্ট কনস্টিচিউশানাল যতক্ষণ এটা একটা ট্যাক্স হিসেবে দেখা হচ্ছে।

    একটা প্রবলেম হল, যদিও সুপ্রীম কোর্ট রায় দিয়েছে এটা একটা ট্যাক্স, ট্যাক্সটা কালেক্ট করবে সরকার নয়, প্রাইভেট ইন্সুরেন্স কোম্পানী। এই ব্যাপারটা খুবই গোলমেলে।

    এর বেশী এই বিষয়ে আমার কিছু জানা নেই। এই বেশী জানতে গেলে লেজিস্লেশানটা পড়তে হবে, যেটা খুবই বড়। মিডিয়ার রেটরিক শুনে খুব একটা কিছু বোঝা সম্ভব নয়। এই যেমন, বলা হচ্ছে অনেক বেশী মানুষকে ইন্সুরেন্সের আওতায় আনা হচ্ছে। কিন্তু কিভাবে? বায় ফোর্সিং দেম টু বায় ইন্সুরেন্স? শুনছি নাকি ইন্সুরেন্স না কিনলে পিউনিটিভ ট্যাক্স বসানো হবে। এই স্টেপটা গরীব লোকদের কিভাবে অ্যাফেক্ট করবে সেটা দেখার। এটা ইমপ্লিমেন্ট হবে ২০১৪ য়। সুতরাং তার আগে পর্য্যন্ত এগুলো রেটরিকই থাকবে।
  • somnath2 | ০১ জুলাই ২০১২ ০০:০৭489016
  • সইত্যের খাতিরে একটা কথা কই - সুইজারল্যান্ডে ট্যাক্সো আম্রিগার থেকে কম .. অন্ততঃ expat দের ক্ষেত্রে। নিচের লিংক পশ্য http://en.comparis.ch/steuern/quellensteuerrechner/default.aspx

    আর মেডিক্যাল কেয়ার, মেডিসিন কোয়ালিটি কিছু ক্ষেত্রে বেটার মনে হয়েছে - ডিঃ পার্সোনাল এক্ষপি থেকে, কোন লিংক নাই।
  • দ্রি | ০১ জুলাই ২০১২ ০০:০৯489027
  • আসাদ বললেন, সিরিয়ার যুদ্ধ আর কোন ইয়ার্কি নয়।

    "When one is in a state of war, all our policies and capabilities must be used to secure victory," he told his cabinet, in the safety of his heavily guarded palace in the centre of his capital Damascus. It appeared to be an attempt to stiffen the resolve of his followers, most of who must now understand that the regime has decided to fight to the end, no matter how bloody or horrible that is. He pledged to eliminate "terrorists", and rejected hopes of a peace plan, which he called a foreign effort to impose a solution on Syria.
  • somnath2 | ০১ জুলাই ২০১২ ০০:১৯489038
  • পাই, আপনাকে ধন্যযোগ - Date:30 Jun 2012 -- 07:21 AM পোস্টের জন্য, লিংক্গুলো সময় করে পড়ে দেখব।
  • দ্রি | ০১ জুলাই ২০১২ ০১:০৮489049
  • হুম, সুইজারল্যান্ডে ট্যাক্স।

    আপনি বোধ হয় মাসে মাসে ডিডাক্টেব্‌লের হিসেব দিয়েছেন।

    উইকিতে গিয়ে পাচ্ছি, ২০০৫ এ অ্যাভারেজ ট্যাক্স রেট সুইজারল্যান্ডে ইউ এসের চেয়ে সামান্য বেশী ছিল। http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_tax_rates। তবে এও পেলাম, কিছু কিছু ক্যান্টনে ট্যাক্স রেট খুবই কম। সেইজন্যই বোধ হয় সুইজারল্যান্ডকে ট্যাক্স হ্যাভেন বলে।

    যাই হোক, প্রশ্ন হল, এত কম ট্যাক্স নিয়েও এত ভালো ম্যানেজ করছে কি ভাবে। মে বি, সারা পৃথিবীর ব্ল্যাক মানি এদের ব্যাঙ্কে জড় হয় বলে। জানা নেই।
  • somnath2 | ০১ জুলাই ২০১২ ০৫:৩২489060
  • দ্রি - ঠিক বলেছেন, সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনে(স্টেট) ট্যাক্স অস্বাভাবিক রককের কম! আর এত কম ট্যাক্স নিয়ে ম্যানেজ করার ব্যাপারে ব্ল্যাক মানির ভুমিকা হয়্তো থাকতেও পারে, তবে একটা ব্যাপার হল এই দেশটা কখনো কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পরেনি বা ইরাক আফ্গানিস্তানে সৈন্য পাঠায়নি।
  • somnath2 | ০১ জুলাই ২০১২ ০৫:৩৯489071
  • উফ্ফ টাইপো -
    * রকমের
    *ভূমিকা
  • pi | ০১ জুলাই ২০১২ ০৯:০৭489082
  • ট্যাক্সের হিসেব ধরা হয়নি কী করে বল্লেন ? ইউকে তো প্রায় পুরোই ট্যাক্স ! তাহলে তো তাদের খরচ প্রায় শূন্য দেখানো হত ! ঃ)
  • pi | ০১ জুলাই ২০১২ ১০:৩৪489093
  • মানে, এটা আপনার পোস্টের প্রথমাংশের প্রেক্ষিতে বল্লাম। আমেরিকা নিয়ে নয়। প্রাইভেট নিয়ে আলাদা ইস্যু আছে তো।
  • দ্রি | ০১ জুলাই ২০১২ ২২:৫৫489104
  • ইউকের প্রাইভেট এক্সপেন্ডিচার প্রায় শূন্যই দেখানো হয়েছে। মানে ইউ এসের তুলনায়। এখানে হিসেবটা যেভাবে দেখানো আছে তাতে ট্যাক্সের ভাগটা তো দেখানো সম্ভব নয়।
  • দ্রি | ০১ জুলাই ২০১২ ২৩:১৬489115
  • কাস্টমারদের ৩২.২ মিলাইন ঠকানোর জন্য ব্যাঙ্ক অফ আমেরিকার মেরিল লিঞ্চকে ২.৮ মিলিয়ান ফাইন করা হল। অর্থাৎ প্রতি ১২ ডলারে ১ ডলার ফাইন। বেশ প্রফিটেব্‌ল।

    http://www.bloomberg.com/news/2012-06-21/bofa-fined-2-8-million-for-overbilling-95-000-accounts.html
  • দ্রি | ০১ জুলাই ২০১২ ২৩:২৮489127
  • এর পাশে রাখা যাক লন্ডন রায়টের সময়ের সেই কেসটি। একটি বাচ্চা ছেলে ৭ পাউন্ডের একটা ওয়াইনের বোতল শপলিফ্‌ট করেছিল বলে তার মাকে সাবসিডাইজ্‌ড হাউসিং থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

    যারা টু-বিগ-টু-ফেল তারা আবার টু-বিগ-টু-পানিশও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন