এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৪ মার্চ ২০১২ ১৯:৩১535707
  • মানে আমাদের এদিকের টিভিতে যাকে অর্ণব দেখিয়েছে?
  • dukhe | ১৪ মার্চ ২০১২ ১৯:৪২535708
  • তবে আমি পুলিশ হলে মিসিং পার্সনের বাবা-মা-ঠিকানা-ফোন নং-কল রেকর্ড-বিয়ের অ্যালবাম-পাসপোর্ট নং সবই খুঁজতাম। আর কিছুই না পেলে (আবার ইমিগ্রেশন রেকর্ডেও সে লোকের সন্ধান না পেলে) যে লোক ডায়েরি করছে, তারও কুষ্ঠি-ঠিকুজি হাতড়াতাম।

    ঐ জন্যেই আমাকে নেয়নি। দময়ন্তী সেনকেও বাদ দিয়েছে।
  • pi | ১৪ মার্চ ২০১২ ১৯:৫০535709
  • আকাদা, হ্যাঁ,

    দুখেদা, :))
  • aka | ১৪ মার্চ ২০১২ ১৯:৫৩535710
  • ভাগ্যিস মিসিং পার্সনেরও পাসপোর্ট চাই না। :)
  • pi | ১৪ মার্চ ২০১২ ১৯:৫৬535711
  • বিশেষ করে,মিসিম পার্সন প্রেগন্যান্ট উওম্যান' এর বর বলে কিম্বা তার উপর টাল্লি খেয়ে সেই মিসিং পার্সনকে খোঁজার ব্যাপারে পুলুশ যখন বিশেষভাবে সহানুভূতিশীল ও উদ্যোগী।

    ও হ্যা, আরেকটা প্রশ্ন। আবীর যদি আই বি র নিজের একজন বাছাই লোক হয়, তাহলে তার বৌ এর কোন রেকর্ড আই বি চিফের কাছে থাকবেনা ! ব্লাস্টে মারা গেলে তো সরকারি ক্ষতিপূরণই পাবার কথা ! জানিনা, এখানে কিছু মিস করে যেতে পারি।
  • aka | ১৪ মার্চ ২০১২ ১৯:৫৯535712
  • ব্লাস্ট? সে তো বোম্বে সিনেমায় ছিল। এখানে কোন ব্লাস্ট নেই তো। এহে দুটো সিনেমা একসাথে দেখলে অমন গুলিয়ে যাওয়া স্বাভাবিক।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২০:০১535714
  • ঐ হল। কিশোর ভিমানী আর মিলন দামজী এক হলে, দু দুবার দেখার পরে হু ইজ অর্ণব বাগচী, হু ইজ আবীর হলে, এই হয় :)

    আর গ্যাস কি আর শুধু মেট্রোতে, পুরো সিনিমা জুড়েই তো :p
  • dukhe | ১৪ মার্চ ২০১২ ২০:০১535713
  • তবে নওয়াজউদ্দিন সিদ্দিকি (খান সেই তো?) ভারি ওস্তাদ অভিনেতা। খরাজকে তো ভালো লাগেই।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২০:০৩535715
  • খান, খরাজ, শাস্বত তিনজনকেই খুব ভাল লেগেহে্‌চ। বাচ্ছাদুটোকেও।

    গেস্ট হাউসের কাউন্টারের ভদ্রলোকের ভূমিকায় কে অভিনয় করেছেন ?
  • saikat | ১৪ মার্চ ২০১২ ২০:০৪535718
  • সিদ্দিকি নয় ভাল অভিনেতা, তা বলে কী আর "ভাল" আইবি-র লোক ? তা না হলে এমন ছড়ায় ? অনাবশ্যক নাম খারাপ করল আইবি-র।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২০:১২535719
  • এবং আই বি চিফ অতি অবশ্য আবীরকে ভালো করে জানতেন। আবীরই যদি বাছাই লোক হয়ে থাকে। কারণ উনি কর্নেলকে স্বান্তনা দিচ্ছিলেন, একজন মীরজাফরকে বাদ দিলে বাকি দু'জন ওঁর হাতে কত ভালো 'তৈরি' হয়েছিল ইত্যাদি। ছেষট্টি শতাংশ সফলতা নিয়ে উৎসাহিত হওয়া উচিত ইত্যাদি।
  • aka | ১৪ মার্চ ২০১২ ২০:১৩535720
  • ও আবীর মানে অরূপ বোস? বোঝো!! কবে শুনব নেতাজীও বুঝি এই সিনিমায় ছিল।

    আর দুবার? হা:। ইসকে লিয়ে একবারই কাফি হায়।
  • dukhe | ১৪ মার্চ ২০১২ ২০:১৪535721
  • আচ্ছা, সাত্যকি অর্জুনের সারথি হয়েছিল কখন ? মহাভারতে কার ফান্ডা ?
    কেউ না পারলে আমার মেয়েকে জিগাবো।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২০:১৮535722
  • আর, আর, আর .. একজন আই বি চিফকে ব্ল্যাকমেইল করছে। ওঁর সব জারিজুরি ফাঁস হবার মুখে। তো, সেই মেয়েটির ঠিকুজি কুষ্ঠি উনি জানার কোন চেষ্টা করবেন না !!
  • aka | ১৪ মার্চ ২০১২ ২০:২১535723
  • হ্যাঁ সত্যি বব বিশ্বাস দৌড়তে গিয়ে কেন হাঁফায় সেটাও কেন যে চেক করায় নি। ভালো জায়গা থেকে চেক করানো উচিত না? একি অমনোযোগ।
  • aka | ১৪ মার্চ ২০১২ ২০:২২535724
  • মনোরমা গেস্ট হাউসের বাথরুমটাও দেখায় নি। বড় ডিটেলের ভুল।
  • saikat | ১৪ মার্চ ২০১২ ২০:২৪535725
  • ঠিকুজী শুধু জানার চেষ্টাই করেনি তাই নয়, খানকে পাঠানোর পরে খানের কাছ থেকেও কোনো স্ট্যাটাস আপডেট নেয় নি। একে খান আর তার ওপর তার বস, হায় এই আইবি লইয়া দেশের কী হবে !
  • saikat | ১৪ মার্চ ২০১২ ২০:২৫535727
  • বাথরুম দেখিয়েছে তো। ভিদ্যা যখন মাথায় জল ঢালছিল। কিন্ত সে জল কী ঠান্ডা না গরম ? :-)
  • dukhe | ১৪ মার্চ ২০১২ ২০:২৫535726
  • কী জ্বালা ! বাথরুম দেখালো তো। যখন চান করতে গিয়ে গরম জল এলো না। এরা মন দিয়ে দেখে না। চিকেন রাঁধতে রাঁধতে দেখলে চিকেনটাও অখাদ্য হয়।
  • aka | ১৪ মার্চ ২০১২ ২০:৩১535729
  • এইজন্যই দরকার রিয়েলটাইম বিআই, অ্যানালিটিকস এটসেট্রা এটসেট্রা। টেকনলজি বেচা যায় না। খানিক টু পাইস আসত।

    আরও কিছু নাদান টাইপ প্রশ্নের উত্তর।

    কেন আইবি চীফ দূর্নীতি পরায়ণ? (সিকি বুইতে পারে নি) পাকিস্তানের বা চীনের বা দুজনএর থেকেই টাকা খেয়েছে বলে।

    কেন ভাস্করণ ভিদ্যার কোষ্ঠী ঠিকুজি জানে নি? আরে ওসব সোজা আঙুল। দূর্নীতিও করব সোজা আঙুলও চালাব, হয় নাকি? তাই সোজাসুজি মিলন দামজীকে পাঠিয়েছিল ডেটা উদ্ধার করতে।

    বয়েজ অ্যান্ড গার্লস বলো এ ফর অ্যাপেল, অ - অজগর, ইত্যাদি ইত্যাদি।
  • riddhi | ১৪ মার্চ ২০১২ ২০:৩৯535730
  • পরমব্রতর ইন্টারভিউ টা কেউ পড়লেন? সাধে কি ডায়ারিয়া বলেছি? 'কি ব্যপার কাহানী নিয়ে কিছু বলুন দাদা'- 'আমি হল্যান্ড থেকে সোজা আসছি, আমার গার্লফ্রেন্ড ওলন্ডাজ' 'আচ্ছা আচ্ছা, তো কেমন লাগল সিনেমাটা করে' 'রোম থেকে প্যারিস থেকে নিউ ইয়র্ক যেখানে পারব চড়ে বেরাব। একা একা না, গার্ল ফ্রেন্ড কে নিয়ে,, ও সিনেমা মানে বিদ্যা, ও একটা হীরের টুকরো মেয়ে' -
    'তাহলে কি?'
    ' ওনার নাম? বলচি বলছি। সব একদিনেই জেনে নেবার তাল? শুতেন, শুতেন। এখন আর চান্স পান না। আমরা না, খুব ভালবাসতে ভালবাসি। পাগলের মত। কলকাতা এমস্টারদাম ডেলি আপ দাউন। আচ্ছা, বাই।'
  • aka | ১৪ মার্চ ২০১২ ২১:১০535731
  • ভিদ্যা চান করার সময়ে কি সাবুন ভ্যাভোহার করত? দেখিয়েছে? দেখায় নি, দেকেচো, কত ফ্লই না রয়েছে সিনিমাটায়।
  • siki | ১৪ মার্চ ২০১২ ২১:৪৮535732
  • আকা পাগলে গেছে।

    চীন পাকিস্তান থেকে টাকা পায় আইবি-র চিফ। সে থাকে দিল্লিতে। সো-জা গেল কলকাতা মেট্রোতে নাশকতা করতে? দিল্লিতে কি মেট্রো কম পড়েছিল? :-)

    বাঙালি পরিচালক হলে এইই হয়। সবসময়ে কলকাতার দিকে ঝোল টানবে। হাদসা হলেও কলকাতা, প্রেম হলেও কলকাতা। ফু:।
  • sda | ১৪ মার্চ ২০১২ ২১:৫০535733
  • তখন দিল্লীতে মেট্রো ছিল না মনে হয়।
  • siki | ১৪ মার্চ ২০১২ ২১:৫৪535734
  • ভ্যাট, পুজোর ঢাকে ইউনিনর মোবাইলের লোগো, আর দিল্লিতে মেট্রো নেই?
  • sda | ১৪ মার্চ ২০১২ ২১:৫৭535735
  • ন ন দু বছর আগে ছিলো না !
  • siki | ১৪ মার্চ ২০১২ ২২:০৬535736
  • দুবছর আগে দিল্লিতে মেট্রো ছিল না? ছানা, দিল্লিতে মেট্রো চলছে দুহাজার দুই সাল থেকে। এবছর তার দশ বছর পূর্ণ হল। ইউনিনর মোবাইল মার্কেটে এসেছে দুবছর হয়েছে কি হয় নি।
  • pi | ১৪ মার্চ ২০১২ ২২:২০535738
  • না:, আকাদার 'ফ্ল' সংক্রান্ত একটাও উদা: জুতের হচ্ছে না :)। মানে, মজারও হচ্ছে না :(

    আই বি ভিদ্যা কি অর্ণবের খোঁজ কেন ন্যায়নি এই ফ্ল নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে ভিদ্যার স্নানের সাবুন নিয়ে কোশ্নো কেন নেই, এ ঐ কোনির ভিডিও কে কিষেণজী দিয়ে প্রতিস্থাপন করার মতই ভুলভাল অ্যানালজি :P
  • sda | ১৪ মার্চ ২০১২ ২২:২০535737
  • এহেহে ভুল ইনফো নিয়ে বসে ছিলাম তবে অ্যাদ্দিন। আসলে বছর খানেক আগে খুব হইচই হল কি না, তার মধ্যে দিল্লী আর মেট্রো এই দুটো কথা খুব শুনতাম।
    আর ছানা বলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে গেলাম। চাটি খিস্তি মারলেও হজম করে নেব, কিন্তু বয়েস নিয়ে খোঁটা নৈব নৈব চ।
  • siki | ১৪ মার্চ ২০১২ ২২:২৪535740
  • আরে, "ছানা'টা জলুর টার্ম। জুনিয়রদের সারাজীবনই ছানা বলে ডাকা যায়। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন