এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০২ জুন ২০১২ ২০:৪৩551815
  • শ্রী সদার এক্সপেরিয়েন্সের সাথে একেবারে মিলে যাচ্ছে। কিন্তু বাড়ি গাড়ি করার ইচ্ছে না থাকলে কি মোক্ষ লাভ করার জন্যে এতো পড়াশুনা - এটাও আমার পক্ষ থেকে কোস্নো থাকলো?
  • পাই | ০২ জুন ২০১২ ২০:৪৫551816
  • বাড়ি গাড়ি করার জন্যই পড়াশুনা করতে হয়, সেটা সত্যি জানতাম না। তবে আমার জানাশুনো অনেক পড়াশুনা জানা অনেক লোকেরই বাড়ি, গাড়ি নেই। এই আর কি।
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ২০:৪৬551818
  • Money can't buy you happiness, but it's more comfortable to cry in a Mercedes than on a bicycle ঃ)
  • aka | ০২ জুন ২০১২ ২০:৪৬551817
  • কেন স্থিতধী জ্ঞানপিপাসু বিজ্ঞানি কিংবা দার্শনিক বা মতান্তরে জেলিফিস হবার জন্য।
  • প্পন | ০২ জুন ২০১২ ২০:৪৭551821
  • বিপবাবু, কুলিগিরি ছেড়ে ব্যবসা করতে চাই। সিরিয়াসলি। শুধু পয়সার জন্য না। অন্যের প্রফিটের পেছনে কুলিগিরি করে আর পোষাচ্ছে না।

    আইডিয়া চাই কী দিয়ে শুরু করব। কনসাল্টিঙের উপযুক্ত দক্ষিণাও না হয় দেব। ঃ)
  • pinaki | ০২ জুন ২০১২ ২০:৪৮551822
  • আম্মো ব্যাবসা করতে চাই। বিপদা দিচ্ছে নাকি পরামর্শ?
  • biplab | ০২ জুন ২০১২ ২০:৫০551823
  • লোকজনের ইনকাম বেশী লাগার কারন শিক্ষা এবং স্বাস্থ্যের প্রাইভেটাইজেশন + বাড়ির আকাশ ছোয়া দাম। ইনকাম পাই দেখলে, এই তিনটে সেক্টর একজন ভাল মাইনের চাকুরের ৭০% টেনে নেয়।

    আমি কোলকাতায় একবছর আগে ২৫ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনি-সেটা এত অখাদ্য সেখানে কেও থাকতে পারবে বলে মনে হয় না। রিলাটরকে গালাগাল দিলাম - ও বললো আপনি যা চাইছেন তার জন্যে ৮০ লাখ থেকে ১৫০ লাখের ফ্ল্যাট আপনাকে কিনতে হত। আমি বল্লাম চলো আমাকে দেখাও। ও বাবা। এগুলো মোটে ১৮০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট- আমেরিকার ফেসিলিটি বলে চালাচ্ছে-ধারে কাছে কিছু না। এই যদি আবাসনের অবস্থা হয়, লোকের ১০ লাখ টাকা আনুয়াল প্যাকেজেও কিছু হবে না।

    আসলে এই ডিমান্ডটা কৃত্রিম ভাবে তৈরী করা হয়েছে। কেন তার উদাহরন দিচ্ছি।

    আমার বাবা মা ছিল গ্রামের হাই স্কুলের টিচার। তাদের সাধারন মাইনেতে যেটুকু এফ্লুয়েন্সি নিয়ে আমি বড় হয়েছি, আমার চাকরী জীবনের ১৫০ হাজার ডলার মাইনেতে সেটুকু ছিল কি না সন্দেহ আছে। কারন আমার বাবা মাকে ২৫০০ ডলারের মর্টগেজ, ছেলের শিক্ষার জন্যে মাসিক ১৫০০ ডলার -এসব দিতে হয় নি।

    আসলে ধণতন্ত্র হচ্ছে একটা জোঁক। সবাই তোমাকে শোশন করার জন্যে বসে আছে।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:৫২551824
  • হ্যাঁ, আশেপাশে অমন শিক্ষক, বিজ্ঞানী প্রচুর দেখেছি।

    এমনকি প্রচুর পড়াশুনো করা রাজনৈতিক হোলটাইমারও দেখেছি।
  • S | ০২ জুন ২০১২ ২০:৫৩551825
  • একজ্যাক্টলি। তাইতো দেখি ভালো অন্ক জানা ছেলে অন্কে অনার্স না করে বিই-বিটেক করতে চলেছে। কি জন্যে? আর তারও পরে মেকানিকাল, ইলেক্ট্রিকাল পড়ে সফটওয়ারে চাকরি করতে চলেছে - আমিও ঐ দলে পরি। কেন? স্ট্যাট পড়ে ফিনান্সে এসেছে। কেন?

    আর কেউ তো হাত তুললো না - আমাকে ছাড়া - যার গাড়ি বাড়ি নেই। প্লিজ তর্কের ক্ষাতিরে তর্ক করে কোথাও পৌঁছবো না আমরা।

    এই কথাটা ভাবুন ঃ)
    Money is not everything but you should have a lot of it before making such a stupid statement.
  • প্পন | ০২ জুন ২০১২ ২০:৫৬551827
  • ইসে, বাড়ি আজকাল সবাই কিনতে চায় (ভারতে) কারণ হাউজিং লোন নিলে ট্যাক্সে প্রচুর ছাড় পাওয়া যায়। এইসব ভাবনা অনেক পরে ভেবেছি। আজকাল এক-দু' বছরের এক্সপেরিয়েন্সওলা ছেলেপুলে তাক করে থাকে কখন কীভাবে একটা বাড়ি নামাবে।
  • pinaki | ০২ জুন ২০১২ ২০:৫৬551826
  • ভাড়া বাড়ীতে (অন্ততঃ চেন্নাইতে, অন্য জায়গার কথা বলতে পারব না) থাকা খুব অসুবিধাজনক। আমার অন্ততঃ এই অভিজ্ঞতা হইল। আম্রিকাতে ভাড়া বাড়ীতে থেকে এমন ফীলিং হয় নি। কিন্তু বছরে অন্ততঃ তিরিশ লাখ টাকা সিটিসি না হলে চেন্নাইতে শহর অঞ্চলে দুকামরার ফ্ল্যাট কেনা সম্ভব নয়।

    অতএব বটমলাইন হল ভাড়া বাড়ীতেই থাকতে হবে। যদিনা বিপদা একটা ভালো সফল ব্যাবসার পরামর্শ দেয়। ঃ-)
  • S | ০২ জুন ২০১২ ২০:৫৯551830
  • বিপ্লববাবু, আপনার বেশিরভাগ পোস্টই আমার ধাতে সয়না - কিন্তু এইখানের ম্যাক্সিমাম পোস্টই ভালো লাগলো। বিশেষ করে লাস্ট পোস্টটা। ঐ তিনটেই হোলো কারন - শিক্ষা, স্বাস্থ্য, আর বাসস্থান। ভারতে যেভাবে বেড়েছে ভাবাই যায়্না। ক্রুড ক্যাপিটালিজম - অন্য কোনো গতি নেই। আর ডেফিনিটলি ব্ল্যাক মানি।
  • প্পন | ০২ জুন ২০১২ ২০:৫৯551829
  • শ্রী সেন্নাই বাজে জায়গা।

    শ্রী শ্রী লুরুতে সবাই গ্রামের দিকে বাড়ি কেনে। কিছুদিন পরে সেইটা শহর হয়ে যায়। আর বাড়ির দাম লাফিয়ে তিনগুণ। যারা গ্রাম দেখে নাক সিঁটকেছিল তারা হাত কামড়াতে কামড়াতে অন্য গ্রামে মনোনিবেশ করে।
  • পাই | ০২ জুন ২০১২ ২০:৫৯551828
  • বাঃ ! আপনিই তো বল্লেন, ওটি মোক্ষ, মানে এভরিথিং।
    প্রয়োজনের কথা তো কেউ অস্বীকার করেনি !
    আর শহরে লাখ টাকা কামাই করারাই সংখ্যাগুরু, এটা বলার পরে সত্যই আর তর্ক করার কিছু থাকেনা।
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ২১:০২551832
  • বিপ্লববাবুর লেখা বেশ ভালো লাগলো।
    তবে এটা ঠিক, এখন প্রচুর আই আইটি র ফ্রেশারও entrepreneurship এ আসছে। লুরুর দিকে প্রচুর ছোটোখাটো ভি এল এস আই/ এমবেডেড সিস্টেমের কোম্পানি খুলছে যাদের অনেকগুলো ই আই আই টি গ্র্যাজুয়েটদের ইনিশিয়েটিভ। অন্যের চাকরী করে খুব বেশীদূর এগোনো যাবেনা- এটা লোকজন বুঝছে।
  • প্পন | ০২ জুন ২০১২ ২১:০৩551834
  • ইসে, বিপ, আমি কিন্তু সিরিয়াস। রেফাঃ আমার 8:47 PM-এর পোস্ট।
  • বিপ্লব | ০২ জুন ২০১২ ২১:০৩551833
  • বিপবাবু, কুলিগিরি ছেড়ে ব্যবসা করতে চাই। সিরিয়াসলি। শুধু পয়সার জন্য না। অন্যের প্রফিটের পেছনে কুলিগিরি করে আর পোষাচ্ছে না।

    আইডিয়া চাই কী দিয়ে শুরু করব। কনসাল্টিঙের উপযুক্ত দক্ষিণাও না হয় দেব। ঃ)

    ...
    ...
    )))))))))))
    খুব ভাল কথা। এটা খুব কঠিন কিছু না।
    কোলকাতার ৫ জন ছেলে এখন আমার সাথে বা আমার মাধ্যমেই আমেরিকা থেকে ব্যবসা করছে। কেও ব্যাবসা শুরু করতে চাইলে, আমি অবশ্যই তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার এবং ক্লায়েন্ট দিয়ে থাকি।

    প্রথমেই তোমাকে এমন একটা ফিল্ডে খুঁজতে হবে যেখানে সাপ্লাই লাইন থিন, ডিমাড লাইন থিক না হলেও আছে। এইটা আমিই তোমাকে বলে দিতে পারব।

    কিছু কিছু লাইনে ব্যবসা শুরু করার এটা খুব ভাল সময়-যেমন

    ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন-স্পেশালি সিকিঊরিটি এন্ড পাওয়ার
    বিগ ডেটা
    বিজনেস ইন্টেলিজেন্স, প্রেডিক্টিভ কোডিং
    মোবাইল এপ এন্ড মোবাইল এন্টারপ্রাইজ সিস্টেম
    এমাজন ওয়েব
    বায়োইনফর্মাটিক্স
    মেশিন লার্নিং এন্ড এই আই

    আমি মূলত এই ফিল্ড গুলোতেই ব্যবসা করি-এবং অবশ্যই পার্টনার দরকার। যতবেশী পার্টনার পাব-তত বেশী ডেলিভারি লাইন থিক হবে।

    আমার ঠিকানা পরের পোষ্টে দিচ্ছি।
  • প্পন | ০২ জুন ২০১২ ২১:০৪551836
  • ও, থ্যাংকু, আপনার পোস্ট দেখার আগেই লিখে ফেলেছি। ঃ)
  • প্পন | ০২ জুন ২০১২ ২১:০৪551835
  • ও, থ্যাংকু, আপনার পোস্ট দেখার আগেই লিখে ফেলেছি। ঃ)
  • S | ০২ জুন ২০১২ ২১:০৭551837
  • পাই, আমি সিরিয়াসলি বলছি। লাখ টাকা ইনকাম করা লোক পুরো ভরে রয়েছে - আপনি ভাবতেও পারবেন না। প্রথমে গিয়ে যাকে কিনা বলে তাক লেগে গেছিলো। ট্রেনের ফার্স্ট ক্লাস কামড়ায় উঠে বুঝলাম এটা ট্রেন? বাপরে কিসব লোকজন - এ তো প্লেনের বিজনেস ক্লাসকে হার মানায় - তাদের যাসব আলোচোনা।

    ওটি এভরিথিঙ্গ নয়, কিন্তু বেশিরভাগ মানুষেরই তো ঐ ইচ্ছে গুলো থাকে। বাকিরা আজকের দিনে মনিষি। আমিও কি তাহলে ....?
  • পাই | ০২ জুন ২০১২ ২১:০৯551839
  • আর বল্লাম তো, শিক্ষা, স্বাস্থ্য কেন এত দুর্মূল্য হবে সে নিয়ে প্রশ্ন না তুলে মাসে ৬০-৭০০০০ টাকার মত অত্যন্ত কম মাইনে কেন, এ প্রশ্ন আমার কাছে অর্থহীন। অনেকের কাছে নাই হতে পারে।
  • biplab | ০২ জুন ২০১২ ২১:০৯551838
  • amar email:

    [email protected]

    Basically Zreyastechnolohy is a shell company for contract R&D development.

    You are most welcome to be my partner- Only thing I have in this company is 8 sales engineer & 1 accountant. All I do-get clients and do product management. But delivery is done through my partners in Kolkata, Bangalore and sometimes in USA.

    If you have any R&D outsourcing idea, you are most welcome to email me.

    I want to focus in projects that demand "innovation"- without that we can not demand exclusive price range-and trust me-it is required.
  • প্পন | ০২ জুন ২০১২ ২১:১০551840
  • বিপ, ধন্যবাদ। মেলের মাধ্যমে বাকি কথা হবে।
  • পাই | ০২ জুন ২০১২ ২১:১১551841
  • আমি মুম্বইতে প্রায় ছ বছর সেকেন্ড ক্লাসে যাতায়াত করেছি দাদা ঃ)
    আর সহযাত্রিণীদের সাথে গল্পগুজবও ঃ)
    আর ইয়ে, সেকেণ্ড ক্লাস যাত্রী লোক্জনের সংখ্যাটা ফার্স্ট ক্লাসের অন্তত ১০-১৫ গুণঃ)
  • শ্রী সদা | ০২ জুন ২০১২ ২১:১২551843
  • বিপ্লববাবুর লিস্টের প্রথম লাইনটি নিয়ে ডিটেল ইনফো পেতে আগ্রহী। আমি কলেজ জীবন থেকে এই লাইনে প্রফেশনালি কাজ করি, এখনো এই করেই দিন চালাই।
  • S | ০২ জুন ২০১২ ২১:১৫551844
  • পাই এটা ঘটনা - সরকারি প্রেজেন্স এই জায়গাগুলো (মুম্বাই) থেকে অলমোস্ট উঠে গেছে - বা দুর্নীতিতে ভর্তি। সাধারন লোকের জন্যে যে নেট টা পাতা থাকে সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সবার মধ্যে টাকার খুব খাই। কোলকাতাও তার থেকে খুবএকটা ভালো অবস্থায় নয় - সেখানে বাড়ি থাকলে ভালো, নয়তো হে হে।

    আর আপনার কোস্নোটা খুবই ঠিক আর টাইমলি - কিন্তু এটাতো তার টই নয় ঃ(

    এইভাবে বেশি দিন গেলে রিভার্স আউটসোর্সিঙ্গ না শুরু হয়ে যায় - কারন এখানে রিসোর্সের দাম যেভাবে বাড়ছে।
  • বিপ্লব | ০২ জুন ২০১২ ২১:১৭551845
  • শ্রী সদা
    দারুন খবর। গত দুই দশকে সব ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার দলে দলে নিজে ফিল্ড ছেরে সফটওয়ারে যোগ দিয়েছে।

    ফলে বিশ্ববাজারে এখন ইলেক্ট্রনক্স এবং সিস্টেম ডিজাইনারের ভাল অভাব। পাওয়ার ইলেক্ট্রনিক্সে লোক পাওয়াই যায় না।

    আমার নিজের সাপ্লাই লাইন চোক করছে কাজের চাপে। আপনি মেইল করলে বাধিত হই।
  • S | ০২ জুন ২০১২ ২১:১৯551846
  • পাই - আপনার মুম্বাইতে টাইম লাইনটা জানলে ভালো হবে। এই ট্রান্স্ফর্মেশন টা মোটামুটি ২০০৪ থেকে শুরু হয়। কারন আমার কাছে আপনিই প্রথম মুম্বাইতে থাকা জনতা যে শহরটাকে সস্তা বলছেন।

    বিপ্লববাবু - থ্যান্কু।
  • S | ০২ জুন ২০১২ ২১:২২551847
  • আমার এক দিল্লি ওয়ালা বন্ধু বলেছিলো - আচ্ছা আমি তো জীবনে অনেক কিছুই করলাম (সে ব্যাটা আইআইটি আইআইএম), তারপরেও এই শহরে এসে মনে হচ্ছে যেন আমি জাস্ট সাধারন ছেলে।
  • পাই | ০২ জুন ২০১২ ২১:২৩551848
  • তবে মুম্বইতে, বা মহারাশ্ট্রের অনেক জায়গায় একটা জিনিস দেখেছি। প্রায় সব পরিবার ডাবল ইনকাম। নিজেরা রোজগার করবো না, একথা মেয়েরা প্রায় ভাবতেই পারেনা। সেটা শুধু ওখানে খুব প্রয়োজন তাই দিয়েই নয়। স্বচ্ছল পরিবারেও।
    যেসব মেয়েরা পড়াশুনা করছে, তাদেরও মূল চিন্তা চাকরি নিয়ে, বিয়ে নিয়ে না। পারিবারিক ব্যবসা থাকলেও মেয়েদের তাতে অংশ নিতে দেখেছি। গোড়াতে ঔরঙ্গাবাদে ছিলাম। কত বাড়ির সাথে যে লাগোয়া ছোট ছোট দোকান। আর সবগুলো চালায় মেয়েরা, বাচ্চারাও পাশেই থাকে। পড়াশুনা, খেলা করছে। মায়েরা দোকানে কেনাবেচার ফাঁকে ফাঁকে পড়া দেখিয়ে দিচ্ছে, আদর করছে .. পরিচিত দৃশ্য ছিল। পঃবঙ্গে খুব কম দেখেছি এমন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন