এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ২৮ অক্টোবর ২০০৭ ১৩:০৩562011
  • -----------------------------------------------
    নতুন বুলবুলভাজা: জলতলে রোহিণী শুয়ে আছে
    ------------------------------------------------
  • S | ৩০ অক্টোবর ২০০৭ ১২:০৫562012
  • এই ঘটনাতেই কি সেই অভিযুক্ত পুলিশের নাম নীলকমল? এর ওপর সুবোধ সরকারের একটা কবিতাও আছে মনে হয়।
  • d | ৩০ অক্টোবর ২০০৭ ১২:১০562013
  • না। সেটা অন্য। ফুলবাগানের।
  • arindam chakrabarti | ৩০ অক্টোবর ২০০৭ ১৫:৪৫562014
  • সৈকতের লেখাটি ভালো। নাড়া খাই কিন্তু নড়িনা।
  • ranjan roy | ০৪ নভেম্বর ২০০৭ ২২:২৬562015
  • ""রোহিণীরা জলতলে শুয়ে'' থাকুক, সৈকত। নইলে পাগল হয়ে যাবো। মাঝে মাঝে ভেসে ওঠে কিছু মৃতদেহ, স্মৃতি-বিস্মৃতির অতল থেকে।
    পাশ কাটিয়ে গেছি। কিছু করতে পারিনি, সাহস পাইনি।
    কাজেই ক্যাথারসিস চাই, অ্যামনেশিয়া দরকার। নইলে শেষে এনাস্থেশিয়া লাগবে।
    BLএ ""কয়েদ মে হ্যায় বুলবুল'' এ লিখেছিলাম পার্কসার্কাস পাড়ায় ফ্ল্যাট্‌বাড়িতে ছোটবেলার খেলার সাথি ইলি বা মনিজা খাতুনের কথা। মাঝে মধ্যে পাগলামির ঝোঁক আসে বলে স্বামী ফিরিয়ে দিয়ে যেত, ভাইদের বাড়িতে। পরে স্বামী মারা গেলে ভাইদের গলগ্রহ হয়ে রইলো। ভাইয়েরা সত্তরের দশকের বামরাজনীতির ঘরপোড়া গরু। কিন্তু কমন বারান্দায় কমন খাবার টেবিলের মাঝখানে সীমানা আঁকা। একমাস ও টেবিলের একপাশে বড় ভাইয়ের অন্ন ধ্বংস করবে, আরেক মাস ঐ টেবিলেরই উল্টোদিকে বসে আরেক ভাইয়ের অপমানের ভাত খাবে, ক্যালেন্ডারে তারিখ দেখে। লেখাটায় লিখেছিলাম--মরে বেঁচেছে, জানলাম- না, বেঁচে আছে।, বুঝলাম- আসলে আমি ভুলতে চাই।
    বছর কুড়ি আগে স্টেশনে নেমে রিকশাকরে যাচ্ছিলাম এক বন্ধুর বাড়ি। একটা গলির মধ্যে দিয়ে যাবার সময় দেখি--বছর পনেরোর এক কৃষ্ণাঙ্গী কিশোরীর পেছন পেছন যাচ্ছে এক তামাসা -দেখা ছোট্ট ভীড়। এক মহিলা মুচড়ে ধরে রেখেছে তার হাত। অবিশ্রান্ত বকুনি। আর এক বছর বিশেকের ছেলে, সম্ভবত: বড় ভাই, হাতে বেশরম গাছের ভাঙ্গা ডাল, মাঝে মাঝে সপাং করে লাগাচ্ছে। মহিলাটি মাঝে মধ্যেই মেয়েটির বুক থেকে খসে পড়া আঁচল তুলে সামলে দিচ্ছেন, কিন্তু দু'চার ঘা দিতে কোন কসুর করছেন না। মেয়েটি নির্বাক, কিন্তু মুখের কাঠিন্যে ফুটিয়ে তুলেছে বিদ্রোহীর ঔদ্ধত্ব। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করায় বললো- বা:, বয়সের ধর্মে বেচাল হলে ঘরের লোক শাসন করবে না। আমি রিকশা থেকে নামিনি। কিন্তু মেয়েটির ক্ষমতাকে অস্বীকার করা মুখ আজো ভুলিনি। শুনেছি আজকাল বাচ্চাদের শারীরিক শাসনের বিরুদ্ধে আইন হয়েছে।
    মর্নিং ওয়াক করার সময় দু' কিলোমিটার দূরে একটি নির্মীয়মাণ নতুন কলোনির পাশ দিয়ে যেতাম। স্ত্রীর কাছে জানলাম-- ওখানে ভোর বেলায় আমাদের কলোনীতে কাজ করতে আসা এক অল্পবয়সী ঝি গ্যাংরেপ হয়েছে। সাতদিন অসুস্থ থাকার পর এখন পাড়াতে কাজ করতে আসছে। অমি বললাম- চলো, মেয়েটি স্টেটে্‌মন্ট দেবে? আমি " মেডিক্যাল'' করাব, এফ-আই -আর করাব।
    বললে- আগেই কথা বলেছি। ওর বাপ-মা মানা করেছে। বদনাম হবে। গাঁ-ঘরে এমন নাকি হয়েই থাকে। আর আমরা ছাড়া পাড়ার কেউ ঝিয়ের মান-অপমান নিয়ে মাথাঘামাতে রাজি নয়।
    খালি ঝিয়ের কথাই বা কেন? আমি যেখানে কাজ করি- সেখানে একটি রুরাল ব্রাঞ্চে ক্লার্কের বউকে গাঁয়ের ঠাকুর ঘরে ঢুকে রেপ করে। পুলিশ নকি স্বামীকে বলেছে সমঝোতা করে নিতে।
    আমি তখন কোলকাতায়; আমার ভাইয়ের ক্যান্সার নিয়ে তিনমাস ব্যস্ত ছিলাম।
    ফিরে এসে কলিগের থেকে শুনে বললাম-- ওকে রাজি করান। কোর্টে কেস করবো। কলিগ বললো- তোমার পক্ষে বলা সোজা। ওকে সমাজে থাকতে হবে। বদনাম হবে, বৌয়ের বাপ-মা শ্বশুরবাড়ি সব জানতে পারবে, ওর নিজের ছেলেমেয়েরা জানবে।
    আমি বললাম- আমার বৌ বা মেয়ের সঙ্গে ঘটলে যা করতাম তাই বলছি। হ্যাঁ, আমার বৌ বা মেয়ে এমন ঘটলে কোর্টে দাঁড়িয়ে নিজের রেপের বর্ণনা দেবে। কিসের লজা? যে করেছে সেই ঠাকুর সাহেব মাথা উঁচুকরে ঘুরে বেড়াবে, মুচকি হাসবে। আর আমরা লজ্জায় মাথা নীচু করবো? দুভাবে মার খাবো?
    কিন্তু কি করতে পারলাম? মেয়েদের চরিত্র বোধহয় কাঁচের বাসনের মতো, সহজেই দাগ লেগে যায়।
    কাজেই রোহিণীরা জলতলে শুয়ে থাকুক। হয়তো একদিন জাগবে। আমার মত ক্লীবদের মাথার ওপর প্রেতনৃত্য করবে।
  • J | ০৫ নভেম্বর ২০০৭ ০২:০৩562016
  • এটা কী লিখলেন রঞ্জনদা? কাচের বাসন! আর সমাজ কাদের নিয়ে বলুন তো? আপনি আমি আমাদের নিয়েই তো, নাকি? নাকি "আমরা" আলাদা.. গুরুতে লিখিয়ে গা বাঁচানো আঁতেল? তাহলে তো কিছুই বলার থাকে না।
  • d | ০৫ নভেম্বর ২০০৭ ১১:২৬562017
  • রঞ্জনদা, হঠাৎ আলগা করে ওপর থেকে তো কিছু করা যায় না। এফ আই আর করবার পর যা যা হবে বা হতে পারে তার প্রতিক্রিয়ায় মেয়েটির এবং তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলে তো আপনার করতে চাওয়াটারই কোন মূল্য থাকে না। প্রচুর সমস্যা এবং মধ্যযুগীয় মানসিকতা সঙ্কেÄও, নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে অনেকেই এগিয়ে আসে প্রতিবাদ করতে।

    দূর থেকে দেখলে কাঁচের বাসনই মনে হবে।
  • Guruchandali | ১১ নভেম্বর ২০০৭ ১০:৩৫562018
  • ----------------------------------
    নতুন বুলবুলভাজা : নন্দীগ্রাম, দীর্ঘতম ছায়া
    ----------------------------------
  • Guruchandali | ১৮ নভেম্বর ২০০৭ ১০:৩৬562019
  • --------------------------------------------
    নতুন বুলবুলভাজা: নফর কুণ্ডুর উত্তরাধিকারীরা
    --------------------------------------------
  • Tim | ১৮ নভেম্বর ২০০৭ ১২:৩৯562022
  • ভাল লাগল লেখাটা। খবরটা সত্যিই চোখ এড়িয়ে গেছিলো।
  • Tim | ১৮ নভেম্বর ২০০৭ ১৩:৩৯562023
  • লেখার শেষে আপডেটটা দেখে একটা কথা মনে হল।
    বুলবুলভাজায় যেসমস্ত সময়োপযোগী লেখাপত্র বেরোয়, সেগুলোর ফলো-আপ হিসেবে একটু খোঁজখবর করে আরো লিখলে বেশ হত। অনেকক্ষেত্রেই আগ্রহ থেকে যায় পরে কি হল (বা আদৌ কিছু হল কিনা) জানার জন্য।
  • Guruchandali | ২৫ নভেম্বর ২০০৭ ১০:৫৩562024
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: কংসবধ পালা ও কিছু জ্ঞাতব্য বিষয়
    ---------------------------------------------------
  • P | ২৫ নভেম্বর ২০০৭ ১৬:৫৪562025
  • রবাবু, বা:। অন্যরকম একখানি বুলবুলভাজা পড়ালেন।
  • Tim | ২৬ নভেম্বর ২০০৭ ০৬:১১562026
  • সত্যিই অন্যরকম হয়েছে এবারের বুলবুলভাজা। যথাযথ।
  • m_s | ২৬ নভেম্বর ২০০৭ ১২:২৭562027
  • কখনও কি রক্তকরবী পালা দেখেননি?
    ""নন্দিনী''রা কখনও ""রঞ্জন''দের ভুলে যায় না।
    তারা স্বৈরাচারী শাসককে ক্ষমতার আসন থেকে টেনে নামিয়ে এনে ""রঞ্জন''দের পথে হাঁটা মানুষের মধ্যে সামিল ক'রে দেবার মতো শক্তি রাখে।
    কোন ব্যতিক্রমী, বিচ্ছিন্ন ঘটনা থেকে এতো সহজে ""বন্দনা''দের চেনা যায় না।
  • Guruchandali | ০২ ডিসেম্বর ২০০৭ ১০:০৬562028
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: রেখেছো মামণি করে
    ---------------------------------------
  • d | ০২ ডিসেম্বর ২০০৭ ১১:২৯562029
  • লেখাটা বেশ ভাবালো। একদম অন্য একটা দিকে আলো ফেলার জন্য লেখককে ধন্যবাদ।
  • raatri | ০২ ডিসেম্বর ২০০৭ ২০:২৮562030
  • পুরো লেখাটার সাথে আমি একমত।কতবার এরকম,খানিকটা অগোছালো করে হয়তো ভেবেছি,আলোচনাও করেছি।কিন্তু গুছিয়ে লেখার কথা ভাবিনি কখনো।লেখককে ধন্যবাদ।মায়েরাও মানুষ সে কথাটা দ্বর্থহীন ভাষায় বলার জন্য।

    পুরুষতন্ত্রে তো শুধু পুরুষ আক্রান্ত হয় না,পুরুষতন্ত্র নানা রূপে আসে আমাদের সামনে।কখনো সে রাষ্ট্র,কখনো ধর্মের ধ্বজাধারী,কখনো পিতা-স্বামী-ভাই,কখনো শাশুড়ি-ননদ।রাষ্ট্র যখন পুরুষ,সে কিন্তু মিলিটারীর সেনাদের এভাবেই গ্লোরিফাই করে,তাদের উদ্বুদ্ধ করে বিপক্ষের সেনাদের মারার নির্মম খেলায় মেতে ওঠার জন্য।তাদের মহান বানায় নিজের স্বার্থে।
  • ranjan roy | ০২ ডিসেম্বর ২০০৭ ২০:৪২562031
  • অসাধারণ! অপ্রিয় কিন্তু খাঁটি সত্যি কথা। সেই আদিকাল থেকে নারীর মাতৃত্বকে মহিমামণ্ডিত করা হচ্ছে যদিও সন্তানোৎপাদন দুজনের ব্যাপার।
    সন্তানের কল্যাণ কামনায় নারীকে অনেক উপোস অনেক ব্রত রাখতে হয়। পুরুষকে নয়। সম্ভবত: হিটলার মেয়েদের স্থান রান্নাঘরে আর অঁতুড়ঘরে এমনি কিছু বলেছিলেন।
    বহু বছর আগে নাবার্ডের gender sensitisation নিয়ে এক ওয়ার্কশপে গিয়ে দেখলাম-- বিভিন্ন সংগঠন, এমনকি আমার ব্যাংক থেকেও পুরুষ প্রতিনিধিই বেশি। যেন মেয়েদের কি সে ভালো হবে সেটাও পুরুষেরাই বেশি বোঝে।
    সেখানে "" কারা মনে করেন যে নারীজন্মের পরম সার্থকতা মা হওয়াতে'' প্রশ্নের উত্তরে আমি এবং একজন কেরালা থেকে আসা nun বাদে বাকি সবাই, এমনকি সমস্ত মেয়েরাও পক্ষে হাত তুললো।
    অর্থাৎ, ছোটবেলা থেকে মাথায় যা ঢুকিয়ে দেয়া হয়েছে--- এ'ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি শত্রু।প্রায় পুরুষদের পঞ্চমবাহিনীর মত কাজ করে। ফলে সন্তান্‌হীন মেয়েরা হীনমন্যতায় ভোগেন।এমনকি লেখাটিতে যেমন বলা হয়েছে-- বাচ্চারাও কেরিয়ারমনস্ক মায়েদেরদিকে আঙুল উঁচিয়ে বলে---শুধু নিজেরটাই বড় করে দেখলে? আমাদের জন্যে তো অন্যমায়েদের মত সময় দাওনি?
    এই কথাটা বাবাকে বলা যায় না। তাঁর কাজ তো খেটে খুটে টাকা আনা!
  • kallol | ০২ ডিসেম্বর ২০০৭ ২২:৫১562033
  • লেখককে আমার হৃদয়ের অন্তস্থল থেকে অভিনন্দন। জানিনা তিনি পুরুষ কি নারী (আমার ধারনা তিনি নারী, পুরুষ এখনো এই লেখা লেখার মত অনুভুতিশীল/যোগ্য হয়ে ওঠেনি)। তিনি যেই হোন, এই লেখা ঐ ভাবে শেষ করতে যে সাহস, ভালবাসা আর দায়বদ্ধতা লাগে তাকে আভূমি সেলাম। অনেকদিন পরে এত উজ্জল চিন্তাভাবনার মুখোমুখি হলাম।
    পুরুষকে এটা বুঝতে হবে পুরুষতন্ত্রে সেও অবদমিত। পুরুষতন্ত্রের বানানো ""পৌরুষ""এর ফাঁদে ফেলে, তাকে অকারন শ্রেষ্ঠতর বানিয়ে উচ্চমন্যতায় ভোগাচ্ছে। ফলে সেও তার স্বাভাবিকতা হারিয়ে ফেলছে। নিজেকে মানুষ হিসাবে না দেখে ""পুরুষ"" হিসাবে দেখছে। তাই সেও নারীকে মানুষ হিসাবে দেখতে অপারগ।
    এই লেখাটা পুরুষকে ঐ অবস্থানটা চেনাতে সাহায্য করে।
  • Shuchismita | ০২ ডিসেম্বর ২০০৭ ২৩:২৪562034
  • খুব ভালো লেখা। মা মানেই যেন বিনা মাইনের পার্সোনাল মেইড। সে সবার মনের খবর রাখবে। তার মনের খবর রাখার দায় কারোর নেই। প্রতিটা খুঁটিনাটিতে তাকে চাই, কিন্তু কোন ডিসিশন নেয়ার সময় শেষ কথা সে নয়। মা মানেই একটা বোকা মানুষ। কানাকাটিই তার সব থেকে বড় অস্ত্র - যুক্তির ধার ধারে না। হিন্দি সিরিয়াল এরকমই শিখিয়েছে। বাস্তবেও অন্যরকম কিছু দেখলে আমরা মানাতে পারি না।
  • Shuchismita | ০২ ডিসেম্বর ২০০৭ ২৩:২৫562035
  • * কান্নাকাটি
  • blank | ০৩ ডিসেম্বর ২০০৭ ০১:৫৪562036
  • বেশ ভাল লাগলো লেখাটা।
  • Tim | ০৩ ডিসেম্বর ২০০৭ ০২:০৮562037
  • খুবই ভাল লাগলো লেখাটা।
    একটা প্রশ্ন ছিলো, এই সমস্যা নিয়ে কোন গবেষণা হয়েছে/হচ্ছে কি? বিদেশে এইধরণের স্টাডিগ্রুপ থাকার কথা, তাই মনে হল।
  • san | ০৩ ডিসেম্বর ২০০৭ ১১:৫৯562038
  • লেখাটা ভালো লাগলো।
    এখন তো তবু কিছু মেয়ে ( সামান্য সংখ্যক যদিও) চাইলে বিয়ে না করে শুধু কেরিয়ার নিয়ে থাকতে পারেন।
    কিন্তু, কেউ বিয়ে করতে চায় কিন্তু সন্তান চায় না, এই গল্পটাকে লোকে কেমন যেন ভয়, সন্দেহ আর ঘেন্নার মিশ্রণে দেখে।এখনো। ইন ফ্যাক্ট এই ছিছিক্কারটাও কিন্তু মেয়েরাই বেশি করেন।
  • shrabani | ০৩ ডিসেম্বর ২০০৭ ১২:২১562039
  • খুব ভালো লাগল লেখাটা।
    তবে মেয়েদের এ অবস্থার জন্যে আমাদের মেয়েদের দায়টা পুরুষের চেয়ে অনেক বেশী। এ লেখা কত মেয়ে পড়বে তা জানিনা তবে আশাকরি পড়ে ভাববে। আমার অনেক সহকর্মিনীদের বলতে শুনেছি, যে আমার কেরিয়ারের দরকার নেই, আমার বরের প্রোমোশন আর ছেলের পড়াশোনা ঠিকঠাক হলেই হল। যে কোনো পার্টিতে, গ্যাদারিং এ একটা বয়সের বিবাহিত মহিলাদের কাছে ছেলেমেয়ে সম্পর্কিত আলোচনা ছাড়া আর কিছুই শোনা যায়না,তাদের জীবন এতেই ঘুরপাক খায় তারা সিনেমাও দেখে তাদের সন্তানের রেকমেন্ডেশনে। যারা তা করেনা তাদের তারা সন্দেহের চোখে দেখেন।
  • S | ০৩ ডিসেম্বর ২০০৭ ১২:২২562040
  • রঞ্জনদার কথার ল্যাজ টেনে ... জানি না প্রাসঙ্গিক হবে কিনা এখানে বলা ...

    মেয়ের প্লেস্কুলে ছড়া কেটে কেটে শেপ্‌স শেখানো হচ্ছে। উদাহরণ: গোল। সার্কল।

    নমুনা:

    মাম্মি কি রোটি গোল-মটোল
    পাপা কা প্যায়সা গোল-মটোল
    সারা দুনিয়া গোল-মটোল।

    পয়সাটা কেবল বাবারই হয়, মায়ের কাজ কেবল ছানার জন্য গোল গোল রুটি বানানো।
  • ^¦^ | ০৩ ডিসেম্বর ২০০৭ ১৪:১৫562041
  • লেখাটা খুব সমোয়োপোযোদি। যে সব মহিলা কারিয়ার oriented না, তারা যদি বিয়ের পরে মা হতে না চায়- কেবলমাত্র ঘরের কাজ নিয়ে থাক্তে চায়- তখনো কি একিরকম সনাভূতিই সে পাবে? কারিয়ার oriented মেয়েদের প্রতি যে sympathy দেখতে পাচ্ছি- সেটা অল্প শিক্ষিত অথবা চাকরী না করা মেয়েরা পায় না। অনেক মেয়ের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই মাত্রিত্ব। স্ত্রী মা হতে না চাইলে স্বামী যেমন divorce চাইতে পারে- তেমন স্বামী সন্তান না চাইলে স্ত্রীdivorce চাইতে পারে কারন সন্তান জন্ম দেওয়া বা না দেওয়া দুইয়েই দুজনের সমর্থন থাকা উচিত্‌।
  • Riju | ০৩ ডিসেম্বর ২০০৭ ১৪:২০562042
  • ভালো লেগেছে।
    তবে শেষের কটা লাইনে ঐ মায়ের নিজের সদ্যোজাত সন্তান কেও মেরে ফেলাটাকেও "কাদম্বিনি মরিয়া প্রমাণ করিল" ইত্যাদি বলে কে কেমন যেন জাস্টিফাই করা হল না কি? এটা তো একটা খুন, সে যতই নিজের শরীরজাত হোক। এইজন্যে শেষ টাকে ভালো লাগে নি।
  • blank | ০৩ ডিসেম্বর ২০০৭ ১৪:২৭562044
  • এর পরে কেউ যদি আমর বানান নিয়ে একটা কথাও বলেছে তো আমি স্যান এ তার নামে সুপুরী দেবো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন