এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:৫৫581669
  • ও, পিটি বাবু আগেই লিঙ্ক দিয়ে দিয়েছেন।
  • কল্লোল | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:৫৮581670
  • বড় আই। শুওরদের কাছে ক্ষমা চেয়ে নেবেন।
  • siki | ২৫ ডিসেম্বর ২০১২ ২২:৩২581671
  • বড় বমি পায়।
  • প্পন | ২৫ ডিসেম্বর ২০১২ ২২:৪১581672
  • পরিস্থিতিগত বলেছে? আর চরিত্রগত? "চরিত্রগত" কোন ফারাক খুঁজে পায়নি?

    সত্যি, শুওরের বাচ্চাদের কাছে আগাম ক্ষমা চেয়ে রাখতে হয়।
  • a x | ২৫ ডিসেম্বর ২০১২ ২২:৫৮581673
  • যে সবচেয়ে বেশি ব্রুটাল অ্যাটাক করেছে, সে ১৮'র নীচে। তিনবছর জেল। তারপর বেরিয়ে যাবে।
  • ranjan roy | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:৩১581674
  • মহান নাট্যকর্মীটি বলেছেন যে এক, দুটো ঘটনার 'তফাৎ' এই যে পার্ক স্ট্রীট ঘটনায় মেয়েটি নিজে গাড়িতে উঠেছিল।
    --আশ্চর্য, দিল্লিতে মেয়েটি নিজে থেকে বাসে ওঠেনি? আর মাঝরাতে যানবাহন না পেলে ছেলেমেয়ে যে কেউ যা বাহন পাবে তাইতেই ঘরে ফিরতে চাইবে, এটাই তো স্বাভাবিক। পার্ক স্ট্রীট হোক কি দিল্লি!
    দুই,
    দিল্লিতে মেয়েটি প্রথম থেকেই হামলাকারীদের আইডেন্টিফাই করেছে। কিন্তু পার্ক স্ট্রীটে প্রথম যাদের ধরা হয়েছিল সেগুলো নাকি ভুল ছিল। পরে মেয়েটি সঠিক লোকদের চিহ্নিত করে।
    তাই নাকি মুখ্যমন্ত্রী প্রথমে সাজানো বলেচিলেন!
    আমাদের তো মনে হয় মুখ্যমন্ত্রী প্রথমেই তড়িঘড়ি সাজানো বলেছিলেন।
    আর অর্পিতা ও কিছু মিডিয়া কেন বলছে চার্জশীট দেয়া হয় নি?
    চার্জশীট তো দেয়া হয়েছে, কিন্তু এখনো ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জ ফ্রেম করা হয় নি,--- দুটো আলাদা ব্যাপার। এটা না হলে নিয়মিত মামলা শুরু বা শুনানি শুরু হতে পারে না।
  • a x | ২৬ ডিসেম্বর ২০১২ ০২:০৮581675
  • পার্ক স্ট্রীটে ভদ্রমহিলা প্রথমে ভুল সনাক্ত করেছিলেন এটাও প্রথম শুনলাম। মাঝে মাঝে জানতে ইচ্ছে করে যা বলছে, তা নিজেই বিশ্বাস করে কিনা।
  • Guest | ২৬ ডিসেম্বর ২০১২ ০২:৩৩581676
  • Park Street e naam niye ekta gondogol to prothomei hoy. Main accused bole jaar naam newa hoyechilo, se ghotona'r du maas age thekei bidesh e chilo.
  • যতদূর মনে পড়ে | ২৬ ডিসেম্বর ২০১২ ০৩:০৪581677
  • প্রথমতঃ অর্পিতার বক্তব্য শুনি নাই, শোনার ইচ্ছেও নাই। তবে অন্যদের বক্তব্য ভুল বোঝা এড়াতে শুনতে বাধ্য হতে পারি, ভবিষ্যতে।

    পার্কস্ট্রীট যদ্দুর মনে আছে, মেয়েটি ইনিশিয়ালি যাদের নাম বলেছিল, (অভিযুক্তরা নিজেদের যে নাম মেয়েটির কাছে ডিসক্লোজ করেছিল) এবং মেয়েটি ফেসবুক ঘেঁটে সেই নামের ব্যক্তিদের যে ছবি পুলিশকে দেখিয়েছিল, তারা সম্পূর্ণ আলাদা লোক। একজন দীর্ঘদিন কানাডা বাসী ইঃ। অভিযোগ শোনামাত্র তার বাবা সে সমস্ত অ্যালিবাই সাবমীট করেন। যাতে ইনিশিয়ালি মনে হয় মেয়েটি মিথ্যে অভিযোগে প্রভাবশালী লোকেদের ফ্রেম করছে। পরে দময়ন্তী সেন সিসিটিভির ফুটেজ দেখে ইঃ আসল কালপ্রীটদের পয়েন্ট আউট করেন। যারা নিজেদেরকে মেয়েটির সামনে মিথ্যে নামে অ্যাড্রেস করেছিল।

    কেসটায় নানা ঝাম রয়েছে, বিশেষতঃ তিন কন্যা সিনেমায় যেভাবে সাবজেক্টাটা বলা হয়েছে (যে সিনেমার ব্যপারে মেয়েটি ডিফেমেশন কেস করতে চায় বা করেছে ) সেদিকে গেলে তো বটেই।

    রঞ্জনদা না বলা পর্যন্ত সত্যি খেয়ালই করিনি, রাত দুটোয় একা মাল খেয়ে ডিস্কো থেকে নেচে বেরিয়ে এক ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার মহিলার সম্পূর্ণ অপরিচিত সদ্য ডিস্কো তে আলাপ হওয়া তিনটে ছেলের গাড়িতে "বাড়ি ফেরার জন্য লিফট নিতে" ওঠা আর দিনে দুপুরে ভরভরন্ত দিল্লীর রাজপথে বন্ধুর সাথে সিনেমা দেখে বেরিয়ে পাবলিক ট্রান্সপোর্ট দাবি করা বাসে (নাকি টিকিট ও কেটেছিল) বন্ধুর সঙ্গে মেডিকাল ছাত্রীটির ওঠা দুটোই আদতে "নিজে থেকে ওঠা"। অথচ, হ্যাঁ সত্যিই দুটোই নিজে থেকে ওঠাই।
  • a x | ২৬ ডিসেম্বর ২০১২ ০৪:০০581681
  • হ্যাঁ মেয়েটি ভুল নাম বলেছিল, কেননা ধর্ষকরা ঐ নাম বলেছিল। তার সাথে ভুল সনাক্তও করেছিল এটা আমি জানতাম না।

    আর ঐ যিনি বলেছেন নিজে থেকে গাড়িতে উঠেছিল আর এখন এখানে যিনি তফাৎ করছেন চাইছেন, ইন সো মেনি ওয়ার্ডস, তারা বেসিকালি একই মানসিকতার প্রতিফলন দেখাচ্ছেন।
  • pi | ২৬ ডিসেম্বর ২০১২ ০৮:২৬581682
  • রঞ্জনদা না বলা পর্যন্ত সত্যি খেয়ালই করিনি, রাত দুটোয় একা মাল খেয়ে ডিস্কো থেকে নেচে বেরিয়ে এক ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার মহিলার সম্পূর্ণ অপরিচিত সদ্য ডিস্কো তে আলাপ হওয়া তিনটে ছেলের গাড়িতে "বাড়ি ফেরার জন্য লিফট নিতে" ওঠা আর দিনে দুপুরে ভরভরন্ত দিল্লীর রাজপথে বন্ধুর সাথে সিনেমা দেখে বেরিয়ে পাবলিক ট্রান্সপোর্ট দাবি করা বাসে (নাকি টিকিট ও কেটেছিল) বন্ধুর সঙ্গে মেডিকাল ছাত্রীটির ওঠা দুটোই আদতে "নিজে থেকে ওঠা"।
    --------------------------------

    ওমনাথ ( এটা ওমনাথ ই তো ? নাহলে যেই হোন না কেন ), এখানে এই বাক্যবন্ধগুলো ব্যবহারের কী কারণ ?

    'একা মাল খেয়ে ডিস্কো থেকে নেচে বেরিয়ে এক ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার মহিলার ..'

    একা মাল খেয়েছে, তো ?
    ডিস্কো থেকে নেচে বেরিয়েছে, তো ?
    এক ডিভোর্সি, তো ?
    সিঙ্গল মাদার, তো ?
    প্রাক্তন কলসেন্টারকর্মী, তো ? বর্তমান বেকার মহিলা, তো ?

    উনি মেডিক্যাল স্টুডেন্ট নন, তো ?

    আশা করি প্রশ্নগুলোর উত্তর পাবো।
  • Shola the Great | ২৬ ডিসেম্বর ২০১২ ০৯:৫৩581685
  • Date:26 Dec 2012 -- 03:04 AM - এঃ একেবারে অর্পিতা মার্কা যুক্তি হল। এই বাজারেও কেউ এইসব বলছে দেখলে অবাকই লাগে।
  • শ্রাবণী | ২৬ ডিসেম্বর ২০১২ ১০:০৩581686
  • কত কিছু এখনো বোঝার শোনার বাকী আছে!

    "সিঙ্গল মাদার ডিভোর্সী বেকার প্রাক্তন কল সেন্টারী একা মদ খেয়ে মধ্যরাত্রে স্বল্প পরিচিত লোকের কাছে লিফট" নেওয়া ইজ ইকুইভ্যালেন্ট টু "লাইসেন্স ফর রেপ"?
    ডিসগাস্টিং!!!!!
  • কল্লোল | ২৬ ডিসেম্বর ২০১২ ১০:৩৮581687
  • কারুর শরীরের অধিকার ক্ষুন্ন হওয়া মানে অধিকার ক্ষুন্ন হওয়াই। সে যৌনকর্মী, ডিভোর্সি, মালখোর, ডিস্কোনাচা, চোরাচালানকারী, গৃহস্থলী কর্মী, মেডিকাল ছাত্র, মানসিক ভারসাম্যহীন যাইই হোক না কেন।
  • a x | ২৬ ডিসেম্বর ২০১২ ১০:৪৪581689
  • এই একটা পোস্টের (03:04) মধ্যে দিয়ে যে কত কি বেরিয়ে এল!
  • i | ২৬ ডিসেম্বর ২০১২ ১০:৪৬581691
  • অবাক হই না আর। অর্পিতা বা যতদূর মনে পড়ের পোস্ট নয়- এই কথা আরও অনেকের মুখে শুনলাম।
  • Ekak | ২৬ ডিসেম্বর ২০১২ ১১:০৯581693
  • এখানে কেও ডিস্ক এ জান্না নাকি ? সদ্য পরিচিতের কাছে লিফট নেয়াটা নতুন কী ?
    আমি নিজে কতবার নিয়েছি। পুরুষ-মহিলা উভয় এর কাছেই। পয়েন্ট একটাই থাকে যে, যে ড্রাইভ করছে সে বেশি ড্রিংক করে ফেলেছে কিনা। করে থাকলে চেনা বন্ধু ও (ড্রাইবার হিসেবে ) পরিত্যাজ্য। এই একিই লিফট নেওয়া নিয়ে এত ঘ্যানঘ্যান কিসের বুঝিনা :( তাহলে সারা পৃথিবী তে যত হিছায়কার আছেন কারো কাছ থেকে থেফট-রেপ কমপ্লেইন নেওয়া যায়না। কারণ তাঁরা তো বাই ভার্চু অপিরিচিতের কাছে লিফট নেন।
    আর কত লেম এক্সকিউস দেখব :(
  • s | ২৬ ডিসেম্বর ২০১২ ১১:০৯581692
  • "লাইসেন্স ফর রেপ" একেবারেই নয়। এবং স্যী ওয়্যাজ রেপড অ্যাট গানপয়েন্ট, যেটা সিরিয়াস চার্জ। তবু দুটো কেসে তফাৎ আছেই। যতদুর মনে আছে পার্ক স্ট্রীট কেসে মহিলা ওনার বন্ধুদের সংগে না গিয়ে এই স্বল্প পরিচিত লোকেদের সঙ্গে মদ্যপ অবস্থায় বাড়ী যাবার ডিসিশন নিয়েছিলেন। এই ডিসিশনের সংগে অবশ্যই একটা রিস্ক জড়িয়ে আছে, এবং যতক্ষন তিনি পানশালায় আছেন তাঁর সুরক্ষা পানশালার তথা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। পানশালা থেকে বেরিয়ে তিনি কিভাবে বাড়ী ফিরবেন সেই ডিসিশনের উপর, প্রশাসনের রেপ প্রিভেনসানের ক্ষমতা সরাসরি নির্ভরশীল। এক্ষেত্রে গাড়ীর মধ্যে রেপ হওয়ার সময় প্রশাসনের তা আটকাবার ক্ষমতা সীমিত। হ্যাঁ রেপের অভিযোগ পাবার পর তাদের কর্তব্য দোষীদের গ্রেফতার ও বিচারপ্রক্রিয়া। এই দুটো কাজেই পুলিশ অকর্মন্যতা দেখিয়েছে। রেপের অভিযোগ প্রথমে নেয় নি, পরে মিডিয়ার চাপে নিয়েছে। আর এখনো প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।
    দিল্লির কেসে কিন্তু পুরোটাই প্রশাসনের দায়িত্ব। মেয়েটি বাসে চড়েছিল, কেননা বাসটি তখন পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে কাজ করছিল। ফলত প্রশাসনের দায়িত্ব যেকোনো পাব্লিক ট্রান্সপোর্টে যাত্রীদের সুরক্ষা। দ্বীতিয়তঃ বাসটির লোকজনের নামে কিছুক্ষণ আগেও পুলিশের কাছে অভিযোগ এসেছিল। পুলিশ তাতে গা করে নি। এই সুরক্ষাগুলি দিতে পারলে, যা প্রশাসনের দ্বায়িত্ব ছিলো, এই রেপটাই ঘটত না, বা বলা চলে রিস্ক অনেক কম হত। এখানে মেয়েটি যে কোনো র‌্যান্ডম মেয়ে হতে পারত। প্রথমক্ষেত্রে কিন্তু তা নয়।
    আশাকরি আমার পয়েন্টটা বোঝাতে পারলাম। আর আমার বক্তব্যের সংগে অর্পিতাদেবীর কমেন্টের কোনো সম্বন্ধ নেই।
  • $$$ | ২৬ ডিসেম্বর ২০১২ ১১:১৯581694
  • আপনারা অর্পিতার মত '@#$' দের(যে ভাষা টা লেখা উচিত ছিল সেটা এখানকার দিদি-বোনেদের সামনে লিখতে পার্লাম না) কথা নিয়ে এত ভেবে এদের সম্মান দিচ্চেন - প্লিজ আর না
  • s | ২৬ ডিসেম্বর ২০১২ ১১:২৫581695
  • না আমি ডিস্কে যাই না। যেতে ভালো লাগে না। আর আমার বন্ধু-বান্ধবী পরিচিত যারা ডিস্কে যান তারা নিজেদের গাড়ী বা অন্য যাবার উপায় ঠিক করেই ডিস্কে যান। ফলে সদ্য পরিচিত লোকজনের কাছে তাদের লিফট নিতে হয় না।
    "তাহলে সারা পৃথিবী তে যত হিছায়কার আছেন কারো কাছ থেকে থেফট-রেপ কমপ্লেইন নেওয়া যায়না " - রেপ কম্প্লেন না নেবার কথা আমি একবারও বলিনি। দয়া করে উত্তেজিত হয়ে অন্যের মুখে কথা বসাবেন না।
  • Ekak | ২৬ ডিসেম্বর ২০১২ ১১:৩২581696
  • আপনি না নেবার কথা বলেননি কিন্তু লেজিটিমেসি তাকে আলাদা কর দেখছেন তো।
    আমি পরিচিত বা অপরিচিত কার গাড়ি তে উঠলুম তার ওপর দাঁড়িয়ে কেন দেখা হবে আদৌ ব্যাপার তা কে ? এটাই প্রশ্ন।
  • siki | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:২৮581697
  • sকে,

    আমি জীবনে একবারই ডিস্কে গেছিলাম বন্ধুদের পাল্লায় পড়ে, সহ্য হয় নি। দ্বিতীয়বার আর ও রাস্তায় যাবার ইচ্ছে নেই।

    "দ্বীতিয়তঃ বাসটির লোকজনের নামে কিছুক্ষণ আগেও পুলিশের কাছে অভিযোগ এসেছিল। পুলিশ তাতে গা করে নি।"

    না। আগে পুলিশের কাছে অভিযোগ আসে নি। ঘটনাটা আগে ঘটেছিল। কিন্তু অভিযোগ জমা পড়ে পরের দিন, ততক্ষণে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগে অভিযোগ রেজিস্টার করে থাকলে কিছু অ্যাকশন অবশ্যই নেওয়া হত।
  • যতদূর মনে পড়ে | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:৪৬581698
  • "ইজ ইকুইভ্যালেন্ট টু "লাইসেন্স ফর রেপ"?" - এটা অর্পিতার কথা প্রসঙ্গে হলে কিছু বলার নেই, কারণ সেটা শুনিনি। তবে আমার কথা প্রসঙ্গে হলে, মুখে কথা বসানো হল। শ্রাবণীদি হয়তো একটু উত্তেজিত।

    আপাতত s এর Date:26 Dec 2012 -- 11:09 AM কে ক দিয়ে গেলাম।

    "হিছায়কার" টা বুঝলাম না বলে এককের পোস্টে কিছু বলতে পারলাম না।

    বাকি পরে।
  • Shola the Great | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:৫৩581699
  • খুব বেশি কিছু বলতে হবে না, শুধু "ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার" - এই এতগুলো বিশেষণের দরকারটা কেন পড়লো সেটা বোঝালেই হবে।
  • প্পন | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:৫৭581700
  • হিচায়কার = Hitchhiker
  • s | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:০৫581702
  • যতদুরঃ ওটাকে 'হিচহাইকার' পড়ুন।

    এককঃ আমি লেজিটিমেসির প্রশ্নই আনিনি এনেছি প্রিভেনশানের। রেপ মাত্রেই ইল্লেজিটিমেট এবং পানিশেবেল। দয়া করে এইটুকু মাথায় রেখে আমরা আলোচনা চালাতে পারি।
    দিল্লির ঘটনার পর থেকে দুটো দাবী প্রধানতঃ সামনে এসেছে। প্রিভেনশন ও পানিশমেন্ট। প্রিভেনশনের জন্য দিল্লি পুলিশ টিন্টেড গ্লাস ছেঁড়া, আরো পুলিশ পোস্টিং, হেল্পলাইন নম্বর ইত্যাদি ব্যবস্থা নিচ্ছে। আর পানিশমেন্টের জন্য তো এই টইয়ের মূল বিষয়। পার্ক স্ট্রীটের ক্ষেত্রে আমি মনে করি প্রিভেনশানের সুযোগ সীমিত ছিল। তবে আপনি যদি বলেন যে কলকাতায় ডিস্ক থেকে বেরিয়ে ড্রান্ক অবস্থায় মেয়েদের অন্যদের (স্বল্পপরিচিত ও অপরিচিত) গাড়ীতে লিফ্ট নেওয়াটাই দস্তুর তবে মাফ করবেন এই কলকাতাকে আমি চিনি না। এবং আমি আমার কথা ফিরিয়ে নেব।
    ধরুন কিছু ছেলেমেয়ে দিওয়ালির দিনে একজায়গায় বাজী ফাটাচ্ছে। আমি আর আপনি যাচ্ছি। আপনি এই গ্রুপের মধ্যে দিয়ে গেলেন আর একটা পটকা আপনার গায়ে ফাটল। আমি অনেকটা দুর দিয়ে গেলাম কিন্তু একটা হাউই এসে গায়ে পড়ল। আমার আপনার দুজনেরই বার্ন হল আর চিকিৎসার দরকার হল। কিন্তু আমার ক্ষেত্রে ব্যপারটা অ্যাক্সিডেন্ট কিন্তু অপনার ক্ষেত্রে আননেসেসারি রিস্ক।

    সিকিকেঃ ধন্যবাদ। এটা জানতাম না। আমার ধারণা ছিল যার মোবাইল চুরি গেছিল সে তখনই পিসিয়ার ভ্যানকে দেখতে পেয়ে খবর দিয়েছিল। মোবাইল নেই বলে ফোন করতে পারছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন