এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২৩:৪৭616342
  • মদন তামাং এর ছেলে তৃনমুল জয়েন করলো।
  • h | ১১ আগস্ট ২০১৩ ২৩:৫৭616343
  • কিসুই না, সামান্য লোকাল এমপাওয়ারমেন্ট। পশ্চিম বঙ্গ তেও তো অনেকটাই কেন্দ্রীয় বঞ্চনা, আমি ভেবেছিলাম, সিপিএম গেলে, কেন্দ্রীয় বঞ্চনার ঘ্যান্স যাবে। তো যায় নি যখন এটা কেন্দ্র শাসিত অঞ্চল করে দেওয়া যায়, কারণ কেন্দ্রীয় দল তো আর কিসু দেবে না।

    ঃ-)))
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ০০:০২616344
  • এদিকে দিদির বকুনিতে বন্ধ তুলে নিলো বি গু। যদিও বলেচে দিদির ভয়ে নয়- হাইকোর্টের কথা মেনে বন্ধ উঠছে। এখন কদিন জনতা কার্ফু চলবে।
    আসলে তেলেঙ্গানা হওয়ার পর বি গু র কিছু করার ছিলো না এই বন্ধ না করে। মাঝখান থেকে আমার ছোট মংমা যাওয়া হলো না।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ০০:০৪616345
  • আর সিকিমের পবন ছামলিং গোর্খাল্যান্ডের দাবীকে সাপোর্ট করেছে তার বিনিয়মে ন্যাশনাল হাইওয়ে বন্ধের আওতার বাইরে থাকবে এমন চুক্তি হয়েছে। তবে এবারের ভোটে সিকিমেও পরিবর্তন আসতে চলেছে - পবন ছামলিং টাকা পয়সা মেরে আর বাকি রাখেনি কিস্যু। লোকে বলে সুইজারল্যান্ডে নাকি ওর হোটেল, রিসর্ট কেনা আছে।
  • a x | ১২ আগস্ট ২০১৩ ০০:১৫616346
  • ব্ল্যাক লিবেরশনের রিপাব্লিক ওফ নিউ আফ্রিকা। ওয়েদার আন্ডারগ্রাউন্ডের মেম্বাররা।
  • a x | ১২ আগস্ট ২০১৩ ০০:৩৩616347
  • "'ট' যেটা দেখিয়েছে সেটা হল, জন্মনিয়ন্ত্রণের জেনারেলাইজেশনটি একটি ইনকনসিস্টেন্ট উদাহরণ। যে ভুল ঈশানবাবুও করেছেন, সেই একই ভুল আপনিও করলেন। খামোখাই আমাকে আলাদা পাড়া চাওয়ার প্রোবাবিলিটির আঁক কষতে বলা একটি অন্যায় বিশেষ।
    "

    তো এই ইনকন্সিস্টেন্ট উদাহরণ দেখান হল, ইনকন্সিস্টেন্সি দেখানোর জন্যই তো!! এটা বুঝতে অসুবিধে হচ্ছে কেন জানিনা। অর্থাৎ গোর্খারা নিজেদের রাজ্য চাইছে বলেই বাকিরা যে সওয়াল করছেন সেগুলো সত্যি হয়ে যায়না, সেখানে অন্যান্য প্যারামিটার্স কাজ করছে! ইনফ্যাক্ট এই আলোচনার গোড়ায় ধরা দরকার জাতি এবং নেশন বলতে কী বোঝানো হয়, সেগুলোর মোটামুটি ধারণা হলে তবেই বোঝা যাবে কেন এই ক্রিকেট খেল্লেই নিজেদের পাড়া এগুলো খুব একটা কনসিস্টেন্ট উদাহরণ না।
  • a x | ১২ আগস্ট ২০১৩ ০০:৪৫616348
  • পিটির এই বিদ্রুপগুলো কেউ সিরিয়াস মাথায় করে ভাবতে অসুবিধে হয়। সিভিল রাইটস মুভমেন্টে সাদারা ছিল না? এই রিপাব্লিক অফ নিউ আফ্রিকার প্রমিনেন্ট মেম্বার জুডিথ ক্লার্ক। সাদা মানুষ। যাবজ্জীবন কারাদন্ডে।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ০১:০৯616349
  • গোর্খাল্যান্ডের সাথে বাঙালী আছেন অনেক। যেমন - শুভময় চ্যাটার্জী গোর্খা জনমুক্তির দার্জিলিং টাউন শাখার ভাইস প্রেসিডেন্ট।
  • T | ১২ আগস্ট ২০১৩ ০১:১১616350
  • "অর্থাৎ গোর্খারা নিজেদের রাজ্য চাইছে বলেই বাকিরা যে সওয়াল করছেন সেগুলো সত্যি হয়ে যায়না, সেখানে অন্যান্য প্যারামিটার্স কাজ করছে!" তা তো বটেই। শুনুন, 'জাতি আলাদা হলে আলাদা উঠোন' এই থিয়োরীর যদি প্রয়োগ আরম্ভ হয় তো চাদ্দিকে নানান ধরণের যে ক্লাস্টারড জাতি আছে তাদের দাবীও লেজিটিমেট হয় এই গ্রাউন্ডে। এবার সেসব বাস্তবে ঘটবে, মানে দাবী মানা হবে কি না তা প্রচুর প্যারামিটারের উপর দাঁড়িয়ে (খুব অবভিয়াস)। তো, এরপর কোন উদাহরণে কিসের ইনকনসিস্টেন্সি আছে একটু দেখান।

    আর যা জানা যাচ্ছে, (সেই ইতিহা...) ১৯১৭ তে (ঠিক শুনলাম তো, ডকু থেকে?) আলাদা রাষ্ট্রের দাবী হয় প্রাথমিকভাবে। এরপর অবিভক্ত কম্যুনিস্ট পার্টিও আলাদা দেশের দাবী জানায়। ১৯৪৩ বোধহয়। তারপর এই আলাদা দেশের দাবী ক্রমশঃ আলাদা রাজ্যে পরিণত হয়। তো, ১৯১৭ থেকেই কি হিন্দী আগ্রাসন চলছিল? ভাষা আগ্রাসন? আর উদা যখন রয়েছে তখন শ্রী বিমল রা ফের সেই আলাদা রাষ্ট্রের দাবী কত্তেই পারেন তো।
  • Anirban | ১২ আগস্ট ২০১৩ ০১:১৮616353
  • দার্জিলিংয়ে কেবল চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। কেবল চ্যানেল বন্ধ করে এই বিপুল জনতাকে দমন করা যায় ?? নাকি ফ্যাসিস্ট দমন-পীড়নের মাধ্যমে এই বিপুল সমর্থন সমন্বিত জাতিস্বত্তার আন্দোলন দমন করা যায় ?? সমস্যাটার প্রকৃতি অনুযায়ী আজ না হোক কাল গোর্খাল্যাণ্ড আলাদা হবে কিন্তু যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তাতে গোর্খা-বাঙ্গালী বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছাবে।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ০১:৩২616354
  • তিনটে লোকাল চ্যানেল কে নিউজ দেখানো বারন করে শুধু এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম দেখাবার নির্দেশ দেয়া হয়েছে। কেবল গতকাল অব্দি বন্ধ ছিল।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ০১:৪৪616355
  • সেটা কি যথেষ্ট আপত্তিকর নয় ?
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০২:৩৪616356
  • টি কিন্তু গোলপোস্ট সরাচ্ছেন। গোর্খাল্যান্ড হলে চার্নকপুরের দাবী উঠবে -- এইটাকে ইনকনসিস্টেন্ট বলা হয়েছে।কোন প্যারামিটার দিয়ে আপনি এই সিদ্ধান্তে পৌছলেন সেটাও জানতে চাওয়া হয়েছে। পারলে টু দি পয়েন্ট উত্তরটা দেবেন। হ্যা মনে রাখবেন, কলকাতাবাসী কোনো একটি পৃথক জাতি নয়।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০২:৪১616357
  • আর আকা ডিডিদার পয়েন বলে যা লিখেছে সে পড়ে তো চিন্তায় পড়ে গেলাম। কি ন গোর্খাদের যদি সারা ভারতই দুচ্ছই করে তো পব থেকে আলাদা হয়ে কি হবে?
    ওমা আমি তো জানতাম সর্বভারতীয় স্তরে একটি রাজ্যই চাইছেন গোর্খারা। সর্বভারতীয় আইডেন্টিটি চাইছেন। পশ্চিমবঙ্গের উপর রাগ করে কোথাও ঝুলে থাকবেন বলে তো শুনিনি। এমন মাথামুন্ডুহীন কথা কইলে বুঝব কেমনে?
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৩:৩২616358
  • বোঝা গেল না? ঃ)

    সারা পাড়া বুড়োকে বেনটে বলে ডাকে বলে বুড়ো রেগে গিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে গেল। পাড়ায় সবাই বেনটের বাড়ি আখ্যা দেবে বলে। এমন উদ্ভট যুক্তি ডিফেন্ড করতে গেলে মাঝে মাঝে অমন হয়।
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ০৪:১২616359
  • এটা পাড়া ভার্সেস ইন্ডিভিজুয়াল দিয়ে বোঝানো যাবে না। সারা পাড়া বুড়োকে বেঁটে বলে মানে কি এই যে বুড়োর ইতিহাস ভূগোল সহ মানুষ হিসেবে সমস্ত সত্ত্বা 'বেঁটে' পরিচয়ের মধ্যে রিডিউসড হয়ে গেছে বা যাচ্ছে? যদি যায় তাহলে অবশ্যই বুড়োর সত্ত্বার সামগ্রিক বিকাশ কোন আত্মপরিচয়ের মধ্যে দিয়ে হয় সেটা খুঁজে বের করতে হবে। আর সেই স্পেস তাকে দিতে হবে। বুড়োর প্রব্লেমের সলিউশন অন্য কোনো বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে হয়তো ঘটবে। প্রয়োজনে বুড়োকে সেই পাড়া ছেড়ে বেরিয়ে অন্য পাড়ায় চলে গিয়ে নতুন করে নিজের আত্মপরিচয় খুঁজতে হতে পারে। গোর্খাদের ক্ষেত্রে তারা মনে করছে এখুনি অন্য পাড়ায় যাওয়ার দরকার নেই। আপাততঃ বাঙালী সত্ত্বার ছত্রছায়া থেকে বেরোতে পারলেই নিজেদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার প্রশ্নে কিছুটা এগোনো যাবে। পরে হয়তো তারা আবিষ্কার করবে তাতেও পুরোটা হল না। তখন হয়তো ভারত থেকেও বিচ্ছিন্ন হতে চাইবে। এটা তো তাদের পার্সেপশন। আমরা সেটাকে নির্ধারণ করার দায়িত্ব নেব কেন?
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ০৪:১৬616360
  • আর গোর্খাদের দারোয়ান ভাবা হয় বলেই তারা আলাদা রাজ্য চাইছে ব্যাপারটা তো তা নয়। গোর্খা মানে দারোয়ান - এই উদাহরণটা দেওয়া এটা বোঝানোর জন্যেই যে তাদের আত্মপরিচয় এই মুহূর্তে কতটা খর্বিত।
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ০৪:৩০616361
  • আমার এক পরিচিতর ফেবুতে কমেন্ট -

    boste dile sute chay... ghar dhore sab gulo k nepal-bhutan send kore dite hoy. moger mulluk naki. ja chiabe tai dao.. niger land e fire jao bap. khub hoeche nepali seje bagh choa.

    যেটা লক্ষ্য করার সেটা হল - ওটা যে ওদেরই 'ল্যান্ড' সেটা আম বাঙালী মনেই করে না। এটা কি জাতিসত্ত্বাগত অবদমনের একটা বহিঃপ্রকাশ নয়?
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ০৪:৩১616362
  • এই অবদমন যতক্ষণ থাকবে ততক্ষণই সেটার পেকে ফোঁড়া হয়ে ফেটে বেরোনোর সম্ভাবনা থাকবে। সেটাই হচ্ছে। আমাদের পার্সেপশন নিরপেক্ষভাবে।
  • pinaki | ১২ আগস্ট ২০১৩ ০৪:৪২616364
  • এর মধ্যে আবার cm দেখলাম একটি দারুণ রসিকতা করেছেন - বাহাদুর মানে কি প্রশংসাসূচক নয়? এটা জোকই তো? নাকি সরল পোস্নো? যাই হোক, এটা এখানে না বলে গোর্খাদের একটু বোঝানোর চেষ্টা করে দেখলে পারেন তো।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৫:১০616365
  • ধুর আকার এটা একটা অ্যানালজি হল? "বেঁটে" একটা শরীরিক ট্রেট, প্রাপ্তবয়স্ক হবার পরে সেটা আর বদলায়না। আমরা এখানে সামাজিক অবস্থান নিয়ে কথা বলছি, সেটা বদলানো সম্ভব ও বদলায়।

    অ্যানালজিটা "সামাজিক অবস্থান" ধরে করলে এরকম হবেঃ পাড়ার শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতে বাহাদুর নামের একটি লোক থাকত। তাকে পাড়াপ্রতিবেশী সক্কলে বাড়ির কাজের লোক বলে জানত। এবার সে ওই পাড়াতেই "নিজের" একটা বাড়ি বানিয়ে "বাড়ির মালিক" হল। এবং তার "সামাজিক অবস্থান" বদলানোর একটা সম্ভাবনা দেখা দিল।

    খুবই সরল ব্যাপার। না বোঝার মতো তো কিছু না।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৫:১৭616366
  • কিন্তু পিটি তো অমার কোশ্নের উত্তর দিলেন না? "চৈনিকতা", "বৃটিশত্ব" -- এগুলিকে নন-এক্সিটেন্ট বৃহৎ ঢপ মনে করেন কিনা একটু বলুন না? কোন সামাজিক ও অর্থনৈতিক কার্বাঙ্কল পেকে উঠে পুঁজের আকারে চিনে ভাষা ও সংস্কৃতি, ইংরিজি ভাষা ও সাহিত্যের জন্ম দিয়েছে একটু জানার ইচ্ছে ছিল। একটু বিশদে বলবেন, নইলে কিন্তু কোশ্নোটি করেই যাব।
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৭:৩৯616367
  • ঠিক যেমন করে পাঞ্জাবী ট্যাক্সি ড্রাইভার, গুজ্জু দোকানি, মেড়ো মুটে কমে গেছে। পলিটিকাল পশ্চারিংই বড় কথা মার্কেট এস্টাব্লিশমেন্ট।

    আর দ্বিতীয় কথা কমরেড পিনাকি এদ্দিন ধরে পাহাড়ের জন্য ট্যাক্সো দিয়েছি, সব কথা তাদের? কোন যুক্তিতে?
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৮:০৪616368
  • a x 12 Aug 2013 -- 12:45 AM
    বিদ্রুপ কোথায় পেলেন? কালোরা আলাদা রাজ্য পায়নি তো আমেরিকাতে! তার মানে আলাদা জাতি-সত্বার aspiration আলাদা রাজ্য না করেও মিটিয়ে নেওয়া যায়?

    Ishan
    আপনি কি আমাকে প্রত্যাশা করতে বলেন যে চীনেরা বাংলা ভাষায় আর ব্রিটিশরা আইস্ল্যান্ডিক ভাষায় সাহিত্য চর্চা করবে? একটি ভাষার স্বাভাবিক স্থানীয় বিকাশ আর সেটার ভিত্তিতে আলাদা রাজ্যের দাবী-এ দুটো এক হল? আর জাতি-সত্বা যদি এইরকমই একটা জীবন-মরণের প্রশ্ন হয় তাহলে তো তক্কের খাতিরে বলাই যায় যে গোর্খারা নেপালে ফিরে গেলে তাদের ভাষা-সংস্কৃতির চর্চা সব চাইতে ভাল ভাবে করতে পারবে।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৮:১৯616369
  • " বিশ্বাস করি আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মত-পেকে গেলে তার পুঁজ-রক্ত নানান মুখ দিয়ে বেড়িয়ে আসে-তার একটির নাম জাতি-সত্বা।" -- আপনার লেখা। চিনতে পারেন কি?

    তাই জানতে চাইছিলাম চিনেদের ক্ষেত্রে কোন "আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মত-পেকে" গিয়ে পুঁজের মতো চৈনিকতাকে বানিয়েছে। বা বৃটিশদের ক্ষেত্রে বৃটিশত্বকে।

    প্রশ্নটি এড়িয়ে না গিয়ে হয় উত্তর দিন নইলে পোস্টটি প্রত্যাহার করুন। এই তো কথা।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৮:২৪616370
  • যদি জাতির ভিত্তিতে গোর্খাল্যান্ড গড়ে ওঠে তাহলে সেখানে কি অন্য জাতির লোকেরা স্থান পাবে?

    যদি পায় তাহলে কি প্রমাণ হবেনা যে X জাতির রাজ্যে Y জাতি থাকতে পারে?

    তাই যদি হয় তাহলে জাতিসত্তার ভিত্তিতে গোর্খাদের দাবী কিভাবে টেঁকে?

    আর যদি ঐ নবগঠিত গোর্খাল্যান্ডে অন্য জাতির লোকেদের স্থান না হয় তাহলে কি মেনে নেওয়া হচ্ছেনা যে তাদের জন্য আবার সাবগোর্খাল্যান্ড গড়ে দিতে হবে?

    নেন এইবার ধরে ধরে উত্তর দেন।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৮:২৯616371
  • ও মা। এ আবার কঠিন কোশ্নো নাকি। আমার বুদ্ধিমতো এর উত্তর এইরকমঃ

    যদি জাতির ভিত্তিতে গোর্খাল্যান্ড গড়ে ওঠে তাহলে সেখানে কি অন্য জাতির লোকেরা স্থান পাবে?
    -- পাবে।

    যদি পায় তাহলে কি প্রমাণ হবেনা যে জাতির রাজ্যে জাতি থাকতে পারে?
    -- হয়।

    তাই যদি হয় তাহলে জাতিসত্তার ভিত্তিতে গোর্খাদের দাবী কিভাবে টেঁকে?
    --দুই-তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যেমন আমেরিকায় গুচ্ছের স্প্যানিশভাষী লোক থাকেন। কিন্তু মূল ভাষা ইংরিজি।

    আর যদি ঐ নবগঠিত গোর্খাল্যান্ডে অন্য জাতির লোকেদের স্থান না হয় তাহলে কি মেনে নেওয়া হচ্ছেনা যে তাদের জন্য আবার সাবগোর্খাল্যান্ড গড়ে দিতে হবে?
    -- হতেও পারে নাও পারে।

    বিমল গুরুং অবশ্য এর সঙ্গে একমত নাও হতে পারেন। সে আমি জানিনা। :)
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৮:৩৫616372
  • দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া -আসাম।

    জাতিসত্ত্বার ভিত্তিতে গড়ে ওঠা জনসমাজে বাকিদের অবস্থা খুব খারাপ। আসামে বাঙালি খ্যাঁদাও যাঁরা দেখতে পান না কিন্তু বহুদুরের ইউএসএ দেখতে পান তাঁদের চশম পুরনো হয়েছে দেখিয়ে নিন, চালসে হতে পারে।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৮:৩৭616373
  • ঈশানের লাঠি ঘোরানোর অভ্যেসটি কিছুতেই যাচ্ছে না। এত উষ্মা কিসের? একটি সম্পুর্ণ দেশের অস্তিত্ব আর দেশ কেটে দেশ বা দেশের মধ্যে নতুন রাজ্য এসব বুঝি এক ব্যাপার? এই সাধারণ ফারাকটা বুঝতে পারেন না-জাতি-সত্বা নিয়ে তক্ক করতে নেমেছেন?
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৮:৩৮616375
  • হ্যাঁ আসামের অবস্থা খারাপ। তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন