এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ০২ ডিসেম্বর ২০১৩ ০৬:১৭622073
  • বিনা মন্তব্যে।

    The BJP is settling scores with Tehelka editor-in-chief Tarun Tejpal, who has been accused of sexually assaulting a woman colleague, for the magazine's earlier sting operations against the party, social activist Medha Patekar said today.

    "It is obvious that BJP will use it to settle scores as they once have been at the receiving end of sting operations by Tehelka," Patkar told PTI over phone.

    "This should not be politicised. If he has committed any offence and it is proved in court then law will take its own course," she said.

    Patkar said that she did not feel that the police investigations into the incident were politically motivated.

    http://www.indianexpress.com/news/bjp-settling-scores-with-tejpal-medha-patkar/1201229/
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৫622074
  • সবাই অংশ নিতে না পারাটা আমার কাছে অত বেশী আপত্তিকর নয়। কোনো আলোচনাসভাতেই সবাই অংশ নিতে পারে না। কিন্তু অমিতাভ বচ্চন, রবার্ট ডি নিরো, ৩৫০০০ টাকা রেজিস্ট্রেশন, চূড়ান্ত ভোগবিলাসের পরিবেশ - তার মধ্যে আলোচ্য বিষয় কি? প্রান্তিক মানুষের উন্নয়ন! ঃ-) আমাদের দেশের কোন সোশ্যাল সায়েন্সের একাডেমিক কনফারেন্স এরকম বিলাসবহুলভবে মোচ্ছবের পরিবেশে হয়? একটা উদাহরণ চাই। দেশের যেকোনো একটা 'প্রান্তিক মানুষের উন্নয়ন' বিষয়ক কনফারেন্স - যেখানে বিকল্প বক্তব্যকে স্পেস দেওয়াটা মূলতঃ উদ্দেশ্য - তার বাজেটা আর এর বাজেট তুলনা করে দেখনো হোক। তারপর একাডেমিয়ার গুলোকেও একই গোত্রে ফেলব। বিশুদ্ধ একাডেমিক চর্চার খুব বেশী এফেক্টিভিটি নেই সেটা মেনে নিলেও দেশে এখনো বিকল্প সোশ্যাল সায়েন্সের চর্চার পরিমন্ডলটা এই লেভেলে যায় নি। মানে গিয়ে থাকলেও আমি জানতে পারি নি।

    আর পলিসি মেকারদের সাথে সরাসরি ডিবেট অর্গানাইজ করার কি প্রাকশর্ত এটা, যে সেখানে একটা চূড়ান্ত এলিট এবং বিলাসবহুল পরিবেশ রাখতে হবে?
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৯622075
  • দেশের সায়েন্স কনফারেন্স তো তুমুল বিলাসবহুলভাবে মোচ্ছবের পরিবেশে হয়। গোয়ারই একটা কনফারেন্স মনে পড়ে গেল। ঃ) সোশ্যাল সায়েন্সের কনফারেন্সগুলো বুঝি আলাদা হয় ?
  • riddhi | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:০৩622076
  • অমর্ত্য সেনের যদি ক্ষমতা থাকে পার্কসার্কাস ময়দানে ওপেন বক্তৃতা দিক। আমি আর্সলনের বিরিয়ানি চাপ স্পন্সর করে দেব। প্রকাশ করুক ওর গরীবি হটানোর গুপ্তমন্ত্র। হার্ভার্ডে ত্যানা পেচিয়ে লাভ আছে। সাবজেক্ট টাই যেখানে গরীব মানুষের সুখ দুঃখ, সেখানে ইকোনমিস্ট আর সোস্যোলজিস্টদের দায় আছে। জন ন্যাশ, সি-এন-আর রাও, ডি ব্রগলি একসাথে মাল খেয়ে কন্ফারেন্সে উল্টে পড়ে থাকতে পারে, কেউ কিছু বলবে না।
  • riddhi | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:০৪622077
  • সায়েন্স ফেস্ট আলাদা। মানুষ সাবজেক্ট নয় সেখানে।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:০৮622078
  • সায়েন্সের সাবজেক্ট মানুষ নয় ? এই যেমন ধরা যাক ইন্ফেকশাস ডিসিজ ইন ট্রপিকাল কান্ট্রিজ ? ঃ)

    আর ইকনমিস্টদের কনফারেন্স বুঝি মাললেস হয় ? সবাই দুঃখী দুঃখী মুখ করে সত্যকারের অশ্রুমোচন করতে করতে পেপার পড়েন ?
  • riddhi | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:১৫622079
  • মানে ভারতে ইকনমি কম্ফারেন্সের কথা বলছ? আমি তো ডিসেগ্রি করছি না। আমি জানিও না। সি ইউ তে মাল লেস হয়, খুব একটা মোচ্ছব দেখিনি।

    আর সাবজেক্টঃ এ তো ক্যান্সার ড্রাগ বা এগুলোর জন্যো প্রজোজ্য। সেখানে ক্যান্সার পেশেন্টদের সামনে যাওয়ার দরকার নেই বা সেরকম দায় নে। এখানে মুখ্য আউঅত্পুট টা হল একটা প্রোডাক্ট। সেটা যারা সার্ভিস প্রোভাইডার ড্রাগ কোঃ ইঃ তাদের কাছে তুলে ধরতে হবে। বদলে কিছু পয়্সা আসবে রিসার্চের জন্য।
    সোস্যোলজি ইঃ তে সোস্যাল চেন্জের ব্যাপার আছে। মানুষকে সচেতন করার ব্যাপারটা এমবেডেড।
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:১৬622080
  • ধুর দেশের হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল টেকনলজি কনফারেন্সেও ১২০০০ টাকার বেশী রেজিস্ট্রেশন ফী দেখিনি।

    এই লেভেলে সেলিব্রিটি সমাবেশ করতে গেলে কি পরিমাণে খরচা করতে হতে পারে কোনো আইডিয়া আছে? সবাই তো মোটামুটি ইনভাইটেড স্পীকার। তাদের যাতায়াত, থাকা খাওয়া, মাল খাওয়া হসপিটালিটির পুরো খরচা। একাডেমিক কনফারেন্সে তাবড় লোকেদেরও নিজেদের পয়সায় রেজিস্টার করে নিজেদের পয়সায় থাকতে খেতে হয়। এই থিংকফেস্টের সাথে একাডেমিক কনফারেন্সের দূর দূর তক কোনো তুলনা হয় না। এটাতে গ্ল্যামারটাই মূলকথা। সাথে প্রগতিশীলতার ফাইন টাচ। ওয়েবসাইটটা দেখার পরে মনে হল মেধা, যোগেন্দ্র যাদবদের এগুলোতে না যাওয়াই উচিত। অন্যদিকের সেলিব্রিটি বক্তা না পেলে এট লীস্ট প্রগতিশীল সাজার এই ঢ্যামনামিগুলো করতে পারত না।
  • riddhi | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:১৭622081
  • গত ১০০ বছরের মেজর সামাজিক পরিবর্তন বা উন্নতিতে সোস্যোলজি ডিপার্টমেন্ট গুলোর অবদান কি?
  • riddhi | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:১৯622084
  • যাই হোক, পিনাকীবাবুকে ক। একাডেমিক কনঃ সে জে ফিল্ডেরি হোক, এতটা ঘ্যাম হয় না।
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:২০622085
  • আর হ্যাঁ, ভালো কথা। আমি আজ অব্দি যত কনফারেন্সে গেছি কোথাও কেউ কোনোদিন বিনা পয়সায় স্কচ খাওয়ায় নি। ঃ-( এটায় কি নিরোবাবু স্কচ কিনে খেয়েছেন নাকি ফোকটে - সেটা জানা গেছে?
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:২১622086
  • সবই পড়লাম। কিন্তু একটা জিনিস বলুন। একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশানাল উইকলি, তাও একটা অন্যরকম ভিউ নিয়ে, সে কি এমনি এমনি চলবে? পয়সা লাগবেনা? তেহেলকা কি প্রফিটেবল? উইকি বলছে না। ২০১২ তে নাকি ১০ কোটি টাকা লস। একটা লস-মেকিং অর্গানাইজেশন চলবে কিকরে? ইনভেস্টার খোঁজা, লাভজনক কিছু ফেস্ট অর্গানাইজ করা ছাড়া?

    বলতেই পারেন, চলবে কি চলবেনা, কিভাবে চলবে, সে তাদের ব্যাপার। একশবার। কিন্তু সেক্ষেত্রে কিভাবে সেই সমস্যার সমাধান করবে, সেটাও কি তাদেরই ব্যাপার নয়?

    আসলে দোষের কিছু নেই। এটা রিলেট করার ব্যাপার। তৃতীয় বা চতুর্থ ধারার যে সমালোচকরা আছেন (মেধাকে ধরেই), তাঁরা কখনও মূলধারায় আসেননি। আসতে চেয়েও পারেননি। পাই যোগেন্দ্র যাদবের কথা লিখেছে, যোগেন্দ্র যাদব এই নিয়ে দীর্ঘ বেদনাদায়ক ইতিহাস বলেছেন কোথায় যেন। যে, অ্যাকটিভিস্টরা প্রবল চেষ্টা সত্ত্বেও ওই মূলধারার বাইরেই থেকে গেলেন এবং যাচ্ছেন।

    যোগেন্দ্র যাদবের উপলব্ধির কথা থাক। মূল পয়েন্টটা হল, যাঁরা কখনও মূলধারায় ঢোকেননি, তাঁরা কোনো একটা পাল্টা জিনিসকে মূলধারায় নিয়ে আসার বেদনা, পরিশ্রম, রিস্ক, ব্যালেন্সিং অ্যাক্ট এগুলো বুঝবেন না। "কেন স্পনসরশিপ চাই", "এসব মোচ্ছব করে লাভ কি?" -- এসব দূর থেকে বলে দেওয়া ভারি সহজ। কিন্তু এছাড়া একটা ন্যাশানাল মিডিয়া চলবে কিকরে, এ নিয়ে কেউ কোনো দিশা দেখাতে পারেন?

    তেহেলকা বিকিয়ে গিয়েছিল কিনা জানিনা। গেলে খুব খারাপই হবে, কিন্তু রস্তা হিসেবে আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছিনা। বরং খানিকটা রিলেট করতে পারছি। একটা মজার গপ্পো মনে পড়ছে। এবার বইমেলায় গুরুর স্টলের সামনে দাঁড়িয়ে এক বহুদিনের চেনা ছোটো-কাগজের সম্পাদক খুব বিরক্তির সঙ্গে আমাকে বললেন, "তোমরা তো খবর পাই বড়োলোক হয়ে গেছ"। "বড়লোক" টা, বলাবাহুল্য এখানে "প্রতিষ্ঠান" হিসেবে পড়তে হবে। যেন প্রতিষ্ঠান হওয়াটা নিন্দনীয়।

    আমি দোষ দিইনি তাঁকে। তিনি শুধু ঝলমলে স্টলটা দেখেছেন। বিক্রিটা দেখেছেন। এর পিছনের তিলতিল করে লেগে থাকাটা, কিছু লোকের নিজেকে নিংড়ে দেওয়াটা, এবং বলাবাহুল্য মূল ধারায় উঠে আসার চেষ্টাটা দেখতে পাননি। তিনি প্রাথমিকভাবেই প্রতিষ্ঠান হয়ে ওঠাটা দেখেছেন। পুঁজিবাদী অবক্ষয় দেখেছেন। ইত্যাদি।

    দোষগুণের কথা হচ্চেনা। তেহেলেকার সঙ্গে তুলনা করার পক্ষে গুরু খুব খুব ছোটোও, সেটাও না। এমনকি তেহেলকা ব্যালেন্স করতে গিয়ে বিকিয়ে যায়নি, তাও বলা হচ্ছেনা। যেতেও পারে, নাও পারে। যেটা বলা হচ্ছে, সেটা হল, দেখবার প্রকরণ। "কেন কর্পোরেট স্পনসরশিপ?" "কেন থিংক ফেস্টের মোচ্ছব?"
    এইসব ছাড়া তেহেলকা টিকে থাকত কিকরে, বলতে পারেন?
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৪২622087
  • আর একটা কর্পোরেট মিডিয়ার মডেলে টিকে থেকে লাভ কী? অন্য কোনো টিকে থাকার মডেলের আভাস কি এথেকে পাওয়া যাচ্ছে? এই বাজারে জানা গেল কি এক লতায় পাতায় নাকি কে ডি সিং এই মিডিয়া হাউসের বড় অংশীদার। তো এই কর্পোরেট মডেল - যাতে একটা সবচেয়ে বড় চীটফান্ডের মালিকের শেয়ার হোল্ডিং রয়েছে - তার সাহায্যে মেনস্ট্রীমে টিকে থেকে কী চতুর্বর্গ লাভ হবে? বরং আমি তো বলব রক্ত ঘাম দিয়ে টিকিয়ে রাখা আর ইনভেস্টর খুঁজে টিকে থাকা - দুটো সম্পূর্ণ বিরোধী মডেল। গুরু কি 'বড়' হয়ে ওঠার জন্য অনেক লোকের ক্রিয়েটিভিটির উপর ভরসা করছে নাকি ইনভেস্টর খোঁজার উপর ভরসা করছে? দুটো কী করে এক হয়ে গেল?
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৯622088
  • আর আরেকটা জিনিস কালকে বাদ গেছে। রিদ্ধির প্রশ্নের উত্তর। ফেমিনিস্ট আইডিওলজিটা আমি পাচ্ছি কোথা থেকে।

    আমি দুটো উদাহরণ দেব।

    এক সোমা চৌধুরি। সোমা চৌধুরির আত্মপক্ষ সমর্থন যতবার পড়ছি, আমার সীতার অগ্নিপরীক্ষার কথা মনে পড়ছে। "আমি যদি ফেমিনিস্ট না হতাম তো তউণকে কি জোর করতাম? বলতাম তোমার কোনো ভার্সন শুনবনা?" এই দিয়ে শুরু। এবং তারপরেও "আমার ফেমিনিস্ট ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন তুলছেন প্রিয়জনরা"। (কোটেশনগুলি প্যারাফ্রেজিত)। ঠিক যেমন রাম প্রশ্ন তুলেছিলেন, সীতাকে নিয়ে। অতঃপর অগ্নিপরীক্ষায় ফেল, এবং পাতালপ্রবেশ।
    পড়ে মনে হচ্ছে, রামায়ণ প্রায় একই আছে, শুধু "সতীত্ব"এর জায়গা নিয়েছে ফেমিনিজম। যার পরীক্ষায় পাশ না করায় সোমাবাবুর আত্মবলিদান।

    দুই। অভিযোগকারিণীর সর্বশেষ বিবৃতি (যেটা সঙ্গত কারণেই প্রায় ম্যানিফেস্টোর সম্মান পাচ্ছে)। আবাপ অনুবাদ করে দিয়েছে। সেটাই ব্যবহার করছি।
    "নিজের জীবন এবং শরীরের প্রতি নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে মহিলাদের যে সংগ্রাম করতে হয়, সেটা অবশ্যই রাজনৈতিক। কিন্তু দলীয় রাজনীতির সঙ্কীর্ণ দুনিয়ার তুলনায় সেই রাজনীতির পরিসর অনেক ব্যাপ্ত। তাই রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধঃ লিঙ্গ, ক্ষমতা এবং হিংসা সংক্রান্ত একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনাকে নিজেদের কথাবার্তা বানিয়ে ফেলবেন না। "

    ভীষণ সুলিখিত এই বক্তব্যের দুটো মাত্রা আছে।
    ক। এই ঘটনাকে বিজেপি-কংগ্রেস কোঁদলে নিয়ে গিয়ে ফেলবেন না। বা "চক্রান্ত"এর ছকে ফেলবেন না।
    খ। দৈনন্দিন দলীয় রাজনীতির সংকীর্ণ পরিসরের তুলনায়, ফেমিনিস্ট রাজনীতির পরিসর অনেক ব্যপ্ত। ফেমিনিজম লিঙ্গ, ক্ষমতা এবং হিংসা সংক্রান্ত একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, যাকে দৈনন্দিন রাজনৈতিক ছকে এনে দূষিত করে ফেলা যায়না।

    তা, এই দুই নং পয়েন্টটা নিয়েই আমার বক্তব্য। কমরেড, ফেমিনিস্ট রাজনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দৈনন্দিন রাজনীতির চেয়ে একেবারে বিচ্ছিন্ন কিছু নয়। যেমন মনিপুরের প্রান্তিক রাজনীতি বিছিন্ন কিছু নয়, যেমন আদিবাসীদের স্বাধিকার বিচ্ছিন্ন কিছু নয়, যেমন দলিত রাজনীতি বিচ্ছিন্ন কিছু নয়।

    এই "দৈনন্দিন রাজনীতির তুলনায় ফেমিনিস্ট রাজনীতির পরিসর অনেক ব্যপ্ত" এটা আদতে ফেমিনিস্ট রাজনীতিকে একটা "দৈনন্দিন রাজনীতির চেয়ে উচ্চ" স্টেটাস দিচ্ছে। যেটাকে আমি অল-এনকম্পসিং বলছি। সিধে বাংলায় বলতে গেলে যার বার্তা হচ্ছে, দৈন্নন্দিন রাজনীতি বাদ দিন, তার ঊর্ধ্বে উঠে নারীর সমস্যা নিয়ে মাথা ঘামান।

    তা, এই দুটো ফোকাল পয়েন্টকে ঘিরেই আমার সমালোচনা। যেটা নানা স্তরে নানা ভাবে য়ানিফেস্টেড হচ্ছে। রিদ্ধির কাছে এবার নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:০৩622089
  • পিনাকিকে।
    যেকোনো মূল্যে "মেনস্ট্রীমে টিকে থেকে কী চতুর্বর্গ লাভ হবে?"
    এটা তো একটা এক্সট্রিম। এর ঠিক উল্টো দিকে আরেকটা এক্সট্রিম হল, "মিনমিন করে চাট্টি লোক কামদুনিতে গিয়ে স্লোগান দিয়ে কি লাভ হবে?"

    এটা বড়ো ডিবেটের বিষয়। তবে আমার মনে হয়, কোনো এক্সট্রিমে না গিয়ে মাঝামাঝি একটা রাস্তা নেওয়া জরুরি। সেখানে ব্যালেন্সিং টা খুব জরুরি। তেহেলকা সেটা থেকে পিছলে পড়েছিল কিনা, জানা নেই। হয়তো পড়েছিল। হয়তো নয়।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:২৮622090
  • ধুর ! তোমরা দেশের ঘ্যাম অ্যাকাডেমিক কনফারেন্স দেখোনি ! থাকা খাওয়া মাল সব ফ্রি। স্পনসরশিপের কল্যাণে। যাগ্গে।
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৫622091
  • http://www.livemint.com/Opinion/HGmEW6CjhCEGi9GQQgscaN/Tehelkas-Achilles-heel.html

    Unsurprisingly, working at Tehelka had completely different pluses and minuses from other media establishments. If you were young, you got space and opportunity to do investigations bigger than those that would come your way elsewhere. More importantly, you were encouraged to do stories for which there are few takers for in the media today. Yet the organization did not give provident fund to its journalists, or organize insurance for those going out on dangerous assignments. A young photographer died last year of cerebral malaria contracted at Abujmarh in Chhattisgarh.

    ...

    Even as the mandated committee on sexual harassment was never set up, for some of the women who worked in the Delhi office, sexual harassment was a real issue. Not necessarily because of Tejpal, though there are complaints voiced against him too. A former employee who complained to him in writing about a colleague, said it took two weeks to get a response from Tejpal, and then it was to ask if she would like a transfer to a state bureau. Similar complaints from others were made to Shoma Chaudhury about people who continue on the staff. It almost seems as if in Tejpal and Chaudhury’s value system sexual harassment just wasn’t such a major issue.
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৬622092
  • মামুকে, যোগেন্দ্র যাদবের ঐ সাক্ষাৎকারটাই এখানে দিয়েছিলাম।

    http://indiaopines.com/yogendra-yadav-interview/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=yogendra-yadav-interview

    ...Then, in a sense, you plot real life events on that map. If they fail to conform to that map, then it isn’t revolutionary. What looked nice on the map turned you against all the revolutionary and progressive transformations that were actually taking place on the ground, simply because it didn’t match your script. So instead of radicals and progressives being where the people are, somehow they –the radicals, the progressives of this country – have always managed to not be where the people are, and to be where the people are not...
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪২622095
  • এসারের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগুলো কী কী ? মানে অভিযোগ আছে, এরকম কথা বলা লেখা পড়তে চাইছি না, ক'দিনে এরকম অনেক পড়লাম। কিন্তু কী কী অভিযোগ, তার ভিত্তি কী কী, পড়তে চাইছি।

    ৩৫০০০ টাকা রেজিস্ট্রেশন ফি র কথাও কোথায় জানা গেল ? এটা কি বিদেশীদের জন্য ?

    আর থিংক্ফেস্ট তো দেখলাম, তেহেলকা করেনা। তেজপালের অন্য একটা কোম্পানী করে।
    Thinkworks, the company that organises the festival, is owned by Tejpal, his sister Neena and managing editor Shoma Chaudhury, and its owners claim that the only link it has with Tehelka is that Thinkworks buys advertisement space in the magazine, said an Indian Express report.
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪২622093
  • http://www.firstpost.com/india/tehelka-business-murky-deals-profits-for-tejpal-family-shoma-1254789.html

    Shoma Chaudhury was then Editor (Features). Anant Media had allocated 1,500 equity shares to her at a price of Rs 10 each. On 14 June 2006, she sold off 500 shares to AK Gurtu Holdings Private Ltd at a premium of Rs 13,189 per share, thus pocketing Rs 66 lakh (Rs 65,94,500 to be precise). In short, Shoma Chaudhary’s Rs 5,000 investment (a third of her full investment of Rs 15,000 in buying 1,500 shares) brought her Rs 66 lakh in less than three years.

    • Tarun Tejpal’s wife Geetan Batra sold off 2,000 equity shares to AK Gurtu at a premium of Rs 13,189, thus getting Rs 2.64 crore.

    • Tejpal’s brother Minty Kunwar sold 1,500 shares to AK Gurtu for nearly Rs 2 crore.

    • Tejpal’s father Inderjit Tejpal offloaded 1,000 shares to AK Gurtu for Rs 1.32 crore

    • Tejpal’s mother Shakuntla too sold 1,000 shares to the same company for Rs 1.32 crore

    • Tejpal’s sister and Tehelka’s COO Neena T Sharma sold 432 shares for Rs 57 lakh.

    Tarun Tejpal did not offload any of his shares. Rather he acquired 4,125 equity shares from two persons, Shankar Sharma and Devina Mehra, at Rs 10 per share on the same day – that is, 14 June 2006. Thus on the same day, Anant Media shares had two different prices – Rs 10 and Rs 13,189 per share!

    In fact, the new Finance Act 2012 prohibits private companies from issuing equity shares at more than their net asset value. This has been made a cognisable offence. The net asset value of Anant Media was negative at the time these transactions took place. Thus its share value is not even Rs 10, whereas it sold off equity shares at prices ranging from Rs 2,000 to Rs 13,000-plus a share.
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৫622096
  • কিউরিওসার অ্যান্ড কিউরিওসার ;-)

    Who owns A K Gurtu Holdings Private Limited, which invested Rs 40 crore in Tehelka in 2006 and just disappeared after a year? The name of AK Gurtu had prominently had figured in Tehelka magazine’s masthead, along with an undertaking from Tarun Tejpal that he had verified the antecedents of AK Gurtu before seeking its money.

    AK Gurtu Holdings, however, does not figure on the radar of Ministry of Corporate Affairs. Even a Google search throws out only one Arun Kumar Gurtu, Director of a Chennai-based Company called Marg, but he was never part of AK Gurtu Holdings.

    On Tehelka’s records, the office of AK Gurtu Holdings was initially located in 22 Jangpura A in New Delhi. Tejpal too resides in Jangpura. Later, Gurtu’s office shifted to 313, MJ Shopping Centre, 3 Vir Savarkar Block, Shakarpur, Delhi-110092.

    Firstpost checked both the addresses. AK Gurtu doesn’t exist at the places mentioned.

    AK Gurtu suddenly folded its investment in 2007 and its shares were transferred at a loss to two companies – Enlightened Consultancy Services Pvt Ltd and Weldon Polymers Ltd – at a premium of Rs 10,623.

    Strangely, Enlightened Consultancy has the same Shakarpur address that AK Gurtu Holding had!
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৬622097
  • পিনাকীদা এলিটিজমের কথা বলছিলে। এই মূলধারা নিয়ে নাক কুঁচকানো নিয়ে আরেকধরণের এলিটিজমের কথা মনে পড়ে গেল। যোগেন্দ্র যাদভের লেখা পড়তে পড়তে ঃ
    'This is the third big folly – instead of discovering what is radical in actual practices on the ground, you set out a map from the top and say, match me otherwise you are out. Arrogance. Elitist arrogance, that too not coming from the Indian experience, but from the European experience. It is borrowed elitism, it is pathological.
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৭622098
  • এবার এই নিয়ে রিপোর্টং শুরু হল ! :D
    Sunday morning Tejpal was served local bread and tea along with the others in the lockup, but police did not confirm whether he had his breakfast in the police cell.

    যাক, স্কচের প্রায়শ্চিত্ত করছে, 'স্থানীয়' পাউরুটি আর চা দিয়ে।
  • ml | ০২ ডিসেম্বর ২০১৩ ০৯:০০622099
  • দুটো কারনে মনে হচ্ছে ইশান জেনারালাইজ করে ফেলছেন। প্রথম, আপনি যে জায়্গাটা কোট করেছেন, সেটার কনটেক্সটা খেয়াল করুন। বিজেপি-কংগ্রেস এই ঘটনাটা নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করছে, মূলত তার বিরুদ্ধে এটা লেখা। আমার মনে হয় দৈনন্দিন দলীয় রাজনীতি বলতে এই দুটো দলকেই বোঝানো হয়েছে, আর বলা হয়েছে যে ফেমিনিজমকে শুধুমাত্র এই দুটো দলের রাজনৈতিক অন্কের মধ্যে আটকে না রাখাই উচিত (এটা অবশ্যই আমার নিজস্ব ইন্টারপ্রেটেশন)।

    দ্বিতীয়, লেখাটা ভালো হলেও, মেয়েটির এই মতামতকেই জেনেরাল ফেমিনিস্ট মত হিসেবে তুলে ধরা উচিত না বলেই মনে করি। বৃহত্তর ফেমিনিস্ট মুভমেন্ট অনেক বড়ো, তার অনেক ডাইমেনশন আছে। কোন একটি ব্যক্তির মতের ওপর সে দাঁড়িয়ে নেই, এমনকি ফেমিনিজমের মধ্যেও অনেক স্ববিরোধ আছে, বহু তর্ক আছে। ফেমিনিজম কোন একটা অল-এনকম্পাসিং মতবাদ না, যে গোটা সমাজটাকেই গিলে খাবে।
  • | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:১৬622100
  • ঈশানকে দুটো কথা বলার আছে।

    ১) সোমা চৌধুরি 'ফেমিনিজম' নামক একটি ঢাল ব্যবহারের চেষ্টা করেছেন বলে আমার ধারণা। আসলে যেটা করতে চেয়েছিলেন সেটা হল আজ থেকে ৬-৭ বছর আগে আইটি কোম্পানিগুলোতে এইচ আর যে রোলটা প্লে করত সেইটা।

    অথবা আর একটা রিমোট সম্ভাবনা হল 'ফেমিনিজম' সম্পর্কে ওঁর ধারণাটি ঘাঁটা।

    ২) সেঃ হ্যাঃ, ধর্ষণ ইত্যাদি সমস্যাগুলো দৈনন্দিন রাজনীতির বাইরে গিয়ে দেখার প্রয়োজন আছে। খুব বেশী প্রয়োজন। মূলধারার রাজনৈতিক দলগুলোর মনোভাব একই রকম মধ্যযুগীয়, সামন্ততান্ত্রিক টাইপের। মণিপুরের সম্পর্কে, র‌্যাদার শর্মিলা বা মনোরমা সম্পর্কে মূলধারার রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গী একই এবং সেটা আর্মির নিয়মিত ধর্ষণ ও অত্যাচারের প্রতি একরকম সমর্থনই। যে যখন বিরোধীপক্ষে থাকে, অকেশানাল এক আধটা বিবৃতি দেয় কি দেয় না।

    কাজেই মেয়েটি যদি এই সেন্সে বলে থাকে, তাহলে মেয়েটি অত্যন্ত ঠিক এবং ম্যাচিওরড বক্তব্যই রেখেছে বলে আমার মত।
  • শ্রাবণী | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:২৮622101
  • এই কেসের কী হবে জানিনা শেষমেশ, তবে এই রিপোর্টিংয়ে বৃহত্তর কর্পোরেট সমাজে যদি কিছু হয়.........উইমেন ফোরাম খুব জরুরী, বিশেষ মেয়েদের সংখ্যা যেখানে এখনো অনেক কম!
    আমরা আন অফিশিয়াল ফোরাম চালু করেও বুঝছি, তা ম্যানেজমেন্টকে সমস্যা দিচ্ছে, একটু হলেও চিন্তা করাচ্ছে, ভাবাচ্ছে আর ধীরে ধীরে হলেও মেয়েদের ওয়ার্কপ্লেসে সাহস যোগাচ্ছে, মুখ খুলতে.....>
    <
    http://m.economictimes.com/news/news-by-company/corporate-trends/india-inc-rushes-to-right-gender-wrongs/articleshow/26668451.cms
  • j | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৩622102
  • ফিনান্সিয়াল ফ্রডবাজি, কোম্পানী শেয়ার কাগজে কলমে ইধার উধার করে মাল কামানো এসব অভিযোগেও তো তেজপালের গ্রেপ্তার হওয়া উচিত ছিল !

    যা বোঝা আচ্ছে একটা আদ্যন্ত জালি লোক, স্টিংয়ের সুগারকোটিং দিয়ে অ্যাদ্দিন ভেক ধরে বসেছিল
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:২০622103
  • দ-এর প্রথম পয়েন্টটা আমারো মনে হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানে সেটা আরো বেশি করে হওয়া স্বাভাবিক।

    আরো একটা কথা। কোথাও একটা পড়েছিলাম তহেলকার এমপ্লয়িরা সংবাদমাধ্যমকে বলেছেন তেজপালের এগেনস্টে এরকম অভিযোগ আগেও একাধিকবার উঠেছিল এবং সোমা ও তেজপাল মিলে সেটাকে একইভাবে ধামাচাপা দিয়েছিলেন। এইবার সেই পথে এগোত, যদি না মেলগুলি প্রেসে লিক হয়ে যেত এবং তার থেকেও বড় কথা অভিযোগকারিণী এইখানে নিজের বিবৃতিতে অনড় না থাকতেন।

    লিং এখনি দিতে পারছি না, কারণ খোঁজার সময় বা ইচ্ছে নেই। তবে পড়েছিলাম এ কথা, সেটা জেনুইন সত্যি। এখন সেটা মিডিয়ার মশলাদার খবর পরিবেশন করার চেষ্টা কিনা সেইটা আমার পক্ষে জানা সম্ভব না। সেটা হলেও হতে পারে।

    অপরপক্ষে একটাই কথা বলার। এইটা যদি সত্যি হয় তা হলে সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি একেবারেই মাঠে মারা যায়।
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:৪০622104
  • কষ্ট করতে হবেনা, 8:35এ সে লিংক অলরেডি দিয়েছি।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:৪৫622106
  • ওকে। থ্যাংকু অক্ষদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন