এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৩৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১২:৪৪641064
  • আমি বলিনি ব্যাগড়াপন্থী বলেছেন পাঁচমাস। বাকি সময় আবার সোলারে চালাবেন বলছেন। সোলারেই চললে উইন্ডমিল পাঁচমাস চালিয়ে কি হবে। Totally redundant। কে বোঝাবে।
  • dc | ০৬ জুলাই ২০১৪ ১২:৫১641065
  • কিন্তু উইন্ড ফার্ম তো বেশ কিছু কোম্পানি চালাচ্ছে! তারা কিভাবে চালাচ্ছে সেটাই জানতে চাইছি।

    আর কিছু সময় সোলার, কিছু সময় উইন্ড, বাকি সময় কয়লা, নিউক ইতাদি দিয়ে চালালেই বা ক্ষতিটা কি? রিডান্ডান্ট হলেই বা কি? গ্রিডে বিদ্যুত থাকা নিয়ে কথা, সেই বিদ্যুত কিভাবে উত্পাদন হবে সে তো ব্যব্সায়ীরা বুঝবে! ওরা যদি মনে করে উইন্ড প্ল্যান্ট চালিয়ে প্রফিট করবে তো করবে! সোলার চালিয়ে বা কয়্লা চালিয়ে প্রফিট করতে চাইলেও করবে! বিদ্যুত থাকলেই হলো।
  • dc | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৭641066
  • আমি বলতে চাইছি ব্যবসায়ীরা প্ল্যান্ট চালানো আর প্রফিট করা নিয়ে মাথা ঘামাক। সরকারের কাজ হলো সবরকম এনার্জি উত্পাদনে উত্সাহ দেওয়া আর আন্দোলন টান্দোলন গুলো কন্ট্রোল করা যাতে এগুলো মাত্রা ছড়িয়ে না যায় আর প্ল্যান্ট্গুলোই যাতে বন্ধ না হয়ে যায়। বেশীর ভাগ রাজ্যে এই দুটো কাজই সরকার ঠিকমতো করে। উইন্ড, সোলার ইত্যাদি নিয়ে ইন্সেন্টিভও দেয়, কোল বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টও খোলে, আন্দোলনকেও কন্ট্রোল করে। এবার কোন এনার্জিটা রিডানডান্ট, কোনটা নয় সেটা নিয়ে আমি আপনি মাথা ঘামিয়ে কি করব?
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৯641067
  • ফোর্ড ফাউন্ডেশন নিয়ে চেঁচামেচিটা বুঝি নাই, তবে একবার চোখ বুলিয়েচিলাম, দেখলাম ওখানে অমর্ত্য সেন কে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ঃ)। ও, আআপ কে নিয়েও। আর তার উত্তর আআপ অনেকদিন আগেই দিয়ে দিয়েছিলঃ
    The official documents presented below reveal that Aam Aadmi Party has never received any donation from Ford Foundation.
    বরং ফোর্ড ফাউন্ডেশনের গ্রান্টির লিস্টে তো গুজরাত ইন্স্টিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চ আছে।

    আর 'সোলারেই চললে উইন্ডমিল পাঁচমাস চালিয়ে কি হবে'।
    এই ধরণের বক্তব্যের পরে আর কিছু সত্যিই বলার নেই।

    শুধু এটা রইলো। আর মনে করিয়ে দেওয়া রইলো, কুদানকুলমের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ১০০০ মে ও।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১৯:২৭641068
  • বসুন্ধরা রাজে প্রস্তাব দিয়েছেন, ১০০ দিনের কাজকে অ্যাক্ট থেকে স্কিম করে দেওয়া হোক। যেখানে শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের আর কোন দায় থাকবেনা। নীতিন গদকারিকে এই মর্মে চিঠি লিখেছেন।

    যা ভেবেছেন, ঠিক তাই। এত ভাল একটা প্রস্তাব নিয়ে ব্যাগড়া দিতে ব্যাগড়াপন্থীরা ঠিক মাঠে নেমে পড়েছেন। নিন, নিন, চট করে খুঁজে বের করে ফেলুন, এর পিছনে কোন সাদা চামড়ার কালো হাত আছে কিম্বা কোন কোন ব্যাগড়াপন্থীর কালো টাকা সাদা হচ্ছে !

    Member of the Rajasthan Employment Guarantee Council and co-convener of the Soochna Evam Rozgar Abhiyan, Nikhil Dey questioned the motives behind Raje’s move.

    “MGNREGA gives a legal right to labourers (to demand and get work) and makes the state accountable. If the NREGA is reduced to a scheme, then there would be no accountability of the state towards the labourers,” he said in a press conference in Jaipur on Friday.

    He said that if the government shies away from its responsibility to provide work to the 50 lakh active job-card holders, then people will have to agitate to get their right.

    The Medha Patkar-led National Alliance for People’s Movement (NAPM) also have opposed the purported move.

    "If there is any attempt by the government to change the act into a scheme we will launch a nationwide agitation," they said in a press statement.
    ----

    Asking the government not to tamper with the Act, Nikhil Dey, a social activist working with Suchna Evum Rozgar Adhikar Abhiyan, said, "NREGA was the result of constant struggle of millions of workers in unorganised labour sector. We will not allow any government to tamper with the act." Dey further said that labour organisations would launch a nationwide agitation if any such move was planed by the Union government.

    He said that labour activists will write a letter to Raje asking her to clear the stand and another letter to the Centre to find out how many other Chief Ministers have given similar suggestions.

    ------
    বিনায়ক সেনের PUCL ও।
    People's Union for Civil Liberties Kavita Srivastava also criticised Raje's letter and said the Chief Minister was hurting the interests of labourers.
  • PT | ০৬ জুলাই ২০১৪ ২০:১৫641069
  • "এরপর আর এসব অসার তথ্য লিখে হাত ব্যথা কোরো না"

    এটাকে এবার এঁড়ে তক্ক বলে।

    পুণ্যব্রত গুণকে কেউই চেনে না-দুচরজন মাওব্যথী ছড়া। আমি তাঁর নাম জেনেছি গুরুর দৌলতে আর (সম্ভবতঃ) নন্দীগ্রামের আহত ইত্যাদি নিয়ে ভুল ভাল তথ্য দিয়েছিলেন বলে। তিনি ডায়রিয়া নিয়ে কাজ করে সারাদেশে মেধার মত খ্যাতি লাভ করেছেন এর চাইতে বড় মিথ্যে গুরুতে এর আগে কেউ লেখেনি।

    পুণ্যব্রত আর বিনায়ক এক নিঃশ্বাসে উচ্চারণ আর এক সমস্যা। বিনায়ক সেনকে গোটা দেশ জানে মাওব্যথী বলে। সেটা ঠিক কি ভুল জানা সেটা অন্য ব্যাপার। পরে জানা গেল তিনি আদিবাসীদের মধ্যে থেকে কাজ করতেন। বাকি কথা উইকিতে আছে। তাই লিং দিলাম না। তবে এটা কৌতুককরঃ He has also been published in the prestigious British medical journal The Lancet (in its edition of 12 February 2011) where he talks about the severe inaccessibility of the healthcare to the poor in India। এটার জন্য বিনায়ক সেন হতে হয় নাকি? তুমি জান না? আমি জানি না?

    PUCL-তাদের Major কাজ বলে কি দাবী করছে? দেখে নাও এখানেঃ http://www.pucl.org/major_reports/major_reports_list.html আর তার পরে তক্ক চালিও। ওদের একটা সার্চ অপশন আছে সেখানে 50000 death দিয়ে সার্চ দিয়ে কিস্যু মিলল না।
  • কল্লোল | ০৬ জুলাই ২০১৪ ২১:২৩641070
  • পিটি তুমি লিখলে ঃ Name: PT
    IP Address : 213.110.246.230 (*) Date:05 Jul 2014 -- 11:17 AM
    না তেনারা মোট্টেই এইসব নিয়ে মাথা ঘান না। এদানিনের সব বিখ্যাত ব্যাগড়াপন্থীরাই হয় পরমাণু নয় বাঁধ ইত্যাদিকে আশ্রয় করে খ্যাতি লাভ করেছে। ডায়রিয়ার মত নিঘিন্নে ইস্যু নিয়ে মাথা ঘামালে আমরা কেউই তাদের চিনতাম না।

    এটা একটা নির্জালা মিথ্যা।

    "তেনারা মোট্টেই এইসব নিয়ে মাথা ঘান না।" হ্যাঁ মাথা ঘামান। তার প্রমান - তুমি পূণ্যব্রত গুণ আর বিনায়ক সেনের কাজ সম্পর্কে ওয়াকিবহাল। সেটা তুমিই স্বীকার করেছো। এর মানুষের স্বাস্থ্যের অধিকার নিয়েই কাজ করেন।

    আর কতো মিথ্যা বলবে???????????
  • কল্লোল | ০৬ জুলাই ২০১৪ ২১:২৮641071
  • ওঃ কি অনুধাবন!!!!!!!!!!!!!!!!
    He has also been published in the prestigious British medical journal The Lancet (in its edition of 12 February 2011) where he talks about the severe inaccessibility of the healthcare to the poor in India। এটার জন্য বিনায়ক সেন হতে হয় নাকি? তুমি জান না? আমি জানি না?

    তাইত্তো। আপেল গাছ থেকে আপেল খসে মাটিতেই পড়ে - এটা জানার জন্য নিউটন হতে হয় নাকি? এতো বাঁদরেও জানে। হা, হা, হা,।

    এতো নির্মল আনন্দ...............!!!
  • Lancet | ০৬ জুলাই ২০১৪ ২১:৫০641072
  • Lancet এর ঐ ইস্যুটা ইন্ডিয়ার পাবলিক হেল্থ স্পেশাল ছিল। বিনায়্ক সেনের কমেন্টারিটা 'কমিশনড' ছিল। পাবলিক হেল্থ বিশেষজ্ঞ, যাঁরা এই নিয়ে বহুদিন ধরে ভাল কাজ করেছেন, তাঁরাই এই লেখার বরাত পান।
    উনি সকলের জন্য স্বাস্থ্যের অধিকার নিয়ে লিখেছেন।

    অবশ্য এটাও তো সবারই জানা, লেখার যে কী আছে !
    Lancet এর ঐ পুরো ইস্যুটারই অ্যাকচুয়ালি কোন দরকার ছিলনা। ভারতের স্বাস্থ্যব্যবস্থার কথা আর কে না জানে! ঃ)

    ও, Lancet এর সাইটে এও লেখা ছিল, One notable absentee from the launch of the Series on Jan 11, 2011 is paediatrician and Comment author Binayak Sen. He remains in prison, an appalling situation discussed in an Editorial in the Jan 8-14 issue of The Lancet.

    আর হ্যাঁ, বিনায়ক সেন মাওব্যথী হিসেবে খ্যাতিমান হয়ে জেলে যাবার অনেক আগেই বা জেলে গিয়ে মাওব্যথী হয়ে খ্যাতিলাভ করার অনেই আগেই ডাক্তার হিসেবে, বিশেষ করে গরীব শিশুদের চিকিৎসার জন্য দেশে বিদেশে নানান পুরস্কারে ভূষিত।
  • tribal health | ০৬ জুলাই ২০১৪ ২২:০৪641075
  • cm বাবুর জন্য ঃ
    He was first drawn to this area through his investigations into hunger deaths and the causes of malnutrition in Chhattisgarh

    Sen explained that the extent of inequity in the country was appalling. Fifty per cent of tribals and 60 per cent of dalits have body mass indices (BMIs) less than the critical value of 18.5, which means that they are practically starving.
  • cm | ০৬ জুলাই ২০১৪ ২২:০৮641076
  • "তাইত্তো। আপেল গাছ থেকে আপেল খসে মাটিতেই পড়ে - এটা জানার জন্য নিউটন হতে হয় নাকি?"

    ঠিক ঠিক এই কথা বলার জন্য নিউটন বিখ্যাত হননি, মাধ্যাকর্ষের জন্য হয়েছেন। সেরকম সেন বাবুর অবদান ঠিক কি? ( মানে এই প্রসঙ্গে, জীবনের অন্য ক্ষেত্রে ওনার অবদানের কথা জানতে চাইছি না)
  • cm | ০৬ জুলাই ২০১৪ ২২:১১641077
  • tribal health হঠাৎ আমায় ঐ লাইনদুটো? আদিবাসীদের অবস্থানিয়ে আমার কোন প্রশ্ন নেই, ওদের জন্য কাজ দরকার তা নিয়েও নেই তবে সেটাই মনে হয় বিনায়কবাবুর ফোকাস ডায়ারিয়া নয়।
  • PT | ০৬ জুলাই ২০১৪ ২২:২৪641078
  • ডায়রিয়া শুধু আদিবাসীদেরই হয়? হা--, হা--, হা,....। কলকাতায় মেট্রোনিডাজোলের বিক্কিরিটা একবার পরখ করে নিও।

    এটা সেই মাওপন্থী পুরনো কাসুন্দি। বিপ্লব, স্বাস্থ্য শুধু ৮% আদিবাসীদের জন্য-আর জঙ্গলে বসে।

    "Sen explained that the extent of inequity in the country was appalling."
    সত্যি জানা ছিল না--অথবা শুধু বাঁদরেই জানত। আদিবাসীরা ল্যান্সেট পড়ে তবে না জানল যে তারা ডায়েরিয়ায় ভোগে!!

    তবে এবার সমস্যা বুঝেছি কল্লোলদার। হাওয়ার সঙ্গে যুদ্ধঃ

    "না তেনারা মোট্টেই এইসব নিয়ে মাথা ঘান না। এদানিনের সব বিখ্যাত ব্যাগড়াপন্থীরাই হয় পরমাণু নয় বাঁধ ইত্যাদিকে আশ্রয় করে খ্যাতি লাভ করেছে। ডায়রিয়ার মত নিঘিন্নে ইস্যু নিয়ে মাথা ঘামালে আমরা কেউই তাদের চিনতাম না।"

    পুণ্যব্রত আর বিনায়ককে কল্লোলদা আগে বাগড়াপন্থী ছাপ মারল নিজে নিজে। তারপর পিটিকে দিয়ে বলাতে চাইছে যে বাগড়ারা ডায়রিয়া নিয়েও কাজ করে।

    যে সকল বাগড়াদের নিয়ে আলোচনা করেছি সেখানে কোথায় পুণ্যব্রত আর বিনায়াককে বাগ্ড়াপন্থী আখ্যা দিয়েছে পিটি?
  • !! | ০৬ জুলাই ২০১৪ ২২:৪৭641079
  • এরা কারা !!

    আদিবাসীদের স্বাস্থ্য সূচক দেশের অন্যান্য অংশের চেয়ে বেশি খারাপ আর সেখানে স্বাস্থ্যব্যব্স্থা, ডাক্তার নেই, সেখানে চিকিৎসার, চিকিৎসার প্রয়োজনীয়তা কত এটাও জানা নেই, এদিকে সবই নাকি জানা আছে। এই টইটা তো এবার নির্মল আনন্দই হয়ে যাচ্ছে।

    --
    'যে সকল বাগড়াদের নিয়ে আলোচনা করেছি সেখানে কোথায় পুণ্যব্রত আর বিনায়াককে বাগ্ড়াপন্থী আখ্যা দিয়েছে পিটি?'

    http://www.binayaksen.net/2012/03/dr-binayak-sen-flags-off-antinuclear-march/
    যাঃ, আপনাদের সংজ্ঞা অনুযায়ী আখ্যা পাচ্ছেন না ? কোন হিসেবে ছাড় পেয়ে গেলেন ?ঃ)

    আর সিএম বাবুকে, ডাঃ বিনায়ক সেন আদিবাসী শিশুদের অপুষ্টি, ডায়ারিয়া, ম্যালেরিয়া নিয়েই কাজ করে গেছেন।
    ও হ্যাঁ, আরেকটা তথ্য, অপুষ্টির সাথে ডায়ারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং উল্টোটাও সত্যি। এগুলো সবই রিলেটেড ইস্যু।
  • cm | ০৬ জুলাই ২০১৪ ২৩:০৫641080
  • আদিবাসী স্বাস্থ্যযে ওনার ফোকাস তা নিয়ে আমি কোথাও সংশয় প্রকাশ করেছি নাকি? তবে আদিবাসী বলতেই অতদূর না গেলেও চলে, আমাদের ২৪ পরগণা, হুগলী, বর্ধমানেও প্রচুর পাবেন।

    আর "আদিবাসীদের স্বাস্থ্য সূচক দেশের অন্যান্য অংশের চেয়ে বেশি খারাপ" ব্যাখ্যা প্রয়োজন, নর্মালাইজেশন প্রয়োজন, এসব কথার মানে আমি প্রায় কিছুই বুঝিনে। চাল থেকে ভাত বুঝতেই হিমশিম অবস্থা আর এসব তো অনেক কঠিন ব্যাপার। স্ট্যাটিস্টিক্স একেবারে গুলে খেতে হবে।
  • cm | ০৬ জুলাই ২০১৪ ২৩:০৭641081
  • অ সেনবাবুর অবদান প্রসঙ্গে এত কথা, না না নিউটন এলেন কিনা তাই। আমার প্রশ্নটা আবার পড়তে বলব।
  • নিউক্লিয়ারপন্থী | ০৭ জুলাই ২০১৪ ০২:৪৩641082
  • ব্যাগড়াবাবু কানে তুলো পিঠে কুলে বেঁধে লেখেন সোজা প্রশ্নও বোঝেন না।

    ইন্স্টিটিউট অব এনার্জি রিসার্চ কে আপনি এক কথায় বাতিল করেছেন conflict of interest দেখিয়ে। ফোর্ডের সঙ্গে পরিবেশ আন্দোলনের confict of interest আছে। মেধার সব দাবি তাহলে এক কথায় বাতিল নয় কেন? আপনারই যুক্তি আমার নয়।

    অন্য প্রশ্নেরও উত্তর দেননি। আমি প্রশ্ন করতেই থাকব। শুধু বাতেলা দিয়ে বেরিয়ে যেতে পারবেন না।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ০২:৪৬641083
  • আহ, জমে গ্যাছে।
    চালিয়ে খেলুন, চালিয়ে খেলুন, চালিয়ে খেলুন।
    ঃ-)
  • a x | ০৭ জুলাই ২০১৪ ০৫:২৬641084
  • আমিও ভাবি এরা কারা। নিজেদের ইগো এত তুলতুলে যে নেটতর্কে শুধু নিজের অবস্থানটুকু ধরে রাখতে হবে বলে বিনায়ক সেন বা পুণ্যব্রত গুণেদের কাজকেও ট্রিভিয়ালাইজ করতে হয়। খুবই দুঃখের।
  • PT | ০৭ জুলাই ২০১৪ ০৭:৫৫641086
  • আমিও ভাবি এরা কারা!
    পুণ্যব্রত আর বিনায়ককে খ্যাতিতে (আর জন সমর্থনে?) বাঁধ-পরমাণু ব্যাগড়াপন্থীদের সমকক্ষ করে দেখানোর জন্য এই আসরে কেন টেনে আনা হল?
    সত্যি, খুবই দঃখের।

    কিন্তুঃ
    Dr. Binayak Sen Flags off Koodankulam Anti Nuclear Struggle Solidarity March in Thrissur-কেন ডায়রিয়ার সমস্যার সমাধান হয়ে গিয়েছে?
  • hzbz | ০৭ জুলাই ২০১৪ ০৮:০৭641087
  • অক্সের সঙ্গে লাগবেননা এমন গুতোবে পিটি পটি হয়ে যাবে।
  • dc | ০৭ জুলাই ২০১৪ ০৮:০৯641088
  • কি নিয়ে যে তর্ক হচ্ছে কে জানে! ব্যগড়াপন্থী মানে তো আমরা বুঝি তাদের যারা যেকোন বড়ো প্রজেক্ট শুরু হলেই কোথা থেকে এসে আন্দোলন শুরু করে দেন। কিসের প্রজেক্ট দেখার দরকার নেই, তার প্রয়োজনীয়তা দেখার দরকার নেই, আন্দোলন করতে পারলেই হলো। সেটা এখানে ddও বলেছেন। তবে এই আন্দোলনকারীদের কেউ কেউ বার খেয়ে এবার ভোটে দাঁড়িয়েছিলেন, হেরে ভুতও হয়েছেন। সাধারন মানুষ এদের সমর্থন করে না, তাই বেশীর ভাগ জায়গায় সরকারও এদের আন্দোলন কন্ট্রোল করে ফেলে।
  • hzbz | ০৭ জুলাই ২০১৪ ০৮:৩৩641089
  • বুঝবেন কিকরে কোনো আইকিউ নেই শুধু ইগোর চচ্চড়ি। আইকিউ তো বাড়বেনা কিন্তু বিনয় দেখে শিখুন।
  • Cullen | ০৭ জুলাই ২০১৪ ০৮:৪৭641090
  • প্ল্যানদ ওয়েতে এসব ব্যাগড়া-এনজিও যূথপতিদের কাল করতে হবে।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ০৯:৫৯641091
  • ডিসি কি এইটাই মনে করেন যে সাধারণ মানুষের সমর্থন না থাকলে আর আন্দোলন-আন্দোলন খেলা সরকার নির্ধারিত কন্ট্রোলের মধ্যে থাকলেই যে কোনও আন্দোলনকে দুদুভাতু বলে দেওয়া যায়?
  • কল্লোল | ০৭ জুলাই ২০১৪ ১০:০৭641092
  • নির্মল পিটি।
    না স্বাস্থ্য সমস্যার সমাধান হয় নি। কিন্তু বিনায়ক মনে করেন দুটোই জরুরী এবং একটা অন্যটার সাথে যুক্ত।

    এই যে ধরো বামেরা সৌরভরের খুন নিয়ে, প্রতিবাদ করছে। কেন? জিনিদের দাম বাড়ার "সমস্যার সমাধান হয়ে গিয়েছে?"।
    সত্যি, কতোটা নির্মল হতে পারো তুমি।

    তবে এবার তো তুমিই স্বীকার করছো, বিনায়ক ব্যাগড়াপন্থী - "Dr. Binayak Sen Flags off Koodankulam Anti Nuclear Struggle Solidarity March in Thrissur" আবার সে যে স্বাস্থ্য নিয়েও কাজ করে সেও তো তুমি জানো।

    মানে তুমি তো মেনেই নিলে বিনায়ক সেন ব্যাগড়াপন্থীব যিনি পরমানু/বাঁধ বিরোধী হয়েও স্বাস্থ্য নিয়েও কাজ করেন।

    অ্যারেই কয় - কুযুক্তির ফাঁস।

    নির্মল নির্মল।
  • dc | ০৭ জুলাই ২০১৪ ১০:২০641093
  • সিকি, আমি মোটামুটি যেটা মনে করি সেটা এই টইয়ের প্রশ্নের মধ্যেই আছে। প্রশ্নঃ এনজিও দের কি আদৌ জনসমর্থন আছে? এর উত্তরে আমি মনে করি ব্যগড়াপন্থীদের, যারা বড়ো বড়ো প্রজেক্ট/কারখানা/প্ল্যান্ট বন্ধ করার জন্য আন্দোলন শুরু করেন, তাদের খুব একটা জনসমর্থন নেই। এবারের ভোট তার প্রমান।
  • :-) | ০৭ জুলাই ২০১৪ ১০:৩৮641094
  • "ফোর্ড নিয়ে চুপ কেন? প্রশ্নের উত্তর তো দিতে পারলেন না। ফোর্ড কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে তাদের পয়সায় পরিবেশ রক্ষার আন্দোলন হচ্ছে? সাসটেনেবল ডেভেলপমেন্ট বলছেন? শুনুন
    The book, Toward Sustainable Development: Struggling Over India’s Narmada River, edited by William F Fisher, shows special interest of these American outfits in Medha Patkar’s Narmada Bachao Andolan: Ford Foundation, Rockefeller Foundation, Indo-US Sub-Commission on Education and Culture and the US Department of Education. Patkar is also the AAP’s Lok Sabha candidate from Mumbai northeast."
    "ইন্স্টিটিউট অব এনার্জি রিসার্চ কে আপনি এক কথায় বাতিল করেছেন conflict of interest দেখিয়ে। ফোর্ডের সঙ্গে পরিবেশ আন্দোলনের confict of interest আছে। মেধার সব দাবি তাহলে এক কথায় বাতিল নয় কেন? "

    নিউক্লিয়ারপন্থী কে সাবাস। ঠিক জায়াগায় চেপে ধরেছেন, পালাতে দেবেন না।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১০:৫৭641095
  • টু বি ফ্র্যাঙ্ক, টইয়ের নামটা শুনতে অনেকটা সেই প্রশ্নটার মতন - যার উত্তর হ্যাঁ কিংবা না-তে দিতে হবেঃ "আপনি কি এখনও আপনার বৌ-কে পেটান?"

    জনসমর্থন কী দিয়ে ডিফাইনড হয়? কত ধরণের এনজিও এই ভারতে কত রকমের কাজ করে বেড়ায়, কোনও আইডিয়া আছে আমাদের কারুর? দেশের প্রত্যন্ত প্রান্তে, রিমোট পাহাড়ের খাঁজে, ঘন জঙ্গলের মধ্যে, হতদরিদ্র গ্রামের মধ্যে, জেলেবস্তিতে, কয়লাখনির খাদানে, আরও হাজারো জায়গায় কত রকমের এনজিও স্থানীয় মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ইত্যাদি নিয়ে নীরবে কাজ করে চলেছে, তার কতটা আমরা জানি? কোথাও তারা সরকারের সঙ্গে কোলাবোরেশনে কাজ করছে, কোথাও সরকারের থেকে ন্যূনতম সাহায্য না পেয়ে নিজেদের চেষ্টায় কাজ করছে, কোথাও স্থানীয় মানুষদের বেসিক অধিকার দিতে গিয়ে সরকারের কোপে পড়ছে। জনসমর্থনের আশায় বসে থাকলে কি চলত এইসব এনজিওদের? কখনও চলে?

    হাজারো এনজিও-র মধ্যে কিছু খারাপ এনজিও-ও আছে, তারা ভুলভাল কাজ করে মানুষদের ক্ষতি করছে, দেশের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাচ্ছে। সে তো যে কোনও গোষ্ঠীতেই কিছু খারাপ থাকে, ডাক্তারদের মধ্যে খারাপ ডাক্তার থাকে, ইঞ্জিনীয়ারদের মধ্যে খারাপ ইঞ্জিনীয়ার থাকে, কোনও গোষ্ঠী তো হোমোজিনিয়াস নয়।

    "ব্যাগড়াপন্থী" হিসেবে যাদের চিহ্নিত করা হচ্ছে, তারা কি ব্যাগড়া করে গুষ্টিসুখ অনুভব করেন বলে ব্যাগড়া দিয়ে যাচ্ছেন বলে মনে হয় আপনার? এবারের ভোট অনেক কিছুই প্রমাণ করেছে, কিন্তু সেই সমস্ত প্রমাণসমূহ ধ্রুবসত্য বলে শিরোধার্য করে নিতে হবে, এমন কথা তো কোথাও লেখা নেই। এবারের ভোটে তো রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হয়েছে, তা হলে মণিরুল ইসলাম, অণুব্রত মণ্ডল, তাপস পালদের কাজকর্ম, তাদের বক্তব্য লেজিটিমেসি পেয়ে গেছে? জনসমর্থন পেয়ে কেউ সংখ্যাগরিষ্ঠ হলে কি সে অভ্রান্ত হয়ে যায় বলে মনে করেন আপনি?

    বিভিন্ন প্রজেক্ট কলকারখানা প্ল্যান্ট বন্ধ করার দাবিতে যাঁরা "ব্যাগড়া" দিচ্ছেন, হতে পারে তাদের ব্যাগড়া দেবার পেছনে ভ্যালিড কারণ আপনি দেখতে পান নি, কিন্তু তার মানে কি এই, যে তাদের ব্যাগড়া দেবার পেছনে কোনও ভ্যালিড কারণই নেই? আপনি কারণ দেখতে না পেলেই সে কারণ এক্সিস্ট করে না? বা আপনি কোনও কারণ ভ্যালিড বলে মনে না করলে, কিংবা সংখ্যাগরিষ্ঠ জনগণ কোনও কারণ ভ্যালিড বলে মনে না করলে সেটা ইনভ্যালিড কারণ হয়ে যায়?

    এত সরলরেখায় চলে জীবন-মরণ-রাজনীতি-প্রতিবাদ? কলেজ স্কোয়্যারে প্রতিবাদের মঞ্চে দশজনের বেশি লোক না হলে সে প্রতিবাদ মূল্যহীন হয়ে যায়?

    একটু ভাবুন।
  • dc | ০৭ জুলাই ২০১৪ ১১:১৪641097
  • "জনসমর্থন কী দিয়ে ডিফাইনড হয়? কত ধরণের এনজিও এই ভারতে কত রকমের কাজ করে বেড়ায়, কোনও আইডিয়া আছে আমাদের কারুর? দেশের প্রত্যন্ত প্রান্তে, রিমোট পাহাড়ের খাঁজে, ঘন জঙ্গলের মধ্যে, হতদরিদ্র গ্রামের মধ্যে, জেলেবস্তিতে, কয়লাখনির খাদানে, আরও হাজারো জায়গায় কত রকমের এনজিও স্থানীয় মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ইত্যাদি নিয়ে নীরবে কাজ করে চলেছে, তার কতটা আমরা জানি?"

    আমি এদের পুরো সমর্থন করি। এখানে দুজনের নাম জানতে পারলাম, পূণ্যব্রত আর বিনায়ক সেন, এনারা স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তাই তো? এনাদের কাজ পুরো সমর্থন করি। যেটা সমর্থন করিনা সেটা হলো যখন কেউ বড়ো কোন প্রজেক্ট বা কারখানা বন্ধ করতে বলে, কারন সেটার সাথে আমাদের পুরো দেশের ইকনমিক প্রগ্রেস জড়িত থাকে। খুব বড়ো প্রজেক্ট বন্ধ করে দিলে তার বিরাট ইম্প্যাক্ট হয়, তাই সেই আন্দোলনকারীদের সমর্থন করিনা।

    "বিভিন্ন প্রজেক্ট কলকারখানা প্ল্যান্ট বন্ধ করার দাবিতে যাঁরা "ব্যাগড়া" দিচ্ছেন, হতে পারে তাদের ব্যাগড়া দেবার পেছনে ভ্যালিড কারণ আপনি দেখতে পান নি, কিন্তু তার মানে কি এই, যে তাদের ব্যাগড়া দেবার পেছনে কোনও ভ্যালিড কারণই নেই? আপনি কারণ দেখতে না পেলেই সে কারণ এক্সিস্ট করে না? বা আপনি কোনও কারণ ভ্যালিড বলে মনে না করলে, কিংবা সংখ্যাগরিষ্ঠ জনগণ কোনও কারণ ভ্যালিড বলে মনে না করলে সেটা ইনভ্যালিড কারণ হয়ে যায়?"

    না এই দাবীও আমি করিনি। ভ্যালিড কারন থাকতে পারে। কিন্তু আবারো বলি, একটা মেগা প্রজেক্ট বন্ধ করা অতো সহজ না। তার বিশাল ইম্প্যাক্ট হয়। একটা মেগা প্রজেক্ট সফলভাবে চালাতে পারলে তার পেছনে আরো অনেক ইনভেস্টমেন্ট আসে। এরকম একটা প্রজেক্টে হয়তো বেশ কিছু লোক ডিসপ্লেস্ড হন, কিন্তু উপকার হয় আরো অনেক বেশী লোকের। সেই প্রজেক্টের সাথে আদৌ জড়িত না, সেই রাজ্যেই থাকেনা, এরকম প্রচুর লোকের উপকার হয়। তাই মেগা প্রজেক্টের যারা বিরোধীতা করেন তাদের আমি সাপোর্ট করিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন