এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৭৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ২১ এপ্রিল ২০১৬ ১০:৫৫700169
  • টেকনোলজি হল সবচেয়ে বড় পাজি। ওরা বার্নিকেও পয়সা দিয়েছে। দুদিকেই হেজ করেছে। যাতে এদিক ডুবলে ওদিকে ঝুলে পড়া যায়।

    বার্নির ডোনার লিস্টঃ

    মাইক্রোসফট
    অ্যাপ্‌ল
    অ্যামাজন
    ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া
    এরোস্পেস ওয়ার্কার্স ইউনিয়ান
    টীমস্টার্স ইউনিয়ান
    ইউনাইটেড অটো ওয়ার্কার্স
    ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশান
    কমিউনিকেশান্স ওয়ার্কার্স অফ অ্যামেরিকা
    ইন্টারন্যাশানাল ব্রাদারহুড অফ ইলেক্ট্রিকাল ওয়ার্কার্স
    ইউ এস পোস্টাল সার্ভিস
    লেবারার্স ইউনিয়ান
    কার্পেন্টার্স অ্যান্ড জয়েনার্স ইউনিয়ান
    ন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ লেটার ক্যারিয়ার্স
    অ্যামেরিকান অ্যাসোসিয়েশান ফর জাস্টিস
    অ্যামেরিকান অ্যাসোসিয়েশান অফ স্টেট/কাউন্টি/মিউনিসিপ্যালিটি এমপ্লয়ীজ
    ইউ এস নেভি
    কাইজার পার্মানেন্তে

    ম্যাক্সিমামই নানারকম ওয়ার্কার্স ইউনিয়ান। একটি ইনসিওরেন্স কোম্পানী।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ১০:৫৬700170
  • ঠাকুর তো বলেই গেছেনঃ স্বার্থ ডোনেশন, ডোনেশন স্বার্থ।
  • দ্রি | ২১ এপ্রিল ২০১৬ ১১:০৪700171
  • হক কথা।

    একজন প্রেসিডেন্ট হওয়ার পর কী করবে সেটা অ্যাকিউরেটলি বুঝতে গেলে দেখতে হবে কার ডোনেশান, কার স্বার্থ, কে দেখবে। এটা ফার বেটার ইন্ডিকেটার দ্যান প্রমিসেস মেড ডিউরিং ইলেকশান ক্যাম্পেইন।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ১১:৫৮700173
  • টেকনলজি কোম্পানি নিয়ে আমাদের বড় ব্যথা। ওদেরকে খারাপ কথা বলা যায়্না। ওরা কি কিউট। কি সুন্দর সব মিস্টি মিস্টি জিনিস বানায়। কি সুন্দর তাদের অফিস আর বাগান। কোনোদিন মুখ ফুটেও ক্যাঅপিটালিজম নিয়ে গান গায়্না। শুধুই সোশালিজম বয় অফিসে। কত ভিসা দেয়। কি সুন্দর করে আম্রিগায় নিয়ে আসে, থাকতে দেয়, হলধর করে দেয়।

    এদিকে এই কোম্পানিগুলোর মুল মালিকানা থাকে সব ফান্ডগুলোর হাতে। অন্যদিকে ফিনান্স, রিটেল, ইন্সিউরেন্স, ডিফেন্স, ফার্মা, মিডিয়া, আর এনার্জি কোম্পানি এদের মুল ক্লায়েন্ট। আর ওয়ান অব দ্য লার্জেস্ট স্পেন্ডার্স ইন লবিইঙ্গ।

    এসব কথা শুনলে আবার বুকে ব্যাথা হয়। হায়রে আমার লেস্টেস্ট অ্যাপ বসানো সাধের স্মার্ট ফোন, আর ল্যাপটপ - তোদের মুল্য কেউ বুঝলো না।
  • দ্রি | ২১ এপ্রিল ২০১৬ ১৮:১৪700174
  • হ্যাঁ, ঐজন্যই তো আপেল যখন ১৮১ বিলিয়ান অফশোরে লুকিয়ে রাখে, তখন এত কষ্ট পই। এত কিউট, এত সুন্দর বাগান, ট্যাক্সটা যে কেন পুরো দেয়না!
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ২১:০৪700175
  • বার্নির ডোনার লিস্টটা গুলিয়ে দেওয়া হিলারি শিবিরের নানা বদকম্মের মধ্যে প্রথম একটা। বার্নির টপ টোয়েন্টি ডোনারের লিস্টিতে একটিও কর্পোরেশন নেই। বার্নির কোনো সুপারপ্যাক নাই। এটা বহুবার চর্চিত বিষয়। এটা নিয়ে প্রচুর আলোচনার পর প্রথমে ওয়াশিংটন পোস্ট একটা লিস্টি বার করে, যেখানে দেখানো হয়, বার্নির ক্যাম্পেনে প্রচুর কর্পোরেশনের টাকা আছে। কীভাবে? না এমপ্লয়িরা চাঁদা দিয়েছেন। :-) কোম্পানির অনুদান, আর তার চাকুরেদের চাঁদা যে আলাদা বস্তু সেটা যেকোনো সাধারণ মানুষই বোঝেন, বলাবাহুল্য।

    লসাগু যে লিং দিয়েছেন, তাতেও দেখবেন, পষ্টো করে লেখা আছেঃ "The organizations themselves did not donate, rather the money came from the organizations' PACs, their individual members or employees or owners, and those individuals' immediate families. " এটা অর্গানাইজেশনের ডোনেট করা টাকা নয়। এটা হিলারির বহুকথিত গোল্ডম্যান স্যাক্সে বক্তৃতা দিয়ে পয়সা তোলা, বা সুপারপ্যাক থেকে সম্পূর্ণই আলাদা।
  • lcm | ২১ এপ্রিল ২০১৬ ২১:১০700176
  • ঠিক।
    কিন্তু ঐ একই ডিসক্লেইমার তো হিলারির লিস্টের নীচেও লেখা আছে
    https://www.opensecrets.org/politicians/contrib.php?cid=N00000019&cycle=Career

    তাহলে কি হিলারিও কর্প থেকে পয়সা পায় নি?
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ২১:১৮700177
  • এই লিস্টি থেকে তো সুপারপ্যাকের হিসেব পাওয়া যাবেইনা। সেটা তো এই লিস্টিতে নাই। হিলারিরও নাই।
  • দ্রি | ২১ এপ্রিল ২০১৬ ২১:৩১700180
  • ঈশান ঠিকই বলেছে। বার্নির লিংকটা একটা বড় টাইম পিরিয়ডের। ওখানে ২০১৬ সিলেক্ট করতে হবে। তারপর দুটো অপশান আলাদা করে সিলেক্ট করতে হবে। তাতে সত্যিই কোন বড় কোং নেই। ঐ ইউনিয়ান টিউনিয়ান।

    হিলারীর অন দা আদার হ্যান্ড ২০১৬ এর কোন ডেটাই এই সাইটে নেই।
  • lcm | ২২ এপ্রিল ২০১৬ ০৭:৪২700181
  • হ্যাঁ, বার্নির কোনো ডাইরেক্ট বড় ডোনর নাই। নিউইয়র্ক টাইম্‌স্‌-এ যে মিলিয়ন ডলার ডোনর-দের লিস্ট বেরিয়েছে তাতে গ্রাহক তালিকায় বার্নি নাই।
    জর্জ সোরোস ৭ মিলিয়ন দিয়েছেন হিলারি-কে। ইন্টারেস্টিংলি ল্যারি এলিসন টাকা দিয়েছে মার্কো রুবিও-কে।
    http://www.nytimes.com/interactive/2016/us/elections/top-presidential-donors-campaign-money.html
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ১২:২৩700182
  • বার্নির সিঙ্গল বড় ডোনার নেই। আবার সুপার প্যাকও নেই।

    হিলারীর সুপার প্যাক খুব স্ট্রং। সেটা হিলারীর প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেনের চেয়ারম্যান জন পোডেস্টার প্রোফাইলটার দিকে তাকালেই বোঝা যাবে। উনি একটি লবিয়িং ফার্ম, পোডেস্টা গ্রুপের ফাউন্ডার। কাদের হয়ে লবিয়িং করে পোডেস্টা গ্রুপ? অস্ত্র বিক্রেতা -- লকহীড মার্টিন, রেথিয়ন, জেনারাল ডায়নামিক্স; ফার্মা -- অ্যামজেন, জেনেনটেক, মার্ক, নোভার্টিস; তেল -- বৃটিশ পেট্রোলিয়াম, সানোকো; ক্যাসিনো -- হারাজ এন্টারটেইনমেন্ট, চিরোকী নেশান; ব্যাঙ্ক -- ব্যাঙ্ক অফ আমেরিকা; মিডিয়া -- ন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ ব্রড্কাস্টার; অন্যান্য হেভিওয়েট -- ওয়ালমার্ট, নেসলে। খুব লং লিস্ট।
  • lcm | ২২ এপ্রিল ২০১৬ ১২:৩৩700183
  • ক্লিন্টন ক্ল্যান - ভেরি স্ট্রং লবি। বুশ-ও।
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ১৩:৫২700184
  • ইন ফ্যাক্ট, সুপার প্যাকে হিলারী ক্লিন্টনকে বীট করেছিলেন একমাত্র জেব বুশ, ১২৬.৮ মিলিয়ান। কিন্তু তিনি তো আবার ফাস্ট ওভারেই প্যাভিলিয়ানে ফিরে গিয়েছে্ন।

    এই ডেটার দিকে তাকালে মনে হয় কর্পোরেটের ফেভারিট ডেমোক্র্যাটদের দিকে হিলারী আর রিপাবলিকানদের দিকে জেবই ছিল। জেব আউট হওয়ার পর এখন রিপাবলিকানদের আর স্ট্রং কর্পোরেট সাপোর্টার কেউ নেই।

    ক্রুজকে টেক্সান ফ্র্যাকিং ইন্ডাস্ট্রি টাইকুন উইল্কস ব্রাদার্স সাপোর্ট করছে। একটা হেজ ফান্ড, একটা এনার্জি বেসড ইনভেস্টমেন্ট ফার্ম, এইরকম টুকটাক। বড়সড় কিছু না।

    আর ট্রাম্প তো মোস্টলি নিজের পয়সায় লড়ছে।
  • SS | ২২ এপ্রিল ২০১৬ ১৮:০১700185
  • lcm এর ২১স্ত। April 9.10 PM এর পোষ্ট থেকে বুঝ্লাম গোল্ডম্য়্যন স্যাকস, লেম্যান ব্রাদার্স, জে পি মর্গান এরা কেউ হিলারি ক্যাম্পেনে ডোনেট করেনি। এদের প্যাক বা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীরা করেছে।
    এছাড়া দ্রি লিখেছেন "হিলারীর অন দা আদার হ্যান্ড ২০১৬ এর কোন ডেটাই এই সাইটে নেই।" কিন্তু আমি এই সাইটের নিচে ডিসক্লেমার দেখলাম
    NOTE: All the numbers on this page are for 1999-2016 and based on Federal Election Commission data available electronically on Saturday, April 16, 2016.
    আমি কি অন্য কোনো সাইট দেখছি ?
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ১৮:৫০700186
  • এই সাইটের টেবলের ওপর দেখুন লেখা আছে 'ক্যাম্পেন ফাইনান্স সাইকল'। তার পাশে একটা পুল ডাউন মেনু। তাতে লেখা আছে 'কেরিয়ার'। ওটায় ক্লিক করুন। দেখ্বেন ২০০৮ এর পর কিছু নেই। করেস্পন্ডিং বার্নির সাইটে ২০১৬ পাবেন। ২০১৬ য় হিলারীর তথ্য এখানে পাওয়া যাচ্ছে না।

    আর এখানে প্যাক ডেটা নেই।
  • SS | ২২ এপ্রিল ২০১৬ ১৯:০২700187
  • ওটা কেরিয়ারের ইয়ার। তার সাথে ক্যাম্পেন মানির কোনো সম্পর্ক নেই। বার্নি ২০১৬ এ সিটিং ইউএস সেনেটর। কিন্তু হিলারি ২০০৮ পর অর কংগ্রেসের সাথে যুক্ত নয়।
    তাই জে টেবলটা দেখা যাচ্ছে সেটা ২০১৬ এর ক্যাম্পেনের হিসাব।
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ১৯:৪৭700188
  • তাই যদি হবে তাহলে ইয়ার সিলেক্ট করলে টেবলটা বদলে যাচ্ছে কেন ?
  • SS | ২২ এপ্রিল ২০১৬ ২০:০০700189
  • আপনি ২০০৮ এর যে টেবল দেখছেন সেটা সেনেটর হিলারি ক্লিন্টন। এর ওপোর হেডিং হচ্ছে -
    Home / Politicians & Elections / Congress / Sen. Hillary Clinton: Top Donors
    সেনেটর হিলারি ক্লিন্টন এর ডোনর লিস্ট দেখে কনক্লুশন টানা হচ্ছে কেন?
    প্রেসিডেন্শিয়াল ক্যাম্পেন দেখতে হলে আপার লেফ্ট কর্নার এর ট্যাব থেকে ২০১৬ প্রেসিডেন্শিয়াল ইলেকশন সিলেক্ট করুন।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২০:২২700191
  • "হ্যাঁ, ঐজন্যই তো আপেল যখন ১৮১ বিলিয়ান অফশোরে লুকিয়ে রাখে, তখন এত কষ্ট পই। এত কিউট, এত সুন্দর বাগান, ট্যাক্সটা যে কেন পুরো দেয়না!"

    খুব ভালো কথা। না আসলে কোম্পানি গুলো কত বদমাইশ সেইটা আলোচোনা করার সময়ে দেখি টুক করে টেকনালজি কোম্পানির নামগুলো বাদ চলে যায়।

    আর শুধু অ্যাপেল নয়, গুগল, মাইক্রোসফট, জিই, আইবিএম, ফেসবুক, সিসকো, ওরাকেল, হেইচপি, ইন্টেল, জেরক্স, অ্যামাজন সবাই আছে এই লিস্টে।

    http://www.bloomberg.com/news/articles/2015-03-04/u-s-companies-are-stashing-2-1-trillion-overseas-to-avoid-taxes
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২০:২৪700192
  • সিটিএসও আছে ঃ))
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ২০:২৫700193
  • এই সাইটটা দেখে হিলারী সম্বন্ধে কনক্লুশান না টানার কথাই বলছি।

    ২০১৬ ওভারভিউ? ওটাতে গিয়ে তো ক্লিন্টন স্পেসিফিক কিছু পেলাম না।
  • দ্রি | ২২ এপ্রিল ২০১৬ ২০:৩১700194
  • টেকনোলজি বাদ চলে যায়?

    আপেল নিয়ে এত মতানৈক্য হল যে? গুগল, ফেসবুক এরা যে সি আই এ র সফটওয়্যার আর্ম এ কথা তো অনেক বলেছি আগে।

    বাদ যায় নি।
  • SS | ২২ এপ্রিল ২০১৬ ২০:৪০700195
  • আমি পেলাম। যেমন ২০১৬ সাইকেলে ক্লিন্টন কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর থেকে ক্যাম্পেন + আউট্সাইড মিলিয়ে পেয়েছেন $৯৪৯,৭৫৯ আর বার্নি পেয়েছেন $১২০,২৬৬। শুধু আউট্সাইড গ্রুপ হিসেব করলে ক্লিনট্ন $৬০,৫৫৪ আর বার্ণি জিরো। ক্লিন্টনের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন ৯২% আর বার্ণির ৯৯%।
  • ঈশান | ২২ এপ্রিল ২০১৬ ২০:৪১700196
  • পাবেন, পাবেন, ওই সাইটেই পাবেন।

    ১। হিলারি ক্লিন্টন দিয়ে সার্চ করুন।
    ২। হিলারি ক্লিন্টন ২০১৬ তে ক্লিক করুন।
    ৩। সুপার প্যাকের লিস্টি দেবে। তার মধ্যে প্রথমটা (বা দ্বিতীয়টা)য় ক্লিক করুন।
    ৪। 'ডোনার' ট্যাব এ ক্লিক করুন।

    এবার পুরো 'ডোনার' লিস্টি পাবেন। এইটা হল ডোনারদের লিস্টি। এখানে গোল্ডম্যান স্যাক্স ও পাবেন। মনে হয় এক লক্ষ ডলার দিয়েছে।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২০:৪৪700197
  • ওটা আপেল নিয়ে আলোচোনাই ছিলোনা। আপনি যে লজিকটা দিচ্ছিলেন সেটা ঠিক নয় বলেছিলাম। ওখানে আপেলের বদলে বেদানা বা কুমড়ো হলেও চলতো।

    দেখুন ট্যক্স অ্যাভয়ডেন্স আর পলিটিকাল ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। সেকেন্ডটা কারণ, প্রথমটা ফল। অতেব কোনটা বন্ধ করার দরকার আছে সেটা ভাবুন। এছাড়া একটা শুধুমাত্র টাকার ব্যাপার, অন্যটা সবকিছুকে এফেক্ট করে। আইনত একটা কর্পোরেশন একজন আলাদা নাগরিক যার আলাদা অস্তিত্ব আছে রাইটস আছে - শুধু ভোটটা নেই। ভ্যালিড রিজনে। ডেমোক্র্যাসি - অলিগার্কি নয়। এইসব ডোনেশন দিয়ে সেই জায়্গাটাই ম্যানিপুলেট করার চেস্টা করা হয়।

    আর সিয়ার আর্মের দরকার আছে বলে মনে হয়না। ওরা এখনো বেস্ট ট্যালেন্ট পায় বলেই জানি। ঐ লেভেলের ট্যালেন্ট গুগল ফেসবুকে খুব বেশি আছে বলে মনে হয়না। কিন্তু সে অন্য আলোচোনা, এবং একেবারেই স্পেকুলেশন।
  • lcm | ২২ এপ্রিল ২০১৬ ২০:৫৩700198
  • ডাব্‌ল্‌ আইরিশ স্ট্র্যটেজি - ট্যাক্স ফাঁকির অলিগুজি।



    ৮ বিলিয়ন!
  • ঈশান | ২২ এপ্রিল ২০১৬ ২০:৫৬700199
  • এই ন্যান, এখানে সুপার প্যাকের লিস্টি পাবেনঃ

    https://www.opensecrets.org/pres16/candidate.php?id=N00000019

    আর এইটা হল একটা সুপার প্যাকের ডোনার লিস্টিঃ

    https://www.opensecrets.org/outsidespending/contrib.php?cmte=C00495861&cycle=2016

    এইখানে সোরস, গোল্ডম্যান স্যাক্স, ড্রিম ওয়ার্ক্স, সব্বাই আছে।

    তবে গোল্ডম্যান স্যাক্স নিয়ে বিতর্কটা শুধু ইলেকশন ফান্ডিং নিয়ে না। শ্রীমতি ক্লিন্টন গোল্ডম্যান স্যাক্সের নিমন্ত্রণে বহুবার কক্তৃতা দিয়েছেন, এবং পার লেকচার কয়েকশো হাজার ডলার (সঠিক অ্যামাউন্টটা ভুলে গেছি), ব্যক্তিগতভাবে উপার্জন করেছেন। একটি লেকচারের এত মূল্য হওয়া বেশ অস্বাভাবিক। সেজন্য সেগুলির ট্রান্সক্রিপ্ট প্রকাশের দাবী উঠেছে। শ্রীমতি ক্লিন্টন কিছুতেই করতে রাজি হননি। এটা ওঁর ব্যক্তিগত উপার্জন। এর সঙ্গে ইলেকশন ফান্ডিং এর কোনো সম্পর্ক নাই।

    পুঃ গোল্ডম্যান স্যাক্স লেকচারের আনফিশিয়াল কপি নেটে একটু খুঁজলেই পাবেন। সেগুলো অবশ্যই অথেন্টিক বা স্বীকৃত না।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ২১:০০700200
  • টোটাল পোনে সাত লাখ। আপনি কিসব হাজারে পড়ে আছেন?
  • lcm | ২২ এপ্রিল ২০১৬ ২১:০২700202
  • কর্পোরেট ইভেন্টে হিলারি/বিল এর অ্যাভেরেজ অ্যাপিয়ারেন্স/স্পিচ ফি হল $ 210,795। সেল্‌স্‌ফোর্স ড্রিমফোর্স-এ হিলারি দেখেছি, ওর‌্যাক্‌ল্‌ ওপেনওয়ার্ল্ডেও বোধহয় একবার এসেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন