এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ক বাবু | ০৪ এপ্রিল ২০১৬ ১৫:১৩702640
  • দারুণ খেললেন লরেন বাউ এবং দিদি। সারদার পরেও জনমত দিদির দিকে, নারদার পরেও তাই হতে চলেছে। 'কাস্তে হাত তারা' খুড়োর কলে পড়ে কতই না ছুটোছুটি করল ও করছে। স্থানীয় পদ্ম জানেওনা যে তাদের বেচে দেওয়া হয়ে গেছে দিল্লীতে রাজ্যসভায় গোলে হরিবোল দেওয়ার বিনিময়ে। ওদিকে নিরুপদ্রব ভোট গ্রহণ, অবাধ নির্বাচন ইত্যাদি আশ্বাসে ভরপুর বাংলাবাজার।

    রুটিকে মনে হচ্ছে নিজেই লাফ দিয়ে পালটে যেতে হবে। জনগণের ওপর ভরসা করে আর লাভ নেই।
  • একটু | ০৪ এপ্রিল ২০১৬ ১৫:৩৪702641
  • আপডেট দিতে থাকুন গো মশাইরা।
  • ... | ০৪ এপ্রিল ২০১৬ ১৬:৫৮702642
  • Commission ki 2011 teo bikri hoye giyechilo?
  • ক বাবু | ০৪ এপ্রিল ২০১৬ ১৭:০৭702643
  • ২০১১ তে বিক্রি হবার প্রশ্নই নেই। কারণ কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, আর পব তে সিপিএম যারা নিউক্লিয়ার ইস্যুতে কংগ্রেসের বিরোধীপক্ষ হয়ে গেছিল। আর তৃণমূল ছিল কংগ্রেসের জোটসঙ্গী।
  • ... | ০৪ এপ্রিল ২০১৬ ২১:১৩702644
  • Mane birodhi TMC ke chhappa dite help korechilo?
  • অন্যদিকে | ০৪ এপ্রিল ২০১৬ ২২:০৫702645
  • একটা জিনিস নিয়েও খটকা লাগছে - গেলবছর বিহারের ইলেকশনে কেন ইলেকশন কমিশন বিক্রি হয় নি? মানে সেখানে তো নীতিশ-লালুর জুটিকে ভাঙার জন্য কেন্দ্রেয় বাহিনি ইত্যাদিকে আরও ভালো করে কাজে লাগানোর সুযোগ ছিল!
  • S | ০৪ এপ্রিল ২০১৬ ২৩:৩৯702646
  • বিহারে ভোটের সময় রাজ্য পুলিশ কার হাতে ছিলো?
  • রুটি | ০৫ এপ্রিল ২০১৬ ০৪:৪৫702647
  • ক বাবু তালে ছাগল ত্বতে বিশ্বাস রাখেন। যাক একজন তবু পাওয়া গেল।
  • pi | ০৫ এপ্রিল ২০১৬ ০৯:৪৯702650
  • কল্লোলদা, দেখেছ ?



    ভাবছি, শাশ্বতী ঘোষও বিজেপি ? ঃ(
  • | ০৫ এপ্রিল ২০১৬ ১০:০৯702651
  • মোহিত রায় মানে সেই যিনি পুকুর বাঁচানো ইত্যাদি নিয়ে লেখেন?
    ছি ছি
  • PM | ০৫ এপ্রিল ২০১৬ ১০:১৮702652
  • সুভাষ দত্ত মহাশয় বিজেপীতে পদার্পন করলেই ষোলো কলা পূর্ণ ঃ)
  • pi | ০৫ এপ্রিল ২০১৬ ১০:১৯702653
  • হ্যাঁ। পরিবেশের জাতপাত ( নাকি অন্য কোন নাম ছিল?) ও ওঁরই বই। তুমি বোধ্হয় রিভ্যু করেছিলে।

    তবে বাংলাদেশী হিন্দু, অনুপ্রবেশ এসব নিয়ে উনি অনেকদিন ধরেই উল্টোপাল্টা বলে আসছেন, এখানে একবার সে নিয়ে অনেক কাটাছেঁড়াও হয়েহ্ছি, ওঁদের ভুলভাল তথ্য বিশ্লেষণ নিয়ে।
    তখনি গন্ধটা সুবিধের ঠেকে নি। তবে তাও শকড। অনেকেই।
  • | ০৫ এপ্রিল ২০১৬ ১১:৪৪702654
  • হ্যাঁ ওটাই।
    হতাশাজনক।
  • PT | ০৫ এপ্রিল ২০১৬ ১১:৫০702655
  • অপ্রত্যাশিত, হতাশাজনক, গন্ধটা সন্দেহজনক.........
    এখনো? এখনো?
  • করঞ্জাক্ষ চাকলাদার | ০৬ এপ্রিল ২০১৬ ০১:৪৩702656
  • বেশ আশাব্যঞ্জক। বাম আমলে চারিপাশে একধরনের সামাজিক চাপ ছিল, বিজেপির সমর্থক বললে যেন জাত যাবে। আজ তবু লোকজন প্রাণ খুলে নিজের পছন্দের কথা জানাতে পারছে। নিঃসন্দেহে পরিবর্তনের ফসল।
  • S | ০৬ এপ্রিল ২০১৬ ০২:১৭702657
  • ওরে ফাগল তোরা বুঝিসনা আচ্ছে দিন এসে গেছে। এখন দুই হাত তুলে শুধু নিত্য কর (শ্রী শ্রীর স্টাইলে)। মমদিদি আর মোদি। পরিবত্তনের দুই সফল কান্ডারি। আর তাদের দুই অমিত ভাই।
  • Mmu | ০৬ এপ্রিল ২০১৬ ০২:৩২702658
  • বর্তমান
    ৬ ই এপ্রিল

    দক্ষিণবঙ্গ
    কংগ্রেস-সিপিএমের সভায়
    লোক জোটাতে টাকা বিলি
    বাঘমুণ্ডির অভিযোগ নিয়ে জোটের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

    সুকান্ত মাহাত, সংবাদদাতা, পুরুলিয়া: বাঘমুণ্ডিতে জোটের সভায় লোক আনতে কংগ্রেস ও সিপিএম সমর্থকদের টাকা বিলির অভিযোগ উঠল। কয়েকদিন আগের তোলা এই ভিডিওটি সোমবার পুরুলিয়ার নির্বাচন শেষ হতেই হোয়াটস অ্যাপের মাধ্যমে বহু মানুষের কাছে ছড়িয়ে পড়ে। তারপরই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কংগ্রেসের এক স্থানীয় নেতার কাছ থেকে কংগ্রেস এবং সিপিএমের ঝান্ডা নিয়ে সভায় আসা কর্মী সমর্থকদের টাকা নেওয়ার ছবি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এব্যাপারে নির্বাচন কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
    গত ৩১ মার্চ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধকান্ত সহায় বাঘমুণ্ডির ছাতাটাঁড় মাঠে জোটের প্রার্থী কংগ্রেসের নেপাল মাহাতর সমর্থনে সভা করেন। সেই সভাতে আসা সিপিএম এবং কংগ্রেস কর্মীদের একাংশকে টাকা বিলির অভিযোগ ওঠে। ভিডিওতে দেখা যাচ্ছে, সভাস্থল তথা ছাতাটাঁড় মাঠ সংলগ্ন দুটি বাড়ির মাঝে ফাঁকা জায়গায় এক ব্যক্তি টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কেউ সিপিএমের ঝান্ডা, কেউ আবার কংগ্রেসের উত্তরীয় বা কংগ্রেসের হাত ছাপ দেওয়া টুপি মাথায় ব্যক্তির কাছে আসছেন। তাঁরা প্রত্যেকেই টাকা নিয়ে চলে যাচ্ছেন। এমনকী কেউ কেউ দু’জনের ইসারা করে দু’জনের টাকা নিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

    :)) :)) :))
  • S | ০৬ এপ্রিল ২০১৬ ০৩:০০702659
  • বাকিটা বাদ দিলেন কেন?
    ১) এবিষয়ে কংগ্রেসের বাঘমুণ্ডি ব্লক সভাপতি বিভূতিভূষণ মাহাত বলেন, ওই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। বাঘমুণ্ডির কংগ্রেস প্রার্থী তথা কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতর বদনাম করার জন্যই তৃণমূল কংগ্রেস এসব অপপ্রচার করছে।
    ২) যদিও বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কংগ্রেস নেতা অবনীভূষণ সিংহ বলেন, ভিডিওর বিষয়টি শুনেছি। সভাতে লোক আনার জন্য টাকা দেওয়া হয়নি। একটি জায়গাতে একই পরিবারের কয়েকজন শিশুকে নিয়ে এসেছিল। তাদের টিফিন করার জন্য একজন কংগ্রেস সমর্থক ওই টাকা দিয়েছেন।
    ৩) এবিষয়ে বাঘমুণ্ডি এলাকার দায়িত্বপ্রাপ্ত সিপিএম নেতা মহম্মদ ইব্রাহিম বলেন, এরকম কোন ভিডিওর বিষয়ে জানি না। মিটিংয়ে আসার জন্য বা ভোটের জন্য সিপিএম কর্মীরা টাকা নেওয়া বা দেওয়া কোনটাই করবে না। এটা অসম্ভব ব্যাপার। কেউ হয়তো ব্যক্তিগত কারণে টাকা নিয়ে থাকতে পারে।
    ৪) এবিষয়ে বাঘমুণ্ডির কংগ্রেস প্রার্থী তথা কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাত বলেন, ওই ভিডিওর বিষয়ে জানি না। তবে ওই সভার দিনে একজন তাঁর বন্ধুকে টিফিন খাওয়াচ্ছিল। ওর কাছে মাত্র ২৫০ টাকাই ছিল। সেসময় নির্বাচন কমিশনের লোকজন তাঁকে ধরে। পরে থানা থেকে জামিনে মুক্ত হয়। তবে ছাতাটাঁড় মাঠের বিষয়ে জানি না।
    ৫) এবিষয়ে বাঘমুণ্ডির বিডিও অভিষেক বিশ্বাস, টাকা বিলি সংক্রান্ত এরকম কোন অভিযোগ পাইনি। তারিখ মনে নেই তবে একজনকে টাকা বিলির অভিযোগে ধরা হয়েছিল। সে পরে জামিনও নেয়।
    ৬) বাঘমুণ্ডি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সভার দিনই টাকা বিলির অভিযোগে একজনকে ধরা হয়েছিল। তবে সেটা ছাতাটাঁড় মাঠে নয়, বাঘমুণ্ডির ভিডিও হল সংলগ্ন এলাকা থেকে।

    দুদিন আগেই মিরাক্কেলে এরকম একটা স্কিট দেখলাম।
    এইবারে পাওনাদারকে পয়সা দিলেও পাল্টা অভিযোগ উঠবে ঃ))
  • Mmu | ০৬ এপ্রিল ২০১৬ ০৩:৫২702661
  • আপনারা দেখুন মানে গুরুর সবাই দেখুন।
    যেটা ঘটেছে কতটা অন্যায় বা অন্যায় কি না জানাবেন।

    ***** পুরোটা দিই নি কারন কপি করা সমস্যা 'বর্তমান' পত্রিকা থেকে। শুধু মূল কথাটা দিয়েছি।
    'তৃন' হলেই সব্বনাস হয়েছিল আর কি। ঃ)) ঃ))
  • PT | ০৬ এপ্রিল ২০১৬ ০৮:৪৪702662
  • এই খ্পরটা দিয়ে নারদ স্টিং-কে ব্যালান্স করার চেষ্টা করছেন নাকি?
  • sm | ০৬ এপ্রিল ২০১৬ ০৯:১৮702663
  • না, না বালাই ষাট ! তবেঅনেক নিহত কংগ্রস কর্মীদের মায়েরা, নীরবে অশ্রুমোচন করে।চুপ! দেখতে পাওনা; জোট হয়েছে।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৬ ০৯:২৫702664
  • বাঘমুণ্ডির ছাতাটাঁড় - নামদুটো শুনলেই কি ভালো লাগে। ওরিজিনালিটিতে ভরপুর।
  • কল্লোল | ০৬ এপ্রিল ২০১৬ ১০:২৮702665
  • অনেক কাল আগে একটা গন বেঁধেছিলম। বম সরকার যখন বাসের ভাড়া বাড়ালো, সেই ১৯৮৩তে।
    এই নির্বাচনের সময় মনে হলো এখানে লিখে রাখি।

    আবর্জনা জমে জমে
    পাহাড় হলো ক্রমে ক্রমে
    গন্ধে টেঁকা দায়
    আর পারিনা
    বললে আবাল বৃদ্ধ বনিতায়
    এই সব দেখেশুনে দিলেন তিনি হাঁক
    আবর্জনার পাহাড়টাকে সরিয়ে ফেলা যাক
    হেঁইয়া রে হেঁইয়া
    বাঁদিক ঘেঁসে ডাইনে যা
    আবর্জনার পাহাড় সরাবেন বলে
    চড়তে শুরু করলেন তিনি আবর্জনার পাহাড়ে
    বহু সময় ধরে নানাবিধ কাষ্টভোগ কৌশল ও কঠিন পরিশ্রমের পর
    অবশেষে উঠলেন চূড়োয়
    ততোদিনে বলতে শুরু করেছে লোকে
    আবর্জনার পাহাড়ে এসেছে
    আবর্জনার নতুন রাজা
  • PT | ০৬ এপ্রিল ২০১৬ ১১:০৫702666
  • এ তো বাম আমলে বাঁধা গান। এ আমলে এ জাতীয় গান কেউ বাঁধছে না আর? এই প্রতুল বাবু বা অন্য কেউ?
  • de | ০৬ এপ্রিল ২০১৬ ১৫:৫৫702667
  • আবর্জনার পাহাড় কিন্তু ওপর থেকেই সাফ করতে হয় - টেকনিক্যালি নীচের থেকে সাফ করা সম্ভব না - আবর্জনায় চাপা পড়ার আশঙ্কা -
  • PT | ০৬ এপ্রিল ২০১৬ ১৯:০৩702668
  • গান লিখবেন নাকি কেউ এসব নিয়ে?

    "রাজ্যে বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে গোপীবল্লভপুর বিধানসভার ওই গ্রামের বাসিন্দাদের বেশির ভাগই নাকি শাসকদল তৃণমূলকে ভোট দেননি। গত সোমবার তাঁরা নাকি সিপিএম এবং বিজেপিকেই ভোট দিয়েছেন। এই অভিযোগে, গ্রামের সেই টিউবওয়েলটি তালাবন্ধ করে দেওয়া হল!.............‘‘তোদের আর জল খেতে হবে না। সিপিএম-বিজেপিকে ভোট দিয়েছিস। তারাই এখন জলের ব্যবস্থা করে দিক। সরকার আর জল দেবে না।’’
    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/ask-for-water-from-cpm-bjp-no-vote-for-us-no-help-from-government-dgtl-1.351794#
  • কল্লোল | ০৬ এপ্রিল ২০১৬ ২২:৫০702670
  • গানটি এখনো চলবে বলেই মনে হয়। নতুন গান লেখা দরকার আছে কি?
  • Mmu | ০৭ এপ্রিল ২০১৬ ০১:৪২702672
  • পি টি দাদা, অ বা প 'র ওই সব বস্তা পচা কাহিনী আর কত দিন চালাবেন। টোটাল ১০ কোটি টাকার ডিল হয়েছে। ৬ কোটি দেওয়া হয়েছে, আর জোট ক্ষমতায় এলে বাকী ৪ কো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন