এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৫:১৯705911
  • ক্যাপ্টেন আন্নার সাথে থাকলে তামিলনাড়ুতে খেলা ঘুরে যেত হয়ত। ডিসি?
  • pi | ১৯ মে ২০১৬ ১৫:২২705912
  • এতক্ষণে নেট পেলাম।

    ফাইনাল সিট আর বোট শেয়ারটা একটু শেয়ার করেন প্লিজ।

    বিজেপি কি ফাইনালি চরটে ?

    আসামেও।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৫:২৮705913
  • এবং জোটকেও দোষ দিই না। নীচুতলার কর্মীদের বাঁচানোর জন্যেই এটা দরকার মনে হয়েছিলো, যদিও এই ট্রান্সফারের আশঙ্কা সত্যি হবে ভাবিনি। আগে লোকজন তো বাঁচুক - এইটা মনে হয়েছিলো প্রায়োরিটি। ক্লিশে মনে হতে পারে, তবে হিটলারকে ঠেকাতে রাশিয়া-আমেরিকা-ইংল্যান্ড-ফ্রান্স মিত্রশক্তিতে একসাথে ছিলো।

    সূর্য্যবাবু/বিমানবাবুকে খুব কাছ থেকে দেখলাম কিছুদিন, আর যত দেখলাম তত এই দুনজের ওপর শ্রদ্ধা বেড়ে গেলো। নেটে এখন অনেকেই অনেক কিছু বলবে/বলছে - আমার কাছে সেগুলো ইরেলিভ্যান্ট। অনেক কিছু শিখলাম, এবং যে যাই বলুক - এখনো আশা ছাড়িনি। গাম্বাট বলুন আর সিপিএম বলে গালই দিন।

    ব্যাস্‌, এইটুকুই।
  • PT | ১৯ মে ২০১৬ ১৫:২৯705914
  • "আর সিভিক ভলান্টিয়রের জন্যে ইন্টারভিউ নিতে হলে আপনি কী প্রশ্ন জিজ্ঞেস করতেন?"
    সেটা আমার জানা নেই আর মন্তব্য সব বিচারপতির। আইনের শাসনের অভাবে অনেকদিন ধরেই বিব্রত আছি। বিচারব্যবস্থার ওপরে প্রশ্ন তুলে সেটাকে আর নাই বা জটিল করলাম। সমস্যাটা শুধু "আপনি কী প্রশ্ন জিজ্ঞেস করতেন" তা নয়। সরকারের পক্ষ থেকে "ভুয়ো" কাগজপত্র আদালতে পেশ করতে হয়েছে।

    বৃদ্ধাশ্রম প্রসঙ্গেঃ
    "ভিখ মাগি আন সর্ষপচয়"-এর মত জনে জনে প্রশ্ন করছি আজকাল যে কার কতজন আত্মীয়, বিশেষতঃ শিক্ষিত ও কমবয়সী পব ছেড়েছে।
    শুধু শিক্ষিত নয়, খড়্গপুর স্টেশনে একটু রাতের দিকে গেলে দেখা যায় কাতারে কাতারে অল্পবয়সী ছেলেরা অন্য রাজ্যগামী ট্রেন ধরার জন্য অপেক্ষায় রয়েছে। এরা প্রায় সকলেই স্বল্প শিক্ষিত।
  • PM | ১৯ মে ২০১৬ ১৫:৩০705915
  • অজিতের মতো লোকেরাই একদিন ফিনিক্স পাখির মতো ছাইয়ের মধ্যে থেকে দলটাকে তুলবে--- এই আশা রাখি ঃ)
  • হ্যাঁ | ১৯ মে ২০১৬ ১৫:৩৬705916
  • অরিজিতের কথায় আরেকটু যোগ করি - এইবারে যে বিমান বসুকে দেখলাম, তিনি অন্য লোক। যে বিমান বোসকে এতদিন চিনতাম, সেখান থেকে অনেকটা সরে এসেছেন উনি। এই বয়েসে, এটা সাংঘাতিক প্রশংসনীয়।
  • T | ১৯ মে ২০১৬ ১৫:৩৮705917
  • অজ্জিতদাকে ক। এটাও ঠিক যে এই বোধহয় শেষ অবস্থায় গিয়ে দাঁড়ানো।

    আগে কখনো ভাবিনি যে কোনোদিন পার্টিতে নাম লেখাব। এরপর বাড়ি ফিরে এই কাজটাই করব প্রথমে। এরপরেও যদি এগিয়ে না আসি তো কবে আসব আর।
  • dc | ১৯ মে ২০১৬ ১৫:৩৯705918
  • ক্যাপ্টেনের নিজের অবস্থাও তো শোচনীয়! এখনো খাতাও খোলেনি। ডিএমকের সাথে থাকলেও ডিফারেন্স কিছু হতো না বোধায়। আসলে ডিএমকের মধ্যে পারিবারিক কলহ এতো বেড়েছে যে বলার না। স্ট্যালিন, আলাগিরি, রাজা, কানিমোজি কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। ফলে ডিএমকের ভোট কিছুটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে।
  • pi | ১৯ মে ২০১৬ ১৫:৪১705922
  • মদন রাহুল রূপা হেরেছে। খুব ভাল।
    দিলীপ ঘো হারলে একটু শান্তি পাই। ওনার কী খবর ?
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৫:৪১705919
  • ২৬ টা আসনের তফাৎ তো, ওদের ভোটটা ডিএমকের সাথে গেলে গণেশ উল্টোত না বলছেন?
  • de | ১৯ মে ২০১৬ ১৫:৪২705923
  • একজন টিএম্সি প্রার্থী বোধহয় ৬৩ না কত ভোটেও জিতেছেন।
  • pi | ১৯ মে ২০১৬ ১৫:৪৫705925
  • দিলীপ ঘোষ হারছেন শুনলাম। গুড।

    বিজেপি র বাড়বাড়ন্ত বলা হচ্ছে কীসের রেসপেক্টে। আগের লোকসভা থেকে অনেক খারাপ করেছে না ?
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৫:৪৫705924
  • পাই,
    দিলীপ ঘোষ জিতে গেছে :(
  • pi | ১৯ মে ২০১৬ ১৫:৪৬705926
  • স্বর্ণেন্দু এখুনি শুনলাম দুহাজারে পিছিয়ে যে।
  • de | ১৯ মে ২০১৬ ১৫:৪৭705927
  • দিলীপ ঘোষ জিতেছেন
  • cb | ১৯ মে ২০১৬ ১৫:৪৯705928
  • ১৮৯২ ভোটে পিছিয়ে দেখাচ্ছে ইসির ওয়েবসাইটে
  • dc | ১৯ মে ২০১৬ ১৫:৫০705929
  • অর্পণ, হতে পারে আরো ক্লোজ ফাইট হতো। তবে সেক্ষেত্রে হাং অ্যাসেম্বলি হয়ে যেতে পারতো, ডিএমেকের মেজরিটি হতোনা।

    আর চেন্নাইতে বন্যা না হলে কিন্তু আম্মার আরো বেশী সিটে জেতার চান্স ছিলো।
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৫:৫৫705930
  • না জিতে গেছে

    আর বাড়বাড়ন্ত কারণ ভোট শেয়ার ১০% ... কমেনি... কংগ্রেস এরও কমেনিই মনে হচ্ছে, যদিও জোটের ইন্ডিভিজুয়াল ভোট শেয়ার দেখাচ্ছে না... কিন্তু তিনোর ভোট শেয়ার বেড়েছে প্রায় ৬%... সেখানে বিজেপির একটুও কমেনি... জোড়াসাঁকো মাত্র ৬০০০ ব্যবধান, মানে যেকোনো দিকেই যেতে পারত।
  • pi | ১৯ মে ২০১৬ ১৫:৫৭705931
  • বিজেপি তো ১৭ % ছিল। কমেছেই তো।
  • quark | ১৯ মে ২০১৬ ১৬:০১705934
  • সাথে রইলাম অজ্জিৎ
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৬:০১705933
  • ঐ সতেরো পার্সেন্টে গোজমুমোর ভোটও ছিল।

    কিন্তু যদি ধরি ১৪% মত ছিল সেবার এবার সেটা দাঁড়িয়েছে ১১% এর একটু কম। এর পুরোটাই তিনোতে ট্রান্সফার হয়েছে বলে ধারণা। সম্ভাব্য ব্যাখ্যা একটাই হতে পরে এই তিন পাসসেন্ট ভোটার মূলত ফ্লোটার গোত্রের, লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন ক্লিয়ার ম্যান্ডেটের লক্ষ্যে আর এবার তারাই স্টেট লেভেলে তিনোদের চুজ করেছেন।
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৬:০৬705936
  • লোকসভা ধরে বলিনি, সেখানে ইকুয়েশন আলাদা তো... অবশ্য আগের বিধানসভা থেকেও ইকুয়েশন আলাদা
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৬:০৬705935
  • ৩.৩০টে পর্য্যন্ত নির্ব্বাচন কমিশনের তথ্য অনুযায়ী -
    সিপিআইএম - ২৬% (আগে ছিল ২৯%)
    কংগ্রেস ১২% (আগে ছিল ৯%)

    তৃণমুল - ৪৬% (আগে ছিল ৩৯%)

    বিজেপি (১০+%) (আগে ছিল ১৭%)

    বিজেপির ৭% হ্রাস তৃণমূলের দিকে গেছে বলে বলা হচ্ছে।
  • quark | ১৯ মে ২০১৬ ১৬:০৭705938
  • আর হ্যাঁ! অরূপবাবুর বক্তৃতা প্রসঙ্গে - অত্যন্ত দামী কথা বলেছেন। হেরে গেলে পাঁচ বছর টিভিতে মুখ দেখিয়ে ভোটের সময় হাত জোড় ক'রে আদুরে হাসি হাসলে মানুষ ভালোভাবে নেয় না।
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৬:০৭705937
  • সামগ্রিক বাম শক্তিকে বাঁচানোর চেষ্টা না করে, আরও পরিষ্কার করে বলা ভাল, মানে এখানে, ওখানে, সর্বত্রই, যে মনোভাব দেখে আসছি, সেই, অন্য যে কোন বাম মনোভাবাপন্ন ব্যক্তি বা দলকে (তিনি বা তাঁর দল যদি সিপিআইএম-এর প্রতি নিবেদিতপ্রাণ বা অন্ধ না হন), তাহলেই তাঁকে বা তাঁর দলকে ও দলের রাজনৈতিক অনুসৃত পথকে উপেক্ষা, উপহাস, ব্যঙ্গ, অপমান এবং অবশ্যই চোরাগোপ্তা অন্তর্ঘাত ইত্যাদি গুণ থেকে উত্তীর্ণ না হতে পারলে, অসীম ঔদ্ধত্য, আত্মম্ভরিতা(হ্যাঁ, এখনও), ইত্যাদি ব্যাধি থেকে নিজেদের মুক্ত না করতে পারলে সিপিআইএমকে কোনদিনই কেউ বাঁচাতে পারবেন বলে মনে হয় না।

    এই সকল দোষসমূহ বা গুণাবলী অবশ্য প্রায় প্রতিটি বাম দলের প্রায় প্রত্যেকের মধ্যেই তীব্র ভাবে বিরাজমান।

    তীব্রতার তারতম্য থাকলেও আমরা প্রত্যেকেই কি এগুলিতে আবিষ্ট নই? মায় অরিজিৎও?
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৬:১১705939
  • আর কলকাতায় ১১/১১ কিম্বা একা ২০০ র ওপর, যা শেষ কবে হয়েছে বা আদৌ হয়েছে কিনা কে জানে, এগুলোয় পুরো হুব্বা।

    জোট একশ পেরোবে না বাজি ধরেছিলুম একজনের সাথে, ৮০ পেরোবে না টা সত্যিই ভাবতে পারিনি।
  • নাঃ | ১৯ মে ২০১৬ ১৬:১২705940
  • খুড়োর সাথে একেবারেই একমত হলাম না এবারে। যতটুকু সিপিয়েম দেখেছি এই পাঁচ বছরে, হ্যাঁ অরিজিৎ ইনক্লুডেড, কারুর মধ্যে এইসব গুণাবলী দেখি নি।

    অবিশ্যি খুড়ো যদি রাজনীতির টইয়ের বিশেষ একজন দুজনকে "সিপিয়েম" বলে ধরে, তা'লে অবিশ্যি হিসেব পাল্টে যেতে পারে। এনিওয়ে, আমি তাদের সিপিয়েম বলে মনে করি না। র‌্যাদার, ... আচ্ছা, থাক।
  • dc | ১৯ মে ২০১৬ ১৬:১৯705941
  • ট্রোল? :d
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৬:২৫705942
  • তাহলে কান্তি গাঙ্গুলি হারলেন কেন? উনি টিভিতে একেবারেই যান না, বরং দেবশ্রী যতবার রায়দীঘিতে গেছে তার কয়েকশ গুণ বেশি উনি গেছেন, পড়ে থেকেছেন, হাত মিলিয়ে কাজ করেছেন। তাহলে?
  • PT | ১৯ মে ২০১৬ ১৬:২৭705944
  • " হেরে গেলে পাঁচ বছর টিভিতে মুখ দেখিয়ে ভোটের সময় হাত জোড় ক'রে আদুরে হাসি হাসলে মানুষ ভালোভাবে নেয় না।"

    কান্তি গাঙ্গুলীকে কোনদিন টিভিতে 'পাঁচ বছর টিভিতে মুখ দেখিয়ে ভোটের সময় হাত জোড় ক'রে আদুরে হাসি" হাসতে দেখিনি। বরং অন্যান্যদের তুলনায় তিনি হেরেও মাটি কামড়ে পড়ে ছিলেন। এক্ষেত্রে কি ব্যাখ্যা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন