এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ এপ্রিল ২০১৯ ১৮:৪২379159
  • কালইই এবিপিতে শুনে চমকে গেছিলাম। রীতিমত ধমকি তো, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার হিম্মত কীকরে হয়! এখন শুনছি এটা ডিলিটেড!!

    https://m.facebook.com/story.php?story_fbid=2593112674093397&id=472076243141569
  • S | ০৭ এপ্রিল ২০১৯ ২১:৩১379160
  • ভালো বানিয়েছে।
  • amit | ০৮ এপ্রিল ২০১৯ ০৫:২৫379161
  • কানহাইয়া কুমার এর ভোটের ক্রয়ড ফান্ডিং এর লিংক কেও একটু প্লিজ শেয়ার করতে পারবেন ?
  • Du | ০৮ এপ্রিল ২০১৯ ০৫:৪৯379162
  • ক্যাম্পেন পুরো হয়ে গেছে।
  • Du | ০৮ এপ্রিল ২০১৯ ০৫:৫০379163
  • তবে আরো লোককে দিতে পারেন, ourdemocracy.in
  • amit | ০৮ এপ্রিল ২০১৯ ০৬:১৬379164
  • থ্যাংকস দু।
  • | ০৮ এপ্রিল ২০১৯ ১১:৩৭379165
  • এই খবরটা ইন্টারেস্টিং। থাক এখানে

  • S | ০৮ এপ্রিল ২০১৯ ১১:৩৯379166
  • সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে।
  • sm | ০৮ এপ্রিল ২০১৯ ১৩:৫৪379170
  • এটা গর্বের ব্যাপার
    একমাত্র মমতাই কেন্দ্রীয় সরকার এর চোখে চোখ রেখে কথা বলতে পারেন।
    নির্বাচন লড়াই এর জায়গা।ঝোলা বগলে,ধুতি পরে,মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে, পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা নয়।
    এই বাজারে বিরোধী দল গুলোর থেকে পি এম হবার নিরিখে রাহুল
    এর পরেই সমীক্ষায় মমতার নাম আছে। মানে দেশ বাসী এটাই চান।
    বিরোধী নেতারাও বড় বড় জনসভায় মমতা কে ডেকে জনসভা করছেন। মোদীও দিদি কে বক্তৃতায় আক্রমণ করছেন।
    অর্থাৎ রাজনৈতিক লড়াই এ মমতা কে সবিশেষ গুরুত্ব দিচ্ছেন।
    বাঙালি হিসাবে গর্ব হচ্ছে।
    জ্যোতিবাবু পি এম হবার সময় ও হয়েছিলো। তখন কতিপয় পক্ককেশ পলিট ব্যুরো নেতা ও পার্টি নেতার সৌজন্যে তিনি হতে পারেন নি। বাঙালি কাঁকড়ার জাত বলে আবার প্রমাণিত হয়েছিল।
    সেদিন আবার বিশেষ কারো কারো, বাঙালির রেপুটেশন নিয়ে সবিশেষ চিন্তিত ছিলেন বলে জানি না।
  • PT | ০৮ এপ্রিল ২০১৯ ১৪:১১379171
  • "এর পরেই সমীক্ষায় মমতার নাম আছে। মানে দেশ বাসী এটাই চান।"

    "After Rahul Gandhi, the second most preferred Opposition leader to be the prime minister is Mamata Banerjee. However, the margin of difference between Rahul Gandhi’s popularity and that of Mamata Banerjee is 44 percentage points.

    Only eight per cent respondents think that among Opposition leaders, Mamata Banerjee is the best alternative to Prime Minister Narendra Modi."
  • sm | ০৮ এপ্রিল ২০১৯ ১৪:১৫379172
  • তো আমি কি ভুল বললাম রে বাবা!
    তবে ব্যক্তিগত ভাবে অনভিজ্ঞ রাহুল এর চেয়ে, মমতা অনেক বেটার অপশন মনে হয় আমার কাছে।
  • সিকি | ০৮ এপ্রিল ২০১৯ ২২:৫৫379173
  • ourdemocracy.in সাইট থেকে এবারে অনেক প্রার্থীকেই ক্রাউডফাণ্ডিং করা যাচ্ছে। নির্বাচন লড়তে টাকার দরকার, ইতিমধ্যেই কানহাইয়া কুমারের জন্য পুরো টাকা তুলে দেওয়া গেছে। আরও অনেক প্রার্থী আছেন, যাঁরা সংসদে গেলে এ দেশের প্রচুর উপকার হয়।

    আতিশী মের্লানা (পূর্ব দিল্লি, আম আদমি পার্টি)
    বিজয় কুমার (রোহিত ভেমুলার বন্ধু, নির্দল)
    মহম্মদ সেলিম (সিপিআইএম, রায়গঞ্জ)
    শাহ ফয়জল (জম্মু কাশ্মীর, লাদাখ, নতুন পার্টি)
    বৈশালী য়েডে (আত্মহত্যা করা এক কৃষকের স্ত্রী, য়ভতমল জেলা, মহারাষ্ট্র)
    দেবলীনা হেমব্রম (সিপিআইএম, ঝাড়গ্রাম)
    ডক্টর নন্দিনী মুখার্জি (সিপিআইএম, যাদবপুর)

    এবং আরও অনেকে। আপনারা যারা যতটুকু পারবেন, দেশটাকে যাদি এতটুকু ভালোবাসেন, দেশের গণতন্ত্রের জন্য যদি এতটুকুও চিন্তা করেন, একটু দেখবেন।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৯ ১৯:৩৭379174
  • শেষ এন্ট্রিটি ভুল হয়েছে। নন্দিনী মুখার্জি কলকাতা দক্ষিণ।
  • dc | ১০ এপ্রিল ২০১৯ ০৭:৪৪379177
  • সিপিএম তো ক্রাউডফান্ডিং বহু বছর ধরেই করছে, অন্তত ছোটবেলার থেকেই দেখে আসছি। ভোটের আগে পাট্টি অফিস থেকে দাদারা বেরোত, পেছনে পেছনে তিন চারজন চ্যালা থাকতো। দোকানে দোকানে গিয়ে তিনশো চারশোর রশিদ দিয়ে আসতো, টাকাটা পাট্টি অফিসে পৌঁছে যেত। সিপিএমের ক্রাউডফান্ডিং আর নতুন কি!
  • সিকি | ১০ এপ্রিল ২০১৯ ০৭:৪৭379178
  • নতুন আর কী। সে ধরুন গিয়ে দুগ্গাপুজো কালীপুজো সরোস্‌তিপুজোও ঐরকম ক্রাউডফান্ডিং করেই হয়। জলপাইগুড়ি ইঞ্জিন কলেজের বচ্ছরকার সোশ্যালও ঐভাবেই হয়, লোকজন ট্রেন ধরে দিল্লি পৌঁছে সিনিয়র দাদাদের হাতে দু আড়াই হাজার টাকার রসিদ ধরিয়ে আসে। প্রত্যেক বছর।
  • PT | ১০ এপ্রিল ২০১৯ ০৮:০৮379180
  • শুধু এটাই দৃশ্যমান ছিল? এই ক্ষমতাহীনতার সময়েও অনেকের এক দিনের মাইনে পার্টি ফান্ডে জমা হয়।
  • PT | ১০ এপ্রিল ২০১৯ ০৮:১৩379181
  • দুগ্গোপূজো ইত্যাদির কথা উঠলো তাই লিখি।
    আমার রাঁধুনী দিদির ছেলেকে ৬০০০ টাকা দিতে হয়েছে গত মাসে, পাড়ায় বম্বের কোন থার্ড গ্রেড শিল্পীকে দিয়ে সাঁসকিতিক অনুষ্ঠানের জন্য। সে কন্ট্রাক্টরের মাধ্যমে ইলেক্ট্রিকের কাজ করে বলে "কম" দিয়েছে। চাকুরীজীবিরা ২০ থেকে ৪০ হাজার জাতীয় আগাম রসিদ পেয়েছে।
  • sm | ১০ এপ্রিল ২০১৯ ০৮:৩৭379182
  • আমি আমার জীবদ্দশায় কোনদিন দুর্গাপূজায় চার হাজার টাকা চাঁদা দিই নি। কেউ চায় ও নি।
    তৃণমূল আসার পর পাড়ায় প্রচুর জলসা দেখেছি।কিন্তু কেউ চাঁদা চাইতে আসে নি।
    পাড়ার কিছু মুরুব্বী দের কাছে বিজ্ঞাপন চাইতে আসে বটে।
    বহুদিন ধরেই বামেরা ক্রাউড ফান্ডিং করে থাকে।কৌটো নাচায়। নতুন কিছু নয়।
    এখন সোশ্যাল মিডিয়া হয়েছে।এই রকম উমেদারি চোখে পড়বে তাতে আশ্চর্য্যের কি আছে!
  • মানিক | ১০ এপ্রিল ২০১৯ ০৯:২৩379183
  • কাঁঠালপাতাকে পুজোকমিটিরও ভয় পায়।
  • sm | ১০ এপ্রিল ২০১৯ ০৯:৪৫379184
  • আমি না,কৌটো নাচানো ভয়ানক পছন্দ করি।
  • PT | ১০ এপ্রিল ২০১৯ ১০:০৬379185
  • বড় শহরে থেকেছেন সারাজীবন? এখনো? একটু কম নাম জানা ডিসট্রিক্ট টাউন বা গ্রামে থেকে যাবেন কিছুদিন। আমূল বদলে গিয়েছে ২০১১ থেকে। সেসব কিছুই জানেন না বলে ন্যানো কেন খর্গপুরে করা হবেনা বলে তক্ক করে গিয়েছেন।

    আমার এক ছাত্র আছে IICB-তে। কাইসার-আরাবুল ইত্যাদিদের অঞ্চলে বাড়ি। ইচ্ছে হলে জানাবেন। যোগাযোগ করিয়ে দেব। ভয়্ঙ্করের জীবন কথা শুনে আসবেন।
  • sm | ১০ এপ্রিল ২০১৯ ১০:১১379186
  • আমাকেএনাদের ভয়ঙ্কর জীবনের কথা এখন না শুনিয়ে কয়েক বছর আগে,নন্দীগ্রাম,নানুর,সূচপুর,কেশপুর,ছোট আঙ্গারিয়া,নেতাই এসব জায়গার লোকজনের পরম শান্তির ও উপলব্ধির কথা শোনালে কাজে দিতো।
  • PT | ১০ এপ্রিল ২০১৯ ১০:৫৮379187
  • এই কাঁঠালপাতা চিবোনো আর কত দিন চলবে?
  • সিকি | ১০ এপ্রিল ২০১৯ ১১:০৫379189
  • নিয্যস সত্যি।
  • | ১০ এপ্রিল ২০১৯ ১১:২২379191
  • এসেম মেনে নিলেন যে এখন রাজ্যজুড়ে নন্দীগ্রাম, কেশপুরের তখনকার অবস্থাই চলছে।
    কিন্তু নন্দীগ্রাম কেশপুর ছোট আঙারিয়ার ইউজ কেস পরে রাজ্যজুড়ে রেপ্লিকেট করা হবে এই কথা আগে বলা হয় নি কেন? এমনকি এবারের ম্যানিফেস্টোতেও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন