এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ০৯:২২433817
  • চিলি চিকেনের আইডিয়াটা পছন্দ হল। যাই রান্নাঘরে যাই।
  • dd | ২৫ নভেম্বর ২০১০ ১০:০৯433818
  • ব্যাঙ, ব্যাঙ। ফিরে এসো। শুনছো ?

    আরে ঐ চিলি চিকেনে গোল মরিচ মোটে বাদ্দিও না।

    গোল মরিচ ছাড়া চিলি চিকেন হয় না ক্ষি ? silly চিকেন হয়ে যাবে।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ১০:৪৭433819
  • অমিও বলতাম। চিকেন ফ্রিকাসের কথা। নেহাত ঘুমোচ্ছি।
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ১১:০৫433820
  • শিগ্গিরি বল। এই সবে চিকেন ধুয়ে রেখে এলাম। এখনো ম্যারিনেট করি নি।
    আর ডিডিদার থেকে আমি মোট্টেও এইটুকু আশা করি নি। :-(
  • tatin | ২৫ নভেম্বর ২০১০ ১১:১৩433822
  • tatin | ২৫ নভেম্বর ২০১০ ১১:১৩433821
  • এই লিংকটা খুলছে? http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash2/hs581.ash2/150347_458066380818_571455818_5840379_3017069_n.jpg

    ব্যাং-এর মাংস রেঁধেছিলাম
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ১২:৩৬433823
  • চিলি চিকেনই রাঁধতে গিয়েছিলুম। কিন্তু চিলিসস ঢালতে যাওয়ার আগের মুহুর্তে, চিলিসসের বোতলটিকে খুন্তির ধাক্কায় ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললুম। কাঁচ কুড়োতে যাওয়ার আগে মনের দু:খে একটু পোস্টিয়ে গেলুম।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৫433824
  • কাচ খেতে ভালো না? আমার তো ধারণা ছিলো একটু শক্ত আনারসের মতই হবে।
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ১২:৪৮433825
  • আগে বলবি তো, আমি তো সব ঝেঁটিয়ে ফেলে দিলুম একটু আগে।।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১২:৫৭433828
  • তবে আর কি চিলিটিকটিকি রাঁধো।
  • keltuda | ২৫ নভেম্বর ২০১০ ১২:৫৯433829
  • ধাতব টুকরো হলেও নাহয় কথা ছিল। চুম্বক দিয়ে ....
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১৩:০৪433830
  • একটা বড়ো পাত্রে জল নিয়ে সমস্তটা ঢেলে দিলেই ভারি কাচের টুকরোগুলো তলিয়ে যেতো। ওপর থেকে চিকেনগুলো তুলে নিলেই হতো। রেসিডিউয়াল কাচ কিকরে তাড়াবে জানতে হলে সাবস্ক্রাইব করুন।
  • keltuda | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১০433833
  • তার আগে;
    চিকেনের আপেক্ষিক গুরুত্ব কি এতই কম যে জলে ভাসবে! এ কি শিলা নাকি??
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১০433832
  • আমার মা একবার রেঁধেছিলো। ফিসটিকটিকি। ফিসের ঝোল রাঁধা হচ্ছিল, ওপর থেকে একটা টিকটিকি সেই গরম, ফুটন্ত ঝোলের মধ্যে পড়ে গিয়ে হাত-পা ছুঁড়ে তীব্র কিলবিলে প্রতিবাদ কচ্ছিল। টিকটিকিটার আবার গায়ে কালো কালো ফুটকি ফুটকি মত ছিল। কিসের বাচ্চা কে জানে বাবা ! ইইক্‌ !!!
  • Manish | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১০433831
  • শেষ পর্যন্ত্য কি রান্নাটার কি হলো?
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১২433834
  • ইয়ে, মানে ওটা চিকেনের পালক। পালকের ঝোল রাঁধা হচ্চিল। একটু পনীর দিলেই.....
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১৪433835
  • * ফিশ
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৩:১৭433836
  • ব্যাং,যা গেছে তা যাক।তুমি বরম এক্টা বেশ মোটা চটি পরে চলাফেরা করো।
    আর সাবস্ক্রাইব করো না।একি ল্যাব-যে ফানেল,ফিলটার পেপার,বীকার ই: সাহায্যে পাউডারের মতো কাঁচ তাড়াবে?

    বি:দ্র:-বিপদে সৎপরামর্শ দেয়ার জন্য যোগাযোগ করুন।
  • dd | ২৫ নভেম্বর ২০১০ ১৩:২৭433839
  • না :। কোনো সুস্থ মস্তিষ্কের সরল গোলগাল মানুষ আর আজকাল পাওয়াই যায় না। শুধু ফালতু কথা বার্ত্তা।

    আরে:, তখন থেকে বলে বলে কনুই ব্যাথা হয়ে গ্যালো, বলি গোল মরিচ দিয়েছিলে?

    গোল মরিচ দিলে বড় জোর হামান দিস্তায় আঙুল এট্টু থেঁৎলে যেতো, কাঁচ টাঁচ পরে রক্তারক্তি হতো না। তো, শুনবে ক্যানো ?

    কিন্তু চিকেন টা হলো ক্যামোন তরো? খুব উদগ্রীব রইলাম।
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:২৭433837
  • হ্যাঁ, হ্যাঁ, ব্যাঙ, বুটজুতো পরে নাও। আর মন দিয়ে বলো-"হিট, মিট, ফ্যাট। হিশ ফিশ ড্যাম।' তাহলেই আমরা তোমাকে আদর করে মিস্টার গমীশ বলে ডাকবো।
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৩১433840
  • আর হ্যাঁ, শোনো! একবার মিস্টার গমীশ হয়ে গেলেই তুমি খুব সহজে ব্যাঙের মাংস রাঁদতে পারবে, ঐ তাতিনছোঁড়ার মতন। তখন আর কোনো দোষ হবে না। কী দরকার তোমার ওরম বিপজ্জনক চিকেনমিকেন রাঁদতে যাওয়ার !
  • su | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪১433841
  • আমি ফিরে এলাম !! শীতের দুপুরের জন্য একটা দারূন মাছের ঝোল....

    যে কোনো মাছ ভেজে রাখতে হবে।
    মাঝারি মাপের একটা টমেটো কুচিয়ে নিতে হবে।
    পাঁচ ফোড়ণ আন্দাজমতো।
    অল্প জিরে গুঁড়ো (optional)
    অল্প পেঁয়াজ কুচি (optional)।
    আলু লম্বা লম্বা করে কেটে ভেজে নেয়া।
    কাঁচা লংকা ইচ্ছে মতো।
    ধনে পাতা কুচি।

    কড়াইতে সর্ষের তেল গরম হলে পাঁচফোড়ণ দিয়ে টমেটো ছেড়ে দিতে হবে।যারা জিরে বা পেঁয়াজ দেবেন, সাথে দিয়ে ভেজে নিতে হবে।এরপর কাঁচা লংকা দিয়ে ভাজা আলু কড়াইতে দিয়ে ঝোল এর আন্দাজে গরম জল দিয়ে একটু ফুটে উঠলেই মাছ ছেড়ে দিতে হবে।এরপর আন্দাজ মত নুন আর হলুদ দিয়ে নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরী শীতের মাছের ঝোল!
  • jayanti ba kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪২433842
  • কেউ পড়াশোনা করে না সেরম।খুন্তির ধাক্কা/খোঁচায় ধ্বংস হইল সয়াসসের বোতল।চিকেন তো অক্ষতই আছে,তারে আবার রিকভার কর্তে হইব ক্যান।
    ব্যাংদিদি এতক্ষণে চিকেন রেঁধে, খেয়ে কিচেন সাফ করে ফেল্লো।
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪৭433843
  • হুঁ! পষ্ট দেখছি লিখেছে 'চিলিসসের বোতল', বলে সয়াসস ! আবার অন্যেরে পড়াশুনা করে না বলে জ্ঞান দ্যায় !
  • I | ২৫ নভেম্বর ২০১০ ১৩:৪৯433844
  • আর, হ্যাঁ গা ব্যাঙ! বুটজুতো পল্লে? খুব উদগ্রীব রইলাম।
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ১৪:০৯433845
  • হ্যাঁ কেউ পড়াশুনো করেনা।

    যাই হোক, আরেকটা বুদ্ধি দিয়ে যাই। বুট পরে কাচ আর চিকেনের ওপর দিয়ে একটু হেঁটে নিলেই কাচ গুঁড়ো হয়ে যেতো। তখন আবার সেপারেশন.....
  • de | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৩৪433846
  • এট্টু বেশী করে হাঁটলেই আর সেপারেশনও কত্তে হতো না, একসঙ্গে এট্টু গোল্মরিচ গুঁড়ো, নুন, কাঁচালংকা,পেঁয়াজকুচি আর এট্টা ডিম্ফেটিয়ে ফেলে দিয়ে তুলে তুলে পকোড়া বানিয়ে নিলেই চিকেনের কাঁচপকোড়া!
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ২১:০৩433847
  • হ্যাঁ গা ব্যাঙ। কাল কি খাওয়া দাওয়া হল? খুব উদগ্রীব রইলাম।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ২২:৪০433848
  • হ্যাঁ গা ব্যাঙ। কাল কী খাওয়া দাওয়া হল? খুব উদগ্রীব রইলাম।
    পাই কী ভাবে ম্যাগি রেঁধেছিল সেটাও জানতে চাই।
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ২২:৫১433850
  • ই কিরে বাবা! অ্যাত্তোজন উদগ্রীব হয়ে আছে! খাওয়াদাওয়ার কথা আর কী বলব? ঘরে লঙ্কা বাড়ন্ত, এদিকে আকার বুদ্ধিতে চিলি চিকেন রাঁধতে গেছিলাম! ডিডিদার পরামর্শমত গোলমরিচ দিতে গিয়ে গোলমরিচের কৌটোটাই খুঁজে পেলাম না। তখন নিজের বুদ্ধিমত চিলিসস দিতে গিয়ে সেটারও গঙ্গাপ্রাপ্তি হল। তারপর দেখলাম যেটা বানিয়েছি সেটা একটা মিষ্টিমত, টকমত ক্যাপসিকাম আর চিকেনের ঝোল। সন্ধ্যেবেলায় ছেলেকে এক চামচ চাখতে দিলাম, কেমন হয়েছে জানতে, সে ব্যাটা মুখে দিয়েই ""আগে আমি জল খাব" বলে চেঁচাতে লাগল। আমি বুদ্ধি করে ডিনার স্কিপ করেছি আজকে, বিভীষণকে বেড়ে দিলাম ভাত-ডাল-ক্যাপসিকামচিকেনের ঝোল। কিন্তু তিনি তো বিনাবাক্যব্যয়ে দিব্যি সোনামুখ করে খেয়ে উঠে গেলেন। এবার তোমরা বুঝে নাও, কেমন খাওয়াদাওয়া হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন