এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:২৯661753
  • বাঙ্গালি "তেলেভাজার জাত" ভেবে বাইরের কোম্পানিরা নিতে চাইবে না, এটা ঠিক না। ঠিক্ঠাক স্কিল থাকলে কোম্পানি নিজের স্বার্থেই নেবে। আগে বাঙ্গালির দুর্নাম ছিল বটে, যে কথায় কথায় ধর্মঘট না দেকে দেয়, তবে আজকাল সেসব কেউ আর তেমন বলে না। কাজেই বাইরে যারা যাবে তারা ঠিকই কাজ পেয়ে যাবে। লোকালি বড়ো কোম্পানিতে কাজ পাবেনা, আর সবাই যে পবর বাইরে বেরনোর মতো অবস্থায় থাকে না তাও ঠিক, তবে সেটা নিয়ে তেমন ভাবার কারন দেখিনা। লাইফ ইস নট ফেয়ার।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:২৯661752
  • এই ইনফোসিস আর পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপারটা অনেকদিন ধরে চলছে, ভাবলাম একটু গুগল করে দেখি।

    ২০০৮ সালে ইনফোসিস ১০০ একর জমি চায় রাজ্য সরকারের কাছে। ২০১০-এ ৫০ একর জমি পায় রাজারহাটের কাছে, এবং ৭৫ কোটি টাকা দিয়ে সেটা কিনে নেয়। কিন্তু তাহলে কোম্পানী খুলছে না কেন? আইবিএম, কগনিজ্যান্ট, টিসিএস, উইপ্রো - হোয়াই নট দেম?

    ইনফোসিস চায়, পশ্চিমবঙ্গ সরকার ঐ জমিটাকে SEZ like স্ট্যাটাস দিক। তাহলে সেজ ট্যাক্স রুল অনুযায়ী, প্রথম বছরে ইনফোসিস ১০০% ট্যাক্স ওয়েভার পাবে এক্সপোর্ট রেভিনিউতে, দ্বিতীয় বছর ৫০%, এন্ড সো অন। আর ইনফোসিসের রেভিনিউর সিংহভাগ আসে এক্সপোর্ট থেকে, অর্থাৎ, শুরুর কয়েক বছর রাজ্য সরকারের কম ট্যাক্সো ইনকাম হবে।

    এখন ইনফোসিস-এর এই দাবী কি অযৌক্তিক?

    না। কারণ, উইপ্রো আর কগনিজ্যান্ট অলরেডি সেজ লাইক ট্যাক্স স্ট্যাটাস পেয়েছে। টিসিএস ও নতুন জমিতে পেয়েছে। অর্থাৎ, এরা সবাই এই ট্যাক্স বেনিফিট পেয়েছে। ইনফোসিস-এর পাওয়া উচিত।

    নতুন সরকার সেজ বিরোধী, কিন্তু গন্ডগোলটা হচ্ছে আইটি সেক্টর ঠিক ম্যানুফ্যাচারিং সেজ নয়, তাই একে একটু আলাদা ট্রিট করা উচিত, যেমনটি ধীরে সুস্থে করছিল প্রাক্তন সরকার। আর জমিও বেশি লাগে না, তাই প্রচুর লাগোয়া জমি অধিগ্রহণের যে অসুবিধে জনবহুল পশ্চিমবঙ্গে আছে, সেটা এই সেক্টরে ততটা প্রযোজ্য নয়।

    একগুঁয়েমি ছেড়ে বর্তমান সরকার যদি রাজী হয় তাহলে কোম্পানী হতে পারে। না হলে ইনফোসিস কি আর করবে - জমি ফিরিয়ে দেবে। এর আগে একবার তারা ৪০ একর জমি কর্নাটক সরকারকে ফিরিয়ে দিয়েছিল, সেটা অবশ্য সেজ বিষয়ক ব্যাপার ছিল না (ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার)।
  • pi | 192.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৩০661754
  • এই ট্যাক্সটা কে কম পাবে ? রাজ্য না কেন্দ্র সরকার ?
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৩২661755
  • পড়ে যা মনে হল, এটা লোকাল স্টেট গভর্নমেন্টের এক্সপোর্ট ট্যাক্স, যেটা এমনি সেল্‌স ট্যাক্সের থেকে একটু বেশী বোধহয়।
  • sm | 53.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৩৮661756
  • ইনফি কি জমি ফেরাবে? মনে হয় না; কারণ জমির বর্তমান বাজার দর হাজার কোটির ওপরেই হবে? বেটার হবে কোনো নতুন সরকারের আসার অপেক্ষা! কিন্তু ট্যাক্স ব্যাপারটায় কে বেশি লোসকানে পড়বে; রাজ্য না কেন্দ্র সেই ডা ক্লিয়ার হওয়া দরকার।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৪২661757
  • ইনফি এলে ক্ষতি কিছু নাই, বরং ভালোই তো হত। শিশিবোতলের মধ্যে না ঢুকেও এইটা বলে ফেলা যায়ঃ-)

    কিন্তু অন্য একটা জিনিস ভাবাচ্ছে। ট্যালেন্ট পুলের কমতি নেই - সবাই মোটামুটি একমত। তাহলে, যারা এখানে আছে - তারা খুব বেশি সিওই বা আরেন্ডি ইউনিট বানালো না কেন? এই যেমন উইপ্রো - অত বড় ক্যাম্পাস, মনে হয় ২০০৫-৬ নাগাদ তৈরী হয়েছে, বা আরো একটু আগেই হবে। কিন্তু প্রায় পুরোটাই বিপিও। একটা সিওই-ও উইপ্রো এখানে বানায়নি।

    এবং এই বিপিও-তে একদিন কেমিস্ট্রিতে পিএইচডি করছে এমন একজনকে ইন্টারভিউ দিতে আসতে দেখেছিলাম।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৪৪661758
  • যা বুঝলাম (সেজ এর ডিটেইল্‌স ভালো জানি না), স্পেশ্যাল ইকনমিক জোন - এর ঐ এক্সপোর্ট ট্যাক্স ওয়েভার - ওটা একটা অন্যতম 'স্পেশ্যাল' ব্যাপার। স্টেট ট্যাক্স / ফেডারেল (কেন্দ্র) ট্যাক্স - কার কত ভাগ জানি না, কিন্তু ট্যাক্স ছাড় উভয়তেই আছে।

    গুগল সার্চ করে দেখলাম, কিছু না এগোলে ইনফোসিস জমি ফেরিয়ে দিতে পারে এমন খবর রয়েছে মার্কেটে। আর এখন জমির যাই দাম হোক, ইনফোসিসের তাতে কোনো লাভ নেই, কারণ ঐ জমি তারা বিক্রি বা জমিতে রিয়েল স্টেট বিজনেস বা অন্য কোনো রিপার্পাস করতে পারবে না - কিছু ক্লস আছে বোধহয়।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৪৮661759
  • কিন্তু ইনফি পবতে না হলেই বা ক্ষতি কি? না হয় অন্য কোন রাজ্যে হবে, সেখানে পবর থেকে ছেলেমেয়েরা যাবে।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৫৪661763
  • ডিসি, এগজ্যাক্টলি। অন্য জায়গায় যাওয়া উচিত। হলেও। বেশি মাইনে, ভালো কাজ যার যেরকম প্রেফারেন্স অনুযায়ী আজ ব্যাঙ্গালোর যাচ্ছে। কাল দুবাই, ইউকে, ইউএস যাবে। যাওয়া উচিত।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৫৫661765
  • বিপিওতে অটোমেশন আসছে নয়, এসে গেছে। শুরু হয়ে গেছে।

    @ডিসি - অপশন বেশি থাকলে ক্ষতি তো নেই, বরং ভালোই। ধরুন আমার বয়সে আমি কলকাতাতেই থাকতে চাই, কিন্তু এই মুহুর্তে আমার হাতে এখনকার চাকরি ছাড়া আর কোনো অপশন নেই (যদিও এখনো মনে হয়নি পাল্টানোর দরকার হতে পারে)।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৫৫661764
  • তাই দেখলাম, টিসিএস-এর সেজ অ্যাপ্রুভ হয়েছে ২০১২ তে বোধহয়।
  • aranya | 154.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৫৬661766
  • ইনফোসিস-এর মত আইটি কোং গুলোর জমিকে সেজ স্ট্যাটাস দিলে কি সমস্যা, সেটা আমার কাছেও পরিস্কার নয়।
    সরকার ট্যাক্স কম পাবে, এ ছাড়া আর কোন ইস্যু আছে কি?

    ট্যাক্সের ক্ষেত্রে যা ক্ষতি, প্রত্যক্ষ ও পরোক্ষ জব ক্রিয়েশনে তা পুষিয়ে যেত।

    sm যেটা লিখলেন -'ইনফি আর সিঙ্গুর -নন্দীগ্রাম এক নয়। এখানে বহু মানুষের জীবিকা বা ভিটে মাটি চ্যুত হতে হত না' - আমারও এরকমই মনে হয়।

    না কি আরও কিছু ইস্যু আছে, যা জানি না ..
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:৫৮661767
  • ধুস্‌, ফর্মাল অ্যাপ্রুভাল হয়েছে ২০০৮-এ। ২০১১ (বা ২০১২-র শুরুতে) তে কন্স্ট্রাকশন শুরু হয়েছিলো। আমরা যখন ইকোস্পেসে মুভ করি (২০১২ জুলাই/আগস্ট) তখন ওখানে দেড়খানা মতন বাড়ির খাঁচা তৈরী হয়ে গেছিলো।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:০৪661768
  • ও, তার মানে টিসিএস সেজ অ্যাপ্রুভ্যাল আগের সরকারের সময়ই পেয়েছিল। নিউজ আইটেম তো, তারা মুভ করার সময়্টা লিখেছে।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:০৫661769
  • ওই খবরেই তো দিয়েছে ২০০৮ এ ফর্মাল অ্যাপ্রুভাল!

    An SEZ has four stages - approval in-principle, formal approval, notification and finally, beginning of operations.

    It was in May, 2008 that TCS received the formal approval which was followed by notification last year.
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:০৬661770
  • Pen (আপনি আগের Calm ই তো?), আবার বলি, গ্রাউন্ড রিয়েলিটি অস্বীকার করে কোন লাভ নেই। পবতে ইনফি আসতে গেলেই আবার কেউ না কেউ গিয়ে আন্দোলন শুরু করে দেবে। কাজেই বড়ো ইন্ডাস্ট্রি না করে ছোট কোন জায়গায় কাজ করে (বা নিজে খুলে) আনর্গানইজড ভাবে যদি বেশী এমপ্লয়মেন্ট হয় তো খারাপ কি? যারা বড়ো জায়গায় কাজ করতে চায় বা যারা এন্ত্রেপ্রেনেউর তারা পবর বাইরে অন্য রাজ্যে যাবে, অন্য অনেক রাজ্য তো তাদের ওয়লকাম করার জন্য আছেই! আর তাতে করে মাইগ্রেট করাও হবে। আমার মনে হয় এই সেগমেন্টেশনটা ঠিকই আছে। যারা ক্যাপিটালিস্ট মোড অফ ডেভেলপমেন্ট চায়না তাদের সেটা জোর করে গিলিয়ে কি হবে? আমার আগে মনে হতো এতে করে পবতে চাকরি পাওয়া মুশকিল হবে, কিন্তু এখন দেখছি তাও না, পবতেও অনেক এমপ্লয়মেন্ট হচ্ছে। হয়তো আনর্গানাইজড ভাবে হচ্ছে, ছোট সেক্টরে হচ্ছে। সবাইকেই যে বড়ো ইনভেস্টমেন্ট এনে ইকনমিক গ্রোথ দেখাতে হবে তা তো না, কাজেই পবর মানুষ যেমন চায় ঠিক সেরকম থাকতে দিলে ক্ষতি কি? পবতে বড়ো কোন কোম্পানি না থাকলেই বা ক্ষতি কি?
  • pi | 192.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:১১661771
  • ২০১২ এ নোটিফিকেশনটা হয়েছে। সেটা দেখেই তো বললাম, এই সরকারের আমলে ফাইনালাইজড হয়েছে। মানে সব ক'টা স্টেপ হয়েছে। সেজ নিয়ে বিরোধিতা থাকলে এখানে আট্কালো না কেন না আটকাতে পারতো না ?
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:১৩661774
  • ফর্মাল অ্যাপ্রুভালের পর বাতিল করা মনে হয় চাপের। ইনফির ব্যাপারটা কোন স্টেজে ছিলো জানা নেই।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:১৩661773
  • "অন্য জায়গায় যাওয়া উচিত। হলেও। বেশি মাইনে, ভালো কাজ যার যেরকম প্রেফারেন্স অনুযায়ী আজ ব্যাঙ্গালোর যাচ্ছে। কাল দুবাই, ইউকে, ইউএস যাবে। যাওয়া উচিত।"

    একমত। এসব জায়গাতে বিগ ইনভেস্টমেন্ট মডেল মেনে ইকমনিক ইমপ্রুভমেন্ট হচ্ছে, যারা এই মডেলে গ্রোথ দেখতে যায় তারা এসব জায়গাতেই মাইগ্রেট করবে। যারা ছোট সেক্টরে জোর দিতে চায় বা কাজ করতে চায় তারা পবতেই থাকবে। দুদলই খুশী।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:১৫661775
  • এই বয়সে আবার মাইগ্রেশন? এক লম্বা-আ-আ-আ মাইগ্রেশনের পর সেটল করতে কয়েক বছর লেগে গেছিলো...
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:১৭661777
  • ডিসি,
    আমি জানি না, কিন্তু স্পেসিফিক্যালি ইনফোসিস-কে বাধা দিয়ে কোনো আন্দোলন, মিছিল, প্রতিবাদ পশ্চিমবঙ্গে হয়েছে কি? সিঙ্গুরের মতন। তেমন কিছু শুনি নি, মিস করে যেতে পারি।
    যদি হয়ে থাকে সেটার গ্রাউন্ড কি জানি না, কারণ একই ক্যাটাগরিতে টিসিএস, উইপ্রো, কগনিজ্যান্ট-ও রয়েছে।
  • pi | 192.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২০661778
  • স্পেসিফিক্যালি ইনফোসিস-কে বাধা দিয়ে কোনো আন্দোলন, মিছিল, প্রতিবাদ পশ্চিমবঙ্গে হয়েছে বলে আমিও জানিনা। আইটি র সেজ নিয়ে, এক্সিস্টিং সেজ নিয়েও কিছুই হয়নি বলেই জানি।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২১661779
  • lcm আন্দোলন হয়নি বলেই মনে হয়, আমিও তেমন কিছু শুনিনি। তবে তৃনমূল সরকার এসে কোন একটা কারনে (যেটা আমি জানিনা) ইনফিকে বাধা দিচ্ছে, বা ইনফির মনে হচ্ছে পবতে অফিস খুলতে অনুবিধে হচ্ছে। আর এর আগেও পব থেকে কোন না কোন কারনে অনেক ইনভেস্টর বা কোম্পানি বেরিয়ে গেছে। আমি এই ট্রেন্ডটার কথা বলছি। তবে বড়ো ইনভেস্টর না এনেও মমতা দেখিয়ে দিচ্ছেন যে পবর জিডিপি আর এমপ্লয়মেন্ট গ্রোথ হচ্ছে, কাজেই এই ইনফিকে নিয়ে আফশোষ করার (বা ইনফি কেন চালু করতে পারছে না সেই প্রশ্ন করার) তেমন কারন দেখছি না।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২৪661780
  • আর তৃনমূল সরকার ক্ষমতায় আসার আগেই বলেছিল সেজ হতে দেবেনা। কাজেই ওদের দিক থেকেও তো কোন অন্যায় করছে বলে মনে হচ্ছেনা। সেজ না করেও এমপ্লয়মেন্ট বাড়াচ্ছে, তাহলে ইনফির কি দরকার? আর ইনফি যদি মনে করে সেজ স্ট্যাটাস না পেয়েও পবতে অফিস খুলতে পারবে তো খুলুক, নাহলে অন্য রাজ্যে তো যেতেই পারে। তখন পবর যারা ইনফিতে (বা আইটিতে) কাজ করতে চায় তারা সেখানে গিয়ে করবে।
  • xyz | 125.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২৫661781
  • ২০০৮ এ ফর্মাল approval দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, সিপিএম বা তৃনমূল নয়। পরিবর্তনের পরে যদি সরকার ডিগবাজি খায় তাহলে দেশে বিদেশে কোম্পানি গুলোর কাছে কি মেসেজ যায় ?
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২৬661782
  • ডিসি,
    প্রবলেমটা ঠিক ইনফোসিস নিয়ে নয়।
    বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সেজ নিয়ে আপত্তির এগজ্যাক্ট কারণ নিয়ে।
    যদি কারণ এই হয় যে, অনেকটা লাগোয়া জমি অধিগ্রহণ করা এক সমস্যা - তার কিছু যুক্তি আছে, আদ্যিকালের জমি অধিগ্রহণ আইন, একর পিছু অনেক মালিকানায় ভাগ বাঁটোয়ারা, অনেক মানুষের জমিনির্ভর জিবীকার অল্টারনেটিভের ব্যবস্থা করা -- ইত্যাদি।
    কিন্তু, আইটি কোম্পানিকে সেজ করতে না দেওয়ার কারণটা পরিষ্কার নয়।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২৭661785
  • ইয়ে, এই মেসেজ যায় কি যে পব বিগ বিগনেসের জন্য খুব একটা স্টেবল রাজ্য না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন