এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫১420091
  • তৃষাগ্নি। পল্লবী জোশি আর নানা।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫০420087
  • না গল্প টা মনে আসছে না!!
  • S | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫০420088
  • ইলিশের তুলনায় মাটন সস্তা।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫০420089
  • তৃষাগ্নি বেশ ভালো সিনেমা। "মরু ও সংঘ" গল্প অবলম্বনে।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯420086
  • তৃষাগ্নি
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮420085
  • আটোজ, জানো তো শরদিন্দু সিনেমা কোম্পানি র লেখক হিসাবে কাজ নেন। কাজেই ওনার লেখা থেকে সম্ভাব্য সিনেমা হতে পারে এই ব্যাপার টা হয়তো ওনার অবচেতন মনে থেকে যেত।

    সেদিন কোথায় যেন দেখলাম ওনার " মরু আর সঙঘ" গল্প টি অবলম্বনে একটি সিনেমা হয়েছিল। কোন গল্প টা বলোতো? ঠিক মনে আসছে না।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৫420084
  • আরে ব্রতীন, এ তো তবু বই! নতুন নতুন এমন এমন সব ম্যাগাজিনও বেরোচ্ছে যেখানে লেখকরা কবিতা গল্প যা দিন না কেন, ওই ম্যাগাজিন লেখককে এক কপি কিনতেই হবে। অধিক কিনলে তো কথাই নেই। ফেসবুকে মোটা মোটা করে পোস্ট দিচ্ছে ম্যাগাজিন প্রকাশকরা, "ম্যাগাজিন না কিনলে দয়া করিয়া লেখা পাঠাইবেন না"। ঃ-)
    মানে চাষীর ক্ষেত থেকে বিনাপয়্সায় ঝিঙে-পটল-গাজর-মূলো-উচ্ছে নিয়ে আবার তাকেই সেইজিনিস বিক্রি করে যাবে নগদ মূল্যে। চাষীর যাকে বলে "আমও গেল, ছালাও গেল"।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪১420083
  • আটোজ, ইলিশের আকাশ ছোঁয়া দাম।

    ৮০০/১০০০ এর কমে নেই। সেগুলো খেয়েও তৃপ্তি নেই।

    দিনকাল খুব খারাপ
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৬420081
  • এল সি এম দা, খোঁজ রাখো কিনা জানি না, এখন দিনকাল পাল্টেছে।

    এখন যেকোন এক্স,ওয়াই,জেড লেখক বিগ শটস বাদ দিয়ে মোটামুটি মাঝারি মানের পাবলিশার্স এর কাছে তার বই ছাপানোর দাবি নিয়ে যেতে পারে। লেখার মান নিয়ে বেশি চাপ পাবলিশার্স নেন না। ধরা যাক বই এর দাম ধার্য করা হল ২০০ টাকা। বই বেরোলে ১০০ ( বা ১৫০) কপি
    লেখক কে
    কিনে নিতে হবে।
    লেখক
    ২০-৩০% ছাড় পাবে। পাবলিশার্স হয়তো মোট ২০০-২৫০ কপি বই ছাপাবে। মোটামুটি লেখকের কাছ থেকে ই ছাপা বা অন্যান্য খরচ তুলে নেবে। বাকি বই বেচে যা লাভ পাবলিশার্স এর। নো রয়ালিটি।

    বেশ উইন উইন সিটুয়েসন!!
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৬420082
  • বুঝলে ব্রতীন, আবার "তুঙ্গভদ্রার তীরে" পড়ছি। এই জিনিস ভালো পরিচালকের হাতে পড়লে তুমুল ভালো সিনেমা হতে পারত। যেমন সুলিখিত গল্প তেমনি সব সিনেম্যাটিক ব্যাপারস্যাপার। ঃ-)
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৪420080
  • ভালো মাটনের জবাব নেই।
    তবে এখন বর্ষাকাল, এত ইলিশ, সেই দিয়েও তো চালিয়ে নিতে পারো। ক'পীস ইলিশভাজা আর চাট্টি গরম ভাত ঃ-)
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৬420079
  • আমি তন্দুর ছাড়া বিশেষ চিকেন খাই না।

    মাটন ই হল আমার দুর্বলতা
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২১420078
  • "শবরচরিত" পড়ছি, "সুবর্ণরেণু সুবর্ণরেখা"র লেখকেরই লেখা, তবে শবরচরিত সম্ভবতঃ বহু পূর্বে লেখা।
    "নাস্তিক পন্ডিতের ভিটা" এখনও পড়া হয় নি। এখন "ছায়াচরাচর" ও প্রকাশিত(একই লেখকের)। এখন প্ল্যান হল, দু'খানা বই একত্রে কিনে আগে দ্বিতীয়টা পড়ব। ঃ-)
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১২420077
  • শ্রীজাত ব্যানার্জি (কবি) বই ছাপানো এবং পড়া নিয়ে একটি ইন্টারেস্টিং কমেন্ট করেছেন ---

    "- এখন নাকি অনেক প্রকাশক বই ছাপার জন্য টাকা নিচ্ছেন। এ বিষয়ে আপনার মতামত কী?

    - তবু ভাল যে পাঠকরা এখনও বিনা পয়সায় পড়তে রাজি হচ্ছেন।"
  • Proshno | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০২420076
  • @এলা, ব - ধন্যবাদ
    বুঝতে ভুল হয়েছে, আসলে অনেক জায়্গাই ঐ কথা শুনে শুনে প্যারানয়েড হয়ে পড়ছি সম্ভবত।
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৮420075
  • কিন্তু ব্রতীন, টুক করে কাছের বাজারে গিয়ে মাছ বা মুর্গী নিয়ে এলেই পারতে। বিকেলের দিকে আবার যেও, নৈশাহারে তাহলে পাবে। ঃ-)
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২২420074
  • Amit | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০420073
  • আমরা কিন্তু ব কে একদম ই পেটুক ভাবি না
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৭420072
  • আজকে রবিবার অথচ নো পাঁঠা। ভাবতে পারেন?

    মা বললো
    সকালে বাজার যা। কিন্তু মাংসের দোকানে ভিড় হবে বলে কাটিয়ে দিলুম।

    কিন্তু এখন খেতে বসে কীরকম ইয়ে ইয়ে লাগছে!!
  • Kaju | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৫420070
  • বিফল**
  • Kaju | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৫420071
  • এত শিক্ষাদীক্ষা সকলি বিফক যদি বেসিক শিক্ষা না থাকে যে সত্যের পক্ষে থাকতে হয়, এরম একটা প্রফেশনে থেকে তার ওপর। যেখানে এত এত লোক নিজের সর্বস্ব জমা রেখেছে তাকে ডাইনের হাতে পুত্রসমর্পণ বানিয়ে ছেড়ে দেয় যারা তাদের আইনের হাতে নিয়ে বাপের নাম খগেন করতে হয়, এতো অল্পশিক্ষিত লোকও জানে। এসব অবশ্য প্রাচীনপন্থী কথা, নিজের পকেট গোছনোর শিক্ষাই আসল। ওরম শিক্ষার মুখে কী আর দিই। কোয়ালিফিকেশন দিয়ে যদি সব হত !
  • P | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৯420069
  • সিবিআই এর কাছে গেলে অন্তত প্রানে বেঁচে যাবেন। যে বিশাল টাকার, আর যত কেউকেটাদের দুর্নীতির চাবি ওনার কাছে, খুব ই চিন্তার কথা এই বাজারে
  • অর্জুন | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৬420068
  • আচ্ছা, জ্যোতি বসু সল্টলেকে যে ইন্দিরা ভবনে থাকতেন সেটার এখন কি হয়েছে?
  • | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৮420067
  • ওনার মতো মেধাবী ছাত্র। যার শিক্ষা দীক্ষা এত উজ্জ্বল, তারাও যদি এভাবে লোভের কাছে নিজেকে বেচে দেন, তাহলে আর কাকে ভরসা করি।
  • sm | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৬420066
  • যে, এতো স্মাইলি ঢোকায় পোস্টে,প্রবন্ধে,তাকে গুরুর খরাজ বলাই যায়।
  • Hitler | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৪420065
  • The precept that it's men's duty to love one another is theory —and the Christians are the last to practise it! A negro baby who has the misfortune to die before a missionary gets his clutches on him, goes to Hell! If that were true, one might well lament that sorrowful destiny: to have lived only three years, and to burn for all eternity with Lucifer !
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৩420064
  • খাদিম মালিক অপহরণ কেস, কলকাতা আমেরিকান সেন্টার অ্যাটাক - তৎপরতার সঙ্গে কাজ করেছিলেন রাজীব। বুদ্ধদেব ভট্টাচার্য-র আমলেও পুলিশ মহলে রাজীব-এর সুনাম ছিল। ঐ ২০০৬ নাগাদ একবার একটি সাইবার ক্রাইমের কেসে আমার সঙ্গে অতি সামান্য ইমেইল হয়েছিল। ঐ ঘটনাউ কলকাতা পুলিশের তৎপরতায় বেশ ইমপ্রেস্‌ড্‌ হয়েছিলাম।

    “He proved his abilities during the period when Mamata Banerjee’s government was taking on the Maoists. He was the man behind the arrest of (the leader of the Lalgarh movement) Chhattradhar Mahato and other Maoist leaders (in September 2009). As chief of the Special Task Force of the Kolkata Police, he was instrumental in nabbing alleged terrorists and cracking down on fake currency rackets. He was one of the officers who had provided vital inputs to the Delhi and Mumbai Police STFs. He also played a role in high-profile cases like the American Center attack (2002) and the Khadim owner’s abduction (2001),” said a senior Kolkata Police officer.
  • অর্জুন | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২১420063
  • খগরাজ আর খরাজ, একটাও শ্রুতিমধুর নয় অর্থ যাই হোক। আমার কাছে ওইটা খুব মেটার করে।
  • sm | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২০420062
  • খরাজ মুকুজ্জে আছেন।বাংলা সিনেমার নামি কমেডিয়ান।কিন্তু খরাজ মানে কি?
  • avi | ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৮420061
  • খ দিয়ে গরুড় আছেন তো, স্বয়ং বিষ্ণুবাহন। আরো কী চাই? খগরাজ পায় লাজ, নাসিকা অতুল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত