এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৬420180
  • আবাপর সেই হার্ড নিউজ সফ্ট নিউজ বিভাজন অব্যবহিত। আজকের ঘটনাতে, ছবিটা এবিভিপির মিছিলের, অন্য ছবি নাই। এর পরে লোকে বড় মেডিয়াতে ভরসা না রেখে ছোটো মেডিয়ায় ভরসা রাখলে লোকে বলবে আহা পোস্ট ট্রুথের যুগ এসেছে, আহা সম্পূর্ণ নিজে নিজে।

    ঃ-))))

  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২420179
  • খ,এর এমন পিসিমার পাতলা দাস্ত হেন দশা কেন? যা নাকি লাল পতাকা না দেখলে থামবে না।
    কে কি ভাববে,কি কাগজ কি ভাবে পড়বে,সেই নিয়েও এডভাইস!
    স্টুডেন্টরা,বাবুলের পাতা ফাঁদে পা দিয়েছে।একস্ট্রা মাইলেজ দিয়েছে।
    এরপর আরো কিছু নেতা,নেত্রী এসে বক্তৃতা দেবে।কি করবে স্টুডেন্টরা? যতো গন্ডগোল করবে ততো পলিটিশিয়ান দের লাভ।
    মধ্যিখানে পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। পড়ুয়া স্টুডেন্ট দের ক্ষতি হবে।
    যাইহোক আমাদের আমলে চাপ দাড়ি নিয়ে ডিএস এফ এর নেতারা ইউনিয়ন রুমে যখন তখন বিপ্লব তাক থেকে তুলে আনতো। সে কি জোশ!
    এখন তারা কোন কর্পোরেট এ টাই পরে,উন্নত বিপ্লবের চিন্তা করছে কে জানে!
  • Kaju | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৬420178
  • বোতিন্দা জিলিপি খেলে? আজ আর ভাতঘুম দাও নাই?
  • অমিত | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৪420177
  • আবার সেই গুচ্ছ গুচ্ছ জারগন। সোজা করে কথা বলা যে কত কঠিন।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৯420176
  • কিউউউ!!

    @খ,৩ঃ৫৩
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫420175
  • আমার প্রশ্ন টা একটু অন্য।

    এই যদুপুর, প্রেসিডেন্সি আর
    বিয়ি কলেজে র ছেলে/ মেয়ে রা
    কেন বারবার খবরে আসেন "ভালো" বা
    " খারাপ " কারণে ?

    সম্ভাব্য কারণ

    ১। উপাচার্য দের অকর্মন্যতা।

    ২। সুডেন্টস রা ক্রিম অফ ক্রিমস। পড়াশোনা করে বা না করে "বিপ্লব" করা তাদের রক্তে।

    ৩। রাজ্য সরকারের সময় মতো ইন্টারফেয়ার না করা

    ৪।অন্য কিছু

    ......
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৩420174


  • আমি মাইরি এই যাদব্পুর প্রসঙ্গে আকা, ইশান (সৈকত (প্রথম)) এর ফার্স্ট রিয়াকশন দেখে বেশ অবাক হয়ে গেছি। মানে স্টান্ড। এখন আকা - র একটা, যাই টাইম আছে একটু বামেদের পোঁদে লেগে আসি গোছের কিউট ক্যাওড়াপনা আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সুইট।

    কিন্তু ইশান নর্মালি খবর দেখে বলিশ। আমি জানতে চাইছি সিরিয়াসলি, তোদের ফার্স্ট রিয়াকশন যেটা সেটা কি অন্য খবর পাবার পরেও এক ই রিয়াকশন এখন?

    কেন বলছি পরিষ্কার করে বলি। মেডিয়া তে দেখানো হয়েছে বাবুল আক্রান্ত। বিক্ষোভ শ্লোগান ইত্যাদি হয়েছে ঠেলা ঠেলি হয়েছে যৎসামান্য। যে সেমিনার এই বান্দরটি এসেছিল সেই সেমিনার ও হয়েছে। তার পরে একটা প্রেস এর গাড়ির মাথায় চেপে বাবুল যাকে বলে চুড়ান্ত অসভ্যতামো করেছে। এই হল ছেলে মেয়েদের সাইডের খবর। তো এটার পরে তোর অবস্থান চেঞ্জ হল কি।

    আমি আজ সকালে লিখেছি, যে মেডিয়ায় যারা খবর পেয়েছে তাদের এই রিয়াকশন স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে একটা বড় অম`শ বড় মেডিয়ার রোলে অসন্তুষ্ট। বাংলায় ছোটো মেডিয়া কে জার্নালিজম এ না হলেও অথেন্টিক স্টোরি শেয়ারিং বা ইন্টারনেট পরবর্তী সময়ে, বাংলায় ছোটো মেডিয়ার মত পার্টিসিপেটরি ডিসকাশন এবং নতুন ধরণের ইন্ডি পাবলিশিং এ তুই এক অর্থে পথিকৃৎ। এই দুটো অবস্থান ফ্রাংকলি কনফ্লিক্টেড। বাবুলের ন্যারেটিভ কে বিশ্বাস করার কি আছে বুঝলাম না।
    ফার্স্ট রিয়াকশন গন্ডগোল হতে পারে, হোয়াট অ্যাবাউট নাও।

    আমি শেয়ার করছি কয়েক্টা মজার অবসারভেসহ্ন। আমার বন্ধু শুভ বসু। লেবার হিস্টরি তে ভালো কাজ। সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতনের একটা সিমিলার ঘটনায় রাজীব গান্ধীর বিনাইন অভিভাবক সুলভ ব্যবহারের উদা দিয়ে যেটা বলেছে তাতে মনে হচ্ছে, ছেলে রা দামাল হবে আর মন্ত্রী দের স্নেহশীল হবে এটাই যেন ভারতের রাজনীতির দস্তুর। আমার বন্ধুরা যারা আমেরিকায় বা পৃথিবীর অন্যত্র থাকে, তারা সবাই তো নয় কেউ ই বামপন্থী না, কিন্তু তারাও প্রশ্ন করছে, ইশ বাবুলের হাতে স্পট লাইট তুলে দিল রে। আকা বলছে তুই বলছিশ। আমার একটু ও ফাক, আমি অবাক অবস্থা।

    কৌশিক সেন, সত্যি ই সেন ভয়েস। তিনি বললেন, ষট দশকীয় মেথড হয়ে গেছে। ব্লান্ডার ইত্যাদি। সুজন চক্রবর্তী বাবুলের বক্তৃতা দেবার গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রোটেকটিভ কিন্তু ছেলে মেয়েদের প্রতি সিম্প্যাথেটিক নন, খবর না নিয়ে বলেছেন যে বাবুল্দের সভা নির্বিঘ্নেই হয়েছে এমনকি অমর্ত্য সেন এর মিটিং, তাঁকে হেকল করার বা কন্ট্রোভারশিয়াল হেডলাইন করার উদ্দেশ্যে যেরকম কথা বলা হয়েছিল, সেটুকুও হয় নি, এবং তার পরে বাবুল টন্টিং করেছে প্লাস তার ছেলেরা একটু তাপস পালীয় কায়দায় ঢুকে গুন্ডামো করেছে।

    সুজন কি গণশক্তি কে চ্যালেঞ্জ করে বিবৃতি দিতে পারবেন, পরের দিন গণশক্তি ছাত্র দের প্রতি সিম্প্যাথেটিকালি হেডলাইনিং করেছে। আজ টেলিগ্র্পাহ এর সম্পাদক এর সঙ্গে বাবুল এর ব্যবহার নিয়ে খবর করেছে প্রথম পাতাতেই। সুজন একটু গণশক্তির বিরুদ্ধে স্টেটমেন্ট দিক তাহলে?

    সুজনের অধিকাংশ এস এফ আই জীবন কেটেছে বাম জমানায়, এখন লিডার হয়েছে বড় রা হেরে যাওয়ায়, ফেয়ার, ভালো বক্তা সেন্সিবল লোক। কিন্তু বিরোধী হিসেবে বাচ্চারা লেফ্ট ডেমো ক্রাটিক আইডিয়োলোজির হয়ে কথা বলছে, এন আর সি র সমর্থনে ডাকা নবীন বরণ নামের প্রচার সভার বাইরে বিক্ষোভ দেখালে, অন্য রাজনৈওতিক প্রসঙ্গ তুললে কিসের আপত্তি।

    রাজনৈতিক দখলদারি ক্যাম্পাসে চললে ছেলে মেয়েরা চিঁ চিঁ করে হলেও চেচাবে। সুজন ইজ এনটাইটল্ড টু হিস অপিনিয়ন, ফাইন, সো আর দ্য কিড্স। ক্লাসের মেয়েদের কেন্দ্রীয় মন্ত্রী টন্ট করবে, আর তারা সুজনের বিবৃতির জন্য লোকে ওয়েট করবে এই দাবী হলে সেটা অ্যাবসোলিউট স্টুপিড ক্র্যাপ। ছেলে মেয়েরা ইন্ডি স্টাইলে অর্গানাইজ করবে। দু দিন পরে তো আবার ইলেকশনে দাঁড়িয়ে ছাত্র ফ্রন্টের সাহায্য চাইবে, আর তাদের অল্প বয়সের ক্রিয়েটিভ কমিটমেন্ট কে ব্যবহার করবে। যত শালা আজে বাজে তে দেশটা ভরে গেল।

    যাই হোক, আমার আজ সকালে অমিত এর, সেদিন ইশানের, আকার রিয়াকশন দেখে বেশ অবাক লেগেছে। যদিও অমিত এর ফার্স্ট রিয়াকশন ওয়াজ ফাইন। তো সেই জন্যেই বলছিলাম, এটা মি মেডিয়ার প্রভাব এবং বুঝতে না পারা মেডিয়া, এমনকি বাজারের জন্য ও সব সময়ে আইডিওলোজিকাল পজিশন ত্যাগ নাও করতে পারে।

    এখন মেডিয়ার গড় পড়তা ক্যালকুলেশন হল, বাংঅলা ও বাঙালি কে বল বিজেপি ই আপকামিং ফোর্স যাতে তাদের ইনএভিটেবল মনে হয়, আর ইংরেজি তে ফুসুফুসু চিঁচিঁ সরু দের জন্য দের স্পেস রেখে দাও, কারণ ইন্ডিয়া আর ভারত আলাদা ইত্যাদি। টেলিগ্রাফ অল থ্রু বিজেপি ওভারড্রাইভে গেলেই প্যাঁক দিচ্ছে। আর আবাপ শুরু করেহ্চে বিজেপি কে হার্ড নিউজ স্পেস দিয়ে অপিনিয়ন আর সফ্ট নিউজে সেকুলার লিবেরাল দের রেলিগেট করার কাজ।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৮420173
  • PT দা কে,
    আমার সময় ইঞ্জিনিয়ারিং এ ইউনিয়ন ছিল DSF এর, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী আসবে কোথেকে ? :) থাকলে তো আনবে। আর আর্টস আর সাইন্স এ ইউনিয়ন ছিল SFI এর, সেখানে তাদের নবীন বরণে তৎকালীন MP মাইলিনি ভট্চাজ প্রায় প্রতি বছর এসেছেন, বুদ্ধবাবু তখন সংস্কৃতি মন্ত্রী, এসেছেন দু বার, আমি নিজেই দেখেছি। এ ছাড়াও মানব মুখার্জী, তড়িৎ তপাদার ইত্যাদি রা ও প্রায় প্রতি বছর এসেছেন SFI এর অনুষ্ঠান এ। সুতরাং, যার যেমন যেমন দম, তারা তখন সেই লেভেল এই লোক নিশ্চয় এনেছেন। এসব বলে লাভ নেই। তখন যেকোনো অনুষ্ঠান এ মালিনী ভট্চাজ তখন রীতিমতো ছড়ি ঘোড়াতেন।

    আর একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে সেই খবর তো ইউনিভার্সিটি কতৃপক্ষের কাছে থাকা উচিত, তাহলে তেনারা অনুমতি দিলেন কেন ?

    দ কে,
    বাবুল কে মন্ত্রী হিসেবে ডাকা হয়নি, গায়ক হিসাবে ডাকা হয়েছে, সেই হাড়ির খবর তো আমি দিই নি, আপনি নিজেই দিয়েছেন আপনার পোস্ট এ। এবার সেই সব খিল্লি মার্কা খবর আপনি দিলে সেসব জাস্টিফাই করার দায় ও আপনার নিজের। সেটা নিয়ে অন্য কেও খিল্লি করলে তাদের নয়। তাই না ? :) :)
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৭420172
  • পিটি,প্রথমে অসত্য বললেন যে রাজনৈতিক দল নবীনবরণ করে না।পরে ভুল সংশোধন করে বললেন একই সময়ে,দু দুটি নবীন বরণ?
    দুই,ওইদিন বহু ছাত্র ইউনি তে জমায়েত হচ্ছিল প্রতিবাদ করতে। অন্য ইনস্টিটিউট এর স্টুডেন্ট ও ছিল।এই জমায়েত এর খবর উপাচার্য এর কাছে ছিলো না বলছেন।তাহলে তো তার কোন নেট ওয়ার্ক ই নেই।ওনার ইউনি তে যাখুশি তাই হতে পারে।এক কথায় উনি অযোগ্য।
    যখন গন্ডগোল চূড়ান্ত পর্যায়ে গেছে,তখন উনি ও ওনার সহ উপাচার্য এক সাথে অসুস্থ হয়ে ঘটনা স্থল ছেড়ে চলে গেছেন।
    কি আশ্চর্য না,এক সঙ্গে দু দুজন অসুস্থ!
    আর খ,এতো উল্টো পাল্টা বলছে কেন?প্রশ্ন ছিলো সিসি টিভি ইউনি চত্বরে থাকবে। হ্যাঁ না না।বিজেপি বা এবিভিপি কেউ ই শান্ত শিষ্ট নয়। তাবলে, স্টুডেন্টরা নিজেদের ভিউ থেকে সরবে কেন?
    ফ্রিডম অফ স্পিচ যদি ঘোষিত পলিসি হয়,তাহলে ধাক্কা ধাককাধাক্কিতে জড়াবে কেন?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৬420171
  • পিটি বলেই দিয়েছেন, যাই হোক অমিতের এই অমুক তো বলবে তমুক তো বলবে টাইপগুলো হেব্বি মজার।
    আমার মনে পড়ে গেল আপনি সেই বলেছিলেন মোদী তো বলবে গোধরা হয়েছিল বলেই ... মোদী যে আসলেই ঐটা বলেছিল বহুবার বলেছে ইত্যাদি বেমালুম না জানা কিন্চিৎ মজাদার :-D

    আর হ্যাঁ কেউ যদি মমব্যানকে 'কবি' হিসাবে আমন্ত্রণ জানায় তো উনি কবিতা পড়তে যেতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে আগে থেকে ডিপ্লোম্যাটিক প্রোটোকল অনুযায়ী খবর না দিয়ে গিয়ে তারপর 'অ্যাঁ আমি মুখ্যমন্ত্রী আমায় আহ্বান জানতে অসেন নি কেন?' বললে তো চাট্টি প্যাঁক খাবেনই উনি।
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৭420170
  • sm
    খামাখা ঝোপ-ঝাড় পেটাচ্ছেন।
    যে দেশে ক্যামেরায় ধরা পড়েও চোর নেতাদের শাস্তি হয়্না, পুলিশ চোরের মত পালিয়ে বেড়ায় সেদেশে কোথাও সিসিটিভি থাকা বা না থাকা একই ব্যাপার। এর আগে বহুবার দামড়া ছাত্রদের বাঁদরামো রেকর্ডেড হওয়া সত্বেও তাদের "ছোট ছোট" ছেলে বলে ছেড়ে দেওয়া হয়েছে।
    ইমোশানাল নিয়ে সমস্যা মনে হচ্ছে? গলায় চাদর জড়িয়ে এক দামড়া রাজনীতিবিদের সর্বসমক্ষে আত্মহত্যা করার নাটকের কথা, মনে আছে? তার লগে লগেই তো আছেন মনে হয়।
    আর দয়া করে উপাচার্য সম্পর্কে বাড়তি বাক্যব্যয় বন্ধ করুন। তাঁর কাছে কি খবর ছিল বা ছিলনা সেটা আমরা জানি না। শুধু এইটুকু জানিঃ

    "বাবুলঃ ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। আপনি কেন থাকবেন না?
    উপাচার্যঃ যখনই খবর পেয়েছি এসেছি।।।"

    @Amit
    "নিজে পড়ার সুবাদে জানি যূ তে সব বছরেই একাধিক নবীনবরণ হয়।"
    একই দিনে এবং প্রায় একই সময়ে? আর কোন কেন্দ্রীয় মন্ত্রীকে শেষ কবে গান গাইতে বা কবিতা পড়তে আসতে শুনেছেন নবীনবরণ উৎসবে?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০০420169


  • ছেলে মেয়েরা খুব ই রেস্ট্রেন্ট এর পরিচয় দিয়েছে। বাবুল যা গালাগাল করেছে তার পরে। এমনকি একেবারেই সাধারণ ছেলে মেয়ের মত ৪ নং গেট লোক ঢুকে আসার সময় ভয় কেউ একটু তিড়িং বিড়িং করেছে কেয় ভয় পেয়ে লুকিয়েছে বা পালিয়েছে। প্রাণপনে আগুন টাগুন লাগানো, তড়িতের দোকান ইউনিয়ন রুম ভাঙচুর, স্কুটি পোড়ানো করা গেছে আরামে।

    বিজেপির মাচিসমো চর্চার তাতে সুবিধে হবার কথা, তাতে এই ওরে আমার জামা টেনেছে টাইপের নেকুপুষু টা জাস্ট পোসালো না। যে দলের লয়ার রা একটা পি এইচ ডি স্টুডেন্ট কে রাজধানী তে মারে কোর্ট চত্ত্বরে, তার কোন বিচার হয় না, তাতে এটাই বাবুল এবং তার বসে রা করবে এটা পরিষ্কার। তবে ঐ আর কি সর্বসাধারণের সার্বিক বশ্যতা টা সব সময়ে ঠিক কানায় কানায় হবে না।

    হেলমেট পড়ে লাঠি হাতে আসা গুন্ডা দের সাধারণ ছেলে মেয়েরা ভয় পাবে এটাই স্বাভাবিক।

    আমি এই বাবুল এর প্ররোচনা আর অপ্টিক্স জেতার তত্ত্বে একটু হতবাক। লিবেরাল রা আলোচনার স্বার্থে যতটা অ্যাকোমোডেট করছে, রাইট উইং সেটা করবে না সেটাই স্বাভাবিক। মাঝে মাঝে তাই জামা টানা হবে।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৮420168
  • PT দার Date:23 Sep 2019 -- 11:02 AM এর পোস্টের প্রেক্ষিতে:

    ১) যেদিন বিজ্ঞান শাখার ইউনিয়ন নবীনবরণ উৎসব করবে বলে ঠিক করেছিল সেদিনই একটি রাজনৈতিক দলের ছাত্রশাখা কেন নবীনবরণ করতে গেল? আর JU-তে সরাসরি রাজনৈতিক সংগঠন কবে থেকে নবীনবরণ শুরু করল?

    নিজে পড়ার সুবাদে জানি JU তে সব বছরেই একাধিক নবীনবরণ হয়। একটা ডিপার্টমেন্টাল, যেটা মেনলি সেকেন্ড year র ছাত্ররা organise করে শুধু সেই ডিপার্টমেন্ট র জন্যে। এ ছাড়াও ইউনিয়ন থেকে সব dept মিলিয়ে নবীন বরণ হয় মোটামুটি এক ই সময়। সব পলিটিকাল পার্টি থেকেই করা হতো আগেও, স্বাভাবিক ভাবেই যারা পাওয়ার এ থাকে, তাদের অনুষ্ঠানে বেশি লোক হতো। প্রতিটা অনুষ্ঠান-এই যদি ইউনিভার্সিটি অডিটোরিয়াম ভাড়া করা হয়, তাহলে কত্রপক্ষের অনুমতি লাগে। সুতরাং ইউনিয়ন এর নবীন বরণ নতুন কিছু নয়। এবং দুটো অনুষ্ঠান একই দিনে হলে সেটা কতৃপক্ষের জানার ই কথা।

    এবার বাবুল আসবেন কিনা তার ইনফো কতৃপক্ষের কাছে ছিল কিনা আমার জানা নেই, সেটা নিয়ে কোনো বক্তব্য ও নেই। কার কি করা উচিত ছিল, সেটা নিয়েও নয়।

    দ একটা দারুন তথ্য দিয়েছেন দেখলাম Date:23 Sep 2019 -- 11:29 AM, বাবুল নাকি মন্ত্রী হিসেবে নয়, গায়ক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। এই তথ্য সূত্র জানা নেই, তবে এই যুক্তির পরম্পরা থাকলে কালকে কোথাও মমব্যান গেলে হয়তো এটাও বলা হবে উনি কবি হিসেবে গেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়।
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৪420167
  • উপাচার্য যদি জানতেন,তাহলে গন্ডগোল এড়াবার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিলেন,জানানো উচিত।যদি না জানতেন,তাহলে সেটা তাঁর গাফিলতি।
    ঠিক যেমন পুলিশ না ডাকা,তাঁর গাফিলতি।
    ছাত্ররা ধিক্কার,প্রতিবাদ জানাতেই পারে।
    কেন্দ্রীয় মন্ত্রী অশালীন আচরন করে থাকতেই পারেন। সিসি টিভি তে সেটা ডকুমেন্টড থাকা বাঞ্ছনীয়।
    স্টুডেন্টরা সক্কলে এডাল্ট।সুতরাং তাদের কৃত কর্মের জন্য তারা রেসপন্সিবল বৈ কি।ইমোশনাল
    গ্রাউন্ড দেখিয়ে তো গায়ে হাত দেয়া বা চুলটানা জাস্টিফাই করা যায় না।আর ঘেরাও করা তো উচিত ই না।
    বাই দা বাই,পুলিশ আলটিমেটলি কে কল করলো বলুন তো?
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৫420166
  • "উপাচার্য কি জানতেন না কেন্দ্রীয় মন্ত্রী আসছে?"
    রাজ্য সরকার কি জা...... ন......ত?
    উপাচার্য কি জা...... ন....... তে....... ন?

    হাজারটা সিসিট্ভি লাগিয়েও JU-র বাচ্চাদের emotiona-কে শৃঙ্খলিত করা যাবেনা। বিশেষতঃ যে দেশে রাজা-মন্ত্রীরা ক্যামেরার সামনে ঘুষ নিয়ে, লোককে লাঠিপেটা করে, পুলিশকে ভয় দেখিয়ে দিব্য জেলের বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তারা ঐ সিসিটিভির ছবি দেখে কি ঘন্টা করবে?

    আর এই রাজ্যে পুলিশকর্তা চোরের মত পালিয়ে বেড়াচ্ছে-রাজ্যের মাথারা চুপ করে আছে। সেখানে হঠাৎ JU-তে সিসিটিভি লাগানোর জন্য এত ব্যাকুলতা কেন?
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৮420165
  • যুক্তি টা এরকম দাঁড়াচ্ছে,যেহেতু চুরি ছিনতাই কিছু কমেনি তাই পুলিশ এর দরকার নেই।
    এক্সিডেন্ট ক্রমশ বাড়ছে,তাই ট্র্যাফিক সিগনালের দরকার নেই।
    দারুন।
    পুলিশ যদি ক্যাম্পাসে ঢুকে কোন খারাপ কাজ ও করে,সেটাও সিসি টিভি তে রেকর্ডেড থাকবে।
    আজ যদি দুটো ছাত্র সংগঠনের মধ্যে তুমুল মারপিট লাগে,উপাচার্য পুলিশ না ডেকে বুঝভম্বুল হয়ে বসে থাকবে?
    আর উপাচার্য কে ছাত্ররা কতো টা মান্য করে জন্য আছে।
    উপাচার্য কি জানতেন না কেন্দ্রীয় মন্ত্রী আসছে? জানতেন না কয়েক শ ছাত্র প্রতিবাদ করবে।তার জন্য কি প্রস্তুতি ছিলো?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩২420164
  • জমে ক্ষীর!!
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৯420163
  • সেতো সবাই জানে যে বিজেপির গুন্ডারাই করেছে। মিডিয়ার কাছে সেইসব ফুটেজও আছে, কিন্তু দেখাবে না। আর কেউ দেখালে তাকে দেশোদ্রোহী-ফেক নিউজ বলে দেবে। হয়ে গেল।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৭420162
  • আটকানোর কথা কখন বললাম ? অন্তত পরে প্রমান তো পাওয়া যেতে পারে যে কারা ভাঙচুর করেছে।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৬420161
  • কিন্তু গেটে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কি এই ঘটনা আটকানো যেত? বা অন্য কোনওরকমের ফল পাওয়া যেত?
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৩420160
  • আরে গেট এ সিসিটিভি বসালে কার প্রাইভেসী তে কি সমস্যা হতে পারে ? কে এমন কি ধরণের কাজ করতে পারে গেট এ ঢোকা বেরোনোর সময় ? সেতো ইন প্রিন্সিপলে কোনো ফুটেজ ই লিক কোথাও হওয়া উচিত নয়, কিন্তু গেট এর ফুটেজ লিক হলে কোন আকাশ ভেঙে পড়বে? আজব।
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯420159
  • "উপাচার্য কে জানানো উচিত ওই ছাত্র সংগঠনের। "
    আপনি যে কিস্যু জানেন না এ ব্যাপারে সেটা বোঝা গেল। আমাদের institute-এ নিয়মিত কেন্দ্রীয় মন্ত্রীদের যাতায়াত আছে এবং আমি বিলক্ষণ জানি কাদের, কখন কি ব্যবস্থা নেয়া উচিত।

    সিসিটিভি রাখতেই পারেন। কিন্তু তাতে কয়েকশো বা হাজার ১৮-২২ বছরের উত্তেজিত যৌবনকে রোখার বা শাস্তি দেওয়ার ব্যব্স্থা করা যাবেনা। আমার institute-এ সিসিটিভি থিকথিক করছে। কিন্তু কয়েক বছর আগে যখন ডিরেকটরের বাংলো ransack করা হয়েছিল তখন ঐসব সিসিটিভি কোন কাজেই আসেনি। এরকম আরো অনেক ঘটনার কথা লিখতে পারি। কিন্তু সেটা ঠিক হবেনা।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৭420158
  • যদি এনসিওর করা যায় যে ছাত্র-ছাত্রীদের প্রাইভেসিতে হস্তক্ষেপ হবে না এবং সেই ফুটেজ কোথাও লীক হবেনা, তাহলে অবশ্যই। কিন্তু সেটা যতক্ষন এনসিওর করা যাবে না, ততক্ষন করা যাবেনা।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৪420157
  • ও হ্যাঁ আরো দুইখান কথা

    ১) আমার মত লোকজনকে এখনও ৩০% হারেই ট্যাক্স দিতে হবে। মানে ডাইরেক্ট ট্যাক্স, ইন্ডায়রেক্ট যে কত দিই কে জানে! ওদিকে আম্বানি আদানিরা ২২% ট্যাক্স দেবে।

    ২) লোকের হাতে জিনিষ কেনার মত পয়সা নেই ফলে প্রোডাকশান হয়ে যাওয়া গাড়ি ও অন্যান্য জিনিষ বিক্রি হচ্ছে না। এদিকে নিম্মিপিসি প্রোডাকশানেই 1,46 কোটি না কত যেন টাকা ঢেলে দিল। ওদিকে পার্লে বিস্কুটে বোধহয় এখনও ১৮% জিএসটি।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৩420156
  • সব সত্যি। কিন্তু সেই বেসিক প্রশ্ন টা আবার করি। সিম্পল হ্যা বা না তে উত্তর হয়।

    যাদবপুর ইউনিভার্সিটি তে সিসিটিভি থাকা উচিত কি উচিত নয় ?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৯420155
  • বাবুল তো গায়ক হিসেবে আমন্ত্রিত হয়েছিল মন্ত্রী হিসেবে নয়। তো 'অ্যাঁ আমি মন্ত্রী আমায় কেন সম্মান দিল না' হ্যানো ত্যানো কেন? আর শুধু বাবুল কেন যে কোন লোকের বিরুদ্ধেই বাকি অন্য কারো বিক্ষোভ দেখানোর সাংবিধানিক অধিকার ভারতে এখনও পর্যন্ত আছে। কাজেই যারা বোক্ষোভ দেখিয়েছে তারা সাংবিধানিক অধিকারের মধ্যেই দেখিয়েছে। বাবুল একটি অমানুষ তাই তেড়ে যাওয়া খিস্ত্য়্যিখাস্তা হোটেলের ঘরে ডাকা ইত্যাদি করেছে, ফলে যা হবার তাই হয়েছে।

    ও হ্যাঁ উপাচার্য্যকে বাবুল অন ক্যামেরা 'কুত্তার বাচ্চা' বলেছে। ঐ অন ক্যামেরাই উপাচার্য্যর আচরণ অনেক বেশী সহনশীল ভদ্র (অবশ্য চাড্ডিদের কাছে ভদ্রতা ব্যপারটা দুর্বোধ্য আর কি)

    ও বাবুলকে যে সব কারণে বিক্ষোভ দেখানো হয়েছিল আর প্রশ্ন তোলা হয়েছিল তার একটা হল এন আর সি। সেই পার্টটা যথারীতি সবাই চেপে যাচ্ছে।

    ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৪ জন এন আর সি'র আতঙ্কে আত্মহত্যা করেছেন।,
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৬420154
  • এইমুহুর্তে দেশের লোক গোবিজী আর তার বানর বাহিনীতে আচ্ছন্ন হয়ে রয়েছে। হিপনোটাইজড। ফলে এখন বিজেপির সবকিছুতেই লোক ভালো দেখে, গোবিজীর বিরুদ্ধে কিছু বললেই আপনাকে দেশোদ্রোহী-পাক্চর এইসব গাল দেবে। যা বুঝছি, দেশের চরম সর্বনাশ না হলে এরা থামবে না। অতেব এখন কিছু বলেই কোনও লাভ নেই। চরম সর্বনাশ হওয়ার পরই এদের মোহ কাটবে। জার্মানীতেও বোধয় এরকম কিছু একটা ঘটেছিলো।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৯420153
  • ছাত্র সংগঠন জানাবে কেন? বাবুল তো ইউনিয়নের ফ্রেসার্সে যায়নি।

    নক্শাল আমলে যাদবপুরে পুলিশ ঢুকে একগাদা ছাত্রকে গুলি করে মেরেছিল।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৬420152
  • হ্যা, সব কিছু এক সাথে না ঘেটে শুধু একটা প্রশ্ন নিয়েই শুরু করা যাক না। সিম্পল "হ্যা" বা "না" তে উত্তর হয়। সেদিন কার কোথায়, কখন কি কি করা উচিত ছিল, ওসব হাজার গন্ডা প্রশ্ন তার পরে আসবে না হয়।

    ইউনিভার্সিটি র গেট এ সিসিটিভি থাকা উচিত কি উচিত নয় ?
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৩420151
  • পিটি,হোম ওয়ারক এর ব্যাপার টা কি? উপাচার্য কে জানানো উচিত ওই ছাত্র সংগঠনের। একজন উপাচার্য,এই ব্যাপারে কিছুই জানেন না তো তিনি কি রকম দায়িত্ব পালন করছেন? উপাচার্য ঘটনা স্থলে এসে যখন দেখলেন, ঘটনা এতদূর গড়িয়েছে,তখন পুলিশ দিয়ে ভিড় সরানই উপযুক্ত কাজ হতো।কোন দুর্ঘটনা ঘটলে,উপাচার্য দায়িত্ব নিতেন?
    এই ইয়নিয়ন রুম ভাংচুর ও পুলিশ মোতায়েন থাকলে, হয় তো আটকানো যেতো।বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক রা ও উপাচার্য মিলে এই গুন্ডাদের আক্রমণ তো ঠেকাতে পারেন নি।
    আপনি অতীতে যদুপুরে কতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানেন?
    সিসিটিভি থাকা উচিত না উচিত নয় বলে মনে করেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত