এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অমিত | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৬420210
  • পিনাকী র Date:23 Sep 2019 -- 09:00 PM

    পোস্ট এ “ক”। সোজা কথা সুন্দর ভাবে বলা এক গাদা মিনিংলেস, জারগনখচিত হাবিজাবি না বকে।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৯420209
  • গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপিবিরোধী পক্ষ ভালো ভালো পদক্ষেপ নিয়েছে, তাঁদের থেকে তো তাহলে শেখা দরকার। কোথায় তাঁরা? তাঁদের কীধরণের স্ট্র্যাটেজী?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০০420206
  • ছোটো করে লিখেই দিই। এখনকার প্রচারের বাংলা কথাটা হল, গোটা পপুলেশনকে কেউই আর টার্গেট করেনা। এমনকি বড় অংশগুলোকেও না। এমনিতেই ওসবের প্রচুর মেরুকরণ। যাই ঘটুক, একটা ভোট নিশ্চিত, তাদের লক্ষ্য করে প্রচার করা বাজে খচ্চা। এখন লক্ষ্য হল ৫-১০% লোক, যারা এদিক-ওদিক নড়াচড়া করে, তাদের এবং স্রেফ তাদের টার্গেট করা। ব্যস। আর বাকি যে সমর্থক বেস ইতিমধ্যেই আছে, তাদের সংহত করে কর্মী বানিয়ে ফেলা।

    এই দুটো জিনিসেই বাংলার বিজেপি বিরোধী যে কোনো পক্ষই ডাহা ফেল। বিজেপি ডিসটিংশন সহ পাশ, গোটা ভারতবর্ষে।
  • :-! | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০০420207
  • এই বিশ্ববিদ্যালয় কাণ্ডে শোভনবাবু (খ-এর শোভন না) কিছু বলেন্নি? ওখানে মনোজিৎ বাবু, ওঁর বন্ধু, কাজ করেন, তাই না? মিডিয়ায় কিছু দেখছি না।
  • পিনাকী | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০০420208
  • এমনি সবই ঠিক আছে, কিন্তু বাবুলের চুল টানাটা পছন্দ হয়নি। বিজেপি ফায়দা লুটল কিনা, ফ্যাসিবাদ বিরোধী লড়াই শক্তিশালী বা দুর্বল হল কিনা - এগুলো নিরপেক্ষভাবেই। ২০০৫ এর যে ‘লাঠির মুখে গানের সুর’ আন্দোলন, সেটার ব্যাকগ্রাউন্ডে ছিল কিছু ছাত্রের সাসপেনশন, যারা কন্ট্রোলারের গায়ে হাত তুলেছিল। ঐ আন্দোলনের সাথে সর্বোতভাবে থেকেও যেমন মনে করেছিলাম কন্ট্রোলারের গায়ে হাত দেওয়া বা অকথ্য খিস্তি মারাটা ঠিক হয়নি, এখানেও তাই। এই ইন্ডিভিজুয়াল হিরোইজমগুলো সংগঠিত প্রতিবাদ/আন্দোলনের নৈতিকতাকে দুর্বল করে বলেই বরাবর জেনে/বুঝে এসেছি। এখন হঠাৎ করে মত বদলানোর কারণ দেখছি না। তবে ওভারঅল আন্দোলনের সাথে আছি। ঐ ক্রিটিসিজমটুকু নিয়েই।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৫420205
  • বিজেপি মাইলেজ তো এমনি এমনি পায়না। রাজনৈতিক প্রচার এখন একটা অভূতপূর্ব জায়গায় পৌঁছেছে। বিলেত আমেরিকায় ওবামার দ্বিতীয়বার জয়ের সময় থেকে শুরু। তারপর ব্রেক্সিট, ট্রাম্প এবং ভারতে মোদী। পদ্ধতিটা কুড়ি বছর আগে যা ছিল, তার চেয়ে একেবারেই বদলে গেছে। অথচ এখনও বামবার্গীয়রা 'রাস্তায় নেমে লড়তে হবে' বলে যাচ্ছেন। বদলে যাওয়া পদ্ধতি নিয়ে কোনো চেতনাই নেই বলা যায়। অথচ চেতনাই নাকি বিপ্লব আনবে।

    আমি এই নিয়েও একটা পোবোন্ধো লিখতে পারি। গুরুতেও পারি। কাগজেও লেখা যায়, খনু কথিত সফট স্পেস সেখানে আছে। কিন্তু পড়বে কে।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৯420203
  • "এক্ষেত্রে আমার মনে হয়েছিল বাবুলই মাইলেজ নিয়ে বেরিয়ে গেল।"

    ঈশানদা, বাবুলরা এখন সবেতেই মাইলেজ পায়। চাঁদে ল্যান্ডার ভেঙে পড়লেও পায়, ইকনমির বারোটা বাজালেও পায়, বালাকোটে কাক মেরেও পায়, আবার আইনস্টাইনকে দিয়ে গ্র্যাভিটি আবিষ্কার করিয়েও পায়। কারণ মাইলেজ দেওয়ার দায়িত্ব যাদের, তারা সব বাবুলদের পকেটে - কেউ ভয়ে, কেউ লোভে, কাউকে কাউকে দিয়ে জোড় করিয়েও মাইলেজ নিয়ে নেওয়া হয়।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৫420202
  • মানে কি?
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪১420201
  • আমি? আমি আর নেই!
  • :-? | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৩420200
  • খ নাকের উচ্চতা মাপার কোং-এ শুধু ‘খোকোনসোনা’-রাই কাজ করে এবং কোনও খুকু এমপ্লয়েড নহে, এটির ন্যারেটিভ কেউ লিখবেন্না, না?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৬420199
  • খনুকে। "আমাদের" রিঅ্যাকশন বলে কিছু নাই, এই বাজারে কেউই রেজিমেন্টেড নয়, আমিও না। সংঘবদ্ধ ওপিনিয়নের যুগ শেষ হয়ে গেছে। কেবল গুটিকয় পুরোনো সিপিএম এবং আরও কম কিছু হাতে গোনা নকশাল এখনও ইন্টারনেটে ধারাটিকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বেশিদিন পারবেন না। :-)

    এবার আমার ওপিনিয়ন। আমার আপত্তি বাওয়াল হয়েছে বলে নয়। বাওয়াল তো রাজনীতির অংশ। প্রশ্নটা হল বাওয়াল থেকে মাইলেজ কারা পেল? এক্ষেত্রে আমার মনে হয়েছিল বাবুলই মাইলেজ নিয়ে বেরিয়ে গেল। এই টুকুই সমালোচনা। এক্ষেত্রে আর কি। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরও এক কোটি সমালোচনা আছে। থাকবে।

    তো, দিনের শেষে আমার জাজমেন্ট ভুল হতেই পারে। ইন ফ্যাক্ট ভুল না ঠিক মাপবেই বা কে। এসব তো হবেই। একটা রাজনৈতিক প্রোগ্রাম নিলে পঞ্চাশটা লোক পঞ্চাশরকম মতামত দেবে। কোনোটাই সবার পক্ষে যাবেনা। কিন্তু দিনের শেষে বিজেপির বিরুদ্ধে আছে কারা সেটাই দেখা যাবে।
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৯420198
  • এঁরা কেন্দ্রীয় মন্ত্রী কে এন আর সি নিয়ে প্রশ্ন করার সাহস দেখিয়েছে।অতুলনীয়।
    কিন্তু প্রশ্ন হলো,বাবুল যদি যদূপুরে না আসতো,তাহলে কাকে প্রশ্ন করতো?
    বরঞ্চ দিল্লীতে সংসদ ভবনের সামনে ধর্নায় বসলে কাজ হতো।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৬420197
  • সেতো কান্হাইয়ার সময় আইআইটির ছেলেপুলেদের জ্বলুনিটাও দেখাই গেল।
  • র২হ | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৩420196
  • আমি তো পড়তাম নেতাজী নগর কলেজে। নেতাজী নগর রীতিমত নিম্নবর্ণের কলেজ, এমনকি কাছাকাছি বিজয়গড় দেখতে যতই হতশ্রী হোক তাও সেখানে একসময় মহাশ্বেতা দেবী পড়িয়েছেন। স্বাভাবিক ভাবেই কাছাকাছি এলিটপনার ধ্বজা যাদবপুরের ওপর আমাদের কমবয়সের গুচ্ছ ঈর্ষাপ্রসূত রিভার্স স্নবারি ছিল।
    এই প্রসঙ্গে একটা মজার কথা, শান্তুনু বলতো আমরাও বাংলু খাই যাদবপুরের ছেলেরাও বাংলু খায়। কিন্তু ওরা খেতে বসে হাতে একটা রেললাইনের নুড়ি নেয়, তারপর এক শট বাংলু খেয়ে নুড়িটা চেটে বলে, উমমমম, ঠাখীঈলা। এটা শান্তনুর মৌলিক রসিকতা নাও হতে পারে। ক’বছর আগে ওপেনটি বায়োস্কোপের পাগলা খাবি কী গানের শেষে দেখি ঠিক ওইটা জুড়ে দিয়েছে। শুনে যেন হুহু করে ঝিলপাড়ে সুন্দরীর মিষ্টি সুবাস।

    সে যাই হোক, আমার খালি আজাইরা কথা।

    তো আমি ভাবতাম খালি আমাদেরই যাদবপুর নিয়ে জ্বলুনী। কিন্তু একটা করে কলরব হয় আর দেখি আমরা তো কোন ছার, আমাদের তো তাও বয়েস হয়ে কমে গেছে। জ্বলুনী দেখি বড় বড় লোকেদেরও হয়।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৯420195
  • সিবিআই-আইটিসেল-মিডিয়া-গুন্ডা দিয়ে বিরোধী শুণ্য করে দেওয়ার এইযে আরেসেসীয় প্রয়াস, তার বিরুদ্ধে কতগুলো বাচ্চা ছেলেমেয়ে রুখে দাঁড়িয়েছে। কেন্দ্রিয় মন্ত্রীকে প্রশ্ন করেছে এনারসির বিরুদ্ধে যেখানে বাকিরা শুধু রাজ্যে করতে দেওয়া হবেনা বলেই খালাশ; অসমের লোকের দায়িত্ব কারোর নয়।

    একটা ফ্রেজ মাথায় আসছেঃ গ্লাভস অফ।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৭420193
  • "বরং নীরব পর্যবেক্ষণের চাইতে কিছু করতে থাকা শ্রেয়। যাঁরা যাঁরা এই কাল অবধিও রবিশ কুমারের উক্তিটি শেয়ার করেছেন, তাঁরা সেটির মর্মোপলব্ধি করুন। কাল যাদবপুরের যে যে ছাত্র, যা যা কিছু করেছেন তা নিয়ে আমি একটি কথাও খরচ করব না; কাল ওই আক্রমণের মুখে আমি ছিলাম না। বড্ড প্রিভিলেজ নিয়ে বসে আছি, সেজন্যই জমিতে লড়তে থাকাদের উচিত-অনুচিত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলব না। আমি বিশ্বাস রাখি, তাঁরা পরবর্তী ব্যকল্যাশগুলো সম্পর্কে অবগত, এবং দায়িত্ববান। তাঁরা লড়বেন, এবং লড়তে থাকবেন। যাদবপুরের ছাত্রছাত্রীদের কিছু করা ব্যতিরেকেই আফ্রাজুল মৃত, আখলাক মৃত, নাজিব নিরুদ্দেশ, রোহিত মৃত, দেশ বিক্রীত। বরং তাঁদের কিছু করা দিয়ে, কোনো এক ভবিষ্যতে, কেউ কেউ রাঙানো চোখের উল্টোদিকে আঙুল তুলে দাঁড়ানোর সাহসটা পেতে পারেন। "

    একদম এইটাই
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৭420194
  • পাই, আমার নাম শুভব্রত। জে সুই শুভব্রত, মানে লিটেরালি আমি একটু আগেই খামোখা অনেকের সঙ্গে মনে মনে ঝগড়া করছিলাম এই সব বিষয়েঃ-))))

    কেমন আছিশ, এই পোস্ট টা দিলি বলে, গুড জব। থ্যাংক্স।

  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩২420192
  • দেখা গেলো না? আহারে!
    তো আমরা এতদ্বারা কি বুঝলাম?
    এগুলো যাদের আপত্তিকর পার্ভার্শান মনে হয় তারা নর্দমা ইত্যাদি
    এগুলো যাদের কাছে অ্যাকসেপ্টেবল তারা বিজেপী।
    ফুলস্টপ
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩১420191
  • শুভব্রতর এই পোস্টটা আমার ভেবে দেখার মত লেগেছে।

    "
    অপ্রাসঙ্গিক কিছু কথা। বিশেষ করে আজ, এইমুহূর্তে দাঁড়িয়ে, আমার অবস্থান থেকে অন্তত। লিখব না লিখব না করেও লিখছি, কিন্তু লিখছি নিতান্তই ছেড়ে যাওয়া অভ্যেসের বশেই। কোনো জ্ঞান নয়, কোনো তর্ক-বিতর্কও নয়; ফেসবুকে ও হয় না, হবেও না। কিছু মনে হওয়া, কিছু প্রলাপ, ব্যাস!
    একটা অঞ্চল (বা রাজ্য, মানুষ যা ঠিক করবেন), দেড় মাসের কাছাকাছি সময় ধরে যোগাযোগবিচ্ছিন্ন। একটা রাজ্যে, উনিশ লাখ মানুষ নাগরিক পরিচয় হারিয়ে হয়তো কন্সেন্ট্রেশন ক্যাম্পবাসী হওয়ার মুখে। গত পাঁচ বছরে অজস্র মানুষ গণপিটুনির শিকার, বা মৃত। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে 'সরকারের টাকা নেই' অহুজাতে বেচে দিয়ে, এই আজই কর্পোরেট ট্যাক্সে ছাড় মিলেছে, যার খরচ দেড় লাখ কোটি! আপনি মনে করেন, যারা এগুলোর সবক'টার রূপকার, তারা 'গণতন্ত্রের' আওতায় পড়ে? 'তোমার গলা টিপে দেব' বলাটা বাকস্বাধীনতার আওতায় পড়ে?

    যাঁরা ভাবছেন বাবুলের চুল টেনে বিজেপিকে জায়গা দেওয়া হল, এবং যাঁরা ভাবছেন কাল সন্ধ্যের গুণ্ডাগিরি করে আরএসএস জমি হারালো, তাঁরা কি বিশ্বাস করেন আরএসএস শিশু? চারটি লিবেরাল কী বলল, তাইতে আরএসএসের একটি বালেরও কোনো এদিক ওদিক হয়? একটা সংগঠন, ঠিক দু'ঘন্টার মধ্যে ফেসবুকে ছবি থেকে নাম-ঠিকানা-বাবার নাম-পেশা সব বাতলে মুণ্ডু কাটার হুমকি দিতে পারে। আপনি মনে করেন এটা, যে এদেশের সবক'টা মিডিয়া হাউস উল্টোদিকে চলে গেলেও (যাবে না, কেনা আছে, জাস্ট একটু মূর্খের স্বর্গে বাস করতে বলছি) তার ক্যাম্পেন মেশিনারি ফেইল করবে?

    সংঘ কোনোদিন 'ভিক্টিম কার্ড' খেলে সংগঠন দাঁড় করায়নি, কখনও সখনও খেললেও সেটা কৌশলমাত্র, নীতি নয়। 'আমার বিরোধিতা করলে পেছন মেরে দেব' এইটাই তার এক ও একমাত্র লাইন। যাদবপুরে ভ্যান্ডালিজম করলে তার সংগঠন বাড়ে, হু হু করে বাড়ে। তার জমি তৈরী হয়। আপনি সুযোগ দেবেন না ভ্যান্ডালিজম করার? চুপচাপ বসে থাকবেন? তাইতে কিচ্ছু, আই রিপিট, জাস্ট কিচ্ছু যাবে আসবে না। বাবুলের চুল না টানলেও, বাবুলের পেটে লাথি মারার ভিডিও তৈরি হয়ে যাবে এবং তা হু হু করে সেইসব মানুষের কাছে পৌঁছে যাবে যাদের অস্তিত্ব সম্পর্কেই এই লিবেরালেরা ওয়াকিবহাল নন। এসব ছেড়ে দিন, ডিমানিটাইজেশনকে যারা জনসমর্থনের পুঁজি বানিয়ে ফেলতে পারে, বাবুলের চুল তাদের কাছে চুলই।

    বরং নীরব পর্যবেক্ষণের চাইতে কিছু করতে থাকা শ্রেয়। যাঁরা যাঁরা এই কাল অবধিও রবিশ কুমারের উক্তিটি শেয়ার করেছেন, তাঁরা সেটির মর্মোপলব্ধি করুন। কাল যাদবপুরের যে যে ছাত্র, যা যা কিছু করেছেন তা নিয়ে আমি একটি কথাও খরচ করব না; কাল ওই আক্রমণের মুখে আমি ছিলাম না। বড্ড প্রিভিলেজ নিয়ে বসে আছি, সেজন্যই জমিতে লড়তে থাকাদের উচিত-অনুচিত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলব না। আমি বিশ্বাস রাখি, তাঁরা পরবর্তী ব্যকল্যাশগুলো সম্পর্কে অবগত, এবং দায়িত্ববান। তাঁরা লড়বেন, এবং লড়তে থাকবেন। যাদবপুরের ছাত্রছাত্রীদের কিছু করা ব্যতিরেকেই আফ্রাজুল মৃত, আখলাক মৃত, নাজিব নিরুদ্দেশ, রোহিত মৃত, দেশ বিক্রীত। বরং তাঁদের কিছু করা দিয়ে, কোনো এক ভবিষ্যতে, কেউ কেউ রাঙানো চোখের উল্টোদিকে আঙুল তুলে দাঁড়ানোর সাহসটা পেতে পারেন। স্রেফ সেইজন্যেই, কালকের প্রতিটি ছাত্র-ছাত্রীকে, লাল সেলাম। লাল সেলাম। লাল সেলাম।"
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৭420190
  • "স্টুডেন্টরা,বাবুলের পাতা ফাঁদে পা দিয়েছে।একস্ট্রা মাইলেজ দিয়েছে।"
    যদি তাই হয়ে থাকে তাহলে পব-র উপকার হয়েছে। কেউ ফাঁদে পা না দিলে ওরা হয়ত রামএর নামে মসজিদ ভাঙ্গা শুরু করত। যেমনটী বাবরি ভেঙ্গে ২ থেকে ১৪৪ হয়েছিল।

    তবে ফাঁদে পা কেউ দিয়েছিল বলে মনে হয়্না। আজকে বেঙ্গলল্যাম্পের গেটে AFSU ব্যানার লাগিয়েছেঃ "জান থাকতে হারব না/ফ্যাসিবাদ মানব না"। রাস্তার ওপারে পতকার ডান্ডা নিয়ে ছাত্ররা প্রস্তুত আচ্ঝে। যদিও স্যারেরা মনবব্ন্ধন করে তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেট আগলে দাঁড়িয়ে ছিলেন।

    "যতো গন্ডগোল করবে ততো পলিটিশিয়ান দের লাভ। মধ্যিখানে পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। পড়ুয়া স্টুডেন্ট দের ক্ষতি হবে।"
    উল্টো হতে পারে। আমার ছেলে জানল যে সে সকালে গিয়ে গেটের সামনে ছিল। মাঝে ল্যাবের ক্লাশ শেষ করে আমার গেটের দিকে যাচ্ছে। গতকাল পর্যন্ত সে মোটামুটি অরাজনৈতিক ছাত্র ছিল। গতদিনের ঘটনার পর থেকে সে মিছিলে হেঁটেছে আর তীব্রভাবে বিজেপি-বিরোধী হয়ে গিয়েছে SFI-পন্থী না হয়েও। আর ও একা নয়। আরো অনেকেই ওর মত অবস্থান নিয়েছে। মন্ত্রীমশাইকে অসংখ্য ধন্যবাদ।
  • ... | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৩420189
  • কৈ বাবুলের প্যান্ট খোলা বা ঐটে দেখা গেলোনা তো।
  • Pi | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২২420188
  • এই পেপারটা হবে কারুর কাছে?
    আগাম ধন্যবাদ।

    Mehra, RK (1941) A contribution to the study of the genus Opisthorchis R. Blanchard, 1895. Part I. Description of new species from birds. Proc. Nat. Acad. Sc., India 11, 1-14.
  • Disgusted | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৩420186
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৫420185
  • না রে ভাই এই ক্লাস নিয়ে ফিরলুম।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৯420184
  • আহা আপনি বলুন, তারপরে প্ররোচনায় পা দেবার জন্য লোক খোঁজা যাবে। তার পরে আমরা দেখবো, আপনি কিরকম স্পটলাইট পানঃ-)))))
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৬420183
  • আপনি বরং রানা বসু বা গোপাল সেন নিয়ে কিছু বলুন।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৩420182
  • এস এম দা নিয়মিত আমার ফাঁদে পা দিয়ে নিজের পড়াশুনোর ক্ষতি করছেন মাইরি। পড়াশুনো ভালোবাসেন না বোধায় সেরকম। করুনা দিয়ে যাই অল্প।

    আমার পোস্টে সিপিএম বিরোধী নেতার বড় সমালোচনা আছে এই প্রসঙ্গেই। এই গুণ টি খুব বেশি দেখিনি, মহানুভবতা র কথা নিজ মুখে বলি না তাই, ঃ-))) পার্টিজান আলোচনা ছাড়া যাঁরা আর কিছু দেখতে পান না, তাঁদের নিরক্ষর বলাই উচিত, কিন্তু অন্ধত্ব তো অক্ষর পরিচয়ের থেকে বড় সমস্যা।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৮420181
  • আমার ইলেকট্রিক বিলের খচ্চা ট বরাবরের প্রুডেন্ট দক্ষিনপন্থী রা দিয়ে দিলেই, কোন মতে সংসার টা চালাতে পারিঃ-)))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত