এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ram | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:২১420240
  • আটার সথে বরিক পাউডার মিশিয়ে ডো বানান, তার থ্কে ছোট্ট ছোট্ট গুলি বানিয়ে সারা কিচেনে বিশেষ করে আরশোলা যেখানে বেশি হয় ছড়িয়ে দিন।

    আর হ্যাঁ, এর পর খুব ভালো করে হাত ধুতে ভুলবেন না।

    কাজ হলে আমাকে কমিশন দেবেন, তখন ডিটেইল পাঠিয়ে দেবো।
  • অর্জুন | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৩420239
  • এবিভিপিও মিছিলের প্ল্যাকার্ডে লেখা ' ফ্যাসিস্ট কমিউনিস্ট' আর এসএফআই তো বলেই এবিভিপি 'ফ্যাসিস্ট' তাহলে 'ফ্যাসিস্ট' কে? ঃ-) ঃ-)
  • অর্জুন | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৪420238
  • ভোটার আই কার্ডটা আপডেট করার ব্যাপারটা একটু জানতে চাই। ৩০ সেপ্টেম্বর শুনলাম লাস্ট ডেট।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:০১420237
  • এলেবেলে, আছেন? এল আই সি র ব্যাপারে যা সব খবর আসছে, সেসব শুনলেন? কী হয়েছে সবিস্তারে বলতে পারেন?
  • Ishan | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৪420236
  • বিজেপির মিছিলে গোটা দক্ষিণবঙ্গেই লোক হয়না। মোদীর ব্রিগেডেও হয়নি, কালও হয়নি। ধ্রুপদী কায়দায় কোটি কোটি লোকের মস্তিষ্ক প্রক্ষালিত হলে তাদের মধ্যে অন্তত লাখখানেক লোক মিটিং মিছিলে আসত। আসছেনা। ওদিকে তারাই প্রধান বিরোধীপক্ষ। এই দেখে কি এইটুকুও সন্দেহ হতে নেই, যে, পদ্ধতিটাই বদলে গেছে?

    এই ন্যূনতম রিজনিং টা না করতে পারে, অন্তত এই খটকাটুকু মাথায় না এলে, বৃথাই অন্য লোককে ছাগল বলে গাল দেওয়া।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪২420235
  • জাহাজের খবর কই? এ তো বাঁশের খবর দিলেন! ঃ-)
  • এলেবেলে | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৩420234
  • আদার ব্যাপারী হয়ে জাহাজের খপর দিয়ে যাই।

    আজ মমব্যান যে যে আছোলা বাঁশগুলি দিলেন ---

    ১) চার বছরের জন্য নো বকেয়া, নট কিচ্ছু
    ২) ডি এ শূন্য শতাংশ
    ৩) স্যাটের রায় পুরো চাঙে তুলে দেওয়া

    এই রকম আজগুবি পে কমিশন বাপজম্মে দেকিনিকো!
  • অর্জুন | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:১১420233
  • যাদবপুরের স্টুডেন্টদের বুঝতে হবে এটা ২০০১ নয়, এমনকি ২০১১ নয়। ২০১৯, '২০ হতে চলল। 'হক কলরব' র দিনও এখন নয়। এবার তো strategy কিছু ছিল বলে মনে হল না, বরং গেরুয়াধারীদের ফাঁদে পা দিতে হল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করা আর একজন কেন্দ্রীয় মন্ত্রী যে কিনা অতিথি এবং লেজিটিমেট এন্ট্রি পেয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে তাকে অ্যাসল্ট করে কোনো লাভ হয়নি। এই মন্ত্রী এমন কিছু বুদ্ধিমান ব্যক্তি নয়। উপাচার্যের প্রতি তার ব্যবহারকেই ছাত্ররা ভাল হাতিয়ার করতে পারত। তার ওপর রাজুপালের ওই হাস্যকর ভিজিট। উল্টে জামার বোতাম ছিঁড়ে, চুল টেনে কেস গড়বর হয়ে গেছে।

    লাস্ট ইয়ার প্রবেশিকা পরীক্ষার ইস্যুতে কিন্তু স্টুডেন্টরা পাকাপোক্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। এবার একেবারেই নয়।

    আরএসএসের মাথামোটা উগ্রতা বাম ছাত্রদের ছোঁয়াচে লেগেছে বলেই মনে হয় আমার। এই মিছিল, ঘেরাওয়ের পাব্লিক কখনও ভাল চোখে দেখেনা। এবার রাস্তা ঘাটে ছাত্রদের প্রতি বিরক্তি আর বাবুলের ধৈর্যের প্রশংসা শুনছি অধিকাংশ জায়গায়।

    বাঙালী নস্টালজিয়া থেকে মুক্ত হতে হবে। এখনকার ছাত্ররাও চায় বাবা, জ্যাঠা, ছোট দাদুর সময়ের রোম্যান্টিক ছাত্র রাজনীতি করব। সেটা ভুল।
  • অর্জুন | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫০420232
  • একেই বলে বিজ্ঞানী! অসব বৈজ্ঞানিক দর্শন দিয়ে আমার রান্নাঘর আরশোলা মুক্ত হবে না! আমার রান্নাঘরে কোথা থেকে জানিনা, পৃথিবীর সব আরশোলা এসে হাজির হয়েছে। দেড় মাস ধরে খুব জ্বালাচ্ছে। । সেদিন পরিষ্কার করালাম। পুরো রান্নাঘরের সব জিনিস ইভাকুয়েট করিয়ে ফুটন্ত জল দিয়ে ওয়াশ, তারপর সাবান। শুকোলে হিট স্প্রে আর লক্ষণরেখা। ভাবলাম বিদেয় হয়েছে। দুদিন যেতেই কয়েকটা আবার হাজির।

    আমি ভীষণ পিটপিটে। সারাদিন কতবার হাত ধুই। ক্লান্ত হয়ে পড়ি।

    খুব জলদি কড়া দাওয়াই দরকার! ঃ-)
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬420231
  • কিন্তু সেই মহান পরিবত্তনের যূগে পোকামীদের মুখে যে শুনেছিলাম যে এইসব পোচার করে টরে কোনও লাভ নেই, লোকজন শতস্ফুত্ত হয়েই নাকি পরিবত্তনের পক্ষে ভোট দিয়েচে।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৯420230
  • b কীসের নেমন্তন্ন করলেন? কাদের করলেন? ঃ-)
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৯420229
  • অর্জুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে খুব বীর টার্মিনেটর আর্শোলা বানান, তারপরে ইনফিল্ট্রেট করে দিন। এক প্রজন্মের মধ্যে আর্শোলা লোপ পাবে। কেমন করে? নতুন আর্শোলা আর জন্মাবে না তো! এই বীর টার্মিনেটররাই তো তখন সব আরশোলানীদের জয় করেছে।
    ঃ-)
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৭420228
  • মরেচে।

    পুরো চাপ তো!!
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২১420227
  • পোবোন্ধ লেখা হোক, কিন্তু মঙ্গল গ্রহ থেকে কত টাকা আসছে সেটাও এট্টু অঙ্ক কষে জানানো যাবে?। চাকরী চলে গেলেও মস্তিষ্ক প্রক্ষালনের ঠেলায় সেরেফ নেড়া ঠ্যাঙানোর আনন্দেই পদ্ম-প্রেমী হয়ে যাচ্ছে মানুষ। তারা ছাগলের চাইতে উচ্চতর বুদ্ধিমত্তার কোন জীব নয়।

    যাদব্পুরের এই মিছিল কোন কিছু বদলানোর জন্য হয়নি। ওটা স্পন্টেনিয়াস কিছু একটা ব্যাপার ছিল। সেই নন্দীগ্রামের কালেও যাদবপুর উত্তাল হয়েছিল। কিন্তু বদলানোর কাজটা সেরেছিল একদল ঢপবাজ আর বালখিল্যরা যাদবপুরের বাইরে বসে।

    ঐ লেভেলের কদর্য মিথ্যেকথা বলার মেশিন তখন বামেদের দখলে ছিল না। পোবোন্ধ লেখার আগে একবার বাদকুল্লা সাহেবের সঙ্গে দেখা করে জেনে নেওয়া ভাল যে গোদা গুজবে কি করে মানুষের মস্তিষ্ক প্রক্ষালন করা যায়। আর কিকরে গুরুর মত উচ্চশিক্ষিতে থিক্থিক করা একটা সোস্যাল মিডিয়াও কিভাবে সেই মিথ্যে প্রচারের অংশ হয়ে যায়।

    আরে মহাই হিটলারবাবুর কালে তেমনটি কিস্যু ছিল না। দিব্য গনতন্ত্র গণতন্ত্র ভাব দিয়ে শুরু হয়েছিল। ঐ টার্গেটেড মার্কেটিং দিয়ে তাহলে আরো বড় কিছু সৃষ্টি হতে চলেছে।
  • b | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৯420226
  • নেমন্তন্ন করলাম। আপনারা সবাই আসবেন।
  • অর্জুন | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৭420225
  • আতোজ, আরশোলা তাড়ানোর সবচেয়ে ভাল অসুধ জানেন?
  • অর্জুন | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৬420224
  • ওরে বাবা, আজ মার মার কাট, কাট পলিটি ক্যাল ডিবেট চলছে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৫420222
  • ছাড়েন। আমার কাজ আমি করব, একটা পোবোন্ধো লিখে ফেলব ডিটেলে। বাকি সবই নিয়তি।

    তবে একটা কথা সত্য। যাদবপুরের একটা মিছিল কিস্যু বদলাবেনা। যদিনা টার্গেটেড মার্কেটিং করা যায়। এটাকে নিয়ে। অন্য জিনিসের ক্ষেতেও একই কথা প্রযোজ্য।
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৫420223
  • এখনো গোদা পোচারই চোলছে। শেষ পর্যন্ত ২ টাকার চাল, কন্যাশী বনাম জয়শ্রী রাম। সেদিন যারা যদুতে লাঠি নিয়ে ভিড় জমিয়েছিল তাদের মঙ্গল গ্রহ থেকে ঠিক ঠাক দেখা যায় নি। ওরা গোদা পোচারেরই ফসল।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩420221
  • হ্যাঁ, এবং সিপিএমের কোনো ক্লু ছিলনা, কীকরে হল। এখনও নেই। তাই এখনও সিঙ্গুর থেকে মিছিল করে। আর পাবলিককে ছাগল বলে গাল পাড়ে।

    আরে ভাই, পাবলিক ছাগল নয়, বাম এবং এখনকার তৃণমূল নেতৃত্বকেও বলতে হয়, গাম্বাট আসলে আপনারা যাঁরা বদলে যাওয়া ডায়নামিক্সটার কিসুই বুঝছেন না। আমার নিজের তৈরি কনটেন্ট, নন্দীগ্রাম আমলের চেয়ে ১০০ গুণ বেশি ভাইরাল হয়েছে এই বাজারে, কিন্তু তাতে ফল কিছু হয়নি। কারণ বিষয়টাই টার্গেটেড নয়। উল্টোপক্ষের প্রচার নিখুঁতভাবে টার্গেটেড, ভীষণভাবে অপটিমাইজড। হইচই লাগেনা, জাস্ট নিঃশব্দে পারসুয়েডেবলদের মত বদলে দেয়।

    এই পারসুয়েডেবল টার্মটা আমারও না, এমনকি ট্রাম্পেরও না। ২০০৮ এর ওবামা ক্যাম্পেনের কয়েনেজ।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৩420220
  • আপদ মুলোগুলোকে তুলে এনে গদীতে বসাতে তো পেরেছিল, সে যেই বস্তু দিয়েই হোক।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৯420219
  • সফিস্টিকেটেড টার্গেটেড মার্কেটিং আর গোদা প্রচার(গুজব বা সত্য ঘটনা যাই হোক) যে সম্পূর্ণ আলাদা জগতের জিনিস, এ আপনাদের মাথায় কীকরে ঢুকবে ভগবানই জানেন। আমি ক্ষান্ত দিলাম।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩২420218
  • ব্যুমেরাং হয়ে গেছে আরকি।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩১420217
  • এ আর আলাদা কোথায় ? ২০০৭-৮ এ হোয়াটসআ্যপ ছিল না। তখন বাংলার তথাকথিত বুজিরা সেই একই কাজ করে বেড়াতেন হাজার হাজার লাশ নদীতে ভাসানোর গল্প শুনিয়ে। তখন তাদের সমর্থন এর তো কোন অভাব ঘটে নি। এখানেই খুঁজলে পাওয়া যাবে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩০420216
  • এবার বাস্তব এর চেয়ে ঢের জটিল। সেইজন্য কোন ২০ কে বাছব, কীভাবে বাছব, আর কী বার্তা দেব, এসবের পিছনে পোচ্চুর টাকা খরচা করতে হয়। অ্যানালিটিক্স ফার্ম গুলোর উন্নতি হয়। হোয়া বাহিনীও সম্ভবত কিছু টাকাপয়সা পায়। ভালই কর্মসংস্থানও হয়। সেই টাকা দেয় শিল্পপতিরা। তাদের অবশ্য সমস্যা কিছু নেই। ব্যাংক থেকে আবার ভরতুকি পেয়ে যায়।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৪420215
  • কঠিনের কিছু নেই।

    কল্পিত সিচুয়েশন বলি একটা। ধরা যাক আপনার পাড়ায় ৪০ জন বাম ৪০ জন ডান। ২০ জন যেদিকে খুশি যেতে পারে। আপনি পাড়া কাঁপিয়ে "ইনকিলাব জিন্দাবাদ" বলে স্লোগান দিয়ে ভাবলেন কী করে ফেলেছি। বিজেপি কিছুই করলনা। কেবল বেছে বেছে ২০ জন লোককে হোয়াটস্যাপে হিন্দু মন্দিরে কে কবে গরু ছুঁড়ে মেরেছে, ব্যারাকপুরে, বনগাঁয় এই বার্তায় ফ্লাড করে দিল। ১৫ জন লোক তাতে প্রভাবিত হল। ভোটের শেষে দেখলেন বিজেপি ৫৫ আপনি ৪৫। গপ্পো শেষ। আন্দোলন, মিছিল মিটিং কিসুই লাগলনা।

    এবার এই ২০ জন লোককে বাছল কীকরে, সেটাই ট্রিক।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:২১420214
  • বেশিরভাগ লোকজনই ভীড়ের মধ্যে থাকতে পছন্দ করেন। তাতে রিস্ক কম, কিন্তু রিটার্ণ যথেষ্ট। ফলে যেদিকে ভীড় বেশি, জনগণ সেদিকেই সড়তে থাকবে। সেটাকে যদি আমরা বামপন্থীদের ব্যর্থতা হিসাবে দেখি তাইলে মুশকিল আছে। আর যারা দেশকে বামশুণ্য করার আহ্বান জানিয়েছিলো, তাদেরকেও এর জন্য দায়ী করতে হবে।
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৮420213
  • "বিজেপি মাইলেজ তো এমনি এমনি পায়না।"
    সেতো জানাই আছে। তার জন্যে নানারকম কারিকুরি করতে হয়। এই যেমন বাবড়ি ভাঙ্গা কিম্বা গোধরা ঘটানো। এসব কীর্তি কান্ডের মধ্যে যাদব্পুরের নানাবিধ বামেদের সমন্বয় একটি বিন্দুমাত্র।
    আসল কথাটা এট্টূ ঝেড়ে কাসুন। সেই ফাটা রেকর্ড আর্কি! অনেকের নয়নের মণি তিনোরা কি করল এতদিন ধরে যাতে বিজেপি এতটা জায়গা পেয়ে গেল পবতে?
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৬420212
  • আমার মতে যেটা পরিবত্তন হয়েছে সেটা হল মেজরিটেরিয়ানিজম খুব পপুলার হয়ে উঠেছে সোশাল মিডিয়ার হাত ধরে। ইউটিউবে সব ভিডিওর নীচে যেসব কমেন্ট দেখতে পাই, তার থেকে বোঝা যায় যে আইটি সেল কিরকম অ্যাক্টিভ।

    একদল তো গোবিজীর সঙ্গে আছেই - তারা চেঁচিয়েই যাচ্ছে। বিরোধীরা মুখ খুললেই খিস্তির বন্যা বয়ে যায় - তুই পাকিস্তানি, সিকুলার, দেশোদ্রোহী, আইএসাই এইসব বলে টলে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। যারা মাঝখানে আছে, তারা এইসব দেখে ভয়ে বা ইনফ্লুয়েন্সড হয়ে (অনেক সময় নিজের মতের অন্যদিকে গিয়ে এবং নিজের অজান্তেই) মেজরিটেরিয়ানদের সঙ্গে গলা মিলাচ্ছে।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১420211
  • পিনাকীবাবুর কথা তো বুঝলাম। এদিকে ঈশানদার কথা আজকাল আর বুঝতে পারিনা। উফ্হ কিসব কঠিন জিনিসপত্তর লেখেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত