এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আগে সব জানি | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৭420270
  • এই মোডটা থেকে বেরিয়ে আসতে হবে।
  • ছাগল | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৬420269
  • না না, সিপুএম ছাগল হতে যাবে কোন দুঃখে? গাধা আর ঘোড়ার বর্ণসংকর বলা যায়। এককালে মানুষখেকো প্রজাতি ছিল, গদি গিয়ে কণ্ঠী পরেছেন। দেখবেন খুনে পাট্টির লোকেদের চোর পাট্টির ওপর একটা নাক সিটকানো ভাব আছে, তাই তাদের সরিয়ে আরো বড় খুনে পাট্টিকে আনতে চান।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৩420268
  • হা হা, ছাগল শুনেই ছুটে এসে নাচতে লেগেচে। :)) কৌতুক।

    আহা, ক্যামন গোপাল মার্কা শুবোধ জনগণ বিজেপি বোঝালে বুঝে যাচ্চে। দেখেও সুখ। :)

    আলতো করে হার্ড বিহেভিয়ার দেখা যাচ্চে বললে ঠিকাছে, এদিকে ছাগল বললেই দোষ। চুমু পুরো।

    সহজ কথায় ফর ডামিজ লিখে মানুষের কাছে পৌঁছাতে হবে, সেসব ঠিক আছে, এদিকে ছাগল বললেই দোষ।

    হ্যাঁ, গ্রেডেশনটি কীরূপ তা খুবই তর্কের বিষয়। আর জনগণ স্মার্ট না বাল, চাট্টি ইনফো ক্যারি কল্লে বড়জোর উইকি টুকে প্রবন্ধ হতে পারে। ভাবনাচিন্তার পরিসর চর্চা কিশুই নাই তো মানুষে ছাগলে কী তফাত।
  • গুমনামী বাবা | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪২420267
  • যারা নেতাজীকে তোজোর কুকুর বলেছিল তারাই জনগনকে ছাগল বলছে, এতে অবাক হবার কিছু নেই। আমি আগেই সব ভবিষ্যতবাণী করে গেছি।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪০420266
  • আপনি সকাল সকাল আমায় কানা বললেন?আচ্ছা বেয়াক্কেলে লোক তো মহায়।দিব্যি চার চোখে কাজ চালাচ্ছি!
    খুউব খারাপ লাগে।
    জনগণের কেউ গণেশ এর প্ল্যাস্টিক সার্জারি বা আইনস্টাইন এর গ্র্যাভিটি সূত্র বিশ্বাস করেনি।
    ঠিক যেমন দাদুদের সর্বহারদের জন্য কাজকর্ম লোক বিশ্বাস করেনি।এটা যে আদতে আখের গোছানো পার্টি সেটা বুঝতে কিছু বছর লেগেছে বটে কিন্তু লাথি টা মেপে দিয়েছে।
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩২420265
  • এক চোখে দেখার এই এক সমস্যা। যাদের কমুনিস্ট দেখলেই দাদুর দল মনে হয় তারা তাকিয়েও দেখছে না যে ABVP র পোকিত নাম "অতি বৃদ্ধ বিদ্যার্থী পরিষদ"। সেদলের মিছিলে ছাত্রদের বাবা মাদের ভরপুর উপস্থিতি।

    "সোশ্যাল মিডিয়ার যূগে কেউ ছাগল নয়"-সত্যি? খবর তো আগেও পেয়েছে। পেয়েই ভেড়ার দল গণেশকে দুধ খাওয়ানোর জন্য কাতার দিয়ে লাইন দিয়েছে। আর এখন খবর পাচ্ছে যে সেই গণেশ অতি প্রাচীন ভারতের প্লাসটিক সার্জারির নিদর্শন। অতি পন্ডিত বৈজ্ঞানিকরা সায়েন্স কংগ্রেসে এসবের প্রচার করছে। পাবলিক খাচ্ছে না সেসব?
    মারুতির কারখানা বন্ধ। কাজ হারানো শ্রমিক কাশ্মিরে জমি কেনার খোয়াব দেখছে আর দুহাত তুলে বানর সেনার দলে নাম লেখাচ্ছে।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৬420264
  • কাজ করবো কি করে?আমরা তো পাওয়ারে নেই।
    আমরা তো সরকার উল্টে দিতে জানি। ক্ষীর খেতে ভালো লাগে।
    আমরা হলুম গিয়ে বাতেলা পার্টি।
    আজকাল লোক কি সব রেটরিক্ ফেটরিক কয়।
    আজকাল একটা জিনিস লক্ষ্য করি,বাংলায় পোস্ট।কিন্তু কেমন রেটরীক্,ন্যারেটিভ,পোস্ট ট্রুথ,এসব টার্মের ছড়া ছড়ি।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১১420263
  • জমি, জমি। জমি এসে গ্যাছে। ঃ-)
  • উফফ | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৬420262
  • না লিখে পারছি না। আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে - কেউই ঠিক ছাগল নয়। যার স্মার্ট ফোন নেই / সেও ঠিক খবর পেয়ে যাচ্ছে। এট এন্ড অব দ্য ডে কিছু কাজ করতে হবে - শ্লোগানে ঠিক পেট ভরে না।

    এর উল্টো দিকে আছে - এক নিষ্পাপ অপোশিসন - যে কিছুই বোঝে না - জানে না। সেই বিংশ শতাব্দীর রাজনীতি নিয়ে কচলে যাচ্ছে। আগে দরকার ঠিকঠাক একটা অ্যানালিসিস। শুধু ৪৬/৫৬ নিয়ে চোঙ্গা ফুঁকলে হবে না। জনগণ স্মার্ট হয়েছে - এব্যাপার্ কোনো সন্দেহ নেই।

    কিছু কাজ করে দেখাতে হবে - সব্বাই দেখছে কিন্তু!
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪২420261
  • শুধু ছাগলেরা নয়, আরো অনেকেই এই গুহ্য তত্বটি বুঝে উঠতে পারেনি।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৯420260
  • তাহলে কি খাড়াইলো? পোকিতো কম্যুনিস্ট হলো গিয়ে দাদু দের দল!
    বর্গাদারী ঘুচিয়ে,এর ওর জমি কেড়ে নিয়ে,নিজেরাই পঞ্চায়েত দখল করে জোতদার বনে গেলো।বাইক হাঁকিয়ে,নতুন জুতো পরে মসমসিয়ে যাতায়াত শুরু করলো।যতো সরকারি দপ্তর,স্কুল, নিজেদের লোকে ভরিয়ে দিলো।
    সাধারণ মানুষ কে ছাগল ভেবে,ভাত, কাপড়,বাসস্থান,জীবিকার সমস্যার কথা বোঝাতে পারিনি বলে আক্ষেপ ও চললো।এর চেয়ে কাশ্মীর,নোট বন্দী,এন আর সি এসব ইস্যু নাকী আরো সহজে বোঝানো যায়!
    তলায় তলায় রামের সাপোর্ট ও চললো।
    জনগন ছাগল কিনা,তাই এই গুহ্য তত্ত্ব বুইতে পারে নি কো।
    আহ হা হা হা।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৫420258
  • আজ কাল বেশ ভালো কাজ করে ছি, দূই সৈকত, ইন্দো, বৈজয়ন্ত, অনি, দমু, মৈত্রী শ ঘটক, ডিডি দা, অহনা, অমিতাভ, দীপেন, কল্লোল দা, নলিনী বেরা, নবারুন এ দের লেখা একটু একটু পড়ে শুনিয়ে ছি বাচ্চাদের। সমসাময়িক কনসার্ন বোঝানোর জন্য। একটা মজা হল অনেকে কবিতা য় রেসপন্ড করছে বেশি, তাদের জন্য আলাদা লোক দেখব। আমি এটা পরে রেগুলার করব মাইরি, দারুণ লাগে করতে, বাংলা পড়া র ক‍্যামপ। এত ছোট করে করেই এত আনন্দ পেইছি যে বেধ লোভ হয়েছে, বাংলা টিউশন করা র খুব ইচ্ছা, লিস্ট টা র‍্যানডম, এখান থেকে বা অন্য সাইট খুলে পড়িয়েছি।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৫420259
  • আজ কাল বেশ ভালো কাজ করে ছি, দূই সৈকত, ইন্দো, বৈজয়ন্ত, অনি, দমু, মৈত্রী শ ঘটক, ডিডি দা, অহনা, অমিতাভ, দীপেন, কল্লোল দা, নলিনী বেরা, নবারুন এ দের লেখা একটু একটু পড়ে শুনিয়ে ছি বাচ্চাদের। সমসাময়িক কনসার্ন বোঝানোর জন্য। একটা মজা হল অনেকে কবিতা য় রেসপন্ড করছে বেশি, তাদের জন্য আলাদা লোক দেখব। আমি এটা পরে রেগুলার করব মাইরি, দারুণ লাগে করতে, বাংলা পড়া র ক‍্যামপ। এত ছোট করে করেই এত আনন্দ পেইছি যে বেধ লোভ হয়েছে, বাংলা টিউশন করা র খুব ইচ্ছা, লিস্ট টা র‍্যানডম, এখান থেকে বা অন্য সাইট খুলে পড়িয়েছি।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৬420257
  • ছাগল তত্ত্ব পুরোনো কিছু নয় - আগে লোকে বলত - সংসদীয় গণতন্ত্রে একটা পার্টিকে কেউ তিন দশকের বেশি সময় ধরে ভোট দেয়, কতটা ছাগল হলে জনগণ এমন করে।
    আর এখন শুনছি, কতটা ছাগল হলে মানুষ এক পার্টিকে ৫০ বছর ক্ষমতায় না রেখে অন্য পার্টিকে ভোট দেয়।

    সুতরাং, ছাগল থিওরি - আগে ছিল, আছে, থাকবে।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৮420256
  • দিদিই আসল কমিউনিস্ট বা বিজেপিই আসল সেকুলার জাতীয় প্রচার গুলোর মধ্যে একটা মিল আছে কিন্তু।
  • Amit | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১০420255
  • তাহলে এতো বছর ধরে PT -দা কে বৃথাই গাল পাড়া গেলো যদি ছাগল তত্ত্বের তে ফেরা হয়- ? মানে আমার ছাগল তত্ত্বে বিন্দুমাত্র আপত্তি নাই, ১০০-% সমর্থক। আপত্তি ওই টার্গেট করে করে গাল পাড়া নিয়ে।

    মানে যখন ২০০৭-৮ এ নন্দীগ্রামে এ অপর্ণা সেন মার্কা বুজিরা নদীতে লাশ ভাসাচ্ছিলেন তখন জনতা এক্কেবারে ছাগল ছিল না, হটাৎ করে ২০১৪ সালে মুটেশন হয়ে সব দোলে বলে ছাগল হয়ে গেলো, এটাতে আপত্তি আছে। :) :)
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৩420254
  • "এই ন্যূনতম রিজনিং টা না করতে পারে, অন্তত এই খটকাটুকু মাথায় না এলে, বৃথাই অন্য লোককে ছাগল বলে গাল দেওয়া।"

    অনশন মঞ্চে তথাগত রায় ও রাজনাথ সিং-এর উপস্থিতি দেখে খটকা লাগেনি? ন্যুনতম রিজনিং দিয়ে মনে হয়নি যে অন্ততঃ পব-তে বিষবৃক্ষের বীজ রোপন করার কাজ শুরু হয়ে গিয়েছে?
    পোবোন্ধ-টোবন্ধ লিখিনা বলেই আমার মত মাথামোটাদের গন্ধটা সন্দেহজনক মনে হয়েছিল। সেই থেকেই এই এক ফাটা রেকর্ড বাজিয়ে চলেছি।
    সেইসময়ের গলার শির ফুলিয়ে সরকারি বামেদের গাল দেওয়া আর আজিজুল হককে খিল্লি করা পন্ডিতেরা আজ ভেজা মুড়ি হয়ে গিয়েছে দেখছি।
    বুদ্ধবাবুর ছবিতে দাঁতে রক্ত মাথায় শিং এঁকে যারা বীর বিক্রমে রাস্তায় নেমেছিল তারা সব গেল কোথায়? "আরবান নক্সাল" ছাপ্পার ভয়ে চৌকির তলায় সেঁধিয়ে বসে রিজনিং দিয়ে পোবোন্ধ লিখছে নাকি?
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২420253
  • ঈশানদা বিনয়ী বলে ছাগল বলতে পারছে না, পারসুয়েডেবল বলছে। :))

    যে জায়গার পাবলিক সবচেয়ে বেশী দাঙ্গা খুনোখুনি করেছে গত একশো বছরে সেখানে হিন্দু খঁতরে মে হৈ জাতীয় ভিডিও দেখে তারা চারপায়ে লাফাবে এতে আশ্চর্যের কী! অ্যাঁ! অস্থির সমাজে লোকে চটজলদি হাতের কাছে পাওয়া ইজি ন্যারেটিভে বিশ্বাস রাখে। কাশ্মীর ইস্যু নিয়ে লিবেরাল লেফট ইত্যাদিদের যতটা কষ্ট করে নিজেদের ডিফেন্স লজিক খাড়া করতে হয়, চাড্ডিদের পক্ষে কাশ্মীর নিয়ে লোককে বাল্বিচী বোঝানো ঠিক ততটাই সহজ। এইসব ন্যারেটিভস কনসিস্টেন্ট কখনোই হয় না, তাই দ্রুত নিত্যনতুন ছাগলামো মার্কেটে হাজির করাতে হয়। অযোধ্যা টু কাশ্মীর টু নোটবন্দি টু সার্জিকাল স্ট্রাইক টু এনারসি টু ইত্যাদি।

    টার্গেটেড মার্কেটিং আদ্যিকাল থেকে সবাই করে আসছে, নতুন কিছু না তো। আগে মাধ্যম অন্যরকম ছিল, এখন মূলতঃ হোয়া মেসেজ। আগে যে পরিমাণ এফর্টে লোককে প্রভাবিত করা যেত, এখন তার চেয়ে অনেক কম পরিশ্রম কত্তে হয়। তার বিবিধ সোশিও ইকোনমিক ইত্যাদি কারণ আছে প্লাস জীবনে প্রথম কাঁঠাল খাওয়ার এক্সপেরিয়েন্সও অনেকে উপভোগ কত্তে চায়। একদম লজ্জা না করে। এগুলো শুদু চাড্ডিরা না, সবাই জানে। ওঁয়ারা মেশিনারি ডিপ্লয় করেচেন আর বিরোধীরা জটিল তত্ত্বকে গোদাভাবে পাবলিককে বোঝানোর মতন স্টাইল রপ্ত করতে পারেননি। এটা মাইরি পাবলিককে ছাগল না ভাবার ফল। ছাগল থিসিস ট্রু ধরে নিয়ে শুরু করলে অ্যাত নামীদামী ইন্টেলিজেন্সিয়া অ্যাদ্দিনে কিছু একটা উপায় ঠিক বার করে ফেলত। আফটার অল, কোয়ান্টাম মেকানিক্স ফর ডামিজও মার্কেটে আছে।

    লিবারাল ন্যারেটিভ বোঝার চেষ্টা ও এফর্ট মানে গত দুতিন দশকে হিউম্যানিটিজ চর্চা যেভাবে জিজিতে গ্যাচে, সব্বাইকে টেকনোক্র্যাট হতে হবে কীনা, তাতে এইটেই খুব স্বাভাবিক পরিণতি হওয়ারই ছিল। চাড্ডিরা এই ঘোলাজলে সহজে মাছ ধরছে। ডিস্টিংশনের কিসু নাই। ঐসী গতি সংসারমে...এইটা বলাই যায় যে যেসব জিনিস আগে লোকে স্বাভাবিকভাবে বুঝবে ধরে নিয়ে এগোনো যেত, সেই পিলারগুলো একদম চুকেবুকে গ্যাচে। ছাগলদের বিচরণ ক্ষেত্র ধরে নিয়ে এগোলে বরং লাভ।
  • Amit | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৩420252
  • বিড়াল থাকলে তো ইঁদুর খেয়ে নেবে, সেটা ভালোই। আর কুকুর বড়ো ভালো জীব। ও রকম বন্ধু & ভক্তি মানুষের মধ্যে পাওয়া যায়না। তবে হাসপাতাল এ না থাকাই ভালো। সেইটা নিয়ে আবার কেও আন্দোলন করছিলেন নাকি ? তাহলে ওগুলোকে তেনাদের বাড়িতে পৌঁছে দেওয়া দরকার।

    আর আরশোলা প্রায় আল কেয়দার মতো ডেঞ্জারাস।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩০420251
  • সাম্রাজ্যবাদের বুকের ওপর বসেই সাম্রাজ্যবাদের দাড়ি ওপড়াতে হবে। আজিজুলের এ নিদান ছাপু খানিক করে দেখালো বটেঁ!
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১৪420250
  • আচ্ছা দেখুন কিছুকাল আগে হাসপাতালে কুকুর বেড়াল ইত্যাদি নানাবিধ পশুকে যত্ন আত্তি করে বাঁচিয়ে রাখার ব্যাপারে যারা বিরাট আন্দোলন করছিলেন তাঁরা এইসব আরশোলা ইঁদুর ইত্যাদি নিয়ে কী বলেন? এঁদের নীতি অনুসারে তো রান্নাঘরে ইঁদুর আরশোলার অভয়ভবন করে দেবার কথা। ফরফর করে আরশোলা উড়বে, গালের উপরে আদর করে যাবে, তুরতুর করে ইঁদুর দৌড়াবে, পাতের পাশে বসে খাবে, তবে না?
  • Amit | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০০420249
  • তারাপদ রায় এর একটা গল্প ছিল ইঁদুর বা আরশোলা মারা বিষ নিয়ে।

    ওনাকে ওনার বৌ রান্নাঘরে ডেকে দুটো গোল কৌটো তে সাদা গুঁড়ো দেখিয়ে বললেন: একটু খেয়ে দেখো তো দুটোর মধ্যে কোনটা নূন। ওনার নাকি গুলিয়ে গেছে। তো লেখক একটা কৌটো থেকে এক চিমটে মুখে ফেলে বললেন যে না ওটা নূন নয়। তো গিন্নি বললেন তাহলে অন্যটা ই নূন হবে, আর যেটা খেলে, ওটা তাহলে ইঁদুর মারার বিষ। তুমি মুখ টা একটু ধুয়ে নাও তারাতাড়ি।

    একেবারে সুখী দাম্পত্য যাকে বলে।

    আমার কাছে বইটা ছিল, কিন্তু বিয়ের পর লুকিয়ে ফেলে দিয়েছি। বলা যায়না কে কখন অনুপ্রাণিত হয় :) :)
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩২420248
  • ভালো কথা, সেই বিপ্পালের কী হল? বহুকাল দেখা নেই যে তাঁর!!!!
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৭420247
  • আরশোলা নিধনে বোরিক পাউডার একমাত্র কাজ দেয়।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৬420246
  • বিজেপি আজকাল কমিউনিস্টদের ফ্যাসিস্ট বলছে। এটা বোধয় ওদের নতুন আবিষ্কার।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৯420245
  • তাহলে মনে হয় ওগুলো প্রোপাগ্যান্ডা পোস্ট।
  • অর্জুন | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৮420244
  • এল আই সি'র প্রসঙ্গে মনে পড়ল হপ্তা খানেক আগে একজন ফোনে জানতে চাইল, এল আই সি জনিত কোনো সমস্যা ফেস করছি কিনা! ছেলেটির মবাইল নম্বির সেভ করে রাখতে বলল। অসুবিধে থাকলে তাকে যেন জানাই।
  • অর্জুন | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৬420243
  • Ram আপনাকে অনেক ধন্যবাদ।

    কমিশন ঃ-) বেশ।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৫420242
  • এলেবেলে, ফেসবুকে নানা গ্রুপে গ্রুপে প্রচুর সব পোস্ট পড়ছে এল আইসি নাকি ডুবতে বসেছে, সেই নিয়ে। এখন সেসব পোস্টগুলো সত্যি, নাকি প্রোপাগ্যান্ডা তাই বা কেজানে!
  • এলেবেলে | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৬420241
  • আতোজ এল আই সি-তে আবার কী হল? শুনিনি কিছুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত