এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬420570
  • মরে গেলেও আমি জিলিপি, সরভাজা,ফুচকা,আমের আচার, চিকেন কবিরাজী এবং আরো অনেক কিছু ছাড়তে পারবো না
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬420571
  • আচ্ছা ব যদি হতে পারে, দ যদি যদি হতে পারে, খ যদি হতে পারে, হুতো যদি হতে পারে, ন্যাড়া যদি হতে পারে এমনকি আই আই টি-র অধ্যাপকের পিটি নামে যদি কারও পিটি না হয়; তবে এলেবেলে নামে আপত্তি কেন? এলেবেলে ছিল-আছে-থাকবে। চার বছর হল ওই নামেই দিব্যি চলে যাচ্ছে, খামোখা বদলাতে যাব কেন?

    আর হ্যাঁ, খবরদার নামের আগে বা পরে অন্য কিছু যোগ করবেন না! বাবু-বিবি-দাদা-দিদি-খোকা-খুকু-চাচা-চাচি কিচ্ছুটি নয়!!
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৪420568
  • 'ছ্যাঁদা' বেঁধে আনতে কী করে!? ছ্যাঁদা মানে ত গর্ত। সেই চৌবাচ্চার ছ্যাঁদা ইত্যাদি।
    :-O
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৩420566
  • তো ঈশান শুনলে অবাক হবে, সেদিন স্বপ্ন দেখলাম, ঈশান, মিঠু আর টিনটিন ও আমরা একসাথে তিমির বাড়িতে নেমন্ত খাচ্ছি। আমিও স্বপ্ন দেখে অবাক হয়ে গেছি। বাড়িটা অবশ্য আমার পিসির বাড়ির মতন দেখতে। লক্ষ্যণীয় ব্যপার হল কোন চুলোচুলি হচ্ছে না।

    আমিতো অবাক
    ছাতের ওপর কাক
    ওঃ ফাঃঃঃঃ
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৩420567
  • আকা, উহা শুধু ভট্টাচার্য নয় সব বামুন রা ই। গদাই ( তখন রামকৃষ্ণ হন নি) তার দাদা কে বলছেন " ওই চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখবো না"
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৯420564
  • সিম্পুল লাইফ বিগ থিংকিং। খাওয়া পরা অন্যদের হাতে ছেড়ে দিয়ে বিগ থিংকিং করতে শিখুন।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৯420565
  • ওফফ ঈশেন, তুমিও দিল পে নিয়ে নিলে??
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৮420563
  • ভট্টাচার্য্য দের নিয়ে কিছুই নেই। ছ্যাঁদা বামুন আমরা, যেতাম, খেতাম আর ছ্যাঁদা বেঁধে সবার জন্য নিয়ে আসতাম। তবে ছড়া তেমন নেই, থাকলেও তেমন কেউ শোনেনি।
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩২420562
  • আমি পদবীতে বন্দ্যো। এইসব ছড়ায় আমি কিছু মনে করিনা বলাই বাহুল্য। কিন্তু আমি যেই খোট্টা শব্দটি উচ্চারণ করব, লোকে পলিটিকাল কারেক্টনেসের লাঠি হাতে তেড়ে আসবেন। এই হল সমস্যা। :-)
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩০420560
  • এই বালি আর বেলুড় দু'খানা অতি চমৎকার ব্যাপার। ঃ-)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩০420561
  • এলা
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৮420559
  • ব’দা, তুমি বালির লোক? অফিসের একজন হানিমুনে বালী যাচ্ছিল, সেই শুনে আরেকজন খুব জেনুইন অবাক হয়ে বলল, বালিতে হানিমুন? সে তো বেলুড়ের কাছে…
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৪420557
  • এলেবেলে বাবু ( প্লিজ একটা ভালো নাম নিন)

    এই গান টা গাইতে গাইতে যান
    " আমার যাবার সময় হল, দাও বিদায়"!!
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৪420558
  • খুব পড়েন, খুব পড়েন ওঁরা। কামিয়াব লোক সব। খুব প্যাঁচালো মাথা। মুজতবা আলিসাহেব বলতেন, মাথায় পেরেক ঠুকে ঢোকালে নাকি স্ক্রু হয়ে বেরিয়ে আসে। ঃ-)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২১420556
  • আর বদ্যি রা প্রচুর পড়াশুনা করেন। কিন্তু একটু ইয়ে টাইপের।

    গুরুতে বদ্যি নেহাত কম নয় কিন্তু!!
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২০420554
  • এই তো অর্জুন চলে এসেছেন, আমার দায়িত্ব শেষ। সারা সন্ধে অনেক বকেছি, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই। অর্জুনও ইংরেজি পড়ানোর সঙ্গে যুক্ত বলেই জানি এবং ইমিও।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২০420555
  • ব্রতীন, এমনি খোঁজে হবে না, "ভেতর থেকে" খোঁজ নিতে হবে। ঃ-)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৮420552
  • আচ্ছা আটোজ, খোঁজ নিয়ে জানাচ্ছি
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৮420553
  • আরেকটা ভয়ানক শুনেছিলাম বারেন্দ্রদের নিয়ে। "বারেন্দ্র ভাসিছে জলে/ দ্রোণ বলে, আছে কোন্‌ ছলে! "
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৬420551
  • মুখুজ্জে কুটিল অতি, বন্দ্যো অতি সাদা / সভার মাঝে বসে আছে চট্ট হারামজাদা

    ডিঃ প্রচলিত ছড়ামাত্র, আমার রচনা নয়। বলে দেওয়া ভাল, যা দিনকাল!
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৫420550
  • ব্রতীন, তোমাদের আশেপাশে দত্তরা আছেন? ওঁরাই হয়তো সেই বালির দত্ত। ঃ-)
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৪420547
  • @এলেবেলে 'প্রণয় রায়ের সময় আপনার ইস্কুল বয়স?'

    আপনার এই কথায় মনে পড়ল ২০১৪ তেই মনে হয় প্রণয় রায় এন.ডি.টিভি. তে ইলেকশনের পরে ডেরেক'ও ব্রায়েনকে প্রশ্ন করছেন, ডেরেক সুযোগ বুঝে প্রণয় রায়কে খুব মস্কা দিচ্ছে 'You are our mentor. When you began world this week I was in primary school.........

    প্রণয় রায় হঠাৎ বলে উঠলেন 'What school! I'm sure you were then in kindergarten. ঃ-)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৪420548
  • হমমম। আমি
    বালীর লোক। আটোজ, তুমি
    " কোন নগরের "
    ??
  • র২হ | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৪420549
  • আমাদের ক্লায়েন্টের ইউএক্স লিড করতো জেরেমি, তাকে বলা হয়েছিল তুমি বাপু বাংলাটা শিখে নাও না হলে তোমার সঙ্গে কাজ করা বড় অসুবিধে। সে বিমর্ষ হয়ে বললো কী যে বলো, আমি এক নগন্য ‘স্টুপিড অ্যামেরিকান’, আমার কি আর তোমাদের মত ল্যাঙ্গোয়েজ স্কিল হবে কোনদিন?

    আরেকবার সিনিয়ার লিডারশিপের বাণিজ্যসভায় খদ্দেরপক্ষের তামিল বড়সাহেব ভেন্ডরপক্ষের আমেরিকান বিজনেস পার্টনাররে বলেছিল, ভারতীয় অ্যাকসেন্টের ইংরেজী বোঝো না, তুমি আইটিতে টিঁকবে কেমন করে?
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১২420546
  • এলা, মুখুজ্জের ছড়াটা জানি না। পুরোটা কী? ঃ-)
    বালির দত্ত শুনে আমিও কৌতূহলী হলাম। মনে হয় অন্যজায়গার দত্তরা যেমন কিনা যশোরের রাজনারায়ণ দত্ত তৎপুত্র মধুসূদন দত্ত--- এঁরা এসব কেয়ার করতেন না। তুমুল কামিয়ে নিতেন নিজেদের সামর্থ্যেই, অর্থকৌলীন্যেই উপরে উঠে যেতেন। ঃ-)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৫420545
  • পিটি দা, তুমি তো এক বিখ্যাত ইউরোপীয় দেশে পিএইচ ডি করেছো। সে সুযোগ কতজন পায় বলো?
  • PT | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৭420544
  • এই সাহেব ঠোকরানো দেশেই ইংরিজির জন্য এত হ্যাংলামি দেখি। ভাগ্যিস লম্বা সময় কাটিয়েছিলাম অ-ইংরিজি ভাষী দেশে তাই না বুঝলাম যে ইংরিজি কিছু কম জানলেও নিশেষ কিছু আসে যায় না। গাদা-গুচ্ছের ফরাসী, চীনা, জাপানি সমান্য বা অখাদ্য ইংরিজি জেনে ভারতের বাজারে লাঠি ঘোরাচ্ছে।
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৬420543
  • প্রথম জীবনে ইংরেজী বলতে সত্যিই অসুবিধে হয়েছিল। তখন মনে হত ইমিতে পড়লে ঐ ফট ফট করে ইংরেজি বলে ফেলতাম।

    ইংরেজি লেখার সমস্যাটা অন্য - সেটা লেখার সমস্যা, ইংরেজির না।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫২420542
  • আটোজ, ইংরেজি নিয়ে কচকচি আর ভালো লাগছে না।

    ব্যাপার টা মহাভারতের দিকে ঘুরিয়ে দেবে নাকি??
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫০420541
  • এস এর ৮ঃ৪৯ পুরোপুরি ডিসএগ্রী করলাম। একটু ভেবে দেখবেন ব্যাপার টা আদৌ "তত" সহজ নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত