এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১১420600
  • পাখিবাবুরা বলেন, এইসব খুবই ভালো ছিল। পশ্চিমীরা এইসব হোটেল ফোটেল ঢুকিয়ে আমাদের একেবারে গুবলেট করে দিয়েছে। ঃ-)
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৮420599
  • সুপ্রভাত
  • Amit | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৮420598
  • কি পরিমান ছোয়া ছুয়ি, জাত পাতের কুসংস্কার যে আমাদের সমাজের পরতে পরতে ঢুকে ছিল বা আছে, এই গল্প গুলো তার দলিল।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৯420597
  • হোটেলে খাওয়া বিষয়ে ভীষণ বারণ ছিল। এক ভদ্রলোক তাঁর ছেলেকে বলেছিলেন, "বিদ্যাসাগর হোটেলে খায়, বিদ্যাসাগরের কথা মানি না।" (এটা আছে প্রভাতকুমারের গল্পে )
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৬420596
  • স্বপাকে আহার করতেন অনেক ব্রাহ্মণ। অন্যে যোগাড়যন্ত্র করে দিত, কিন্তু রান্নাটা ভদ্রলোক নিজে করতেন। বিভূতিবাবুর বহু গল্পে পেয়েছি।
  • Ela | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৭420595
  • পুজোর ভোগ তো এখন হাঁড়ি করে দেয় বেশিরভাগ জায়গায়, ওপরে একটা সরা দিয়ে ঢাকা দেয়। অনেকে থার্মোকলও ব্যবহার করে। তবে অরিজিন্যাল ছাঁদা তো শুধু ব্রাহ্মণরা পেত, তাই ওই সব এঁটোর গল্প। বিশ শতকেও শুনেছি অব্রাহ্মণ বাড়ি থেকে ব্রাহ্মণ বাড়িতে নুন দেওয়া তরকারি বা ভাতের জিনিস পাঠানো হত না। আমাদের পূর্বপুরুষেরা খাবারেরও জাত বিচার করতেন, মৃতেরও।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০০420594
  • এলা,
    পুজোর প্রসাদ শালপাতায় বেঁধে দেওয়ার সিস্টেম আমাদের ওদিকে দেখেছি, লুচি শুকনো তরকারি মিষ্টি এইসব। আর খিচুড়ি ভোগ একরকম পোড়ামাটির সরাজাতীয় পাত্রে করে দিত। উপরে কলাপাতা বা শালপাতার ঢাকনা দিয়ে কলাগাছের আঁশ দিয়ে বেঁধে দিত।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০420593
  • ইম্পিচমেন্ট বোধয় হচ্ছেই। ইউক্রেন কলের ট্রান্সক্রিপ্টে দেখা যাচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যাভেলিন মিসাইল কেনার কথা জানাতেই ট্রাম্প ফেভার চেয়েছে বাইডেনের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের জন্য। হাউসে ২১৮ জনের সাপোর্ট দরকার ইম্পিচমেন্ট শুরু করার জন্য। এখনও ২১৫ জনের সাপোর্ট পাওয়া গেছে বলে সিএনেন দাবী করছে। আরো কিছু ডেম রিপ্রেজেন্টেটিভ এগিয়ে আসবেন আগামী কয়েক ঘন্টায়। হয়তো সামান্য কিছু রিপাব্লিকানও সাপোর্ট করবে।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৭420592
  • আরে এলা, এ যে সেই নাসিরুদ্দিনের গল্প !!!! "ইনি যে আলখাল্লাটা পরেছেন, এটা ওঁরই।" ঃ-)
  • Ela | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৩420591
  • ঐজন্যি তো ডিসক্লেমার দিয়েছি।
  • :-8 | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৯420590
  • এলা, আপনার 25 Sep 2019 -- 11:16 PM ছড়াটা কি সততার প্রতীক কেন সাদা তার ব্যাখ্যা দেয়?
  • Ela | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৩420589
  • আটোজ, যতদূর জানি অরিজিন্যাল ছাঁদায় লুচি আর সন্দেশের মত শুকনো খাবার থাকত। নুন দেওয়া যেকোনও খাবার এঁটো বলে গণ্য হত, কাজেকাজেই সেসব থাকত না। ওই একই কারণে ভাত বা পোলাও ও থাকত না। পরবর্তীতে ডাব্বা আবিষ্কারের পর কী পরিবত্তন হয়েছে আকা বলতে পারবেন। :)

    আমি কখনও ছাঁদা বাঁধিনি কিন্তু ছোটবেলায় না কি কাদের বাড়িতে গিয়ে দাদার জন্য প্রসাদ চেয়ে এনেছিলাম। তারা আমার হাতে প্রসাদের থালা দিতে আর এক হাত বাড়িয়ে বলেছিলাম, আমার দাদা বাড়িতে আছে, ওর জন্যও একথালা দাও। দাদা সব শুনে আমার উপর খুবই রাগ করেছিল, বিশেষ বাড়িশুদ্ধু লোকের হাসাহাসিতে ওর দারুণ অপমান হয়েছিল। তাই পরের বছর পুজোর সময় ওই বাড়িতে গিয়ে বলেছিলাম আমাকে প্রসাদ দাও কিন্তু দাদার জন্য লাগবে না…
  • Amit | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৭420588
  • চিন্তা করবেন না। তুর্কির লোকজন খুব ই হেল্পফুল। এয়ারপোর্ট এ কোনো অসুবিধা হলে ওনারাই হেল্প করবেন, বা যদি সেরকম কিছু দরকার হয়, ওখানে ইন্ডিয়ান এম্বেসী র সাথে যোগাযোগ করিয়ে দেবেন। তবে যোগাযোগ না করতে পারলে একটু টেনশন হয়ই।
  • অর্জুন | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪০420587
  • না, এলেবেলে, এসে পড়িনি। প্রবল দুশ্চিন্তা নিয়ে প্রহর গুনছি।
    আমার বাবা, মা তুর্কিতে বিশ্রী ভাবে আটকে পড়েছে। বাবা একবার যোগাযোগ করতে পারলেন। ওখানে wifi নেই। আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছিনা।

    ওরা কি ভাবে দেশে পৌঁছবে জানিনা।

    কিছু ভাল লাগছেনা।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:১১420586
  • আরে আকা, মাংস নাহয় না রইল, কিন্তু এইসব আলুরদম, ছোলারডাল, মাছের্ঝাল, দই--- এইসব ঝোলসমেত বস্তু, এইগুলো প্যাক করা তো সোজা না। ঠিকমতন না করতে পারলে ঝোল টোল পড়ে একাকার হবে। শুকনো খাবার বা গোটা গোটা ফলমূল হলে গামছায় বেঁধেও আনা যায়, কিন্তু ঝোলে ঝালে তা হবে না। ঃ-)
  • PT | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৮420585

  • গোপন কথা হাটের মাঝে কেন?
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৪420584
  • কেউ কেউ বলেন, বিলং করার জন্য আসলে সবরকম ইন্টার্নাল জোকগুলো জানা দরকার। যদি জোক বলাই না যায়, তাহলে তো এক্সটারনাল করে রাখা হল আসলে। পরিপাটি সভায় নমস্কার করে পলিটিকালি কারেক্ট কথা বলা হল। তারপরে খাইয়েদাইয়ে বিদায় দেওয়া হল।
    ফেবু গ্রুপগুলোতে সেইজন্যেই ঘোরাফেরা। নানাধরণের ব্যাপারগুলো শুনে সবদিক স্পষ্ট হয়। চাপা দিয়ে রেখে সমস্যা সমাধান হয় কি? সবগুলো এক্সপোজ করে দিয়ে তারপরে বুঝে নিতে হবে কোন্‌টা ভালো, কোন্‌টা মন্দ। দুইদলে পরস্পরকে "মালাউন" আর "কাটার বাচ্চা" বলে তুমুল গালাগাল করে যাচ্ছে, চাপা দিয়ে রাখলে এ সমস্যা কি সমাধান হত? বরং বেরিয়ে এলে মোকাবিলার সুবিধা হয়। উভয়পক্ষই একসময়ে বুঝতে পারে উভয়পক্ষের ঝামেলাটা হচ্ছে কোন্‌খানে।
  • aka | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:০০420583
  • আর সহজ উত্তর হল, আজকের যে টিফিন ক্যারিয়ার, যা নিয়ে হার্ভাডের কেস স্টাডি আছে - ডাব্বা ওয়ালা। সেসব আমরাই তৈরী করেছি। হুঁহুঁবা।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৬420582
  • আতোজ, উফফ সেই মাংস, আমরা স্বাত্বিক মানুষ। প্যাঁজ, রসুন, মাংস ছুঁতাম না, মাছ চলত।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৫420581
  • ইয়েস, একই মন্ত্র বার তিনেক পড়েছিলাম, নইলে ১০ মিনিটে শেষ হয়ে যেত। পুজোর শেষে বালা (মাল্টিভ্যারিয়েট টি্চার) বলেছিলেন খুব ভালো পুজো হয়েছে।

    বালার ক্লাসে মাল্টিভ্যারিয়েট নর্মাল আর মাল্টিভ্যারিয়েট কচি নিয়ে সে কি কচকচি। বালা একটা ডিস্ট্রিবিউশন দেখিয়ে জিগান বলো দেখি এটা কি? যা বলি ঠিক তার উল্টো। বড় ভালো লোক ছিলেন।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৩420580
  • এই ছাঁদা বাঁধতো কী করে? লুচি টুচি আলুরদম পাঁঠার মাংস দই টই থাকলে? কলাপাতায় মুড়ে মুড়ে বেঁধে দিত?
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫২420579
  • দয়ের জীবনে অনেক ঝামেলা, কুমীর, চিতাবাঘ, গোখর, এরপরে বোধহয় নমো বেরবে দয়ের ড্রাইভওয়েতে।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫১420578
  • তুমি তো একবার সরস্বতী পুজো করে সাড়ে তিন টাকা প্রণামী পেয়েছিলে
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫০420577
  • আচ্ছা বাপু ছাদা। হল? আমি বুনামে কাঁচা।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯420573
  • নেমন্তন্ন বাড়ি থেকে প্যাক করে খাবার দিয়ে দেওয়া অতি বিজ্ঞানসম্মত জিনিস। খাবার নষ্টও হল না, পরেও খাওয়া গেল, ক্ষেত্রবিশেষে অন্যেরাও খেতে পেল।
    নইলে অনেক খাবার নষ্ট হয়। সব আইটেম নিয়ে নিয়ে তারপরে খেতে না পেরে ফেলে রাখতে হয়। টেনশনও হয়।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯420574
  • এলেবেলের বড্ড বড় নাম। এলেবেল চার বছর হয়ে গেল? বোঝো কাণ্ড আমার তো মনে হয় এই সেদিন।

    কিন্তু ডিডিদা গেলেন কই?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯420575
  • না বোঁচকার মতো করে বাঁধাকেই ছাঁদা
    বাঁধা বলে
  • উফফ | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৯420576
  • ওটা ছাঁদা। য ফলা মুছে দিন।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৭420572
  • এইসব ছিদ্রান্বেষী দের নিয়ে পারা যায় না। আচ্ছা - ছ্যাদা। হল?
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬420569
  • ব, ওমন মনে হয়। আমার ঠাকুমাকে কেউ নেমন্ত করলে, ঠাকুমা সরাসরি বলে দিত, আমিও যাব, আমার নাতিরাও যাবে। (তখন শুধু নাতিরাই ছিল)। কত অবাঞ্ছিত নেমন্ত খেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত