এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৮420660
  • কোন তর্ক নয়। কেবল সংস্কৃতে বাক্যালাপ চালাতে পারলেই হলো।বহু লোক জার্মান, ফ্রেঞ্চ শিখে কিছুই বলতে বা লিখতে পারে না।
    অনেকে ব্যাঙ্গালোর এর চেন্নাই এ বহুবছর থেকেই কন্নর,তামিল কাজ চালানোর মতো ও বলতে পারে না।
    আমার কিছু কিছু তেলুগু শব্দ মনে আছে।
    গুডলু মানে ডিম।
    ডাব্বু মানে টাকা।
    ওই টুকুই।
  • PT | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৭420659
  • ভাষাশিক্ষার পদ্ধতি নিয়ে বেশ গা জোয়ারী তক্ক চলছে। আধুনিক পদ্ধতিতে ২/৩ বছরের মধ্যে দিব্যি এমনকি বুড়ো বয়সেও ভাষা শিখে ফেলা যায় এটা মেনে নিতে কি সমস্যা কে জানে।
  • PM | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২০420658
  • হিন্দিতে নাকি চলন্ত ট্রেন আর থেমে থাকা ট্রেন এর লিঙ্গ আলাদা---কোনো মানে হয়
  • PM | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৭420657
  • কারুর উৎসাহ থাকলে গোলপার্ক এর RKM Inst of Culture এ ঘুড়ে আসুন। ৩ বছরে বিদেশী ভাষা শিখে কিভাবে ছেলে মেয়েরা গর গর করে ফ্রেন্চ, স্প্যনিস, জার্মান বলে দেখে আসুন। সবাই না হলেও অন্তত ২৫% পড়ুয়া ফ্লুয়েন্ট বিদেশী ভাষা বলে ৩ বছরে। ও হ্যা, ওখানে স্পোকেন ইংলিশের ক্লাস ও হত আগে। এখন হয় কিনা জানি না।

    আলিয়ান্স ফ্রসেস এ ১ বছর ফরাসী পড়েও ফ্রান্স এ গিয়ে দিব্বি কাজ চালিয়ে নিয়েছে এরকম উদহরন ও ভুরি ভুরি।

    আইটি কোং এ থাকতে আমার টিমে ২ জন লেভেল ৩ পাস জাপানি শেখা ছেলে ছিলো ( এমনিতে ইন্জিনিয়র), ফ্লুয়েন্ট জাপানি বলত। জাপনি ক্লায়েন্ট এলেই তাদের এগিয়ে দিতাম। ক্লায়েন্ট খুব খুশী। Kঅখনো কোনো অসুবিধা হয় নি।

    এসব নিয়ে তর্ক করার কোনো মানেই হয় না
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৪420656
  • নিন, শোলে সংস্কৃতে শুনুন।
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৩420655
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০২420654
  • হিন্দি অতি বেয়াক্কেলে ল্যাঙ্গুয়েজ। শীত কে সর্দি বলে, চিংড়ি কে ঝিঙা বলে, মুখ কে চেহারা, শরীরকে বদন সব উল্টোপাল্টা। লিঙ্গর তো সত্যিই মাথামুব্ডু নেই, স্রেফ ওই দিয়েই ননবেঙ্গলিরা ভুল ধরে আওয়াজ দেয়।
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৯420653
  • হিন্দি কথা বলা খুব সহজ।হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখে অনেকটা আয়ত্বে আসে।কিন্তু লিংগ এমন বিশ্রী জিনিষ যে তিনবার হেঁচকি ওঠে।
    কিতাব পড় রহী হো।
    বিল্লি রো রাহা হ্যায়।
    দহি খাট্টা হ্যায়।
    কোন মানে আছে।
    খুউব খারাপ লাগে।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৬420652
  • হ্যাঁ ইস্কুলে ইস্কুলে সংস্কৃতির একটা ক্লাস থাকা উচিৎ বটে।
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৫420651
  • #সংস্কৃত
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪420649
  • আমিতো হিন্দিতে যাতা নাম্বার পেতাম। কিন্তু এখন কেমন ফরফর করে হিন্দিতে কথা বলি।
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪420650
  • @লসাগু,হা, হা,হা।একজন সঙ্গী পাওয়া গেল।
    কিন্তু কেন জানিনা সংস্কৃত ব্যাকরণ বেশ অঙ্কের মতন যুক্তি যুক্ত মনে হতো।কেউ কি ব্যাকরণ কৌমুদী পড়তেন?
    Ela, আমাদের সংস্কৃতি পড়াতেন কল্পনা দি। অনুভা দি বাংলা।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৯420648
  • সংস্কৃতে পারফর্ম? ইয়ে মানে, কোনোরকমে পাশ করে রেহাই পেয়েছিলুম... টাফ্‌ সাবজেক্ট...
  • sm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৭420647
  • তাহলে কি খাড়াইলো?এখানে বহু জনতা সেভেন ও এইট দুবছর সংস্কৃত শিক্ষা পেয়েছেন।অনেকেই খুব ভালো পারফর্ম ও করেছেন।
    পিটি র কথামত ছ মাস থেকে দুবছর শিখলেই যে কোন বিদেশী ভাষায় কাজ চালিয়ে নেবার মতো দক্ষতা অর্জন হয়।
    তাহলে পরীক্ষা করে দেখা যাক।সংস্কৃতে বাক্যালাপ বা মিনিময় চলুক নেক্সট এক ঘন্টা।☺️
  • Ela | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৫420646
  • ব’দা আপকা ডেটা আউটলায়ার হ্যায়, সব কোঈ দেবনাগরী মে সংস্কৃতে শিক্ষা পায়া হ্যায়।
  • Ela | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:১২420645
  • আমি দ-এর কাছাকাছি ছিলাম দেখা যাচ্ছে, সংস্কৃতে ক্লাসটেস্টে ৩০ এ ২৯-১/২ পেয়েছিলাম। টিচার অনুভাদির মেয়েও আমাদের স্কুলে পড়ত, সে দুঃখ করে বলেছিল মা’কে কত বলেছিলাম ঐ ১/২ টা তোকে দিয়ে দিতে। আর ঐ ১/২ নম্বর ভুল দেবনাগরীর জন্যই কাটা গেছিল।
  • PM | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০২420644
  • ৮ এর পরীক্ষায় একটা রচনা লিখতে হত। সংস্কৃত। ১০-১২ লাইন লিখলেই হত। ঐ ১০ লাইন কারেকসনের পরে সকলের লালে লাল হয়ে যেত।।ভাবলেই ভয় করে
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০১420643
  • আমার যদ্দুর মনে পড়ছে ক্লাস ৭-৮ এ, সংস্কৃত (দেবনাগরী) অক্ষরে লিখতে হত, লেখা প্র্যাকটিশ হত। শব্দরূপ, ধাতুরূপ এসব লিখতে হত।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৮420642
  • হায়ার সেকেন্ডারিতেই সংস্কৃত কোশ্চেনে বাংলা এবং সংস্কৃত মিলিয়ে লেখা - এই যে ভিডিও করেছে সে তো কিছু উত্তরও বাংলায় লিখেছে। আমি নিয়ম জানি না।
  • PM | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৭420640
  • Kই মুসকিল-- নর, লতা এই সব শব্দরুপ, তার্পর ধাতুরুপ সব কি বাংলায় লিখ্তেন নাকি?

    ব ভাগ্যিস আমাদের শেখর বাবুর পাল্লায় পড়ে নি। পিটিয়ে ছাল তুলে দিতো বাংলায় লিখলে।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৭420641
  • ২০১৯, হায়ার সেকেন্ডারি সংস্কৃত - এ তো বাংস্কৃত
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৫420639
  • এল সি এম দা, হায়ার সেকেন্ডারির সংস্কৃত র
    কথা হচ্ছে না। ক্লাস ৭/৮ এ যে অপশনাল সংস্কৃত ছিল তার কথা হচ্ছে
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫২420638
  • ২০১৮ সালের হায়ার সেকেন্ডারি (১২ ক্লাসের) সংস্কৃত কোশ্চেন, বাংলা+সংস্কৃতে
  • b | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৬420637
  • আরে না না, সে হতেই পারে। আমাদের ইস্কুলে প্রশ্ন হত নাগরীতে, উত্তর বাংলা স্ক্রিপ্টেও দেওয়া যেত।
    আর নব্বুইয়ের দশকের প্রথমার্ধে হাঃ সেঃ তে সংস্কৃত ভাষা লিখেছিলাম, ২০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর। বাংলা অক্ষরে। বাকিটা বাঙলা অক্ষরে বাঙলা ভাষায়।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪০420636
  • তাতে কিছুই প্রমান হবে না কারণ আমার স্কুলের ক্লাস ৭/৮ এর প্রশ্নের ছবি এখন আমি দিতে পারবো না
  • এলেবেলে | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩২420635
  • বেশ কাল তাহলে আমার স্কুলের সংস্কৃতের প্রশ্নের ছবিটা এখানে দিয়ে দেব। )))))))))
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৭420634
  • না। এবং না।

    আমার স্মৃতিশক্তি বিশ্বাসঘাতকতা করার কোন প্রশ্ন ই ওঠে
    না। আমি ১০০% সিউর। যা আমি আগে লিখেছি।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৫420633
  • আমাদের তো পুরোটা হিন্দিতেই লিখতে হত।
  • এলেবেলে | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০১420632
  • @ব, আপনার স্মৃতি বিশ্বাসঘাতকতা করছে। শুধু শ্লোক দেবনাগরীতে লিখতে হয়, বিষয়টা আদৌ সেই রকম নয়। কিছু উত্তরও লিখতে হয়।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৪420631
  • নাহ আমাদের স্কুলে বাংলা অক্ষরে লেখার কোন অপশানই ছিল না। দেবনাগরিতেই পুরো পেপার লিখতে হত। আমি সেভেন না এইটে রূপোর মেডেল পেয়েছিলাম সংস্কৃতে পুরো পেপারে একটাও ভুল না থাকার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত