এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৫420720
  • দিদির মতো লোক হলো গিয়ে ক্ষণজন্মা! পব থেকে ওই জগদ্দল সিপিএম কে হটানো মুখের কথা ছিলো নাকি!
    সাধে, হিলারি ক্লিনটন এসে দিদির লেগ ডাস্ট নিয়ে গেছিলো!
  • sm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৩420718
  • #টেন
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৩420719
  • এসেমদার কনক্লুড করার অননুকরণীয় স্টাইলটা একদম দিদির মতন ঃ)
  • sm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩২420717
  • হে ভগবান।প্রশ্নের উত্তর কেউ সংস্কৃতে লেখে।কি দুঃ সাহস!
    কিছু কিছু প্রশ্ন, বোধ হয় সংস্কৃত হরফে লেখা থাকতো।
    আমার কষ্ট হতো।
    ক্লাশ টে অব্ধি পাঁচু কিন্তু দারুন একস্ট্রা কষাতো আর কষতে দিতো।
    মনে পড়ে,সেই সব দিন!
  • ন্যাড়া | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩১420716
  • তবে এখন আমি ঠাঁই, ঠাঁই, ঠাঁই, ঠাঁই করে ইংরিজি বলি। বামি হয়েও। ভুল-ঠিক কে দেখে। রবি ঠাকুরকে স্মরণ করি, "বাঙালিকে ইংরাজি জানেনা বলিবার অধিক গালি নাই"।
  • ন্যাড়া | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৭420714
  • ওসব হল স্তেঁহের পোকাস, ওই বিমলবাবু আর পাঁচুবাবুর কতা।

    তবে ভাববেন না, সংস্কৃত নিয়েও আমার দু পয়হা দেবার আচে। সেই ক্লাস সেভেন, সেই অনুভাদি। আমি প্রথম দশ নম্বরের ডেস্ক্রিপ্টিভ পোস্ন সংস্কৃতে উত্তর দিয়েছিলাম। ছ'মাসে শুধু নর, লতা আর নদীর শব্দরূপ শিখেছি, আর বোধহয় খান দুয়েক ধাতুরূপ। তারপর কী হইল জানে শ্যামলাল। অনুভাদির প্রবল ধাঁতানি। তখন জানলাম ওই প্রশ্নের উত্তর বাংলায় লিখতে হত।
  • sm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৭420715
  • ইমির লোকজন ভালো ইংলিশ বলতে পারে। এক কথায় স্মার্ট হয়, কথোপকথনে। বামির জনতা সেটা মন থেকে মেনে নিতে পারেনি কখনো।
    এটাই কনকল্যুশন।
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৩420713
  • ব’দা, মেজরিটির জন্য তোমার প্রশ্নের উত্তর ইয়েস। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আমাকে ভুগতে হয় তাই দুঃখের কথা শেয়ার করলাম।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২১420711
  • আমি ভালো দাবা খেলতে জানি।
  • পুরনো ভিডিয়ো | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২১420712
  • sm | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৬420710
  • ন্যাড়া যে অঙ্কে ভালো সেটা স্কুলের অনেকেই জানে।মানে বিমল আর পাঁচু বাবু তাই বলতেন।এতো বিনয়ের কোন মানে হয়?
    আমি সামান্য একটু হিস্ট্রি,জিওগ্রাফি আর অল্প সংস্কৃত জানি।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৫420709
  • ন্যাড়া দার ৮ঃ৫৭ তে বড় করে ক।

    ওই কেস গুলো কে ( দু দিকেই) আউটলায়ার বলছিলাম। এবং ওগুলো আউটলায়ার স্ট্যাট এর দৃষ্টিকোণ থেকে
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১২420708
  • হ্যাঁ হ্যাঁ।
    মির্জাবাবু তো গ্যালেন। মুকুলবাবুকেও সঙ্গে নেবেন নাকি? অবশ্য তাহলে মুকুলবাবুর সাথে ভাজপার ডিলটা কি হবে?
    আর রাজীববাবুকে একটা সেন্সে দুঃখ হয়। মনে হচ্ছে ওনার রাজনৈতিক উপযোগিতা শেষ।
  • Amit | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০১420707
  • বামী ইমি নিয়ে তর্ক চলুক। আজকের অবপতে দেখলুম টালার ব্রিজ র হাল খারাপ এর খবর।

    https://www.anandabazar.com/calcutta/experts-suggested-to-ban-bus-on-tallah-bridge-cm-would-take-final-decision-on-thursday-dgtl-1.1051165

    সেতু বন্ধ করতে পুলিশ আপত্তি জানিয়েছে, এই পুজোর সময় সেতু বন্ধ করলে ট্রাফিক ব্যবস্থা নাকি ভেঙে পড়বে। কিন্তু ট্রাফিক ব্যবস্থা চালু রাখতে গিয়ে আরো বড়ো কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কার ? এসব তো পুরোটাই গ্যাম্বল, কিছু নাও হতে পারে, আবার কিছু হলে বেশ কিছু লোক মরতে ও পারে।

    এস উসুয়াল পব তে পুজোর প্যান্ডেল হোক, লক্ষীপূজোর আলপনার ডিসাইন হোক, ছাত্রদের ঘেরাও হোক বা সেতু খোলা বন্ধ করা হোক, সমস্ত দারুন গুরুত্ব পূর্ণ বিষয়ে এই রাজ্যে এক এবং একাকী এক জন ই ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেন। বাকি রা সব পেইড ল্যাম্প পোস্ট ছাড়া কিস্যু নন।

    কিন্তু এ রকম সব পাবলিক সেফটি রিলেটেড কাজে, যেখানে একটা মেজর দুর্ঘটনার সম্ভাবনা- সেসব ক্ষেত্রে একটা সরকারি গাইডেলিনে থাকবে না কেন ? মমব্যান এর ও বিশ্রাম দরকার একটু।
  • ন্যাড়া | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৭420706
  • দেখুন ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে কিসু হয়না। কে ইজরায়েলে গিয়ে দুমাসে হিব্রু শিখে হিব্রুতে কোয়ান্টাম মেকামিক্সের পেপার লিখেছেন আর কে ওয়ান থেকে ইংরিজি পড়েও ভাল ইংরিজি শেখেননি তাই জন্যে সিক্স থেকে ইংরিজি ভাল - এসব হল প্যাচাল পাড়া। আমি ক্লাস ওয়ান থেকে পড়েও না বাংলা, না অংক ভাল করে শিখেছি। তালে এবার স্কুলটাই সিক্স থেকে শুরু করুন।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৬420704
  • ১২০ জন ইমি( মাস্টার্স এবং তারা ভুল লেখে??
  • মাকড় | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৬420705
  • মাকড় মারলে ধাকড় হয়।

    মাকড়ং হন্যং ধাকড় হ্বাং
  • Ishan | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২১420702
  • আপনারা ভালো তো দেখতে পারেননা। এ হল স্পোকেন সংস্কৃত। দুচাট্টে ভুল তো হবেই।

    হ্যাঁ, গোলযোগের দ্বারা ভেবেই লেখা। তৃতীয়া। পছন্দ না হলে গোলযোগায় করে দিলাম। চতুর্থী। তাতেও না পছন্দ হলে গোলযোগ কৃত্বা। আর গোলযোগ শব্দেই যদি সমস্যা থাকে, তো উপদ্রবায়। ন্যান, এবার ঠ্যালা সামলান।
  • Atoz | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১০420701
  • মুশকিল হল উচ্চারণ শুনে শুনে নিজের বর্ণে লিখে ফেলার কেসে অনেকসময় বর্ণমালায় থাকে না বর্ণটা। অহম্‌ যেমন বাংলা অক্ষরে লিখে ফেলা গেল, Aham লিখলে কি সেটা বোঝা যাবে? অন্যকিছু পয়েন্টার দিয়ে ঐ অ বোঝাতে হবে। আবার ধরুন আফ্রিকার এক দেশের !kung, একটা ট আসে কাং এর আগে, কিন্তু সেটা পুরো ট নয়, হাল্কা একটা ধ্বনি, মূর্ধায় জিভ ঠেকিয়ে চট করে ধ্বনিটা সৃষ্টি করা হয়। এগুলো বর্ণমালায় আনা কঠিন।
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৯420700
  • আর আগেও বলেছি এখনও বলছি, বামি বনাম ইমি কিন্তু আমার তর্কের অভিমুখ না। আমি শুধু ব্রতীনদাকে বলতে চেয়েছি ও যা নিয়ে দুঃখ করছে সেটা বামির একচেটিয়া নয় বলে আমি মনে করি, আমার দেখা ডেটাসেটের ভিত্তিতে।
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৭420699
  • এস, আপনি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারেননি। আমার ডেটাসেটের লোকেরা ঐ সব জায়গার স্যাম্পল, আর তাদের মেজরিটির মান ঐ আমি যা বললাম তাই, বেসিক গ্রামারেও প্রচুর গলদ। এবার আপনিই বলুন এর উপর ভিত্তি করে আমার মতামত কী হওয়া উচিত?
  • Atoz | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০২420698
  • এ যে সেই নারায়ণ গাঙ্গুলির গল্পের "জানিস, আমার দাদা হল ব্রাইটেস্ট বয় অব এশিয়া" কেস! ঃ-)
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫১420697
  • সেসব বেস্ট অব ইমিরা বেস্ট অব বামির থেকে যে বেটার, সে বিষয়ে আপনার মত কি?
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৭420696
  • ঠিক কথা, খেলিয়ে লেখা একটা শিক্ষণীয় ব্যাপার, তার সাথে বামি-ইমির যোগ কম, সেটাই ব্রতীনদাকে বলতে চেয়েছি।

    কিন্তু হায়দ্রাবাদ, দিল্লি, যাদবপুর, প্রেসিডেন্সির স্যাম্পলরা ওয়ার্স্ট অব ইমি হলে তো চিন্তার ব্যাপার মশাই!
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৩420695
  • খেলিয়ে লেখাটার সমস্যাটা বোধয় অন্য। তার সঙ্গে ভাষার যোগাযোগ সেরকম নেই। সেটা লিখতে না পারার সমস্যা। আমাদের শিক্ষাব্যবস্থাতে তো ইনোভেটিভ/ক্রিয়েটিভ কাজকম্ম তেমন শেখানো হয় না, খুব ভালো প্রব্লেম সলভিং শেখানো হয় যদিও।

    হ্যাঁ অবশ্যই ইমির মধ্যেও অনেককে পাওয়া যাবে যারা হয়তো বামির কিছু ছাত্রদের থেকেও খারাপ ইংরেজি জানে। কিন্তু সেটা বেস্ট অব বামির সাথে ওয়ার্স্ট অব ইমির তুলনা হয়ে যাবে। আপনি গড় ছাত্র নিয়ে তুলনা করলে আসল চিত্রটা পাবেন।
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৩420694
  • এস, বেসিক গ্রামারের ভুল কম-বেশি এদের মেজরিটি করে থাকে। লেখার মান খারাপ না, কিন্তু যেটাকে খেলিয়ে লেখা বলে সেটা হাতে ধরে শেখাতে হয়।

    আমার প্রতিপাদ্য ঠিক বামি বনাম ইমি ছিল না। আমি বলতে চেয়েছিলাম ব্রতীনদা যে দুঃখ করছিল সেটা বামির একচেটিয়া নয়।
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৩420693
  • এলা আপনার ডেটাসেটের ১২০ জনই কি একইরকম ভাবে ভুল করেন?

    বা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলঃ আপনার ১২০ জন ইমি কোলিগের সাথে যদি ১২০ জন বামি কোলিগের (হাইপথেটিকাল) তুলনা করা যায়, তাহলে কোন পক্ষ বেশি ইংরেজি জানবে?
  • Ela | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০420692
  • বাঃ বেশ ব’দা, আমার ১২০+ ইংলিশে হাইলি কোয়ালিফায়েড (যদি মাস্টার্সকে হাই কোয়ালিফিকেশন ধরা হয়) ডেটাসেট আউটলায়ার হয়ে গেল, আর তোমার একার স্কুলে কি হত সেটা ‘ইনলায়ার’?! চালাকি ন চলিষ্যতি (বাংলা অক্ষরে সংস্কৃত) একদম ঃ)

    ওই (দেব)নাগরী স্ক্রিপ্টে লেখা-পড়ার কল্যাণে এতকাল গড়গড়িয়ে হিন্দি পড়ে আসছি। এসএমদা এই দেখুন উদাহরণ যে চর্চার সুযোগ থাকায় মাত্র দুবছরের শেখা স্ক্রিপ্ট কীভাবে মনে থেকে যায়।
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৭420691
  • "আমিও আগে জানতাম দেবনাগরীই স্ক্রিপ্ট, কিন্তু সম্প্রতি জানলাম সেটা সত্যি নয়।"
    না। নাগরী এসেছে অনেক পরে। এক সময়ে তো ব্রাহ্মী/খরোষ্ঠীতেও সংস্কৃত লেখা হত। দক্ষিণ ভারতে তামিল/মালয়ালামে লেখা হত।

    " ইংরিজিতেই অক্ষরেও হবে"
    ওটাই হল রোমান স্ক্রিপ্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত