এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৬420780
  • AM আর PM তো সময়ের দুই পিঠ।
  • PM | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৪420779
  • ব আর আমি কি মেলায় হারিয়ে গেছিলাম ?
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৪420778
  • আহা ভোররাত্তিরে জেগে ওঠা তো পুনরায় ঘুমিয়ে পড়ার জন্যেই। তাতে ব্যাঘাত হত বলেই টেপ ক্যাসেট এপিঠ ওপিঠের চাপ ছেড়ে আকাশবাণীর জিম্মায় করে দিয়েছিলুম। তা ওরা বদমাশি করতে লেগেছে।
  • | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৪420777
  • এ প্রসঙ্গে বলে রাখা ভালো আমি আজ অবধি কোন দিন
    পুরো
    মহালয়া শুনতে পারি নি ঘুম জনিত কারণে।
    শেষ বহু বছর আর ও চেষ্টা করা ছেড়ে দিয়েছি
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৮420776
  • এরপর কোনো একবছর থেকে ঐ উত্তমের দুর্গতিহারিণীং ই চালু হয়ে ফি বচ্ছর বাজবে। কেননা কে আর রেডিও শোনে, সব ঐ ইউটিউব এফেম। কে আর এসব নিয়ে পাত্তা দেয়? যা হোক লাগাও না। ওটা তো আমাদের মুখস্থ একটা অভ্যেস মাত্র। আমিও পারি, টেপে শুনেছি ২-৩ বছর, কিন্তু ঐ ভোর ৩ঃ৫৮ এ উঠে ওসব সেট করা পোষায় না, তাই রেডিও। আর মা খুব সুন্দর মেন্টেন করে যন্ত্রটা রোজ চালিয়ে। কোথাও একবিন্দু পুরনো কাল বেঁচে থাক না।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২০420775
  • এফেম সাবেকি? কাঁঠালের চেলো কাবাব? বলুন ক্যাসেট বা ইউটিউব হয়েছে ঐ। ছিল তো একই, তবে কালের নিয়মে হেলায় ভুলভাল লোকের হাতে সকলি হারায় ধুলায়। এই তো বাঙালি ক্ষা-ল্হী-ধাঃঃঃঃঃ...
  • sohoj hiseb | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৩420774
  • গান পাঠ সাবেকি চাইলে এফ এম আর গানের আড়ম্বর সাবেকি চাইলে কলকাতা ক্ট্যু ঙ।
  • Ela | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৭420773
  • পিটিদা, ধন্যবাদ।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫২420772
  • ভালো ফালো জানি না। রেডিও মানে সাবেকি সেই মেজ সাইজ রেডিও। কলকাতা ক ভোরবেলা। আকাশবাণী কলকাতা। এফেমে সেই নস্টালজিয়া কই? আর ওতে যা চালায় সেতো ক্যাসেট চালালেই পাবো। সেতো পথেঘাটে দিনেদুপুরে জষ্ঠিমাসেও বাজায়। আকাশবাণী কী চালায় সেটা জানতে হবে না? কথা সেটা নয়। এই যে সমানে ৩ বছর ধরে এই ১৯৬৬ ভার্সন, কেন? নিশ্চয়ই প্রচলিত ১৯৭০ এর ফাইনাল ভার্সনটি ইন দ্য ভোগ অফ মা হয়েছে কোনোভাবে। একবার না হয় পরীক্ষামূলকভাবে দেখি লোকের প্রতিক্রিয়া কী জানতে করল, বারবার কেন আর লোকে বলেও না তো কিছু। সেবার ২০১৭তে এবেলায় লিখেছিল। ১৯৬৬ ই কেন চালু রয়ে যাচ্ছে?
  • ;-& | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:২২420771
  • আচ্ছা একটা কথা মানে ছোটো মোটো অভিযোগই মনে উঠছে।
    সেদিন একজন তো “সিকির মত নেতাজী” বলেই খালাস হয়ে গেলেন। আর তারপর থেকে গুমনামী মুভির কোনও ছবি পোস্টার দেখলেই হাসি পাচ্ছে। এর থেকে কি মুক্তি নাই?
  • PT | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৩420770
  • ১১।১১ থেকে গানটার জন্যঃ
  • ! | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৪420769
  • আইবি অফিসার সাদাত আলী আখন্দ 'তেরো নম্বরে পাঁচ বছর' বইতে লিখেছেন, ত্রিশের দশকে জনৈক বিপ্লবীর বিধবা দিদি (নাম দেননি) নিয়মিত ১৩ নম্বর লর্ড সিনহা রোডে আইবি অফিসে হাজিরা দিয়ে তথ্য দিয়ে, মাসোহারা নিয়ে যেতেন।সাদা শাড়ি, সাদা জুতো ও সাদা হ্যান্ডব্যাগ, সবসময়ে সবকিছু সাদা পরতেন। এর জন্য জন্য আইবি অফিসাররা তাঁকে আড়ালে 'লেডি ইন হোয়াইট' বলতেন।

    কথা সত্য হলে ইনি ইন্দুমতি সিংহ (অনন্ত সিংহের দিদি)হওয়াই সবচেয়ে স্বাভাবিক। এটা প্রতিভা বসুও লিখেছেন (মানে সব সাদা পরার ব্যাপারটা)

    আখন্দ ১৯২৯ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত আইবিতে ছিলেন। সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে আখন্দ বলেছেন বিশ ত্রিশ দশকের প্রায় বিপ্লবীর পরিবারেই এরকম ইনফর্মার ছিলেন। অনেক ক্ষেত্রে 'বিপ্লবী'রা সেটা জানতেনও। ভালো পারিতোষিক পেতেন এবং সদাশয় ব্রিটিশ বিপ্লবী জেলে গেলে পরিবারকে ওই ইনফর্মারের মাধ্যমে সংসার চালানোর মতো খরচ দিয়ে যেতেন।

    এমনি এমনি সহিংস আন্দোলন জ্বলে উঠে নিভে যায় নি (কথা সত্য হলে)।
  • Ela | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১১420768
  • @কাজু, তাহলে তো এফএম শোনাই ভাল।
  • S | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৮420767
  • সূর্য সেনের বেশিরভাগ সঙ্গী সাথী তো পরে কমিউনিস্ট হয়ে গেছিলেন। উনি নিজেও সোভিয়েতের দ্বারা প্রভাবিত ছিলেন।
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৩420766
  • ওদিকে মাস্টারদা সূর্য সেন বিষয়ে উলটোপাল্টা কথা লেখা হচ্ছে। বলা হচ্ছে তিনি নাকি ছিলেন উগ্র ও কঠোরপন্থী হিন্দুত্ববাদী বিপ্লবী। কী অবস্থা!!!!
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৮420765
  • ফেসবুকে আবার নির্ঘাৎ সেই আগেরবারের মতন ---
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৬420764
  • আমি রেডিও বলতে কলকাতা ক বলছি, এফেম নয়। ওতে মোটেই ছিল না, ঐ ভার্সনেই নেই। ২০১৭ থেকেই শুনছি।
  • S | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৭420763
  • আমার এখানে বৃষ্টি পড়ছে এবং তাপমাত্রা ৪৯ ফারেনহাইটে চলে গেছে।
  • Ela | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৭420762
  • পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু।

    @কাজু, এবারে “ওগো আমার আগমনী আলো” শোনালো তো রেডিওয়।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৬420761
  • রেডিওয় খালি সেই অন্য ভার্সনটা বাজাচ্ছে ৩ বছর ধরে। ১৯৬৬ র বোধায়। ওতে "যা চন্ডী" গায় না, "ওগো আমার আগমনী আলো" হয় না, ভাল লাগে না। শিপ্রা বসু হারিয়ে যাচ্ছেন বড়। ঐ গান ছাড়া শরতের আকাশ খোলে?
  • | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৭420760
  • শুভ মহালয়া
  • Kaju | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫420759
  • বোতিন্দা হল AM, বাওয়া চালাকি না।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৩420758
  • পিএম, কাজ করো কাজ করো। এই তো বয়েস। তোমাদের মতো বয়সে কত কাজ করেছি।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:২১420757
  • Atoz | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৯420756
  • কোয়ান্টাম মেকানিক্স(বা ক্লাসিকাল মেকানিক্স বা থার্মোডায়্নামিক্স বা যেকোনো ওরকম কিছু) কি হিব্রুতে হয়? বা জার্মান ভাষায়? বা ফরাসী ভাষায়? বা অন্য যেকোনো ভাষায়? ওসব তো ইকোয়েশন দিয়ে বোঝানো হয়, গণিতের ভাষা। তারপরে যেকোনো ভাষাতে ইন্টারপ্রিট করে নেওয়া।
  • Atoz | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২420755
  • এই মার্কেট ইকোনোমির মোকাবিলায় কী যেন একটা বলেছিলেন বিপ্পাল? কাউকম না কী যেন?
  • PM | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮420754
  • ব বাবু হাল খুব ই খারাপ। তোমার মত থোরি সুখের চাকরী ঃ(
  • aka | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৭420753
  • আরে পুরো পড়াশুনোটাই মার্কেট ইকনমির চক্রান্ত, হাজার হাজার বিভিন্ন সাইজের কেরাণী তৈরী করাই যার উদ্দেশ্য। মার্কেট ইকনমি তুলতে হলে আগে পড়াশুনোটাই তুলে দিন। আপনার পরবর্তী প্রজন্মরা আপনাকে প্রতি প্রাতে স্মরণ করিবেক।
  • Atoz | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৫420752
  • এদিকে একজন ধীরালয়ে লিখে বসে আছে আস্তে আস্তে বোঝাতে গিয়ে। ঃ-)
  • b | ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৪420751
  • ন্যাড়া স্যারের এই বার বার যাত্রা বাতিল হবার খবর শুনে আমার একটা গল্প মনে পড়ল। বিমান বাংলাদেশের বিজ্ঞাপন। বহুদিন আগেকার। এটা নাকি তখন ঢাকা এয়ারপোর্টে দেখানো হত, টি ভিতে।

    প্রথম শটঃ এক মাত্র ছেলে বিদেশে যাচ্ছে। বাড়ি শুদ্ধু সবাই কাঁদছে। ছেলে বলছে, মা আমি জামু না, বাবা আমি জামু না,। তারপরে টিভি স্ক্রিনে ঝ্যাং করে ভেসে উঠতঃ আজ বিমান বাতিল। সবাই হাসতে হাসতে বাড়ি ফিরে চলল।

    ( কাট টুঃ পরের দিন)
    আবার সবাই এয়ারপোর্টে।বাড়ি শুদ্ধু সবাই কাঁদছে। ছেলে বলছে, মা আমি জামু না, বাবা আমি জামু না। তারপরে টিভি স্ক্রিনে আবার ঝ্যাং করে ভেসে উঠলঃ আজ বিমান বাতিল।সবাই হাসতে হাসতে বাড়ি চলল।
    (এরকম দু তিন বার)

    তার পরে এক অসম্ভব স্মার্ট ভদ্রলোক এসে বলতেন, নিউজ রিডারের কায়দায়ঃ " আপনারা কি জানেন, বাংলাদেশ বিমান সম্প্রতি তিনটি বোইং, চারটি এয়ারবাস ও আটটি এটি আর কিনেছে। বিমান স্বল্পতার দরুণ আর কখনো বিমান বাতিল হবে না। এবার থেকে...
    (কাট)
    সবাই বাড়ি ফিরে চলেছে, শুধু গাড়িতে ছেলের জায়গাটা খালি। ভদ্রলোক রুমালে চোখ মুছতে মুছতে বলতেন "...একবার কান্দলেই হইব"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত