এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আসলে | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৪420810
  • পলান্ন এসেছে পাল রাজাদের কাছ থেকে। হেমন্ত পাল প্রথম খেয়ে ঢেঁকুর তুলে বলেছিলেন 'হা অন্ন!' তার পর থেকে পালান্ন, এবং ক্রেমে ক্রেমে পলান্ন হল।
  • একক | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২420809
  • আচ্ছা, একটা কথা মনে হচ্ছিলো এমনি চাট্টি গান বাজনা শুনতে শুনতে, এখানে অনেকেই মন দিয়ে সংগীতচর্চা করেছেন ও, বা লেখালেখি করে থাকেন, তাই এখানেই প্রশ্নটা রাখছি।

    ভারতীয় ধ্রুপদী সংগীতকে আদৌ ধ্রুপদী কেন বলা হয় ? এই আলাদা করে ধ্রুপদী তকমা দেওয়াটা কোন সামাজিক বা রাজনৈতিক অবস্থায় জরুরি হয়ে দাঁড়ালো ? জ্যাজ এবং ওয়েস্টার্ন ক্লাসিকাল যেখানে আলাদা, সে যতই আমেরিকানরা জ্যাজকে আমেরিকান ক্লাসিক বলে বিজ্ঞাপন করে ফাটিয়ে দিক না কেন, সেখানে ভারতীয় ধ্রুপদী সংগীত কিপ্রকৃত অর্থে ইন্ডিয়ান জ্যাজ নয় ??

    খেয়াল করে দেখুন, ওয়েস্টার্ন ক্লাসিকাল মানে বাঁধা একটা ফরম্যাট যেখানে কম্পোজারের হাতে সব সুতো বাঁধা। জ্যাজ, সেদিক দিয়ে প্রচুর ইম্প্রোভাইজেশনের জায়গা ধারণ করে, এবং জ্যাজ কম্পোজাররা সেটাকেই চিরকাল জ্যাজের প্রধান শক্তি হিসেবে দেখেছেন। পারফর্মার্স আর্ট মূলত, কম্পোজারস আর্ট নয়।

    ইন্ডিয়ান ক্লাসিকল ও তো সেটাই করে, তাই না ? তাহলে একে ইন্ডিয়ান জ্যাজ বলবো না কেন ? মানে, "ক্লাসিকাল " এই ধারণাটা আদতে আমাদের ধার করা, সেই নিক্তিতে মাপলে যাদের নিক্তি তাদের ইউনিট ব্যবহার করাই ভালো।

    নিশ্চই, অনেক ফাঁক ফোকর আছে যা জানিনা বলে এরকম প্রশ্ন ; কেও ধৈর্য ধরে লিখলে উপকৃত হবো।
  • ন্যাড়া | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৫420808
  • ছেলেবেলা থেকে গ্রামার বইতে পড়ে এসেছি পোলাও শব্দ এসেছে পলান্ন থেকে। উইকিও বলছে পোলাও শব্দ এসেছে সংস্কৃত পুলাক থেকে, যার একটি অর্থ ভাতের দলা। সে শব্দও নাকি আদতে কোন দ্রাবিড় শব্দ। আমার ঘোর সন্দেহ আছে। সংস্কৃত পল মানে মাংস আর অন্ন মানে ভাত মিলে পলান্ন। কাজেই পোলাও হল মাংস ভাত। এইসব নিরমিষ্যি পোলাওয়ের চক্কর আধুনিক ধাষ্টামো।

    চলন্তিকা পোলাওকে পলান্নর তদ্ভব বললেও, মাংস-মাছের সঙ্গে নিরামিষ ভাতকেও লিস্টে রেখেছে। অন্যদিকে হরিচরণ বন্দোপাধ্যায় পোলাওকে পলান্নর তদ্ভব বলেছেন এবং কোনরকম নিরামিষের চক্করে পড়েননি। কিন্তু, পলান্নর সঙ্গে যোগ করেছেন সংস্কৃত পুলাক শব্দটা। পুলাক থেকে পুলিপিঠের পুলি অংশটাও এসেছে। উইকি ও হরিচরণ মিলেমিশে গেছেন।

    তো দেখা যাচ্ছে পোলাওয়ের দাবীদার অনেক। পোলাও সম্বন্ধে আমার মনোগ্রাফটিও পড়ে ফেলতে পারেন।

    https://www.guruchandali.com/blog/2019/07/26/1564117217371.html?author=sambitbasu
  • :-B | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৪420807
  • তব্বে! এখন হয় না, জগতে যখন আছে, তখন বাজার চাইলে আভিধানিক স্বীকৃতি পেতে কতক্ষণ?
    ঠ্যাংখু এককজী!
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৩420806
  • আটোজ, আছো নাকি হে?
  • i | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২০420805
  • i | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৯420804
  • একক | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৫420803
  • এগুলো হাউসিং সোসাইটির ভাষা :) আমিও শুনে আসছি অনেককাল। অন্নপ্রসাদ বলার চল আর দেখিনা, এই অঞ্চলগুলোতে। তবে আভিধানিকভাবে অর্থহীন, সেটা ঠিক।
  • :-O | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৮420802
  • সত্যিই জান্তাম না যে সেটাই জান্তুম না। ফলপ্রসাদ, নৈবেদ্যপ্রসাদ, সিন্নিপ্রসাদ, ভোগপ্রসাদ বিভিন্ন নামেই তো শুনেছি — কোথাও শুধু ফল থাকে, কোথাও ফল-মিষ্টি রিলেটিভলি হেভিয়ার কিছু থাকে আর ভোগপ্রসাদ মানে ফুলফ্লেজেড লাঞ্চ বা ডিনার।
    প্রসাদ তো সবই। প্রিফেক্স থেকেই তো এদ্দিন “কি এক্সপেক্ট করিতে হইবে” বুঝে এলাম! এখন শুনি অমনধারা শব্দ না কি হয়ই না!
    হরি হে!
  • খ্যাক | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৭420801
  • হাঃ হুতো যে কী কয়! ভোগপ্রসাদ দেখেই হাউমাউ। আর আমি যে বোঁদে কে কী পড়লাম !
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৬420800
  • এসেম, পোলাও-এর অর্থ জানেন? পল (মাংস) মিশ্রিত অন্ন বা 'পলান্ন'। আপনি যেটা খান সেটা হয় হলুদ ভাত নয় ফেরাডাইস, যারে শুদ্ধ ভাষায় কয় 'পুষ্পান্ন'।
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৯420799
  • @এসেম, আপনার পাড়ার ঘোষ বাবুর রাঁধা 'ভোগ' প্রসাদ হিসেবে নিবেদিত হয়? কলকাতায়? কোন পাড়ায় বলবেন?
  • sm | ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৭420798
  • আমাদের পাড়ার পুজোর সব উদ্যোক্তা, অব্রাহ্মণ।ভোগ রাঁধে ঘোষ।মানে খিচুড়ি,পোলাও টোলাও যা খাই।
    পুজোর অঞ্জলি দেয় সবাই। ব্রা হ্মন,নন ব্রাহ্মন সবাই।পুজো দেয় ব্রাহ্মন পুরোহিত।
    সেটা না হলেও আমার বিশেষ অসুবিধে নেই।
  • র২হ | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৫420797
  • শনিবার রাতে ঝাপসা চোখে বেহিসাবি হুইস্কির ঝোঁকে ভাটে এসে দেখি ভোগপ্রসাদ। হাঁউমাউখাউ। আমায় দে মা তবিলদারি।
  • এলেবেলে | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৩420796
  • আর বাংলা ভাষায় 'ভোগপ্রসাদ' জাতীয় বুঝভুম্বুল শব্দ নেই।
  • এলেবেলে | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫২420795
  • গুরুতে রাঢ়ি-বারিন্দির গিজগিজ করছে অথচ ভোগ আর প্রসাদের ফারাক কেউ জানেন না? ছ্যা ছ্যা!!

    'ভোগ' মানে ভোজনের বস্তু যেমন রাজভোগ আর 'প্রসাদ' মানে দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী। সব ভোগ প্রসাদ নয়। কেবলমাত্র ভোগের যে অংশটা (সামান্য অবশ্যই) দেবতার জন্য স্পেশালি বানানো সেটিই পেসাদ, বাকিটা রানিং ভোগ।

    দুর্গাপুজো নিয়ে কলকাত্তাইয়াদের যতই আদিখ্যেতা থাকুক, আদতে ওই পুজোর পরতে পরতে ব্রাহ্মণ্যবাদ জড়িয়ে। ভোগ 'অব্রাহ্মণ' রন্ধন করতে পারেন না এবং নিবেদনও করতে পারেন না। এমনকি অব্রাহ্মণের অন্নভোগ নিবেদনের অধিকারও নেই। তাঁরা ঠাকুরকে নুচি (এটা ঘটি বোতীনের জন্য!)-হালুয়া-পায়েসটায়েস দিয়ে কাজ সারেন আর পাঁচ পাবলিককে খেচুড়ি খাওয়ান।
  • | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪১420794
  • সন্ধ্যে বেলা আলু ছেঁচকি ( ঝাল ঝাল) দিয়ে বেশ কটা লুচি সাঁটিয়েছি।

    তাই ডিনার টা একটু অন্যরকম হলো। বোঁদে - মুড়ি।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৫420793
  • নাঃ তার চেয়ে পায়েস, সুজির হালুয়া, ফেরাইড রাইস, বাসন্তী পোলাও ঢের সুস্বাদু নাম।
  • :-) | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৯420792
  • সেই! কাজু-কিসমিস থাকলে ব্যাপারটা ‘তিপ্তি’ (নামকরণের টইতে তুলে রাখবে না কি ভায়া?)-দায়ক তো বটেই।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৯420791
  • এ নিয়ে ভুল ধরে আর কী হব্যা? ভোগ ই হোক প্রসাদ ই হোক ভোগপ্রসাদ ই হোক, হাত দিয়ে চেটেপুটে খাবেন তিপ্তি হয়ে যাবে। এত ভাবলে কি খাওয়া হয় নাকি?

    আর প্রসাদ আর Vogue দুটো ই ম্যাগাজিনের নাম। একই হল তো।
  • Ela | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৬420790
  • এটা একেবারেই মনে পড়ছে না। আমি যতদূর জানি ভোগ আর প্রসাদ দুটো আলাদা শব্দ। আতোজ বা এলেবেলে হয়ত বলতে পারবেন। ডিডিদা থাকলেও পারতেন।
  • :-? | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৯420789
  • পুরো কথাটা “ভোগপ্রসাদ” না? কথ্য ভাষায় এসে আগে পরে ঝরে যাওয়াকে সমাসে কি একটা নাম আছে না? এলা আপনার কি মনে আছে?
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৬420788
  • আজকে সকালে বাগবাজারের কচুরি তরকারি খেলুম। আহা। যেন নাট বল্টুর সেই প্রবাদপ্রতিম হরিদার কচুরি। তুলনা নেই। নাড্ডাফাড্ডার গাড্ডায় না পড়েই বেশ খেয়ে এলুম।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৩420787
  • প্রসাদ তো কণিকামাত্র হয়। খিচুড়ি পাত পেড়ে খেলে কণিকামাত্র কী করে হবে? দেবতাকে ভোগ দেয়া হয়, তারপর ভক্তেরা ভোগেশ দত্ত মোডে উপনীত হয়। এইতো হল মোদ্দা কতা।
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:০০420786
  • ভেগান আবার কী ভেগান? খালি ভেগান নয় মুর্গান। যত্ত মেরুকরণ।
  • Ela | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৫420785
  • অনেকেই দেখি আজকাল পুজোর ‘ভোগ’ খাওয়ার কথা বলেন। এটা কিন্তু টেকনিক্যালি ভুল কথা। প্রচলিত বিশ্বাস বা ধর্মমত যা-ই বলুন, সেই অনুযায়ী ভোগ দেওয়া হয় দেবতাকে, দেবতা তা গ্রহণ করে উচ্ছিষ্ট করে দিলে ভক্ত যেটা খান সেটাকে বলে প্রসাদ।

    বিশ্বাস-অবিশ্বাস যার যার নিজের ব্যাপার, তবে টেকনিক্যালি ঠিক কথাটা জানা থাকলে ভাল।
  • S | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩১420784
  • খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার তুলনা হয়্না।
  • দোবরু পান্না | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:২২420783
  • খিচুড়ি ভেজই বটে তবে ডিম্ভাজা দিয়ে খেতে ভাল লাগে। আর খিচুড়ি খাবার সঙ্গে পুজোয় ভেজ খাবার সম্পর্ক কি? পুজোর প্রচণ্ড জগঝম্পের মাঝে কটা দিন একটু মাংস টাংস খাব এটুকুই তো শান্তি। প্রকৃতির শত্রু ভেগান (নাকি ভিগান) রা নিপাত যাক
  • Kaju | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:০০420782
  • হ্যাঁ ভেজ তো খুবই খারাপ, না ! খিচুড়ি ভোগেও কি মুর্গা খান নাকি মশায়?
  • Ela | ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪১420781
  • পুরো মহালয়া (আসলে মহিষাসুরমর্দিনী) শোনা আর পুজোয় ভেজ খাওয়া একই রকম ব্যাপার, নৈব নৈব চ। তবে এ বছর আমি অনেকটাই শুনলাম, কে জানে কেন ঘুম আসছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত