এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-$ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২১:০১420899
  • শুধু শৌচালয়, এলেবেলে আমি আপনাকে আরও গোপন তথ্য দিচ্ছি। জানেন, শ্রীরামকৃষ্ণ বা পরবর্তীকালে বিবেকানন্দ তিনি আমেরিকায় গিয়ে মেয়েদের পোশাক ইত্যাদি দেখে আসার পর সারদাদেবীর শাড়ির সঙ্গে ব্লাউজের ব্যবস্থা করেন্নি।
    ভাবতে পারেন? সব ছবিতে তিনি শুধুমাত্র শাড়ি পরে আছেন!

    আহা, বিচলিত হবেন ন। সেই সময় ওটাই প্রচলিত পোষাক ছিলো। “সময়” — এই প্যারামিটারটিকে মনে রেখে বাণী ও রচনার সমাজ সংস্কারের অংশগুলি ফিরে পড়ুন, দেখবেন, যুক্তিযুক্তই লাগবে।

    নমস্কার। ভালো থাকুন।
    আপাতত সমাপ্ত।
  • :-? | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫০420898
  • সারদা মঠ স্বাধীন কিনা সেটা আপনরই প্রশ্ন ছিলো। আপনিই বলেছিলেন “স্ত্রী-মঠ স্বাধীন নয়”। আমি বলেছি আপনি জেনে এসে টাইপান। এখন সেটা ‘প্রশ্ন ছিল না’ বল্লে হব্যা?
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৪420897
  • আপনি বলুন তো ব্রহ্মচর্য্য কারা করতে পারে?
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩০420896
  • বিবেকানন্দ তো সন্যাসী মানুষ।তাঁর নিজের ই কোন শৌচালয় এর ঠিক ছিলো কি,যদ্দিন পরিব্রাজক হয়েছিলেন?
    সন্যাসী দের কিছু কিছু নিয়ম মানতে হয়।যেগুলো নিয়ে আগেই বলেছি।নতুন কিছু বলার নেই।
    আপনি বরঞ্চ ব্রহ্ম চৰ্য্য নিয়ে কিছু বলুন।
    কোন মঠে যদি নিয়ম হয়,সন্যাসী দের থেকে দূরে মহিলারা বসবেন।তাতে আপনার কিসে আপত্তি?
    বস্তুত পুজোটাও মাতৃ পুজো হচ্ছে। পিতৃ পুজো তো নয়।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:২২420895
  • @এসেম, আগে বলুন তো ব্রহ্মচর্য কী ও কেন? তার পরে না হয় বলা যাবে কেন রামকৃষ্ণ-বিবেকানন্দ আসল তা বলা যাবে।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৯420894
  • নারীরা পুরুষদের সরিয়ে রাখেননি বরং পুরুষরা তাঁদের ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছেন এবং তাঁদের ওপর পুরো কর্তৃত্ব ফলিয়েছেন। কাজেই পুরুষরা কোন দুঃখে নিজেদের 'নরকস্য দ্বারম' বলতে যাবে?

    সারদা মঠ স্বাধীন না পরাধীন তা তো প্রশ্ন ছিল না, বিবেকানন্দ মেয়েদের মঠের জন্য কী পরিকল্পনা করেছিলেন তা প্রসঙ্গ হিসেবে এসেছিল। আর আপনি যখন বাণী ও রচনা মন দিয়ে পড়েইছেন তখন কিছু লিখুন না হয়।

    @এসেম, ভাবি আপনার সঙ্গে জড়াব না কিন্তু এমন কিছু কথা বলেন যে প্রত্যুত্তরে দু-একটা কথা না বলে পারা যায় না।

    মন্দির-প্রাঙ্গণের পরিত্যক্ত কোণায় ছোট্ট অন্ধকারময় ঘরে সারদার জীবনটা কাটত রামকৃষ্ণ ও সর্বক্ষণ আসতে থাকা ভক্তদের জন্য বিরতিহীন খাবার তৈরি করেই; রাত্রি নামার অপেক্ষায় থাকতে হত নদীর ধারে শৌচকৃত্য সম্পন্ন করার জন্য - কেননা মহিলাদের জন্য কোনো শৌচাগারের কথা কেউ ভাবেনি। হে হে এমনকি 'মা' বলে ডাকা বিবেকানন্দও না!
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৭420893
  • এটা আমিও বুঝছি না।যতোই বোঝানোর চেষ্টা করা হোক এটি সন্দেশ,ঘুরিয়ে ফিরিয়ে ঠিক বলা হবে, উটি হলো গিয়ে গোবর!
    কথা হচ্ছিল সন্যাস এর রীতি নীতি ও ব্রহ্ম চর্য্য নিয়ে, এসে গেলো,রামকৃষ্ণ ও বিবেকানন্দর বিতর্কিত উক্তি ও অবশ্যই একরাশ অশ্রদ্ধা নিয়ে।বিবেকানন্দ তো সারদা মনি কে মা হিসেবে মানতেন।
    এঁদের কিছু কিছু উক্তির প্রেক্ষিত আলাদা ছিল।কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ, দুজনেই পর হিথার্থে জীবন অতিযাপন করেছিলেন।
    সেই জন্যই বিবেকানন্দ ও রামকৃষ্ণের ফটো ঠাকুরের সিংহাসনের পাশেই বিরাজ করে।
  • :-@ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৩420892
  • এলেবেলে দেখছি বাণী ও রচনার পরে বাস্তবের দিকে তেমন তাকান্নি, শুধু তাই না বাণী ও রচনাটাও মন দিয়ে পড়েন্নি। এটা কিছু দোষের না। অনেকেই মোর অর লেস তেমন করে থাকে।
    এখন কথাটা হল মেয়েরা যদি পুরুষদের দূরে সরিয়ে রাখেন, তবে কি সেটা ‘পুরুষ নরকস্য দ্বারম’ বলা হল না? অন্তত, আপনার থিয়োরি অনুসারে। আবার বলছেন পুরুষরাই এই ভাব মেয়েদের মধ্যে দিয়েছেন।
    ভাবুন দিকি, এই পুরুষদের কত উদারতা, যে, তাঁরা নিজেরাই নিজেদের নরকস্য দ্বারম বলছে!

    পারবেন এমন আত্মসমালোচনা করতে?

    সারদামঠ সম্পূর্ণ স্বাধীন। ঘটনা। সঠিক তথ্য জেনে এসে টাইপান।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৮420891
  • @ :-) (বারবার এত চিহ্ন বদলাচ্ছেন যে তাল সামলানো কঠিন হয়ে যাচ্ছে!) লিখেছেন //কথাটা তো ওনাদের ব্রহ্মচর্য নিয়ে ছিলো না।
    প্রশ্ন ছিল সারদামঠের মাতাজীরা পুজো করার সময় ‘ত্রিসীমানা’-য় পুরুষ না থাকলেও এলেবেলে ভিডো দেন্না। সেখানে কোন কোন পুরুষ কবে কি পারফর্ম করেছেন সে বিষয়ে তিনি নীরব। কেন?//

    নীরব থাকার অন্যতম কারণ সরব হলে আবার হুড়হাঙ্গামা না শুরু হয়ে যায়। যে কথাগুলো বলতে হবে সেগুলো অনেকের কাছেই শ্রুতিমধুর হবে না কি না।

    বেলুড় মঠ যাঁকে পুজো করার জন্য স্থাপিত তিনি খোলাখুলি ভাবে 'নারী নরকের দ্বার' ভাবতেন যদিও তিনি সন্ন্যাসী ছিলেন না। তাঁর যিনি প্রধানতম চ্যালা মানে যিনি বেলুড় মঠ স্থাপন করেন তাঁর নারী সম্পর্কে একাধিক বাণী বাঁধিয়ে রাখার মতো!

    ১) ‘আমাদের মেয়েদের একটা শিক্ষা তো সহজেই দেওয়া যেতে পারে। হিন্দুর মেয়ে – সতীত্ব কি জিনিস, তা সহজেই বুঝতে পারবে; এটা তাদের heritage (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জিনিস) কিনা। প্রথমে সেই ভাবটাই বেশ করে তাদের মধ্যে উস্কে দিয়ে তাদের character form (চরিত্র তৈরি) করতে হবে – যাতে তাদের বিবাহ হোক বা তারা কুমারী থাকুক, সকল অবস্থাতেই সতীত্বের জন্য প্রাণ দিতে কাতর না হয়’ (স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, নবম খণ্ড, পৃ. ২৭৫)।

    ২) ‘মেয়েমানুষের পক্ষে সতীত্ব অত্যাবশ্যক বটে’(ষষ্ঠ খণ্ড, পৃ. ১৫৩) কারণ ‘স্ত্রীলোকের সতীত্ব নষ্ট হলে ছেলেপিলে জন্মায় না এবং সমগ্র জাতির ধ্বংস। পুরুষ-মানুষে দশ গন্ডা বে করলে তত ক্ষতি নাই, বরং বংশবৃদ্ধি খুব হয়। স্ত্রীলোকের একটা ছাড়া একসঙ্গে চলে না - ফল বন্ধ্যাত্ব' (ঐ)।

    ৩) তাঁর পরিকল্পিত ‘স্ত্রী-মঠে মেয়েদের একটি স্কুল থাকবে; তাতে ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ, চাই কি – অল্পবিস্তর ইংরেজীও শিক্ষা দেওয়া হবে। সেলাইয়ের কাজ, রান্না, গৃহকর্মের যাবতীয় বিধান এবং শিশুপালনের স্থূল বিষয়গুলিও শেখানো হবে। আর জপ, ধ্যান, পূজা এ-সব তো শিক্ষার অঙ্গ থাকবেই’(নবম খণ্ড, পৃ. ১২৮)। ‘মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞ হন, তবে তাঁর প্রতিভায় হাজারো মেয়ে জেগে উঠবে এবং দেশের ও সমাজের কল্যাণ হবে’ (নবম খণ্ড, পৃ. ১২৯)। তবে মোটের উপর ‘বে করে সংসারী হলেও ঐরূপে শিক্ষিতা মেয়েরা নিজ নিজ পতিকে উচ্চ ভাবের প্রেরণা দেবে এবং বীর পুত্রের জননী হবে’ (তদেব)।

    ৪) বিবেকানন্দের পরিকল্পিত স্ত্রী-মঠও স্বাধীন নয়, ‘পুরুষ-মঠের বয়োবৃদ্ধ সাধুরা দূর থেকে স্ত্রী-মঠের কার্যভার চালাবে’ (নবম খণ্ড, পৃ. ১২৮)।

    এই যাঁদের মানসিক গঠন সেখানে বেলুড় মঠের পুরুষ এবং সারদা মঠের নারীদের মধ্যে কোনও পার্থক্য থাকতে পারে? স্বাভাবিক ভাবেই তাই পুরুষদের মঠে নারী এবং নারীদের মঠে পুরুষ থাকবেন না।

    ওই কারণেই এলেবেলে ভিডো দেয়নি! হাঁড়ির চাল সেদ্ধ হয়েছে কি না তা দেখার জন্য কি আর হাঁড়ি শুদ্ধু ভাত উপুড় করে দেখতে হয়?
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৩420890
  • ধর্মেও প্রচুর চেঞ্জ হয়েছে।মহিলা পুরোহিত বাজারে চলছে।অনেক মন্দিরের কতৃত্ব ট্রাস্টের আন্ডারে চলে গেছে।দুর্গাপুজো বারোয়ারি হয়ে গেছে। লোকে খুলে আম জাত পাতের সমালোচনা করতে পারছে।
    পেরিয়ার মন্দিরে রিভার্স হচ্ছে।
    ধর্মে তো চেঞ্জ বেশি বেশি হোয়েচে দেখছি।বরঞ্চ রাজনীতি যে ফর্মেই থাকুক,গরীব মানুষের ওপর শোষণ বেড়েছে।☺️
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১১420889
  • ঠিক পিএম। শুরু তে ছিল না। কবে থেকে হয়েছে বলতে পারবো না।

    তবে ন্যাক আাসেসমেন্টে কলেজ টি কোএড কিনা তার ওপর নাম্বার আছে সেটা তে বিদ্যামন্দির শূণ্য পেয়ে চাপে পড়ে বলে সঞ্জীব মহারাজ কিছুদিন আগে বলছিলেন
  • র২হ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৮420888
  • উদাহরণ কোথায় পাবো। সামন্তন্ত্র গেছে খুব বেশিদিন হয়নি, রাজা টাজা ভালো ব্যবস্থা নয় এসব বেশিরভাগ লোক মানে, রাজনীতিকদের চোর বলতে আটকায় না, অসাম্য ভালো কথা না সেটা লোকে ছদ্ম হলেও মুখে বলে। সমাজের দিক দিয়ে সেসব হয়েছে।

    পাল্টানো সহজ ঠিক না, ‘অপেক্ষাকৃত’ সহজ। রাজনীতি বা অর্থনীতি নিয়ে গাল দিলে পিটিয়ে বা পাথর ছুঁড়ে বা আগুনে পুড়িয়ে মারার চান্স একটু কম।
  • :-? | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১২420887
  • তাই? পাল্টানো সহজ? কটা তুলনামূলক উদাহরণ দ্যান, দেখি।
  • র২হ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৯420886
  • অন্যত্র নেই কবে বললাম?

    একটা ছোট তফাত আছে, অন্য জিনিসগুলো পাল্টানো অপেক্ষাকৃত সহজ।
  • :-! | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৩420885
  • কিন্তু রাজনীতিতে, অর্থনীতিতে, বা সমাজের আর পাঁচটা ব্যাপারে ‘গোড়াতেই’ কোনও কোনও “বৈষম্য, অযুক্তি, অন্ধত্ব” নাই। সর্বত্র নারী-পুরুষ, ধনী-দরিদ্র ইত্যাদি সবস্তরেই ফাঁক ফোকোরে, খাঁজে এক সাম্য ও সমতা বিরাজমান রাজনৈতিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে।
    খুব ভালো অবসার্ভেশন — কি আর বলি।
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৮420884
  • যাঁদের বিশ্বাস নেই, তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানে না যাওয়াই ভালো।খামোকা গা চিড় বিড়িয়ে কি লাভ?
  • র২হ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩২420883
  • ধর্মীয় প্রতিষ্ঠানে তো এসব থাকে। ধর্ম করতে হলে এসব নিয়েই করতে হবে।
    মানে, যে ব্যাপারটার গোড়াতেই কিছু বৈষম্য, অযুক্তি, অন্ধত্ব আছে, তাতে যতই ভালো লোক আর ভালো উদ্দেশ্য থাকুক, তার ভেতরে, ফাঁক ফোকরে খাঁজে কিছু অস্বস্তিকর ব্যাপার থাকবে তা জানাই কথা।
    জিরাফ চাইলে রিলিজিয়ন ব্যাপারটা কাটাতে হবে।
  • sm | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৬420882
  • সন্যাসী দের ব্রহ্মচর্য্ বা গেরুয়া বসন ধারণ বুঝতে গেলে কিছু প্রাথমিক আইডিয়া রাখতে হবে তো। সন্যাস চর্চার মূল বিষয় হলো ত্যাগ।অর্থাৎ জাগতিক সমস্ত কিছু থেকে মোহ, মায়া মুক্ত হওয়া।
    খাদ্য বস্ত্র প্রভৃতি জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনের বেশি রাখা অনর্থক,এঁদের কাছে।
    পরিবারের মোহ মুক্ত বলে,পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
    এমতবস্থায় সন্যাসী র কাছে প্রতিদিন তাঁর ভাই, বোন, বৌ, মা এঁদের হাজির করা বুদ্ধি মত্তার পরিচয় নয়।
    একটি সমর্থ মানুষের বছরের পর বছর কামনা, বাসনা মুক্ত থাকাও খুব ই কঠিন।এজন্যই সন্যাসী রা
    মহিলা দের সম্মুখে আসতে চান না।
    ভারত সেবাশ্রম সংঘের মহারাজ যেমন কোন অধীনস্থ কর্মচারী দিয়ে বলে পাঠাতেন,অফিসিয়াল কাজ বা কোন দীর্ঘ বার্তালাপ এর জন্য কোন পুরুষ মানুষ কে পাঠানোর জন্য
    কোন মহিলার প্রবেশ বা বার্তালাপ নিষিদ্ধ নয় কিন্তু।জাস্ট অনুরোধ।
    তাঁর এই অনুরোধ টুকু না মানার মতন পিছন পাকামির কারণ তো দেখি না।
  • PM | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৪420881
  • তাই নাকি ব। শুরুতে কো এড ছিলো না মনে হয়
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪০420880
  • বিদ্যামন্দির এখনো ছেলেদের কলেজ থাকলেও বিবেকানন্দ ইউনিভারসিটি কো এড।
  • S | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২420879
  • মহিলা দেখলেই যদি ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, তাইলে তো গোড়াতেই গন্ডগোল।
  • PM | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২০420878
  • আমরা বেলুড় বিদ্যামন্দিরের ৫০ বছরের সময় কিছু অনুষ্ঠান করেছিলাম যাতে মহিলা পার্টিসিপেসন ছিলো।

    নাটকের জন্য অবশ্য সেটা করা যায় নি। আনা হয়েছিলো মারীচ সংবাদ। খুব ভালো নাটক কিন্তু মহিলা বর্জিত। বিপ্লব কেতন বাবু অভিনয় করেছিলেন

    এমনিতে মাসের ২ টো শনিবার, বাইরের প্রতিষ্ঠিত/বিখ্যত লোক এসে টক দিত। বুদ্ধদেব গুহ, প্রদীপ ঘোষ, সম্বরন, অনন্দ মোহন চক্রবর্তি, সন্জীব চট্টোপধ্যায় ইত্যাদি অনেকে বক্তৃতা করেছেন / আড্ডা মেরেছেন শনি বারের অনুষ্ঠানে। কোনো মহিলা সেলিব্রিটি আসেন নি, অন্তত আমাদের সময়ে
  • Kaju | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৮420877
  • বেলুড়ের মহারাজ-রা নিজেরাই তো অতীব সুন্দর গান করেন দরাজ কন্ঠে। বাইরের শিল্পী আসে নাকি পারফর্ম করতে? জানি না তেমন। আমার পরিবারের সকলেই ওখানকার দীক্ষিত। সন্ন্যাসী বললেই বেলুড়ের মহারাজদের কথা মনে হয় ভালো লাগে। ওনারা খাদ্যরসিক বটে খুবই, তবু সারা দেশে সন্ন্যাসী যোগীর যা নমুনা, তার কাছে ওনাদের দেখলে শ্রদ্ধা ভক্তি আপনিই আসে। প্রেজেন্স-টাই অন্যরকম।
  • i | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৭420876
  • গতকালের বিকেল ৩টে ৩১ এর পোস্ট দেখে মনে হল-বহুদিন বি'র কবিতা পড়ি নাই।
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৮420875
  • আরে সেই হাই টেম্প সুপারকন্ডাকটিভির টইটা গেল কোথায়? চারিদিক থেকে নানারকম খবর আসছে। কেউ কেউ খুব গরমে, প্রায় ২০০ ডিগ্রী সেলসিয়াসে অবধি সুপারকন্ডাকটর বানিয়েছেন বলে দাবী করছেন। এই বাজারে সেই ভারতীয় দুই গবেষক এর সোনারূপোর ন্যানোস্ট্রাকচারের সুপারকন্ডাকটিভিটির ব্যাপারটার আপডেট কী?
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৬420874
  • সেখানে হয়ত হেমন্ত গান গেয়েছেন। ঃ-)
  • :-) | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১০420873
  • কথাটা তো ওনাদের ব্রহ্মচর্য নিয়ে ছিলো না।
    প্রশ্ন ছিল সারদামঠের মাতাজীরা পুজো করার সময় ‘ত্রিসীমানা’-য় পুরুষ না থাকলেও এলেবেলে ভিডো দেন্না। সেখানে কোন কোন পুরুষ কবে কি পারফর্ম করেছেন সে বিষয়ে তিনি নীরব। কেন?
    আপাতত এটুকুই।
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩০420872
  • সেইজন্যেই আমার নাগাল্যান্ডে যাওয়া হবে না। ঢাকায় যাওয়া হলেও হতে পারে। ঃ-)
  • Atoz | ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৫420871
  • ঢাকা সন্ন্যাসী বেশ পছন্দ। নাগা সন্ন্যাসী একেবারেই পছন্দ হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত