এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ০১:১৫420958
  • আচ্ছা, বীর্য থেকে স্মৃতিশক্তি বৃদ্ধির কি কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মানে রিসার্চ করবার মত বিষয় তো। তাহলে যাদের বীর্য নেই তাদের স্মৃতিশক্তি কেমনে বাড়বে? যথা মেয়েরা গোড়াতেই বাদ। বহৎ না ইনসাফি।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:১৫420959
  • " ফ্রীম্যাসন " কী?
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ০১:১৪420957
  • ঈশান, কস্তুরবার সঙ্গে দৈহিক মিলন গান্ধীর মনোজগতে পাপবোধের সৃষ্টই করেছিল ঠিকই কিন্তু তিনি ব্রহ্মচর্য শুরু করেছিলেন ১৯০৬ থেকে এবং সেটা টলস্টয় থেকে ধার নিয়েই।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:১১420956
  • সেদিন খুব পরিচিত একজনের হোয়াইটসআপ র ট্যাগ লাইন দেখলাম
    " কাপালিকরা এখনো আছে"

    কী চাপ!!
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০১:০৯420954
  • একেবারেই ভুল ভাল ব্যাখ্যা।হিন্দু ধর্মে যৌনতা সর্বদাই একটা কমপ্লেক্স ব্যাপার।কোনারকের মন্দির বা খাজুরাহ মন্দির দর্শন করলে জিনিসটা স্পষ্ট হবে।
    মন্দিরের দেওয়ালে যত্ন সহকারে কত যৌণ দৃশ্য। কিন্তু এর উদ্দেশ্য কি?
    ভক্ত যেন বাইরের দেওয়াল দেখে বিচ্যুত না হয়।তাঁর আরাধ্য অধিষ্ঠান করছেন গর্ভ গৃহে।
    লক্ষ্য করুন গর্ভ গৃহের ভিতরের দেওয়ালে কিন্তু এসব পাওয়া যাবে না।
    অর্থাৎ আসল ভক্তকে তাঁর ফোকাস নিয়ে রিমাইন্ডার দেওয়া হচ্ছে।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০১:০৯420955
  • ব্রতীন, হ্যাঁ, সে তো বটেই। বলতে গেলে এ তো কন্যা দত্তক নিয়েছে বলা যায়। আড়াই/তিন বছর থেকে নিজের বাচ্চার মতন পালন করেছে। এ তো প্রায় নিজের মা ই হয়ে গেছে।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:০৬420952
  • আটোজ@১ঃ০০
    মানে একটা দাবি ছিল যাতে বৌ শাশুড়ি র মনের দূরত্ব কমে যায়৷ তাদের মধ্যে টান বাড়ে।

    আজকের দিনের শাশুড়ি আর বৌ র মধ্যে যে ধরনের " ভাব ভালোবাসা" ( তা যে কারণে.
    হোক) সেদিক থেকে দেখলে .....
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০১:০৬420953
  • ফ্রীম্যাসন বললেই কাবলিদার কথা মনে পড়ে যায়। সেই থার্ড ডিগ্রী। ঃ-)থার্ড ডিগ্রী কথাটা নাকি ফ্রীম্যাসনদের কী একটা পরীক্ষার লেভেল থেকে এসেছে।
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ০১:০৪420951
  • নরেনবাবু সম্ভবত ফ্রিম্যাসনরির সদস্য ছিলেন। শিকাগোর বক্তৃতায় ম্যাসনরি ব্রাদারহুডের কায়দায় সম্বোধন করেছিলেন।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০১:০৩420950
  • বাউলদের ধর্মে তো এখনও আছে। সম্ভবতঃ কাপালিকদেরও।
  • Ishan | ০১ অক্টোবর ২০১৯ ০১:০২420948
  • এসব লেখা খুব রিস্কি। পলিটিকাল কারেক্টনেসের বাজার। তবু ছোট্টো করে লিখে দিই। দুনিয়া জুড়েই নানারকম রিচুয়াল ছিল 'অপ্রাপ্তবয়স্ক'দের যৌনতা পালনের। যেমন গ্রিসে পুং প্রাপ্তবয়স্করা একজন করে কিশোরের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন। মহিলাদের ক্ষেত্রেও অনুরূপ। খুবই মধুর একটা ব্যাপার ছিল, সেকালের হিসেবে। জোরাজুরির ব্যাপারই ছিলনা। সমাজে প্রচুর পরিমানে উভকামী পাওয়া যেত। স্ট্রিক্ট সমকামীও প্রচুর। আজকে এসব হলে লোকে পেডোফাইল বলবে।

    ভারতে অপ্রাপ্তবয়স্কদের যৌনতার চল ছিল। যৌন চেতনা আসার পরে তো বটেই। কোনো কোনো ক্ষেত্রে আগেও। কিশোর-কিশ্রীরা শরীর চিনত প্রথম থেকেই। একে এখন আমরা বাল্যবিবাহ বলি।

    গ্রিসের সঙ্গে একটা তফাত ছিল এতে। বাচ্চাকাচ্চা হয়ে যেত। বাচ্চাদের আবার বাচ্চা? আমরা নাক কোঁচকাই। কিন্তু তাতে বিশেষ কোনো অসুবিধে হতনা। কারণ শৈশব ধারণাটাই এনলাইটেনমেন্টের সমকালীন একটা ইউরোপীয় ধারণা। তার আগে শৈশব বলে কিছু ছিলনা। দুনিয়া জুড়েই। একদম কচি, পরনির্ভর থাকত যখন, সেটা অবশ্যই শৈশব। কিন্তু তারপরেই আকারে ছোটো স্বাবলম্বী পূর্ণাঙ্গ মানুষ। শিক্ষানবীশ টাইপ। ছোটো, অপ্রাপ্তবয়স্ক এসবের গপ্পোই ছিলনা। বাচ্চারাও সেভাবেই বড় হত। লোকে ১২-১৪ বছর বয়সে রাজা হত, সে তো এমনি না। এখনকার বাচ্চাদের হতে বলে কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে।

    তা, যৌনতার ক্ষেত্রেও একই কথা। বাকি সবকিছুর মতই। ভালো-মন্দের বিচার হচ্ছেনা, কিন্তু অতীতের কাঠামোটা বোঝা দরকার। কয়েক হাজার বছর ধরে যেটা চলেছে।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:০২420949
  • কিন্তু যারা শবরীমালা য় যায় তারা একমাস ধরে কৃচ্ছসাধন করে। কালো জামা/ কাপড়, খালি পা, খাওয়া দাওয়া তে রেস্ট্রিকশন এমনকি
    সেই সময় সেক্স করাও বারণ এই রকম আমার এক তেলুগু বন্ধু বলেছিল
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০১:০১420947
  • হিন্দু ধর্মে যৌনতার বাছ বিচার এসেছে যবে থেকে পাস্চাত্যের ধর্ম এসে পপুলেশানে গ্রাস করেছে তবে থেকে। যখন থেকে মনে হয়েছে যে লোকে অন্য ধর্মে চলে যাবে, তখন থেকেই এইসব নিয়ম কানুন তৈরী হয়েছে। এটা একেবারেই এব্রাহামিক আইডিয়া। আগে হিন্দু ধর্মের সন্ন্যাসীরাও যৌনতায় লিপ্ত হত।
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০১:০০420945
  • লোকে মানত করে কেন?
    চুল রাখা, বড় করা,যত্ন করা,,আবার সেটাকেই কেটে ফেলা।সবই হলো স্যাক্রিফাইস এর এর সাইকোলজি।
    অর্থাৎ আপনার কাছে আমি আমার প্রিয় জিনিষ গচ্ছিত রাখলাম।কৌমার্য ব্রত ও অনেক টা একই সাইকোলজির ফসল।
    দেবতারা কি করছে পার্সোনাল লাইফে,সেটা বিবেচ্য নয়।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০১:০০420946
  • আড়াই-তিন বছরের বাচ্চামেয়েকে কুলোয় বসিয়ে বিয়ে দিয়ে দিত। তারপরে শাশুড়ী নিজের বাচ্চার মতন মানুষ করত বৌমাকে। নিজের মায়ের কাছে মাঝে মাঝে বেড়াতে যেত। এরকম ঘটনার কথাও শুনেছি।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫৭420944
  • মুম্বাইতে বড় গণেশের সাথে একটা ছোট গণেশ রাখা থাকে। সেগুলোতে যে কেউ সিঁদুর রং ইত্যাদি (সেগুলো সামনেই থালায় রাখা থাকে) দিয়ে পুজো করতে পারে।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫৬420943
  • তখন তো গৌরীদান ছিল। ৮/৯ বছরে ই মেয়েদের বিয়ে
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫৫420941
  • অল্প বয়সে বিয়ে দেবার পিছনে যুক্তি ছিল,যৌনতা বোধ তৈরী হবার আগে থেকেই একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।
    থিওরী তে একটাই কাঁচা ভুল ছিল,মানব দেহের শরীরের গঠন এই জিনিষ পারমিট করে না।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫৫420942
  • তিরুপতিতে ন্যাড়া হওয়াটা মানত না কি বলে সেই থেকে করে। অনেক লোকজন খেয়ে দেয়েই বালাজীর দর্শন করতে যায়। এমনকি তিরুপতিতে লাইনে চা-দুধ-বিস্কুট দেয়। লোকে ঠোঙা করে মুড়ি টুড়ি নিয়ে গিয়েও খায়।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫২420939
  • সমাজটা ছিল ছাগলের। বারোটা চোদ্দোটা করে ছেলেপিলে হত। এদিকে "এঁটা পাঁপ ওঁটা পাঁপ" করে কত না ছম্মক! যেন সব ময়ূরের চোখের্জ্জল কেস।
  • Ishan | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫২420940
  • হ্যাঁ, মেয়েরা ঋতুমতী হবার আগে পর্যন্ত আলাদা থাকত। তারপর নানা রিচুয়াল ছিল।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫১420938
  • কিন্তু বিয়ের পর বালক বালিকা তো আলাদা নিজ গৃহে থাকতো কয়েক বৎসর। নাকি?
  • Ishan | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫০420936
  • বাল্যবিবাহে বড় ছেলেদের সঙ্গে কমবয়সী মেয়েদের বিয়ে দেওয়া হত, কথাটা সর্বতোভাবে ঠিক না। যেমন মোহনদাস করমচাঁদ গান্ধির চেয়ে তাঁর স্ত্রী সামান্য বড়ই ছিলেন বয়সে।

    কলেজে পড়া ছেলেদের সঙ্গে কচি মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, এটা ব্রিটিশ আমলের লেখা টেখা পড়ে আমরা জানি। তার আগে বাল্য বিবাহ সত্যিই দুই বালক-বালিকার মধ্যে দেওয়া হত। সাধারণভাবে।
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০০:৫০420937
  • কিছু ভুল ভাল পোস্ট পড়ছে।হিন্দু দেব দেবীরা তো কতো কিছু ভালো মন্দ খান।তাহলে লোকে উপোষ করে কেন?
    দেবদেবী দের তো যৌনতায় কোন ট্যাবু নেই,তাহলে সন্যাসীরা কৌমার্য রপ্ত করতে চান কেন?
    মদন তো কামের দেবতা।তো ঝেড়ে তার পুজো হয় না কেন?
    সব দেবদেবীর মাথায় প্রচুর চুল, (টেকো দেবতা চোখে পড়ে নি)তো ভক্তরা তিরুপতি তে গণ রেটে ন্যাড়া হয় কেন?
    এর মূলে তো একটাই জিনিষ।স্যাক্রিফাইস করা ও মায়া মোহ থেকে নিজেকে মুক্ত করার প্রচেষ্টা।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০০:৪৮420935
  • এদিকে সমাজে বিবাহ পুর্ব যৌনতার থেকে বড় পাপ আর কিসুই নাই।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০০:৪৭420934
  • আট-নয় বছরের মেয়েগুলোর সঙ্গে এগারো-বারো বছরের ছেলেগুলোর বিয়ে দিয়ে দিত! আবার কিনা কানের কাছে হ্যানো পাপ ত্যানো পাপ! দাবীটা কী? তারপরে কি এরা সব ব্রহ্মচারী ময়ূর হবে?
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০০:৪৪420933
  • এইভাবে এঁরা অল্পবয়সে ছেলেপিলের বিয়ে দিয়ে দিতেন কি ময়ূরের চোখের জলের কথা ভেবে? এঁরা সব ময়ূরের মতন জীবন কাটাবে? ঃ-)
  • | ০১ অক্টোবর ২০১৯ ০০:৪১420931
  • আটোজ এর ১২ঃ৩৭ এ বড় করে ক।

    একদম ২০০% একমত।
  • sm | ০১ অক্টোবর ২০১৯ ০০:৪১420932
  • ধুর গুল তাপ্পি চলছে।যে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা নিট পাস করতে হিমসিম খায়, আই আই টি তে ঢুকতে ধুঁকে যায়।আর ইমির লোকজন এসব আয়ত্ব করা সত্বেও নাকী ইংলিশে গ্র্যাজু়েয়েট হতে পারে না। রামো রামো কি সব বানানো কথা।
    এখনও উত্তর পেলাম না প্রশ্ন পত্রে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত