এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৭:০৫420990
  • আর শাহজাদারা বিদ্রোহ টিদ্রোহ করে ফেললে আরো চিত্তির। শাহজাদাকে বন্দী করে নিয়ে গিয়ে অন্ধ করে দিত। আর, বিদ্রোহ-সহযোগীদের একেবারেই সাবাড় করে দিত।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৭:০২420989
  • মোগলদের ব্যাপার আরো জটিল। প্রচুর শাহজাদায় মিলে ঝামেলা লেগে গেলে অনেক সময় নিজের বাদশাবাবাই কিছু কিছু ছেলেকে দূরে বন্দীনিবাসে রেখে আফিম খাইয়ে খাইয়ে মেরে দিত।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৬:৫৩420988
  • সেই, রাজত্ব সামলানো আর তার উত্তরাধিকার-ই বেশি দরকারি, যাতে বারো ভুতে লুটে না খায়।

    এই উত্তরাধিকার র লিনেয়াজে ঠিকঠাক রাখতে গিয়ে এজিপ্টিয়ান ফারাও আর রোমান রাজত্বে যা সব কীর্তি কলাপ হয়েছে, বেশি কেঁচো না খোড়াই ভালো। ইন্ডিয়া তেও ঢের ঢের হয়েছে হয়তো, সেগুলোকে ওই সূর্যদেব-কুন্তীর অলৌকিক বর ফর দিয়ে ম্যানেজ করা হয়েছে আর কি।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৬:৫২420987
  • আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বিখ্যাত মিসাইলম্যান --তিনিও আজন্ম ব্রহ্মচারী।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৬:৪৭420986
  • বাদশাহ আওরঙ্গজেবও তো শোনা যায় দরবেশ হয়ে থাকতেন, টুপি সেলাই করতেন, কোরান নকল করতেন। ব্রহ্মচর্য নেহাৎ বারণ তাঁদের(মনে হয় বাদশাহী দায়িত্বের মধ্যে দাম্পত্যও পড়ে, নইলে শাহজাদা পাবেন কোথা থেকে, বেহেস্তে যাবার সময় কাকে দিয়ে যাবেন রাজত্ব), তাই করতেন না।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৫:৫০420985
  • তবে ব্রম্মচর্য্যের প্রতি এই অদ্ভুত মোহ, সেটা শুধু ইন্ডিয়াতে না, সব দেশেই আছে বোধহয়। বিশেষ করে ডিকটেটর দের। হিটলার বাবু এতো বছর ধরে ইভা ব্রাউন এর সাথে রইলেন, কিন্তু বিয়ে করলেন সেই নিজে গুলি খেয়ে মরার দিনে। দেশের লোক কে দেখানো যে দেশ ছাড়া তেনার কাছে আর কিচ্ছু প্রায়োরিটি নয়, বাকি সব নস্যি। সুভাষ চন্দ্রের বৌ মেয়ে নিয়ে বহু বছর ফরওয়ার্ড ব্লক ডেনিয়েল মোড এ ছিল, নেতাজি দেশের জন্যে বলি প্রদত্ত, তেনার কি করে বৌ থাকা সম্ভব। যেন শারীরিক সম্পর্ক হলেই তার দেশের প্রতি ভালোবাসা দুম করে ম্যানহোল এ পড়ে যাবে। মোদী বাউর ও তো একই কেস। বৌ থেকেও ব্রম্মচারী। তেনার চরম ব্রম্মচর্যের দৌলতে তে কবে বর্ডার এ যুদ্ধ লাগবে খোদায় মালুম।

    যৌন সম্পর্ক যে নিতান্ত খাওয়া দাওয়া বাহ্যি মতো একটা সাধারণ ফিজিক্যাল প্রক্রিয়া, একমাত্র যেটা তফাৎ হলো বাকি গুলো একা একাই করা যায়, এটা তে দুজনের সম্মতি দরকার। এই সব তথাকথিত ব্রম্মচার্য র গ্লোরিফিকেশন এর চক্করে এই নিতান্ত সাধারণ জিনিসটা লোকে ভুলে যায়। এস ইফ কেও নিজে বিয়ে না করে জগৎ উদ্ধার করে দিয়েছে।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০৫:৩৮420984
  • উনার লেখাপত্তর, ভারতীয় দর্শন নিয়ে চিন্তাভাবনা থেকেই বোধয় মেধার ব্যাপারটা এসেছে।

    আর মোটা বই পাঁচ মিনিটে পড়ে একেবারে পেজ নাম্বার শুদ্ধু লাইন বাই লাইন বলে দিতে পেরেছিলেন সেটা বোধয় চ্যালা চামুন্ডাদের তৈরী ঢপ। বাঙালী বাবামায়েরাও ছেলেমেয়েদের এইসব ঢপ দিয়ে আরো চাপে রাখতে পারে। তবে এটা হতেই পারে যে বেশ কিছুক্ষন নাড়াচাড়ার পর বইয়ের সারাংশটা বুঝতে পেরেছিলেন। নিজের সাবজেক্টের বই হলে এবং সেই নিয়ে নিয়মিত পড়াশুনা থাকলে সেটা সম্ভব বটে।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৫:৩৩420983
  • সে তো ঠিক ই। মেয়ে দের ভালো স্কুল এর সংখ্যা সব সময়েই কম।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৫:৩২420981
  • চেলারাই
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৫:৩২420982
  • তাও ওই একটি নিবেদিতা স্কুল থেকেই যা যা রত্ন বেরিয়েছে, একটু খোঁজ খবর করলেই জানতে পারবেন। দেশে বিদেশে তাঁরা বিশাল বিশাল সব ভালো ভালো কাজ করছেন। তাহলেই বুঝুন, দশখানা ওরকম স্কুল থাকলে কী হতে পারত!
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৫:৩১420980
  • আচ্ছা, এই বিবেকানন্দের কিংবদন্তি মেধার গল্পটা এলো কোদ্দিয়ে ? ওনার লিডারশিপ কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, প্রায় একা হাতে একটা প্রতিষ্ঠান কে স্ক্র্যাচ থেকে নিজের পায়ে দাঁড় করানো নিশ্চয় একখান বিশাল বড়ো কাজ। সেই হিসেবে মোদী, মমতা, কেজরিওয়াল সব রাজনৈতিক নেতা দের ই দারুন লিডারশিপ কোয়ালিটি আছে, তাদের রাজনীতি যেমন ই হোক। এমনকি র্যাম রাহিম, রাধে মা - এসব স্ক্যান্ডাল এ জড়ানো সব বাবা মা দের ও লিডারশিপ কোয়ালিটি কিছু কম নেই, যদ্দিন না এনারা কাদায় পা পিছলে পড়ে ফেঁসেছেন।

    কিন্তু বিবেকানন্দের মেধার গল্পটা ঠিক বুঝে উঠতে পারি না। উনি তো নিজের সময়ে ছাত্র হিসেবে নিতান্তই এভারেজ ছিলেন যদ্দুর পড়েছি। এই একবার দেখে ই আস্ত মোটা মোটা বই পড়ে ফেলাটা তো পরিষ্কার ঢপ বোঝা যায়।

    সেই সয়েদ মুজতবা আলী র গল্প: " পীর নিজে ওড়েন না, তার ছেলেরাই তাকে ওড়ায়"।

    :) :)
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৫:২৭420979
  • আমার একটাই আফশোস, মেয়েদের সেরকম কোনো স্কুল চেইন এঁরা খুলতে পারলেন না সারদা মঠ মিশন থেকে। ওই একটি নিবেদিতা স্কুল, তা দিয়ে আর কতটুকু হয়? তাও সেটা কলকাতায়। এঁরা যদি জেলায় জেলায় মেয়েদের স্কুল চেইন খুলতে পারতেন যেগুলো ছেলেদের ওই স্কুলগুলোর মতই গুণমানে, তাহলে হয়তো মধ্যবিত্ত বা দরিদ্র ঘরের বহু মেধাবিনী মেয়ে আজ দেশে বিদেশে প্রতিষ্ঠা পেত।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৫:২৪420978
  • মধ্যবিত্ত বাঙালির কাছে এটা একটা বিরাট ব্যাপার। মিশনারী স্কুলগুলো যেসব মধ্যবিত্তের পক্ষে সাধ্য ছিল না বিত্তে কুলায় নি বলে( তাছাড়া ঠাটবাটের কেসও আছে সেখানে, ট্যাশ কালচারের ইয়েও আছে), অথচ ছেলেটি মেধাবী ---সেইসব ক্ষেত্রে RKM একেবারে আশীর্বাদ হয়ে এসেছিল তাদের কাছে। হয়তো এই রাস্তা ছিল বলেই দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে আজ বহু বাঙালি ছেলে। এ তো অস্বীকার করার কোনো স্কোপ নেই। বাইরের লোকের কাছেই নেই আর যারা প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে তাদের অবস্থা তো বুঝতেই পারছেন।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৫:১৭420977
  • সেটাই। একবার একটা স্কুল এর রেজাল্ট ভালো হয়ে গেলেই সেখানে ভালো ছেলে মেয়েরা চেষ্টা করে এডমিস্সন নিতে, সুতরাং পরের বারের রেজাল্ট গুলো ও অটোমেটিক্যালি ভালোই হয়। এবার তার সাথে একটু ব্র্যান্ডিং আর একটু ব্রম্মচর্য্য জুড়ে দিলেই টোটাল প্যাকেজ। :) :)
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০৫:১৩420976
  • সেই চাকদা হাইস্কুলের ছেলেটার কথা মনে নেই?
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০৫:১২420975
  • মিশন বিবেকানন্দের (এবং তাঁর কিংবদন্তী মেধার) ব্র্যান্ডটা ভালো ব্যবহার করেছেন। এমনিতেই ভালো ছেলেপুলেদেরই নেয়, তারা যেখানেই পড়তো ভালো রেজাল্টই করতো।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৫:০৭420974
  • অটোজ, সেদিকে দেখলে মিশনারি স্কুল গুলোই বা কম কিসের ? রাকৃমি তো শুধু ইন্ডিয়াতে, এরা তো দুনিয়া জুড়ে।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৫:০৩420973
  • রানাউট। রান আউট। ঃ-)
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০৫:০১420972
  • মধ্যবিত্ত বাঙালি ছেলেদের ভালো কেরিয়ার গড়ার ব্যাপারে রামকৃষ্ণ মিশন যা করেছে তার তুলনা নেই দুনিয়ায়। ধর্মীয় প্রতিষ্ঠান ও দল তো অনেক আছে, এই বাবা সেই বাবা, এই ঠাকুর সেই ঠাকুর, এই সেবাশ্রম সেই সেবাশ্রম ---কিন্তু আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষাদীক্ষা আর জীবনে প্রতিষ্ঠিত করে দেবার ব্যাপারে RKM এর মতন করতে পারে নি। শুধু এই ব্যাপারের জন্যই দশ গোল দিয়ে বেরিয়ে যাবে RKM। আর, এই ব্যাপারের জন্যই প্রচুর ফলোয়ার ও গৃহী ভক্তও পাবে।
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৪:৫৭420971
  • সেকালে বাল্য বিবাহের উদ্দেশ্য বিধেয় যাই হোক গে, কারোর সাথে শারীরিক সম্পর্ক একান্ত ভাবেই দুজনের পারস্পরিক সম্মতি ক্রমে হওয়া উচিত, সে বিয়ে করে হোক, প্রেম করে হোক, যার যা ইচ্ছে হোক, দুজনের সম্মতি থাকাটাই এক এবং এক মাত্র ক্রিটেরিয়া, অন্তত এই যুগে। আমরা তো আর গরুর গাড়ি চড়ি না এখন আগের দিনের মতো, তাই আগের দিনের বস্তা পচা সব রদ্দি বোঝা ঘাড়ে বয়ে বেড়াতে হবে, সেটার কোনো দায় নেই।

    ধরে বেঁধে জোর করে বিয়ে দিয়ে দেওয়াকে আর যাই হোক সম্মতি বলে না। আর মেয়েদের যত ছোট বয়স এ জোর করে বিয়ে দেওয়া হতো, ছেলেদের ক্ষেত্রে সেটা ছিল না কি ? এই তো রবীন্দ্রনাথ নিজের ২১ বছরে বিয়ে করছেন মৃণালিনী দেবী কে যখন তার দশ বছর বয়স। একটা ২১ বছরের যুবক আর দশ বছরের বাচ্চা মেয়ের মধ্যে কি ধরণের বন্ধুত্বের সম্পৰ্ক গড়ে উঠতে পারে ? তাও তো এটা অনেক কম, কুলীনত্ব রাখতে গিয়ে তো ৭০-৮০ বছরের বুড়ো ভাম দের সাথে ৮-১০ বছরের বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া হতো সেই কালে। এমন সমাজ থাকার থেকে জাহান্নমে যাওয়া ভালো।

    সে যদি কেও বলেন যে বাচ্চা বয়সে বিয়ে দিলে বৌ শাশুড়ির সম্পর্ক ঠিক থাকে, ও রকম সম্পর্ক থাকার চেয়ে না থাকা ১০০- % ভালো। এর থেকে বিয়ের ওয়েস্টার্ন কনসেপ্ট ঢের ভালো। বিয়ের পর ছেলে মেয়ে সম্পূর্ণ আলাদা থাকে নিজের মতো, সাত গুষ্টির ফ্যামিলিতে সবার মধ্যে খ্যাচাখেঁচি না করে, প্রাইভেসী ও ঠিক থাকে, সম্পর্ক ও ভালো থাকে। ওই যৌথ পরিবার র তথাকথিত ঐতিহ্য, সম্পর্ক নিয়ে যারা উলুত পুলুৎ করেন, তেনারা আশাপূর্ণা দেবীর লেখা "সুবর্ণলতা" বই খানা একবার নিজে পড়ে ন্যান।

    আজকের আবাপতে কঙ্কনা রানাউত এর ইন্টারভিউটা পড়লাম। মেয়েটা র গাটস আছে, ইন্ডিয়ার মতো হাইপার কংসেরভেটিভে সোসাইটি তে এই সব সত্যি কথা সোজা সাপটা বলা মুখের কথা নয়। বেশির ভাগ সেলিব্রিটি-ই এ সব ট্যাবু সাবজেক্ট এলেই মুখ লুকিয়ে পালিয়ে যায়।

    https://www.anandabazar.com/entertainment/sex-is-an-important-aspect-of-everyone-s-life-kangana-ranaut-dgtl-1.1053012
  • Amit | ০১ অক্টোবর ২০১৯ ০৩:৩২420970
  • এলেবেলে অলরেডি লিখে দিয়েছেন। বিবেকানন্দের স্মৃতি শক্তি ইত্যাদি বেসিকালি এসবই রাকৃমির বহুল প্রচারিত ঢপ। সমাজ সেবা হোক আর যাই হোক, যেকোনো কাল্ট এর ই একটা মিরাকল ফিগার দরকার যাকে দেখে লোকে ভয়ে বা ভক্তিতে চাঁদা দেবে। ফান্ড না থাকলে সব ব্যবসাই মুখ থুবড়ে পড়ে। আজকালের দিনেও যে এসব ব্রম্মচর্য্য ফর্য এসব নিয়ে লোকে উলুত পুলুত করে, সেটাই অবাক ব্যাপার।

    আর খাজুরাহোর গব্ভো গৃহে যে দেবতা থাকে কে দেখেছেন সেসব ? ওখানে বাইরের দেওয়াল দেখতে তার দশ গুন্ লোক যায়।
  • Freemasonry | ০১ অক্টোবর ২০১৯ ০২:১৫420969
  • আরে Freemasonry না জানলে চলবে কি করে? সেই দিয়ে গপ্পো লিখে ড্যান ব্রাউন মহোদয় যে রাশি রাশি ট্যাকা কামিয়ে ফেল্লেন, আমি সে আমি পজ্জন্ত Angels and Demons, Da Vinci Code - দু দু খানা গপ্পের বই পড়ে ফেলেচি।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:৫৫420968
  • যাক গে,
    ১ঃ৫৫ বাজে, আমি কাটিলাম।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:৪০420967
  • আমি সঠিক জানি না, কিন্তু আশ্রমে থাকাকালীন ও ওনার সম্পর্কে কিছু কিছু জিনিস শোনা যায় যেগুলো কে খুব একটা মান্যতা দেওয়া চাপের।
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০১:৩৫420966
  • কিন্তু গান্ধীর ব্যাপারটা তো বুঝলাম না। তিনি তো বিবাহিত পুরুষ। কোনোদিনও আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস নেননি। তাছাড়া আশ্রমে থাকার সময়তো, যাসব পড়েছি, তাতে কিছুই থেমে থাকেনি।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:২৯420965
  • কিন্তু সে দি আর আটোজ, মেয়েদের স্মৃতিশক্তি নিয়ে বিবু দা তো কোন কমেন্টস করে নি।

    ( একে আটেজ, তার ওপরে সে দি খুব চাপ!!)
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০১:২৬420963
  • যে ধর্মে কামসুত্র লেখা হয়, সেখানে যে এইসব বাছ বিচার কি করে আসে? আর খাজুরাহের মন্দিরে তো প্রায় সবরকম যৌনতাকেই তুলে ধরা হয়েছে। এমনকি সেই ইন্দ্র একবার হাঁস হয়ে কার সঙ্গে ইয়ে করেছিলো না? তা এসব রাখার কি দরকার ছিলো, তা তো বোঝা যাচ্ছে না।
  • | ০১ অক্টোবর ২০১৯ ০১:২৬420964
  • কিন্তু " নারী নরকের দ্বার" এটি শঙ্কারাচার্যের বাণী না?
  • S | ০১ অক্টোবর ২০১৯ ০১:২১420961
  • এই নিয়ে মনুসংহিতাতেও লেখা আছে। কিন্তু সেখানকার আইডিয়াটা, আমি যতদুর জানি, একটু অন্যরকম। র‌্যাদার দ্যান কৃচ্ছ, ত্যাগ, যৌনতা থেকে দুরে থাকা ইত্যাদি, সেখানে এগুলোর জন্য মহিলাদের দায়ী করে তাঁদেরকে কন্ট্রোল করার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে পুরুষদের উপরে। মানে প্যাট্রিয়ার্কির রিলিজিয়স ভ্যালিডেশান।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৯ ০১:২১420962
  • সে,
    তাদের বিশুদ্ধ ওভাম থেকে স্মৃতিশক্তি বাড়বে। অনেক বেশি বাড়বে। বেড়েই আছে। আরো বাড়বে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত