এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০২ অক্টোবর ২০১৯ ০০:২৭421080
  • আইআইটি ম্যাড্রাসের কনভোকেশনে মোদি ভাষণ দিতে গেছিলো। সেখানে গ্রাজুয়েটিং ছাত্রীদের ইন্ডিয়ান অ্যাটায়ার পড়তে নির্দেশ দেওয়া হয়েছিলো, গাউনের বদলে। ছাত্রদের ক্ষেত্রে সেরকম কোনও নিয়ম ছিল কি? তার উপরে দেশের সবথেকে মেধাবী ইন্জিনিয়াররা মোদির নামে জয়ধ্বনি দিয়েছে।
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:১৯421079
  • সন্ময় বন্দ্যোপাধ্যায় কে খুঁজছে পুলিশ। ভদ্রলোক পালিয়ে বেড়াচ্ছেন।
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:১৭421078
  • তিনু নেতা। জার্সি পাল্টে বিজেপি তে নাম লেখাবে
  • S | ০২ অক্টোবর ২০১৯ ০০:১৬421076
  • এমনকি এই শিকাগো ট্রিবিউনের এই রিসেন্ট লেখাতেও রয়েছে বিবেকানন্দের ভাষণের কথা।

    On that day in 1893, for example, the inaugural meeting of the World's Parliament of Religions was held at the Art Institute of Chicago, marking the first attempt at a formal international dialogue between representatives of multiple faiths. Thousands of them were in town for the World's Columbian Exposition that fall, and the Parliament's Sept. 11 kick-off is remembered best by a brief speech delivered by Hindu disciple Swami Vivekananda, who addressed approximately 7,000 people crammed into in the museum's Fullerton Hall.

    https://www.chicagotribune.com/entertainment/ct-xpm-2010-09-09-ct-live-0909-jitish-kallat-20100909-story.html
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:১৬421077
  • পিটি দা, এরা জাস্ট গিরগিটির মতো। না আছে আদর্শ না আছে দায়বদ্ধতা। শুধু সুবিধাবাদী।
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:১৪421074
  • সব্যসাচী দত্ত কে?
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:১৪421075
  • আজকে তৃতীয়া শেষ হয়ে চতুর্থী পড়লো
  • PT | ০২ অক্টোবর ২০১৯ ০০:১০421072
  • আসলে চারপাশে এই মুহূর্তে গালাগাল দেওয়ার মত মহাত্মা, নেতানেত্রী আর ধর্মপালকরা সংখ্যায় এত বেড়ে গিয়েছে যে তাদের বাদ দিয়ে দেড়শ বছর আগের লোকগুলোর পেছনে সময় ব্যয় করার কোনই অর্থ হয়না।
    এই যেমন হাতের কাছে সব্যসাচী দত্ত থাকতে নরেন দত্তের পেছনে লাগার কারণটা কি?
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:১০421073
  • দুর্গাপুজো শুরু হয়ে গেছে? খবর রাখি না রে।
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:০৯421071
  • হমমম।

    দোসরা অক্টোবর
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:০৮421070
  • অ্যাটলান্টিকের*
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:০৭421069
  • গান্ধিকে নিয়ে আমার বরাবর কনফিউশন।
    মূর্তি আকারে দেখেছি কলকাতায় এবং দিল্লিতে। বাড়িতে পিসিমা ছিল ঘোর গান্ধিবাদী (প্রথম জীবনে যদিও অন্য পলিটিক্সে অংশ নিয়েছিল), বাবা কমিউনিস্ট টোটাল অ্যান্টিগান্ধি, মা বাঙাল এবং উদ্বাস্তু তাই দেশবিভাগের কারণ হিসেবে গান্ধির ওপর চটা।
    ইস্কুলে ছোটবেলা গান্ধির ওপর পড়তে হতো, বড়ো হয়ে ইতিহাসের সিলেবাসে, নম্বর তোলার জন্য বই মুখস্থ করা।
    গান্ধি ভাল না এরকমই জানতাম।
    কিন্তু বছর কয়েক আগে অ্যাটলান্টাটিকের একটা দ্বীপে গিয়ে ধারণাটা বদলালো। সে নিয়ে পরে বলছি। আচ্ছা আজ গান্ধির জন্মদিন না?
  • S | ০২ অক্টোবর ২০১৯ ০০:০৬421068
  • কিন্তু শিকাগো আর্ট ইনস্টিটিউট তো নিজেই স্বেকার করছেঃ

    Speech delivered by Swami Vivekananda on September 11, 1893, at the first World’s Parliament of Religions on the site of the present-day Art Institute

    https://www.artic.edu/swami-vivekananda-and-his-1893-speech
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৫৮421067
  • সে দি, তোমাদের আশেপাশে পুজো হচ্ছে??
  • র২হ | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৫৭421066
  • এলেবেলে, ও আপনি যা ইচ্ছে নাম ডাকুন, নতুন পুরনো শ্রেণীবিভাগে আমিও যারপরনাই বিরক্ত; মাঝেমাঝে মনে হয় নাম ঠিকানা হাতের লেখা সই পাল্টে নতুন হয়ে আসি।

    রাজনীতির ব্যাপারটা, এ তো ধর্মে ঢুকে তারপর রাজনীতি। আমি ভাবছিলাম রাজনীতিই প্রাইমারি হলে। তবে সত্যিই এ গোঁফ গজিয়ে মামা হওয়ার আকাশকুসুম।

    আবার ডাইগ্রেস করে, এই উপমাটা কিন্তু আজকের দিনে আউটডেটেড।
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৫৫421065
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৫২421064
  • বিবেকানন্দ নিয়ে কিছুই হয়নি, শুধু ঝলক দর্শন হয়েছে মাত্র @পিটি! আসল দর্শনের বহু বাকি!!
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৫১421063
  • মরেচে।
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৪৯421062
  • পিটি দা, বিবেকানন্দ কে নিয়ে তুলকালাম হয়ে।

    বাপু আর নেতাজী নেক্সট ইন লাইন
  • এলেবেলে | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৪৮421061
  • @সে, আপনাকে গান্ধী বিষয়ক দু'পয়সা দেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানালাম এবং ভবিষ্যতে সুভাষ বোসকে নিয়েও আপনি দু'পয়সা দেবেন জেনে অত্যন্ত আনন্দিত হলাম।

    @র২হ (আপনাকে বোধহয় গুরুর পুরনোরা 'হুতো' বা 'হুতোদা' বলে, তবে আমি গুরুতে 'নতুন' বলে সেই রিস্ক আর নিলাম না!), মাসির কবে গোঁফ গজাবে তবে মাসি মেসো হবে!!

    বিবেকানন্দ যদি রাজনীতিতে যেতেন --- ৩০ জুলাই, ১৮৯৫ আলাসিঙ্গাকে লিখছেন — বাজে সমাজ-সংস্কার নিয়ে ঘাঁটাঘাঁটি করো না, প্রথমে আধ্যাত্মিক- সংস্কার না হলে সমাজ-সংস্কার হতে পারে না। কে তোমায় বললে, আমি সমাজ-সংস্কার চাই? আমি তো তা চাই না! ভগবানের নাম প্রচার কর, কুসংস্কার ও সমাজের আবর্জনার পক্ষে বা বিপক্ষে কিছু বলো না।

    বা, যদি উনি ব্রাহ্মই হতেন --- ২৪ এপ্রিল ১৮৯৭ বিবেকানন্দ সরলা দেবীকে লিখেছিলেন ‘যদি আপনার ন্যায় তেজস্বিনী বিদুষী বেদান্তজ্ঞা কেউ এই সময় ইংলণ্ডে যান, আমি নিশ্চিত বলিতেছি, এক এক বৎসরে অন্ততঃ দশ হাজার নরনারী ভারতের ধর্ম গ্রহণ করিয়া কৃতার্থ হইবে। ... যদি আপনার ন্যায় কেউ যান তো ইংলন্ড তোলপাড় হইয়া যাইতে পারে, আমেরিকা কা কথা’। কিন্তু ভবি তাতে ভুলল না! এই উক্তির ঠিক দু’বছর পরে সরলা ঘোষাল লিখলেন স্বামীজিরা রামকৃষ্ণের ভজনা বন্ধ করার শর্তে তিনি নিজে, সুরেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রাহ্মসমাজের আরও অনেকেই বিবেকানন্দের সাথে যোগ দিতে পারেন। তারপরেই বিবেকানন্দ ‘আঙুর ফল টক’ বাণী বিতরণ করতে শুরু করেন!!
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৪৭421060
  • স্তালিনকে নিয়ে আলোচনা হলেও মন্তব্য রাখব। বা ক্রুশচোভকে নিয়ে।
  • PT | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৪৪421059
  • কি সব আলোচনা হচ্ছে। ....মাথামুন্ডু বুঝছি না!
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৪০421058
  • সুভাষ বোসকে নিয়ে লেখা হলেও কিছু প্রশ্ন করব
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৩৯421057
  • সে, দি

    হোক হোক!!
  • ? | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৩৬421055
  • অর্জুন থাকতেও যে ব্রাহ্ম অ্যাঙ্গেলটা হুতোকেই আনতে হল এর কোনো প্রতিকার হয়? ক্ষমা? কাকে ক্ষমা?
  • সে | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৩৬421056
  • গান্ধি নিয়ে লেখা বেরোলে আমিও দু পয়সা দেব।
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৩১421054
  • সে, দি?
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৩০421052
  • / আটোজ
  • | ০১ অক্টোবর ২০১৯ ২৩:৩০421053
  • আটো, আছো?
  • র২হ | ০১ অক্টোবর ২০১৯ ২৩:২৩421051
  • এমনিতে আমার বিবেকানন্দ বা নেতাজী ব্যাশিংএ আপত্তিই আছে একটু, কিছু ব্যবহারিক কারনে। কিন্তু অচলা ভক্তিতে ঘা লাগতে দেখলে মজাও পাই।
    হায় আমার বদ মজালোভি মন।

    একটা জিনিস মনে হয়, নরেন দত্ত যদি রাজনীতিতে যেতেন কেমন হত। যদিও রাকৃমি শিক্ষা ও সেবাপ্রতিষ্ঠানগুলি যেরকম অনেক দশক ধরে উল্লেখযোগ্য রকমের কাজ করে যাচ্ছে সেটা হয়তো ধর্মের নাম ছাড়া টিঁকিয়ে রাখা মুশকিলই হতো।
    বা, যদি উনি ব্রাহ্মই হতেন।
    এত বড় সংগঠক, যাই করুন বড় করেই করতেন তো অবশ্যই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত