এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ০২ অক্টোবর ২০১৯ ০৯:১৫421110
  • বোস বাবু জেনেটিক্যালি অর্ধেক বাঙালি তো বটে।
  • | ০২ অক্টোবর ২০১৯ ০৯:১৩421109
  • শুভ চতুর্থী
  • PT | ০২ অক্টোবর ২০১৯ ০৯:১০421108
  • অমর গোপাল বোসকে "বাঙালী" বলে আখ্যায়িত করাটা গৌরবে বহুবচন হয় বোধহয়।
  • মানিক | ০২ অক্টোবর ২০১৯ ০৮:৫৬421107
  • অমর গোপাল হবে
  • মানিক | ০২ অক্টোবর ২০১৯ ০৮:৫৫421106
  • এই মুহুর্তে আমেরিকায় বিখ্যাত বাঙালী বলতে প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা। রবীন্দ্রনাথ বা বিবেকানন্দের চেয়ে অনেক বেশী বিখ্যাত। আর অবশ্যই অমরেন্দ্রনাথ বোস।
  • মানিক | ০২ অক্টোবর ২০১৯ ০৮:৪৮421105
  • আমেরিকায় বিখ্যাত নিয়ে এত টানাটানি করে কি হবে? ট্রাম্পও বিবেকানন্দের চেয়ে আমেরিকায় বেশী বিখ্যাত। তাতে কি এল গেল? ভালোর দিকে দেখলে রবিশঙ্কর বিবেকানন্দের চেয়ে বেশী বিখ্যাত। তো?

    আমেরিকানরা একটু হুজুগে হয়। হুজুগে পরে কখনো একে মাথায় তোলে, কখনো ওকে মাথায় তোলে।
  • PT | ০২ অক্টোবর ২০১৯ ০৮:১৮421104
  • তৃতীয়ার সকালে সন্ময় বন্দ্যোপাধ্যায় কেন পলিয়ে বেড়াচ্ছেন? ইনি কি কংগ্রেস নেতা?
  • | ০২ অক্টোবর ২০১৯ ০৭:৩৯421102
  • এইয্যাহ আমার কয়েন করা "#ঝুড়িকোদাল' ঝেড়ে দিয়েছে।

    এই দেখুন বড়েস এইভাবে খুলে আম লোকজন ক্রেডিট না দিয়ে ঝেড়ে দেয়। ☺.
  • | ০২ অক্টোবর ২০১৯ ০৭:৩৯421103
  • এইয্যাহ আমার কয়েন করা "#ঝুড়িকোদাল' ঝেড়ে দিয়েছে।

    এই দেখুন বড়েস এইভাবে খুলে আম লোকজন ক্রেডিট না দিয়ে ঝেড়ে দেয়। ☺.
  • চারুবাবু | ০২ অক্টোবর ২০১৯ ০৫:২১421101
  • বৈপ্লবিক প্রভাত! যাই্ কামান দেগে আসি।
  • ? | ০২ অক্টোবর ২০১৯ ০৪:১৩421100
  • // এটি যদি সত্যিকারের বিশ্ব ধর্ম মহাসম্মেলনই হয় তবে ইসলাম ধর্মের প্রতিনিধিরও সেখানে থাকবার কথা। অথচ ভারত থেকে কোনও মুসলমান প্রতিনিধি সেখানে যাননি। //

    বারোজ এর বইয়ের দ্বিতীয় খন্ডে পাচ্ছি Group No. 8 এ রয়েছে Mohammed A. R. Webb এর নাম। 989 পাতায় পাবেন এঁর বক্তৃতা The Spirit of Islam আর
    The Spirit of Islam on Social Conditions. By Alexander Russell Mohammed Webb. - 1046 - 1052

    এছাড়া Goolam Mohammed bin Haji Hafez Sadek Randeri, from Surat, India, communicated to the Parliament a pamphlet on "The Touchstone of Philosophies," a treatise on some of the tenets of the Mussulman faith.

    --- এতে চলবে? মানে এটা কলম্বাসের জন্মদিনের মেলা থেকে বিশ্বধর্ম মহাসম্মেলনের মর্যাদায় আসতে পারবে এই মুসলিম প্রতিনিধিটির উপস্থিতির প্রমাণে, বা ভারত থেকে পাথানো প্যামফ্লেটটির উপস্থিতিতে?

    আর, আবার লিংক দিতে হবে চামচে করে, নাকি নিজে খুঁটে খেতে পারবেন?
  • Amit | ০২ অক্টোবর ২০১৯ ০৩:৩১421099
  • রাজীব কুমার কে হাইকোর্ট অব্যাহতি দিয়ে দিলো, কিন্তু এখনো তিনি অজ্ঞাতবাস ছেড়ে বেরোতে পারলেন না। এতো পুরো ডন সিনেমা র কেস হয়ে যাচ্ছে, হয়তো এবার ওনার মতো কোনো হাম সকল এসে ওনার গদিতে বসে পড়বে।

    :) :)
  • :-& | ০২ অক্টোবর ২০১৯ ০৩:২১421098
  • ভক্তদের মধুমাছির চাকে ঢিল ছুঁড়লে মধু পাওয়া যেতেও পারে, অভক্তদের ভীমরুলের চাকে ঢিল ছুঁড়লে মজা-হি-মজা। হুতেন্দ্রবাবুকে বল্লাম। অনুভব করেছি তাই বলছি।
  • :-( | ০২ অক্টোবর ২০১৯ ০৩:১৭421097
  • সে এক ব্যবসায়ী লোক বলেছিলেন বটে, ‘আমরা একটু ভেজাল দিয়ে বালির বাঁধ তৈরী করি, তাতে লোকে কত কথা বলে আর রবীন্দ্রনাথ চাঁদের হাসির বাঁধ তৈরী করে তা মুখের ওপর ভেঙ্গে গেছে বলে নিজেই জানালেন, তবু লোকে কিছু বল্লে না!’
    ব্যবসায়ের ব্যাকগ্রাউন্ড থাকলে এসব আবার চট করে বোঝা যায় কিনা! তা তিনিও ঐ দুঃখু নিয়েই রইলেন।
  • ? | ০২ অক্টোবর ২০১৯ ০৩:১৪421096
  • ** lasted for several minutes
  • :-/ | ০২ অক্টোবর ২০১৯ ০৩:১১421095
  • গবেষক দিদি এমন তথ্য পেয়েছেন? বলেন কি অ-অ? সেলিব্রেটি বাবা ও স্বামীর পাশে পাশে না ঘুরে, একা মহিলা হয়ে লেডি অবলা বসু আয়ার্ল্যান্ডে গিয়ে ৬৭ টি ইশকুল প্রতিষ্ঠা করেছেন? অসাধারণ আবিস্কার তো!
    তাও সমান সম্মান আসেনি?
    সে আর কি করবেন বলুন, বিবেকানন্দ একটি বক্তৃতাই অত বিখ্যাত হয়ে গেলেন। গবেষিকা অত বক্তৃতাতেও হালে পানি পেলেন্না। অমন হয় মশাই। ক্ষী করবেন বলুন? জালিম দুনিয়া!
  • ? | ০২ অক্টোবর ২০১৯ ০৩:০৯421094
  • // ১. ক) আসলে অলস, কল্পনাপ্রবণ বাঙালি যা জানে তা হল শিকাগোয় ১৮৯৩এ এক ধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে বিবেকানন্দ ‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স’ বলে ভাষণ শুরু করে প্রচুর হাততালি পেয়েছিলেন আর পেয়েছিলেন জগৎজোড়া খ্যাতি। অথচ এর চাইতে হাস্যকর দাবি আর কিছুই হতে পারে না।
    // প্রকৃতপক্ষে শিকাগো ধর্মসভার প্রথম বক্তৃতাটিতে স্বামী বিবেকানন্দ ঝড় তুলে দিয়েছিলেন বলে যে ধারণা আমাদের মধ্যে সুপ্রচলিত, তার অন্যতম ভিত্তি হল বিবেকানন্দ স্বয়ং এবং রামকৃষ্ণ মঠ ও মিশন প্রকাশিত বিবেকানন্দের জীবনী গ্রন্থগুলি। ১৮৯৩ সালের ২ নভেম্বর আলাসিঙ্গা পেরুমলকে বিবেকানন্দ লেখেন, "মজুমদার বেশ বলিলেন, চক্রবর্তী আরও সুন্দর বলিলেন। খুব করতালিধ্বনি হইতে লাগিল। তাঁহারা সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলেন। আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দের চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল, আমেরিকাবাসীদিগকে ধন্যবাদ দিয়া এবং আরও দু-এক কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি ‘আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ’ বলিয়া সভাকে সম্বোধন করিলাম, তখন দুই মিনিট ধরিয়া এমন করতালিধ্বনি হইতে লাগিল যে, কানে যেন তালা ধরিয়া যায়।
    // শুধু আলাসিঙ্গা পেরুমলকে ভ্রান্ত তথ্য দিয়েই বিবেকানন্দ ক্ষান্ত হননি ... //
    --------------------------------

    আবার বারোজের বই - The World's parliament of religions; an illustrated and popular story of the World's first parliament of religions, held in Chicago in connection with the Columbian exposition of 1893
    by Rev. John Henry Barrows, D.D., 1847-1902, Chairman of the General Committee on Religious Congresses of the World's Congress Auxiliary ১০১ পাতা
    https://archive.org/details/worldsparliamen06barrgoog/page/n132

    "Swami Vivekananda, of Bombay, India, was next introduced. When Mr. Vivekananda addressed the audience as "sisters and brothers of America." there arose a peal of applause that lated for several minutes. He spoke as follows: ........."

    ইনিও কি ইন্ডিয়ান মিররে ত্রিগুণাতীতানন্দ-র চিঠি পড়ে এই অফিশিয়াল রিপোর্টবুকটি লিখে ধর্মমহাসভার পক্ষে ছেপেছিলেন?

    থুতু চাটবেন নিজের?

    "বাঙালি" যে "সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার সময় নষ্টও করে না", কিছু শিহরণ জাগানো বাজারি বই পড়ে ময়দান কাঁপাতে নেমে পড়ে, তার ইলাসট্রেসন নিজেই দিচ্ছেন যে, সেটা কি বুঝতে পারছেন?
  • ? | ০২ অক্টোবর ২০১৯ ০২:১৬421093
  • #ঝুড়িকোদাল ১
    লিংকে যে কটি প্রতিবেদন রয়েছে সেগুলোই সমস্ত? নাকি সেখানে যেগুলি খুঁজে পাওয়া সম্ভব হয়েছে শুধু সেটকুই আছে?

    এর অর্থ: লিংক কর্তৃপক্ষ কি দাবি করেছেন যে, বিবেকানন্দ সম্পর্কে এই কটি প্রতিবেদনের বেশি সমকালীন বিদেশী কোনো কাগজে কিছু বেরোয় নি? নাকি তাঁদের বক্তব্য এই যে: সেই সুপ্রাচীন কালের কিছু স্পেসিমেন প্রতিবেদন, যা সংগ্রহ বা সংরক্ষণ করা সম্ভব হয়েছে তার নমুনা এখানে রইল? তাহলে খামোকা এই লিং দেখিয়ে কী প্রমাণ করতে চাইছেন?

    এইরকম একটি বস্তু সম্ভবত রচনাবলীর নবম বা দশম খণ্ডে রয়েছে। এবং তার বাইরের আরো গাদা কাগজের রিপোর্ট জড়ো করে মেরী লুইজ বার্ক ছয়খন্ড বই লিখেছেন। যেমন ধরুন এখানে ভারতের কাগজের রিপোর্ট সংখ্যা কুড়ি। ইদিকে শুধু ভারতের কাগজের ১০ বছরের রিপোর্ট ছেপে শঙ্করীপ্রসাদ বসু সুনীল বিহারী ঘোষকে সঙ্গে নিয়ে ৭১৯ পাতা ভরিয়েছেন Vivekananda In Indian Newspapers(1893-1902) বইতে। হিরাম ম্যাক্সিম লি হুং চ্যাং এর স্ক্র্যাপবুক (লন্ডন ওয়াটস অ্যান্ড কোং,1913 p23) এ লিখছেন When, however, Viva Kananda spoke, they saw that they had a Napoleon to deal with. His first speech was no less than a revelation. Every word was eagerly taken down by the reporters, and telegraphed all over the country, where it appeared in thousands of papers. Viva Kananda became the lion of the day. He soon had an immense following. No hall could hold the people who flocked to hear him lecture. সেকথা কি এই লিংকে বলেছে?

    #ঝুড়িকোদাল ২
    এলেবেলে কার মুখের ঝাল খাওয়া পছন্দ করেন সেটাই বুঝতে চাই

    রেফারেন্স দিয়ে কথা বলার কিছু অসুবিধে আছে। তাহলে 'কেমন দিলুম' গোছের কলার তোলা যায় না, কারণ যিনি 'দিয়েছেন', তিনি আপনার আগেই দিয়েছেন। আপনি শুধু কোট (টুকলি বললে কি গায়ে লাগবে?) করছেন, মৌলিক একটা শব্দও বলছেন না। কিছু সুবিধেও আছে। যিনি 'দিয়েছেন' তিনি কিছু রেফারেন্সও দিয়েছেন নিশ্চয়ই। সেগুলোকে যাচাই করা যায়, সেগুলো নিয়েও আলোচনা করা যায়। রাজাগোপাল চট্টোপাধ্যায় বা নিমাইসাধন বসু এঁদের কারোর কথা তো আপনি বিশ্বাসই করছেন, যাচাই করে দেখছেন কি? আলাসিঙ্গা পেরুমল বা স্বামী ত্রিগুণাতীতানন্দ ও নাহয় তাঁকে বিশ্বাসই করেছিলেন।

    //ধর্ম মহাসম্মেলন যে হচ্ছে এই সংবাদই অনেকে জানত না, এমনকি কলম্বিয়ান প্রদর্শনী দেখতে গিয়েও ধর্ম মহাসম্মেলনের কথা কেউ জানতে পারেনি। আমেরিকার বেশিরভাগ মানুষ ধর্ম মহাসম্মেলন সম্বন্ধে বিশেষ কিছু জানত না বা শোনেনি। // এটি নিমাইসাধনবাবুর মুখের ঝাল বলে আপনি জানিয়েছেন। কিছু ঘোড়ার মুখের তথ্য দিই আপনাকে/

    জন হেনরি বারোজ সম্পাদিত "দি ওয়ার্লডস পার্লামেন্ট অব রিলিজিয়ানস" - ১০ হাজারের বেশি চিঠি ও ৪০ হাজার নথিপত্র গোলার্ধের বিভিন্ন প্রান্তে প্রেরিত হয়েছিল। এবং সেগুলির জবাবও গৃহীত হয়েছিল। "৩০ মাস পৃথিবীর সমস্ত রেল ও জলপথ তাদের অজ্ঞাতসারেই ধর্মমহাসম্মেলনের জন্য কাজ করেছে" (পৃ ৫৯ ) https://archive.org/details/worldsparliamen06barrgoog/page/n90

    প্রসঙ্গক্রমে লিখে রাখি পরে ভুলে যাব, শিকাগো ধর্মমহাসভার সময় ডলারের দাম ছিল সাড়ে তিন টাকার মতো। খেতরির মহারাজ বস্টনে বিবেকানন্দকে টমাস কুক অ্যান্ড সন্স এর মাধ্যমে ১৫০ ডলার (৫০০ টাকা) ও আলাসিঙ্গা ৩০০ টাকা (৯০ ডলার) পাঠান।পাশ্চাত্যে বিবেকানন্দ, ১ম খন্ড ১৯ পাতা, "মহাসম্মেলনের আগে"।

    এগুলোকে নির্মোহ ব তে কে তুলবে? সে অভ্যুও নেই, সে অযোধ্যাও ...
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ০১:১৫421092
  • আমার এক অতি পরিচিত গবেষক দিদি নিবেদিতা, জগদীশচন্দ্র বসু ও লেডি অবলা বসু'কে নিয়ে বেশ কয়েকবছর করে করা গবেষণা এবারে প্রকাশ হতে চলেছে। তাঁকে গবেষণায় কিঞ্চিৎ সাহায্য করেছিলাম।

    রামকৃষ্ণ, বিবেকানন্দের প্রতি নির্মোহ অনেককাল হয়েছি, তবে মোহগ্রস্ত কোনোদিন ছিলাম না। আমার ছোটবেলায় এক সন্ন্যাসিনী দিদা (ঠাকুমার কিরকম দূরসম্পর্কের বোন) প্রায় এসে থেকে যেতেন আমাদের বাড়ি। আমি তার খুব নেওটা ছিলাম। তিনি ছিলেন নিবেদিতা স্কুলের ছাত্রী। নিবেদিতার হাতে তৈরি শিক্ষিকারা তাঁকে পড়িয়েছিলেন। তিনি নিবেদিতাকে নিয়ে নানা গল্প বলতেন। সে সব শুনে শুনে আমিও মনপ্রান দিয়ে নিবেদিতাকে ভালবাসতাম। উনি আমাদের বাড়িতে এলে সঙ্গে ঠাকুরের আসন নিয়ে আসতেন। সেখানে নিবেদিতার একটা ছবি ছিল।

    নিবেদিতার প্রথম জীবনীকার লিজেল রেম'র সঙ্গে খুব যোগাযোগ ছিল এই দিদার।

    কিন্তু এই গবেষণার পরে নিবেদিতাকে নিয়েও অনেকটা মোহমুক্ত হলাম বলতে পারি।

    গবেষণাটির ব্যাপারে এই মুহূর্তে কিছু বলা বারণ আছে। শুধু এই টুকু বলব নিবেদিতা একটি স্কুল করে ভারতবিখ্যাত হয়ে গেলেন আর লেডি বসু তাঁর ৮৬ বছরের জীবনে ৬৭ টি স্কুল প্রতিষ্ঠা করেও লোকচক্ষুর অগোচরে। বসু দম্পতির জীবনে নিবেদিতার প্রভাব সব সময়ে খুব শুভ হয়নি।
  • এলেবেলে | ০২ অক্টোবর ২০১৯ ০১:১৩421091
  • @সে, গান্ধী নিয়ে লেখাটা দশ পর্বে সমাপ্ত হবে। প্রায় ২৫ হাজার শব্দ। গুরুতে অনেকদিন কোনও টই দীর্ঘদিন ধরে চলছিল না। ঈপ্সিতা আমাকে সুযোগ করে দিয়েছেন বহু আগেই, আমারই আলস্যে সেই সুযোগের সদ্ব্যবহার করা হয়ে উঠছিল না। এবারে সেই খামতি মেটানোর চেষ্টা করলাম। বেঁচে থাকলে প্রতি বছরে একটা করে বড় লেখা লিখতে চাই গুরুতে।
  • S | ০২ অক্টোবর ২০১৯ ০০:৫৭421090
  • কোনও কারণে দেশের একদল লোকের বিশ্বাস হয়েছে যে মোদির দ্বারাই দেশোদ্ধার হবে। সমস্যা হল যে যেকোনও সরকারেরই স্বাভাবিক কারণে সমালোচনা হয়। কিন্তু বিগত ৫ বছর ধরে সেই সমালোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেককে স্রেফ পয়সার জোড়ে কিনে নেওয়া হয়েছে। অনেককে ভয় দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এখনও প্রতিবাদ-সমালোচনা করছেন, তাঁদের পিছনে সিবিআই-গুন্ডা লেলিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া ট্রোল আর্মি রয়েছে, যারা নোবেল পুরষ্কার প্রাপ্ত অর্থনীতিবিদকেও যাচ্ছেতাই কথা বলে যার মধ্যে নোবেল ফিরিয়ে নেওয়ার মতন অবান্তর কথাও আছে। আইটিসেল পুরোদমে কাজ করছে। ফলে লোকজন আসল চিত্রটা জানতে বা বুঝতে পারছেনা। এসবের মধ্যে কিন্তু বহু শিক্ষিত লোকেরাও রয়েছে যারা মোহাচ্ছন্ন হয়ে রয়েছেন। তাদের মনে হচ্ছে যে মোদিই তাদের পিতা আর গরু তাদের মাতা। আমার মতে এইটা তাদের সঠিকই মনে হচ্ছে।

    এইসব মোহাচ্ছন্ন লোকেদের মোহ কবে কাটবে কেউ জানে না। আপনি যদি দেখান যে অর্থনীতির হাল খারাপ, তাহলে প্রথমে বলবে ফেক নিউজ। যখন দেখিয়ে দেবেন যে সরকারি সংখ্যা, তখন বলবে ওসব সেকুলার-বামপন্থীদের ষড়যন্ত্র। যখন বলবেন যে মোদিজীর মন্ত্রী নিজে স্বীকার করেছে এই সংখ্যা, তখন বলবে ঐসব সংখ্যা টংখ্যা দিয়ে কিছু বোঝা যাবেনা। যখন বলবেন যে তুমিই তো দুদিন আগে মোদিজির আমলে সবথেকে বেশি গ্রোথ হচ্ছিলো বলে লাফাচ্ছিলে, তখন আপনাকে গালাগাল-মারধোর করবে। এই এখন অবস্থা।

    আমার একটা ধারণা হয়েছে এর কারণ সম্বন্ধে। ২০১৪ তে যারা মোদিকে সমর্থন করেছিলো, তাদের একটা বড় অংশ নিজেদের ইমান বেচে, সব দিয়ে সমর্থন করেছিল। মোদি যে এদেরকে বোকা বানিয়ে দিয়েছে, সেটা এরা নিজেরাও বুঝছে। কিন্তু কেউ তো নিজের বোকামো স্বীকার করেনা, তাই ব্রেভ ফেস রেখে আরো দুহাত তুলে সমর্থন দেখিয়েই যাচ্ছে। আর মোদির ব্যর্থতার জন্য বাকিদের দোষারোপ করে চলেছে। এটা একটা সাইকোলজিকাল সমস্যা।

    আমাকে একজন খুবই শিক্ষিত লোক বলেছিলেন যে মোদি নাকি ভারতের ইতিহাসের সেরা পিএম। এখন সে লোক এরকম একটা একস্ট্রিম কথা বলার পর যদি প্রমাণিত হয় যে ব্যাটা প্রথম ১০এও জায়্গা পাবেনা কারণ মোদি সরকারের প্রথম ৫ বছরের পারফর্মেন্স অনেক ক্ষেত্রে ইউপিএ২ এর থেকেও খারাপ। তাহলে সেই লোকের মুখ থাকেনা। তিনি যে রাজনীতি পাবলিক পলিসি ইতিহাস এসব কিছুই বোঝেই না, সেটা প্রমাণিত হয়ে যায়। কিন্তু মোদিভক্তদের পক্ষে সেটা স্বীকার করা সহজ কাজ নয়। তাই দাঁত নখ বেড় করে আরো হিংস্র ভাবে লড়াই করেই চলেছে।
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:৪৫421089
  • রাজীব কুমারের কেস টা যাকে
    বাংলায় বলে
    " হাইলি সাসপিশাস"
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:৪৪421088
  • আহা তোমাকে সে দি কে ছাড়া কি আর জমে? তোমরা হলে গিয়ে পুরোনো লোক।
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:৪১421087
  • হাইকোর্টের জজ ঘুষ খাচ্ছে সে নিয়ে কথাবার্তা হোক। চোরপুলিশ রাজীব কুমার পলাতক। তাকে জামিন দিয়ে দিল ঘুষ খেয়ে। সিবিআই পর্যন্ত কিস্যু করতে পারছে না।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৯ ০০:৪০421086
  • তারপর ধরুন রবীন্দ্রনাথ। ওঁর ঐ হারানো নোবেল খাতা নিয়েও আমার অনেক প্রশ্ন আছে। অনুবাদগুলো নাকি উনি করেন নি, সেই দাবী নিয়েও বহু প্রশ্ন।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৯ ০০:৩৭421084
  • ব্রতীন, খুঁজছিলে কেন? এই এখন ঢুকলাম গুর্চতে। ঃ-)
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:৩৭421085
  • সেই বেদীর ছবি আমার কাছে আছে।

    কিন্তু চাপ নিয়ে আর শেয়ার করি নি
  • সে | ০২ অক্টোবর ২০১৯ ০০:৩৪421082
  • এবড়োখেবড়ো নামে গান্ধির ওপর লেখাটি পড়ে এলাম। এলেবেলে আরও লিখুন গান্ধির ওপরে। অনেক খেটেখুটে লেখা। পড়ছি।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৯ ০০:৩৪421083
  • এই এঁরা, যাঁরা "গবেষণা" করে বলেন সতীদাহ হত না, রামমোহনের বৌদি সতী হন নি, তাঁরা কেন ওই এইখানে তিনি সতী হয়েছিলেন লেখা বাঁধানো বেদীর কাছে গিয়ে পিকেটিং করেন না? মানুষকে এইসব মিথ্যে শেখানো হচ্ছে, এগুলো মুছে ফেলতে হবে--- এই দাবীতে?
  • | ০২ অক্টোবর ২০১৯ ০০:২৯421081
  • কিন্তু এই মোদী ম্যাজিকের আসল রহস্য টা কী??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত