এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ০২ অক্টোবর ২০১৯ ১৪:৩৫421140
  • ব,
    ঠিক এই কথাটাই কালকে লিখেছিলাম। আপনি লিখলেন :

    "" ব্রেনওয়াশড" এবং " মাথায় গজাল মেরে ঢোকানো" কিছু ব্যক্তিত্ব র বিবেকানন্দ সম্পর্কে উক্তি

    রবীন্দ্রনাথ ঠাকুর

    "যদি জানতে চান ভারতবর্ষে, পড়ুন বিবেকানন্দের
    লেখা। ওঁর মধ্যে সব কিছুই ইতিবাচক। নেতিবাচক কিছু নেই। ""

    এই কথাটা রবীন্দ্রনাথ এর নিজের কোনো লেখায় পেয়েছেন কি ? কোথাও পাইনি আমি। কিন্তু আপনি পেলে জানাবেন একটু ?

    এটা নাকি রোবন্দ্রনাথ রোমা রোলা কে বলেছিলেন, সেটা আবার রোমা রোলা অন্য কেউকে বলেছিলেন, তিনি এটা লিখেছিলেন। নাম মনে পড়ছে না, খুঁজে দেখছি। এতটা সার্কামভেন্ট করে থার্ড পারসন এ কারোর সমদ্ধে উক্তির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

    আপনার দেওয়া বাকি গুলো জানিনা, কুনো বক্তব্য নেই।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১৪:২৬421139
  • বিবেকানন্দ'র নির্মোহ ব থেকে আমার পুরনো একটা উক্তি এখানে জুড়ে দিলাম।

    'শিকাগোর ধর্ম সম্মেলনে বিবেকানন্দের যাওয়াটা তার কোনো একার সিধান্ত হতে পারেনা। কন্যাকুমারিকায় ভারতের শেষ শীলা খণ্ডে সাঁতরে গিয়ে ধ্যানে বসলেন আর গুরু এসে দেখা দিয়ে বলে গেলেন 'তোকে পশ্চিমে যেতে হবে' এসব দিয়ে ১২৫ বছর ধরে হাজারবার একটা মিথ্যেকে সত্যিতে প্রমাণিত করলেও তা ইতিহাস হয়ে যেতে পারেনা। ততদিনে রাজপুতানার রাজন্যবর্গদের তিনি বোঝাতে সক্ষম হিয়েছিলেন এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার at a larger scale। হিন্দু ধর্মের মত একটা diversified আবার অন্যদিকে খুব scattered একটা ধর্মকে এক ছাদের তলায় আনতে গেলে তখন দরকার অর্থের, রাজনৈতিক শক্তির এবং বেশ স্ট্রং লিডারশিপের। দক্ষিণেশ্বর থেকে যার যাত্রা শুরু, ততদিনে আসমুদ্র হিমাচল পরিভ্রমণ করে জোগাড় হয়েছে প্রভাব, একত্রিত করা গেছে অনেককে। তখন বিবেকানন্দের মত একজন প্রতিনিধিকে পাশ্চাত্যে পাঠাতে পারলে এর ভিত মজবুত হবে।'
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১৪:২৩421138
  • @sm

    শিকাগোর ধর্ম মহাসভার লেকচরটি 'লেকচার টি সুপার হিট' কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তথ্যাদি তো তা একেবারেই বলছে না। কালও এখানে দেখলাম তার উল্লেখ। ভাবের ঘোরে আবিষ্ট হয়ে লাভ নেই।

    শিকাগোর পৃথিবী বিখ্যাত আর্ট ইন্সটিটিউটে ১৮৯৩ র সেপ্টেম্বরে (তারিখটাও 9/11) ধর্ম মহাসম্মেলনটির কথা গোটা অ্যামেরিকার বিশেষ জানার কথাও নয়। It's just a conference। ধর্ম মহা সম্মেলনের মিথটা তৈরি হয়েছিল ঠিক কবে থেকে? আমার তো মনে রবীন্দ্রনাথ ১৯১৩ তে নোবেল পাওয়ার পরে এক দল বিবেকানন্দ ভক্ত along with RKM ঐ ধর্ম মহাসম্মেলনের বক্তৃতাটি নিয়ে প্রচারে উঠে পড়ে লাগেন।

    বিবেকানন্দের আগেও কিছু ভারতীয় অ্যামেরিকা গেছেন। একজন বিবেকানন্দ থাকতেই ওখানে বেশ প্রমিনেন্ট হয়েছিলেন, মহারাষ্ট্রের পণ্ডিতা রমাবাঈ। এছাড়া রজনীমোহন চট্টোপাধ্যায় নামে এক বিজ্ঞানী তাঁর গবেষণার কাজে হার্ভার্ডে ছিলেন যার গবেষণা নিয়ে মার্কিন মহলে আলোচনা হয়েছিল।

    এর অনেকটাই পরে ধর্মানন্দ কোসাম্বী প্রায় দেড় দশক হার্ভার্ড ও জন্স হপকিন্সে ভারততত্ত্ব, বিশেষ করে বৌদ্ধ ধর্ম ও ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এবং পড়িয়েছেন। এঁদের কারো স্মৃতিচারণে বিবেকানন্দ একবারের জন্যেও আসেননি।
  • | ০২ অক্টোবর ২০১৯ ১৪:০২421137
  • " ব্রেনওয়াশড" এবং " মাথায় গজাল মেরে ঢোকানো" কিছু ব্যক্তিত্ব র বিবেকানন্দ সম্পর্কে উক্তি

    রবীন্দ্রনাথ ঠাকুর

    "যদি জানতে চান ভারতবর্ষে, পড়ুন বিবেকানন্দের
    লেখা। ওঁর মধ্যে সব কিছুই ইতিবাচক। নেতিবাচক কিছু নেই। "

    লিও টলস্টয়

    "কাল সমস্ত দিন আমি বিবেকানন্দ
    পড়েছি। "

    অরবিন্দ বসু

    "..... আমরা বলি, 'দেখ ! মাতৃভূমির জাগ্রত আত্মায় বিবেকানন্দ এখনো জীবন্ত। ভারত মাতার সন্তানগণের হৃদয়ে বিবেকানন্দ
    অদ্যাপি অধিষ্ঠিত।"

    নেতাজী,

    "আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তাঁর চিঠিপত্র ও বক্তৃতা। তাঁর লেখা থেকেই তাঁর আদর্শের মূল সুরটি আনি বুঝতে পেরেছি। মানবজাতির সেবা ও আত্মার মুক্তি - এই ছিল তার জীবনের আদর্শ। মানবজাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবা বুঝেছিলেন"
  • S | ০২ অক্টোবর ২০১৯ ১৩:৪৩421136
  • রোহিত সাদা বলে সেন্চুরি পেলো।
  • PT | ০২ অক্টোবর ২০১৯ ১৩:৩৬421135
  • তবু তো প্রশ্ন রয়েই যায়।
    "support was based on the promises"-আশ্চর্য!! এই promises বিশ্বাস করার কালে দলটির কিসের ভিত্তিতে উত্থান হয়েছে কিংবা কারা এই দলটির তাত্বিক গুরু সেটা কোন বিচার্য বিষয় ছিল না?
    "We were misled, lied to, betrayed, let down" সত্যি? অপ্রত্যাশিত?
  • dipanjan | ০২ অক্টোবর ২০১৯ ১২:৫২421134
  • "কিন্তু কেউ তো নিজের বোকামো স্বীকার করেনা, তাই ব্রেভ ফেস রেখে আরো দুহাত তুলে সমর্থন দেখিয়েই যাচ্ছে। আর মোদির ব্যর্থতার জন্য বাকিদের দোষারোপ করে চলেছে। এটা একটা সাইকোলজিকাল সমস্যা।"
    "কিন্তু কেউ তো নিজের বোকামো স্বীকার করেনা, তাই ব্রেভ ফেস রেখে আরো দুহাত তুলে সমর্থন দেখিয়েই যাচ্ছে। আর মোদির ব্যর্থতার জন্য বাকিদের দোষারোপ করে চলেছে। এটা একটা সাইকোলজিকাল সমস্যা।"

    ঠিক। তবে ব্যতিক্রম আছে, যেমন অতনু দে।

    "I was one of Narendra Modi’s biggest fans.

    I supported his candidature as the prime minister of India years before he became the phenomenon during the 2014 general elections in India. I can honestly claim that to the extent that I could I even worked indirectly for the Modi campaign.

    Sadly, I am no longer a supporter. My support was based on the promises that Modi had made about the policy changes he would make if he were to become the PM. Professionally as a development economist — right from the very inception of the discipline of economics my tribe seeks to understand the nature and causes of the wealth of nations — I am interested in India’s economic development." ... "I was wrong; we all were. We were misled, lied to, betrayed, let down. And that’s the most charitable way of putting it."

    https://deeshaa.org/2019/01/26/whoever-fights-monsters/#more-15033
  • sm | ০২ অক্টোবর ২০১৯ ১২:৩৪421133
  • বিবেকানন্দ মোট ছ টি লেকচার দিয়েছিলেন শিকাগোতে।
    আর কে কে এমন পরপর লেকচার দিতে চান্স পেয়েছিলেন?
    প্রথম লেকচার টি সুপার হিট না হলে,এমন সমাদর ও সম্মান পাওয়া যেতো?
  • avi | ০২ অক্টোবর ২০১৯ ১২:২৩421132
  • নিশ্চয়। সবাই। ডিসি ডিডি ছাড়াও যেকোনো চেন্নাই অভিজ্ঞ জনগণ। :)
    গিন্নীর কীসব লেখাপড়া চলবে, আমি কদিন স্রেফ ঘুরে বেড়াব।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১২:১৭421131
  • বিবেকানন্দের জীবনে বেশ কিছু পর্ব খুব ইন্টারেস্টিং লাগে আমার। তার অন্যতম হল দু বছর (১৮৯৩- '৯৫) অ্যামেরিকা প্রবাস পর্ব। সেখানে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। ভ্রমণ করেছিলেন প্রচুর। Vivekananda was also the most photographed men of his time. রামকৃষ্ণ মিশন লিখেছে ওঁর পাশ্চাত্য কানেস্কশন নিয়ে কিন্তু মিশনের বাইরের কেউ এ নিয়ে কাজ করলে বিস্তৃত ভাবে জানা যাবে।

    বিবেকানন্দের অল্পবয়সে পদব্রজে ভুভারত ভ্রমণটিও ইন্টারেস্টিং নিঃসন্দেহে।
  • | ০২ অক্টোবর ২০১৯ ১১:৫৫421130
  • চেম্নাই তে ডিসি ছাড়া কোন গুরুভাই/ বোন?

    লুরু, হায়দ্রাবাদ এর জনতা রা হেল্প
    করতে পারবে না অভী??
  • avi | ০২ অক্টোবর ২০১৯ ১১:৩৭421129
  • ডিসি থাকলে ভালো হতো। জানুয়ারিতে হপ্তাখানেক শ্রীসেন্নাই গিয়ে থাকার সুযোগ পাওয়া যাচ্ছে। সারাদিন এদিক ওদিক স্বাধীনতা কাটিয়ে রোজ রাতে আবার কুলায় ফিরতে হবে। এই কন্ডিশনে কোন কোন জায়গা যাওয়া উচিত, অভিজ্ঞ জনগণ একটু আলোকপাত করুন।
  • | ০২ অক্টোবর ২০১৯ ১১:২৯421128
  • বোধি দাও বেপাত্তা দেখে কালকে কল করলুম।

    ভূটান বেড়াতে যাচ্ছে।
  • Amit | ০২ অক্টোবর ২০১৯ ১১:০৬421127
  • আচ্ছা, ডিসি কে দেখছি না বেশ কদিন। হংকং এ গন্ডগোল এ ফেঁসে গেলেন না কি ?
  • এলেবেলে | ০২ অক্টোবর ২০১৯ ১১:০৫421126
  • একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। বিবেকানন্দের পক্ষাবলম্বীরা হঠাৎ উদ্ভট নিকের আশ্রয় নিচ্ছেন (ব্রতীন এবং পিএম ছাড়া অবশ্যই)। কেন? চেনা নিক থেকে আলোচনা করতে অসুবিধে?

    বারোজের উত্তরো দেওয়া যাবে। অধৈর্য হবেন না। আর হ্যাঁ, আমি কোথাও দাবি করিনি বিবেকানন্দ সম্পর্কে আমি সবজান্তা। কিন্তু বিরোধী স্বর উচ্চারিত হলেই অবিকল ফ্যাসিস্ট কায়দায় 'গামছা ধরে টানাটানি' মার্কা কদর্য ইঙ্গিত করা হয় কেন? গুরুতে খিল্লির মানও এইরকম নিম্নগামী হচ্ছে বুঝি নাকি নতুন-পুরনোর চিরাচরিত দ্বন্দ্ব?
  • | ০২ অক্টোবর ২০১৯ ১০:৪৪421125
  • পিএম, পুজোতে কী প্ল্যান?
  • S | ০২ অক্টোবর ২০১৯ ১০:৩৫421124
  • রাসেল পিটার্সও নিজের ইন্ডিয়ান অ্যানসেস্ট্রির সঙ্গে যোগাযোগ রাখেন এবং নিয়মিত সেকথা বলেন। যদিও কানাডায় জন্ম, এখন আম্রিগায় বাসিন্দা।
  • S | ০২ অক্টোবর ২০১৯ ১০:৩৩421123
  • সেতো অমর বোসেরও তাই। তাকে বাঙালী ধরলে মুশকিল আছে।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১০:৩২421122
  • বোস কর্পোরেশনের অমর গোপাল বোস নিজেকে ভারতীয় বলতেন। সম্ভবত ইণ্ডিয়ান অ্যামেরিকান। বাবা ননীগোপাল বসু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। গ্রেপ্তারি এড়াতে বিনা জাহাজের খালাশী সেজে নিউ ইয়র্কে পৌঁছন ১৯২০ সালে। সেখানে তারকনাথ দাস তাঁকে প্রাথমিক আশ্রয় দেন।
  • Amit | ০২ অক্টোবর ২০১৯ ১০:২৮421121
  • ইসকনের মন্দির গুলোতে ভালো খাওয়ায় কিন্তু। :) :)
  • S | ০২ অক্টোবর ২০১৯ ১০:২৬421120
  • বেশিরভাগ আম্রিগানরা হরেকৃষ্ণ জানলেও প্রভুপাদের নামও জানে না বা চেনেও না (ইস্কনের মেম্বার না হলে)। ইন্ডিয়ান/হিন্দু ব্যাপার স্যাপার এইটুকুই বোঝে। নোরা জোন্সকে আমি জেনেটিকালি কাউন্ট করছি।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১০:২৪421118
  • @name: :-(

    Date:02 Oct 2019 -- 03:17 AM কমেন্টের উদ্দেশ্যে আমার আগের কমেন্টটি।
  • Amit | ০২ অক্টোবর ২০১৯ ১০:২৪421119
  • নোরা জোন্স বা রাসেল পিটার্স দুজনেই তো শিক্ষা, বড়ো হওয়া সবই ওদেশে। ভারতের সাথে সেভাবে কোনো কানেকশন ই নেই। জাস্ট পারফর্ম করা ছাড়া।
  • মানিক | ০২ অক্টোবর ২০১৯ ১০:২৩421117
  • সেতার অনেক আমেরিকানই জানে না। কিন্তু হরেকৃষ্ণ জানে না এমন আমেরিকান খুব কম।

    নোৱা জোন্সকে ধরতাম। কিন্তু নোৱা জোনস নিজে বাঙালী পনার সাথে কোন যোগই মনে হয় অনুভব করে না। ভুল শুধরে দিলে খুশী হব।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১০:২২421116
  • নমেঃ ঃ-(

    ডতেঃ০২ ্ত ২০১৯ -- ০৩ঃ১৭ আ কমেন্টটি কি আমাকে উদ্দেশ্য করে?

    আমি ব্যবসায়ী বাড়ির সন্তান বলে খুইইইইব গর্ব অনুভব করি। আমার পূর্বপুরুষ যে সরকারী বা বেসরকারী কেরানি না চাকুরে কি সব বলে সেসব না হয়ে Entrepreneur এবং philanthropist হয়েছিলেন সেটা সত্যিই গৌরবের।

    তবে সরকার থেকে alms পাওয়া লোকজনে ভর্তি এ রাজ্যে সেসবের মর্ম খুব একটা কেউ বুঝবেনা সেটা একটুও আশ্চর্যের নয়।

    রবীন্দ্রনাথ ও সত্যজিৎ'র মত প্রতিভাও philanthropist ও Entrepreneur পরিবারে এসেছিল।
  • PM | ০২ অক্টোবর ২০১৯ ১০:২০421115
  • দুর ব্রতীন, বিবেকানন্দ তক্কে যোগ দেওয়া মানে প্রচুর লেখা। বই পত্তর ঘাটা। সেসব হাতের কাছে নেই।সময় ও কম।

    ওনার বিরুদ্ধে আলোচনা করার মত অনেক কথা আছে। কিন্তু এখানে যারা লিখছেন, যথেষ্ট পড়াশোনা না করে লিখছেন, সেটাই সমস্যা

    এলেবেলে বা খ এমনিতে পড়াশোনা করা লোক। কোনো একটা ইস্যু তে খামতি থাকলে ইগনোর করাই উচিত। ঊনিও তক্কের ছলে এখানে অনেক কিছু জানছেন এবেপারে। ভালৈ তো।

    আর এলেবেলে বাবু কে ঃ কেউ দল পাকাচ্ছে না। কিন্তু ১০৮ করতে গেলে অনেক তথ্য দরকার। আরো পড়াশোনা করুন ( অন্য বিষয়ে যেমন করেন)। আমি নিশ্চিত আপনার অনেক ধারনা পাল্টে যাবে। ৩৯ বছর বয়েসের মধ্যে যা কাজ করেছে একটা লোক তা একটা গোটা জেনেরেসন কে প্রভাবিত করল কি করে সেটা তো বোঝা দরকার তো আগে,

    বিবেকানন্দের সমালোচনা সব থেকে প্রখর আর ইন্টেরেস্টিং হয়েছিলো " উৎস মানুষ" নামে যুক্তি বাদী পত্রিকায়। ১৯৮০ এর দশকে। ঐ লেখা আর অজস্র চিঠিপত্র নিয়ে বই ও বেড়িয়েছিলো পরে। এখানে আপনাদের বিরোধীতা ঐ লেভেল এর হচ্ছে না ঃ)
  • S | ০২ অক্টোবর ২০১৯ ১০:১৬421114
  • প্রভুপাদ কেমন খ্যাত জানিনা, তবে সবথেকে খ্যাত বোধয় রবিশংকর। আম্রিগানরা মোটামুটি সেতার ব্যাপারটা জানে (নাম না জানলেও), আর সেটা যে রবিশংকরের মতন একজন লোক বাজাতেন সেটা অনেকে জানে (আবারও নাম না জানলেও)।

    অমর বোসকে ধরলে নোরা জোনস নয় কেন? এছাড়া সন্জয় মালাকার একসময় খুব বিখ্যাত হয়েছিল। আর কমেডিয়ান রাসেল পিটার্সের বাবামা বোধয় একসময় কোলকাতা থাকতেন (এটা ভেরিফাই করতে হবে)। এখন আর কারোর নাম মাথায় আসছে না।

    তবে বাঙালী না হলেও, অন্য সেকেন্ড জেনারেশন ভারতীয়রা কিন্তু খুব দ্রুত পপুলার কালচারে জায়্গা করে নিচ্ছে।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ১০:১৩421113
  • @ঃ-/

    আপনি কি অবলা ও জগদীশচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করেছেন? আমার পরিচিতার করা গবেষণাটি নিয়ে দুটি লাইন বলেছি, তাতেই বুঝে গেলেন পুরো গবেষণা? অবলা বসু আয়ারল্যান্ডে যাবেন কেন? মার্গারেট নোবেল ভারতে এসেছিলেন বলে?

    অবলা বসু শুধু একজন সেলিব্রিটির কন্যা ও পত্নী নন। যে পরিবারে জন্মেছিলেন সেই পরিবারে প্রত্যেক প্রজন্মে আধ ডজন সেলিব্রিটি জন্মেছিল। অবলার দিদি, ভাই, খুড়তুতো ভাই, বোন সবাই বিখ্যাত। কিন্তু তাতে তাঁর অবদান এতটুকু ক্ষুণ্ণ হয়না। আমরা তাঁকে যে বা যারা শুধুই জগদীশচন্দ্রের 'কুইন কন্সর্ট' ভাবে, সেটা তার অজ্ঞতা ও অশিক্ষা।

    অত্যন্ত মেধাবী ছাত্রী ছাত্রী ছিলেন। মাদ্রাজ মেডিক্যাল কলেজে থেকে এল.এম.এফ ও এল.এম.এস পাশ করেছিলেন তিনি। এল.এম.এসে 'মিডওয়াইফারি' সাবজেক্টে স্বর্ণপদক পেয়েছিলেন। অবলার পুরো জীবনী সামারাইজ করা সম্ভব নয়। উনি নারী শিক্ষা সমিতি প্রতিষ্ঠা করে বাংলার বিভিন্ন জেলায় ৬৭ টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের দীর্ঘকাল সচিব ছিলেন এবং স্কুলটি এক প্রকার তাঁর হাতেই তৈরি। দেশে মন্টেশরি সিস্টেম তিনি প্রথম চালু করেন।

    নিবেদিতা নিশ্চয় এক অসামান্য ব্যক্তিত্ব কিন্তু তিনি রক্তমাংসের মানবী। তিনি ভারতে এসে নানা কাজ করেছিলেন বলে ভারতে থেকে যারা কাজ করেছেন তাদের অবদানকে অস্বীকার করলে ইতিহাসের অপলাপ হবে।

    এই বইয়ে কোথাও নিবেদিতাকে হেয় করা হয়নি। একটি ত্রিমাত্রিক সম্পর্ক দেখানো হয়েছে। কিন্তু তার জন্যে বইটি প্রকাশের জন্যে অপেক্ষা করতে হবে।
  • কাম অন | ০২ অক্টোবর ২০১৯ ০৯:৩৭421112
  • আপনারা এলেবেলের গামছা ধরে অমন টানামানি করেন না। উনি সেই সময়ের সমস্ত খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেচেন, শিগগিরি সেগুলোর লিং দিয়ে দেবেন। ইফ শিং কামস, ক্যান লিং বি ফার বিহাইন্ড?
  • sm | ০২ অক্টোবর ২০১৯ ০৯:২৬421111
  • এলেবেলে তিনটি জিনিসের উল্লেখ করেছে।
    এক, শিকাগো ধর্ম সম্মেলন আদতে পুস্তক মেলা।
    দুই,ওই মেলাতে কোন মুসলিম প্রতিনিধি ছিলেন না।
    তিন, বিবেকানন্দ মিথ্যে করে চিঠিতে লিখেছেন যে ওনার বক্তৃতা খুব সমাদর পেয়েছিল।অর্থাৎ তিনি মিথ্যেবাদী।
    এই অভিযোগ গুলোর জবাব নিশ্চয় এলেবেলে দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত