এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ! | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৩৩421201
  • ঐ আবার সেই সিলেবাসে ঢুকে পড়েচে। এইবার এলেবেলে অ্যারিস্টটল পড়বেন, 'সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে'-র পক্ষে প্রবল নাপানাপি কর্বেন। আমরা কিন্তু মোট্টেই হাসচিনে, গেরেম্ভারি হয়ে রং দেকচি।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০০:২৫421199
  • আহা, এখন পাখিবাবু আর বিপ্পাল এলেই একেবারে বত্রিশে বত্রিশ। ঃ-)
  • | ০৩ অক্টোবর ২০১৯ ০০:১৯421198
  • দাদাগিরি??
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ০০:১৫421197
  • নিউইয়র্ক হেরাল্ড দেখালেই তো ল্যাঠা চোকে। কে সবজান্তা আর কে বিপ্লব দেবের প্রতিদ্বন্দ্বী তা-ও স্পষ্ট হয়।

    নরেন মোদীর প্রতিদ্বন্দ্বী কে?
    ১) কেবল এখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রীষ্টানদের জন্য র্গিজা নির্মাণ করিয়া দেয়, আর কোথাও নহে। যদি তুমি অন্য কোন দেশে গিয়া মুসলমানদিগকে বা অন্যধর্মাবলম্বিগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বল, দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে! তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহমন্দিরটিও তাহারা ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিবে।

    ২) আমাদের নিকট এবং যাঁহারা এই বিষয়ের বিশেষ আলোচনা করিয়াছেন, তাঁহাদেরও নিকট ইহা স্পষ্টই বোধ হইতেছে যে, আধুনিক বিজ্ঞান যে-সকল সিদ্ধান্তে উপনীত হইতেছে, বেদান্ত অনেক শতাব্দী পূর্বেই সেই-সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিল; কেবল আধুনিক বিজ্ঞানে সেগুলি জড়ের ভাষায় জড় বলিয়া উল্লিখিত হইতেছে মাত্র।

    ৩) আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথাসকলের নিন্দা করিও না; অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলির বিরুদ্ধেও একটি নিন্দাসূচক কথা বলিও না, কারণ সেগুলি দ্বারাও অতীতে আমাদের কিছু না কিছু কল্যাণ সাধিত হইয়াছে। সর্বদা মনে রাখিও, আমাদের সামাজিক প্রথাগুলির উদ্দেশ্য যেরূপ মহৎ, পৃথিবীর আর কোন দেশেরই সেরূপ নহে। আমি পৃথিবীর প্রায় সর্বত্রই জাতিভেদ দেখিয়াছি, কিন্তু এখানে উদ্দেশ্য যেরূপ মহৎ, অন্য কোথাও সেরূপ নহে। অতএব যখন জাতিভেদ অনিবার্য, তখন অর্থগত জাতিভেদ অপেক্ষা পবিত্রতা কৃষ্টি ও আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত জাতিভেদ বরং ভাল।

    ৪) আমাদিগকে একটি মন্দির নির্মাণ করিতে হইবে — কারণ হিন্দুগণ সকল কাজেরই প্রথমে ধর্মকে লইয়া থাকে। তোমরা বলিতে পার, ঐ মন্দিরে কোন্ দেবতার পূজা হইবে — এই বিষয় লইয়া বিভিন্ন সম্প্রদায় বিবাদ করিতে পারে। এরূপ হইবার কিছুমাত্র আশঙ্কা নাই। আমরা যে মন্দির প্রতিষ্ঠা করিবার কথা বলিতেছি, উহা অসাম্প্রদায়িক হইবে, উহাতে সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ উপাস্য ওঙ্কারেরই কেবল উপাসনা হইবে। যদি কোন সম্প্রদায়ের ওঙ্কারোপাসনায় আপত্তি থাকে, তবে তাহার নিজেকে ‘হিন্দু’ বলিবার কোন অধিকার নাই।

    ৫) ওহে বাপু, যীশুও আসেননি, যিহোবাও আসেননি, আসবেনও না। তাঁরা এখন আপনাদের ঘর সামলাচ্ছেন, আমাদের দেশে আসবার সময় নাই। এদেশে সেই বুড়ো শিব বসে আছেন, মা কালী পাঁঠা খাচ্ছেন, আর বংশীধারী বাঁশী বাজাচ্ছেন। ... ঐ বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশী বাজাবেন — এ দেশে চিরকাল। যদি না পছন্দ হয়, সরে পড় না কেন? তোমাদের দু-চারজনের জন্য দেশসুদ্ধ লোককে হাড়-জ্বালাতন হতে হবে বুঝি? চরে খাওগে না কেন? এত বড় দুনিয়াটা পড়ে তো রয়েছে। তা নয়। মুরদ কোথায়? ঐ বুড়ো শিবের অন্ন খাবেন, আর নিমকহারামী করবেন, যীশুর জয় গাইবেন — আ মরি!!
  • AS | ০৩ অক্টোবর ২০১৯ ০০:০৮421196
  • বেশ। বিবেকানন্দ হাততালি পাননি ঢপটি কেটে এখন 'হয়তো থামানোর জন্য হাততালি দিয়েছিল'-তে এসে দাঁড়িয়েছে। রাজাগোপাল-ভক্ত ধরে নিয়েছিলেন কিছু খবরের লিং দেখালেই বাকি খবর 'নেই' হয়ে যায়, তাই নিয়ে কাউন্টার আসতেই একবার মৌনব্রত নেবার পিতিজ্ঞে করছেন, তারপর গোলপোস্ট নিয়ে মাঠময় দৌড়ে 'মিশন কেন নিজেকে হিন্দু বলতে চায়নি' বলে চিৎকার জুড়েছেন। মিশন কেন সে পথে যেতে বাধ্য হয়েছিল, কাদের চাপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং এতে শেষ পর্যন্ত কি লাভ হয়েছিল সেসব খুঁটে খেয়েছেন নাকি? কেউ বললে তো আবার "ধরে নিচ্ছেন কেন আমি সেসব জানি না" বলে ঠোঁট ফোলাবেন। আলাসিঙ্গার কাছে বিবেকানন্দ কেন কি চাইছিলেন সেগুলো পড়তেই বা কে বারণ করেছে? নিজের অজ্ঞতার ঢাক পেটানোর উদ্দেশ্য কি? বিপ্লব দেবের সঙ্গে কম্পিটিশন?
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ০০:০৫421195
  • যা জীবনে প্রমাণ করা যাবে না তার পেছনে দৌড়ে কাজ আছে কার?

    দাদাগিরির খোলস থেকে বেরিয়ে আসতে না পারলে আপনার 'সন্মান' রাখার দায়ও আর আমার থাকবে না।

    পিরিয়ড।
  • | ০২ অক্টোবর ২০১৯ ২৩:৪৭421194
  • " গাছের প্রাণ" এইভাবেই বলা হয়, আটোজ যেভাবে বলেছেন সেই ডিটেইলস এ না গিয়ে। ওই ভাবেই আপামর জনগন, বিশেষ করে আমার মতো "যারা কম জানে " তারা বলে থাকে। তাতে ক্ষতিবৃদ্ধি খুব একটা হয় না। কারণ বক্তব্য টা " প্রায়" সবাই বুঝতে পারে।

    কবিগুরুর কোট টা ভুল কি প্রমাণ হয়েছে। ধৈর্যের পরীক্ষা একটু বেশি দেওয়া হয়ে গেছে। আর বেশিক্ষন পারবো না। ওই "সবজান্তা" র খোলস থেকে বেড়িয়ে আসলে ভালো হয়।

    আর একবার মিশনের মস্তিষ্ক প্রক্ষালন ইত্যাদি বললে আপনার সন্মান রাখার দায় আর আমার থাকবে না।

    প্লেন আনড সিম্পল
  • এলেবেলে | ০২ অক্টোবর ২০১৯ ২৩:৩৭421193
  • আরেকজন চতুর্থীর দিন ঠাকুন্নমো করতে গিয়ে এমনই ফেস্টিভ মুডে যে একবার রবি ঠাকুরের জালি কোট চালাচ্ছেন তো পরক্ষণেই জগদীশচন্দ্রকে 'গাছের প্রাণ আছে'-র আবিষ্কর্তা সাজাচ্ছেন! দু'জনেই ব্রাহ্ম ছিলেন কি না তাই মিশনের মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্রে অমনটাই শেখানো হয়েছে। ঠাকুর বলেছেন বেম্ভরা খুব খারাপ (সরলা দেবীর কাছে ঝ্যাঁটার বাড়ি খাওয়ার পর তাঁর এই উপলব্ধি হয়!)।

    জয় রুমালি রুটির জয়! জয় মাটনের জয়! জ্যায়ত্তারা!
  • এলেবেলে | ০২ অক্টোবর ২০১৯ ২৩:২৯421192
  • শুধুমাত্র ধরে নেওয়া থেকে কত কিছু লিখে ফেলা যায়!

    প্রথমে হল এলেবেলে রাজাগোপালকে অ্যাপিল টু অথরিটি মনে করে, তার পরে এল কাঁটা বেছে খাওয়া এবং সবশেষে লজ্জা পেয়ে লুকিয়ে পড়া! অথচ আমি নিমাইসাধন বসু বলেছি, নিউইয়র্ক হেরাল্ড-এর কাল্পনিক ভূয়সী প্রশংসার কথা বলে বিবেকানন্দেরই লিঙ্ক দিয়েছি এবং মেরি লুই বার্কের উল্লেখও করেছি। মানে তিনটেই মিশনের ঘরেলু মামলা।

    কিন্তু আপনি ধরে নেবেনই যে সবই রাজাগোপালের মায়া!

    তো নিজেকে হিন্দু বলে সগর্বে ঘোষণা করা বিবেকানন্দের মিশন নিজেদের হিন্দু বলতে না চেয়ে সুপ্রিম কোর্ট অবধি দৌড়য় কেন?
    https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=3536&fbclid=IwAR0O3rDsTLFYkrX3YHbE26nXFEX8aMbZ0xBNFF1u6rzfKWSDP4fflRjwjYQ

    আর আলাসিঙ্গাকে বারোজের সঙ্গে লাইনবাজির ব্যাপারে মাননীয় প্রশ্নচিহ্ন নীরব কেন? গলায় কাঁটা বিধছে?

    //কোথাও কোন ধূসর এলাকা, প্রেক্ষিত এসবেরও কোন অস্তিত্ব নেই।//

    ধূসর তো দূর কি বাত, এ তো চরম ধুলিধূসরিত এরিয়া! তাই কথামৃত-র বাণী সংশোধিত হয় না! বাণী ও রচনার প্রচুর জায়গায় গুচ্ছের কাঁচি চালাতে হয়! বিবেকানন্দর চিঠি বাংলা এবং ইংরেজি ভার্সনে আলাদা হয়, কথামৃতর ডায়েরি মঠের জিম্মায় থাকে, রামকৃষ্ণের মুখে 'শিবজ্ঞানে জীবসেবা' বসিয়ে দেওয়া হয়, বিবেকানন্দ শিলা যে ধাপ্পা সেটা বলার মুরোদ তাঁদের হয় না।
  • S | ০২ অক্টোবর ২০১৯ ২২:৫৮421191
  • এইযে মোদি এসেছিলো। হাউমাউখাউ করে হাউডি মোডি করে গেলো। সেখানে ট্রাম্প থেকে শুরু করে তাবড় তাবড় রিপাব্লিকান নেতারা উপস্থিত ছিলো। কিন্তু সিএনেন বা ফক্স নিউজের ওয়েবসাইটের প্রথম পেজে তার উল্লেখও ছিলোনা।
  • S | ০২ অক্টোবর ২০১৯ ২২:৫৫421190
  • আমার ধারণা রাশিয়ায় এখনও লোকজন যতটা জানে, আম্রিগায় একদমই জানে না। বহু ইকনমিস্টরাও অমর্ত্য সেনের নাম জানে না। জানলেও কোনও কারণে (কারণতা আমি জানি) সেটা স্বীকার করতে চায়্না। এর থেকে বেশি খোলা পাতায় লেখা ঠিক হবে না। এসব সামনা সামনি আলোচনার ব্যাপার।
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ২২:৪৮421189
  • সোভিয়েত রাশিয়ায় নেহেরু, রাজ কাপুর, নার্গিস, ডঃ রাধাকৃষ্ণান যেই গেছেন তাকে স্ট্যান্ডিং অভেশন ও রেড কার্পেট ওয়েলকম করা হয়েছে। বর্তমান রাশিয়া তাদের কজনের নাম জানে?
  • অর্জুন | ০২ অক্টোবর ২০১৯ ২২:৪৩421188
  • @S দলাই লামার প্রভুপাদের চাইতে জনপ্রিয়তা বেশী হওয়াই স্বাভাবিক। আমি চিত্রিতা দেবীর কাছে কবি- অধ্যাপক অমিয় চক্রবর্তীর একটি চিঠি দেখেছিলাম ১৯৬২ সালে লেখা। উনি লিখেছিলেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে প্রায় কেউ জানেই না যুক্তরাষ্ট্রে। কিছু বিশ্ববিদ্যালয়ে ইণ্ডিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ও গবেষকরা জানেন। ভারতের জাতির জনক বলে গান্ধী কিঞ্চিৎ পরিচিত।

    রোমা রঁলাও এক আশ্চর্য মানুষ। উনি ভারতে এলেন না। কিন্তু লিখে ফেললেন রামকৃষ্ণ ও বিবেকানন্দের জীবনী। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হল রবীন্দ্রনাথের এবং সুভাষচন্দ্র বসুর।
  • S | ০২ অক্টোবর ২০১৯ ২২:৩৫421187
  • আপনারা যদি কেউ সোশাল স্টাডিজ নিয়ে পড়াশুনা করে থাকেন তাহলে জানবেন যে সেখানে যেকোনও বিষয়েই দুপক্ষই নেওয়া যায় এবং সেই ব্যাপারে প্রচুর রেফারেন্সও দেওয়া যায়। মানে বিবেকানন্দ হাত্তালি পেয়েছিলেন এবং পাননি এই দুরকমেরই প্রচুর রেফারেন্স থাকবে। যেমন ট্রাম্প বাবু সিআইএ তে গিয়েছিলেন এবং সেখানে নাকি তাকে স্ট্যান্ডিং ওভেশান দেওয়া হয়েছিলো। সুত্রানুসারে খবর যে সীট ছিলোনা বলে অনেকে দাঁড়িয়ে ছিলো। আজ থেকে ৫০ বছর পরে যদি কেউ লিখতে যায়, তাহলে দুরকমেরই রেফারেন্স দিতে পারবে। সমস্যা হলো আপনারা যেসব লিন্ক/রেফারেন্স দিচ্ছেন সেসবই সেকেন্ডারি/টারশিয়ারি ডেটা। প্রাইমারি ডেটা তো আর পাওয়া যাবেনা, কারণ তার জন্য ভিডিও/অডিও রেকর্ডিং দরকার হবে।

    অতেব বিবেকানন্দ কতক্ষন হাত্তালি পেয়েছিলেন সেটা নিয়ে আলোচনার কোনও মানেই নেই। ঐ বক্তব্যেও হাত্তালি না দিলে সেটা অডিয়েন্সের সমস্যা। আবার সম্ভাষণের সঙ্গে সঙ্গে দুমিনিট হাত্তালি পেলেন, তাতেও কিছুই প্রমাণিত হয়্না। লোকজন আসল কথা না শুনেই হাত্তালিতে ফেটে পড়লো এটা দিয়ে কি প্রমাণ হয় জানিনা।

    তবে রামমোহনের সময় প্রচুর মহিলারা ইস্কুল যেতেন সেটা বোধয় সঠিক কথা নয়। তাহলে এই কয়েক দশক আগে অবধিও মহিলাদের মধ্যে স্কুল অ্যাটেন্ডেন্স এত কম থাকতো না।
  • ? | ০২ অক্টোবর ২০১৯ ২২:২৩421186
  • এলেবেলে,
    মশাই লজ্জা পাচ্ছেন কেন? আপনার লেখার তথ্যসূত্র তো এই বইটি?
    Swami Vivekananda in India: A Corrective Biography By Rajagopal Chattopadhyaya - Motilal Banarsidass Publishers; 1 edition (1999)

    তো, সেকথা কেউ একজন আগে বলে রেখেছে বলেই এত চেপেচুপে খেলতে হচ্ছে?



    দেখুন হাতের কাছে যা মালপত্র পেয়েছি তাতে হাততালি অবধি দুধ দুধ পানি পানি হয়েছে তো? নাকি এখনও কোন্‌ খবরের কাগজে হাততালির বিবরণ ছাপা হয়েছে কিনা সেই নিয়ে বাজার গরম করা চলবে? রাজাগোপাল চট্টো পড়িনি, (কিসুই পড়িনি বলা ভালো র‍্যাদার), হাতের কাছে বার্ক ছিল আর মাউসে ছিল archive.org তাই দিয়ে যতটুকু হল আরকি।

    এবার রাজাগোপাল চট্টো। তিনি তো মনীষী লোক মশাই। তাঁর লেখা বইয়ের নাম - " 'কাগুজে সিংহী' : মার্গারেট নোবেল ", "মিথমুক্ত বিবেকানন্দ", 'শ্রীরামকৃষ্ণ : হারানো কথা', "Ramakrishna: Kali's Child and Lover", "স্বামী বিবেকানন্দের বাংলা - প্রকৃত লেখক কে?",

    তো কথা হচ্ছে এইরকম বহু লোক যুগে যুগে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাঙিয়ে খেয়ে গিয়েছেন। সব খ্যাতনামা লোকেদের নিয়েই এইরকম কুচ্ছো লেখার লোক বাজারে বিরল নয়। তাদের লেখা পড়ে আহা সেকি অজানা তথ্য ও যুক্তির দরজা খুলিয়া গেল - এই মর্মজ্ঞানীও কম গজায়নি, ভক্তবৃন্দের দিকে তাক করে এসবের বাছা বাছা মাল ছুঁড়ে হুল্লোড় ফেলার আয়োজনও কম হয়নি। শুধু লোক আর কুচ্ছোইবা কেন দানিকেন থেকেই শুরু করা যায় বৈপ্লবিক তত্ব ও তথ্য দিয়ে বিক্রি বাড়ানো বাজার ধরার আয়োজন বিষয়ে।

    এঁদের কাউন্টার করে লেখাপত্রের সময় বা পড়াশুনোর প্রয়োজন এখনও ব্যক্তিগত স্তরে বুঝিনি, কখনো বুঝলে তখন এসবের পিছনে পড়া যাবে। আপাতত এইটুকুই।
  • র২হ | ০২ অক্টোবর ২০১৯ ২২:২১421185
  • Atoz Date:02 Oct 2019 -- 09:34 PM - না সব প্রেক্ষিতের ব্যাপার কেন হবে? সেরকম কেউ বলেওনি। তবে প্রেক্ষিত একটা ব্যাপার। বিবেকানন্দ প্রসঙ্গে, উনবিংশ ও একবিংশ শতকের মধ্যে যে ব্যবধান তাতে সময় ও মানসিকতার প্রেক্ষিতে তফাত হয়ে যায়। আজকের পরিবর্তিত পৃথিবীর প্রেক্ষিতে বিবেকানন্দের মূল্যায়ন তাঁর প্রতি একটু হলেও অবিচার।

    সে যাই হোক, সতীদাহ প্রসঙ্গে লেখাগুলির তথ্য/ যুক্তিসহ কাউন্টার হলে ওই নিয়ে কথা হবে। ততদিন আমার দিক থেকে স্থগিত রইলো
  • S | ০২ অক্টোবর ২০১৯ ২২:১৯421184
  • অর্জুন, আম্রিগায় প্রভুপাদের থেকে দলাই লামা অনেক অনেক বেশি পরিচিত এবং জনপ্রিয়ও। ইস্কন, হরেকৃষ্ণ এইসব ব্যাপার আম্রিগার একটা অন্চলের লোকজন হয়তো জানে (এবং বহুলোকের অপছন্দও), কিন্তু তাদের মধ্যেও খুবই কম লোকজন প্রভুপাদের নাম জানে। কিন্তু ডালাই লামা আম্রিগার প্রায় প্রত্যেকেই জানে, রাজনৈতীক এবং পপুলার কালচারের কারণে। প্রায় প্রত্যেকটা পলিটিকাল ড্রামায় টিবেট আর ডালাই লামার উল্লেখ থাকে। যেমন হোলি আর ডিওয়ালি এখন আম্রিগায় প্রচন্ড পপুলার। আম্রিগানরা অনেকেই হোলি খেলতেও পছন্দ করে, কারণ মজা। আমি আগে যে শহরে থাকতাম সেখানে দিওয়ালিতে সিটির একদম মাঝখানে (সিটিসেন্টার এবং ডাউনটাউন) একটা বিশাল বড় পার্ক এবং আশেপাশের কনভেনশন সেন্টার জুড়ে দিওয়ালি হত। প্রচুর অনুষ্ঠান, খাওয়াদাওয়ার ব্যবস্থা। আমার মনে হয় প্রায় লাখ খানেক লোক হত। এবং অত ফায়ারওয়ার্কস শো আমি অন্তত কোথাও দেখিনি, ফোর্থ অব জুলাই ইনক্লুড করেও। বহু আম্রিগানরা দিওয়ালিতে না থাকলেও ঐদিন ডাউনটাউনের আশেপাশে চলে যেত ঐ শো দেখতে। প্রত্যেক অফিস হোল্ডার ঐ অনুষ্ঠানে থাকতে চাইতেন।
  • | ০২ অক্টোবর ২০১৯ ২২:০৩421183
  • যাক গে, আপাতত মাটন আর রুমালী রুটি
  • | ০২ অক্টোবর ২০১৯ ২২:০১421182
  • কবিগুরু বা রোঁলা কে প্যানচেেট ও ডাকা যেতে পারে আটোজ
  • র২হ | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫৮421180
  • রোমা রঁলা নিজে কোথাও লিখলেই হয়ে যেত!

    সত্যি বলতে কি, হতেই পারে রবীন্দ্রনাথ এমন বলেছিলেন। কিন্তু কোটেশনটা ঠিক যাঁচাই করার মত নয় সেটা মেনে নিলেই হয়। ব্রতীনদার তো দেখছি ধারনা ওটা রচনাবলীতেই পাওয়া যেতে পারে। এগুলোই মুশকিল আরকি। কত লোকের কাছে রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিঠিপত্র থাকতে পারে, ওসব রচনাবলীতে নেই। তাই বলে ওসব তো আর মিথ্যে না।
    কিন্তু এটা একেবারে নানা মুখ ঘুরে।
  • | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫৮421181
  • তাহলে প্রমাণ কী? গুরুর টই??
  • Atoz | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫৬421179
  • কিন্তু রোলাঁ যদি এটা কারুকে বলে থাকেন(রবীন্দ্রনাথএর কাছে থেকে শুনেছেন বলে), সেক্ষেত্রে রোলাঁ এবং ওই ব্যক্তি(যিনি শুনেছেন) --দুজনকেই সাক্ষী হিসেবে ডাকতে হবে।
  • dipanjan | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫৫421178
  • "এই promises বিশ্বাস করার কালে দলটির কিসের ভিত্তিতে উত্থান হয়েছে কিংবা কারা এই দলটির তাত্বিক গুরু সেটা কোন বিচার্য বিষয় ছিল না?" - ছিল না সেরকম। আমি প্রায় বছর দশেক এদের - অতনু দে রাজেশ জৈনের রাজনৈতিক গুরু যে রাজেশ ২০১৪ এর মিশন ২৭২-এর মস্তিস্ক ছিলেন - লেখা পড়ছি, এনগেজ করার চেষ্টাও করেছি। বিচার্য থাকা উচিত ছিল বিশেষত মোদির আর.এস.এস এ বেড়ে ওঠা মাথায় রাখলে, কিন্তু ছিল না।

    মোদির পৃষ্টপোষকদের মধ্যে দেশে বিদেশে তিনটে আলাদা স্রোত ছিল / আছে - একদল ব্যবসায়ী ক্রোনি-ক্যাপিটালিস্ট যারা মোদিকে পিগিবাক করে আখের গোছাবেন, দ্বিতীয় দলের ইসলামকে জব্দ করার আকাঙ্খা, কিন্তু তৃতীয় দলের মধ্যে একটা ইকোনমিক আদর্শবাদ ছিল। এই তৃতীয় দলটা অনেকটাই মার্কিন প্রভাবিত - ফ্রি মার্কেট, অস্ট্রিয়ান স্কুল, লিবার্টারিয়ান / ক্লাসিক লিবারেল ইত্যাদি যাদের সিলিকন ভ্যালিতে একটা বড় ঘাঁটি আছে। সংখ্যায় বেশি না হলেও ক্যাপিটাল আর ইনফ্লুয়েন্সের দিক থেকে প্রভাবশালী। এই দলের অধিকাংশই ইতিহাস-অচেতন। আর যাদের কিছুটা ইতিহাসবোধ আছে, তারাও ইনফ্লেকশন-এ আশাবাদী ছিলেন - মোদিকে বিজেপির আর আর.এস.এস-এর ইতিহাস থেকে আলাদা করে দেখার একটা প্রবণতা ছিল। চিনে কমিউনিস্ট পার্টি যদি ফ্রি মার্কেট মেনে নেয় আর তিরিশ বছর ধরে ৮-১০% জিডিপি বাড়াতে পারে, আর.এস.এস.মোদী কেন লি কুয়ান ইউ হতে পারবেন না? এইরকম আর কি। এদের মধ্যে কেউ কেউ এখন "মিয়া কুলপা" (মিয়াঁ, কল্পনা) বলছেন।
  • র২হ | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫৩421176
  • স্ক্রিনশট লাগবে না, আমিও দেখেছি। কোন বইয়ের পেছনের পাতা বা ব্লার্ব ঠিক প্রামাণ্য তথ্যসূত্র না। ওটাও বিচ্ছিন্ন উদ্ধৃতি, মূল টেক্সট নয়।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫৩421177
  • আহা, রোলাঁবাবুর সঙ্গে যখন দাড়িদাদু কথা কইছিলেন, তখন রেকর্ড করে রাখলেই আর গন্ডগোল হত না। ঃ-)
    চিত্রগুপ্ত অবশ্য সবই রেকর্ড করেছেন। ঃ-)
  • র২হ | ০২ অক্টোবর ২০১৯ ২১:৫০421175
  • সেটা তো যাঁরা এটাকে রবীন্দ্রনাথের বাণী বলছেন তাঁদের দায়।
    সেই দায় কেউ নেবেন তেমন আশা নেই।
  • | ০২ অক্টোবর ২০১৯ ২১:৪৯421174
  • স্ক্রিনশট কী ভাবে দেবো?

    হেল্প প্লিজ
  • বিবি রাসেল | ০২ অক্টোবর ২০১৯ ২১:৪৮421173
  • এলেবেলের বিদায়ী গামছাটি আমি নিলাম।
  • | ০২ অক্টোবর ২০১৯ ২১:৪৭421171
  • সেক্ষেত্রে কী করা??
  • | ০২ অক্টোবর ২০১৯ ২১:৪৭421172
  • সেক্ষেত্রে কী করা??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত