এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ অক্টোবর ২০১৯ ১০:৫৩421230
  • যাহ আসল সামারিগুলো কেউ দেয় নি।

    মমব্যান দিল্লি থেকে ফিরতেই রাজীব কুমার জামিন পেয়ে গেল। ইদিকে অমিত্শাকে কালো পতাকা দেখাচ্ছিল তাদের পুলিশ ধরে আটকে রাখল যতক্ষণ না আমিত্শা চলে যায়।

    তো মোটামুটি জুগাড় হয়েছে মনে হচ্ছে।
  • | ০৩ অক্টোবর ২০১৯ ১০:৩৮421229
  • পাই তুমি কলকাতায়?
  • pi | ০৩ অক্টোবর ২০১৯ ১০:০৪421228
  • পুজোর মধ্যে একদিন ঠেক হলে বেশ হত!
  • pi | ০৩ অক্টোবর ২০১৯ ০৯:৫৬421227
  • হ্যাঁ!
  • S | ০৩ অক্টোবর ২০১৯ ০৯:৩৫421226
  • আজ কোলকাতায় পঞ্চমী?
  • PM | ০৩ অক্টোবর ২০১৯ ০৮:৫৪421225
  • কিন্তু ১০৮ বার কি হলো? শিকাগো তে তালি বাজল কি বাজলো না তাতেই তক্ক শেষ
  • | ০৩ অক্টোবর ২০১৯ ০৮:৪৬421224
  • বাঁচা গেছে

    সুপ্রভাত গুরু
  • PT | ০৩ অক্টোবর ২০১৯ ০৭:২১421223
  • @এলেবেলে
    Date:03 Oct 2019 -- 12:15 AM
    আপনি কি বিবেকানন্দকে হিন্দু মৌলবাদী হিসেবে প্রতিষ্ঠা করছেন? একটু খোলসা করে দু-এক লাইনে যদি বলেন।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০৪:৪৮421222
  • বিন তুঘলকের সম্পর্কে ভালোমন্দ অনেক কথাই শুনেছিলাম, এখন শুনছি তিনি সতীদাহ রদ করেছিলেন। হরি হে, মাধব, কতকিছুই শুনবো আরও। ফেবু হে, তুমিই সত্য। ঃ-)
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০৪:৪১421221
  • টইতে আবার বট এসেছে।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০৩:০৬421220
  • পন্ডিতা রমাবাঈ এর কথা কিছু কিছু জানি, খন্ড খন্ডভাবে। তবে শিকাগোর কেস আর এইসব ঝগড়াঝাঁটির কথা জানতাম না।
  • অর্জুন | ০৩ অক্টোবর ২০১৯ ০২:০৩421219
  • রমাবাঈ একজন বিদুষী ও অত্যন্ত স্বাধীনচেতা মহিলা যিনি ট্র্যাডিশনকে প্রশ্ন ছুঁড়তেন। কনভেনশনল নিয়মের বাইরে জীবন কাটিয়েছিলেন। কিন্তু হিন্দু ধর্মের জাঁতাকল থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্পেস পাওয়ার জন্যে খৃষ্ট ধর্ম গ্রহণ তাঁর সেই স্বাধীনতা হ্রাস করেছিল বলেই আমার ধারণা। পরে তিনি খৃষ্ট ধর্মেরও সমালোচক হয়ে ওঠেন। স্বল্প পরিসরে হলেও রমাবাঈ অনেক কাজ করেছিলেন।
  • অর্জুন | ০৩ অক্টোবর ২০১৯ ০১:৪১421218
  • পণ্ডিতা রমাবাঈ এক আশ্চর্য মহিলা। আপনি নিশ্চয় তাঁর কথা জানেন। মরাঠী ব্রাহ্মণ কন্যা। ওঁকে 'পণ্ডিতা' খেতাব দেওয়া হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বাঙালী বিয়ে করেছিলেন। সেই সময়ের আন্তঃপ্রাদেশিক অসবর্ণ বিবাহ। স্বামী অল্পবয়েসে প্রয়াত হন। তারপর শিশু কন্যাকে নিয়ে মহারাষ্ট্রে চলে যান ও সমাজ সেবায় বিশেষ করে স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতা নিয়ে অক্লান্ত ভাবে সারাজীবন কাজ করেন। খৃষ্ট ধর্ম গ্রহণ করে ইংল্যান্ড ও অ্যামেরিকা যান। পুনের কাছে কেডগাঁও নামে একটি জায়গায় একটি আশ্রম প্রতিষ্ঠা করেন যার নাম 'রমাবাঈ মুক্তি মিশন'। আমি গেছি সে আশ্রমে।

    রমাবাঈয়ের বিখ্যাত বই The high caste hindu woman।

    মীরা কোসাম্বীর একটা বই আছে Pandita Ramabai's American Encounter: The Peoples of the United States
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০১:২৯421217
  • আরেকজন ছিলেন। সেই যে ভারী চমৎকার হ্যান্ডসাম লোকটি। জে এফ কেনেডি। বক্তৃতায় জোয়ারে ভাসিয়ে দিতেন, সবাই, বিশেষ করে মহিলারা নাকি ছুটে আসতেন ঝাঁপিয়ে পড়তে। ঃ-)
  • S | ০৩ অক্টোবর ২০১৯ ০১:২৬421216
  • "শিকাগোর বক্তৃতার পরে বিবেকানন্দের জোয়ারে অ্যামেরিকা ভেসেছিল।"

    এইটা মারাত্মক বাড়াবাড়ি। আম্রিগা ওরকম কোনো কিছুতেই জোয়াড়ে ভাসে টাসে না। আর সেই যুগে একজন ভারতীয় মন্ক বললেন, আর সক্কলে ভেসে গেলো, এটা মানতে অনেক অসুবিধে আছে। থিয়োলজিস্টরা হয়তো প্রশংসা করেছিলেন।

    ভেবে দেখলাম এরকম আম্রিগ্রাকে জোয়াড়ে ভাসানো বক্তিতা শেষ বোধয় সেই রোনাল্ড রেগন দিয়ে গেছিলেন "টিয়ার ডাউন দ্য ওয়াল" আর আগে "গভর্নমেন্ট ইজ দ্য প্রব্লেম"। তার আগে বোধয় ডঃ কিংএর "আই হ্যাভ আ ড্রিম"। রিসেন্টলি ওবামার ২০০৪এর ডিএনসির কিনোট স্পীচটাও ভালো ছিলো, কিন্তু পার্টিজান, অতেব ৬০% আম্রিগান জানেও না।
  • sm | ০৩ অক্টোবর ২০১৯ ০১:১৭421215
  • যাঁরা বিবেকান্দ এর স্পিচ,সুপার হিট হয়েছিল কিনা সন্দিহান;তাঁরা এটি পড়তে পারেন।
    বিদেশি লিঙ্ক।বিশ্বাস যোগ্য হলেও হতে পারে।
    https://www.nationalgeographic.org/thisday/sep11/first-worlds-parliament-religions/
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০১:১৩421214
  • কিন্তু প্রতাপ আর পন্ডিতার তারপর কী হল?
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০১:১১421213
  • এই রাজাগোপাল শুনলেই রাজা গোপাল এর কথা মনে পড়ে যায়। প্রথম বাঙালি রাজা যিনি নাকি প্রজাগণ কর্তৃক নির্বাচিত হয়ে গদীতে বসেন। সেই থেকে পালবংশের শুরু হয়। (তারপরে বংশানুক্রমিক হয়ে গেল কেন, আর প্রজাদের দ্বারা রাজা নির্বাচন হল না কেন, সেটা অতি কূট প্রশ্ন। কেউ গবেষণা করে বার করুন দেখি। ঃ-) )
  • অর্জুন | ০৩ অক্টোবর ২০১৯ ০১:০৭421212
  • বিবেকানন্দ সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় বাঙালীদের মাথাটা আরো খেয়েছেন। শিকাগোর বক্তৃতার পরে বিবেকানন্দের জোয়ারে অ্যামেরিকা ভেসেছিল। অন্যান্য ভারতীয় যথা পণ্ডিতা রমাবাঈ এবং প্রতাপ মজুমদার ভেবেছিলেন এবার তাঁদের শূন্য কৌটো হাতে দেশে ফিরতে হবে এবং সেই কারণে তারা কি ভাবে এই বেচারা বিলের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছিল ইত্যাদি, ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস লিখেছিলেন ইতিহাস নয়।
  • Rajagopal | ০৩ অক্টোবর ২০১৯ ০১:০১421211
  • বেশ করব মিথ্যেবাদি বলব। ওরা আমায় সন্নিসি হতে নিল না কেন? আমার প্রেক্ষিতটা কেউ দেখবেনিকো? ভক্তগণ তোমরা হতাশ হইওনা, রণে বনে জলে জঙ্গলে হম হ্যায়। লড়কে লেঙ্গে পাকিস্তান।
  • অর্জুন | ০৩ অক্টোবর ২০১৯ ০১:০০421210
  • কাল একজন আমার পারিবারিক ব্যবসায়ী ব্যাকগ্রাউণ্ড নিয়ে আড়ালে এসে কিসব বলে গেল। নিজের পরিচিত নিক থেকে বলা হিম্মতে কুলোয়নি। আজ সকালে আমার উত্তরে অপমানটি পেয়ে আর কিছু বলতে শোনা গেল না।

    এগুলো এখন রোজকার ঘটনা।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৫৬421209
  • ও বাবা!!!! সাইটে আসেন্না ? ফেবুতে আসেন! হি হি হি হি ঃ-)
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৫২421208
  • @অর্জুন, আমিও রং দেকচি বীরপুঙ্গবদের যাঁরা একজনও পরিচিত নিকে আসার খ্যামতা রাখছেন না! এসব গা-সওয়া হয়ে গেছে।
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৫০421207
  • আতোজ, আপনার ইচ্ছাপূরণ হবে না বোধহয়। বিপ্পাল সাইটে আসেন না দীর্ঘদিন তবে ফেবুতে মুখোমুখি হয়েছি বেশ কয়েকবার। পাখিবাবুও তাই। সাইটে নেই কিন্তু ফেবুতে আছেন। দ্যাখেন যদি বলে-কয়ে এখানে নিয়ে আসতে পারেন!
  • অর্জুন | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৪৬421206
  • @ এলেবেলে, আপনি শুধু শুধু এদের কথার উত্তর দিয়ে সময় নষ্ট করছেন। জাস্ট লিভ।

    দু একটা পাঞ্চ লাইন মেরে ছেড়ে দিন।

    এই 'চায়ের দোকানের দাদা' পাত্তা দেওয়ার কোনো দায়বদ্ধতা আছে বলে আপনি মনে করেন?
  • hay | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৪৫421205
  • কিন্তু এলেবেলেবাবু কি নিউইয়র্ক হেরাল্ড পড়েননি? কে যেন লিখল উনি সব কাগজের লিংক দিয়ে দেবেন? সেসব কোথায়? শুধু রাজাগোপাল, না না, একজন লোক, তার নাম বলা বারণ, বিবেকানন্দকে মিথ্যেবাদি বলেছে বলে সেই ভরসায় উনি সিদ্ধান্ত করছেন? আমি যে ওনাকে বিশ্বাস করেছিলাম।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৩৯421203
  • আরে ! মশাই,
    সূর্য তো পৃথিবীর চারপাশেই ঘোরে। রোজই দেখি তো! ঃ-)
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৩৬421202
  • রং দেখুন, মজা নিন, সফরির শিং গজান, গামছা খুলে নিয়ে রাসেল বিবি হন - আপত্তি কে করছে?এটাও সিলেবাসে আছে --- প্রেক্ষিতহীনভাবে কোট করলে কিছুই বোঝা যায় না! পরিচিত এই লব্জের সঙ্গে!
  • এলেবেলে | ০৩ অক্টোবর ২০১৯ ০০:৩৩421200
  • আমারও বয়ে গেছে যাঁরা 'কোন ব্যাপারে মত বিনিময় না হলেই বাধিত হবো' বলে ঘোষণা করেন তাঁদের সঙ্গে মিনিময় করতে। এটা আড্ডা দেওয়ার জায়গা, দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত