এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ০৪ অক্টোবর ২০১৯ ১১:৩৫421350
  • এসেমের কথায় মনে হলো এত কিছু চেখে দেখলাম কিন্তু আফিমটা হলো না।

    এখন অবশ্য পেলেও হবে না, কলিজা ম্রিয়মান হয়ে গেছে, আমার বন্ধু কর্ণ যেমন হৃদয়ের বুদ্ধিমান হয়ে যাওয়া নিয়ে শঙ্কা করেছিল। তবে কেরালার গাঁজা খুবি ভয়ানক জিনিস যা দেখলাম, কোথায় লাগে মণিপুরী।

    ওদিকে নানা ঝামেলা, বাড়ি পাল্টাতে হবে, ভুঁড়ি জায়গা হয় এমন জিন্স পাচ্ছি না অনলাইন।
  • | ০৪ অক্টোবর ২০১৯ ১১:৩০421349
  • তবে জনৈক বা জনৈকা যিনি নিজে পরিচয় সম্পূর্ণ গোপন করে বাকি দের ওপর তীর ছোঁড়েন একদম মেঘনাদ স্টাইলে।

    তেনার স্কুলিং, কোথায়?
    কলেজ কী?
  • র২হ | ০৪ অক্টোবর ২০১৯ ১১:২৬421347
  • তখনো মাদ্রাজ তথা ম্যাড্রাস, কিছু হোটেলের (তখন হোটেলেই বলতাম, খাওয়ার হোটেল আর থাকার হোটেল) বাইরে গোল গোল অক্ষরে লেখা এখানে বাঙ্গালি ভাত পাওয়া যায়, সে ভয়ানক খারাপ খাবার। কিন্তু আমাদের হোটেলের কাছে একটা দোকানে বেশ আইসক্রীম পাওয়া যেত, আমি আর লামাশ্রী গিয়ে খেয়ে আসতাম। আগরতলায় তখনো শুধু কাঠি আইসক্রীম পাওয়া যায়, আর তা বানানোর জন্য আইসক্রীম কারখানার লোকেরা টিউবয়েল বা কর্পোরেশনের সহজলভ্য জলের দিকে না তাকিয়ে অনেক কষ্ট করে ড্রেনের জল সংগ্রহ করে, তা নিতান্ত দুষ্টু ছেলেদের বাড়ির লোকেরা ছাড়া সবাই জানে।

    পথে এর্নাকুলামে বোধয় একরাত থাকা টাকা হয়েছিল, সেখানে একটা দোকানে দিবারাত্রি চা কফি ফুটছে আর হোটেলের লোক টি কাপি কাপি কাআআআপ্পি বলে চ্যাঁচাচ্ছে।

    জানলায় ব্যক্তিগত পাহাড় বিষয়ে একমত, ওটা সবচে সুলভ ভেলোড়ে।

    আমার চমৎকার লেগেছিল রামেশ্বরম আর মাদুরাই, যদিও বড় পুতিগন্ধ। আর কোচি থেকে কন্যাকুমারীর রাস্তা। ওখানেই প্রথম সমুদ্র দেখা।
  • | ০৪ অক্টোবর ২০১৯ ১১:২৬421348
  • এল সি এম দা, এস এম দা, সেই পাখি নাকি কোথা থেকে স্নান করে এসে পক্ষীতীর্থম এ খেয়ে দেয়ে আর কোথায় বিশ্বাম করতে যায়।
    তবে বললে বিশ্বাস করবে না অনেকক্ষণ ওয়েট করেও সে পাখির টিকি আমরা দেখতে পাই নি
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ১১:২১421346
  • ধন্যবাদ @dc আসলে আপনি আছেন যখন তখন শহরের আনাচে, কানাচে এমন অনেক জায়গা জানবেন, ভাল খাবারের দোকান, মিউজিয়ম ইত্যাদি। আমি আবার একটু বাজেট ট্র্যাভেল করতে ভালবাসি।

    @Icm @Kaju আমার দশ বছর বয়েসে মনে আছে মুণ্ড পরিহিত একজন পুরুত রুপোর থালায় ভাত, তরকারী, গেলাসে জল সাজিয়ে পাথরের ওপর রেখে দিয়েছে। ঠিক ১২ না ১২.৩০য় পাখি এল, খেল, চলে গেল।
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ১১:০৭421345
  • দক্ষিণের পাহাড় আমায় সেরকম টানেনা। আমার কাছে ভারতবর্ষের পাহাড় মানেই হিমালয়।

    নীলগিরিতে দুবার ওয়ার্কসপ অ্যাটেন্ড করতে গেছিলাম ২০০৭ ও '১১ য়। একবার ছিলাম কুনুরেতে, আরেকবার উটাকামণ্ডে।

    নীলগিরি ভাল লেগেছিল। প্রথমবার হপ্তাখানেক, দ্বিতীয়বার তিন হপ্তা। কুনুরেতে ছিলাম YWCAর Wyoming House এ। নীলগিরির সবচাইতে পুরনো বাড়ি। কাঠের সিঁড়ি, মেঝে। ডাইনিং হলটা লিভিং রুম লাগোয়া। একটা বিশাল পিয়ানো। ওখানে আটটার পরে ভোল্টেজ এত কমে যায়, টেবিলে মোমদানি। সেগুলো জ্বালিয়ে ডিনার। রাত্রিবেলা একটু হন্টেড লাগে। চারিদিকে চা বাগান।

    আমি পাহাড়ের পথ বেয়ে কত ওপরে উঠে যেতাম, সন্ধ্যাবেলাতেও। সবাই বারণ করত। যারা চা তুলত সেই মহিলারা নামার পথ দেখিয়ে।

    চিকেন চেটিনাড় খাওয়ার একটা অভিজ্ঞতা আছে। উটাকামণ্ডে সেদিন মেঘলা, বৃষ্টি। একটা বেশ পুরনো দিনের হোটেলে বসে চেটিনাড় অর্ডার দিয়েছি। হোটেলটা তিনতলার ওপরে, বারান্দায়। মেঘ কেটে গেছে তখন, দূরে নীলগিরি আর ওয়েটর নিয়ে এল গরমাগরম চিকেন চেটিনাড়।

    উটাকায় একটা চীনে রেস্তরাঁ আছে, ১৯১২ সালের। অত ভাল চিনা খাবার কম খেয়েছি।
  • PT | ০৪ অক্টোবর ২০১৯ ১১:০৫421344
  • @এলেবেলে
    "পিটি ...... হয়তো প্রফুল্লচন্দ্র সম্পর্কে আপনার স্বাভাবিক দুর্বলতা আছে।"
    না, সেটা কারণ নয়। ঈশ্বর বিশ্বাসী প্রফুল্লচন্দ্র ধর্মের অপপ্রয়োগ ও জাত-পাতের তীব্র বিরোধী ছিলেন। সেটা তাঁর এই লেখা থেকে স্পষ্টঃ
    ….a knowledge of arts and science perished with the institution of the caste system in its most rigid form….”
    ….the very touch of a corpse, according to Manu, is enough to bring contamination to the sacred person of Brahmin……”
    …..The arts being thus relegated to the low castes and the professions made hereditary……...

    কাজেই তিনি হিন্দু ধর্মের প্রেক্ষিতে বিবেকানন্দকে মোহাচ্ছান্ন হয়ে দেখেননি। তাঁর "আত্মস্মৃতি" বইয়ের সাম্প্রতিক সংস্করনে বিবেকানন্দ সম্পর্কিত একটি নিবন্ধ পুনর্মুদ্রিত হয়েছে। পড়ে নেবেন সময় করে। অন্যদের বক্তব্য যদি আপনি সমাদরে গ্রহণ করেন তাহলে প্রফুল্লচন্দ্র বাদ কেন? সেটা কি আপনার পূর্বনির্ধারিত তত্বকে সমর্থন করেনা সেইজন্য?

    যতদূর জানি প্রফুল্লচন্দ্রের সঙ্গে বিবেকানন্দের কখনো দেখা হয়নি এমনকি চিঠি পত্রের আদান প্রদানও হয়নি। কজেই পারস্পরিক পৃষ্ঠ্কুন্ডায়নের সম্ভাবনাও বাদ যাচ্ছে। (এই তথ্য ফোনাফুনি করে সংগৃহিত-অন্য কোন তথ্য থাকলে জানাবেন কেউ)।
  • sm | ০৪ অক্টোবর ২০১৯ ১১:০২421343
  • খুব অল্প ডোজে আফিম মিশিয়ে দিলে, পাখীর বাবাও প্রতিদিন চলে আসবে।
  • lcm | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৫৮421342
  • আমি দেখেছিলাম, পাখি মানে, চিল বা ঈগল - দুপুর বারোটা নাগাদ এসেছিল - অন টাইম, বেশি লেট ছিল না - অমন দামড়া সাইজের এক দলা খাবার হাতে নিয়ে পুরোহিত দাঁড়িয়েছিল, আসতে তো হবেই
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৫৬421341
  • পাখি কি খায় জানিনা, তবে অনেক পাখি খেতে ভালো হয়।

    অর্জুন ইন ফ্যাক্ট ডিসেম্বর-জানুয়ারিতে মহাবলিপুরমে যেতে পারেন, ওখানে ওপেন এয়ার স্টেডিয়ামে বড়ো করে মারগাজি হয়। বেশ কয়েকদিন ধরে নাচ গান চলে, সন্ধেবেলা গেলে ভালো লাগবে।
  • sm | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৫৫421339
  • পক্ষিতীর্থমে এখনও পাখি আসে? কটা ও কতো বড়?
    শুনেছিলাম প্রসাদ খেতে অন্য কারণে পাখি আসে।
  • lcm | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৫৫421340
  • চেন্নই, মানে সেই মাদ্রাজ -


    মেরিনা বিচ -


    আনাদুরাই মেমোরিয়াল - মেরিনা বিচ


    এমজিআর মেমোরিয়াল - মেরিনা বিচ


    রিপ্ন বিল্ডিং - চেন্নই মিউনিসিপালিটি


    এলিয়ট্‌স বিচ


    অষ্টলক্ষ্মী মন্দির


    মাদ্রাজ হাই কোর্ট


    সেইন্ট ফোর্ট জর্জ - ব্রিটিশদের (ইষ্ট ইন্ডিয়া কোঃ) তৈরি প্রথম ফোর্ট - ১৬৪৪ এ তৈরি হয়েছিল - এখন মিউজিয়ম, আর স্টেট সেক্রেটারিয়েট
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৫০421338
  • এইবার সেই কূট প্রশ্ন - পাখি ভোগ খায় নাকি প্রসাদ খায়? এবার পাখি যেরকম ভাবে খায় চঞ্চু ঠুকরে, তাতে কণিকামাত্র তো বটেই, সুতরাং পাখি প্রসাদই খায়। যেকোনো শাস্ত্রচঞ্চু কাব্যচঞ্চু এই কথাই বলবে।
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৪৯421337
  • অমিত, ভালো ঘুরেছি, খুব মজা হলো। চীন দেশের ইমিগ্রেশানে ধরেওছিল, কয়েকটা প্রশন করার পর দেখলো প্রশ্নকর্তার প্রশ্ন ইন্টারপ্রেটার বোঝেনা, ইন্টারপ্রেটারের প্রশ্ন আমি বুঝিনা, আমার উত্তর ইন্টারপ্রেটার বোঝেনা, আর ইন্টারপ্রেটারের উত্তর ইমিগ্রেশান অফিসার বোঝেনা। খানিকক্ষন তিনজন নিজের নিজের সাথে কথাবার্তা বলার পর ছেড়ে দিল।

    অর্জুন, চেন্নাইতে সমুদ্রের ধারে বোধায় কোন হোটেল নেই, তবে ইসিআর ধরে পন্ডির দিকে গেলে অজস্র রিসর্ট আছে। ডিসেম্বরে এলে মারগাজি ফেস্টিভালে যেতে পারেন, সেখানে অনেক গান নাতক ইত্যাদি হয়।

    আর চিকেন চেট্টিনাড খাওয়ার ভালো জায়গা হলো আনজাপ্পার।

    লেক পুলিকাটও যাওয়া যেতে পারে, ভুলে গেছিলাম। চেন্নাই থেকে ঘন্টা দুয়েক, আরেকটু গেলে শ্রীহরিকোটা, আমাদের প্রিয় প্রধানসেবকের প্রিয় জায়গা।
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৩৪421336

  • পক্ষী তীর্থম নামে একটি জায়গায় গেছিলাম। পাঁচশো সিঁড়ি বেয়ে উঠে, পাখির ভোগ খাওয়া দেখতে হয়।

    আম্মা আর আমার দু বছরের বোন ডুলিতে চড়ে গেছিল আর আমরা হেঁটে উঠেছিলাম।

    মনে আছে কুণ্ডু স্পেশালের যাত্রীদের খুব ভিড় ছিল ওখানে। গাইড বাংলায় সব বোঝাচ্ছে।
  • | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৩০421334
  • তবে হাতে সময় নিয়ে মহাবলী পুরম যেও।

    এখন ভালো ভালো ভাস্কর্য এর কাজ আছে
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ১০:৩০421335
  • তামিলনাড়ু সুন্দর রাজ্য। আমরা মাদ্রাজ থেকে গাড়ি করে পুরো কোস্ট লাইন দিয়ে ঘুরেছিলাম। মাদ্রাজ থেকে মহাবলীপুরম, পণ্ডিচেরী, রামেশ্বরম হয়ে কন্যাকুমারিকা, তারপর মাদুরাই হয়ে ঠাকুমার জন্যে দ্বিতীয়বার পণ্ডিচেরী হয়ে ব্যাক-টু- মাদ্রাজ।

    পথে পড়েছিল চিদাম্বরম, কুম্ভকোনম এবং কার্তিকেয় মন্দিরের জন্যে বিখ্যাত একটি জায়গা নামটা তিরু..... দিয়ে।

    মন্দিরগুলো মুগ্ধ হয়ে দেখার মত। বিশেষ করে তাঞ্জোর, মাদুরাই ও চিদাম্বরম।
  • S | ০৪ অক্টোবর ২০১৯ ১০:২৯421333
  • চেন্নইয়ের কাছে ভালো বীচ হলো পুলিকাট।
  • Amit | ০৪ অক্টোবর ২০১৯ ১০:২৫421332
  • সবাই কে,
    এখানে কালকে থেকে উইক এন্ড পুজো শুরু। দারুন ব্যস্ত সব আজ রাত থেকে। সারা বছর এই কটা দিনের অপেক্ষায় থাকি সব। বিদেশে বসে দেশের সাধ মেটানো।

    সবার পুজো খুব ভালো কাটুক।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৯ ১০:২২421330
  • কোদাইকালাম আহা কী ভালো যে লেগেছিল।

    এখেনে চিকেন চেত্তিনাঢ়, অন্ধ্রে অন্ধ্রা চিকেন আর বম্বইয়ে মাটন কোলাপুরী। সব ইস্পেশাল।
  • S | ০৪ অক্টোবর ২০১৯ ১০:২২421331
  • কুইক গান মুড়ুগন।

  • | ০৪ অক্টোবর ২০১৯ ১০:২১421329
  • এহ অভি খবদ্দার মেরিনা বীচ যেও না। ৯৭ সালেই জঘন্য লেগেছিল এক্ল্হন নিশ্চয় অরো অনেক খারাপ হয়েছে।

    আর দক্ষিণের পাহাড়গুলো মূলতঃ টিলা টাইপ। দার্জিলিং সিকিমে হেঁটে হেঁটে ঘুরে বড়ানো অভির ওগুলো মর্নিং ওয়াকেবল লাগবে নিঘঘাত।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৯ ১০:১৯421328
  • কাজু নাম তো ঐজন্যিই লিয়েচি, খাবেন আর আমারে স্মরণ করবেন। খান খান যত পারেন যেভাবে পারেন চিবাইয়া খান।

    মুরুগন হল ময়ূরবাহন কার্তিকেয়, নহে বিষ্ণু। দাদাগিরিতে গতবার জেনেচি, এখুনি গুগলেও নিলাম।

    আরে মুড়োগনের দাদা মুরুগন। মুড়োগন হইল সিদ্ধিদাতা শ্রীগণেশা দেভা। এইটে ধরলেই তো বোঝা যায়। সিম্পুল।
  • pi | ০৪ অক্টোবর ২০১৯ ১০:১৭421327
  • আশেপাশে কত যাওয়ার জায়গা! পন্ডিচেরি, আর কত্ত কত্ত হিল স্টেশন! আমার তো দক্ষিণের পাহাড়গুলো খুব পছন্দ হয়। সব জায়গার নিজস্ব পাহাড় আর জানলা থাকে দেখেছি, একটু না একটু হলেও আলাদা।
  • S | ০৪ অক্টোবর ২০১৯ ১০:১৪421326
  • চিকেন চেট্টীনাঢ় খাবেন অবশ্যই।
  • | ০৪ অক্টোবর ২০১৯ ১০:১০421325
  • / কাটছে
  • | ০৪ অক্টোবর ২০১৯ ১০:০৯421324
  • অমিত বাবু, কী খবর?

    দিনকাল কেমন কাটাছে?
  • | ০৪ অক্টোবর ২০১৯ ১০:০৮421322
  • অভী, খুবই সম্ভব
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ১০:০৮421323
  • @dc অনেকদিন বাদে আপনাকে দেখলাম। বলছিলাম মাদ্রাজ যেতে পারি ডিসেম্বর বা জানু'তে। দশ বছর বয়েসে গিয়েছিলাম, তারপর দু দু বার ট্রেন বদলানোর জন্যে স্টেশনে নেমেছি বটে কিন্তু শহরে ঢুকিনি।

    মাদ্রাজে অবশ্য দ্রষ্টব্য কিন্তু টুরিস্টিক প্লেসের মধ্যে পড়েনা, এরকম জায়গার সন্ধান দেবেন।

    এক বন্ধুর বাড়িতে উঠব কিন্তু ইচ্ছে আছে এমন একটা হোটেলে এক রাত্রি থাকব যেখানে পাশেই সমুদ্র। সূর্যোদয় দেখতে দেখতে সমুদ্রের জলে পা ভিজাব।
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ১০:০৩421321
  • 'এই অর্জুনবাবু কে বটে!!' সত্যিই খুব বড় প্রশ্ন। আমি নিজেও এর উত্তর পাইনি। কে আমি!!!!!!

    নিজের লেখা কোট বা সেটিয়ে বেড়াইনি। অনেক কথা বারংবার বলতে বা লিখতে ভাল লাগেনা। অগত্যা বলা কথা আবার বলা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত