এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ০৮ অক্টোবর ২০১৯ ০৯:১৫421530
  • বোঝো। পুজো এস হতে চললো, এখনো বিবুদা কে নিয়ে পড়ে আছেন সবাই ? এবার ছাড়ান দ্যান না। আলোচনার বিষয় কি কম পড়েছে ?

    এসব তো আবসোলুট সাইন্স নয় যে ল্যাব এ প্রুফ করা যাবে। এসবই তো যার যার পার্সেপশন, যে যেভাবে দেখেন। কারোর রামকৃষ্ণ কে ভালো লাগে, কারোর সাইবাবা কে ভালো লাগে, কারোর রাম রাহিম কে ভালো লাগে (লাগতেই পারে, ওর চেলারা তো ভাঙচুর করছিলো ওর জেল হবার পরে)। এসবের তুলনা হয় নাকি আবার ?
  • | ০৮ অক্টোবর ২০১৯ ০৮:৫৭421529
  • সম্প্রতি ডঃ মণি ভৌমিক " আনি নরেন, বিদেশে বিবেকানন্দ" পড়লাম৷ সেখান থেকে কিছু উদ্ধৃতি দিচ্ছি।

    ১. ডঃ রাইট যিনি ধর্ম সন্মেলনে বিবেকানন্দ কে ইন্ট্রো করে চিঠি লিখেছিলেন। উনি লেখেন

    " He is more learned than all our Professors put together"

    ২. সেই বিখ্যাত
    বক্তৃতার পরে নিউইয়র্ক হেরাল্ড লিখলো
    " He is undoubtedly the greatest figure in the Parliament of Religion. After hearing him we feel how foolish it is to send missionaries to this learned nation"

    . ৩. দ্য বোস্টন ইভিনিং পোস্ট জানালো
    " He
    is a great favourite at the parliament of his sentiments and his appearance as well"
  • | ০৮ অক্টোবর ২০১৯ ০৮:১৫421528
  • / সিম্পল
  • | ০৮ অক্টোবর ২০১৯ ০৮:১১421527
  • কাছেই ওই বক্তৃতার ১০৮/২১৬/৩২৪ করলে জগতের কোন ক্ষতিবৃদ্ধি হবে না।

    প্লেন আন্ড সিম্প।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৯ ০৭:১৪421526
  • কী সাংঘাতিক! ২০১৮ তে পর্যন্ত হয়েছে। কোথাও কোনো খবর নেই। ঃ-)
  • World religion | ০৮ অক্টোবর ২০১৯ ০৬:২৬421525
  • Apparently ১৮৯৩ এর পর ১৯৯৩, ১৯৯৯, ২০০৪, ২০০৯, ২০১৫ আর ২০১৮ এও কন্ফারেন্সটা হয়েছে।
  • S | ০৮ অক্টোবর ২০১৯ ০৫:৪০421524
  • ওয়ার্ল্ড সিরিজ - বেসবল।
  • lcm | ০৮ অক্টোবর ২০১৯ ০৫:২৬421523
  • না না, সেরকম কিছু না। মিডিয়া কভারেজ প্রায় কিসুই ছিল না। কারণ ঐ সম্মেলন তো ঠিক মানে, ওটা ছিল ক্রিস্টোফার কলম্বাসের ৪০০ বছর উপলক্ষে এক বিশাল মেলার একটি অংশবিশেষ। এই মেলায় শিল্প, সংস্কৃতি, কলা, সাহিত্য সব জিনিসের সঙ্গে যোগ হয়েছিল ধর্মীয় সম্মেলনের আয়োজন - মানে শুনলে যেমন মনে হয়, বিশ্ব ধর্ম সম্মেলন - শুধু ধর্ম নিয়েই এক মহাসম্মেলন - তা নয়। আমেরিকানদের সব কিছুতেই "বিশ্ব" জুড়ে দেওয়ার একটা প্রথা আছে, যেমন খেলায় NFL বা NBA চ্যাম্পিয়নশিপকে বলা হয় - ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
    তো, মিডিয়ায় অ্যাটেনশন মেলায় ছিল, কিন্তু আলাদা করে ধর্মসম্মেলনে বিশেষ কিছু ছিল না - ঐ একটি দুটি প্যারাগ্রাফ বরাদ্দ। আর ধর্মীয় সভায় যোগদানকারী এবং বক্তাদের বেশির ভাগই ছিলেন বর্ষীয়ান লোকজন, তার মধ্যে বছর তিরিশের যুবক বিবেকানন্দ দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কথিত আছে যে পরের দিন অনেক আমেরিকান মহিলারা হাত মেলাতে চান - ইয়াং হিন্ডু মংক ইন এ ফ্যাসিনেটিং অ্যাটায়ার - এর সঙ্গে।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৯ ০৪:৪১421522
  • ওই ১৮৯৩ এর বিশ্বধর্ম মহাসম্মেলনে আর যাঁরা যাঁরা বক্তা ছিলেন তাঁরা সব ঝড়ের মুখে ধূলার মতন ভ্যানিশ। কারুর কোনো হদিশ পাওয়া যায় আর? ওখানেই বা কী বললেন না বললেন, পরবর্তীকালেই বা কী করলেন না করলেন ইত্যাদি ? হ্যাঁ, ইতিহাস টিতিহাস নিয়ে গবেষণা ইত্যাদি যাঁরা করছেন তাঁরা হয়তো খবর রাখলেও রাখতে পারেন। কিন্তু সাধারণ জনমানসে কণামাত্র নেই। একমাত্র ব্যতিক্রম বিবেকানন্দ। তাঁর সেখানের বক্তৃতা বিষয়েও লোকে বলাবলি করে, পরবর্তী কাজকর্মের তো কথাই নেই।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৯ ০৩:৪৮421521
  • ঈশ, আর হয় না গো? এইসব বিশ্বমেলা? বিশ্ব ধর্ম মহাসম্মেলন?
    ঃ-)
  • S | ০৮ অক্টোবর ২০১৯ ০২:২৫421520
  • *orange-robed
  • | ০৮ অক্টোবর ২০১৯ ০২:১৯421519
  • হমম আটোজ।

    খুব ছোট মূর্তি তবে হুিরণ্যকশিপু আছেন। নো প্রহ্লাদ।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ২৩:৩৫421517
  • আরে বিবেকানন্দ তো ভারতে কাজ করেছেন। আমেরিকা থেকে ফান্ডিং নিতেন। ওঁর মূল কাজকর্ম তো ভারতের মানুষের জন্য। রামকৃষ্ণ মিশন, অমন সব ভালো ভালো স্কুল, আরো নানা সামাজিক কর্মকান্ড, বেলুড়মঠের নানা ধর্মীয় কর্মকান্ড, বহুরকম সমাজকল্যাণমূলক প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ২৩:২৬421516
  • ব্রতীন, উনি ওখানে নৃসিংহরূপেই কি পূজিত হন? সঙ্গে কি হিরণ্যকশিপু আর প্রহ্লাদও আছেন?
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ২১:৪৫421515
  • সেইজন্যেই সুকুমার লিখেছিলেন, "হ্যারে হ্যারে তুই নাকি কাল?/ সাদাকে বলেছিলি লাল? " ঃ-)
    আসলে মিন করেছিলেন "হ্যারে রামা হ্যারে খ্রিশ্না" ঃ-)
  • | ০৭ অক্টোবর ২০১৯ ১৯:১৯421514
  • যোশীমঠ থেকে বদ্রীনাথ ৪০ কিমি। অসাম রাস্তা। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য। দুধসাদা অলকানন্দা বয়ে চলেছে।

    সুন্দর পুজো দেওয়া হল। বেশ ভিড়।

    খানিকটা বৃষ্টি আর বরফে ভিজলাম।

    ফেরার পথে নৃসিংহ মন্দির এ গেলাম। ওখানে বিষ্ণু দেব
    ৬ মাস পুজিত হন, শীতকালে, বদ্রীনাথ থেকে মূর্তি
    নামিয়ে এনে।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৯ ১৩:৩৬421513
  • হ্যারে র‌্যামা হ্যারে খ্রেইশ্‌না
  • sm | ০৭ অক্টোবর ২০১৯ ১৩:০১421512
  • বিবেকানন্দ এর প্রভাব কম বা না থাকাই স্বাভাবিক।একশ বছর আগে উনি এসেছিলেন,মূলত হিন্দু ধর্ম প্রচারক হিসাবে।প্রভুপাদ এর মতো আমেরিকায় গেঁড়ে বসার প্ল্যান ছিলো না।ওনার আমেরিকা বা ইওরোপের স্টে ছিলো একটি ভ্রমণ।নিজে ঘুরতে ভালো বাসতেন।বিভিন্ন অঞ্চল ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।কোন গুরুবাদ প্রচার করার উদ্দেশ্য ছিলো না। আমেরিকার ব্ল্যাক এন্ড হোয়াইট বা রেসিজম এর রাজনীতি ও ইচ্ছাকৃত ভাবেই এড়িয়ে গেছেন।
  • S | ০৭ অক্টোবর ২০১৯ ১২:৪৩421511
  • ব্যাপারটা আসলে হ্যারে কৃশনা হিসাবেই পরিচিত।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৯ ১২:৪১421510
  • ইসকনের একটা ভিডিও দেখেছিলাম - একজন ঢোল বাজিয়ে দলবল নিয়ে রাস্তায় যাকে দেখছে বলছে - "Say গৌ - রাং - গাঃ !!!" বলিয়েই ছাড়বে। এদের প্রচার বেশি হবে না তো কি বিবুদার হবে?
  • S | ০৭ অক্টোবর ২০১৯ ১২:৩৩421509
  • হ্যাঁ বুড্ঢাকে এরা চেনে বটে। তবে অনেকেই লাফিং বুদ্ধার মুর্তিকেই বুড্ঢা ভাবে।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৯ ১২:২৬421508
  • আমেরিকানদের/ওয়েস্টার্নারদের ওপর প্রভাব বলতে দুজন ভারতীয় - গৌতম বুদ্ধ, মোহনদাস গান্ধী।
  • PT | ০৭ অক্টোবর ২০১৯ ১১:৫৯421507
  • শংকরের "একাদশ অশ্বারোহী" পড়ে দেখতে পারেন। কার কি প্রভাব আছে একটা ধারণা পাওয়া যাবে।
  • Recipe | ০৭ অক্টোবর ২০১৯ ১১:৫২421506
  • ডিডির একটা মারকাটারি মুসুরডালের রেসিপি ছিল, কেউ তুলে দিতে পারবেন?
  • S | ০৭ অক্টোবর ২০১৯ ১১:৫১421505
  • ইন্ডিয়ান মহাপুরুষ বলতে লোকে গ্যানডিকেই বোঝে। আর এখন অনেকে মৌডিকে চেনে।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৯ ১১:৪৮421504
  • আমেরিকায় বিবেকানন্দর প্রভাব - নেগলিজিব্‌ল। প্রায় জিরো-ই বলা যায়। নাথিং কম্পেয়ার্ড টু ইসকন - প্রভুপাদ।
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ১১:৩৬421503
  • গত ৪৫-৪০ বছরে কি ৪৫ বছর অ্যামেরিকায় রামকৃষ্ণ মিশনের প্রচার মূলক কাজের চাইতে অনেক বেশী গুরুত্বপূর্ণ ১৮৯০ থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত মার্কিনীদের মধ্যে বিবেকানন্দ প্রসঙ্গ।

    স্বামী নিখিলানন্দ ১৯৩৩ তাঁর মৃত্যু ১৯৭৩ পর্যন্ত নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি পরিচালনা করেছেন। সেই ইতিহাস অনেক ইম্পরট্যান্ট।
  • ::: | ০৭ অক্টোবর ২০১৯ ১১:২৫421502
  • তপন রায়চৌধুরীর 'ইউরোপ পূনদর্শন' পড়েন। ওর একটা বড় অংশে বিবুদা আছেন। ওর চেয়ে নির্মোহ ব আর পাবেন না।
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ১১:২৩421501
  • ইয়েস। সরি, সিভিল ওয়ার! 'গন উইথ দ্য উইন্ড' র সময়ের সিভিল ওয়ার।

    @sm গত ৪০-৪৫ বছর বিবেকানন্দকে নিয়ে বই, লেকচর ইত্যাদি প্রচুর হচ্ছে। বিবেকানন্দ নিউ ইয়র্কে যে বাড়িতে ছিলেন সেই বাড়ি রিজলি মেনর রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে বিবেকানন্দ- রামকৃষ্ণের প্রচার মূলক কাজ করছে। খোদ হলিউডে ওদের সেন্টার আছে। তাই ওবামা'র বিবেকানন্দ সম্পর্কে দু, চার পাতা পড়ে কিছু মন্তব্য করা কেবারেই আশ্চর্যের নয়, এতে কিছু এফেক্ট হয় বলেও মনে হয়না। ওবামা দলাই লামা সম্পর্কে তার চাইতে বেশী সার্টিফিকেট দিয়েছেন সম্ভবত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত