এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ অক্টোবর ২০১৯ ২০:৩৪421711
  • কোয়েশ্চেন মার্ক, আপনি প্রচুর প্রচুর রেফারেন্স দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ।

    এতেও যদি কেউ বা কারা বুঝতে নারাজ হয় তবে কথাকাহিনী মনে করুন

    " এ কেবল দিনে রাত্রে,
    জল ঢেলে ফুটা পাত্রে,
    বৃথা চেষ্টা তৃষ্ণা মরিবারে....

    কিন্তু একটা ছোট পরামর্শ।

    কেউ ঘুমালে তাকে তোলার একটা হনেস্ট ট্রাই নেওয়া যেতে পা। কিন্তু " জেগে ঘুমালে"।

    জাস্ট অসম্ভব!!
  • এলেবেলে | ১০ অক্টোবর ২০১৯ ২০:৩১421709
  • এলেবেলে আদতে কী লিখেছিল বিবুদার ঢপবাজির বিষয়ে? সে লিখেছিল --- "১৮৯৩ সালের ২ নভেম্বর আলাসিঙ্গা পেরুমলকে বিবেকানন্দ লেখেন, "মজুমদার বেশ বলিলেন, চক্রবর্তী আরও সুন্দর বলিলেন। খুব করতালিধ্বনি হইতে লাগিল। " তো মজুমদার হাত্তালি পাবেন, চক্রবর্তীও পাবেন কিন্তু বিবুদা পেলেই দোষ? তা আদৌ লেখাই হয়নি। অথচ ওই হাত্তালি নিয়ে ত জলই না বয়ে গেল! সবাই উজাড় করে দিলেন সংবাদপত্র ও বারোজের রিপোর্ট!! এবং তৎসহ 'সবজান্তা', 'ঢপবাজ' 'গামছা খুলে নেওয়া' জাতীয় অসংখ্য বাছাই করা বিশেষণ!!! অথচ এলেবেলে যদি বলে John Henry Barrows সম্পাদিত ১৬০০ পৃষ্ঠার দু’খণ্ডে সম্পূর্ণ The World’s Parliament of Religions : An Illustrated and Popular Story of the World’s Parliament of Religions নামক গ্রন্থটিতে ধর্মপালকে জায়গা দেওয়া হয়েছে ২৩ পৃষ্ঠা; বম্বের মণিলাল দ্বিবেদীকে ২০.৫ পৃষ্ঠা, প্রতাপচন্দ্র মজুমদার স্থান পেয়েছেন এই গ্রন্থের ১৯ পৃষ্ঠা জুড়ে এবং বিবেকানন্দ পেয়েছেন ১৫ পৃষ্ঠা - তাহলেই একদল রে রে করে তেড়ে আসবেন টুকলি ধরতে! কিংবা যদি এলেবেলে বলে আলাসিঙ্গাকে এ প্রসঙ্গে বিবুদা যা লেখেন "The next day ALL the papers announced that my speech was the hit of the day, and I became known to the whole of America" সেটা সত্যি হলে পরের দিনের আমেরিকার ওই সংক্রান্ত কাগজ দেখলেই তো ল্যাঠা চোকে তখনও ফুটোস্কোপ দিয়ে দেখা চলবে নি.হে কিংবা চি.হে-র রিপোর্ট। এ তো বড় রঙ্গ যাদু!
  • pi | ১০ অক্টোবর ২০১৯ ২০:২৫421708
  • বাবুলের দেওয়ালে তো ক্যালকমাররা দেখি তেড়ে ব্যাট করেছে। মন্ত্রীমশায় পোস্টই ডেল করেছেন শুনছি।
    তবে এই এম আর আই দেশের লোকের ট্যক্সের পয়সায় কিনা শিওর নই। আম্রিগায় গেলে তো ইন্সিওরেন্স করিয়ে যেতে হয়, তাতে এম আর আই কভার করে কিনা জানিনা অবশ্য। একজন লিখেছেন দেখলাম এমারজেন্সি প্রমাণিত হলে করবে, ক্রনিক প্রমাণিত হলে দেবেনা ইত্যাদি। কিন্তু না দিলে কি সরকারি টাকা যাবে? মন্ত্রীদের ক্ষেত্রে কী নিয়ম কেউ জানেন?
  • | ১০ অক্টোবর ২০১৯ ২০:২৪421707
  • বি, ঘটিদের নিয়ে সাবধানে কমেন্ট করবেন মহায়। বাঙাল দের নিয়ে কমেন্ট করলে পালাবার পথ পাবেন না।
  • b | ১০ অক্টোবর ২০১৯ ২০:১৮421705
  • গামছা তো (পাঁড়) ঘটিদের ন্যাশনাল পোশাক, (জি এন পি) যা পরে বাজার করা থেকে পায়্খানা করা এবং মধ্যবর্তী সমস্ত স্টেপস করা যায়। নেহাৎ অফিস কাছারি করা যায় না, সেটা অনেকেরই মনে দুঃখ।
  • ? | ১০ অক্টোবর ২০১৯ ১৯:২৯421704
  • @Arjun

    1) Vivekananda o Samakalin Bharatbarsha (seven volumes) - Sankari Prasad Basu
    2) Swami Vivekananda in the West: New Discoveries 6 volumes, translated into Bengali as Paschatye Vivekananda (6 volumes) - Marie Louise Burke

    Rest all Vivekananda (Bani O Rachana) and Ramakrishna (Kathamrita) Literature you will get in internet. But in the first two books, all your questions put together are already answered.
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ১৮:২৯421703
  • এর আগের মেসেজে নিজের নামই ভুল লিখলাম। ঃ-)

    যাইহোক, কাল MN + এ একটা দারুণ সিনেমা দেখলাম Ottoman Lieutenant।
  • Kaju | ১০ অক্টোবর ২০১৯ ১৮:১৬421702
  • বোতিন্দা জাম্বো রসগোল্লার কথ লিখেছে, সেই সূত্রে বলি কলকাতায় ১০ টাকা সাইজের রসগোল্লা আমাদের দেশের বাড়ির ওখানে ৫ টাকা মাত্র। বরং আরো সরেস, স্পঞ্জের ঐসব নয়, খাঁটি ছানার। তো নব্বুইয়ের দশকের সেই বালকবয়সের স্মৃতি তো ওখানে পথে পথে প্রান্তরে হাটতলায়। তো গেলুম আমার বেস্ট ফ্রেন্ড বাবার সঙ্গে। ওসব দাদা ফাদাদের তোয়াক্কা করিনে আমি। সেকালে ঐসব ভাইপো আর আমাকে ট্যাঁকে বেঁধে বাবা গরম রসগোল্লা খাইয়ে আনত। এখনো কি তেমন হয় না? জানতেই গেলাম। এখন সেটা পেলাম না অব্শ্য। আগে তো সন্ধেবেলায় গিয়েও নরম গরম রসগোল্লা পেতাম, সকালে করা তবে ভালোই। সবই হারায়, পাল্টে যায়, সবটা এক থাকে না।
  • রজুন | ১০ অক্টোবর ২০১৯ ১৭:৪৯421701
  • এখানে বিবেকানন্দ, নেতাজী নিয়ে আলোচনা অনেকের কাছে ভাল না লাগা খুব স্বাভাবিক। সেখানে ব্যাক বাইটিং ইত্যাদি হলেও আলোচনা গুলো মূল্যবান, পক্ষে, বিপক্ষে।

    সংশ্লিষ্ট টই'তে আলোচনা এগোক।

    @?

    আপনি বিবেকানন্দ বিষয়ক গ্রন্থের নাম দিন। সংগ্রহ করে পড়বার চেষ্টা করব। আপনার মতামত জানানোর জন্যে আমার পড়া বা না পড়াটা যদিও গুরুত্বপূর্ণ নয়।
  • Kaju | ১০ অক্টোবর ২০১৯ ১৬:২৪421700
  • লিস্টি করার বিপদে পড়ো কেন? সোজা কইবে হক্কলরে শুভ বিজয়া। ব্যস। তিলের নাড়ু, তিলকুট আহা। আমারও ফেভ। কিন্তু আমি তো খুব জনদরদী ছেলে, তাই সংযমবশতঃ থেমে যাই ২টো খেয়েই। অন্যের ফুইরে যাচ্ছে দেখে আমি সাঁটাতে পারিনে। এই তো সেদিন আমাদের দেশের পুজোতে এত্ত এত্ত বেদানার দানা। চাইলে কতই খেতে পারতাম। কিন্তু না, থেমে গেলাম। বললাম সরায়ে লও এখুনি, আমার হাত উস কি তরফ চলা জায়েগা, ফির সে ! কাল মেলায় মালপো এত এত, আমি খেলুম একটি মাত্র। জন্মদিনে একটু মিষ্টি কিছু তো খাবই। মাসিমা নেই, মা-ই খাইয়ে দিল। ক্যামেরা মোভ্বাইল সব হাতে ছিল তাই।
  • ania | ১০ অক্টোবর ২০১৯ ১৬:২১421699
  • om নীলাঞ্জনা - তুমিই আমার প্রথম প্রেম। হাজার সবিতা.. বেকার কবিতার পরেও তোমাকে ভুলতে পারলাম কই.. ? প্রথম প্রেম কি ভোলা যায়? .. দীপান্বিতা - সরি দীপান্বিতা ! সমান্তরাল পথের বাঁকে, তোমার নাকি দিশা
  • ami | ১০ অক্টোবর ২০১৯ ১৬:১৯421697
  • om নীলাঞ্জনা - তুমিই আমার প্রথম প্রেম। হাজার সবিতা.. বেকার কবিতার পরেও তোমাকে ভুলতে পারলাম কই.. ? প্রথম প্রেম কি ভোলা যায়? .. দীপান্বিতা - সরি দীপান্বিতা ! সমান্তরাল পথের বাঁকে, তোমার নাকি দিশা
  • hgjgh | ১০ অক্টোবর ২০১৯ ১৬:১৯421698
  • hghg
  • grfgr | ১০ অক্টোবর ২০১৯ ১৬:১৫421696
  • tbhtrgrt
  • | ১০ অক্টোবর ২০১৯ ১৬:০৩421695
  • /অভী, সুকি
  • hehe | ১০ অক্টোবর ২০১৯ ১৫:৫৫421694
  • আবারও? দেখবেন আগের বারের মতো নিজের ঢপবাজি প্রমাণ করে বসে থাকবেন না যেন।
  • | ১০ অক্টোবর ২০১৯ ১৫:৪৩421693
  • পাহাড়ে থাকার জন্য দু দিন নেট ছিল না। তাই বিলম্বিত শুভেচ্ছার জন্য মাফ করবেন।

    পিটিদা, এলসিএম দা, বোধিদা, এসএম দা, ন্যাড়া দা, আকা,অমিত বাবু, মানিক বাবু, বড় এস, ডিসি,হুতো, টি,বি,কাজু,সিবি,

    সে দি, ইন্দ্রানী দি, দ, দু দি, কুমু দি,পাই, আটোজ, স্যান, এলা

    সবাই কে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা।

    নারকেল নাড়ু আর তিলের নাড়ু ( আমার ফেভ)।

    একগ্লাস করে ( চাইলে আরো পাবেন) করে জমাটি সিদ্ধি আর দুটো জাম্বো সাইজের
    রসগোল্লা।

    ( লিস্টি করা তে আমি সিদ্ধহস্ত। কিন্তু অবধারিতভাবে প্রতিবার কিছু নাম বাদ যায়!!! মাফ করবেন)
  • এলেবেলে | ১০ অক্টোবর ২০১৯ ১৫:২১421692
  • এই ক'দিন ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাইটে আসতে পারিনি। বলেছিলাম পালিয়ে যাব না। সে কথা রাখতে আবারও বিবুদার ঢপবাজি ও রাকৃমির জোচ্চুরি বিশদে জানাব রাতের দিকে।
  • ? | ১০ অক্টোবর ২০১৯ ১৫:১৪421691
  • কাল রাজাগোপাল চট্টোপাধ্যায় কে ফোন করেছিলাম। তিনি জানালেন, সেকালের কোনো কাগজই তিনি নিজে লাইব্রেরি গিয়ে দেখেন নি। তাঁর অনুরোধে ও পরামর্শ অনুযায়ী আমেরিকার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ইন্টার লাইব্রেরি লোন নিয়ে কিছু কাগজের মাইক্রোফিল্মের রোল দেখার সুযোগ পান। খরচ পাঠিয়ে দেওয়ায়, সেগুলো দেখে শুনে তাঁরাই রিলেভেন্ট অংশ প্রিন্ট করিয়ে রাজাগোপালকে পাঠান। শিকাগো শহরের লাইব্রেরি নয়, ডেট্রয়েট ও বার্কলে লাইব্রেরি থেকে এসব আর্কাইভ ফিল্ম দেখা সম্ভব হয়। শিকাগোর লাইব্রেরিতে শিকাগোর কাগজের আর্কাইভ আরো বেশি থাকার কথা, যা তিনি বা তাঁর বন্ধুরা দেখতে পাননি।
    এবার, সব দিনের কাগজের কপি মাইক্রোফিল্মের রোলে না থাকার সম্ভাবনা, খুব ভালো করে খুঁটিয়ে ফিল্ম না দেখায় কিছু রিপোর্টিং মিস হওয়ার সম্ভাবনা এবং সর্বোপরি পূর্বল্লিখিত দুমাসের সমস্ত কাগজ দেখতে না পাওয়ার সীমাবদ্ধতার কথা তিনি স্বীকার করে নিয়েছেন।
    বিশেষত শিকাগো হেরাল্ডেরই সম্মেলনকালীন তিনটি দিনের কাগজ দেখতে না পাওয়ায় লাইনদুটির অনস্তিত্ব সম্পর্কে নিঃসংশয় তিনিও হতে পারেননি। আশা করেছিলেন মিশনের লোকজন সেই রিপোর্ট খোঁজার চেষ্টা করবে।
    মেরী লুইজ বার্ক বেলুড় মঠে তাঁকে ব্যক্তিগত কথোপকথনে জানিয়েছিলেন লাইন দুটি বার্ক নিজের চোখে দেখতে পাননি বলে নিজের বইতে ব্যবহার করেননি। 1995 March 11 এ বার্ককে তিনি এবিষয়ে প্রশ্ন করেন ও তাঁরা একমত হন খবরটা নিউ ইয়র্ক হেরাল্ডে না বেরিয়ে শিকাগো হেরাল্ডেও বেরোতে পারে। বার্ক জানান তিনি আবার শিঘ্রই আমেরিকা যাবেন তখন আবার বিষয়টা দেখবেন। ১৯৯৬ জানুয়ারি ২৩ এ বার্কের সাথে আবার দেখা হলে এ বিষয়ে জানতে চাইলে ব্যক্তিগত কথোপকথনে বার্ক জানান তিনি লাইনদুটো পাননি। তখন ৮৩ বছরের বয়সী বার্ক আদৌ আমেরিকা গিয়ে শিকাগো হেরাল্ড বা বোস্টন হেরাল্ড বা নর্দাম্পটন ডেইলি হেরাল্ড-এর আর্কাইভ আবার খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে দেখতে পেরেছিলেন কিনা সেবিষয়ে কথাবার্তা এগোয়নি।
    রাজাগোপাল বইটি আবার প্রিন্ট করার কথা ভাবছেন। বর্তমান যুগের আর্কাইভের সহজপ্রাপ্যতা বিষয়ে বিশেষ আলোচনা হয় নি। তাঁকে অনুরোধ করলে গুরুতে প্রবন্ধ লিখতে আপত্তি থাকবে না বলেই মনে হয়। সাক্ষাৎকার বা টক-ও রেকর্ড করে নিতে পারেন উৎসাহী যদি কেউ থাকেন।
  • র২হ | ১০ অক্টোবর ২০১৯ ১৫:০৩421690
  • একটা বিজ্ঞাপন ছিল আচ্ছা রোঁয়া নেহি উঠতা? তব তো স্বাগত বনিয়ান হি লেনা চাহিয়ে। রোঁয়া ওঠা ছাড়া বনিয়ানের জীবনে যেন আর কোন বিপর্যয় নেই।

    ড্রায়ার থেকে বেরোন গরম তোয়ালে বেশ জিনিস। কিন্তু দেশে ওরকম ড্রায়ারের তো চল নেই বোধয়।
  • Kaju | ১০ অক্টোবর ২০১৯ ১৫:০১421689
  • আবার ড্রায়ার কোদ্দিয়ে আইবে গরীব আদমির কাছে? রোদ ! যা নিম্নচাপের দিনকাল, রোদ বলে কিসু আছে? কটা দিন আফনে রোদ্দুর দ্যাখতি পান কন তো কত্তা। আমার মুম্বইতে ট্রেনিং-এর সময় সবাই থাকতাম হইচিল ওই রোঁয়ার কেলো। সে সব জায়গায় হয় কে কয়েসে? না জানলে ফার্স্ট টাইম কেস তো খেতেই হবে।
  • S | ১০ অক্টোবর ২০১৯ ১৪:৫৫421688
  • ড্রায়ারে সহজেই শুকিয়ে যায়। বা রোজ রোদে দিয়ে দেবেন।
  • yujyt | ১০ অক্টোবর ২০১৯ ১৪:৪৯421686
  • ব্যত্য যা টি yjhyy
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ১৪:৪৯421687
  • তোয়ালের সবচেয়ে সমস্যা শুকোনো নিয়ে। ভিজা থাকলে সেগুলো দিয়ে গা মুছেও লাভ নেই।
  • S | ১০ অক্টোবর ২০১৯ ১৪:৩০421685
  • আমি বিগত ১২ বছর ধরে তোয়ালে ব্যবহার করি। ওসব রোঁয়া উঠতে কখনো দেখিনি।
  • Kaju | ১০ অক্টোবর ২০১৯ ১৪:২৪421684
  • অনেক পরখ করে তবেই না বললাম। তোয়ালে ভিজলে ওর জারিজুরি খতম। নিয্যস।
  • S | ১০ অক্টোবর ২০১৯ ১৪:২২421683
  • ভালো তোয়াতেলে ওসব কিছু হয়না।
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ১৪:১৭421682
  • @Kaju বাবু'র তোয়ালে বিত্তান্ত বেশ লাগল। ঃ-)
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ১৪:০৩421681
  • @sm অভিষেক পোশাকি নাম। ঃ-)

    মেকমাইট্রিপ আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের চেয়েও কম অদ্ভুত নয় আমাদের পররাষ্ট্র দপ্তর। ওদের সেই মাঝরাতে ইমেল করার পরেরদিন সন্ধ্যেবেলা থেকে বাবা, মা ফেরা অবধি আমাকে অনেকবার ফোন করলেও কাজের কাজ কিসসু করতে পারেনি। উল্টে বলে গেল এইরকম টিকিট কেন কেটেছি, অ্যাজ ইফ যাত্রীরা নিজেরা টিকিট রিরুট করে! কনস্যুলেটের লোকেদেরও নাকি বিমান বন্দরে প্রবেশ নিষেধ! তাহলে অনাবাসী ভারতীয় যাত্রীরা আটকে পড়লে ওরা সাহায্য করবে কি ভাবে? যাত্রীদের কনস্যুলেটের ঠিকানা খুঁজে সেখানে পৌঁছতে হবে? সেটাও সম্ভব কি করে? ট্রানসিটে তো বেরোবার ভিসা বা অনুমতি থাকেনা। আর সেটা থাকলে ওদের প্রয়োজন কি? ভাল হোটেলে গিয়ে বিশ্রাম নিলেই উত্তম।

    টিকিট নিয়ে প্রচুর উপদেশ শোনাল যা সেই মুহূর্তে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

    সুষমা স্বরাজের সময় এই দপ্তর তো ভাল কাজই করছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত