এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ২০:০৭421830
  • রামকৃষ্ণ মিশনের সঙ্গে কার কত বছরের সম্পর্ক সেই নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই।

    আর আমার সহ্য ক্ষমতার জন্যে কোনো কিংবদন্তী নেই।

    ইগ্নোর করার পরেও হুমড়ি খেয়ে গায়ে পড়ে আস্ফালন দেখানোর মত ক্লাউনগিরি আমাকে দেখিয়ে কোনো লাভ নেই।

    আলোচনা করার মুরোদ না থাকলে যা হয় আর কী।

    ধন্যবাদ @ এবিসিডি পুরী নিয়ে কিছু বলার দরকার নেই। ওটা প্রায় সেকেন্ড হোম।
  • ভুল | ১১ অক্টোবর ২০১৯ ২০:০১421829
  • সব দোষ কি আর গাঁজাগোপালের ওপর চালালে চলে? বাকিরা কি সব ধোতু? অভ্যাস? কত বছরের?
  • abcd | ১১ অক্টোবর ২০১৯ ১৯:৫৮421828
  • সারগাছি, বহরমপুরের একদম পাশে, আরেকেমের প্রথম মিশন।

    সরিশা, ডায়মন্ড হারবারের একটু আগে টুওয়ার্ডস কলকাতা।

    পুরী, পুরীতেই।
  • ঠিক | ১১ অক্টোবর ২০১৯ ১৯:৫১421827
  • রবীন্দ্রনাথ গাঁজাগোপালকে আন্তরিক ভক্তি করতেন।'ঐ মহামানব আসে' গান এবং রক্তকরবীর নন্দিনী চরিত্র ওনাকে ভেবেই লেখা। ওনাকে বলতেন আরো-সত্যির কারবারি।
  • এলেবেলে | ১১ অক্টোবর ২০১৯ ১৯:৩৭421826
  • গাঁজাগোপালীয় অভ্যাস নিয়ে নয় আজ্ঞে। ওই ৩০ বছরের পুরনো অভ্যাসে ঘা পড়লে যে অহংকারটি প্রকাশিত হয়ে পড়ে তা নিয়ে দিয়েছেন। অনধিকারীরা সবই অবিশ্যি গাঁজাগোপালের ওপর চাপিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে নিদ্রা যান!
  • AM | ১১ অক্টোবর ২০১৯ ১৯:৩২421825
  • বাব্বাঃ, গাঁজাগোপালীয় অভ্যাস নিয়েও দাড়িদাদু বাণী দিয়েছেন! এরপরেও বলবেন সর্বত্রগামী নয়?
  • এলেবেলে | ১১ অক্টোবর ২০১৯ ১৯:০৪421824
  • দাড়িদাদু মনে পড়ছে --- একবার যেটা অভ্যাস হইয়া যায় সেটাতে আর নাড়া দিতে ইচ্ছা হয় না। কেননা স্বভাবের চেয়ে অভ্যাসের জোর বেশি। অভ্যাসের মেঠো পথ দিয়া গাড়ির গোরু আপনিই চলে, গাড়োয়ান ঘুমাইয়া পড়িলেও ক্ষতি হয় না। কিন্তু ইহার চেয়ে প্রবল কারণ এই যে, অভ্যাসের সঙ্গে সঙ্গে একটা অহংকারের যোগ আছে। যেটা বরাবর করিয়া আসিয়াছি সেটার যে অন্যথা হইতে পারে এমন কথা শুনিলে রাগ হয়।
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ১৮:৫৫421823
  • @abcd ঃ-)

    সারগাছি, সরিশা কোথায় ?
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৮:৫৪421822
  • ছদ্মবেশে তৃতীয় পান্ডব।

    তাঁর সাথে
    " মতবিনিময়" র কোনরকম ইচ্ছা নেই।

    কিন্তু এইরকম ভুলভাল কথা বেশিক্ষন সহ্য করা কঠিন।

    যেখানে ৮৯ সাল থেকে রামকৃষ্ণ মিশনের মহারাজ দের সাথে যোগাযোগ। মাত্র ৩০ বছর।
  • T | ১১ অক্টোবর ২০১৯ ১৮:৩৬421821
  • নাহ্‌ পাইনি। পেয়ে যাব। কিন্তু তোমার আবার কী হ'ল! মাথা গ্রম ক্যানো।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৮:৩৪421820
  • টি, ডিডি র খবর পেলে?
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৮:৩২421819
  • এখনো আমি মাথা ঠান্ডা
    রেখেছি।

    তবে খুব বেশি ক্ষণ বোধহয় পারবো না!!
  • T | ১১ অক্টোবর ২০১৯ ১৮:২১421818
  • ওদিকে ইরানের তেলের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। দ্রি সায়েব কোথায় গেলেন? অ্যাঁ!
  • abcd | ১১ অক্টোবর ২০১৯ ১৮:১১421817
  • আবারও বলছি মিশনে এসে মিশুন, সম্ভব হলে থেকে, শুরুতেই হেড অফিস যাবেননা, আমার সাজেশন সারগাছি, সরিশা আর পুরী।

    আপনি অনেক বয়ঃকনিষ্ঠ, বুড়ো এক মানুষের সাজেশন হিসেবে নেবেন।
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ১৭:৪৬421816
  • রক্ষে করুন। বাড়িতে ছোটবেলা থেকে দেখেছি বিভিন্ন আশ্রম থেকে লোকজন আসতে। রামকৃষ্ণ মিশন থেকেও আসতে। দাদু'রা ন ভাইবোন প্রত্যেকে কোনো না কোনো বিখ্যাত গুরু সম্প্রদায়ের দীক্ষিত। তাই আশ্রম, সন্ন্যাসী, সন্ন্যাসিনী ছোট্ট বয়েস থেকে দেখে এসেছি।

    গোলপার্কের চিলড্রেনস লাইব্রেরীর নানা অনুষ্ঠানে যেতাম। তখন স্বামী লোকেশ্বরানন্দজী ছিলেন। অসাধারণ চেহারা ছিল। উনি পারিবারিক বন্ধুও ছিলেন। বিবেকানন্দ পার্কে অনুষ্ঠান হত। উনি একটি হুড খোলা গাড়িতে যেতেন। আমরা ধুতি পরে প্রসেশন করে যেতাম। বিবেকানন্দ পার্কে গিয়ে গান, পাঠ ইত্যাদি। একবার খুব মন খারাপ হয়ে গেছিল। অনুষ্ঠানের শেষে সবাই লোকেশ্বরানন্দজীকে প্রণাম করছেন এবং প্রণাম করে তাঁর হাতে কিছু গুঁজে দিচ্ছেন। টাকা ছাড়াও, আসন, সোয়েটার, মাফলর, মিষ্টি, কেক। আমি প্রণাম করলাম। আমার বয়েস তখন বারো হবে। সঙ্গে সেরকম টাকা ছিল না। আমার দিকে ফিরেও চাইলেন না। মিষ্টি আর চকলেট গুলোর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। সাদা বস্ত্রের ব্রহ্মচারীগুলো একটাও দিল না। উল্টে ভিড়ের ধাক্কা খেয়ে সেখান থেকে বেরিয়ে এলাম।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৭:২৫421815
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৭:১৮421814
  • আরে পাঁঠারে অতিকায় কই নাই, ইতিহাস রে কইসি। বড় অমনোযোগী পাঠক তুমি। রামপাঁঠা কে খায়, কচি পাঁঠাই তো খায়। তবে সেকালের কথা জানি নে। ওনাদের পেট অন্য জিনিস ছিল।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৭:১৭421813
  • ইয়েস অভী এগ্রিড। জাদেজা কে আগে পাঠানোর সিদ্ধান্ত।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৭:১৬421812
  • আহা পাঁঠা কি আর ছোট সাইজের হয় না?

    আর মুন্ডু আর ছাল বাদ দিলে আর থাকে টা কী??
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৭:১৫421811
  • অপ্রাপ্তি অনেকই, জাদেজা ৯ রানের জন্যে সেঞ্চুরি মিস, কোহলি স্বার্থপরতা না করে ডিক্লেয়ার দিয়ে ৩০০ ছেড়ে দিল, যাক গে, পরে তো হবেই, এদের সে ধক আছে।
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৭:১৩421810
  • সেকালে বিবুদা শরৎদা রাখালদা এরা সন্ন্যাসী হলেও ফচকেমি খুবই করত, হাসি মস্করা একেবারে আমাদের মত। আমার বাবা মা-র গুরুদেব ভূতেশানন্দ মহারাজ-ও দারুণ বুদ্ধিদীপ্ত রসিকতা করতেন। বই-ও আছে সেই নিয়ে। কত মনে আসছে, এত লিখি কী করে? খালি মহাপুরুষ মহারাজ মানে শিবানন্দ একটু কঠিন জীবন কৃচ্ছ্রসাধনের পথে চলতেন। ঐ জন্যেই ঐ নাম দিয়েছিল রাখালদা-রা। মাছ ধরতে যেত, বকাবকি করত। ওনারে লুকিয়ে করতে হত। মাছটাছ খুবই গরগরে করে খাওয়া চলে। ঐটুকুই। নইলে বাকি তো সেই বেদ উপনিষদ তত্ত্বালোচনা গান।
  • avi | ১১ অক্টোবর ২০১৯ ১৭:১০421809
  • জাদেজা শেষ অব্দি প্রমাণ করে দিল, ওকে আগে পাঠানোর সিদ্ধান্তে ভুল ছিল না।
  • abcd | ১১ অক্টোবর ২০১৯ ১৭:০৭421807
  • হে ভগবান, বেলুড় মঠে আর গোলপার্কে আরামদায়ক জীবন যাপন?

    কিভাবে জেনেছেন জানিনা, তবে ভুল জেনেছেন। মিশনে এসে মিশুন, তারপর এসব ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দেবেন। আপনাকে আওয়াজ দিলামনা, যাস্ট একটা সাজেশন দিলাম।
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৭:০৭421808
  • বোতিন্দা, এইতো আজকে থেকে জানবে। ইতিহাস খুব বিশাল বড় অতিকায় জিনিস, ঘরের ভেতর ঢুকবে কী করে?
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ১৭:০২421806
  • *আপনি ব্যক্তিগত ভাবে না মানলেও
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ১৭:০০421805
  • @i প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার।

    তৃপ্তি সাঁতরার কোনো টইয়ের কথা তো জানিনা। আরেকজন অভিষেক আছেন যার ফেসবুকে লেখার সঙ্গে আমি পরিচিত। সেই 'অভিষেক' আমি নই। আমি আগে 'অর্জুন অভিষেক' নামে লিখতাম, এখন 'অভিষেক' ড্রপ করেছি।

    @ শূন্য শূন্য

    নিখিলানন্দ অফিসিয়ালি রামকৃষ্ণ অর্ডারের সঙ্গে বিচ্যুত হয়েছিলেন কিনা জানিনা কিন্তু জীবনের শেষ তিন বছর নিজেকে সেই অর্ডারের সঙ্গে যুক্ত মনে করতেন না। রামকৃষ্ণ মিশনে তিনি একজন নক্ষত্রস্বরূপ। তাই তাঁর নাম বিযুক্ত করবে এত বোকা মিশন নয়!

    আপনি স্বামী নিখিলানন্দ, ডাঃ ক্ষীরোদ চৌধুরী ও ডাঃ অমলা চৌধুরীরকে ব্যক্তিগত ভাবে চিনতেন না। আমি প্রথম দুজনের সঙ্গে পরিচিত ছিলাম না। তাঁরা আমার জন্মের আগেই প্রয়াত কিন্তু ডাঃ অমলার সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে যুক্ত এখনো। তাঁর বাড়িতে তাঁর সান্নিধ্যে সময় কাটানোর, তাঁর জীবনের কথা শোনার অভিজ্ঞতা হয়েছে কাজেই আমার বলাটা আমি ব্যক্তিগত ভাবে না মানলেও এ ক্ষেত্রে অনেক রিসোর্সফুল।

    নিখিলানন্দ'র ভারতে না আসার অন্যতম কারণ শুনতে অবাক লাগলেও হল আর্থিক সমস্যা। বিভিন্ন লেকচর দিয়ে তিনি যে অর্থ উপার্জন করতেন তার একটা বিশাল অংশ বেদান্ত সোসাইটির জন্যে ব্যয় হত, বাকীটা যেত বেলুড় মঠে হেড কোয়ার্টারে। প্রায় চল্লিশ বছর ধরে নিউ ইয়র্কের মত শহরে অত্যন্ত মিতব্যয়ী ও নিরাভরণ জীবনযাপন করতেন মানুষটি। বেলুড় মঠ ও গোলপার্কের সন্ন্যাসীদের আরাম দায়ক, বিলাশবহুল জীবন নিয়ে তাঁর তীব্র আপত্তি ছিল।

    ডাঃ অমলা চৌধুরী ও তাঁর বোন ডাঃ সাবিত্রী পুরুষোত্তম নাথকে লেখা নিখিলানন্দজীর চিঠিগুলো ডাঃ সাবিত্রী বোস্টনের কাছেই কোনো একটি অ্যামেরিকান বিশ্ববিদ্যালয়ে দান করে দিয়েছেন।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৬:৪২421804
  • সরি ৩৩/৩
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৬:৪১421803
  • ৩৩/৪
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৬:৪০421802
  • টেস্টে ৯।৩ ওভারে ১০০।

    অভী ভাবতে পারছো?
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৬:৩৮421801
  • কাজু, সে তো যৌবন বয়েসে আমিও আধ খানা পাঁঠা সাবড়ে দিতাম অবলীলাক্রমে।

    কিন্তু ইতিহাস তাও আমাকে মনে রাখে নি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত