এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ১৪ অক্টোবর ২০১৯ ১০:১৮422040
  • ট্রাম্প আর মোদী ভক্ত দের মধ্যে বিশেষ তফাৎ নেই। দু দলই গড্ডলিকা প্রবাহে ভেসে চলেছে। সুপ্রিম লিডার যাই করছে তাই ঠিক, কোনো প্রশ্ন করলেই দেশদ্রোহী।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ১০:১১422038
  • ট্রাম্প উইলিয়াম বারকে পাঠিয়েছিলো মার্ডকের সাথে কথা বলতে কারণ গত কয়েক সপ্তাহে ফক্স নিউজ ট্রাম্পের যথেষ্ট পা চাটছিলো না। পরের দিনই শেপ স্মিথ ফক্স নিউজ ছেড়ে দেয়।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৯:৩৭422037
  • হ্যাঁ। অমিত শাহর ছেলে সেক্রেটারি হয়েছে।
  • pi | ১৪ অক্টোবর ২০১৯ ০৯:৩৪422036
  • লোকে তো বলছে দাদা অমিত শাহেত পা চেটে পোস্টটা পেলেন আর এবার দাদার হাত ধরে বঙ্গে বিজেপির আসার পথ সুগম।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৯:২০422035
  • মনে হচ্ছে চীনের ফাঁদে নেপালও পা দিল শেষে।
  • Amit | ১৪ অক্টোবর ২০১৯ ০৮:৫৫422034
  • এই যে: ডিসি র নভেল এর প্রচ্ছদ :) :)

    源氏物語
  • dc | ১৪ অক্টোবর ২০১৯ ০৮:৪৮422033
  • ওদিকে আজ সকালে খবরের কাগজ পড়ে জানলাম ইতিহাসের প্রথম উপন্যাসের নাম টেল অফ দ্য গেঞ্জি। জাপানি উপন্যাস।

    এটার সিকুয়েল বেরিয়েছিল কিনা আর বেরোলে তার নাম কি ছিল এখনো জানতে পারিনি। টেল অফ দ্য জাঙ্গিয়া? সেটা পরেই কি সুপারম্যান অনুপ্রেরণা পেয়েছিল?

    কতো যে জানা বাকি!
  • Amit | ১৪ অক্টোবর ২০১৯ ০৭:৫৯422032
  • আমার দুদিকেই বাঙাল, কিন্তু বাড়িতে লক্ষী পুজোয় ইলিশ মাছটা হতো না। শুধুই খিচুড়ি, লাবড়া, পায়েস।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৭:৩৮422031
  • দাদা বিসিসিআই প্রেসিডেন্ট।
  • ন্যাড়া | ১৪ অক্টোবর ২০১৯ ০৭:০৩422030
  • নবদ্বীপ আবার সীমান্ত হল কী করে। 1947-এর পলিটিকাল বাউন্ডারি দিয়ে বাঙাল-ঘটি নির্ণীত হয়না। হয় জিওগ্রাফিক বাউন্ডারি দিয়ে। পদ্মা নদী হচ্ছে সেই বাউন্ডারি।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:৫৯422029
  • আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে খিচুড়ি, লাবড়া, ইলিশ মাছ, চাটনি, পায়েস।

    যশোরে উজাগরী।
  • pi | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:৫৮422027
  • আমরা খাস কোলকাতার ঘটি, তাও কোজাগরীর প্রাচীন চল দেখেছি, কালিপুজোর দিনেও পুজো চালু।
  • aranya | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:৫৮422028
  • আমাদের পাশের বাড়ীতে এক ঘটি পরিবার থাকতেন, তারা এলাহাবাদের বাঙালী, কল্যাণী ইউনি-তে পড়াতে আসেন। তাদেরও কালীপূজোর দিন লক্ষ্মীপুজো হত
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:৩৪422026
  • এদিকে আমাদের বাঙালদের একটা অদ্ভুত পুজো আছে, গাড়ী পুজো। আশ্বিনের শেষ (এই সন্ধ্যায় বাড়ির হাতায় প্রদীপ জ্বালাতে হয়, অনেকটা দীপাবলির মতন তবে অনেক কম সংখ্যায় হলেও চলে। ছাদে না, গেটে আর পাঁচিলে ), কার্তিকের শুরু। সেইদিন আর পরদিন কচুরশাক রুটি খেতে হয়। উফ্ফ্ফ। আবার মন্ত্র বলতে হয়, "আশ্বিনে রান্ধে কার্তিকে খায়/ যেই বর মাগে সেই বরই পায়।"
  • aka | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:২৯422025
  • আমরা তো নবদ্বীপের লোক। আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো হয়। সীমান্তের জেলাগুলোতে বোধহয় সব মিলেমিশে গিয়েছিল।
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:২৮422024
  • কোজাগরীতে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, রসগোল্লা, সন্দেশ।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:১৬422023
  • অষ্টমীতে সকালে লুচি, দুপুরে নিরামিষ। কিন্তু নবমীতে মাংস ভাত। দশমীতে আবার কচুরশাক। তারও গল্প আছে।
  • Amit | ১৪ অক্টোবর ২০১৯ ০৬:১১422022
  • পুরাণ টুরান গুলো কিন্তু বেশ ফ্লেক্সিবল। যখন যেমন উৎসবের দরকার হলো, সেই হিসেবে একটু উল্টে পাল্টে নিয়ে, এর তার ছেলে মেয়ে এডপ্ট করে একটু এডজাস্ট করে নিলেই দিব্যি একখান সার্বজনীন উৎসব নেমে গেলো কাঁসা ঢাক ঢোল সব বাজিয়ে। এক দিকে ভালোই।

    বাঙালি দের পুজো টুজোতে যেটা সব থেকে ভালো, সেটা হলো গাঁতিয়ে খাওয়া দাওয়া। অষ্টমীতে দিব্যি লুচি মাংস খাওয়া যায়। নর্থ বা সাউথে তো শুনলে চমকে ওঠে।

    :) :)
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৪৮422021
  • কার্তিকও তো অগ্নি আর স্বাহার পুত্র, পরে শিবপার্বতী দত্তক নেন। বলেন স্পিরিট হিসেবে ওঁরা অগ্নি ও স্বাহার মধ্যে ছিলেন(বটেই তো, সে তো হতেই হবে)
    গণেশকে দুর্গা একাই মূর্তি বানানোর মতন করে বানান ও তারপরে প্রাণসঞ্চার করেন। তারপরে প্রচুর ঝঞ্ঝাট ঝামেলা হয়, সেসব মিটে গেলে পুত্ররূপে প্রতিষ্ঠা পান।
    লক্ষ্মীসরস্বতী কীভাবে এদের কন্যা হলেন বাঙালিমতে, সেই নিয়ে প্রশ্ন ছিল বহুকাল। তারপরে বিজয়গুপ্তের মনসামঙ্গল পড়তে পড়তে যেন একটা ধরতাই পাওয়া গেল। সেখানে পদ্মা শিবের কন্যা, ফুলের সাজিতে করে বাড়ি নিয়ে এলেন, চন্ডী তো রেগে টং, তারপরে অনেক ঝামেলার পরে কন্যা টিঁকে গেলেন। এই পদ্মাই হয়তো পরবর্তীকালে লক্ষ্মী এবং সরস্বতী রূপে প্রতিষ্ঠা পেয়েছেন (পদ্মফুলের সঙ্গে দুই দেবীরই ঘনিষ্ঠ যোগ )
  • ন্যাড়া | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৪৪422020
  • আমার বাবা আর মা, দুদিকই সাবেক কলকাতার ঘটি। বাবার দিকে কালীপুজোর দিন লক্ষ্মীপুজোর রীতি। মা-র দিকে বহুদিন করার কেউ নেই, তাই ভুলে গেছি।
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৩৭422019
  • ঘুটঘুটে অমাবস্যা রাতে কালীপুজোই করা উচিত। কেউ কেউ ওইসময়ে লক্ষ্মীপুজো করেন, সে লক্ষ্মী মনে হয় মহালক্ষ্মী, কালীরই আর এক রূপ।
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৩৪422018
  • ঘুটঘুটে অমাবস্যার রাতে
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৩৩422017
  • আমরা বাঙলায় যে দুর্গা পূজাটা দেখি, সেটা মনে হয় স্থানীয় লোকাচার। মেয়ে বাপের বাড়ি আসে সন্তানাদি নিয়ে।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৩১422016
  • সমস্ত বারোয়ারি পুজোর মন্ডপে লক্ষ্মী পুজো করতেই হয়। এই কোজাগরী পুজোটা মুলত বাঙালদের মধ্যে, আমাদের পাড়ার ঘটিদের বাড়িতে কালি পুজোর দিন উজাগরী পুজো হয়।
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:২৪422015
  • আগে নাকি জয়া আর বিজয়া আসতেন দুর্গার সঙ্গে দুই সখী হিসেবে, কবে থেকে যেন লক্ষ্মী আর সরস্বতী আসতে শুরু করলেন দুই কন্যারূপে। জয়া বিজয়া আর আসেন না, এখন লক্ষ্মী সরস্বতী আসেন। (এদিকে পুরাণমতে লক্ষ্মী হলেন ক্ষীরোদসমুদ্র থেকে উত্থিতা, সমুদ্রমন্থনের ফলে উঠেছিলেন। আর সরস্বতী হলেন বাণী, স্বয়ং ব্রহ্মা তাঁকে সৃষ্টি করেছেন। বাঙালিমতে এঁরা দুজনেই শিবপার্বতীর কন্যা, পিতামাতা এঁদের দত্তক নিয়েছেন। )
  • Amit | ১৪ অক্টোবর ২০১৯ ০৫:১৪422014
  • আচ্ছা এই কোজাগরী পুজোটা বাঙালি দের মধ্যে কবে থেকে চালু হলো কেও বলতে পারেন ? অবাঙালিরা সবাই দেখি দিওয়ালি তে লক্ষী পুজো করে।

    মা দুগ্গা ছেলে পুলে সবাইকে নিয়ে দশমীতে ফেরত গেলেন, আর ৪-৫ দিন হতে না হতেই আবার তার মধ্যে লক্ষী ঠাকরুন দিব্যি একা একা আবার আলাদা পুজো নিতে ফেরত এলেন, বাকি ভাই বোনেদের কথা না ভেবে। এ আবার কি আবদার। আবার লক্ষী সরস্বতী সবাই দুগ্গার মেয়েই বা কি করে হয়ে গেলেন ? পূরণে তো অন্য গল্প। সরস্বতী বোধয় ব্রম্মার মেয়ে না স্ত্রী কি একটা।
  • Amit | ১৪ অক্টোবর ২০১৯ ০৩:১৪422013
  • ইন্ডিয়া টিম যা দাঁড়িয়ে যাচ্ছে, নেক্সট ৩-৪ বছর সবাই ভয় পাবে। দেশে তো কোথায় নেই, এখন বাইরে এসেও রীতিমতো অগ্গ্রেসিভ খেলছে। লাস্ট অস্ট্রেলিয়া ট্রিপে টেস্ট আর ওয়ান ডে দুটো সিরিজ ই জিতে ফিরেছিল, ২০-২০ একটুর জন্যে হারলো।

    বিশ্ব কাপ এর আফসোস টা আর যাচ্ছে না কিছুতেই। জাস্ট একটা দুটো ছোট্ট ভুল তাতেই হাত ছাড়া হয়ে গেলো। ইংল্যান্ড এর থেকে ইন্ডিয়া অনেক ভালো টিম ছিল।
  • :-)))) | ১৩ অক্টোবর ২০১৯ ২২:৫৪422011
  • ১০.০৪ এর পোস্টটা আরেক চরম খোরাক। সিনেমার রেফটা বুঝতে পারে নি। তাই তাড়াতাড়ি লাফ মেরেছে আমি জোকার না আমি জোকার না
    :-))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত